এশিয়ান সময় - এশিয়ান সময়: ডেস্ক
নড়াইলে এমটিআই স্পোর্টস একাডেমীর ইফতারপার্টি সম্পন্ন
নলদী ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু।
বিশেষ অতিথি ছিলেন নড়াইল ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তরিকুল ইসলাম শান্ত,নড়াইল জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য ও নড়াইল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃআল আমিন,প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নুরুন্নবী সামদানী, এমটিআই স্পোর্টস অ্যাকাডেমির সভাপতি ইতালি প্রবাসী তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ নবীন-প্রবীণ খেলোয়াড় ছাড়াও বিভিন্ন পেশার মানুষ।
এমটিআই স্পোর্টস অ্যাকাডেমির সভাপতি ইতালি প্রবাসী তরিকুল ইসলাম বলেন, সমাজের জন্য কিছু করার অদম্য শক্তি নিয়ে এ একাডেমী প্রতিষ্ঠা করা এখানে জেলা প্রশাসন,ক্রীড়া অফিস,ক্রীড়াসংস্থা সহ এ জনপদের বিত্তবানরা এগিয়ে আসলে জেলার সেরা একাডেমী হিসাবে গড়ে উঠবে।
একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম এক সঙ্গে এসে নড়াইল সরকারি বালক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোট শুরুর কিছুক্ষণ পরেই আতাউর রহমান বাচ্চু ও মনিরুল ইসলাম ভোট প্রদানের জন্য সরকারী বালক বিদ্যালয় কেন্দ্রে আসেন। পরে সাংবাদিকদের ভোট প্রদানের বিষয়টি সন্তোষ প্রকাশ করেন।
এদিন সকালে থেকে জেলার ২৫৮টি কেন্দ্রের ১ হাজার ৩২৫টি কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। ভোটের পরও সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে জানান তারা। দীর্ঘদিন পর ভোট দিতে পেরে খুশি ভোটাররা। নড়াইলের দুইটি আসনে ভোটার সংখ্যা ৬ লাখ ৮৫ হাজার ১৪২ জন।
নড়াইলের দুইটি আসনে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— নড়াইল-১ আসনে বিএনপির প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ (হাতপাখা), জাতীয় পার্টির প্রার্থী মিলটন মোল্যা (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির বিদ্রোহী প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেন (কলস), লেফট্যানেন্ট কর্নেল (অব.) এস এম সাজ্জাদ হোসেন (ফুটবল) ও সুকেশ সাহা আনন্দ (ঘোড়া) এবং উজ্জ্বল মোল্যা (হরিণ) প্রতীকে লড়ছেন।
এছাড়া নড়াইল-২ আসনে বিএনপির প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম (হাতপাখা), জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), গণঅধিকার পরিষদের প্রার্থী লায়ন নূর ইসলাম (ট্রাক), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শোয়েব আলী (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (কলস) এবং স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন (জাহাজ) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত রাষ্ট্র গড়ার অঙ্গীকার শফিকুর রহমানের
দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শফিকুর রহমান বলেন, “জামায়াত কখনো চাঁদাবাজি করে না এবং ভবিষ্যতেও কাউকে তা করতে দেবে না। আমরা দুর্নীতিকে ঘৃণা করি এবং কোনো দুর্নীতিবাজকে আমাদের ছত্রচ্ছায়ায় আশ্রয় দেব না।” তিনি আরও যোগ করেন, ব্যাংক ডাকাতদের সাথে জামায়াতের কোনো আপস নেই। পাশাপাশি মামলা দিয়ে হয়রানির সংস্কৃতি বা মামলা-বাণিজ্যের সাথে জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি।
সংখ্যালঘু ও নাগরিক অধিকার দেশের অসাম্প্রদায়িক চেতনার ওপর জোর দিয়ে আমির বলেন, কোনো নাগরিক যেন ‘ভয়ের সংস্কৃতিতে’ না থাকে, তা নিশ্চিত করা হবে। তিনি সাবেক সরকারের সমালোচনা করে বলেন, “যারা মাইনোরিটি অধিকার নিয়ে কথা বলতেন, তারা সাঁওতালপল্লিতে কী অমানবিক আচরণ করেছেন তা দেশবাসী দেখেছে। আমরা সবাইকে ভাই-বোন হিসেবে বুকে টেনে নিয়ে সামনে এগোতে চাই। এ দেশ আমাদের সবার।”
নারীর নিরাপত্তা ও সম্মান নারীদের জন্য নিরাপদ কর্মস্থল ও বাসস্থানের অঙ্গীকার করে তিনি বলেন, ঘরে বা বাইরে মায়েদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের প্রধান কাজ। কোনো জালিম যেন নারীদের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়, তেমন পরিবেশ গড়ে তোলা হবে। গত জুলাইয়ের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মা-বোনদের অপমানের প্রতিশোধ নিতে এ দেশের যুবসমাজ সবসময়ই প্রস্তুত।
তৃণমূল থেকে নেতৃত্ব ও উন্নয়ন রাজনীতিতে বংশপরম্পরার অবসান ঘটিয়ে মেধার মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন শফিকুর রহমান। তিনি বলেন, “জমিদারি প্রথার রাজনীতি ভেঙে আমরা এমন এক পরিবেশ চাই যেখানে একজন শ্রমজীবী মানুষের সন্তানও মেধার যোগ্যতায় দেশের প্রধানমন্ত্রী হতে পারে।” বিগত ৫৪ বছরের শাসনের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় থাকাকালীন অনেকেই কেবল নিজেদের পকেট ভারী করেছেন, ব্যাংক লুট করেছেন এবং মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। দুর্নীতির সেই টাকা দেশে ফেরত আনার সংকল্পও প্রকাশ করেন তিনি।
পরিশেষে, আসন্ন নির্বাচনকে ইনসাফ বা ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে অভিহিত করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
নিরাপদ কালিয়া গড়ার অঙ্গীকার দশ দলীয় জোট প্রার্থী ওবায়দুল্লাহ কায়সারের
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে পশ্চিম কলাবাড়িয়া প্রাইমারি স্কুল মাঠে এ জনসভার আয়োজন করা হয়। কলাবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ জবেদ আলী-এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মোঃ মোস্তাক আহমেদ-এর সঞ্চালনায় জনসভাটি অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নড়াইল–১ আসন (নির্বাচনী আসন-৯৩) এর প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন, “আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে কালিয়াবাসী নিরাপদে বসবাস করতে পারবে। আমি অঙ্গীকার করছি—আগামী প্রজন্ম যেন একটি সমৃদ্ধ ও নিরাপদ কালিয়ায় জীবনযাপন করতে পারে।”
তিনি আরও বলেন, “আমরা জনগণের সেবক হতে চাই, শাসক হতে নয়। বিশেষ করে যুবসমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত কালিয়া গড়াই আমাদের প্রধান লক্ষ্য।”
দখলবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “এই সমাজে জমি দখল, বাড়ি দখল ও ঘের দখলকারীদের কোনো স্থান হবে না। যারা মানুষকে কষ্ট দেয়, তারা কখনো মানুষের বন্ধু হতে পারে না—বরং তারা মানবশত্রু।”
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দশ দলীয় জোটকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ।
জনসভা শেষে পশ্চিম কলাবাড়িয়া প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে কলাবাড়িয়া বাজার প্রদক্ষিণ করে জনসভার সমাপ্তি ঘটে।
পহরডাঙ্গায় বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিশাল নির্বাচনী জনসভা
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম। সভায় সভাপতিত্ব করেন ১০নং পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি বিএম নজরুল ইসলাম কাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিউর রহমান, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক ডা. বুলবুল কবির, নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি ঠাকুর আবুল আজম, সারাফত হোসেন (সব), ইকবাল শিকদার, আলিম শেখসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভা সঞ্চালনা করেন ১০নং পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শিকদার কোবাদ হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ নুর আলম মোল্যা।
বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। জনগণের সমর্থনে নির্বাচিত হলে নড়াইল-১ আসনের সার্বিক উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবো।” জনসভায় উপস্থিত নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শান্তিপূর্ণ পরিবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে জনসভাটি সফলভাবে সম্পন্ন হয়।
নড়াইল জেলা প্রশাসক ও গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সভাপতি অ্যাড. মো. আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সিনিয়র সাংবাদিক তারিকুজ্জামান লিটু, দৈনিক ওশানের সম্পাদক অ্যাড. আলমগীর সিদ্দিকী, নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাইফুল ইসলাম তুহিন, জহির ঠাকুর, খায়রুল আরেফিন রানা, হুমায়ুন কবীর রিন্টু, জিয়াউর রহমান জামী, অশোক কুন্ডু প্রমুখ।
সভায় বক্তারা নড়াইল জেলার উন্নয়ন, সেবা প্রদান প্রক্রিয়া, বিভিন্ন সমস্যা এবং অনিয়ম দূরীকরণসহ নানা বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন। পাশাপাশি প্রশাসন–গণমাধ্যম সমন্বয়ে একটি উন্নত ও স্বচ্ছ নড়াইল গঠনে সবাই মত প্রকাশ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিনা সাত্তার, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা–কর্মচারীবৃন্দ, সিনিয়র সাংবাদিক ও নড়াইল প্রেসক্লাবের সহ সভাপতি সুলতান মাহমুদ, নড়াইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক নন্দিতা বোস, ইমরান হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রাজু আহমেদ রাজু, সিনিয়র সাংবাদিক গুলশান আরা, আব্দুস সাত্তার, শরিফুল ইসলাম বাবলু, দপ্তর সম্পাদক মো. নুরুন্নবী সামদানি, শুভ সরকার, ইমরান হাসান, আবু তাহের, এস কে সুজয়, সুজয় বকসী, সোহেল রানা, আব্দুর কাদের, সাদ্দাম হোসেন, নুর তাজুল ইসলাম, হাফিজুল করিম নিলু, মীর্জা মাহমুদ রন্টুসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শিক্ষককে মারধর করে ‘বাজার ঘোরানোর’ অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
<link rel="stylesheet" title="default" href="#">
শিক্ষককে মারধর করে ‘বাজার ঘোরানোর’ অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
সাতক্ষীরায় একটি বিদ্যালয়ে ঢুকে এক সহকারী শিক্ষককে মারধরের পর ‘বাজার ঘোরানোর’ অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। শিক্ষক শফিকুর রহমান থানায় অভিযোগ দিয়েছেন। তবে বিএনপি ও ছাত্রদলের নেতারা অভিযোগ অস্বীকার করেছেন।
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক :: own-reporter
<time class="op-modified" datetime="2025-08-18">2025-08-18</time><time datetime="2025-08-18" class="op-published"></time>
সাতক্ষীরায় বিদ্যালয়ে ঢুকে এক সহকারী শিক্ষককে মারধরের পর ‘বাজার ঘোরানোর’ অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে।
রোববার (১৭ আগস্ট) সকাল মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের স্থানীয় কয়েক নেতাকর্মীর বিরুদ্ধে সাতক্ষীরা থানায় অভিযোগ জানিয়েছেন শফিকুর রহমান নামের ওই শিক্ষক।
তবে এ অভিযোগ ‘সত্য নয়’ বলে দাবি করেছেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের দাবি, ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে স্থানীয় লোকজন ওই শিক্ষককে মারধর করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আজাহারুজ্জামান বলেন, এক ছাত্রীকে আলাদাভাবে বিদ্যালয়ে পড়িয়েছেন- এমন অভিযোগে ওই শিক্ষককে তার অফিসকক্ষে মারধর করেন বিএনপির কয়েক নেতাকর্মী। এরপর ১০ থেকে ১২ জন লোক ওই শিক্ষককে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে মারধর করেন। বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে মারতে মারতে বাজার ঘুরিয়েছেন। এরপর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তাকে আটকে রাখা হয়। সবশেষ অন্য শিক্ষক-শিক্ষার্থীরা শফিকুর রহমানকে বিদ্যালয়ে নিয়ে আসেন।
শফিকুর রহমান থানায় যে অভিযোগ দিয়েছেন, তাতে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের সদস্য শহিনুর রহমান, কর্মী মো. কামরুজ্জামান, রবিউল ইসলাম, বল্লী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম আক্তার, বিএনপি কর্মী আব্দুল গনি, ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রইচ, ইসলাম কবিরাজ ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামানের নামও রয়েছে।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম আক্তার বলেন, রোববার সকালের দিকে ওই বিদ্যালয়ে এক শিক্ষকের সঙ্গে স্থানীয় কয়েকজনের ধাক্কাধাক্কি হয়। পরে সাতক্ষীরা সদরের নির্বাহী কর্মকর্তা আমাদের কাছ থেকে বিষয়টি জানতে চেয়েছেন।
ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জান বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে আগেও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এবারও তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আসে। এজন্য সকালে তিনি ও স্থানীয় কয়েকজন বিদ্যালয়ে যান। সেখানে উত্তেজিত জনতা শফিকুর রহমানকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যান। এ সময় বাধা দিয়েও পরিস্থিতি ঠেকানো যায়নি।
সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক বলেন, শফিকুর রহমান একটি অভিযোগ দিয়েছেন। সেটি খতিয়ে দেখা হচ্ছে।
মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ বলেন, দুই পক্ষকে ডেকে বিষয়টি শুনেছি। শিক্ষক শফিকুর রহমানকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর শিক্ষকের কোনো অপরাধ থাকলে সেটা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ জার্নাল/এনএম
© Bangladesh Journal
নড়াইলে সাংবাদিকদের প্রাণবন্ত মিলনমেলা: সৌহার্দ্য ও সম্প্রীতির উচ্ছ্বাসে এক অনন্য দিন
শনিবার (১১ অক্টোবর) দুপুরে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার শেখ রিজেন্সি গেস্ট হাউজে আয়োজিত এই মিলনমেলায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আজিজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ ও এম মুনির চৌধুরী, সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, সিনিয়র সাংবাদিক আলমগীর সিদ্দিকী, এনামুল কবির টুকু, রুপক মুখার্জি, মাহফুজুর রহমান মন্নু, কার্ত্তিক দাস, খায়রুল আরেফিন রানা, সেলিম জাহাঙ্গীর, টিপু সরদার, এ্যাড. রাজু আহমেদ রাজুসহ আরও অনেকে।
মিলনমেলার সৌন্দর্যবর্ধনে পৃষ্ঠপোষকতা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার হাসান বাবু।
অনুষ্ঠানে সাংবাদিকরা পারস্পরিক মতবিনিময় করেন এবং নড়াইলের গণমাধ্যম অঙ্গনকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। অংশগ্রহণকারীরা জানান, এমন আয়োজন সাংবাদিক সমাজে বন্ধন দৃঢ় করা এবং পেশাদার সাংবাদিকতার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
নড়াইলে দৈনিক পাঠক প্রবাহের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন
শনিবার (৪ অক্টোবর) বিকালে পত্রিকার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম. এম. মাহবুবুর রশিদ লাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জজ কোর্টের পিপি এবং নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস. এম. আব্দুল হক। তিনি আনুষ্ঠানিকভাবে প্রধান কার্যালয় উদ্বোধন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ নূরুন্নবী সামদানী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক পাঠক প্রবাহ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ তারিকুজ্জামান লিটু, নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইসলাম, এনটিভির সাংবাদিক ও নড়াইল প্রেসক্লাবের সহ সভাপতি এম. মুনির চৌধুরী, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল কবির (টুকু), দৈনিক ডেসটিনি পত্রিকার সাব-এডিটর উত্তম সরকার।
অ্যাডভোকেট এস. এম. আব্দুল হক বলেন, সত্য, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব সাংবাদিকতার প্রাণ। ‘পাঠক প্রবাহ’ সেই মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যাবেএই প্রত্যাশা করছি।
এম. এম. মাহবুবুর রশিদ লাবলু বলেন, এই পত্রিকার লক্ষ্য হবে মানুষের কথা বলা, অন্যায়ের প্রতিবাদ করা এবং সমাজে আলোকিত চিন্তার প্রবাহ সৃষ্টি করা।
বক্তারা আরও বলেন, বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। “সাংবাদিকতা কেবল খবর প্রকাশ নয়, এটি সমাজ, রাষ্ট্র ও মানুষের প্রতি দায়বদ্ধতা।”
এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক পাঠক প্রবাহের উপদেষ্টা শেখ মোয়াজ্জেম হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক এম. সাদ্দাম হোসেন, নড়াইল কন্ঠের সাব এডিটর কাজী আনিসুজ্জামানসহ আরো অনেকে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দলজিৎপুর ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান।
আজকের এই উদ্বোধনের মধ্য দিয়ে দৈনিক পাঠক প্রবাহ তার যাত্রা শুরু করল গণজাগরণের নির্ভরযোগ্য জাগ্রত কন্ঠের ভিশন নিয়ে।
‘ভিক্ষুকের’ ঘরে অভিযান, বিপুল পরিমাণ সোনা ও নগদ টাকা উদ্ধার
মঙ্গলবার (২৬ আগস্ট) আদালতের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে তসলিমা আক্তারকে।
এর আগে, সোমবার (২৫ আগস্ট) রাতে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
পুলিশ জানায়, নিজেকে ভিক্ষুক পরিচয় দিলেও কৌশলে বিভিন্ন এলাকা থেকে টাকা ও মালামাল চুরি করতেন তাসলিমা। ভিক্ষুক সেজে চুরি করাই ছিল তার মূল পেশা।
লোহাগাড়া পুলিশের সূত্র জানায়, গত বৃহস্পতিবার খাদিজাতুল কোবরা নামে এক প্রবাসীর স্ত্রী লোহাগাড়া থেকে কক্সবাজারে যাওয়ার জন্য বাস স্টেশনে অপেক্ষা করছিলেন। ওই সময় কয়েকজন ভিক্ষুক তার কাছে ভিক্ষা চাইতে থাকেন। ভিক্ষুকদের কয়েকজন হঠাৎ নিজেদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু করে দেন। খাদিজাতুল বিষয়টির সমাধান করতে গেলে ভিক্ষুক তসলিমা কৌশলে খাদিজাতুলের কাঁধে থাকা ব্যাগের চেইন খুলে ২ ভরি ওজনের স্বর্ণ নিয়ে পালিয়ে যান। পরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন ভুক্তভোগী।
এ বিষয়ে লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ হোসেন জানান, থানায় মামলা হওয়ার পর অভিযানে নামে পুলিশ। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি শনাক্তের পর তাকে গ্রেপ্তার করা হয়।
লুট করা অস্ত্র দিয়েই মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলা, প্রচন্ড গোলাগুলি
সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টার কিছু পর মেঘনা নদীর তীরে অবস্থিত ওই ক্যাম্পের পাশ দিয়ে ৫-৬টি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে পৌঁছে যায় ডাকাত দল। তারা প্রথমে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়, এরপর ক্যাম্প লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে।
আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা অবস্থান নিয়ে গুলি চালায়। প্রায় এক ঘণ্টা ধরে চলা গোলাগুলিতে ডাকাতরা অন্তত ১০০ রাউন্ড এবং পুলিশ ২০ রাউন্ড গুলি ছোড়ে।
পুলিশের প্রতিরোধে ব্যর্থ হয়ে সন্ধ্যা পৌনে ৬টার দিকে ট্রলারযোগে মতলবের দিকে সরে যায় ডাকাতরা। ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত না হলেও পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, “পিয়াসের নেতৃত্বে ৩০-৩৫ জন সশস্ত্র ডাকাত এই হামলায় অংশ নেয়। ধারণা করা হচ্ছে, তারা পূর্বে লুট করা অস্ত্রই ব্যবহার করেছে। তবে পুলিশের প্রতিরোধে আমরা নিরাপদে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।”
এ বিষয়ে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, “নৌ-ডাকাতরা দীর্ঘদিন ধরে নদীপথে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে। ক্যাম্প চালুর পর তারা চাপে পড়ে হামলার পথ বেছে নিয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে, শিগগিরই জড়িতদের গ্রেপ্তার করা হবে।”
উল্লেখ্য, গত শুক্রবার (২২ আগস্ট) জামালপুর গ্রামে নতুন এই অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু করা হয়। এরপর থেকেই নয়ন–পিয়াস ও লালু বাহিনী এর বিরোধিতা করতে থাকে। এ চক্রটি এর আগেও অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি ও হত্যাসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে পরিচিত।
কারওয়ান বাজারে এডিসিকে ছুরিকাঘাত করা ছিনতাইকারী গ্রেপ্তার
সোমবার সন্ধ্যায় ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কারওয়ান বাজারে পুলিশের এডিসিকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।
এর আগে গত ১২আগস্ট সকালে সোনারগাঁও ক্রসিং এলাকায় এডিসি সুমন রেজাকে ছুরিকাঘাতের পর পালিয়ে যায় অভিযুক্ত। পরে তাকে চিহ্নিত করে গ্রেপ্তার অভিযান চালায় ডিবি।
পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম: আসিফ মাহমুদ
আশিকুর ইংরেজি বিভাগের ২২-২৩ সেশনের শিক্ষার্থী। তিনি ডাকসুতে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। আশিকুর তার ইশতেহারে লিখেছেন, “ডাকসুতে আগুন লাগাতে চলে এলাম বন্ধুরা”।
মূলত ‘দ্য ওয়ারটাইম কনসিলিয়ার (যুদ্ধকালীন পরামর্শদাতা) ফ্রম দ্য গডফাদার’।”
তিনি উল্লেখ করেছেন, “আপনি যদি অ্যানিমে ও মুভি লভার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ওটাকু (কাল্পনিক চরিত্র) কে ভোট দিবেন।” আশিকুর ভোট দেওয়ার যুক্তি হিসেবে উল্লেখ করেছেন, “আনরেস্পনসিভ- গভীর রাতে কোনো সমস্যায় পড়লে আমাকে ফোন দিলে অবশ্যই আমাকে পাবেন না। কারণ আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। বাইকও নেই যে একটান দিয়ে চলে যাব।”
“তো ভোটাররা এই জায়গায় খেয়াল রাখবেন, বিশেষ করে হল সংসদে- যেকোনো সমস্যায় পড়লে কাকে ফোন দিলে পাওয়া যাবে। যদিও প্রক্টোরিয়াল টিমকে ফোন করলেও যথেষ্ট সাড়া পাবেন।”
তিনি এক্সপোজের বিষয়ে উল্লেখ করেছেন, “এক্সপোজ- যেহেতু অন্যায়-অনিয়ম একদমই সহ্য করতে পারি না, তো যদি অন্য সদস্যরা একটুও অনিয়ম বা সিকি পয়সার কমিশনবাজি করে, তাদের এক্সপোজ করে দেব। তো যাদের সিলেটের পাথরচুরির সর্বদলীয় ঐক্যর মতো কিছু করার ইচ্ছা আছে, তারা আমাকে ভোট দিবেন না।”
তিনি উল্লেখ করেছেন, “আর সবই আল্লাহর হাতে। আর নিশ্চয়ই আমার জন্য আমার রবই যথেষ্ট।”
তিনি উল্লেখ করেছেন, “এটা জেন-জি এর জন্য। আমার পোস্টার, প্রচারণা সব জেন-জি স্টাইলেই হবে।”
আমি ছয়টি যুদ্ধ থামিয়েছি, কিন্তু এটা সবচেয়ে কঠিন: ট্রাম্প
স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই বৈঠক শেষে ওভাল অফিসে যৌথ সংবাদ সম্মেলন করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘বিশ্বে ছয়টি যুদ্ধ থামিয়েছি আমি। ভেবেছিলাম ইউক্রেন যুদ্ধ বন্ধ করাও সহজ হবে, কিন্তু এটা সবচেয়ে কঠিন। তবু আমি আত্মবিশ্বাসী, আমরা সমাধান খুঁজে পাব।’
তিনি আরও বলেন, ‘আজকের বৈঠক শেষ নয়। মানুষ মারা যাচ্ছে, আমরা সেটা থামাতে চাই। আমার বিশ্বাস, পুতিনও যুদ্ধ শেষ করতে চান।’
যুদ্ধ বন্ধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ‘এই যুদ্ধ শেষ হবে। জেলেনস্কি চান, পুতিনও চান, গোটা বিশ্বই ক্লান্ত। আমরা যুদ্ধবিরতি নয়, সরাসরি শান্তিচুক্তির পথে এগোতে চাই। কারণ শান্তিচুক্তিই স্থায়ী সমাধানের পথ।’
ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ট্রাম্প আশ্বাস দিয়ে বলেন, ‘আমরা তাদের খুব ভালো সুরক্ষা দেব, খুব ভালো নিরাপত্তা দেব।’ তিনি আশা প্রকাশ করেন, ‘কিছু একটা ফল আসবে।’ ট্রাম্প আরও জানান, ইউরোপের সাতজন নেতাও এই প্রক্রিয়ায় যুক্ত আছেন।
জেলেনস্কি যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, ‘হত্যাযজ্ঞ থামাতে এবং যুদ্ধ বন্ধ করতে আপনার প্রচেষ্টা আমরা কৃতজ্ঞতার সঙ্গে দেখছি।’
বৈঠকের সময় হোয়াইট হাউস থেকে সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন ট্রাম্প। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের মাত্র তিন দিন পরই জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসেন তিনি।
ইউরোপীয় ইউনিয়নের এক কূটনীতিক রয়টার্সকে জানান, ফোনালাপ শেষে আবারও বৈঠক শুরু হয়। ক্রেমলিনও বিষয়টি নিশ্চিত করেছে, জানায় যে ট্রাম্প–পুতিনের মধ্যে প্রায় ৪০ মিনিট কথা হয়েছে।
ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে আলাপের পর ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে যুদ্ধ বন্ধ, ইউক্রেনের নিরাপত্তা এবং ইউরোপের স্থিতিশীলতা নিয়ে সরাসরি আলোচনা হয়।
বৈঠকের আগে হোয়াইট হাউসে পৌঁছালে ট্রাম্প জেলেনস্কিকে স্বাগত জানান। সাধারণত সামরিক পোশাকে দেখা গেলেও এবার কালো স্যুট–শার্টে হাজির হন জেলেনস্কি। তাকে দেখে ট্রাম্প বলেন, ‘আমরা ইউক্রেনীয়দের ভালোবাসি।’
ঢাকার বাইরে মব চলছে, কমাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
তবে দেশের বিভিন্ন এলাকায় এখনো মব জাস্টিস চলছে, তবে সরকার তা কমাতে চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে আইন-শৃঙ্খলা বাহিনীর ১২তম সভা করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘মব জাস্টিস কিভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। আমি বলব না যে মব জাস্টিস এলিমিনেট (বন্ধ) হয়ে গেছে। এখনো মব হচ্ছে, যেমন কিছুদিন আগে রংপুরে একটা মব জাস্টিস হয়েছে। ঢাকাতে মব জাস্টিস কমেছে। কিন্তু আশপাশ এলাকায় মব জাস্টিস হয়েই যাচ্ছে। আমরা চেষ্টা করছি যতটা কমিয়ে আনা যায়।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীতে ২৫ হাজার ৮৭১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা।
তিনি জানান, পুলিশ বাহিনীতে ১৫ হাজার ৮৫১ জন, বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ৪ হাজার ৪৬৯ জন ও আনসার ৫ হাজার ৫৫১ জন নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ফায়ার সার্ভিসে ২০৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
ধানমণ্ডি ৩২ নম্বরে আলোচিত রিকশাচালক প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘‘এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটা বক্তব্য দেওয়া হয়েছে। এরপর তো আমাদের আর কোনো কথা নেই।”
রাজধানীর মহাখালীতে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন
রাজধানীর মহাখালী এলাকায় যমুনা প্রেট্রোল পাম্প নামে একটি ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিস।
রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
বিস্তারিত আসছে….
