মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বরগুনায় গাঁজা সেবনরত অবস্থায় যুবলীগ নেতা আটক

সাইফুল রাফিন: বিশেষ প্রতিনিধি
আটক ব্যাক্তির নাম জহিরুল ইসলাম (৩০), তিনি বরগুনা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। সূত্র জানায়, আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়প ৫ টার দিকে বরগুনা সদরের ক্রোক এলাকার গ্রামীন
ব্যাংকের দক্ষিন পাশে মাদক সেবীরা অবস্থান করছে এমন তথ্য পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরগুনা অফিস। এরপর সেখানে অভিযান চালিয়ে জহিরুলকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে
তাকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। এবিষয়ে বরগুনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হামিমুর রশীদ বলেন, তাদের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ক্রোক এলাকায় অভিযান চালিয়ে মোঃ জহিরুল নামের
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
দ্বিতীয় অংশ
একজনকে গ্রেফতার করে। জহিরুল মাদক সেবন করার পাশাপাশি বিক্রিও করে
বলে তিনি নিশ্চিত করেন। তিনি আরও জানান, জহিরুলের কাছে ১০ গ্রাম গাঁজা পাওয়ায়
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।