মোঃ সানাউল্লাহ: নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল মাসুদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মোশারফ হোসেন ওরফে হারুন অর রশীদ। তিনি বরগুনার বামনা উপজেলার
বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামের সেকান্দর আলীর ছেলে। মামলায় খালাসপ্রাপ্ত আসামি একেএম শহিদুল ইসলাম, যিনি গাজীপুর সিটি করপোরেশনের সালনা বাজার এলাকার হাবিবুর রহমানের ছেলে। আদালত সূত্রে জানা যায়,
২০২২ সালের ১২ ডিসেম্বর মোশারফ হোসেন বামনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একেএম শহিদুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তার ছেলেকে কানাডায় পাঠানোর কথা বলে শহিদুল