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৬ জন
রোববার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন পুরুষ। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৩৫ জনই ঢাকার বাইরের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন, যাদের মধ্যে ৬২ জন পুরুষ ও ৪৩ জন নারী।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৩৭৮ জন, যার মধ্যে ১৫ হাজার ৫৬৯ জন পুরুষ ও ১০ হাজার ৮০৯ জন নারী।
মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ে মিষ্টি বিতরণকারী আ.লীগ নেতাকে মিষ্টি খাওয়ানোর পর মারধর
গতকাল শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার ঘোষেরহাট বাজারে এ ঘটনা ঘটে। রোববার (১৭ আগস্ট) এহসান হিরণকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করে। ওই সময় বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. এহসান হিরণ এলাকায় প্রকাশ্যে আনন্দ মিছিল বের করে মিষ্টি বিতরণ করেছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে ঘোষেরহাট বাজারে তাকে দেখতে পেয়ে স্থানীয়রা প্রথমে মিষ্টি খাওয়ান, পরে গণপিটুনি দেন। খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হিরণকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
‎ইন্দুরকানী উপজেলা জামায়াতের আমির মো. আলী হোসেন বলেন, স্থানীয়রা হিরণের ওপর ক্ষিপ্ত হয়েই গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসির রায় ঘোষণার পর তিনি প্রকাশ্যে আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেছিলেন। আমরা তার বিচার দাবি করছি।
‎এ বিষয়ে ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, ঘোষেরহাট বাজারে স্থানীয়রা আওয়ামী লীগ নেতা হিরণকে আটক করে গণপিটুনি দেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নড়াইলে নদীতে ভাসমান অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার
শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার বাঁকা হাড়িডাঙ্গা খেয়াঘাট থেকে মরদেহ উদ্ধার করা হয়।
বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলার বাঁকা এলাকার হাড়িভাঙ্গা খেয়াঘাটে স্থানীয়রা নবগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে বড়দিয়া নৌ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।
অজ্ঞাত নারীর উচ্চতা আনুমানিক ৫ ফুট, গোলগাল চেহারার এবং পোশাক দেখে ধারণা করা হচ্ছে সম্ভ্রান্ত কোনো পরিবারের মেয়ে। ওই অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তে যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল নমুনা সংগ্রহ করেছে।
এ বিষয়ে বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আনুমানিক ২ থেকে ৩ দিনের মধ্যে নারীর মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় ধরেই মরদেহ পানিতে ছিল। তার গলায় একটি কালো দাগ রয়েছে। এটি হত্যা নাকি কোনো দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে।
নিজের নয়, জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: প্রধান উপদেষ্টা
সম্প্রতি মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “এটা আমার নয়, এটা সেইসব মানুষের চাওয়া, যারা পরিবর্তন চেয়েছেন। আমি শুধু তাদের সহায়তা করছি।”
প্রধান উপদেষ্টা জানান, দায়িত্ব পালনে অসুবিধা রয়েছে এবং অনেক পক্ষ তা ব্যাহত করার চেষ্টা করছে। তাঁর ভাষায়, “বাংলাদেশ থেকে বিতাড়িত রাজনৈতিক উপাদানগুলো পুরো ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।”
ভোটের অপেক্ষায় থাকা তরুণ প্রজন্মের প্রসঙ্গ টেনে ড. ইউনূস বলেন, “গত দেড় দশকে অনেক তরুণ ভোটার হয়েছেন। কিন্তু কেউ ১০ বছর ধরে, কেউবা ১৫ বছর ধরে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। এবার তাঁরা প্রথমবারের মতো ভোট দিতে পারবেন।”
সাক্ষাৎকারে ড. ইউনূস রোহিঙ্গা সংকট মোকাবিলায় মালয়েশিয়ার প্রভাব কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, আসিয়ানের সভাপতি হিসেবে দেশটির নেতৃত্ব এ সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রধান উপদেষ্টা জানান, গত ১৮ মাসে নতুন করে দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এর সঙ্গে আগেই থাকা ১২ লাখ শরণার্থী যুক্ত হওয়ায় সংকট আরও জটিল হয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র তহবিল বন্ধ করে দেওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।
ড. ইউনূস আরও বলেন, এ সংকটের স্থায়ী সমাধানের জন্য আগামী কয়েক মাসে তিনটি আন্তর্জাতিক সম্মেলন হবে—আগস্টে কক্সবাজারে, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে এবং বছরের শেষে কাতারের দোহায়।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ১১ আগস্ট সফরে যান ড. ইউনূস। লালগালিচা সংবর্ধনা, গার্ড অব অনার ও গান স্যালুটের মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হয়।
তিন দিনের সফরে তিনি দ্বিপাক্ষিক বৈঠকসহ একাধিক আলোচনায় অংশ নেন। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য ও গবেষণা প্রতিষ্ঠান নিয়ে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় হয়।
সফরের দ্বিতীয় দিনে মালয়েশিয়ার ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পান ড. ইউনূস। ১৪ আগস্ট রাতে তিনি দেশে ফেরেন।
মেসিকে নিয়ে সুখবর
গত ২ আগস্ট লিগস কাপের নেকাক্সার বিপক্ষে ম্যাচে ডানপায়ে মাংসপেশির চোট পেয়ে মাত্র ১২ মিনিটেই মাঠ ছাড়তে বাধ্য হয়েছিল লিওনেল মেসি। এরপরই গণমাধ্যমের খবরে জানা গিয়েছিল দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হতে পারে এই আর্জেন্টাইনকে। যার ফলে ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের বাকি সময় এবং আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাঠে সম্ভাব্য শেষ ম্যাচ খেলা নিয়ে তৈরি হয় শঙ্কা।
তবে মেসিকে নিয়ে সুখবর দিয়েছেন মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো। আগামীকালের (রোববার) ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন মেসি এমনটাই জানিয়েছেন তিনি।
মাশ্চেরানো বলেন, লিও এখন ভালো আছে। বুধবার থেকেই দলের সঙ্গে অনুশীলন করছে। যদি অস্বাভাবিক কিছু না ঘটে, তাহলে তাকে কালকের ম্যাচের দলে রাখা হবে।
মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে রোববার ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামি আতিথ্য দেবে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে। প্রথমবারের মতো ম্যাচটিতে দেখা যাবে এই আর্জেন্টাইন মহাতারকাকে।
এদিকে ভিসা-সংক্রান্ত কারণে কিছুদিন অনুশীলনে না থাকলেও, রদ্রিগো ডি পল গ্যালাক্সির বিপক্ষে স্কোয়াডে থাকছেন বলে নিশ্চিত করেছেন মায়ামি কোচ। কিছুদিন আগে অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ট্রান্সফার উইন্ডোতে আর্জেন্টাইন মিডফিল্ডার ডি পলকে দলে ভেড়ায় ইন্টার মায়ামি। যা দলটির শক্তি বাড়িয়েছে।
মায়ামির মিডফিল্ডার ফেদেরিকো রেদোন্দো সম্প্রতি লা লিগার ক্লাব এলচেতে যোগ দিয়েছেন এবং গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারও চার্লট এফসিতে যোগ দেওয়ার পথে। এই অবস্থায় নতুন করে দলে খেলোয়াড় যুক্ত করার কথা ভাবছেন মাশ্চেরানো।
তিনি বলেন, ট্রান্সফার মার্কেটে এখনও এক সপ্তাহের বেশি সময় আছে। সংখ্যায় দল ছোট মনে হতে পারে, তবে আমরা যথেষ্ট ভারসাম্যপূর্ণ। হয়তো কিছু নির্দিষ্ট পজিশনে খেলোয়াড় প্রয়োজন, তবে আমার যা আছে, আমি তাতেই খুশি।
নাফ নদীতে মাছ ধরতে গিয়ে তিন দিনেও ফিরল না কেউ, শোকে কাতর পাঁচ পরিবার
অস্ত্রের মুখে নৌকাসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেল মিয়ানমারের আরাকান আর্মি। তিন দিন পেরিয়ে গেছে, অথচ ফিরল না কেউ। এখন শুধু নদীর ঢেউয়ের শব্দে মিশে আছে মায়ের আর্তনাদ, স্ত্রীর কান্না আর সন্তানের হাহাকার। প্রতিটি মুহূর্তে তারা প্রার্থনা করছে, প্রিয়জন যেন জীবিত ফিরে আসে।
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ উপকূল থেকে গত মঙ্গলবার সকালে মাছ ধরতে নাফ নদীতে গিয়েছিলেন তারা। হঠাৎ একটি স্পিডবোটে এসে অস্ত্রের মুখে নৌকাসহ ওই ৫ জনকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। সেই থেকে আজ পর্যন্ত তারা নিখোঁজ। দিন গড়াচ্ছে, কিন্তু প্রিয়জনদের কোনো খোঁজ পাচ্ছে না পরিবারগুলো। নিখোঁজদের বাড়িতে চলছে কান্নার রোল, শোকের মাতমে নিস্তব্ধ হয়ে আছে গোটা গ্রাম।
নিখোঁজ জেলেদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার মোহাম্মদ ইলিয়াছ, তার দুই ছেলে আক্কল আলী ও নুর হোসেন, কালু মিয়ার ছেলে সাবের হোসেন এবং নুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম।
ইলিয়াছের স্ত্রী কেঁদে কেঁদে বললেন, আমার স্বামী আর দুই ছেলে— তিনজন একসাথে চলে গেল। এখনো ফেরত আসেনি। আমরা কীভাবে বাঁচব? কাকে নিয়ে বাঁচব?
সাবের হোসেনের মা ভাঙা গলায় আক্ষেপ করে বলেন, আমার ছেলেকে ফেরত দিন, আমি আর কিছু চাই না। তিন দিন হলো খাবার মুখে তুলিনি।
শিশু সাইফুল ইসলামের মা অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, আমার ছেলে তো এখনো বালক বয়সের, সে কার কী ক্ষতি করেছে? কেন ধরে নিয়ে গেল ওকে?
শুধু পরিবার নয়, আশপাশের মানুষও শোকে ভেঙে পড়েছেন। কাঁদতে কাঁদতে এক প্রতিবেশী বলেন, এভাবে জেলেদের ধরে নিয়ে যাওয়া তো নতুন কিছু নয়। কিন্তু সরকার কবে এর স্থায়ী সমাধান করবে?
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, জেলে নিখোঁজের ঘটনাটি সংশ্লিষ্ট বাহিনীকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, আশা করা যায় দ্রুত সময়ের মধ্যে জেলেদের ফেরত পাওয়া যাবে।
অন্যদিকে, কক্সবাজারের রামু বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, অনেক সময় দেখা যায় জেলেরা মাছ ধরতে গিয়ে মিয়ানমারের জলসীমায় চলে যায়। তখন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী তাদের ধরে নিয়ে যায়। আসলে মিয়ানমারের কারো এখতিয়ার নেই বাংলাদেশের জলসীমা থেকে কাউকে ধরে নিয়ে যাওয়ার। তাই জেলেদের সবসময় সতর্ক থাকতে হবে।
দেড় বছর ধরে নাফ নদীর ওপারের মিয়ানমার অংশ নিয়ন্ত্রণ করছে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। এর ফলে সীমান্তবর্তী এলাকার মানুষের জীবন-জীবিকা ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। একদিকে দারিদ্র্যের তাড়নায় নদীতে মাছ ধরার প্রয়োজন, অন্যদিকে প্রতিনিয়ত অপহরণের আতঙ্ক তাদের ঘিরে ধরছে।
শাহপরীর দ্বীপের স্থানীয় ইউপি সদস্য বলেন, আমাদের জেলেরা নাফ নদী ছাড়া বাঁচতে পারে না। কিন্তু এখন সেই নদীই হয়ে উঠেছে আতঙ্কের নাম। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি— নাফ নদীতে নিরাপত্তা নিশ্চিত করুন, যাতে আমরা শান্তিতে জীবন-জীবিকা চালাতে পারি।
পরিবারগুলোর চোখে এখন একটাই আকুতি। প্রিয়জনদের যেন দ্রুত জীবিত অবস্থায় ফেরত আনা হয়। নাফ নদীর ওপার থেকে কখন ভেসে আসবে সুসংবাদ— এই অপেক্ষায় দিশেহারা দিন কাটাচ্ছেন তারা।
অনিয়মের শীর্ষে নাটোরের সিংড়ায় সরকারি হাসপাতাল, ভোগান্তির শেষ নেই রোগীদের
এ বিষয়ে হাসপাতালে ছবি তুলতে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তারা বাধা দেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের রোগী ও তাঁদের স্বজনেরা চিকিৎসকের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা বসে আছেন। হাসপাতালে জুনিয়র কনসালট্যান্ট পদ ১১টি থাকলেও কর্মরত আছেন ৫ জন। বর্তমানে নার্স আছেন প্রায় ২০ জন, যদিও কিছুদিন আগে ছিলেন ৩৪ জন।
মেডিকেল সূত্রে জানা যায়, সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসারদের মধ্যে প্রায় ৬ জন সংযুক্তিতে নাটোর সদর, রাজশাহী মেডিকেল ও ঢাকায় কর্মরত। উপজেলার ১২টি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে একটি করে মেডিকেল অফিসারের পদ থাকলেও বর্তমানে চিকিৎসক সংকটে সেগুলো শূন্য।
বহির্বিভাগের এনসিডি কর্নারের কার্ডধারী রোগীরাও ওষুধ না পেয়ে ফিরে যাচ্ছেন। হাসপাতালের দ্বিতীয় ও তৃতীয় তলায় ওঠার সিঁড়ি ময়লা-আবর্জনায় ভরা। রোগীর পাশেই মেঝেতে ময়লার দাগ, দেয়ালের কোথাও কোথাও কফ, থুতু ও পানের পিকের দাগ।
পুরুষ ও মহিলা ওয়ার্ডের শৌচাগার ব্যবহার অনুপযোগী। রাতে বিদ্যুৎ চলে যাওয়ার পর হাসপাতালে ভুতুড়ে পরিবেশ তৈরি হয়। ফলে বাধ্য হয়ে মোবাইলের টর্চ জ্বেলে চিকিৎসা দিতে হয় নার্স ও চিকিৎসকদের। হাসপাতালের পেছনে ময়লা ও জমাট বাঁধা দুর্গন্ধযুক্ত পানির কারণে মশার উপদ্রবও বেড়েছে। ওয়ার্ডের অধিকাংশ পাখা নষ্ট হয়ে পড়ে আছে, আলোও জ্বলে না ঠিকমতো। তিনটি কেবিন থাকলেও রোগীদের থাকার উপযোগী নয়।
চাকরি হারানো ও বদলির ভয়ে চিকিৎসক, নার্স, কর্মচারীসহ হাসপাতালের কেউ এসব বিষয়ে কথা বলতে রাজি হননি।
নাম প্রকাশে অনিচ্ছুক নার্সরা জানান, হাসপাতালের জেনারেটর চালানো হয় না। বিদ্যুৎ চলে গেলে গরমে চরম ভোগান্তি পোহাতে হয় রোগীদের। অন্ধকারে রোগীদের ওষুধ দেওয়া থেকে শুরু করে জরুরি সেবা ব্যাহত হয়। তখন মোবাইলের আলো জ্বেলে কাজ করতে হয়।
জানা যায়, সিংড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উপজেলার সাড়ে তিন লাখ মানুষ সেবা নিতে আসেন। হাসপাতালে কোটি কোটি টাকা ব্যয়ে ক্রয়কৃত যন্ত্রপাতি ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে। এক্স-রে ফিল্ম না থাকার অজুহাতে এক্স-রে বিভাগও বন্ধ রয়েছে।
আলট্রাসনোগ্রাফি মেশিন থাকলেও মাঝেমধ্যে ব্যবহার হলেও নিয়মিত সেটিও ব্যবহার হয় না। হাসপাতালের জুনিয়র ও সিনিয়র কনসালট্যান্ট থাকলেও তাঁরা নিয়মিত বহির্বিভাগে বসেন না। সপ্তাহে দু'দিন হাসপাতালে আসলেও নির্ধারিত সময়ের পর আসেন আবার রোগীর সিরিয়ালে থাকলেও মুমূর্ষু রোগী রেখে দুপুর ২টা বাজলে চলে যান বলে অভিযোগ পাওয়া গেছে।
হাসপাতালে আসা কাজল বলেন, অসুস্থ মেয়েকে নিয়ে চার দিন ধরে হাসপাতালে ভর্তি। আসার পর থেকেই খাবার ও পানি কম খাচ্ছি যাতে শৌচাগারে না যেতে হয়। শৌচাগারে গিয়ে এখন নিজেই অসুস্থ হওয়ার উপক্রম। এখানে সেবা বলতে কিছু নেই, শিশু ডাক্তার আমাদের সাথে খুব বাজে ব্যবহার করেন।
চলনবিলের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীর স্বজন ৬৮ বছর বয়সী রাবেয়া বেওয়া বলেন, এই হাসপাতাল নিজেই অসুস্থ, দুর্বল। ওয়ান টাইম টেপ পর্যন্ত বাইরের ফার্মেসি থেকে কিনে এনেছি। তুলা থাকতেও বের করতে চায় না নার্সরা। নাতিনকে হাসপাতালে আনার পর দু-আড়াই ঘণ্টা বিদ্যুতের কোনো খবর নেই। পরে ছেলেকে বলে বাড়ি থেকে চার্জার পাখা এনেছি, ঠিকমতো ওষুধও দেয় না, চাইলে বলে সরকার ওষুধ দেয়নি। ডাক্তার ও নার্সরা মাঝেমধ্যে খুব বাজে ব্যবহার করেন।
হাসপাতালে আসা রোগী ও তাঁদের স্বজনেরা জানান, হাসপাতালের পরিবেশ এতটাই নোংরা যে এখানে এক মিনিট টিকে থাকা কষ্টকর। নিরুপায় হয়ে রোগী ও স্বজনেরা কোনো রকমে এখানে সময় পার করছেন।
ভর্তি থাকা এক মুক্তিযোদ্ধা রোগী বলেন, হাসপাতালের শৌচাগারে যাওয়ার মতো অবস্থা নেই। পুরুষদের শৌচাগারে একটি সাধারণ আলো থাকলেও প্রতিটি শৌচাগারে আলাদা কোনো আলোর ব্যবস্থা নেই। ফলে মূল দরজা বন্ধ করে প্রয়োজন সারতে হয়, আবার শৌচাগারের দরজার তালাও নষ্ট।
সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম খোকন বলেন, হাসপাতালে ডাক্তার সংকট রয়েছে, কিছু যন্ত্রপাতির অভাব আছে, যার কারণে যে ক'জন ডাক্তার আছেন, তাঁরা রোগী দেখতে গেলে মাথা ঠিক থাকে না, এ কারণে রোগীদের সাথে কখনো কখনো খারাপ আচরণ করেন বলে অনেক অভিযোগও পেয়েছি। এছাড়া লোকবল সংকট রয়েছে, কিছু সমস্যাও আছে। কিন্তু বরাদ্দ না থাকায় সব কাজ করা সম্ভব না। কেউই শতভাগ কাজ করতে পারি না, আমাদের সীমাবদ্ধতা রয়েছে।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথগ্রহণের ভিডিও ভাইরাল
বৃহস্পতিবার রাত ৯টার দিকে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি প্রচার করা হয়।
শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত ভিডিওটি ৩.৮ মিলিয়ন ভিউ হয়েছে এবং তাতে ২০ হাজার মানুষ মন্তব্য করেছেন।
ভিডিওতে দেখা যায়, মাস্ক পরা ৩০-৩৫ বছর বয়সী একজন যুবক তার সামনে দাঁড়ানো ৪০-৫০ জন নেতাকর্মীকে শপথ পড়াচ্ছেন। তার পেছনে একটি ব্যানারে লেখা রয়েছে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ৫০তম শাহাদাত বার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। ব্যানারের নিচে আরো লেখা রয়েছে, শরীফ আহমেদ এমপি, তারাকান্দা উপজেলা আওয়ামী লীগ, ময়মনসিংহ।
তবে এই শপথ অনুষ্ঠানটি কোথায় অনুষ্ঠিত হয়েছে সে ব্যাপারে ময়মনসিংহের পুলিশ প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা কেউ নিশ্চিত করতে পারেননি।
শপথ অনুষ্ঠানে বলতে শোনা যায়, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজ ১৫ আগস্ট। বাঙালি জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আমি শপথ করিতেছি যে, লুটপাটকারী, প্রতারক, বাটপার, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, হত্যাকারী, ধর্ষণকারী, রাজাকার ইউনূস গংদের হাত থেকে দেশকে মুক্ত করে বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপাকে ফিরিয়ে আনতে ময়মনসিংহ-২ ফুলপুর ও তারাকান্দা আসনের সাবেক মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয়ের নেতৃত্বে ময়মনসিংহ আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
ফেসবুকে ছড়িয়ে পড়া এ ভিডিওর ব্যাপারে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, ভিডিওটি ছাড়ার পর থেকে আমরা বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিয়েছি। এটি তারাকান্দা উপজেলার কোনো স্থানে নয়। ভিডিওতে যে লোকেশন দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে এটি হাওর অঞ্চলে কোনো রিসোর্টে এই ভিডিওটি করা। এমন কোন স্থাপনা তারাকান্দায় নেই।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদী জানান, এই ভিডিওটি ফুলপুর উপজেলার কোনো স্থানে করা হয়নি। প্রশাসন এ ব্যাপারে নজরদারি রাখছে। ভিডিওতে যে সকল যুবকদের দেখা গেছে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে, ফুলপুর এলাকার কোনো ব্যক্তি এই ভিডিওতে থাকলে তাকে গ্রেপ্তার করা হবে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আব্দুল্লাহ আল মামুন জানান, তারাকান্দা এবং ফুলপুরের ওসি নিশ্চিত করেছেন, ঘটনাস্থলটি ময়মনসিংহের নয়। তবে ভিডিওতে থাকা মানুষগুলো এই অঞ্চলের হতে পারে। সংশ্লিষ্ট থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে তাদের খুঁজে বের করার জন্য।
‘নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিজের ঠিকানায় ফিরে যাব’
আমরা দ্রুতই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিজের ঠিকানায় ফিরে যাব।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জন্মধাম রাজারগাঁও মন্দির কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শনকালে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন করতে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি সব বাহিনী প্রস্তুতি নিচ্ছে।
এর পর শ্রী অদ্বৈত আচার্য মন্দির প্রাঙ্গণে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা।
এ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, শ্রী অদ্বৈত মন্দির পরিচালনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
একই দিন তিনি বিসিআইসির তাহিরপুর ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। এরপর মুসল্লিদের সঙ্গে মতবিনিময় শেষে ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প জামে মসজিদ উন্নয়ন সংস্কার কাজে পাঁচ লাখ টাকা সরকারি অনুদান প্রদানের আশ্বাস প্রদান করেন ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন।
সাবেক এমপি মমতাজের পিএসসহ গ্রেপ্তার ৬
শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী মো. মাহমুদুল হাসান (৪০), মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈকন্ঠপুর গ্রামের মো. রতন খান (৪৩), মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সেওতা এলাকার মো. আল-আমীন (৩২), মানিকগঞ্জ সদর উপজেলার চেগারঘোনা গ্রামের মো. আলী বর্দি মিয়া (৭০), শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের মো. জসিম উদ্দিন (৪০) ও দৌলতপুর উপজেলার কলিয়া গ্রামের হাজী মশিউর রহমান (৬৫).
