রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা ও ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর পাল্টাপাল্টি কর্মসূচি

বিশেষ প্রতিনিধি, ঢাকা:
এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময়ে নিয়োগ পাওয়া চট্টগ্রাম অঞ্চলের চাকরিচ্যুত কর্মকর্তাররা মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে চাকরি পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন
করছেন। অন্যদিকে একই স্থানে 'সচেতন গ্রাহক ফোরাম'-এর ব্যানারে কয়েকশো গ্রাহক 'এস আলমের লুটেরাদের ষড়যন্ত্র' লেখা ব্যানার নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে ইসলামী
ব্যাংক টাওয়ারের সামনে সকাল ৯টা থেকে উভয় পক্ষ অবস্থান কর্মসূচি পালন করে। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে চাকরিচ্যুত কর্মকর্তারা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে চলে যান। গ্রাহক ফোরামের সহসভাপতি শামিম হাসনাইন বলেন,
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় অংশ
'ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় খবর পেয়ে আমরা রাতেই অবস্থান নিয়েছি। এস আলমের আমলে অনিয়ম ও জাল সনদের মাধ্যমে অনেককে নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর ব্যাংক এসব নিয়োগের সনদ যাচাই-বাছাইয়ের উদ্যোগ নেয়। পরীক্ষার মাধ্যমে যোগ্যদের বহাল রাখারও উদ্যোগ ছিল। কিন্তু তারা পরীক্ষায় অংশ নেননি। এখন চাকরি ফিরে পাওয়ার দাবিতে ব্যাংকের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। গ্রাহক ফোরাম ব্যাংকের সামনে এ ধরনের
বিশৃঙ্খলা মেনে নেবে না।' অন্যদিকে চাকরিচ্যুত কর্মীদের একজন বলেন, চাকরি হারানোর পর দীর্ঘদিন ধরে তারা মানবেতর জীবনযাপন করছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর গঠিত নতুন পরিচালনা পর্ষদ তাদের চাকরিচ্যুত করেছে দাবি করে তিনি বলেন, 'চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত বাড়ি যাব না। চাকরি ফেরত নিয়েই বাড়ি যাব।' — চাকরিচ্যুত কর্মীদের একজন আনোয়ার। জাল সনদে নিয়োগের অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনোয়ার বলেন, 'বাংলাদেশ ব্যাংক তদন্ত করে প্রতিবেদন দিক। আমাদের
নিয়োগ অবৈধ প্রমাণিত হলে চাকরির সব টাকা ফেরত দেব। যাদের বিরুদ্ধে সমস্যা রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু এভাবে সবাইকে একসঙ্গে চাকরিচ্যুত করার কোনো মানে হয় না।' চাকরিচ্যুত কর্মীদের চাকরি পুনর্বহালের দাবির বিপরীতে গ্রাহক ফোরাম ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম সচল রাখা এবং অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে। দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।