শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

নুরতাজুল ইসলাম (ডেক্স করেসপন্ডেন্ট)
এতে কয়েকশ মোটরসাইকেল অংশ নেয়। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার হবখালী ইউনিয়নের কাগজীপাড়া গ্রাম থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিংগিয়া বাজারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে
সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন বলেন, হবখালী ইউনিয়নে মাদকের বিস্তার ঘটেছে। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করার অঙ্গীকার করেন। তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের
সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শরিফুল ইসলাম, সহ-সেক্রেটারি আমিনুল ইসলাম, হবখালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলামসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।