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, মানিকগঞ্জের বিভিন্ন থানায় দায়ের করা রাজনৈতিক মামলাগুলোতে চলমান তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
সাড়ে ১৩ কেজি হরিণের মাংস ও ১৮ কেজি কাঁকড়াসহ আটক ৮ শিকারি
বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক সুন্দরবনের হারবারিয়ায় দিঘির খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকা হতে সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, ১টি হরিণের মাথা, ৪টি পা, ১টি হরিণ ধরার ফাঁদ জাল, ১৮ কেজি অবৈধ কাঁকড়া, ৫ লিটার বিষ এবং ২টি নৌকাসহ হরিণ ও অবৈধ কাঁকড়া শিকারের সাথে জড়িত একটি চক্রের ৮ সদস্যকে আটক করা হয়।
জব্দকৃত হরিণের মাংস, কাঁকড়া, বিষ, ফাঁদ জাল, নৌকা এবং অন্যান্য আলামতসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রক্ষা করার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ
এবার এই উপলক্ষে কেক কাটাসহ আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান থাকছে না। খালেদা জিয়ার নির্দেশেই কয়েক বছর ধরে আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করা থেকে বিরত রয়েছে বিএনপি।
তবে সারাদেশের দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুকবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল হবে। এতে নেতারা উপস্থিত থাকবেন।
গত বৃহস্পতিবার বিএনপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার জন্য দোয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধ, ৯০-এর গণতান্ত্রিক আন্দোলন ও ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তবে কেক কাটা কিংবা অন্য কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার জন্য সব নেতাকর্মীর প্রতি আহ্বান জানানো হয়। এদিন খালেদা জিয়ার সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের দেখা করার কথা রয়েছে।
খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান তিনি। ১৯৮১ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী সৈন্যদের হাতে নির্মমভাবে নিহত হলে বিএনপির রাজনীতিতে যুক্ত হন খালেদা জিয়া। দলের নেতাকর্মীদের দাবির মুখে ১৯৮২ সালের ২ জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্য হন।
দীর্ঘ আন্দোলনের মাধ্যমে হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালে খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট জয়লাভের পর সরকার গঠন করে। ওয়ান-ইলেভেনের পর ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়। ২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত বন্দি ছিলেন তিনি। সেই সময় বন্দি অবস্থায় প্রথমবারের মতো জন্মদিন কাটে তার। একাদশ সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা হয় সাবেক এই প্রধানমন্ত্রীর।
পরে করোনা মহামারির কারণে সৃষ্ট পরিস্থিতিতে ছয় মাসের জন্য সাজা স্থগিত করে ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার। ছয় মাস পরপর তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।
গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরদিন খালেদা জিয়ার সাজা বাতিল করে মুক্তি দেন রাষ্ট্রপতি। এর পর ৮ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন। টানা ১৭ দিন চিকিৎসা শেষে ২৫ জানুয়ারি বড় ছেলে তারেক রহমানের বাসায় যান। টানা চার মাস চিকিৎসা শেষে মে মাসে ঢাকায় ফেরেন। এর পর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ অবস্থান করছেন বিএনপি প্রধান।
আগামী সপ্তাহে রোডম্যাপ প্রকাশ করা হবে: ইসি
বৃহস্পতিবার (১৪ আগস্ট) নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন,রোড ম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে প্রকাশ করা হবে।গণমাধ্যমের সঙ্গেও আগামী সপ্তাহে সংলাপ। ২২ টি দলকে মাঠ পর্যায়ে তদন্তে পাঠাব।
তিনি বলেন, প্রবাসীদের ভোটদান নিয়ে আরেকটু আলোচনা আছে। তা শেষ করে আপনাদেরকে সঙ্গে সময়ে সময়ে জানানে হবে।
ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ, আটকে রাখা হলো কোচিং সেন্টারের শিক্ষককে
বুধবার (১৩ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে। তবে কোনো অভিযোগ দেয়নি ভুক্তভোগী পরিবার।
অ‌ভিযুক্ত শিক্ষক ফজলু প্রামাণিক মৌরাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমানের ছেলে। তিনি বাগদুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
রাজবাড়ীর পাংশায় এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে ফজলু প্রামাণিক (৪৮) নামের এক শিক্ষকের বিরুদ্ধে
স্থানীয়রা জানান, বাগদুলী বাজার সংলগ্ন ইসলামী ব্যাংক শাখা ভবনে ফজলু প্রামাণিকের কোচিং সেন্টার রয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকেলে সেখানে এক ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হন ফজলু প্রামাণিক। এ ঘটনা দেখে ফেলে বিদ্যালয়ের এক শিক্ষার্থী। পরে বিষয়‌টি জানাজা‌নি হ‌লে বুধবার বিকেলে ছু‌টির পর বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয়রা ফজলু প্রামাণিককে অবরুদ্ধ করে বিচারের দাবি করেন। পরে পু‌লিশ এসে তাকে উদ্ধার করে।
বাগদুলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক ব‌লেন, বিষয়‌টি নিয়ে বিদ্যালয় প‌রিচালনা ক‌মি‌টিসহ শিক্ষকদের নিয়ে জরুরি বৈঠক করা হয়েছে। সেখানে এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ওই শিক্ষককে উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় অ‌ভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালে শ্রমিকদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, যান চলাচল বন্ধ
বুধবার বিকেল ৪টার দিকে এ সংঘর্ষ হয়। এতে অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর যান চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর শুরু হয় শ্রমিকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও কিলঘুষি। কিছুক্ষণের মধ্যে গোটা বাস টার্মিনাল দখলে নেন শ্রমিকেরা। অবস্থা বেগতিক দেখে সরে যায় ছাত্র-জনতা।
নথুল্লাবাদ বাসশ্রমিক মো. আব্দুস সালাম খান বলেন, "কেন তারা ড্রাইভারকে মারল? ড্রাইভার নিজেকে রক্ষায় বাসের ছাদে উঠলেও সেখানে গিয়ে ছাত্ররা মারধর করে। নিত্য এমন নির্যাতনের শিকার হওয়া যাবে না। নথুল্লাবাদে আর আন্দোলন হবে না। আন্দোলন যারা করে, তারা যেন শেবাচিমে গিয়ে করে। শ্রমিকের পেটে ভাত নেই, এই আন্দোলন আমরা মানি না।"
তবে আন্দোলনে নেতৃত্বদানকারী মহিউদ্দন রনি বলেন, আন্দোলনে ছাত্ররাও নেমে পড়েছে। আজ বুধবার সাগরদি মাদ্রাসার ছাত্ররা রাস্তায় নেমেছে। তিনি বলেন, "আপনারা যে যেভাবে পারেন, স্বাস্থ্য খাতের সংস্কারে আন্দোলনে নেমে পড়ুন।" তিনি জানান, নথুল্লাবাদে শ্রমিকেরা তাঁদের ওপর বিকেলে হামলা চালিয়েছেন। এতে তাঁদের বেশ কয়েকজন আহত হয়েছেন।
আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জানা গেছে, নথুল্লাবাদ বাস টার্মিনাল শ্রমিকেরা দখলে নিয়ে সেখানে অবস্থান নিয়েছেন। বর্তমানে কোনো যানবাহন চলছে না। এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির সিকদার বলেন, আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের মারামারি হয়। পরে ছাত্ররা বাসস্ট্যান্ড ছেড়ে চলে যান। শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এ ঘটনায় কয়েকজন আহতও হয়েছেন।
কুয়েতে ১০ প্রবাসীর মৃত্যু
গুরুতর অসুস্থ আরও কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস অনলাইন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় আল-আহমাদি গভর্নরেটের জলিব আল শুয়ুখ ব্লক ৪ থেকে প্রবাসীরা ভেজাল মদ কিনেছিলেন। স্থানীয় নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে বিষাক্ত মদপানের ফলেই এ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে ঘটনাটির কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতরা সবাই প্রবাসী এবং তারা ওই অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তবে তাদের নাগরিকত্বের বিষয়ে এখনো কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাতে ভেজাল মদ্যপানের কারণে অসুস্থ হয়ে পড়েন অন্তত ১৫ জন প্রবাসী। তাদের ফারওয়ানিয়া ও আদান হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হয় এবং বাকিরা এখনও চিকিৎসাধীন আছেন।
শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে
জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে। বুধবার (১৪ আগস্ট) দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষকদের বৈঠক শেষে এমন তথ্য জানা গেছে।
জানা গেছে, শিক্ষকদের বাড়িভাড়া বাবদ ভাতা ১ হাজার টাকা বাড়িয়ে ২ হাজার ও চিকিৎসা ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ১ হাজার টাকা করার প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সভা সূত্রে জানা গেছে, মন্ত্রী ও সংশ্লিষ্ট সবার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সর্বজনীন বদলি বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাড়ি ভাড়ার ইস্যুর বিষয়টিও আছে। এটা কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে শিক্ষকদের কাছ থেকে প্রস্তাবনা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়; যা আলোচনা করে শিক্ষকরা মন্ত্রণালয়ে দেবেন।
অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে, বাড়ি ভাড়া টাকা বৃদ্ধিসহ অন্যান্য বিষয়গুলো কীভাবে সমাধান করা যায়, তা নিয়ে আলোচনা হবে। একটি সূত্র জানায়, সভায় শিক্ষকদের দাবিগুলো মেনে নেওয়া জন্য প্রাথমিক পাওয়া গেছে। ধীরে ধীরা তা বাস্তবায়ন হবে বলে জানায় ওই সূত্রটি।
জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা তাদের দাবি আদায়ে এক মাসের আল্টিমেটাম দিয়েছেন। সময় বেঁধে দেওয়া হয়েছে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এর মধ্যে দাবি না মানলে আগামী ১৫ সেপ্টেম্বর সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি হুমকিও দিয়েছেন তারা।
বুধবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন শিক্ষকরা।
জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজী বলেন, তাদের দাবি যৌক্তিক। যা আদায়ে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি মানা না হলে সর্বাত্মক আন্দোলনে যাবেন তারা। এ সময় ১৫ সেপ্টেম্বর এমপিওভুক্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ কর্মবিরতির হুশিয়ারি দেন তিনি।
ভারত সীমান্তে ২৩ বাংলাদেশিকে পুশইন করলো বিএসএফ
বুধবার ভোরে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। পরে সকালে ঘাগড়া বড়বাড়ি এলাকায় চলাফেরা করতে দেখে ঘাগড়া বিওপির টহল দল তাদের আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাদের নাম-ঠিকানা যাচাইবাছাই করছে। সঠিক পরিচয় নিরূপণ করে তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন: যশোর জেলার মনিরা শেখ (৪০), নবী গাজী (৪৫), বুলবুল মিনহা (৩৫), নাসরিন (২৯), ফারুক হোসেন (৩৫), মেহেরুন (৪০), হযরত আলী (৫৬), করিম ডালি (৩১), সোহেল (১৩), সাহেরা খাতুন (৪০); সাতক্ষীরা জেলার রবিউল ইসলাম, আব্দুস সালাম (২৩), সাবানা খাতুন (৪৫), সাফিয়া খাতুন (৪৫), রোজিনা মোল্লা (৪০), দেড় বছরের শিশু আকাশ, ইকবাল হোসেন (২৮), পারভিন খাতুন (৩৮), মাফিজা (১১), সাজু (১৫); নড়াইল জেলার রাবেয়া খাতুন (৪৫), পুলমতি (৪৫); এবং লালমনিরহাট জেলার তানিয়া আক্তার (২৫)।
সীমান্ত সূত্র জানায়, বুধবার ভোরে হাড়িভাষা ইউনিয়নে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন ঘাগড়া বিওপির সীমান্ত পিলার ৭৫৭/০২এস হতে ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হাড়িভাসা এলাকায় বিএসএফ তাদের ঠেলে দেয়। পরে বিজিবি আটককৃতদের সদর থানায় হস্তান্তর করে। পুলিশ বলছে, থানায় তাদের নাম-ঠিকানা যাচাইবাছাই করা হচ্ছে। আপাতত তাদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে। সঠিক পরিচয় পাওয়ার পর আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হবে।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, বিজিবি কর্তৃক ২৩ জন নারী, পুরুষ ও শিশুকে থানায় হস্তান্তর হয়েছে। নাম-ঠিকানা যাচাই করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
পত্নীতলা ১৪ বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকে ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পত্নীতলা উপজেলার গোডাউন পাড়া ঘাটে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পত্নীতলা থানায় একটি অপমৃত্যুর মামলা (নম্বর-৩৪, তারিখ: ১১/০৮/২৫ ইং) দায়ের করা হয়।
পরে সোশ্যাল মিডিয়ায় মরদেহের ছবি দেখে ভারতের বালুরঘাট থানা পুলিশ নিশ্চিত করে যে, এ বিষয়ে তাদের থানায় একটি নিখোঁজ ডায়েরি রয়েছে। তারা জানান, মৃত ব্যক্তি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার সৈয়দপুর গ্রামের শ্রী অজয় বর্মনের ছেলে কীর্তিমান বর্মন (১৮)।
এ ঘটনার পর পত্নীতলা ১৪ বিজিবি ও বিএসএফ-এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে কীর্তিমান বর্মনের মরদেহ তার পিতার উপস্থিতিতে মামলা তদন্তকারী কর্মকর্তা পত্নীতলা থানার এসআই সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বালুরঘাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
প্রিয় মানুষটিকে হসপিটালে নিয়ে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীর
বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ময়না সাতক্ষীরা জেলার মৌতলা গ্রামের বাসিন্দা আরিফ মোল্লার স্ত্রী। ঘটনার পর থেকেই অ্যাম্বুলেন্সের চালক পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ মোল্লার পিঠে টিউমার অপারেশনের জন্য সকালে একটি অ্যাম্বুলেন্সে করে বাড়ি থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হন। সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়ার নতুন রাস্তায় পৌঁছালে অ্যাম্বুলেন্স চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি সড়ক থেকে খাদে পড়ে যায়।
অ্যাম্বুলেন্সে থাকা চারজনের মধ্যে তিনজন গুরুতর আহত না হলেও আরিফ মোল্লার স্ত্রী ময়না ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করেন।
খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় আরিফ মোল্লার স্ত্রী ময়না মারা গেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকা-রাজশাহী ট্রেন যোগাযােগ বন্ধ
স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবীতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এবার উত্তরাঞ্চল-ঢাকা রেলপথ ব্লকেড করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
বুধবার (১৩ আগষ্ট) সকাল ৯টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ ব্লকেড করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা রায়হান, জাকারিয়া হৃদয়সহ আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদনের দাবীতে রোববার (১০ আগষ্ট) হাটিকুমরুল গোলচত্বরে এলাকায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সেদিন ৪৮ ঘণ্টার সময় দিয়ে কর্মসূচি স্থগিত করা হয়েছিল। এরপরও সরকারের কোন পক্ষ থেকে ইতিবাচক সাড়া না আমরা পাইনি। আজকে ৪৮ ঘণ্টা শেষ। বুধবার উল্লাপাড়া স্টেশন এলাকায় রেলপথ ব্লকেড করা হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আট বছরেও ক্যাম্পাস নির্মিত হয়নি এটা দুর্ভাগ্যজনক। শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তাদের চরম ভোগান্তির মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। এভাবে আর চলতে পারে না। আমরা ক্যাম্পাস চাই। ক্যাম্পাস বাস্তবায়ন ছাড়া আমরা ঘরে ফিরব না।
এদিকে রেলপথ অবরোধ করায় উভয় প্রান্তে একাধিক ট্রেন আটকা পড়েছে।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক তপন ঘোষ ঘটনাস্থল থেকে জানান ইতিমধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ধূমকেতু এক্সপ্রেস জামতৈল স্টেশনে ও রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস লাহিড়ী মোহনপুর স্টেশনে আটকা পড়ে রয়েছে। অন্যান্য স্টেশনেও আরও ট্রেন থাকতে পারে বলে তিনি জানান।
উল্লেখ্য, প্রতিষ্ঠার নয় বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অঙ্কের ডিপিপি অনুমোদন না হওয়ায় আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের সাথে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেছে। গত ১৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত একটানা কর্মসূচিতে মহাসড়ক অচল করে দেয় শিক্ষার্থীরা। তখন সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করায় আন্দোলন স্থগিত করা হয়। এরপর ৬ মাসেও ডিপিপি অনুমোদন না হওয়ায় ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে পূণরায় আন্দোলন শুরু হয়।
নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তুত: ড. ইউনূস
মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সভায় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
প্রধান উপদেষ্টা প্রবাসীদের উদ্দেশে বলেন, আপনারা অর্থনীতিতে মস্ত বড় অবদান রাখছেন। আপনাদের এই অবদানের স্বীকৃতি আমাদের দিতে হবে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার আমাদের নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করেছি প্রবাসীদের সঙ্গে আলোচনা করতে, তাদের কথাগুলো শুনতে। আপনাদের অনেক অভিযোগ রয়েছে, যা ন্যায্য। আমরা এই সমস্যাগুলো সমাধানের জন্য ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছি। জটিলতা কমানোর চেষ্টা করে যাচ্ছি।
পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং সরকারি সব সেবা প্রবাসীদের কাছে পৌঁছে দিতে নাগরিক সেবা বাংলাদেশ নামে একটি উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা।
তিনি জানান, প্রবাসীদের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে, যাতে করে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি এক প্ল্যাটফর্মে কানেক্টেড থাকতে পারেন।
বাংলাদেশের অর্থনীতি বিধ্বস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের পরিস্থিতি এখন অনেকটাই স্বস্তির জায়গায় ফিরেছে। অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আপনারা বড় অবদান রেখেছেন।
অধ্যাপক ইউনূস বলেন, আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। আমি এরইমধ্যে নির্বাচনের সময় ঘোষণা করেছি। এই নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে।
তিনি বলেন, আশা করছি, এবার আপনাদের নতুন অভিজ্ঞতা হবে। আপনারা সবাই ভোটার হবেন, ভোট দেবেন। নির্বাচন কমিশনারের সঙ্গে আমরা এ বিষয়ে আলোচনা করেছি। তারা প্রস্তুতি নিচ্ছেন।
নিজের জানাজার ঘোষণা দিলেন হিরো আলম
কয়েক মাস ধরে তার স্ত্রীকে ঘিরে বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনায় ছিলেন তিনি। এরই মাঝে হিরো আলম নতুন অভিযোগ করে জানান, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল থেকেই ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে বিষয়টি জানান হিরো আলম। এরপর রিয়া মনি জানান, তিনি হিরো আলমকে তালাক দিয়েছেন।
মূলত সেসব ঘটনার প্রেক্ষিতেই মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এ কনটেন্ট ক্রিয়েটর।
সেখানে তিনি লেখেন, রিয়া মনি মিথ্যা কথা বলে। তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলম ওষুধ খেয়ে মরে না।
তিনি আরও লেখেন, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যে ছিল- মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি- আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব। আমি রিয়াল (সত্যি) ছিলাম। কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসায়।
স্ত্রীকে বাঁচাতে নিজের লিভারের ৮০% দান করলেন স্বামী: সৌদিতে ভাইরাল হৃদয়স্পর্শী ঘটনা
সোমবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়, এক বিরল আত্মত্যাগের মাধ্যমে স্বামীর অন্য স্ত্রীকে এমন উপহার সকলের হৃদয় জয় করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বছরের পর বছর ধরে চলা নীরব যন্ত্রণার শেষ পরিণতি এক অসাধারণ উদারতার মাধ্যমে হয়েছে, যখন একজন নারী বেশিরভাগ লিভার তার স্বামীর অন্য স্ত্রীকে দান করেছিলেন।
মাজেদ বলদাহ আল রোকির প্রথম স্ত্রী নুরাহ সালেম আল শাম্মারি দীর্ঘদিন ধরে তার স্বামীর অন্য স্ত্রী তাগরীদ আওয়াদ আল সাদিকে লিভার ও কিডনিজনিত সমস্যার কারণে এবং বারবার ডায়ালাইসিস চিকিৎসার কারণে দুর্বল হয়ে পড়তে দেখছিলেন।
এই কঠিন সময় বছরের পর বছর ধরে চলছিল। এমনকি উন্নত চিকিৎসার সন্ধানে এক বছর ধরে যুক্তরাষ্ট্র ভ্রমণেও কোনো প্রতিকার হয়নি রোগীর। আল রোকি জানান, তিনি তাগরীদকে একটি কিডনি দান করার জন্য নিজেই অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছিলেন। অস্ত্রোপচারে খারাপ কিছু হলে তিনি নুরাহকে তাদের পাঁচ সন্তানের যত্ন নিতেও বলেছিলেন।
কিন্তু এরপরই নুরাহ তার পরিবারকে হতবাক করে দেন। তিনি তার লিভারের ৮০ শতাংশ দান করার কথা জানান। ডাক্তাররা অঙ্গ প্রতিস্থাপনকে কার্যকর বলে মনে করেন এবং প্রতিস্থাপন সফল হয়। আল রোকি তার দ্বিতীয় স্ত্রীর স্বাস্থ্যের অবস্থার বিষয়ে বলেন, ‘তিনি শুষ্ক মরুভূমিতে বৃষ্টির মতো ছিলেন।’
এই পদক্ষেপটি সৌদি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোড়ন তুলেছে, যা অনেকে ত্যাগ, করুণা এবং বিশ্বাসের বিরল মিশ্রণ হিসেবে বর্ণনা করেছেন। একই ছাদের নিচে বসবাসকারী একটি পরিবার এমন আত্মত্যাগের মাধ্যমে অপ্রত্যাশিতভাবে একে অপরের পাশে দাঁড়িনোর এ ঘটনা মন জয় করেছে সকলের।
খুলনায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে আরো একটি রাষ্ট্রদ্রোহ মামলা
সোমবার (১১ আগস্ট) খুলনার সোনাডাঙ্গা থানায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এমএম মুজিবুর রহমান, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, এস এম কামাল হোসেন ও অ্যাডভোকেট পারভেজ আলম খান। এ ছাড়া মামলায় আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, গত ২২ এপ্রিল খুলনা মহানগরীর ময়লাপোতা থেকে সন্দেহজনকভাবে আওয়ামী লীগ নেতা এম এম মুজিবুর রহমানকে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ করা মোবাইল থেকে জানা যায় হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও জুম অ্যাপসের মাধ্যমে ‘তেরখাদা উপজেলা আওয়ামী লীগ’, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’, ‘বিজয় একাত্তর’ ও ‘জয় বাংলা আমার প্রাণ’ গ্রুপের মাধ্যমে সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্র করা হয়।
এরপর খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) থেকে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রদ্রোহর মামলার অনুমতি চাওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। পরে ৪ আগস্ট রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি পায় কেএমপি।
এ ঘটনায় সোমবার (১১ আগস্ট) সোনাডাঙ্গা থানায় ছয়জনের নাম উল্লেখসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে পাঁচ সমঝোতা স্মারক সই
এছাড়া দু’দেশের মধ্যে হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট তিনটি ‘নোট বিনিময়’ হয়েছে।
মঙ্গলবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর তাদের উপস্থিতিতে এসব সমঝোতা হয়।
যেসব বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে, তার মধ্যে রয়েছে- প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি বিষয়ক সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন (এফবিসিসিআই ও এনসিসিআইএম), বিএমসিসিআই ও মালয়েশীয় প্রতিষ্ঠান এমআইএমওএসের মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (আইএসআইএস) মধ্যে সহযোগিতা সংক্রান্ত।
মঙ্গলবার কুয়ালালামপুরের পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক ও সমঝোতা হয়। এর আগে স্থানীয় সময় সকাল ৯টায় অধ্যাপক ইউনূস সেখানে পৌঁছালে তাকে লাল গালিচা অভ্যর্থনা জানান আনোয়ার ইব্রাহিম। সেখানে অধ্যাপক ইউনূসকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এর আগে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৭টা ৫০মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে কুয়ালা লামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার বিকালে একটি ব্যবসায় ফোরামে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এরপর তিনি মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
বুধবার ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার (ইউকেএম) আচার্য এবং নেগেরি সেমবিলান রাজা তুয়াংকু মুহরিয ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়ির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মুহাম্মদ ইউনূস।
এরপর প্রধান উপদেষ্টাকে একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি তুলে দেবে ইউকেএম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে একটি স্মারক বক্তৃতাও দেবেন প্রধান উপদেষ্টা।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুনসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে আছেন।
২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমই প্রথম বাংলাদেশ সফর করেন। তার আমন্ত্রণে এবার মুহাম্মদ ইউনূস কুয়ালা লামপুরে গিয়েছেন।
ও মাই গড গাজায় একদিনে নিহত ৬৯, প্রাণহানি পৌঁছাল ৬১ হাজার ৫০০ জনে
এরফলে এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা পৌঁছেছে ৬১ হাজার ৪৯৯ জনে।
সোমবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
এতে বলা হয়, সোমবার (১১ আগস্ট) দিনব্যাপী ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৬৯ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩৬২ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, গাজায় প্রায় দু’বছর ধরে চলা ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা ৬১ হাজার ৪৯৯ জনে পৌঁছেছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৫৩ হাজার ৫৭৫ জন ফিলিস্তিনি।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হাসপাতালে যেসব নিহত ও আহতকে আনা সম্ভব হয়েছে— কেবল তাদেরকেই ধরা হয়েছে হিসেবের মধ্যে। ধ্বংসস্তূপের তলায় এবং সড়কে এমন অনেক মৃতদেহ পড়ে আছে—যাদের হাসপাতালে আনা সম্ভব হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামের অভাব এবং ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ এজন্য দায়ী। ফলে ইসরায়েলি বাহিনীর অভিযানে আহত ও নিহতের মোট সংখ্যা আরও অনেক বেশি।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় না খেতে পেয়ে এবং অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে ২২২ জনের। এদের মধ্যে ১০১ জনই শিশু। সোমবার খাদ্যাভাব ও অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে এক শিশুসহ ৫ জনের।
এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল। তবুও থেমে নেই তাদের বর্বরতা। এ নিয়ে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান আনোয়ার ইব্রাহিম। এ সময় ড. ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরে দুই নেতা একান্ত বৈঠকে মিলিত হন।
বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। এ সফরে মোট পাঁচটি এমওইউ এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ারও কথা রয়েছে প্রধান উপদেষ্টার।
