নুরতাজুল ইসলাম (ডেক্স করেসপন্ডেন্ট)
সোমবার (১৫ জুন) ভুক্তভোগী শিশুর মামা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন। বৃদ্ধ সিদ্দিক মোল্যা একই গ্রামের মৃত আবু বক্কর মোল্যার ছেলে। নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার নড়াগাতী থানার একটি গ্রামে গত রোববার (১৪ জুন) সকালে ভুক্তভোগী শিশু তার ছোট বোনকে সঙ্গে নিয়ে বাড়ির অদূরে পাটখেতের পাশে তাল
আনতে যায়। এসময় পাটখেতে আগে থেকেই কাজ করছিলেন অভিযুক্ত সিদ্দিক মোল্যা। এরপর অভিযুক্ত সিদ্দিক ভুক্তভোগী শিশুটির হাত ধরে টেনে পাটখেতে নিয়ে যায় এবং সাথে থাকা তার ছোট বোনকে গামছা দিয়ে পেঁপে গাছের সঙ্গে বেঁধে রাখেন।