রফিকুল ইসলাম: স্টাফ রিপোর্টার
ভেনিসে হামলার পর ইতালির পুলিশের সহযোগিতার কথা তুলে ধরে বাঁধন বলেন, তাঁকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়া হয়েছে। পুলিশ সদস্যরা সবসময় হোটেলের লবিতে অবস্থান করতেন এবং তিনি যেখানেই যেতেন, সেখানেই
তাঁরা সঙ্গে যেতেন। বাঁধন জানান, গত ৮ সেপ্টেম্বর তিনি ইতালির পুলিশের কাছে অভিযোগ করেন। তাঁর ভাষ্য, সংশ্লিষ্ট এলাকার পুলিশ তাঁকে যথেষ্ট সহযোগিতা করেছে। একই সঙ্গে বাংলাদেশ দূতাবাস ও ইতালি সরকারের
সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি। হামলাকারীদের উদ্দেশে বাঁধন বলেন, যারা অন্যকে আক্রমণ করছেন, শেষ পর্যন্ত তাঁরাই সমস্যায় পড়ছেন। তাঁর দাবি, তাঁকে শুধু দূর থেকে গালাগাল, স্লোগান বা পানি ছোড়া হয়নি; বরং তাঁর গায়ে হাত তোলা