প্রধান উপদেষ্টা সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিন দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুরে পৌঁছান। সফর শেষে বুধবার (১৩ আগস্ট) তার দেশে ফেরার কথা রয়েছে।
ভারতে আটক ৫ বাংলাদেশি, নিজেদের আ. লীগ কর্মী ও পুলিশ সদস্য দাবি
গত শনিবার ও রবিবার তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন নিজেদের আওয়ামী লীগ কর্মী এবং একজন নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন।
চারজনকে গ্রামবাসী ও পুলিশ আটক করার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক ভিডিওতে হিন্দিতে জিজ্ঞাসাবাদের সময় এক ব্যক্তি বলেন, "আমরা শেখ হাসিনার দল করতাম। অবৈধ সরকার এ দেশে চলে এসেছে। তখন ওই আমাদের রাস্তা দেখিয়ে এ দেশে নিয়ে এসেছে। আমাদের বাংলাদেশে নিরাপত্তা..." —এরপর ভিড়ের আওয়াজে বাকিটা শোনা যায়নি।
ভিডিওচিত্রে দেখা যায়, তিনজনের হাত বাঁধা, সবার পরনে হাফ প্যান্ট। একজনের গায়ে ছেঁড়া গেঞ্জি, বাকিদের গায়ে জামা নেই। তাদের শারীরিক নির্যাতনের চিহ্নও স্পষ্ট। একাধিক ভিডিওতে দেখা গেছে, গ্রামবাসীদের সহায়তায় পুলিশ তাদের বেঁধে নিয়ে যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম শিলং টাইমস জানায়, শুক্রবার (৮ আগস্ট) সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত অতিক্রম করে মেঘালয়ের রংদাংগাই গ্রামে এক যুবকের ওপর হামলা, অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে চার বাংলাদেশিকে শনিবার গ্রেপ্তার করে পুলিশ। রবিবার গ্রেপ্তার হয় আরও একজন।
শনিবার গ্রেপ্তার চারজন হলেন—জামালপুরের জাহাঙ্গীর আলম (২৫) ও মারুফুর রহমান, নারায়ণগঞ্জের সায়েন হোসেন এবং কুমিল্লার মাহফুজ রহমান। এদের মধ্যে মারুফুর রহমান নিজেকে বাংলাদেশ পুলিশ সদস্য বলে দাবি করেছেন। রবিবার আটক মোবারক মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কলাগাঁও গ্রামের বাসিন্দা।
দক্ষিণ-পশ্চিম খাসি হিলসের পুলিশ সুপার বি. জিরওয়া জানান, রবিবার সকালে গ্রামবাসীদের সহায়তায় গিলাগোড়া গ্রাম থেকে মোবারক মিয়াকে আটক করা হয়।
শিলং টাইমস এর প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থল থেকে বাংলাদেশের পুলিশ কনস্টেবলের একটি আইডি কার্ড, হাতকড়া, ম্যাগাজিনের কভার, পিস্তল হোলস্টার, রেডিও সেট, মোবাইল ফোন, মুখোশ, কুঠার, তার কাটার যন্ত্র ও বাংলাদেশি মুদ্রা উদ্ধার করেছে মেঘালয়ের পুলিশ।
থানা হেফাজতে জনি হত্যা: দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড বহাল
সোমবার (১১ আগস্ট) বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এদিন অপর আসামি সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদুল হাসানের যাবজ্জীবন দণ্ড কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় হাইকোর্ট গতকাল রোববার রায় ঘোষণা শুরু করেন, আজ রায় শেষ হয়।
আদালতে আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান এবং আইনজীবী মো. আবদুর রাজ্জাক এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার উপস্থিত ছিলেন। বাদীপক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী এস এম রেজাউল করিম।
রায় ঘোষণার পুরো সময় মামলার বাদী নিহত ইশতিয়াকের ভাই ইমতিয়াজ হোসেন ও তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকারী দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
এ সময় আন্দোলনে নেতৃত্ব দেওয়া মহিউদ্দিন রনিসহ অন্তত ১০ জন আহত হন।
রবিবার (১০ আগস্ট) রাত ১০টার দিকে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মোস্তাফিজুর রহমান, রাফি, সিফাত ও সুহানের নাম জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর নথুল্লাবাদ এলাকায় চলমান স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের ১৪তম দিনে বিকেলে দুই গ্রুপের মধ্যে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব ও ধূমপান নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে মহিউদ্দিন রনিও রয়েছেন। সংঘর্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী নেত্রীরাও জড়িত ছিলেন।
এ ঘটনার পর দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেনা সদস্যরা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ নিয়ে ক্ষোভ রয়ে যায়। শিক্ষার্থীরা জানান, আন্দোলনের ক্ষতি ঠেকাতে রাতেই বিএম কলেজ ক্যাম্পাসে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়। সমঝোতা বৈঠকেই হাতাহাতি থেকে ফের সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে মহিউদ্দিন রনিসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন।
মহিউদ্দিন রনির অভিযোগ, স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে চলমান আন্দোলন ভেঙে দিতে তাদের ওপর একটি পক্ষ হামলা করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার সাবেক আহ্বায়ক সাব্বির হোসেন বলেন, “নথুল্লাবাদের মারামারির ঘটনাকে কেন্দ্র করে বিএম কলেজে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। মূলত সিনিয়র-জুনিয়র বিষয় থেকেই উত্তেজনার সূত্রপাত। গুরুতর আহত পাঁচজন হাসপাতালে ভর্তি আছেন।”
শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর জানান, আহতদের মধ্যে আশঙ্কাজনক কেউ নেই।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাটি বিএম কলেজ ক্যাম্পাসে ঘটেছে। পুলিশ সেখানে প্রবেশের অনুমতি না থাকায় ভেতরে ঢোকেনি। তবে হাসপাতাল ও ক্যাম্পাস এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানা যাবে বলেও তিনি জানান।
জুলাই গণহত্যাকারীদের কেউই ছাড় পাবেন না: চিফ প্রসিকিউটর
সোমবার (১১ আগস্ট) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
এদিন জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন তাজুল ইসলাম।
তাজুল ইসলাম বলেন, “যারা মনে করেছিলেন বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে কিংবা প্রতিবিপ্লব ঘটিয়ে বিচারকাজকে বানচাল করা যাবে, তাদের জন্য পরিষ্কার বার্তা হলো যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনোভাবেই বন্ধ হবে না।”
সূচনা বক্তব্য উপস্থাপন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “যেসব তরুণরা রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার মুক্ত করেছেন, তাদের স্বজন-পরিবার বেঁচে আছেন। তাদের সাক্ষ্যের মাধ্যমেই দেড় হাজারেরও বেশি মানুষের জীবন যাওয়া পরিবারের প্রতি জাস্টিস করার যে চেষ্টা, সেটা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হবে।”
চানখারপুলে মানবতাবিরোধী অপরাধের এ মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য শুরু করেন শহিদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ। এছাড়া সাক্ষী হিসেবে তার মাও উপস্থিত রয়েছেন।
এর আগে, ১৪ জুলাই এ মামলায় পলাতক চার আসামিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বর্তমানে এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন চারজন। তারা হলেন- শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।
গত ৩ জুলাই চানখারপুলের মামলাটির অভিযোগ গঠন নিয়ে দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়। সেদিন আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী সিফাত মাহমুদ শুভ। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম।
এছাড়া পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও ট্রাইব্যুনালে হাজির হননি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ চারজন। বাকিরা হলেন- ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
গত ২৯ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। তবে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন শুনানির জন্য সময় চান আসামিপক্ষের আইনজীবীরা।
দুর্নীতি করে কেউ রক্ষা পাবেনা: ড. মোহাম্মদ আবদুল মোমেন
দুদক সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর সার্বিক তত্ত্বাবধানে সোমবার সকাল ১০টায় জয়পুরহাট জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে জয়পুরহাট শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক গণশুনানির আয়োজন করে।
''রুখব দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ' এই স্লোগানে জয়পুরহাট জেলার সুবিধাবঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের সরাসরি অভিযোগ শোনেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাব প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুদক রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক। গণশুনানিতে সভাপতি ও মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
জয়পুরহাটের গণশুনানিতে সেবাগ্রহীতারা জয়পুরহাট সদর উপজেলার ৩৪টি সরকারি ও বেসরকারি দপ্তরের সেবা না পাওয়া বিষয়ক ৭৯টি অভিযোগ দায়ের করেন। তার মধ্যে ৬৭টি অভিযোগ আমলে নেওয়া হয়।
অভিযোগ দায়ের করা বিভাগগুলোর মধ্যে ছিল জেলা হাসপাতাল, ভূমি অফিস, বিআরটিএ, সমাজসেবা, সড়ক ও জনপদ বিভাগ, কৃষি বিপণন, পৌরসভা, এলজিইডি, গণপূর্ত বিভাগ, প্রকল্প বাস্তবায়ন অফিস, ইসলামিক ফাউন্ডেশন, ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখা, পল্লী বিদ্যুৎ সমিতি, জীবনবীমা কর্পোরেশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বিএমডিএ, সাব রেজিস্ট্রার জয়পুরহাট সদর, জেলা পরিষদ, জেলা কারাগার, জয়পুরহাট থানা, প্রাণিসম্পদ বিভাগ, বম্বু ইউনিয়ন পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয়।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন
সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় তালা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাব সভাপতি এম. এ. হাকিম এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক গাজী সুলতান আহম্মেদ, এস. এম. লিয়াকত হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, এম. এ. ফয়সাল, সাবেক সাধারণ সম্পাদক সেলিম হায়দার, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন জোয়ার্দ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম দাদুভাই, জামায়াত নেতা শাহ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা ইঞ্জিনিয়ার মামুন, সহ-সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, অর্থ সম্পাদক আছাদুজ্জামান রাজু, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, ক্রীড়া সম্পাদক এম. এম. রোকনুজ্জামান টিপু, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস, জি. এম. খলিলুর রহমান লিথু, মো. ইমরান হোসেন, তরিকুল ইসলাম, মো. মোতাহিরুল হক শাহিন, এস. এম. নাহিদ হাসান, ‎কে. এম. শাহিনুর রহমান, সন্তোষ ঘোষ, শামীম হোসেন, সুমন রায় গণেশ, মেহেদী হাসান, আফজাল হোসেন প্রমুখ। মানববন্ধনে প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, সাংবাদিকরা সবসময় জনগণের সত্য তুলে ধরতে কাজ করেন, কিন্তু বারবার তারা হামলা, হত্যা ও হয়রানির শিকার হচ্ছেন। তুহিন হত্যার দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা। তারা আরও সতর্ক করে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা কখনও সফল হবে না; বরং গণতন্ত্র ও সত্য প্রতিষ্ঠার আন্দোলন আরও জোরদার হবে।
নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত এক, আহত পাঁচ জন
সে নাটোর জেলার সিংড়া উপজেলার খেজুর তলা আতাইকুলা গ্রামের মৃত মহর আলীর ছেলে। এঘটানায় গুরুত্বর আহত হয়েছে আরও পাঁচজন। সোমবার (১১ আগষ্ট) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রুপিহার বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বগুড়ার দিক থেকে ছেড়ে আসা বালু বোঝাই একটি ট্রাক রুপিহার এলাকায় পৌঁছিলে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক ও হেলপারসহ ছয়জন গুরত্বর আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালাম নামের ওই যুবকের মুত্যু হয়েছে।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। এঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। মরদেটি মর্গে রয়েছে। আহতদরে নাম পরিচয় এখনও জানা যায়নি। আমরা নাম পরিচয় জানার জন্য চেষ্টা করছি। এঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানিকগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানিকগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে পরিকল্পিতভাবে হত্যা করা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক নিরাপত্তার জন্য বড় হুমকি। হত্যাকারীদের ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে এর প্রভাব থেকে যাবে। এ ঘটনার জরুরী দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করতে হবে। নইলে আন্দোলন চলমান থাকবে।
বক্তারা আরো বলেন, সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত নানা হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। এ অবস্থায় সরকারের উচিত সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট আইন ও নীতি প্রণয়ন করা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারোয়ার ছানু, সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সহ-সভাপতি শাজাহান বিশ্বাস, আবুল বাশার আব্বাসী, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আনসারী, সহ-সম্পাদক জাহিদুল হক চন্দন, সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম মিহহির, সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজনসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
নড়াইলে সোয়েবুর হত্যার রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার
রোববার (১০আগস্ট) রাতে লোহাগড়া থানার হলরুমে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।
প্রেস ব্রিফিং থেকে জানা যায়, গত শুক্রবার (৮ আগস্ট) দুপুরে লোহাগড়া পৌরসভার মাইটকুমড়া এলাকার একটি পুকুর থেকে ইউনুস খানের ছেলে সোয়েবুর খানের মরদেহ উদ্ধার করা হয়। আজ রোববার বিকেলে সবুজ শেখকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সবুজ শেখ জানান যে তিনি এক নারীকে বিবস্ত্র অবস্থায় দেখছিলেন। এমন সময় সোয়েবুর দেখে ফেলে। সবুজ শেখ মনে করে সোয়েবুর সবাইকে বিষয়টি বলে দিবে। এ নিয়ে দু’জনের মাঝে ধস্তাধস্তির এক পর্যায়ে সবুজ শেখ সোয়েবুর খানের গলা চেপে তাকে হত্যা করেন।
আসামির স্বীকারোক্তি অনুযায়ী সোয়েবুর খানের মরদেহ লুকিয়ে রাখার জন্য সাথে থাকা গামছা দিয়ে গলায় পেছিয়ে পাশের পুকুরে টেনে নিয়ে কচুরিপনা দিয়ে ডেকে রাখে। এরপর সোয়েবুর খানের মোবাইলটি নিয়ে চলে যায়। হত্যার কাজে ব্যবহৃত গামছাটি কালনা মধুমতি নদীর ঘাটে আগুন দিয়ে পুড়িয়ে পানিতে ফেলে দেন সবুজ শেখ। সোয়েবুর খানের মোবাইলের সিমটি ভেঙ্গে ফেলে মোবাইলটি নিজ কক্ষের আলমারিতে রেখে দেন।
আসামিকে সোমবার (১১ আগস্ট) তাকে আদালতে পাঠানো হবে বলে জানান লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।
হাসিনা-ইউনূস দ্বন্দ্বে আমি ‘বলির পাঠা’: টিউলিপ
বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি হিসেবে প্রভাব খাটিয়ে টিউলিপ মায়ের, ভাইয়ের ও বোনের জন্য ঢাকার পূর্বাচলে একটি জমি নিশ্চিত করেছিলেন। তিনি এই অভিযোগকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে মন্তব্য করেন। তার ও আরও ২০ জনের বিরুদ্ধে বিচার শুরুর তারিখ নির্ধারিত হয়েছে ১১ আগস্ট। তিনি ব্যক্তিগতভাবে বা ভিডিও কনফারেন্সে হাজির হবেন কিনা- এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।
টিউলিপ সিদ্দিক জানান, তিনি ব্রিটিশ আইনজীবী হুগো কিথ কেসির পরামর্শ নিচ্ছেন। এখনো তিনি কোনো আনুষ্ঠানিক সমন পাননি।
তিনি বলেন, ‘আমি যেন এক ধরনের ‘কাফকায়েস্ক দুঃস্বপ্নে’ আটকে আছি, যেখানে আমাকে বিদেশে বিচারের মুখোমুখি করা হচ্ছে অথচ আমি এখনো জানি না অভিযোগগুলো আসলে কী।’
‘কাফকায়েস্ক দুঃস্বপ্ন’ এমন পরিস্থিতিকে নির্দেশ করে, দুঃস্বপ্নের মতো জটিল, উদ্ভট ও অযৌক্তিক, যা নিপীড়ক আমলাতন্ত্রের সঙ্গে সম্পর্কিত।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকলেও দোষী সাব্যস্ত হলে বিষয়টি নতুন করে পরীক্ষার মুখে পড়তে পারে।
গত বছরের জুলাইয়ে লেবার পার্টি ক্ষমতায় আসার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী সিদ্দিক অর্থনৈতিক সচিব ও সিটি মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। তিনি আর্থিক খাত পর্যালোচনায় সক্রিয়ভাবে কাজ করছিলেন। তবে এসময় পাঁচ হাজার মাইল দূরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছিল। ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ১৫ বছরের শাসন ক্ষমতা ভেঙে পড়ে। হাজারো মানুষের মৃত্যুর পর তিনি ও তার বোন শেখ রেহানা ভারত পালিয়ে যান।
১৯৭৫ সালের ১৫ আগস্টের সামরিক অভ্যুত্থানে টিউলিপ সিদ্দিকের নানা ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান প্রায় পুরো পরিবারসহ নিহত হন। সেই ট্র্যাজেডি মাথায় রেখেই এই নারী রাজনীতিক বলেন, ‘আমি আমার খালার পক্ষে সাফাই গাইতে আসিনি। বাংলাদেশের জনগণ যেন প্রয়োজনীয় ন্যায়বিচার পায়, সেটাই চাই।’
টিউলিপের দাবি অনুযায়ী, ২০২৪ সালের শেষ দিকে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও শেখ হাসিনার ‘রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী’ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই, বাংলাদেশের রাজনীতি তার জীবনে প্রভাব ফেলতে শুরু করে। অচেনা কিছু ওয়েবসাইটে খবর ছাপা হতে থাকে যে, তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৫০০ কোটি ডলার আত্মসাৎ করেছেন।
এ নিয়ে ২০১৩ সালের এক ছবি সামনে আসে, যেখানে মস্কোতে শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে সিদ্দিককে দেখা যায়। সিদ্দিক ব্যাখ্যা দেন, তিনি ও তার বোন কেবল বেড়াতে গিয়েছিলেন ও শেষ দিনে একটি আনুষ্ঠানিক চায়ের দাওয়াতে দুই মিনিটের জন্য পুতিনের সঙ্গে তার দেখা হয়েছিল।
টিউলিপের বিরুদ্ধে আরেকটি অভিযোগ হলো- ২০০৪ সালে লন্ডনের কিংস ক্রস নামক এলাকায় তাকে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন এক ব্যবসায়ী। টিউলিপের খালা শেখ হাসিনার দলের ঘনিষ্ঠ লোকজনের সঙ্গে ওই ব্যবসায়ীর যোগাযোগ ছিল। এ বিষয়ে টিউলিপ সিদ্দিকের দাবি, ওই ব্যক্তি রাজনৈতিকভাবে সক্রিয় নন ও তাকে ভোটও দেননি।
আগের এক সাক্ষাৎকারে ভুলবশত তিনি বলেছিলেন, ফ্ল্যাটটি তার বাবা-মা কিনেছেন, যা নাকি বৃদ্ধ মা-বাবা ‘দুর্বল স্মৃতির’ কারণে হয়েছিল। অর্থাৎ তার মা-বাবা হয়তো কখনো ভুলবশত বলেছিলেন, ফ্ল্যাটটি তারা কিনেছিলেন।
এছাড়া প্রশ্ন ওঠে- কেন তিনি ক্রিকলউডে নিজের বাড়ি থাকা সত্ত্বেও এক বাংলাদেশি বংশোদ্ভূত ডেভেলপারের বাড়িতে থাকছিলেন। সিদ্দিক জানান, নিরাপত্তা হুমকির কারণে তাকে হঠাৎ বাড়ি বদলাতে হয়েছিল ও পরিচিত একজনের কাছ থেকে তিনি ওই বাড়ি ভাড়া নিয়েছিলেন।
বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগের পর তিনি নিজেই মন্ত্রীদের নৈতিক মানদণ্ডবিষয়ক স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে নিজেকে উপস্থাপন করেন। দুই সপ্তাহের গভীর তদন্ত শেষে ম্যাগনাস তাকে কোড লঙ্ঘনের অভিযোগ থেকে মুক্ত করেন। তবে ম্যাগনাস বলেন, পারিবারিক সম্পর্কের কারণে সৃষ্ট সুনামের ঝুঁকি সম্পর্কে আরও সচেতন না থাকা দুর্ভাগ্যজনক। টিউলিপ এ বিষয়ে বলেন, ‘আমি জন্মসূত্রে কার ভাগনি, সেটা তো আমার হাতে নেই।’
স্টারমারের সমর্থন থাকা সত্ত্বেও সরকারে বিভ্রান্তি তৈরি না করার জন্য তিনি পদত্যাগ করেন। স্টারমার তাকে ভবিষ্যতে ফেরার ইঙ্গিত দেন। তবে অভিযোগ থামেনি, আর বাংলাদেশি কর্তৃপক্ষ থেকেও কোনো স্পষ্টতা আসেনি।
বাংলাদেশে প্রতিশ্রুত নির্বাচন এখনো হয়নি। ডোটি চেম্বার্সের আইনজীবীরা আন্তর্জাতিক অপরাধ আদালতে জমা দেওয়ার জন্য সহিংসতার প্রমাণ সংগ্রহ করছেন, যার মধ্যে সাংবাদিক, পুলিশ, সংখ্যালঘু ও সাবেক আওয়ামী লীগের সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর হামলার অভিযোগ রয়েছে।
টিউলিপ জানান, তিনি যুক্তরাজ্যে সফরকালে মুহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা তা প্রত্যাখ্যান করেন। এদিকে, যুক্তরাজ্যের অপরাধ দমন সংস্থা শেখ হাসিনা-সংশ্লিষ্ট দুই ব্যক্তির প্রায় ৯ কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করেছে, যার একটিতে টিউলিপের মা বসবাস করতেন। টিউলিপ বলেন, এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
শেখ হাসিনার ভাগনি বলেন, ‘সত্যি কথা বলতে, আমি এই ইউনুস-হাসিনা দ্বন্দ্বের বলির পাঠা মাত্র। বাংলাদেশে অবশ্যই কিছু মানুষ ভুল কাজ করেছে ও তাদের শাস্তি পাওয়া উচিত। কিন্তু আমি তাদের কেউ নই।’
বিএসএফের হাতে শেরপুর সীমান্তে ১০ বাংলাদেশি নাগরিকের হস্তান্তর
রোববার (১০ আগস্ট) বিকেলে ময়মনসিংহের ৩৯ বিজিবির হাতিপাগার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল লতিফ ও ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার ঢালু বিএসএফ কোম্পানি কমান্ডার এসি শেখ বশির আহমেদের উপস্থিতিতে পতাকা বৈঠকে ওই ১০ বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করা হয়।
বিজিবি সুত্র জানায়, বাংলাদেশ হতে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে তারা। রোববার বিকেলে ওইসব ১০ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও আইসিপি দিয়ে বিজিবির নিকট হস্তান্তর করে বিএসএফ। পরে রাতেই বিজিবি কতৃপক্ষ নালিতাবাড়ী থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।
হস্তান্তরকৃত ১০ বাংলাদেশি নাগরিকরা হলো- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মলমপাড়া গ্রামের শ্রী কিরন লাকড়া (২৮), অনিতা রানী (২৬), নন্দীনি লাকড়া (০২)। এছাড়া একই জেলার তানোর উপজেলার জোতগরীব গ্রামের শ্রী সুখদেব উরাও (৩৫), শ্রী গোলাপী উরাও (২৭), মায়া দেবী (১৬), ছায়াবতী (১৩), অর্নবতী (১০), বিষ্ণুপ্রিয়া (০৫) ও সাত মাস বয়সী সুদন্ত উরাও।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, হস্তান্তরকৃত ১০ বাংলাদেশি নাগরিকদের ঠিকানায় যোগাযোগ করা হচ্ছে। একইসাথে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ অব্যাহত রয়েছে।
৩-২ গোলে হারিয়ে ইতিহাসে প্রথম কমিউনিটি শিল্ড জিতলো ক্রিস্টাল প্যালেস
ম্যাচের শুরুতেই সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রেকে স্মরণ করা হয়। এরপর ওয়েম্বলিতে আক্রমণাত্মক ফুটবল শুরু করে লিভারপুল। ম্যাচের চতুর্থ মিনিটেই নতুন তারকাদের দারুণ বোঝাপড়ায় এগিয়ে যায় তারা। ফ্লোরিয়ান ভির্টৎসের সহায়তায় গোল করেন ২৩ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড উগো একিতিকে।
পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ক্রিস্টাল প্যালেস। ১৫ মিনিটের মাথায় ভার্জিল ফন ডাইকের ফাউলে পেনাল্টি পায় তারা। সফল স্পট কিকে গোল করে দলকে সমতায় ফেরান জাঁ-ফিলিপ মাতেতা। তবে এই গোলের রেশ কাটতে না কাটতেই আবারও লিভারপুলকে এগিয়ে দেন আরেক নতুন রিক্রুট জেরেমি ফ্রিমপং। দমিনিক সোবোসলাইয়ের লম্বা পাসে বল পেয়ে বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে গোল করেন এই ডাচ রাইটব্যাক। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্নে স্লটের দল।
দ্বিতীয়ার্ধেও লিভারপুলই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে, তবে এক পর্যায়ে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ক্রিস্টাল প্যালেস। ম্যাচের ৭৭ মিনিটে ইসমাইলা সার গোল করে ম্যাচে ২-২ গোলের সমতা ফিরিয়ে আনেন। এরপর দুই দলই চেষ্টা করেও আর গোল করতে না পারায় ম্যাচ সরাসরি টাইব্রেকারে চলে যায়।
পেনাল্টি শুটআউটে লিভারপুলের মোহাম্মদ সালাহ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং হার্ভি এলিয়টের শট রুখে দিয়ে প্যালেসকে ঐতিহাসিক জয় এনে দেন গোলরক্ষক ডিন হেন্ডারসন। অন্যদিকে, লিভারপুলের নতুন তারকারা গোলের দেখা পেলেও শেষ হাসি হাসতে পারেনি দলটি।
রিজার্ভ বেড়ে দাঁড়ালো ৩০.২৫ বিলিয়ন ডলারে
রোববার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ দাঁড়িয়েছে ৩০২৪৮ দশমিক ১১ মিলিয়ন ডলার বা প্রায় ৩০ দশমিক ২৫ বিলিয়ন ডলার।
আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৫২৩২ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলার বা ২৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার।
এর আগে গত ৪ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩০ বিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী ২৪.৯৮ বিলিয়ন ডলার।
তার আগে গত ২৪ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩০০০৪ দশমিক ৫০ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ২৪৯৮৮ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার।
নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। দেশের মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সহযোগী ও সহকারী অধ্যাপক নিয়োগ
বেসরকারি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগে সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক নিয়োগ দেবে। সহযোগী অধ্যাপক পদে আবেদনকারীর প্রাসঙ্গিক বিষয়ে পিএইচডি বা সমমানের ডিগ্রি, আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে অন্তত ছয়টি গবেষণা প্রবন্ধ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম আট বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে চার বছর সহকারী অধ্যাপক হিসেবে হতে হবে।
সহকারী অধ্যাপক পদে আবেদনকারীর পিএইচডি ডিগ্রি, আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে অন্তত তিনটি গবেষণা প্রবন্ধ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে চার বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা আবশ্যক। বেতন বিশ্ববিদ্যালয়ের বেতন স্কেল অনুযায়ী দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত, একাডেমিক সনদের সত্যায়িত কপি, সদ্য তোলা দুই কপি ছবি ও ৫০০ টাকা পে-অর্ডার বা বিকাশ/নগদ পেমেন্টের তথ্যসহ আবেদনপত্র ১৮ আগস্ট ২০২৫-এর মধ্যে রেজিস্ট্রার বরাবর পাঠাতে হবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.stamforduniversity.edu.bd ওয়েবসাইটে।
শিগগিরই আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে: তারেক রহমান
তারেক রহমান বলেন, ‘দেশের অধিকাংশ মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। আমাদের ঐক্যবদ্ধ থেকে মানুষের আস্থার মূল্যায়ন করে দেশকে পুনর্গঠন করতে হবে। আগামী বছর রমজানের আগে নির্বাচনে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে, এর পরও অনেক চ্যালেঞ্জ আছে।’
জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের সর্বাত্মক চেষ্টা ও সহযোগিতায় আমরা এদেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সফল হয়েছি।’
স্বৈরাচার সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘স্বৈরাচার এ দেশের অর্থনীতি, স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। তা আবার পুনর্গঠন করবে বিএনপি। সে লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছি আমরা।’
তিনি বলেন, ‘ক্ষমতায় এসে দেশ-বিদেশে দক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষার আলো শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে হবে। তাদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে হবে।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। তাদের মনে আস্থা সৃষ্টি করতে হবে। তাদের নিয়েই আমাদের কাজ করতে হবে।’
