সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আন্তঃসেমিস্টার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চতুর্থ সেমিস্টার

নুরতাজুল ইসলাম (ডেক্স করেসপন্ডেন্ট)
জমজমাট ও উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে আয়োজিত টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চতুর্থ সেমিস্টার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অনুষ্ঠানটি ক্রীড়া শিক্ষক সন্ধীপ কুমারের উপস্থাপনায়
অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল কৃষি কলেজের অধ্যক্ষ বাবু সসীম কুমার। টুর্নামেন্টে কলেজের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে খেলোয়াড়দের নৈপুণ্য ও দর্শকদের
উৎসাহ-উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে খেলার মাঠ। অনুষ্ঠান শেষে বিজয়ী চতুর্থ সেমিস্টারের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।