জেলা পর্যায়ে সরকারিভাবে যাকাতের অর্থ সংগ্রহ ও বৃদ্ধির লক্ষ্যে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক’ সেমিনার

১১ মার্চ, ২০২৬ - দুপুর ২:৩৬
 0  865
জেলা পর্যায়ে সরকারিভাবে যাকাতের অর্থ সংগ্রহ ও বৃদ্ধির লক্ষ্যে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক’ সেমিনার

নড়াইলে ইসলামি ফাউন্ডেশনের উদ্ব্যোগে  জেলা পর্যায়ে সরকারিভাবে যাকাতের অর্থ সংগ্রহ ও বৃদ্ধির লক্ষ্যে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে । বুধবার ১১ মার্চ ইসলামিক ফাউন্ডেশনের হল রুমে সেমিনারে  নড়াইলের  উপ পরিচালক মোঃ ইকরামুল ইসলাম শাওনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবীর,কেন্দ্রিয় মসজিদের খতিব মাওঃওয়াকিউজ্জামান,জেলার ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার খন্দকার দেলোয়ার হোসেন,পুলিশ লাইন মসজিদের ইমাম মোঃ বেলাল হোসেন সহ প্রমুখ । এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলার আলেম ওলামাগণসহ বিভিন্ন ইসলামিক চিন্তাবিদবৃন্দ। সেমিনারে জেলা - শরিয়তের বিধি মোতাবেক জেলা পর্যায়ে সরকারিভাবে যাকাতের অর্থ সংগ্রহ ও বৃদ্ধির লক্ষ্যে যথাযথ কার্যক্রম গ্রহণ এবং দুঃস্থ ও অসহায় মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বীকরণ ও পুনর্বাসনে যাকাতের গুরুত্ব সম্পর্কে তুলে ধরেন।