সেন্ট মার্টিনের মহাপরিকল্পনা প্রণয়ন প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে, জানালো পরিবেশ মন্ত্রণালয়
শুক্রবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দ্বীপের প্রতিবেশ পুনরুদ্ধারে পর্যটন নিয়ন্ত্রণসহ নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। গত এক বছরে পরিবেশ সংরক্ষণ, বন ও জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের শপিংমলগুলোতে নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধ, অবৈধ ইটভাটা উচ্ছেদ, সীসা কারখানা বন্ধ, শব্দদূষণ রোধে তরুণদের সম্পৃক্তকরণ এবং পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ সরবরাহে যৌথ প্রকল্প চালু করা হয়েছে। বায়ু দূষণ নিয়ন্ত্রণে ‘জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা’ প্রণয়ন করা হয়েছে। ঢাকার সাভার ও আশুলিয়াকে ‘দূষিত বায়ুমণ্ডল’ এলাকা ঘোষণা প্রক্রিয়াধীন রয়েছে। গাজীপুরের গাছা খাল দূষণকারী নয়টি কারখানার সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।
বন ও বন্যপ্রাণী সংরক্ষণে কক্সবাজার ও সোনাদিয়ায় ১০ হাজার ৩২২ একর বনভূমি পুনরুদ্ধার করা হয়েছে, পূর্বাচলের ১৪৪ একর জমি বিশেষ জীববৈচিত্র্য এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। ইউক্যালিপটাস ও আকাশমনি চারা উৎপাদন ও রোপণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি মধুপুর শালবন পুনরুদ্ধার এবং হাতির চলাচলের পথ তৈরির কাজ চলছে।
বন্যপ্রাণী সুরক্ষায় ১৫৯টি ‘এলিফ্যান্ট রেসপন্স টিম’ গঠন, দেশীয় ময়ূর পুনঃপ্রবর্তন, বিপন্ন প্রজাতি সংরক্ষণ এবং জলাভূমিকে অভয়ারণ্য ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে। ২৯৩টি অভিযানে ৫ হাজার ৬৮৪টি প্রাণী উদ্ধার করা হয়েছে। জাতীয় উদ্যান ও ইকোপার্কে প্লাস্টিক ব্যবহার এবং পিকনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় ৩৫১ কোটি টাকার ৪১টি প্রকল্প অনুমোদন পেয়েছে। ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ’ও চূড়ান্ত হয়েছে।
পরিবেশ মন্ত্রণালয়ের মতে, এসব উদ্যোগ পরিবেশ সুরক্ষায় নতুন মানদণ্ড স্থাপন করেছে এবং জলবায়ু সহনশীল টেকসই বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডেঙ্গু ও করোনা মোকাবেলায় জনসচেতনতাই প্রধান অস্ত্র: খুলনার বিভাগীয় কমিশনার
তিনি আরও বলেন, “বিদ্যালয়ের সামনে সচেতনতামূলক ব্যানার প্রদর্শন, জনবহুল এলাকায় লিফলেট বিতরণ, মসজিদ-মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে সচেতনতামূলক প্রচার চালানো এবং ঘরবাড়ির আঙিনা পরিষ্কার রাখা—এসব নিয়ম মেনে চললেই এই দুই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব।”
মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে নড়াইল সদর উপজেলা পরিষদের নবনির্মিত মিলনায়তনে আয়োজিত ‘করোনা ভাইরাস ও ডেঙ্গু মোকাবেলায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না। স্বাগত বক্তব্য প্রদান করেন নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, এনপিপি নড়াইলের সভাপতি শরীফ মনির হোসেন, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইলের আহ্বায়ক আব্দুর রহমান মেহেদী।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার আরো বলেন, “নড়াইল পৌরসভার জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করতে হবে। পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থার পাশাপাশি নাগরিকদের সচেতনতাও গুরুত্বপূর্ণ।”
প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
এর আগে, দুপুরে নড়াইল প্রেসক্লাবের নেতৃবৃন্দ খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক, সিনিয়র সাংবাদিক ও নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, এবং দপ্তর সম্পাদক মোঃ নুরুন্নবী।
নড়াইল প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন: সভাপতি আব্দুল হক, মাহবুবুর রশিদ লাবলু
সোমবার (৭ জুলাই) রাতে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করে।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট এস. এম. ইকবাল হোসেন জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষে প্রতিটি পদে একটি করে বৈধ মনোনয়ন থাকায় সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৭):
সভাপতি: অ্যাডভোকেট এস. এম. আব্দুল হক (দি নিউজ টুডে)
সহ-সভাপতি: অ্যাডভোকেট আজিজুল ইসলাম (একাত্তর টিভি), এম. মুনীর চৌধুরী (এনটিভি), সুলতান মাহমুদ (বাসস)
সাধারণ সম্পাদক: এম. এম. মাহবুবুর রশিদ লাবলু (বাংলা টিভি)
যুগ্ম সাধারণ সম্পাদক: আল আমিন (যায় যায় দিন), নন্দিতা বোস (ডিবিসি নিউজ), মো. ইমরান হোসেন (এখন টিভি)
কোষাধ্যক্ষ: মোস্তফা কামাল (আরটিভি)
সাংগঠনিক সম্পাদক: জহির ঠাকুর (এটিএন বাংলা)
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মুন্সী আসাদুর রহমান (ইনডিপেনডেন্ট টিভি)
আইন বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট রাজু আহমেদ রাজীব (আইনবার্তা)
দপ্তর সম্পাদক: মো. নুরুন্নবী (দৈনিক ঢাকা ও দৈনিক ভোরের বাণী)
নির্বাহী সদস্য:
অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু (বাংলাভিশন ও দৈ. ইত্তেফাক), অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী (দৈনিক ওশান), মো. হাফিজুর রহমান (নড়াইল বার্তা), কার্তিক দাস (দৈনিক বাংলা), কাজী হাফিজুর রহমান (নড়াইল কণ্ঠ), সাইফুল ইসলাম তুহিন (চ্যানেল ২৪), র্মীজা নজরুল ইসলাম (মাছরাঙা টিভি), খায়রুল আরেফিন রানা (নিউজ ২৪)।
নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট এস. এম. আব্দুল হক বলেন,
“নড়াইল প্রেসক্লাবের সদস্যদের ঐক্যবদ্ধ সহযোগিতায় একটি সুশৃঙ্খল নির্বাচন সম্পন্ন হয়েছে। আমি আশা করি, আগামী দিনগুলোতে প্রেসক্লাব জেলার উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আরও শক্তিশালী ভূমিকা রাখবে।”
কমিটি ঘোষণার পর প্রেসক্লাব চত্বরে নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন সদস্যরা। সাংবাদিক মহলে নতুন কমিটিকে ঘিরে আশাবাদের সুর লক্ষ্য করা গেছে।
কয়রায় চলছে জামায়াতের দাওয়াতি ও সদস্য কার্যক্রম
কয়রা (খুলনা), ২৪ এপ্রিল ২০২৫: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতি পক্ষের কর্মসূচির অংশ হিসেবে খুলনার কয়রা উপজেলার ঝিলিয়াঘাটা বাজার, ৫ নম্বর ওয়ার্ড, কয়রা সদর ইউনিয়নে দাওয়াতি কার্যক্রম ও সহযোগী সদস্য ভর্তি কার্যক্রম চলছে।
এ কার্যক্রমে স্থানীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। সাধারণ মানুষের মাঝে ইসলামী দাওয়াত পৌঁছানো এবং নতুন সদস্য অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দাওয়াতি পক্ষের কর্মসূচির আওতায় ধর্মীয় আলোচনা, লিফলেট বিতরণ এবং ইসলামী জীবনব্যবস্থার প্রতি আগ্রহ সৃষ্টি করতে নানা ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ জানান, “আমরা ইসলামের শান্তিপূর্ণ বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। এ লক্ষ্যে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমাদের কাজ অব্যাহত থাকবে।”
প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার তরুণী
মামলায় প্রেমিক ফরিদ পালোয়ানসহ সাতজনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
অভিযুক্ত প্রেমিক ফরিদ পালোয়ান উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের মৃত মিয়ার উদ্দিন পালোয়ানের ছেলে।
মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে ফরিদ পালোয়ানের এক বছর আগে মোবাইল ফোনে পরিচয় হয়। সেখান থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ফরিদ তরুণীকে সামনাসামনি দেখা করতে বলেন। পরে ওই তরুণী কুমিল্লা থেকে কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামে প্রেমিক ফরিদ পালোয়ানের বাড়ির কাছে দেখা করতে আসেন। একপর্যায়ে ফরিদ স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তরুণীকে ধর্ষণ করে এবং তাকে মারধর করে তাড়িয়ে দেয়। পরে ওই তরুণী নিজ বাড়িতে গিয়ে পরিবারের কাছে বিষয়টি জানালে পরিবার ভুক্তভোগী তরুণীকে থানায় মামলা করতে বলে। পরে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে বুধবার দিবাগত রাতে সাতজনকে অভিযুক্ত করে কালীগঞ্জ থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘মেয়েটি বুধবার দিবাগত রাতে থানায় এসে সাতজনকে অভিযুক্ত করে মামলা করেছে। পরে সেই মামলার প্রেক্ষিতে হরিদবপুর গ্রামে অভিযান চালিয়ে ধর্ষণে সহায়তার অভিযোগে পারভীন বেগম (৫১) নামের একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
নড়াইল সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে বাজার মনিটরিং ও ভেজাল বিরোধী অভিযান
অদ্য ০২ মার্চ ২৫ তারিখে ১১৪৫ ঘটিকা হতে ১৩১৫ ঘটিকা পর্যন্ত নড়াইল সদর আর্মি ক্যাম্প ও নড়াইল সদর উপজেলা পরিষদের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে নড়াইল জেলা সদরের রূপগঞ্জ বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে বাজার মনিটরিং ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। নড়াইল সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব সঞ্চিতা বিশ্বাস, সহকারী ভূমি কমিশনার জনাব দেবাশীষ অধিকারী, কৃষি বিপনন কর্মকর্তা মারিয়া রায়হানাসহ ভোক্তা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন নড়াইল সদরের বিভিন্ন সাংবাদ মাধ্যম।
উক্ত "মোবাইল কোর্ট" পরিচালনার সময় মোট ০৩ জন ব্যবসায়ী মেসার্স রায় ওয়াচ ও ট্রেডার্স প্রযত্নেঃ শ্যামল রায়কে দোকানের লাইসেন্স না থাকায় কৃষি বিপনন আইন ২০১৮ এর ধারা ১৯(১) ক মোতাবেক ৫,০০০ টাকা, ফল ব্যাবসায়ী তারক বিশ্বাস ও কাঁচামাল ব্যবসায়ী জাহিদকে মালামাল কেনার ভাউচার না দেখাতে পারায় কৃষি বিপনন আইন ২০১৮ এর ধারা ১৯(১)ঞ মোতাবেক যথাক্রমে ১,০০০ টাকা ও ৫০০ টাকাসহ মোট ৬,৫০০ টাকা আর্থিক জরিমানা করা হয়।
উক্ত অভিযান পরিচালনা করায় সাধারণ ক্রেতার মাঝে স্বস্তি ফিরে আসে এবং সন্তুষ্ঠি প্রকাশ করেন। সাধারণ ক্রেতাগণ সেনাবাহিনী ও ইউএনও মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুরো রমজান মাস জুড়ে বাজার মনিটরিং করার অনুরোধ করেন।
নড়াইলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা বিএনপির সম্মেলন
আগামী ১৬ই ফেব্রুয়ারী নড়াইল জেলা বিএনপির সম্মেলন প্রধান অতিথি হিসেবে অনলাইনে মাধ্যমে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাউন্সলিররা সরাসরি ভোটে মাধ্যমে নেতা নির্বাচন করবেন।
দীর্ঘদিন পর নড়াইল জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে কাউন্সিলরদের সরাসরি ভোটে নড়াইল সদর,কালিয়া ও লোহাগড়া উপজেলা সাতটি ইউনিটের কমিটি গঠিত হয়েছে। সাতটি ইউনিটের ৭০৭ জন কাউন্সিলরের সরাসরি ভোটে জেলা বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন। এই কাউন্সিলকে ঘিরে শুরু হয়েেছ জমজমাট প্রচারণা।
ব্যানার,পোষ্টারে ছেয়ে গেছে দলীয় কার্যালয় এবং কাউন্সিলর অনুষ্ঠানের এলাকা। চলছে মিটিং গনসংযোগ।
সভাপতি পদে বর্তমান জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম (চেয়ার) ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডল (মটরসাইকেল),সাধারন সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ মনিরুল ইসলাম (দেওয়াল ঘড়ি), বর্তমান সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ (আনারস) ও অ্যাডভোকেট কামরুল ইসলাম (ছাতা) প্রতিকে এবং সাংগঠনিক সম্পাদক পদে জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান( গোলাপফুল), যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. মাহাবুব মোর্শেদ জাপল (তালা) এবং খন্দকার ইজাজুল হাসান বাবু (মাছ) প্রতিকে প্রতিদ্বন্ধিতা করছেন।
কাউন্সিলররা বলেন,‘বিগত দিনের আন্দোলন সংগ্রামে যে সকল নেতা আমাদের পাশে ছিলেন,সময় দিয়েছেন এবারের কাউন্সিলে আমরা তাদেরকেই নির্বাচিত করবো।’
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ প্রার্থী খন্দকার ইজাজুল হাসান বাবু সাংবাদিকদের বলেন,‘দল করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছি। দায়িত্ব পেলে আগামীকে দলকে আরো শক্তিশালী করবো।’
জেলা বিএনপির বর্তমান সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান,বিগত হাসিনা সরকারের সময় আমার বাড়িতে সকল দলীয় কার্যক্রম পরিচালিত হয়েছে। আমার বাড়িতে হামলা হয়েছে। কাউন্সিলরা দায়িত্ব দিলে আগামীতে দলকে আরো শক্তিশালী করবো।
জেলা বিএনপির বর্তমান সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন,‘বিগত দিনে হামলা মামলা উপেক্ষা করে দলকে শক্তিশালী করতে কাজ করেছি। আশা করছি কাউন্সিলরা সে সকল কাজের মুল্যায়ন করবেন। দায়িত্ব পেলে দল ও দেশের উন্নয়নের আরো কাজ করতে চাই।’
এ দিকে এ সম্মেলনের মাধ্যমে বিএনপি আরো সংগঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন,‘আমাদের প্রিয় নেতা,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৬ই ফেব্রুয়ারী প্রধান অতিথি হিসেবে অনলাইন মাধ্যমে সম্মেলনে যুক্ত থাকবেন।’
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ্যাডঃ তারিকুজ্জামান লিটু জানান,‘সুষ্ঠভাবে কাউন্সিল অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান।’
নড়াইল জেলা আইনজীবী সমিতির দায়িত্ব হস্তান্তর, গ্রহণ ও শপথ অনুষ্ঠিত
নড়াইল জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর, গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ০৩ ফেব্রুয়ারী সমিতির কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি অ্যাড. তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক অ্যাড. নেওয়াজ মাহমুদ তুহীন ও কার্যনির্বাহী সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি উত্তম কুমার ঘোষ ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পরিতোষ কুমার বাগচি। এসময় বক্তব্য প্রদান করেন নব নির্বাচিত কমিটির সভাপতি অ্যাড. মো. তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক অ্যাড. নেওয়াজ মাহমুদ তুহীন, সিনিয়র আইনজীবী অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. মাহবুব মোর্শেদ জাপল, অ্যাড. আজিজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলার সিনিয়র আইনজীবী অ্যাড. শেখ তায়েব আলী আসাদ, অ্যাড. এস এম অলিউর রহমান ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কমিটির প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান এবং আইন পেশার মর্যাদা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন। এছাড়া একটা ডিজিটাল লাইব্রেরী স্থাপনের প্রস্তাব করেন।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সভাপতি বলেন, সকলের পরামর্শ নিয়ে কিভাবে সমিতির উন্নয়ন করা যায়, সেগুলো করার চেষ্টা করবো। এছাড়াও বিজ্ঞ আইনজীবীদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
উল্লেখ গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির ভবন মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টায় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে সভাপতি অ্যাড. মো. তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক নেওয়াজ মাহমুদ তুহীন, সহসভাপতি পদে বিএম মতিউর রহমান, সহসাধারণ সম্পাদক পদে মো. টুটুল শিকদার, গ্রন্থাগার সম্পাদক পদে মো. ইমরুল হাসান সনেট, নির্বাহী সদস্য’র পাঁচ পদে অ্যাড. মিলিনা খানম (মিলি সিদ্দিকী) নাজাতুন নেছা মুক্তি, মো. জাহিদুল ইসলাম প্রিন্স, মো. শিমুল ফকির ও এসএম ইকবাল হোসেন নির্বাচিত হয়েছেন।
নব নির্বাচিত সভাপতি অ্যাড. মো. তারিকুজ্জামান লিটু সাংবাদিকদের বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নড়াইল ইউনিটের সভাপতি ও নড়াইল জজ কোর্টের পিপি অ্যাড. এস এম আব্দুল হকের নেতৃত্বে এ বিজয় অর্জিত হয়েছে।
বরগুনায় দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট এর কম্বল বিতরণ
উক্ত কম্বল বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম এছাড়া আরো উপস্থিত ছিলেন বরগুনা রেড ক্রিসেন্ট এর ইউনিট লেভেল অফিসার এম.এ করিম, টেকনিক্যাল অফিসার মোঃ আল আমিন তারেক, যুব রেড ক্রিসেন্ট এর যুব প্রধান মোঃ আবদুর রহমান সজিব, উপ যুব প্রধান-১ মোঃ সজিব হোসেন সহ যুব কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।
দেশব্যাপী চলমান শীতের প্রকোপ মোকাবেলায় বরগুনার খেটে খাওয়া সাধারন মানুষের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট এই কম্বল বিতরন করে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন বিশ্বব্যাপী মানবতার সেবায় কাজ করার অংশ হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনাতে এই কম্বল বিতরণ করছে। আপনারা সকলে সুশৃঙ্খলভাবে এই সহযোগিতা গ্রহণ করবেন এবং অযথা ত্রাণের পিছনে না ছুটে সবাই কাজ করবেন, এখন দেশে কৃষিক্ষেত্রে শ্রমিক পাওয়া যায় না যার ফলে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। এর প্রধান কারন হলো মানুষের মাঝে কর্মহীনতার মনোভাব, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন
শনিবার (৪ জানুয়ারি ) সকাল সাড়ে ১১ টায় ‘সাংবাদিক সমাজ, নড়াইল’ এর আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবে সভাপতি এ্যাড.আলমগীর সিদ্দিকী, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল কবীর টুকু, নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, নড়াইল প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক এম এম মাহাবুবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ‘গণমাধ্যম বর্তমান সময়ে নিরাপদ নয়। সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।’
এ সময় সিনিয়র সাংবাদিক ভক্ত সরকার,নড়াইল প্রেসক্লাবে সহ-সভাপতি ও সাপ্তাহিক নড়াইল বার্তার নির্বাহী সম্পাদক মো:হাফিজুর রহমান, নড়াইল নিউজ ২৪.কম এর সম্পাদক শরিফুল ইসলাম বাবলু, ইনডিপেনডেন্ট টেলিভিশন এর জেলা প্রতিনিধি মুন্সি আসাদুর রহমান, এখন টেলিভিশনের নড়াইল প্রতিনিধি ইমরান হোসেন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’র নড়াইল প্রতিবেদক এসকে সুজয় বিশ্বাস, ভোরের কাগজের জেলা প্রতিনিধি শুভ সরকার, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি তাহের আলিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত সোমবার (৩০ ডিসেম্বর) নড়াইল শহরের শেখ রাসেল সেতুর উপরে সময় টিভির নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে জরুরী বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
নড়াইল প্রেসক্লাবের নতুন সদস্যদের বরণ ও প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মাননা
নড়াইল প্রেসক্লাবের নতুন সদস্যদের বরণ ও প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মাননা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে নড়াইল প্রেসক্লাবের আয়োজনে নড়াইল প্রেসক্লাব অডিটোরিয়ামে নতুন সদস্যদের বরণ ও প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মাননা দেওয়া হয়।
নড়াইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মো. আলমগীর সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার, কাজী এহসানুল কবীর, সিভিল সার্জন ডাঃ মো: আব্দুর রশিদ, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রহমান প্রমুখ। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি মাওঃ ওবায়দুল্লাহ কায়সার, নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেনসহ নড়াইল প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদার আপিল শুনানি শুরু
রোববার (১০ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল।
গত ৩ নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ১০ বছরের সাজার বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য ১০ নভেম্বর দিন ধার্য করেন চেম্বার আদালত।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একইসঙ্গে এ মামলার অন্য পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অরফানেজ ট্রাস্টের নামে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান।
একইসঙ্গে এই মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ছয় আসামির প্রত্যেককে ২ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।
বাকি চার আসামি হলেন সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক এমপি ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান। এর মধ্যে পলাতক আছেন তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।
এরপর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া, কাজী সালিমুল হক কামাল এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ। পরে ২০১৮ সালের ৩০ অক্টোবর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের  হাইকোর্ট বেঞ্চ খালেদার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে লিভ-টু আপিল করেন খালেদা জিয়া।
২৪ ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আটকে শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে ২৪ ঘণ্টা ধরে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর মালিকের বাড়ি এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা ওই কর্মসূচি পালন করছেন।
মহাসড়ক অবরোধের কারণে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ওই মহাসড়কে চলাচলকারীরা। অনেকে আবার বিকল্প পথে যাওয়ার চেষ্টা করছেন।
গতকাল শনিবার সকাল পৌনে ৯টা থেকে শুরু হওয়া শ্রমিকদের অবরোধ আজ রোববার সকাল পৌনে ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অব্যাহত আছে। এ ছাড়া আজ শ্রমিক আন্দোলনসহ বিভিন্ন কারণে জেলার ১৩টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ সকালে কথা হয় কারখানা শ্রমিক মো. সুমন মিয়ার সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘পুলিশ এ পর্যন্ত কয়েকবার মালিকপক্ষের সঙ্গে কথা বলে আমাদের বেতন দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিল, কিন্তু বেতন পাইনি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ বেতন না পাব, ততক্ষণ মহাসড়ক ছাড়ব না।’
গাজীপুর শিল্প পুলিশ ও শ্রমিকেরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানাটি অবস্থিত। ওই কারখানার শ্রমিকদের বেতন-ভাতা না দিয়ে কর্তৃপক্ষ কারখানা বন্ধ রেখেছে। শ্রমিকেরা দীর্ঘদিন ধরেই তাঁদের বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। সর্বশেষ গত মঙ্গলবার সকালে শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তাঁরা মালেকের বাড়ি কলম্বিয়া মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। শ্রমিকদের বেতন দ্রুত পরিশোধ করা হবে, এমন আশ্বাস দেওয়া হয়। তবে শ্রমিকেরা বেতন পাননি।
গতকাল সকাল ৮টা থেকে শ্রমিকেরা আবার কারখানার সামনে জড়ো হতে থাকেন। শ্রমিকদের সংখ্যা ধীরে ধীরে বেড়ে গেলে একপর্যায়ে সকাল পৌনে ৯টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন তাঁরা। খবর পেয়ে শিল্প পুলিশ ও স্থানীয় থানা-পুলিশ শ্রমিকদের নানাভাবে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়। মহাসড়ক অবরোধের কারণে ওই সড়কের উভয় দিকে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, যানজট দক্ষিণের দিকে টঙ্গীর কাছাকাছি গিয়ে পৌঁছেছে। অনেক গাড়ি বিকল্প পথে চলাচলের ব্যবস্থা করছেন তাঁরা। মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘কয়েক দফা শ্রমিকদের সঙ্গে আমরা আলোচনা করেছি। মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত তাঁদের বকেয়া আদায়ের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু অতীতে মালিকপক্ষ কথা রাখেনি, এমন অভিযোগ তুলে শ্রমিকেরা অবরোধ তুলে নেননি।’ শ্রমিক আন্দোলনসহ নানা কারণে জেলার ১৩টি কারখানা বন্ধ রাখা হয়েছে বলে তিনি জানান।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সর্বশেষ জনমত জরিপে কে এগিয়ে, কমলা না ট্রাম্প
কিন্ত গত জুলাইয়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন দেন। এর মধ্য দিয়ে ডেমোক্রেটদের প্রার্থী হয়েছেন কমলা। এখন বড় প্রশ্ন হলো, কমলা হ্যারিস কি যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, নাকি দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন ডোনাল্ড ট্রাম্প?
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের মধ্যে কার জয়ের সম্ভাবনা বেশি, তা যাচাইয়ে নিয়মিত জনমত জরিপ হয়। সর্বশেষ জনমত জরিপগুলোয় কমলা, নাকি ট্রাম্প এগিয়ে আছেন, তা নিয়ে আলোচনা করা হলো।
জরিপে জাতীয়ভাবে কে এগিয়ে
জাতীয়ভাবে ভোটারদের নিয়ে যেসব জরিপ হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে গড়ে ট্রাম্পের চেয়ে অল্প ব্যবধানে এগিয়ে আছেন কমলা। জুলাইয়ে কমলা হ্যারিস ডেমোক্র্যাটদের প্রার্থী হওয়ার পর থেকে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন। জাতীয়ভাবে যেসব জনমত জরিপ হয়েছে, তার গড় করে দেখা যাচ্ছে, আজ রোববার পর্যন্ত কমলা হ্যারিসের পক্ষে সমর্থন ৪৮ শতাংশের। আর ট্রাম্পের সমর্থন ৪৭ শতাংশ।
ডেমোক্র্যাট প্রার্থী হওয়ার পর নির্বাচনী প্রচার শুরুর প্রথম সপ্তাহগুলোয় কমলা হ্যারিসের দিকে সমর্থন বেশি ছিল। আগস্টের শেষে দেখা গিয়েছিল, ট্রাম্পের চেয়ে প্রায় চার পয়েন্টে এগিয়ে কমলা।
এর পর থেকে সেপ্টেম্বর ও অক্টোবরের শুরুর দিকে পূর্বের অবস্থানই ধরে রেখেছিলেন কমলা হ্যারিস। তবে শেষ কয়েক সপ্তাহে দেখা গেছে, জরিপে কমলার সঙ্গে ট্রাম্পের ব্যবধান কমে এসেছে।
একজন প্রেসিডেন্ট প্রার্থী গোটা দেশে কতটা জনপ্রিয়, তা জানার জন্য জাতীয়ভাবে করা জরিপগুলো খুব গুরুত্বপূর্ণ। কিন্ত নির্বাচনে ফলাফল অনুমানের জন্য জাতীয় জরিপই সবচেয়ে ভালো উপায় নয়। এর কারণ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয় ইলেকটোরাল কলেজ ভোটের মাধ্যমে। এ পদ্ধতিতে জনসংখ্যার ওপর ভিত্তি করে প্রতিটি অঙ্গরাজ্যের জন্য পৃথক ইলেকটোরাল কলেজ ভোট বরাদ্দ থাকে। প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজের ভোট আছে ৫৩৮টি। এর মধ্যে ২৭০টি প্রয়োজন জয়ের জন্য। এক রাজ্যে যে প্রার্থী বেশি ভোট পাবেন, সব ইলেকটোরাল কলেজ ভোট তিনিই পাবেন।
দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় কে এগিয়ে
যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্য আছে ৫০টি। অতীতের নির্বাচনগুলোয় দেখা গেছে, বেশির ভাগ রাজ্য নির্দিষ্ট কোনো একটি দলের প্রার্থীকে ভোট দিয়ে থাকেন। এসব রাজ্যে নির্দিষ্ট দলের প্রার্থী জয়ী হয়ে থাকেন। এ কারণে যেসব রাজ্যের নির্দিষ্ট দলকে ভোট দেওয়ার ইতিহাস নেই, সেসব রাজ্য ভোটের ফল নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এমন রাজ্য রয়েছে সাতটি, যাদের ‘দোদুল্যমান রাজ্য’ বলা হয়ে থাকে।
দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্য হলো অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভেনিয়া ও উইসকনসিন। দোদুল্যমান রাজ্যগুলোর ভোটারদের নিয়ে করা সর্বশেষ জনমত জরিপগুলোয় দেখা গেছে, এসব অঙ্গরাজ্যে ট্রাম্প ও কমলার মধ্যে ব্যবধান এতই কম যে কোন প্রার্থী এগিয়ে রয়েছেন, তা বলা মুশকিল। ফলে আন্দাজও করা যাচ্ছে না যে কোন প্রার্থীর পাল্লা ভারী।
