রোববার, ১৫ মার্চ ২০২৬

তিন দিনের সফরে বরিশাল ও বরগুনা আসছেন জাতীয় সংসদের চিফ হুইপ

মোঃ সানাউল্লাহ: নিজস্ব প্রতিবেদক
আজ শনিবার (১৪ মার্চ) চিফ হুইপের সহকারী একান্ত সচিব মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সফরসূচি নিশ্চিত করা হয়েছে। সফরসূচি অনুযায়ী, ১৫ মার্চ বিকেলে তিনি ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে
রওনা হবেন। ১৬ মার্চ সকালে তিনি পাথরঘাটায় পৌঁছে মা-বাবার কবর জিয়ারত করবেন। এরপর বরগুনায় ফিরে ক্রোক খাল উদ্বোধন এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন। সন্ধ্যায় বরগুনা পুলিশ সুপার আয়োজিত
ইফতার মাহফিলে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। সফরের শেষ দিন ১৭ মার্চ তিনি তার নির্বাচনী এলাকা বেতাগী উপজেলায় স্থানীয় জনগণের সাথে সাক্ষাৎ, মাজার জিয়ারত এবং উপজেলা প্রশাসনের সাথে বৈঠক শেষে বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।