হ্যারিস প্রার্থী হওয়ার পর থেকে জরিপে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় দুই প্রার্থীর প্রতি সমর্থন ওঠানামা করতে দেখা গেছে। আগস্টের শুরু থেকে অ্যারিজোনা, জর্জিয়া, নেভাদা ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে দুই প্রার্থীর মধ্যে সমর্থন কয়েক দফা কম–বেশি হতে দেখা গেছে। অর্থাৎ কখনো একজন এগিয়ে ছিলেন, তো কোনো সময় অন্যজন। তবে এ মুহূর্তে এসব রাজ্যে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।
আগস্টের শুরু থেকে জনমত জরিপে দোদুল্যমান অন্য তিন অঙ্গরাজ্য মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনে এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস। তবে জরিপে তাঁর জনপ্রিয়তাও ওঠানামা করতে দেখা গেছে। এসব অঙ্গরাজ্যে কমলা ট্রাম্পের চেয়ে কখনো দুই পয়েন্ট, তো কখনো তিন পয়েন্টে এগিয়ে ছিলেন। কিন্ত এখন ব্যবধান আরও কমেছে। এ মুহূর্তে পেনসিলভানিয়ায় অল্প ব্যবধানে এগিয়ে ট্রাম্প।
এই তিন অঙ্গরাজ্যই একসময় ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তবে ২০১৬ সালে সব উল্টে যায়। আট বছর আগের সেই নির্বাচনে তিন অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের কাছ থেকে জয় ছিনিয়ে নেন ট্রাম্প। সেবার তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। তবে ২০২০ সালের নির্বাচনে এসব অঙ্গরাজ্যে জয় পান ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। এবারও কমলা জয় ধরে রাখতে পারবেন কি না, তা–ই দেখার বিষয়।
অক্টোবরের রেমিট্যান্সে ২১% প্রবৃদ্ধি: ২৪০ কোটি ডলারে রেকর্ড
কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গত বছরের তুলনায় এ বছরের অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ২১ শতাংশ। গত বছরের অক্টোবরে রেমিট্যান্স ছিল ১৯৭ কোটি ডলার এবং তার আগের বছর ছিল ১৫২ কোটি ডলার।
অক্টোবর মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো দিয়ে এসেছে ৭২ কোটি ৬১ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় ১২ কোটি ডলার, বেসরকারি ব্যাংকগুলো দিয়ে এসেছে ১৫৪ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭১ লাখ ডলার।
তবে এই সময়ের মধ্যে ৯টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এসব ব্যাংকের মধ্যে রয়েছে রাষ্ট্রীয় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, পদ্মা ব্যাংক এবং বিদেশি খাতে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
২০২৪-২৫ অর্থবছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে যথাক্রমে ১৯১ কোটি ৩৭ লাখ, ২২২ কোটি ৪১ লাখ এবং ২৪০ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
সম্প্রতি শেষ হওয়া ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসীরা মোট দুই হাজার ৩৯২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় প্রায় দুই লাখ ৮২ হাজার কোটি টাকার সমান। এটি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে, যা ছিল দুই হাজার ৪৭৭ কোটি ডলার।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের ৪১ দফা সংস্কারের প্রস্তাব
আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব পেশ করেন সংগঠনটির তিন নেতা। তাঁরা হলেন শিবিরের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মহিবুর রহমান ও প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন। এর আগে গত ২৯ অক্টোবর রাতে ৩৫ বছর পর প্রকাশ্যে আসে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তিন নেতা। প্রতিবাদে ওই রাতেই বিক্ষোভ করে প্রগতিশীল শিক্ষার্থীদের একটি দল।
সংবাদ সম্মেলনে প্রস্তাবনা পেশ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মহিবুর রহমান। উল্লেখযোগ্য প্রস্তাবগুলো হলো, গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তির স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে; ছাত্র-জনতার আন্দোলনে হামলায় অংশগ্রহণকারী প্রত্যেককে অপরাধের মাত্রা ও সীমা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আইনে বহিষ্কার, সনদ বাতিল, ভর্তি বাতিল, পদ বাতিল, নিয়োগ বাতিল বা প্রাসঙ্গিক সাজা দেওয়ার পাশাপাশি মামলা করে রাষ্ট্রীয় আইনে বিচারের আওতায় আনা; ১৬ জুলাইকে সন্ত্রাস প্রতিরোধ দিবস ঘোষণা; ফ্যাসিবাদী শাসনব্যবস্থার মূল কারিগর শেখ হাসিনা ও তাঁর পরিবারের অপ্রাসঙ্গিক ব্যক্তিদের নামে সব স্থাপনার নাম পরিবর্তন করে স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের নামে নামকরণ।
প্রস্তাবের মধ্যে আছে, জাকসু, হল সংসদ ও বিভাগওয়ারি শিক্ষার্থী সংসদ নির্বাচনের ব্যবস্থা করা; সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আমলের উন্নয়ন প্রকল্পে দুর্নীতিসহ স্বৈরাচার আমলের সব উপাচার্যের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ; ফ্যাসিবাদী আমলে ক্যাম্পাসে সংঘটিত সব ছাত্র নিপীড়ন, র‍্যাগিং ও নির্যাতনমূলক ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের আইন ও রাষ্ট্রীয় আইনে যথাযথ বিচারের ব্যবস্থা করা; বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে সংঘটিত প্রতিটি খুন ও শিক্ষার্থী হত্যার পূর্ণাঙ্গ বিচারের ব্যবস্থা করা; আবাসিক হলের নিয়মতান্ত্রিক আসন বণ্টন নিশ্চিত করা; গত ১৬ বছরে ছাত্রলীগের নেতা-কর্মীদের অবৈধভাবে হল দখলের ঘটনাকে আনুষ্ঠানিকভাবে বিচারের আওতায় আনা ও মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা।
প্রস্তাবের মধ্যে আরও আছে, শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের পদ্ধতি অবিলম্বে বাতিল; ফ্যাসিস্ট সরকারের বিগত ১৫ বছরে সব অবৈধ নিয়োগ বাতিল করার লক্ষ্যে উচ্চতর তদন্ত কমিটি গঠন; নারী শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপদ ক্যাম্পাস তৈরি; ছাত্রী হলগুলোতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকসহ অন্য কর্মকর্তাদের শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা; পোশাকের কারণে কোনো শিক্ষার্থী যেন শ্রেণিকক্ষে ও ক্যাম্পাসে শিক্ষক, সহপাঠী বা অন্যদের দ্বারা নিগৃহীত না হন, এটা নিশ্চিত করার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা; নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যৌন নির্যাতনবিরোধী সেলের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ করে অবিলম্বে নতুন কমিটি গঠন করা।
ট্রাম্পের মন্তব্য নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব : স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো সাময়িকভাবে বিজয়ী হতে পারে
স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো সাময়িকভাবে বিজয়ী হতে পারে। কিন্তু দ্রুতই তারা এটা বুঝতে পারবে যে তাদের বক্তব্যের কোনো সারবত্তা নেই। সামাজিক মাধ্যমে টাকা ঢেলে বক্তব্য ছড়িয়ে বা নিউইয়র্কের গণপরিবহনব্যবস্থা ও ভ্যানে ব্যানার টাঙিয়ে তাদের কোনো কাজে আসবে না। কথাগুলো বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে এ কথা বলেছেন তিনি।
আজ শুক্রবার ফেসবুকে এক পোস্টে প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে, সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্প কী ভাবছেন, তা অবশ্যই গুরুত্বপূর্ণ। তিনি শিগগিরই মুক্ত বিশ্বের নেতা হতে পারেন। তবে আমাদের কাজ হলো সবচেয়ে স্বচ্ছতার সঙ্গে এবং যথাসম্ভব খোলামেলাভাবে সত্যটা তুলে ধরা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গতকাল এক্সে এক পোস্টে বলেন, ‘আমি বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান ও অন্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাঁদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।’
সাবেক মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি শফিকুল আলম। তবে নেত্র নিউজকে বাংলাদেশের সবচেয়ে শ্রদ্ধাপূর্ণ অনুসন্ধানী সংবাদমাধ্যম হিসেবে উল্লেখ করে তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, তারা একটি দারুণ সাংবাদিকতা করেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে পরিচালিত কিছু মিথ্যা প্রচারণাকে তুলে ধরেছে।
শফিকুল আলম লিখেছেন, ‘আমরা জানি, বিপ্লব (জুলাই গণ-অভ্যুত্থান) নিয়ে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে সহিংসতা চালানোর বিষয়ে মিথ্যা বয়ান তৈরির ক্ষেত্রে এই গোষ্ঠীর ভাষ্যগুলো একটি বড় ভূমিকা রেখেছে। আমরা এটা অস্বীকার করছি না যে কিছু ধর্মীয় সহিংসতা ঘটেনি। কিন্তু সেগুলো বিচ্ছিন্ন ঘটনা এবং সেগুলো নিয়ে ব্যাপকভাবে অতিরঞ্জন করা হয়েছে।’
ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কীভাবে বিভিন্ন সংকট সামলে নিচ্ছেন, তা নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন তাঁর প্রেস সচিব শফিকুল। ড. ইউনূস কখনো হতবিহ্বল হয়ে পড়েন না উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আগস্টের শুরুর দিনগুলোতে যখন থানাগুলোতে কোনো পুলিশ ছিল না এবং তরুণ-তরুণীরা পুলিশ কর্মকর্তাদের ভূমিকা পালন করছিলেন, তখন আমি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলাম। পুলিশ না থাকা মানে সরকারের উপস্থিতি দৃশ্যমান হয় না। প্রতিটা দিন একটি মাসের মতো মনে হতো। কিন্তু অধ্যাপক ইউনূস সব সময় শান্ত ছিলেন। যত দ্রুত সম্ভব পুলিশ যেন দায়িত্বে ফেরে, সেই ব্যবস্থা করতে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে তাঁর সর্বোচ্চ চেষ্টা করতে বলেন। তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে বাংলাদেশের সমাজের মানুষের নাগরিক বোধ, শিষ্টাচার, মানবিকতা ও সবাই মিলে একসঙ্গে চলার মানসিকতাই বাকি সবকিছু ঠিক করে দেবে।’
গত তিন মাসে ড. মুহাম্মদ ইউনূসকে ধৈর্য ধরে শান্তভাবে সবকিছু সামলে নেওয়ার চেষ্টা করতে দেখেছেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘আমরা যখন সরকার হিসেবে ক্ষমতা অনুভব করতে শুরু করলাম, সে সময় রাজপথে গত দেড় দশকের মধ্যে সবচেয়ে তীব্র বিক্ষোভগুলোর কয়েকটি দেখা গেছে। তিনি সবচেয়ে আন্তরিক অভিপ্রায় নিয়ে এসব বিক্ষোভ সামলেছেন। একের পর এক বৈঠক এবং সেগুলো নিয়ে পর্যালোচনার মধ্য দিয়ে প্রায় সব সময় সমাধান বেরিয়ে এসেছে। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যাগুলোর কয়েকটি, সবজি ও খাবারের মূল্যবৃদ্ধি, আনসার বিক্ষোভ এবং পোশাক কারখানায় বিক্ষোভ একটির পর আরেকটি এসেছে। কিন্তু তিনি শান্ত থেকে ও নির্মোহভাবে এসব সংকট সামলেছেন, যা আমি অন্যান্য শীর্ষ নেতাদের মধ্যে খুব কম দেখেছি।’
শুরু থেকেই ড. মুহাম্মদ ইউনূস সব বিদেশি সাংবাদিক, গবেষক ও বিশেষজ্ঞদের বাংলাদেশে আসার পক্ষে বলেছেন বলে উল্লেখ করেছেন শফিকুল আলম। তিনি লিখেছেন, ‘তাদেরকে নিজেদের মতো করে বাংলাদেশকে দেখতে ও বুঝতে দাও। কী কারণে আমরা আমাদের সমাজ, আমাদের জনগণ, আমাদের দেশ নিয়ে আত্মবিশ্বাসী, তা তারা দেখুক।’
তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুয়াজ মাহমুদ
গত বুধবার (৩০ অক্টোবর) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাত থেকে ক্রেস্ট ও আর্থিক পুরস্কার গ্রহণ করেন মুয়াজ মাহমুদ।
এর আগে গত ২১ আগস্ট পবিত্র মক্কার মসজিদে হারামে অনুষ্ঠিত কিং আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতাতেও প্রথম স্থান অর্জন করেন মুয়াজ মাহমুদ।
মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকার ছাত্ররা এর আগেও দুবাই, সৌদি, ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। পাশাপাশি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায়ও এই মাদ্রাসার শিক্ষার্থীরা ঈর্ষণীয় ফলাফল করেছেন।
গ্রেপ্তার হলেন আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকা থেকে তাঁকে ধরা হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম এ খবর নিশ্চিত করেছেন।
কোন মামলায় উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ সঠিক তথ্য জানায়নি। তবে ডিবি কর্মকর্তা রেজাউল করিম মল্লিক বলেছেন, সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে ৬টি হত্যাসহ অন্তত ৯টি মামলা রয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তাঁর মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে চলে গেছেন। অনেক নেতা বিদেশে চলে যাওয়ার খবর এসেছে। আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের একের পর এক গ্রেপ্তার করছে পুলিশ। ইতোমধ্যে সাবেক মন্ত্রী, নেতা ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের মিলিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
১১টি দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট
সোমবার (২৮ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও হাসিবুল ইসলাম এ রিট দায়ের করেন। তাদের আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
রিট আবেদনে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে। তিনটি নির্বাচনের গেজেট নোটিফিকেশন বাতিল চাওয়া হয়েছে রিটে। এই তিনটি নির্বাচনে যারা সংসদ সদস্য হয়েছিলেন তাদের সব সুযোগ-সুবিধা ফেরত নিতে বলা হয়েছে। ভবিষ্যতে এই ১১ দল যেন নির্বাচনে অংশ নিতে না পারে তার নির্দেশনা চাওয়া হয়েছে। যারা এমপি হয়েছিলেন তাদের বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করার নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন ৫ দিনের রিমান্ডে
এর আগে গ্রেফতারের পর পুলিশ আদালতে তার ১০ দিনের রিমান্ডের আবেদন করে।
সোমবার দিবাগত রাতে মিরপুর-৬ নম্বর এলাকা থেকে রাত দেড়টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের কিছুক্ষণ আগে সোমবার দিবাগত রাতে ১টা ১৮ মিনিটে সামাজিকমাধ্যমে সুমন লিখেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই’।
গ্রেফতারের আগে এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রথমেই জানাতে চাই আমি দেশেই রয়েছি। ঢাকা শহরেই আছি। ৫ আগস্টের পর আমি কোথাও যায়নি। শুধুমাত্র নিরাপত্তার কারণে আমি গোপনে ছিলাম।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর অনেকেই আমাকে বলেছেন যে তুমি বিদেশে চলে যাও। কিন্তু আমি যায়নি। আমার কাছে মনে হয়েছে যে আমি কোনো দিন দুর্নীতি করিনি। ঢাকা শহরে আমার কোনো প্লট ও ফ্লাট নেই। তারপরও কেন আমি দেশ ছেরে যাব।
ব্যারিস্টার সুমন বলেন, আমার নামে যদি কোনো মামলা হয়ে থাকে তাহলে তা আইনের মাধ্যমে মোকাবিলা করব। যেহেতু আমি আইনজীবী, আইনের প্রতি আমার বিশ্বাস রয়েছে।
এতে গুঞ্জন তৈরি হয়, হয়তো পুলিশের হাতে আটক হয়েছেন। তার ফেসবুকে পোস্টে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন। মুহুর্তে তা ভাইরাল হয়ে যায়।
প্রায়ই বিভিন্ন ভাইরাল ইস্যু নিয়ে ফেসবুক লাইভে কথা বলতেন ব্যারিস্টার সুমন। এবার নিজের আটকের খবরটি নিজেই ফেসবুকে জানালেন।
২৮৬ দিন বিলম্ব মার্জনা, আপিল পুনরুজ্জীবিত জামায়াতের নিবন্ধন
২৮৬ দিন দেরি মার্জনা করে আপিল পুনরুজ্জীবিত চেয়ে দলের করা আবেদন মঞ্জুর করেছেন আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে দেওয়া নিবন্ধন অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল ও লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) গত বছরের ১৯ নভেম্বর খারিজ করে দেওয়া হয়েছিল। সেদিন আপিলকারীর পক্ষ থেকে কোনো আইনজীবী উপস্থিত না থাকার কারণে আপিল বিভাগ ওই আবেদন ডিসমিসড ফর ডিফল্ট হিসেবে খারিজ করে।
এরপর ২৮৬ দিন দেরি মার্জনা করে আপিল এবং ২৯৪ দিন দেরি মার্জনা করে লিভ টু আপিল পুনরুজ্জীবিত চেয়ে আলাদা আবেদন করা হয়। আবেদন দুটি গত ১ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। সেদিন চেম্বার আদালত আবেদন দুটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ২১ অক্টোবর দিন ধার্য করে। আজ আবেদন দুটি শুনানির জন্য ওঠে।
আদালতে আবেদনকারীপক্ষে শুনানি করেন আইনজীবী এহসান এ সিদ্দিক এবং আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট অন রেকর্ড মোহাম্মদ আলী আজম।
আদেশের পর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ‘জামায়াতের আপিল শুনানির জন্য যে দিন ধার্য ছিল, সেদিন (গত বছরের ১৯ নভেম্বর) দেশব্যাপী হরতাল ছিল, যার কারণে জ্যেষ্ঠ আইনজীবী হাজির হতে পারেননি। এ জন্য শুনানি মুলতবির দরখাস্তও দেওয়া হয়েছিল। তবুও আপিল বিভাগ ডিসমিসড ফর ডিফল্ট হিসেবে আপিল খারিজ করে।’
আপিল ও লিভ টু আপিল পুনরুজ্জীবিত চেয়ে করা আবেদন মঞ্জুরের বিষয়টি জানিয়ে শিশির মনির বলেন, ‘এটি একটি সার্টিফিকেট আপিল। এখানে সাংবিধানিক ইস্যু জড়িত থাকায় সরাসরি আপিল করার জন্য হাইকোর্ট বিভাগই সার্টিফিকেট দিয়েছিল। হাইকোর্ট বিভাগ যেখানে সার্টিফিকেট দিয়েছেন, সেখান থেকে শুনানি ছাড়া খারিজ করা যায় না। পরবর্তীতে নিয়মিত লিভ টু আপিলও করা হয়। আপিল বিভাগ বিলম্ব মার্জনা করে আপিল ও লিভ টু আপিল পুনরুজ্জীবিত করে আদেশ দিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘যিনি আপিলকারী ছিলেন, তিনি মারা গেছেন। বর্তমানে যিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল আছেন, তিনি এই মামলায় আপিলকারী হিসেবে যুক্ত হবেন। এরপর আপিলের শুনানি হবে।’
জামায়াতের নিবন্ধন নিয়ে রিট, রায় ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানা যায়, ২০০৯ সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বৈধতা চ্যালেঞ্জ করে সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ ব্যক্তি রিট করেন। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের ১ আগস্ট রায় দেন হাইকোর্টের তিন সদস্যের বৃহত্তর বেঞ্চ। এরপর জামায়াত রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য আবেদন করে, যা পরবর্তী সময়ে আপিল হিসেবে রূপান্তরিত হয়।
এছাড়া, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে ২০১৮ সালের ৭ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। গত ১ আগস্ট জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে ২০১৩ সালে জামায়াতের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ এর অঙ্গসংগঠনের সন্ত্রাস-সহিংসতার সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সাহসী সাংবাদিক মুশফিকুল ফজলকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ
সাংবাদিক মুশফিকুল ফজলকে (আনসারি) অন্তর্বতী সরকার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। ইতিমধ্যে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে পদায়নের লক্ষ্যে তাঁর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক বিদেশস্থ বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত হিসেবে পদায়নের নিমিত্তে তাঁর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।’
তবে কোন দেশের রাষ্ট্রদূত হিসেবে মুশফিকুল ফজলকে নিয়োগ দেওয়া হয়েছে, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি।
সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। তার নামে রাজধানীর মিরপুর মডেল থানা ও আদাবর থানায় হত্যা মামলা দায়ের রয়েছে। সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু আন্দোলনের সময় মিরপুর মডেল থানা ভাঙচুর ও জ্বালিয়ে দেয়ার কারণে ব্যারিস্টার সুমনকে আপাতত পল্লবী থানায় রাখা হয়েছে।
গ্রেফতার হবার আগে সোমবার দিবাগত রাত ১টা ২১ মিনিটে ফেসবুকে নিজের ব্যক্তিগত ভেরিফায়েড আইডি থেকে ব্যারিস্টার সুমন লেখেন, আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দো’আ করবেন সবাই।
ব্যক্তিগত আইডিতে পোস্ট লিখে জানানোর পাশাপাশি নিজের পেজ থেকে একটি ভিডিও বার্তাও দেন তিনি। ২ মিনিট ৪৮ সেকেন্ডের সেই ভিডিওতে তিনি জানান, রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকের মতো তিনি দেশত্যাগ করেননি। তিনি বলেন, আমি দেশেই আছি, ঢাকা শহরেই আছি। তবে নিরাপত্তাজনিত কারণে আমি নিজের অবস্থান একটু গোপন রেখেছি।
ভিডিও বার্তায় ব্যারিস্টার সুমন আরও বলেন, দেশ সংস্কারে কাজ করার সুযোগ পেলে আমি কাজ করবো। সংস্কারের অংশ হিসেবে এখন যাদের বিরুদ্ধে মামলা চলছে, এরকম অনেকের বিরুদ্ধে আমি মামলা করেছিলাম। এর শুরুটা আমিই করেছিলাম।
এসময় সংসদ সদস্য হিসেবে পাওয়া স্বল্প সময়কে দেশের মানুষের কল্যাণে ব্যয় করেছেন বলে জানান ব্যারিস্টার সুমন। রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে অনৈতিক কোনো কাজের সাথে যুক্ত হওয়া কিংবা অবৈধ সম্পদ গড়েননি বলেও দাবি করেন সুমন।
তিনি আরও জানান, আমার নামে কোনো মামলা হলে আমি যেহেতু আইনজীবী, তাই আইনের প্রতি শ্রদ্ধা আমার আছে। আমি আইনের মাধ্যমেই আমি সেটি মোকাবেলা করবো।
উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি সুপ্রিম কোর্টের আলোচিত এই আইনজীবী। তবে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের প্রার্থী এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে পরাজিত করে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। এতে সংসদ সদস্য পদ হারান তিনি।
চট্টগ্রামে পূজামঞ্চে ‘ইসলামি গান’ : ২ মাদ্রাসা শিক্ষক আটক
শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন।
আটক দুজন হলেন, শহীদুল করিম (৪২) ও মো. নুরুল ইসলাম (৩৪)। এরমধ্যে শহীদুল করিম তানজিমুম উম্মা মাদ্রাসা ও মো. নুরুল ইসলাম দারুল ইরফান মাদ্রাসার শিক্ষক।
এদিকে প্রেস ব্রিফিংয়ের আমন্ত্রণ বার্তায় পূজামণ্ডপের ঘটনায় দুজনকে গ্রেপ্তারের কথা জানানো হলেও উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলছেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ চলছে। ওই ঘটনায় যদি তাদের কোনো অসৎ উদ্দেশ্য থেকে থাকে এর ভিত্তিতেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রইছ উদ্দিন বলেন, যারা তাদেরকে এ অনুষ্ঠানে ইনভাইট করেছিল, তাদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করেছি। বিশেষ করে যার নাম উঠে এসেছে, তাঁকেও জিজ্ঞাসাবাদের চেষ্টা চলছে। কিন্তু এখন পর্যন্ত তাকে আমরা পাইনি। চেষ্টা চালাচ্ছি।
তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অন্যান্য দিনের মতো পূজামণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সেখানে দর্শনার্থীরা এসছিলেন। তারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে চট্টগ্রাম কালচারাল একাডেমির কিছু শিল্পী পূজা কমিটির একজন সদস্যের (সজল দত্ত) অনুরোধে পূজামণ্ডপের স্টেজে গান পরিবেশন করেন। তারা দুটি গান পরিবেশন করেন। এর মধ্যে একটি গানের শব্দচয়ন পূজার্থী পূণ্যার্থীর মনে আঘাত হানে। বিষয়টি অতি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পরপর অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।
উপ কমিশনার রইছ উদ্দিন আরো বলেন, এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কে আমন্ত্রণ জানিয়েছিল, পেছনে কোনো উদ্দেশ্য ছিল কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি। এ ঘটনায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা সেটিও তদন্তে আসবে।
পূজায় অপ্রীতিকর ঘটনায় ১৭ জন গ্রেপ্তার: আইজিপি
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানীতে একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
পুলিশ প্রধান বলেন, সারাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপদে-নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সার্বিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, প্রত্যেক ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার সংবিধান স্বীকৃত। মুষ্টিমেয় কিছু অপরাধী ছাড়া বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। আমরা শান্তিপ্রিয় মানুষের পাশে রয়েছি। যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, দুর্গাপূজা নিয়ে কেউ কোনো বিশৃঙ্খলা বা অপতৎপরতা ঘটানোর চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। দুর্গাপূজা নিয়ে সাইবার ওয়ার্ল্ডে যাতে কেউ গুজব ছড়াতে না পারে সেজন্য বাংলাদেশ পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান তিনি।
আইজিপির সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং বনানী পূজামণ্ডপ ব্যবস্থাপনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। পরে আইজিপি বসুন্ধরা এবং উত্তরায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন এবং পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ড. মিজানুর রহমান আজহারিকে মালয়েশিয়া প্রবেশে বাধা
প্রায় সাড়ে চার বছর পর দেশে ফিরে আসা আজহারী সম্প্রতি ফের মালয়েশিয়ায় পাড়ি জমান। তবে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
শুক্রবার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে আজহারী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি লেখেন, "প্রায় পাঁচ বছর পর দেশে সংক্ষিপ্ত সফরে এসেছিলাম এবং বেশিরভাগ সময় পরিবারের সাথে কাটিয়েছি। এছাড়াও আলিম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি ক্লোজ মিট-আপ প্রোগ্রাম আয়োজন করেছিলাম, যা অত্যন্ত উপভোগ্য ছিল। তবে কিছু প্রিয় ভাই শর্ট নোটিশের কারণে আসতে পারেননি। আশা করি ভবিষ্যতে সবার সাথে সাক্ষাৎ হবে।"
তিনি আরও উল্লেখ করেন, "আজ মালয়েশিয়ায় যাচ্ছি। ইনশাআল্লাহ, মাস খানেক পর দেশে ফিরবো। তখন আইনশৃঙ্খলা, জননিরাপত্তা এবং অন্যান্য বিষয় অনুকূলে থাকলে, দেশের বিভিন্ন বিভাগীয় পর্যায়ে প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছা রয়েছে। তবে সবকিছুই পরিবেশ ও পরিস্থিতির ওপর নির্ভর করছে।"
১৮ হাজার শ্রমিক নিতে পদক্ষেপের প্রতিশ্রুতি আনোয়ার ইব্রাহিমের
গতকাল শুক্রবার ঢাকার একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এ কথা বলেন। ওই হোটেলে দ্বিপক্ষীয় বৈঠকের আগে ঢাকার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
যৌথ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমরা পুরো ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। আমরা অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি। আমাদের শ্রমিক দরকার, তাদের আধুনিক দাস হিসেবে গণ্য করা যাবে না। তারা বাংলাদেশ বা অন্য যেখান থেকেই আসুক না কেন, আমি এখানকার মতো আগেও প্রকাশ্যে এ কথা বলেছি।’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অবশ্য বাংলাদেশকে সতর্কতা অবলম্বন করতে এবং মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি বা বিদেশি কারও অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়ে বিষয়গুলো স্মরণ করিয়ে দেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস শ্রমিক ইস্যুতে এই ঘোষণা দেওয়ার জন্য দেশের সব মানুষের পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আনুমানিক আট লাখ বাংলাদেশি এখন মালয়েশিয়ায় কাজ করেন। এর মধ্যে ২০২২ সালের আগস্ট থেকে চলতি বছরের মে মাসের মধ্যে প্রায় সাড়ে চার লাখ অভিবাসী হয়েছেন।
অধ্যাপক ইউনূস বলেন, তিনি তাঁর পুরোনো বন্ধুকে ঢাকায় স্বাগত জানাতে পেরে অত্যন্ত আনন্দিত। কারণ, তাঁরা চার দশকের বেশি সময় ধরে একে অপরকে চেনেন।
অধ্যাপক ইউনূস ছাত্রদের নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র ও জনগণের আত্মত্যাগ এবং পূর্ববর্তী সরকারের হত্যাযজ্ঞ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
অধ্যাপক ইউনূস ও আনোয়ার ইব্রাহিম তাঁদের ঘনিষ্ঠ বন্ধুত্বের বহিঃপ্রকাশ হিসেবে দ্বিপক্ষীয় বৈঠকস্থলে যাওয়ার জন্য একই গাড়িতে ওঠেন। দ্বিপক্ষীয় বৈঠকে তাঁরা রাজনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ—এই তিন মূল ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।
বৈঠকে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে আসিয়ানে বাংলাদেশের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার বিষয়টিও বিশেষভাবে উত্থাপন করা হয়।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-এর ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশে মালয়েশিয়ার কোম্পানি ও মালয়েশিয়ায় বাংলাদেশি কোম্পানিগুলোর সমস্যা দ্রুত সমাধান করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দুর্নীতি, সুশাসন ও অর্থনৈতিক মৌলিক বিষয়ের সঙ্গে তারা আপস করে না।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, যত দ্রুত সম্ভব যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
রোহিঙ্গা সংকটের আন্তর্জাতিক সমাধান চান ড. ইউনূস
যৌথ প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গা সংকটের দ্রুত ও আন্তর্জাতিক সমাধানের গুরুত্বের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, এই সমস্যার সমাধান আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে, বাংলাদেশের একার হাতে নয়।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা বিষয়টি উত্থাপন অব্যাহত রাখব। মালয়েশিয়া আমাদের এ কাজে সহযোগিতা করবে। আমরা অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করতে পারি না। এটি এমন একটি বিষয়, যা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করতে হবে।’
ড. ইউনূস বলেন, তাঁরা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। কারণ, এটি মালয়েশিয়ার জন্যও একটি সমস্যা, সেখানেও স্বল্পসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী রয়েছে। তিনি বলেন, ‘আমাদের এই সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। আমরা আসিয়ান, মালয়েশিয়া সরকার এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে একসঙ্গে কাজ করি।’
২০২৫ সালের জানুয়ারি থেকে আসিয়ানের পরবর্তী সভাপতি হতে যাচ্ছে মালয়েশিয়া।
অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকটের দুটি দিক তুলে ধরেন। ৭ বছর ধরে ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে এবং এর সঙ্গে যুক্ত হচ্ছে প্রতিবছর গড়ে জন্ম নেওয়া ৩২ হাজার নতুন শিশু।
অধ্যাপক ইউনূস বলেন, জন্মহার নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয়, তাদের জীবনে কী ঘটছে, সেটাই আসল ব্যাপার। তিনি বলেন, তরুণদের একটি সম্পূর্ণ নতুন প্রজন্ম বেড়ে উঠছে। এটা ক্ষুব্ধ তরুণদের একটি প্রজন্ম। তাদের কোনো ভবিষ্যৎ নেই।
অধ্যাপক ইউনূস বলেন, পুরো বিশ্বের জন্য উদ্বেগের বিষয় হলো এটি একটি টিকিং টাইম-বম্ব, যা যেকোনো উপায়ে বিস্ফোরিত হতে পারে।
অধ্যাপক ইউনূস বলেন, মালয়েশিয়া এই সমস্যার আন্তর্জাতিক সমাধানের জন্য আসিয়ান ও আন্তর্জাতিক ফোরামের মাধ্যমে বাংলাদেশকে সহায়তা করবে।
লালগালিচা সংবর্ধনা
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সংক্ষিপ্ত সফরে শুক্রবার ঢাকায় আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
গতকাল বেলা ২টায় ৫৮ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এ সময় তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এ সময় গান স্যালুট ও গার্ড অব অনারের মাধ্যমে তাঁকে সম্মান জানানো হয়।
বিমানবন্দরে এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
প্রায় এক দশক পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করলেন। গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এটিই বাংলাদেশে কোনো সরকারপ্রধানের প্রথম সফর।
বিমানবন্দর থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সরাসরি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নিয়ে যাওয়া হয়।
এদিকে বাংলাদেশে সংক্ষিপ্ত সফর শেষ করে গতকাল সন্ধ্যায় কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টার দিকে ঢাকা ত্যাগ করেন।
ওবায়দুল কাদেরের ভগ্নিপতিকে কুপিয়ে আহত
তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভগ্নিপতি। আজ শুক্রবার বিকেলে উপজেলার চরহাজারী ইউনিয়নের চরহাজারী চৌরাস্তা এলাকায় চলন্ত একটি অটোরিকশার গতি রোধ করে তাঁকে কুপিয়ে আহত করা হয়।
হামলার পর আহত মনিরুজ্জামানকে সড়কের পাশে ফেলে রেখে চলে যায় হামলাকারী ব্যক্তিরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, মনিরুজ্জামান পরিবারের সদস্যদের সঙ্গে উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বসবাস করেন। দুপুরে তিনি উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজার এলাকায় নিজের গ্রামের বাড়িতে জুমার নামাজ পড়তে যান। নামাজ শেষে তিনি সিএনজিচালিত অটোরিকশায় ফিরছিলেন। অটোরিকশাটি উপজেলার চরহাজারী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত অটোরিকশার গতি রোধ করে। এরপর মনিরুজ্জামানকে অটোরিকশা থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রৌশন জাহান প্রথম আলোকে বলেন, মনিরুজ্জামান নামের ওই রোগীর মাথায় ও পিঠে ধারালো অস্ত্রের জখম রয়েছে। এ ছাড়া হাঁটুতেও গুরুতর জখম দেখা গেছে। তাঁকে প্রাথমিক কিছু চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
আহত মনিরুজ্জামানের এক আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজন জানিয়েছেন মনিরুজ্জামানের ওপর হামলাকারী ব্যক্তিরা স্থানীয়ভাবে জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। এ ঘটনায় তাঁরা হামলাকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।
হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে বসুরহাট পৌর জামায়াতের আমির মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, বিষয়টি সম্পর্কে তিনি কিছু জানেন না, জেনে পরে জানাবেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজিম প্রথম আলোকে বলেন, ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তালতলীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সম্পর্কিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বরগুনার তালতলীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সম্পর্কিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পায়রা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন তালতলী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার,ফায়ার সার্ভিস কর্মকর্তা এস এম নুরুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা নজির আহমেদ, উপজেলা পূজা কমিটির সভাপতি অমল চন্দ্র, ইউপি চেয়ারম্যান ইউনুস ফরাজী, তালতলী সমুদ্র সমাজ সংগঠনের সভাপতি নজরুল ইসলাম লিটু,এছাড়াও শিক্ষক সাংবাদিক ও বিভিন্ন ইউনিয়ন পূজা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বর্তমান প্রেক্ষাপটে সাম্প্রতিক বিষয় উপেক্ষা করে হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান এই শারদীয় দুর্গাপূজাকে সুষ্ঠু সুন্দরভাবে চলার বিভিন্ন দিকনির্দশা নিয়ে আলোচনা করেন।
মহিপুরে চোর চক্রের তিন সদস্য গ্রেফতার।।
গ্রেফতারকৃতরা হলেন, বরগুনা জেলার বাসিন্দা শাকিল (২১) ও মোঃ আমির হোসেন (২১) এবং লতাচাপলী ইউনিয়নের বাসিন্দা শুক্কুর আলী (২২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় , রাত ১২ টার টার দিকে আলীপুর থ্রী পয়েন্ট এলাকায় অস্বাভাবিকভাবে ঘুরতে দেখে এলাকাসীর সন্দেহ হলে তারা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
জানা গেছে, গভীর রাতে কৌশলে ঘরে প্রবেশ করে বাড়ির মালিকের হাত-পা, চোখ-মুখ বেঁধে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে বেশ কয়েকটি। সর্বশেষ কলাপাড়া উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের লতাচাপলী ইউনিয়নের ফাঁসিপাড়ার বাসায় দুর্ধর্ষ চুরি হয়। এ সময় চোর চক্রটি তার ঘরে থাকা স্বর্ণালংকার নগদ অর্থ লুট করে নিয়ে যায়। পরের দিন সকালে মাওলানা হাবিবুর রহমান বাদী হয়ে মহিপুর থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করেছে মহিপুর থানা পুলিশ।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন তালুকদার বলেন, অজ্ঞাত একটি মামলায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিকভাবে তারা চুরির কথা স্বীকার করেছে। তাদের বিজ্ঞ  আদালতে প্রেরণ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনা কর্মকর্তারা
দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ১২(১) ধারা অনুযায়ী এই ক্ষমতা অর্পণ করা হল বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
নিয়োগের শর্তে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ১৭ (১) ধারা মোতাবেক ক্ষমতাপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
পাথরঘাটায় জাতীয় ইমাম সমিতির কমিটি গঠন, সভাপতি মাসুদুল আলম সম্পাদক সাইফুল
শনিবার (৩১ আগষ্ট) সকল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় দুই শতাধিক ইমাম ও খতিব উপস্থিত ছিলেন।
তাই ফান্ড জামে মসজিদের ইমাম মাওঃ হেমায়েত উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এমদাদুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন,জেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ জহিরুল হক,ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার মাওঃ জামাল উদ্দিন, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মোঃ শামীম আহসান, ইসলামী আন্দোলন পাথরঘাটার সাভাপতি ডাঃ সোহাগ বাদশা, পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওঃ গোলাম কিবরিয়া প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে হাফেজ মাওলানা মাসুদুল আলমকে সভাপতি, ও ক্বারী সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও হাফেজ মোঃ রাকিবুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়
এখন পরিস্থিতি অন্য রকম, তাই ঘুষের টাকা একটু বেশি লাগবে’, অতঃপর হাতেনাতে আটক
আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা ওষুধ তত্ত্বাবধায়কের কার্যালয়ে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। কার্যালয়টির অফিস সহকারী মো. ফাহিম মিয়া ড্রাগ লাইসেন্স নিতে আসা কয়েকজনকে জানান, “এখন পরিস্থিতি ভিন্ন, তাই ঘুষের টাকার পরিমাণও বেড়েছে।” লাইসেন্সপ্রত্যাশী একজন সেই অনুযায়ী টাকা নিয়ে আসেন এবং পরে ওই অফিস সহকারীকে ঘুষের টাকাসহ হাতেনাতে ধরে ফেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
কার্যালয়ের তত্ত্বাবধায়ক আবু জাফর তখন অফিসে ছিলেন না, তিনি ছুটিতে ছিলেন বলে জানিয়েছেন।
ভুক্তভোগী তাহিরপুর উপজেলার বড়ছরা এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম জানান, তাঁর একটি ফার্মেসির নিবন্ধনের জন্য যোগাযোগ করলে অফিস সহকারী মো. ফাহিম মিয়া আগে ২০ হাজার টাকা ঘুষের দাবি করেন। পরবর্তীতে, তিনি পরিস্থিতির পরিবর্তনের কথা উল্লেখ করে আরও ১৫ হাজার টাকা দাবি করেন। অবশেষে, আমিনুল ইসলাম ১০ হাজার টাকা দিতে রাজি হন এবং আজ বৃহস্পতিবার ওই টাকা নিয়ে কার্যালয়ে যান। এর আগে তিনি শিক্ষার্থীদের এ বিষয়ে অবহিত করেন। ফাহিম মিয়া ঘুষের টাকা নেওয়ার পরপরই শিক্ষার্থীরা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন।
আটকের সময় ফাহিম মিয়া প্রথমে নিজেকে অফিসের কেউ না বলে দাবি করেন, কিন্তু পরে শিক্ষার্থীদের চাপের মুখে নিজের পরিচয় দিতে বাধ্য হন এবং তত্ত্বাবধায়ক আবু জাফর ছুটিতে আছেন বলে জানান। শিক্ষার্থীরা আরও জানান, ড্রাগ লাইসেন্স দেওয়ার জন্য একটি কমিটি আছে এবং এই কমিটির সদস্যদের ঘুষের টাকা ভাগ দিতে হয়। শিক্ষার্থীরা সম্প্রতি কাকে কত টাকা দেওয়া হয়েছে, তার একটি তালিকাও পেয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন ওসমান গনী বলেন, “আমরা মো. ফাহিম মিয়াকে ঘুষের টাকাসহ আটক করেছি। বিষয়টি জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
সুনামগঞ্জ জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মো. আবু জাফর বলেন, তিনি ছুটিতে আছেন এবং ঘুষের বিষয়টি সম্পর্কে কিছু জানেন না। তিনি বলেন, “সুনামগঞ্জে যোগদানের পর কাউকে ড্রাগ লাইসেন্স দেওয়া হয়নি।”
সুনামগঞ্জ সদর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান ফেদাউর রহমান বলেন, শিক্ষার্থীরা ঘুষের টাকাসহ এক ব্যক্তিকে হাতেনাতে ধরেছেন। ঘুষের এই কারবার বন্ধ করা উচিত।
ড. ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ায় বৈশ্বিক ক্রেতাদের মধ্যে আস্থা তৈরি হয়েছে: বিজিএমইএ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা। তাঁরা প্রধান উপদেষ্টাকে জানান, তিনি (ড. মুহাম্মদ ইউনূস) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ায় পোশাকশিল্পে একটা ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে বৈশ্বিক ক্রেতাদের মধ্যে বাংলাদেশ সম্পর্কে আস্থা তৈরি হয়েছে।
বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল আজ বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে ছিলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি আরশাদ জামাল, মো. নাসির উদ্দিন, মিরান আলী, আব্দুল্লাহ হিল রাকিব, রকিবুল আলম চৌধুরী, পরিচালক শহিদউল্লাহ আজিম, শোভন ইসলাম প্রমুখ।
বিজিএমইএ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম প্রধান উপদেষ্টাকে পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
বিজিএমইএর প্রতিনিধিদল উদ্ভূত পরিস্থিতিতে তৈরি পোশাকশিল্পের ভাবমূর্তির যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্য প্রধান উপদেষ্টাকে তাঁর এক্স হ্যান্ডল (সাবেক টুইটার) থেকে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও কানাডার ক্রেতাদের উদ্দেশে বাংলাদেশ থেকে আরও বেশি পোশাক ক্রয়ের আহ্বান জানানোর অনুরোধ করেন। তাঁরা পোশাকশিল্পের বিদ্যমান সমস্যার সমাধান, বিশেষ করে ব্যবসার প্রতিবন্ধকতা অপসারণ, ব্যবসার প্রক্রিয়া সহজীকরণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন।
বিজিএমইএ প্রতিনিধিদলের উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেশে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য সব সরকারি প্রতিষ্ঠানে যেসব সংস্কার করা প্রয়োজন, তার সবই বর্তমান সরকার করবে।
প্রধান উপদেষ্টা টাস্কফোর্স গঠনের প্রস্তাবে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন বলে দাবি করেছে বিজিএমইএ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজিএমইএ প্রতিনিধিদলকে আশ্বস্ত করে প্রধান উপদেষ্টা জানান, তাঁর সরকার পোশাকশিল্পকে এগিয়ে নেওয়ার জন্য যা যা করা দরকার, সবই করবে। এ ছাড়া প্রধান উপদেষ্টা তাঁর পরিচিতি ও বৈশ্বিক মিডিয়াকে কাজে লাগিয়ে বাংলাদেশের ব্র্যান্ড ইমেজকে উন্নত করা, বিশেষ করে পোশাকশিল্পের ব্র্যান্ডিংয়ের ব্যাপারে সচেষ্ট থাকবেন বলেও আশ্বাস দেন।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান গ্রেপ্তার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান মঙ্গলবার সন্ধ্যার পর প্রথম আলোকে জানান, রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। তাঁদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী (২৬) এবং অন্যজন হকার মো. শাহজাহান (২৬)। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাতে ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটি খুদে বার্তায় বলা হয়েছে, নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তাঁর মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। এর মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন আইনজীবী আনিসুল হক। ২০১৪ সালের নির্বাচনে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া ও কসবা) আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা তাঁকে আইনমন্ত্রী নিয়োগ দেন। সেই থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দুটি বিতর্কিত বক্তব্য দেওয়ার পর সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অনেকটা নিষ্ক্রিয় করে সামনে আনা হয় আনিসুল হক ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে।
ওবায়দুল কাদের ১৫ জুলাই বলেছিলেন, আন্দোলনকারীদের ‘রাজাকার’ স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে। তারা প্রস্তুত। ১৯ জুলাই কারফিউ জারি করার বিষয়টি জানিয়ে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘শুট অন সাইট’ বা দেখামাত্র গুলির নির্দেশ জারি করা হয়েছে।
২০ জুলাই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ এবং সহসমন্বয়ক হাসিব আল ইসলাম ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের কাছে দাবি তুলে ধরেন।
আনিসুল হক আইনমন্ত্রী থাকার সময় ২০১৮ সালে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন হয়, যা পরে রহিত করা হয়। ২০২৩ সালে করা হয় নতুন সাইবার নিরাপত্তা আইন। এ আইনের বিভিন্ন ধারা নিয়েও বিতর্ক রয়েছে। আনিসুল হকের আমলে মাঠের বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘গায়েবি’ মামলা এবং ২০২৪ সালের নির্বাচনের আগে রাজনৈতিক মামলায় তড়িঘড়ি করে বিচার শেষ করার পদক্ষেপ নেওয়ার অভিযোগ রয়েছে।
আনিসুল হক গত ২৫ জানুয়ারিতে প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রথম আলোকে বলেছিলেন, পুলিশ অভিযোগপত্র দিয়ে মামলা আদালতে আনতে যে সময়টা পার হয়েছে, এর সঙ্গে কাকতালীয়ভাবে মিলে গেছে নির্বাচনের সময়। সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘন ও বাক্‌স্বাধীনতা ক্ষুণ্নের বিষয়ে তিনি আরও বলেছিলেন, মানবাধিকার ও মতপ্রকাশের কনসেপ্ট (ধারণা) কিন্তু স্থিতিশীল কিছু নয়। এগুলো সব সময় পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে যেখানেই আরও উন্নত বা ভালো করা প্রয়োজন, সেটা সরকার করবে।
সালমান এফ রহমান
সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি এবং বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা ছিলেন।
২০১৮ সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা-১ আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। পরে তাঁকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সালমান এফ রহমান আশির দশক থেকেই শীর্ষস্থানীয় একজন ঋণখেলাপি হিসেবে পরিচিত ছিলেন। ১৯৯৬ সালে শেয়ারবাজার কেলেঙ্কারিতে তাঁর নাম এসেছিল। তবে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলো বিশেষ সুবিধা নিয়ে ঋণখেলাপির তালিকা থেকে নাম কাটায়।
২০১১ সালে শেয়ারবাজার কেলেঙ্কারির পর খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি বলেছিল, নিয়ন্ত্রক সংস্থাকে প্রভাবিত করার ক্ষেত্রে সালমান এফ রহমানের ভূমিকা রয়েছে। তাঁকে শেয়ারবাজার থেকে দূরে রাখার পরামর্শ দেওয়া হয়েছিল।
২০১৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক কয়েকটি প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপের চাপে বৃহৎ ঋণ পুনর্গঠনের একটি নীতিমালা তৈরি করে দেয়। ওই নীতিমালার আওতায় সুবিধা পাওয়া প্রতিষ্ঠানগুলোর একটি বেক্সিমকো গ্রুপ।
২০১৬ সালের আগস্টে সালমান এফ রহমান ও তাঁর ভাই আহমেদ সোহেল ফশিউর রহমানের (এ এস এফ রহমান) ধানমন্ডির বাড়ির নিলামের উদ্যোগ নিয়েছিল সোনালী ব্যাংক। তারা বেসরকারি বিমান পরিবহন সংস্থা জিএমজি এয়ারলাইনসের কাছে ২২৮ কোটি টাকা আদায়ের জন্য এ নিলামের আয়োজন করে। তবে আগের দিন নিলাম আটকে যায়।
সালমান এফ রহমান ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের আগে দেওয়া হলফনামায় নিজের অস্থাবর সম্পদের পরিমাণ দেখান ৩১২ কোটি টাকার বেশি। পাঁচ বছরে তাঁর অস্থাবর সম্পদ বেড়েছে ৩৬ কোটি টাকা।
বিভিন্ন ব্যাংক সূত্রে জানা যায়, সালমান এফ রহমানের বেক্সিমকো ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ৫০ হাজার কোটি টাকার মতো ঋণ রয়েছে।
শামসুল হক টুকু, পলক ও ছাত্রলীগ নেতা সৈকত গ্রেপ্তার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ আজ বুধবার রাতে এক খুদে বার্তায় এই তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে। বার্তায় বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তারেরর কথা জানায় পুলিশ। তখন ডিএমপির একটি খুদে বার্তায় বলা হয়েছিল, নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে মো. শাহজাহান নামে এক হকার নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আনিসুল হক ও সালমান এফ রহমানকে আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে (সিএমএম) হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি নিয়ে আদালত দুই জনেরই ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গুমের শিকার ব্যক্তিদের খোঁজে সিটিটিসির ‘বন্দিশালায়’
ছোট্ট একটি দুর্গন্ধময় কক্ষ, ভেতরে তার চেয়ে ছোট নোংরা একটি টয়লেট। এখানে–সেখানে পড়ে আছে তোশক। সেখানে পৌঁছায় না দিনের আলো বা কোনো শব্দ। নেই কোনো জানালা। সব কক্ষেই পড়ে আছে কিছু ওষুধ। বলছি, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষায়িত ইউনিট কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ভবনের বন্দিশালার (হাজতখানা) কথা। সেই বন্দিশালায় গুমের শিকার ব্যক্তিদের খুঁজতে গিয়ে দেখা যায়, কক্ষের মেঝেতে পড়ে আছে খাবারের উচ্ছিষ্ট, পানি। কোথাও পাতা আছে বিছানা, কোথাও আবার স্যানিটারি ন্যাপকিন, পাঞ্জাবি ঝোলানো, টি-শার্ট দড়িতে শুকাতে দেওয়া। কিন্তু সেখানে কোনো বন্দীকে পাওয়া যায়নি। সব কক্ষই ছিল খালি। সেখানে ছিল না কোনো কর্মকর্তা-কর্মচারীও।
গুমের শিকার ব্যক্তিদের ফিরে পাওয়ার আশায় বুধবার সকালে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর (ডিজিএফআই) কার্যালয়ে যান স্বজনেরা। বাসায় ফিরতে না ফিরতেই টেলিফোনে খবর আসে, সিটিটিসি থেকে গুমের শিকার ব্যক্তিদের ছাড়া হচ্ছে। এরপরই শুরু হয় দৌড়ঝাঁপ। সবাই গিয়ে জড়ো হন রাজধানীর মিন্টো রোডে সিটিটিসি ভবনের বাইরে।
কয়েক বছর ধরে নিখোঁজ নিজের ভাইকে খুঁজতে বিকেলে সিটিটিসি ভবনে যান সহ গুমের শিকার ব্যক্তিদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম। সেনাবাহিনীর সাহায্য নিয়ে সানজিদা ইসলামের সঙ্গে নিয়ে সেখানে গিয়ে দেখা যায়, ভবনের পাহারায় আছেন সেনাবাহিনীর সদস্যরা এবং সাদাপোশাকে থাকা পুলিশের দুজন কর্মচারী।
সিটিটিসি ভবন ও ছাদে তন্ন তন্ন করে খুঁজেও কারও সন্ধান পাওয়া যায়নি। সানজিদা ইসলাম প্রতিটি তলায় গিয়ে দরজায় কড়া নেড়ে বলতে থাকেন, ‘ভেতরে কেউ আছেন? ভেতরে কেউ আছেন?’ কিন্তু কোনো জবাব আসে না। সাততলার প্রতিটি কক্ষ ঘুরেও কাউকেই পাওয়া যায়নি।
কারও কারও ধারণা ছিল, বহু দিন ধরে নিখোঁজ থাকা তাঁদের স্বজনেরা সিটিটিসি ভবনে থাকতে পারেন। তাই ভবনে ঢুকে সব কক্ষে তল্লাশি চালান সেনাসদস্যরা। তবে সেখানে আটক থাকা কাউকেই পাননি তাঁরা। ভবনের ছাদে আটকে রাখা হতে পারে ভেবে দরজা ভেঙে ছাদে যাওয়া হয়। কিন্তু সেখানেও কাউকেই পাওয়া যায়নি। ছাদের ওপর কোনো কক্ষের সন্ধানও পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার ভোরে আট বছর পর নিজ নিজ বাসায় ফেরেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্ত) আবদুল্লাহিল আমান আযমী ও সুপ্রিম কোর্টের আইনজীবী আহমাদ বিন কাসেম (আরমান)। ২০১৬ সালের ৯ আগস্ট আহমদ বিন কাসেমকে (আরমান) মিরপুর ডিওএইচএস থেকে এবং এর কয়েক দিন পর ২৩ আগস্ট আবদুল্লাহিল আমান আযমীকে ধরে নেওয়া হয়েছিল।
তাঁদের মতো করে কয়েক বছর ধরে খোঁজ না থাকা স্বজনদের ফিরে পাওয়ার আশায় মঙ্গলবার সকালে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) কার্যালয়ে যান অনেকে। মায়ের ডাক-এর সমন্বয়ক সানজিদা ইসলামসহ কয়েকজন মানবাধিকারকর্মী প্রতিনিধি হিসেবে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার কচুক্ষেতের ওই ভবনের ভেতরে যান। সেখানে ডিজিএফআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাঁরা কথা বলেন। এ সময় গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করেন।
এর পরপরই খবর আসে, চট্টগ্রামে চোখ বাঁধা অবস্থায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমাকে পাওয়া গেছে। তিনি ২০১৯ সালের ৯ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। এই তিনজন ফেরার পর গুমের শিকার ব্যক্তিদের পরিবার আশায় বুক বেঁধেছে যে তাদের স্বজনেরাও হয়তো ফিরে আসবেন।
অন্তর্বর্তী সরকারের শপথ আজ, শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আজ বৃহস্পতিবার শপথ নিতে পারে। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য ১৫ জনের মতো হতে পারে। এদিকে দেশবাসীর উদ্দেশে এক বার্তায় ড. ইউনূস বলেছেন, ‘কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়।’
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তিন দিন ধরে দেশে কার্যত কোনো সরকার নেই। ফলে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য তাগিদ দিচ্ছে।
ড. ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছিলেন। সেখান থেকে তিনি গতকাল দেশের উদ্দেশে রওনা দিয়েছেন বলে সরকারি একটি সূত্র জানিয়েছে। আজ বেলা ২টা ১০ মিনিটে তাঁর ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা। ফলে ড. ইউনূসের দেশে ফেরার সময় বিবেচনায় রেখে আজ রাত আটটায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে।
গতকাল সেনাসদর দপ্তরে সেনাপ্রধান সংবাদ সম্মেলনে জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মনোনীত ড. ইউনূসের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছে এবং শপথ অনুষ্ঠানের বিষয়ে কথা বলেছেন। সরকারের অন্য উপদেষ্টা কারা হবেন, সে ব্যাপারে কিছু বলেননি তিনি।
গত মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত হয়। সেনাপ্রধান গতকাল তাঁর সংবাদ সম্মেলনে সেই সিদ্ধান্তের কথাও তুলে ধরেন।
অন্তর্বর্তীকালীন সরকারে অন্য কারা থাকছেন, সে ব্যাপারে সঠিকভাবে কিছু জানা যাচ্ছে না। তবে বিভিন্ন নামের তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৫ জনের নামের একটি তালিকা তৈরি করেছে বলে জানা গেছে। ড. ইউনূস আজ দেশে ফেরার পর তাঁর সঙ্গে আলোচনা করে তালিকাটি চূড়ান্ত হবে।
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ছাত্র আন্দোলনের নেতারা গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে তালিকার বিষয়ে কথা বলেছেন।
কারা থাকছেন সরকারে
বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার জন্য একটি লিয়াজোঁ কমিটি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মাহফুজ আলম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, সমন্বিত রূপরেখা আজ ঘোষণা করা হতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রস্তাব নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। কারা কারা থাকতে পারেন, কতজন থাকতে পারেন—এসব নিয়ে আলোচনা চলছে৷ কোন রূপরেখা ও কাজের ভিত্তিতে দপ্তর ভাগ হবে, কী হবে না হবে, সেটি আজ ড. মুহাম্মদ ইউনূস আসার পর তাঁর সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।
লিয়াজোঁ কমিটির আরেক সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র নাসীর আবদুল্লাহ বলেন, ‘লিয়াজোঁ কমিটির পক্ষ থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। অনেকে বিভিন্ন নাম দিয়েছেন। সব পক্ষের সঙ্গে কথা চলছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো কেমন দেখতে চায়, কীভাবে চায়, কীভাবে হলে ভালো হয়, রাজনৈতিক শূন্যতা থেকে উত্তরণ কীভাবে ঘটানো যায়—এসব বিষয়ে তাঁদের সঙ্গে কথা হয়েছে। সবাই শিক্ষার্থীদের ওপর আস্থা রেখেছে।’
অনেক নাম নিয়ে আলোচনা চলছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ছাত্র আন্দোলনের নেতারা তাঁদের দুজন প্রতিনিধি রাখতে চাইছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও একজন বা দুজনের নাম দিতে চান। তবে রাষ্ট্রপতি কেন তাঁর পছন্দের লোক দেবেন, এ নিয়ে বিভিন্ন দলের প্রশ্ন রয়েছে।
দলগুলোও নাম দিতে চায়
ছাত্র আন্দোলনের নেতারা তাঁদের তালিকা তৈরির ক্ষেত্রে বিভিন্ন দলের সঙ্গে কথা বলেছেন। দলগুলো তাঁদের কাছেও পছন্দের কিছু নাম দিয়েছে। দলগুলো সরাসরি রাষ্ট্রপতির কাছে নিজেদের নাম দিতে চাইছে।
বিভিন্ন দলের নেতারা অভিযোগ করছেন, অন্তর্বর্তীকালীন সরকারের অন্য সদস্যদের মনোনীত করার আগে রাষ্ট্রপতি তাঁদের সঙ্গে আলোচনা করার কথা বলেছিলেন। কিন্তু আলোচনার ব্যাপারে গতকাল পর্যন্ত তাঁদের কিছু জানানো হয়নি। বিএনপি নেতারা বলছেন, আলোচনার জন্য তাঁদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে বার্তা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ড. মুহাম্মদ ইউনূসের সরকার পরিচালনার জন্য তাঁর নিজেরও কিছু পছন্দ থাকতে পারে। আজ দেশে ফেরার পর তাঁর সঙ্গে আলোচনা করেই সরকারের অন্য সদস্যদের তালিকা চূড়ান্ত হবে।
আয়নাঘর থেকে মুক্তি পেলেন মাইকেল চাকমা
পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেয়া হয়।
বুধবার (৭ আগস্ট) এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘মাইকেল চাকমাকে পাওয়া গেছে আয়না ঘর থেকে। ওর বন্ধুদের কাছে দিয়ে গেছে। তার সাথে তার বন্ধু আছেন। নিরাপত্তার কারণে নাম মুছে দিলাম। তিনি ফোনে নিশ্চিত করেছেন। ওকে খুঁজে পাওয়ার জন্য হেবিয়াস কর্পাস করেছিলাম। স্বস্তি পেলাম।’
উল্লেখ্য, ২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে মাইকেল চাকমা গুমের শিকার হন। এরপর থেকে তাঁর কোন হদিস মিলেনি।
মাইকেল চাকমাকে উদ্ধার ও মুক্তির দাবিতে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনসমূহ, প্রগতিশীল ও মানবাধিকার সংগঠন, শিক্ষক-নাগরিক সমাজসহ পরিবারের লোকজন নানা কর্মসূচি পালন করেছেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সিএইচটি কমিশনসহ মানবাধিকার নিয়ে কাজ করা ব্যক্তিগণও মাইকেল চাকমা গুমের উদ্বেগ প্রকাশ করে তাঁর সন্ধান দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিলেন।
সংশ্লিষ্ট নারায়ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের ও মাইকেল চাকমার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হলেও এতদিন সরকারের পক্ষ থেকে তাকে উদ্ধারে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
ছাত্র-গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর তাকে মুক্তি দেওয়া হলো।
ইউপিডিএফের কেন্দ্রীয় সহ সভাপতি নুতন কুমার চাকমা এক বিবৃতিতে মাইকেল চাকমাকে মুক্তি দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্দেশে মাইকেল চাকমাকে তুলে নিয়ে দীর্ঘ ৫ বছরের অধিক বন্দী করে রাখে। তিনি এই গুমের সাথে জড়িতদের বিচারের দাবি জানান।
তিনি মাইকেল চাকমার সন্ধান ও তাকে উদ্ধারের দাবিতে যেসব সংগঠন ও ব্যক্তি সাহায্য-সহযোগিতা প্রদান করেছেন, প্রতিবাদসহ নানা কর্মসূচি পালন করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বলেন, আগামীতে দেশে গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
ইউপিডিএফ নেতা অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের সময় কারাগারে আটক ইউপিডিএফ নেতা আনন্দ প্রকাশ চাকমাসহ সকল রাজবন্দীদেরও মুক্তি দেয়ার দাবি জানান।
শনির আখড়ায় বাবা-ছেলেসহ ‍গুলিবিদ্ধ ৬
বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় শনির আখড়ায় এ ঘটনা ঘটে।
হাসপাতালে আহত শিশুটির মা লিপি আক্তার জানান, তাদের বাসা শনির আখড়ায়। সন্ধ্যায় বাসার সামনের রাস্তায় কোটা আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছিল। এদিকে শিশুটি বাসায় কান্নাকাটি করতে থাকায় তার বাবা কোলে নিয়ে বাসার গেটের সামনে দাঁড়িয়ে রাস্তার পরিস্থিতি দেখছিলেন। তখন গুলি এসে শিশুটির বাবার মুখ, বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় লাগে। এ ছাড়া কোলে থাকা শিশু রহিতের ডান হাতে এবং বুকে লাগে। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
আহত মাহিম আহমেদ পিয়াস (১৭) নামে এক শিক্ষার্থী জানায়, সে দনিয়ায় ব্রাইট স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়ে। বিকেলে কোচিং শেষ করে বাসায় ফিরছিলে। তখন শনির আখড়ায় সংঘর্ষের মাঝে পড়ে গেলে গুলিতে সে আহত হয়।
আহত আরও তিনজন হলেন- মনিরুল ইসলাম (২০), ফয়সাল (৩০) ও সোহাগ (২৫)। তাদের শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়েছে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া সংবাদমাধ্যমকে জানান, শনির আখড়া থেকে আসা আহত ছয়জনকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গায় কোটা আন্দোলনের ঘটনায় অন্তত ৫২ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে আন্দোলনকারী, ছাত্রলীগ সদস্য, পুলিশ ও সাংবাদিক রয়েছে।
বিকল্প পথে সেন্ট মার্টিনে পৌঁছেছে দুটি ট্রলার
টেকনাফ থেকে বিকল্প নৌপথে দুটি ট্রলার গতকাল শনিবার সেন্ট মার্টিন পৌঁছেছে। এসবি নাঈম ও এসবি মায়ের দোয়া নামের এই দুই ট্রলারে তিন শতাধিক গ্যাস সিলিন্ডার, কিছু খাদ্যপণ্য এবং ১০ থেকে ১২ জন যাত্রীকে সেন্ট মার্টিনে পৌঁছে দেওয়া হয়। তবে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুট এখনো স্বাভাবিক হয়নি।
গতকাল সকাল সাড়ে ৯টার দিকে শাহপরীর দ্বীপ থেকে জরুরি পণ্য এবং কিছু যাত্রীসহ দুটি ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা দেয়। একই সময়ে সেন্ট মার্টিন থেকে রোগীসহ ১৫ জন যাত্রী নিয়ে দুটি স্পিডবোট শাহপরীর দ্বীপে আসে। এই তথ্যটি নিশ্চিত করেছেন সেন্ট মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান ও টেকনাফ-সেন্ট মার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ।
চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, বিকল্প নৌপথটি উত্তাল সাগরের কারণে ঝুঁকিপূর্ণ। তবে নৌযান চলাচল শুরু হওয়ায় দ্বীপের বাসিন্দারা কিছুটা স্বস্তি পেয়েছেন। গতকাল সকালেই শাহপরীর দ্বীপের বদরমোকাম এলাকা হয়ে দুটি ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশে যাত্রা করে এবং দুপুর ১২টার দিকে দ্বীপে পৌঁছায়। এই ট্রলার দুটিতে তিন শতাধিক গ্যাস সিলিন্ডার, কিছু খাদ্যপণ্য এবং ১০ থেকে ১২ জন যাত্রী ছিলেন।
সেন্ট মার্টিন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, "বিকল্প পথে সীমিত পরিসরে নৌযান চলাচল করায় দ্বীপবাসীর মনে কিছুটা স্বস্তি ফিরেছে। কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনীর সার্বিক নজরদারিতে দ্বীপবাসীরা এখন অনেকটা নিরাপদ বোধ করছেন।"
সাগরে ৬৫ দিনের জন্য মাছ ধরার নিষেধাজ্ঞা চলমান থাকায় সেন্ট মার্টিনের বাসিন্দারা খাদ্যের জন্য পুরোপুরি টেকনাফের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। টানা দুই মাসের বেশি সময় ধরে বেকার থাকতে হচ্ছে দ্বীপের জেলেদের। এই পরিস্থিতিতে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথটিও বন্ধ। পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্বীপ এলাকায় মাছ ধরার নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানান সেন্ট মার্টিন ইউপির চেয়ারম্যান মুজিবুর রহমান।
৮ জুনের পর থেকে গতকাল পর্যন্ত ১৪ দিন টেকনাফের কায়ুকখালীয়া ঘাট থেকে সেন্ট মার্টিন জেটি ঘাটের উদ্দেশে কোনো যাত্রীবাহী নৌযান ছেড়ে যায়নি। ৮ জুন সাগরের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে মিয়ানমার সীমান্ত থেকে ৩০–৪০টি গুলিবর্ষণের ঘটনা ঘটে একটি পণ্যবাহী ট্রলার লক্ষ্য করে। এতে হতাহত না হলেও নৌযানটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর ওই নৌপথে নৌযান চলাচল বন্ধ রাখতে বলে উপজেলা প্রশাসন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী জানান, "মিয়ানমারে চলমান সংঘাতের কারণে আমরা এখনো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সংকটের অবসান না হওয়া পর্যন্ত টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে সব ধরনের নৌযান বিকল্প নৌপথে চলাচল করতে বলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।"
লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান নতুন সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ
লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ওয়াকার-উজ-জামানকে ২৩ জুন থেকে আগামী তিন বছরের জন্য সেনাপ্রধান হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে ২৩ জুন ২০২৪ থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি দিয়ে প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে ওই দিন অপরাহ্ণ থেকে তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর ১৩তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুর এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এ ছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ‘মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ’ এবং যুক্তরাজ্যের কিংস কলেজ, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ‘মাস্টার্স অব আর্টস ইন ডিফেন্স স্টাডিজ’ ডিগ্রি অর্জন করেন।
সুদীর্ঘ ৩৯ বছরের বর্ণাঢ্য সামরিক জীবনে ওয়াকার-উজ-জামান বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং সাভার এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদরে সামরিক সচিব এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্মড ফোর্সেস ডিভিশনে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এরিয়া কমান্ডার সাভার এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) নবম পদাতিক ডিভিশন হিসেবে ওয়াকার-উজ-জামান টানা তিন বছর অত্যন্ত সফলভাবে বিজয় দিবস প্যারেড ২০১৪, ২০১৫ ও ২০১৬-এর প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন। বিরল এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ‘সেনাগৌরব পদক’ (এসজিপি)-এ ভূষিত হন।
স্টাফ হিসেবে ওয়াকার-উজ-জামান পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত একটি ব্রিগেড, স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস (এসআইএন্ডটি) এবং সেনাসদরে বিভিন্ন পদবি ও নিয়োগে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি প্রশিক্ষক হিসেবে জেসিও এনসিও একাডেমি (জেএনএ), স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস ও বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অ্যান্ড ট্রেনিংয়ে (বিপসট) অত্যন্ত সুনামের সঙ্গে সব পদবির দেশি-বিদেশি সেনাসদস্যদের প্রশিক্ষণ দেন।
লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান জাতিসংঘের ব্যানারে মিলিটারি অবজারভার হিসেবে অ্যাঙ্গোলা এবং সিনিয়র অপারেশন অফিসার হিসেবে লাইবেরিয়াতে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনীতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি ‘অসামান্য সেবা পদক’ (ওএসপি)-এ ভূষিত হন। এ ছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি হিসেবে দেশ-বিদেশে উল্লেখযোগ্যসংখ্যক সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্সে অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।
ব্যক্তিগত জীবনে ওয়াকার-উজ-জামান ও সারাহনাজ কমলিকা জামান দম্পতি দুই কন্যাসন্তানের (সামিহা রাইসা জামান ও শাইরা ইবনাত জামান) বাবা-মা।
কত দিন বন্ধ রাখলে বদলে যাবে মোবাইল সিমের মালিকানা?
বাংলাদেশে অনেক গ্রাহক মোবাইল সিম কিনলেও দীর্ঘদিন ব্যবহার করেন না। অর্থাৎ তারা সিমে রিচার্জ করেন না, কল করেন না বা কল গ্রহণ করেন না। একসময় দেখা যায়, সিমটি আর সচল নেই। সবচেয়ে খারাপ হয় তখন, যখন দেখা যায় আপনার সিমটি অন্য কেউ ব্যবহার করছেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বন্ধ মোবাইল সিমের মালিকানাসংক্রান্ত একটি নিয়ম প্রণয়ন করেছে। নিয়ম অনুযায়ী, টানা ১৫ মাস বা ৪৫০ দিন সিম বন্ধ থাকলে সিমের মালিকানা চলে যায়। মোবাইল অপারেটর রবি তাদের গ্রাহকদের এই তথ্যটি ফের মনে করিয়ে দিয়েছে।
সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে বেসরকারি মোবাইল অপারেটর রবি জানিয়েছে, যদি আপনার কোনো রবি সিম থাকে যা ১৫ মাসের বেশি সময় ধরে অব্যবহৃত, তাহলে ১৩ আগস্ট ২০২৪ তারিখের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পুনরায় সিমটি চালু করে দিন। অন্যথায় বিটিআরসির নিয়ম অনুযায়ী উক্ত সময়ের পর সিমটির মালিকানা আর দাবি করা যাবে না।
বিটিআরসির নিয়ম অনুযায়ী মোবাইল সিম কোম্পানিগুলো কাজটি করে থাকে। নিয়ম অনুযায়ী, একটি নির্দিষ্ট সময় সিম ব্যবহার না করলে মালিকানা চলে যায়। তারপর সিম কোম্পানি বৈধভাবে অন্য গ্রাহকের কাছে নম্বরটি বিক্রি করে দেয়।
অনেক সময় বিভিন্ন কারণে প্রয়োজনীয় সিম ছাড়া অন্য সিমগুলো ব্যবহার করা হয়ে ওঠে না। ফলে সিমগুলো বন্ধ হয়ে পড়ে থাকে দীর্ঘ সময়। এই অবস্থায় যদি হঠাৎ ওই সিমটির প্রয়োজন পড়ে এবং দেখেন সিমটির মালিকানা পরিবর্তন হয়ে গেছে, তবে সিম কোম্পানির কোনো দায় থাকবে না।
জমির বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কোথায় ও কীভাবে পাবেন?
জমির মালিকানা নিশ্চিত করতে ও ব্যাংক লোনসহ বিভিন্ন প্রয়োজনে তিনটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রয়োজন:
পর্চা বা খতিয়ান
দলিল
ম্যাপ বা নকশা
জমির বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো ছাড়া জমি বিক্রয় বা হস্তান্তর করা সম্ভব নয় এবং ব্যাংক লোন নিতেও সমস্যা হতে পারে। জমির খতিয়ান, দলিলসহ সব কাগজপত্র সংগ্রহের জন্য সরকারি বিভিন্ন দপ্তর রয়েছে যারা ভূমি সংক্রান্ত কাগজপত্র সংরক্ষণ করে।
খতিয়ান বা পর্চা কোথায় পাবেন?
জমির খতিয়ান বা পর্চা মূলত চারটি অফিসে পাওয়া যায়:
ইউনিয়ন ভূমি অফিস
উপজেলা ভূমি অফিস
জেলা ডিসি অফিস
সেটেলমেন্ট অফিস
ইউনিয়ন ভূমি অফিস বা তহশিল অফিস:
ইউনিয়ন ভূমি অফিস থেকে খতিয়ানের খসড়া কপি পাওয়া যায় যা আইনত কোনো মূল্য রাখে না, তবে জমির খতিয়ান নম্বর জানা না থাকলে এখান থেকে জানা যায়। এছাড়া জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দেওয়া হয়।
উপজেলা ভূমি অফিস:
উপজেলা ভূমি অফিস থেকে খসড়া খতিয়ান পাওয়া যায়, তবে সার্টিফাইড খতিয়ান পাওয়া যায় না।
জেলা ডিসি অফিস:
জেলা ডিসি অফিস থেকে সার্টিফাইড খতিয়ান পাওয়া যায় যা সব জায়গায় গ্রহণযোগ্য।
সেটেলমেন্ট অফিস:
নতুন রেকর্ড বা জরিপের পর্চা ও ম্যাপ এখানে পাওয়া যায়।
খতিয়ান তুলতে খরচ:
সি এস, এস এ, আর এস এর জন্য খরচ স্থানভেদে ভিন্ন হতে পারে। সিটি জরিপের জন্য ১০০ টাকা খরচ হয়। অনলাইনে আবেদন করে ১০০ টাকার বিনিময়ে সার্টিফাইড কপি পাওয়া যায়।
দলিল বা বায়া দলিল কোথায় পাবেন?
দলিলের সার্টিফাইড কপি বা নকল মূলত দুটি অফিস থেকে সংগ্রহ করা যায়:
উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস
উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস:
নতুন দলিলের নকল ও মূল দলিল এখানে পাওয়া যায়, তবে পুরাতন দলিল পাওয়া যায় না।
জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম:
এখানে নতুন ও পুরাতন উভয় ধরনের দলিলের সার্টিফাইড কপি পাওয়া যায়।
দলিল তুলতে খরচ:
সরকারি খরচ সামান্য হলেও নকলের খরচ স্থানীয় সিন্ডিকেটের উপর নির্ভর করে।
মৌজা ম্যাপ বা নকশা কোথায় পাবেন?
ম্যাপ বা নকশা দুটি অফিস থেকে পাওয়া যায়:
জেলা ডিসি অফিস
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (DLRS), ঢাকা
জেলা ডিসি অফিস:
সি এস, এস এ, আর এস, বিএস মৌজা ম্যাপ এখান থেকে সংগ্রহ করা যায়। আবেদন ফরম, ২০ টাকার কোর্ট ফি এবং ৫০০ টাকা ডি.সি.আর বাবদ জমা দিয়ে ৫৩০ টাকায় মৌজা ম্যাপ পাওয়া যায়।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ঢাকা:
সারা বাংলাদেশের যেকোনো মৌজা ম্যাপ এখান থেকে পাওয়া যায়। খরচ ৫৫০ টাকা। অনলাইনে আবেদন করে ডাক সেবার মাধ্যমে ৬৩০ টাকায় ম্যাপ পাওয়া যায়।
ম্যাপ তুলতে সময়:
ম্যানুয়ালি আবেদন করার পর ৫-৮ কার্যদিবসের মধ্যে ম্যাপ পাওয়া যায়।
এই তথ্যগুলো আপনার কাছে সংরক্ষণ রাখুন এবং অন্যান্যদের সাথে শেয়ার করুন।
ধন্যবাদান্তেঃ
জকিগঞ্জ ল্যান্ড সার্ভে অফিস এর ফেসবুক থেকে সংগৃহীত জমির বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট।
যুক্তরাষ্ট্র জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট রাইসিকে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান বর্জনের কথা ভাবছে
দেশটির এক কর্মকর্তা এ কথা বলেছেন। আজ বৃহস্পতিবার এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান হওয়ার কথা।
চলতি মাসের শুরুর দিকে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত হন ইব্রাহিম রাইসি। কোনো দেশের রাষ্ট্রপ্রধান যদি দায়িত্বরত অবস্থায় মারা যান, তবে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ১৯৩টি সদস্যদেশের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে মিলিত হয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে থাকেন।
জাতিসংঘে আজকের অনুষ্ঠানে রাইসিকে স্মরণ করে বিভিন্ন দেশের প্রতিনিধির বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘কোনোভাবেই আমরা এ আয়োজনে অংশ নেব না।’
এর আগে এ ধরনের অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের বর্জন করার কোনো খবর জানা যায়নি।
নিউইয়র্কে জাতিসংঘের ইরানি মিশন এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হয়নি।
কট্টরপন্থী রাইসিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো। ১৯ মে দেশটির আজারবাইজান সীমান্তের কাছে পার্বত্য এলাকায় তাঁকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়।
ওই মার্কিন কর্মকর্তা আরও বলেন, ‘জাতিসংঘের উচিত ইরানের জনগণের পাশে দাঁড়ানো, তাদের দীর্ঘদিনের ‘‘নিপীড়ককে’’ স্মরণ করা নয়। ১৯৮৮ সালে বিচারবহির্ভূতভাবে হাজারো রাজনৈতিক বন্দীকে হত্যা করাসহ অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিলেন রাইসি।’
রাইসিসহ ওই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় আরও যাঁরা নিহত হয়েছেন, তাঁদের স্মরণে ২০ মে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে কিছুক্ষণের জন্য নীরবতা পালন করা হয়। জাতিসংঘে নিযুক্ত মার্কিন উপরাষ্ট্রদূত রবার্ট উড অনিচ্ছা সত্ত্বেও অন্য সদস্যদেশের প্রতিনিধিদের সঙ্গে নীরবতা পালনের জন্য দাঁড়িয়েছিলেন।
তবে রাইসির মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র। ২০ মে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ কথা জানায়। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কারবিও সেদিন বলেছিলেন, ‘এ ব্যক্তির (রাইসি) হাতে যে প্রচুর রক্তের দাগ ছিল, সে ব্যাপারে সন্দেহ নেই।’
রাইসির মৃত্যুর ঘটনায় ইরানের প্রতি সমবেদনা জানানোর কারণে রিপাবলিকান সদস্যরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কঠোর সমালোচনা করেছিলেন।
২০২১ সালে ৬৩ বছরের রাইসি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে তিনি ইরানে নৈতিকতা–সংক্রান্ত আইন কঠোর করার নির্দেশ দিয়েছিলেন। তাঁর শাসনকালে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর রক্তক্ষয়ী দমনপীড়নের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা গোদনাইল এলাকায় অবস্থিত আর কে এগ্রো ফার্মের কোরবানির উপযোগী একটি ষাঁড়ের নাম রাখা হয়েছে ‘শাকিব খান’। ২৫ মণ ওজনের এই ষাঁড়টি ১২ লাখ টাকায় বিক্রি হয়েছে।
বুধবার (২৯ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন খামারটির ব্যবস্থাপক আব্দুস সামাদ। তিনি জানান, বিকেলে এক গার্মেন্টস মালিক গরুটি কিনে নেন।
এর আগে সোমবার (২৭ মে) ‘যে কারণে কোরবানির পশুর নাম শাকিব খান-জায়েদ খান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে জাগো নিউজ।
সাড়ে তিন বছরের শাহিওয়াল জাতের ‘শাকিব খান’ ষাঁড়টির ওজন ২৫ মণ। সাদা ধূসর রঙের এই ষাঁড়টির লম্বা প্রায় ১০ ফুট, উচ্চতা ৫ ফুট। এর দাম প্রথমে ১৫ লাখ টাকা চাওয়া হয়েছিল।
ষাঁড়টির নামকরণের বিষয়ে আব্দুস সামাদ বলেন, “আদর করে ষাঁড় দুটির এমন নাম রেখেছি। ‘শাকিব খান’ ষাঁড়টি দেখতে অনেক সুন্দর। ছোট থেকেই একে লালন-পালন করছি। তখন থেকেই সবাই তাকে ভালোবাসছে। রাজার মতো হাঁটে। ওর মধ্যে সবসময় কিং খানের মতো একটা ভাব থাকে। আমাদের ভালোবাসার ও পছন্দের নায়ক হচ্ছেন শাকিব খান। এ কারণে নাম রেখেছি শাকিব খান।”
তিনি আরও জানান, এখনো ‘জায়েদ খান’ নামের আরেকটি ষাঁড় অবিক্রিত আছে। আশা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে সেটিও বিক্রি হয়ে যাবে।
নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ ফারুক আহমেদ বলেন, "নারায়ণগঞ্জ ঘনবসতিপূর্ণ একটি এলাকা। এবার আমাদের কোরবানিযোগ্য পশুর চাহিদা দুই লাখ ৬৬ হাজার ৮০৩টি। আশা করি কোনো ঘাটতি হবে না।"
এই ধরনের অনন্য নামকরণ এবং বিশাল ওজনের ষাঁড় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে, যা কোরবানির বাজারে এক নতুন রঙ যোগ করেছে।
AsianSomoy
বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেট ২০২৪: সময়সূচী ও বিস্তারিত তথ্য
২০২৪ সালের আইসিসি টি২০ বিশ্বকাপ ক্রিকেটের সময়সূচী প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টটি ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত চলবে। এটি ক্রিকেটপ্রেমী বাংলাদেশের জন্য একটি বিশাল ইভেন্ট, কারণ বাংলাদেশ দলও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
টুর্নামেন্টের সামগ্রিক সময়সূচী
বিশ্বকাপের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ জুন, যেখানে যুক্তরাষ্ট্র খেলবে কানাডার বিপক্ষে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ জুন বার্বাডোসে। মোট ২০টি দল অংশ নেবে এবং ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দলের সময়সূচী
বাংলাদেশ দলের ম্যাচগুলির সময়সূচী নিচে দেওয়া হলো:
জুন ৭: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ - ডালাস
জুন ১০: দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ - নিউ ইয়র্ক
জুন ১৩: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস - সেন্ট ভিনসেন্ট
জুন ১৬: বাংলাদেশ বনাম নেপাল - সেন্ট ভিনসেন্ট
অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাচ
জুন ৯: ভারত বনাম পাকিস্তান - নিউ ইয়র্ক
জুন ৮: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড - বার্বাডোস
জুন ১২: ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড - ত্রিনিদাদ ও টোবাগো
গ্রুপ বিন্যাস
২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে পাঁচটি দল থাকবে এবং প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সুপার এইট পর্বে উঠবে।
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা এবং যুক্তরাষ্ট্র
গ্রুপ বি: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড এবং ওমান
গ্রুপ সি: নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা এবং পাপুয়া নিউ গিনি
গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস এবং নেপাল
সুপার এইট এবং নকআউট পর্ব
গ্রুপ পর্বের শীর্ষ দুই দল সুপার এইট পর্বে প্রতিযোগিতা করবে। সুপার এইট পর্বের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে এন্টিগুয়া ও বার্বুডা, সেন্ট লুসিয়া, বার্বাডোস এবং সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস-এ।
সেমিফাইনাল ১: ২৬ জুন - গায়ানা
সেমিফাইনাল ২: ২৭ জুন - ত্রিনিদাদ ও টোবাগো
ফাইনাল: ২৯ জুন - বার্বাডোস
বিশেষ আকর্ষণ
এই বিশ্বকাপটি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে, যা একটি বড় ঘটনা। এছাড়া ভারত-পাকিস্তান ম্যাচটি হবে নিউ ইয়র্কে ৯ জুন, যা দারুণ উত্তেজনার সৃষ্টি করবে।
টিকিট এবং দর্শক সুবিধা
টুর্নামেন্টের টিকিট পাবলিক ব্যালটের মাধ্যমে বিক্রি হবে। দর্শকরা আইসিসি-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিটের জন্য নিবন্ধন করতে পারবেন। এছাড়া আইসিসি ট্রাভেল ও ট্যুরস প্রোগ্রামের মাধ্যমে অফিসিয়াল টিকিট-ইনক্লুসিভ ভ্রমণ প্যাকেজ পাওয়া যাবে।
বিশ্বকাপ ক্রিকেট ২০২৪ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ একটি ইভেন্ট। বাংলাদেশ দলকে সমর্থন করতে এবং ম্যাচের সকল আপডেট পেতে চোখ রাখুন গুগল সার্চ ও আইসিসি-এর অফিসিয়াল ওয়েবসাইটে।
এই বিশ্বকাপটি শুধুমাত্র একটি খেলা নয়, এটি বাংলাদেশের মানুষের জন্য একটি আবেগের নাম। দেশের ক্রিকেটপ্রেমীরা এই ইভেন্টটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং দলকে সমর্থন জানাতে প্রস্তুত।
সূত্রসমূহ
ICC Cricket
The Cricket Lounge
ESPN Cricinfo
Choyej Freelance Services Marketplace
ভারতীয় জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী: তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই
সম্প্রতি ইরান-ইসরায়েল এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো পরিস্থিতি দেখে অনেক জ্যোতিষীই ধারণা করছেন, আরও একটি বড় যুদ্ধ আসন্ন। তবে কবে সেই যুদ্ধ শুরু হবে, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারেননি।
তবে ভারতের একজন বিখ্যাত বৈদিক জ্যোতিষী কুশল কুমার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর সুনির্দিষ্ট দিন-তারিখ দিয়েছেন। তার মতে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। এনডিটিভির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অনলাইনভিত্তিক জনপ্রিয় প্রকাশনা প্ল্যাটফর্ম ‘মিডিয়া’ অ্যাকাউন্ট অনুযায়ী, কুশল কুমার গ্রহের অবস্থান নির্ণয় করে ভবিষ্যতের ঘটনা সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেন। তার এই ভবিষ্যদ্বাণীটি ইতোমধ্যেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
সম্প্রতি মিডিয়াতে একটি পোস্টে কুশল কুমার জানিয়েছেন, শিগগিরই গোটা বিশ্বে একটি যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। কোরিয়া, চীন, তাইওয়ান, মধ্যপ্রাচ্য, এবং ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করবে।
তার মতে, কয়েকটি দেশে এমন পরিস্থিতি তৈরি হবে যে, শাসন ক্ষমতায় থাকা দলগুলো তাদের ক্ষমতা ধরে রাখতে রীতিমতো নাকানিচুবানি খাবে। এ কারণে অনেক রাষ্ট্রনেতাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পেরে পদত্যাগ করতে বাধ্য হবেন।
তিনি বলেছেন, ২০২৪ সালের মধ্যেই বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ৮ মের কাছাকাছি সময়ে কোরিয়া, চীন, তাইওয়ান ও মধ্যপ্রাচ্যের মতো যুদ্ধের ফ্রন্টে উঠে আসবে ইসরায়েল। তিনি আরও বলেন, গ্রহগুলোর বর্তমান গতিবিধি নির্দেশ করে যে, বিশ্ব খুব ভঙ্গুর সময়ের দিকে ধাবিত হচ্ছে। এই অবস্থায় যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে চলতি বছরের ১৮ জুনে। তবে ১০ ও ২৯ জুনেও এর প্রকাশ ঘটতে পারে।
ইতোমধ্যেই কুশল কুমারের এই ভবিষ্যদ্বাণী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আগেও একাধিক জ্যোতিষী ভারতসহ গোটা বিশ্বের বিভিন্ন বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে সেগুলো সত্য প্রমাণিত হয়েছে। এবারের তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যদ্বাণী কতটা মিলবে, তা সময়ই বলে দেবে।
১০ নম্বর মহাবিপৎসংকেত: ঘূর্ণিঝড় রিমাল কখন, কোন পথ দিয়ে আসবে
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রিমাল প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। এর অগ্রভাগের প্রভাব ইতিমধ্যে শুরু হয়েছে বাংলাদেশের উপকূলে।
ঘূর্ণিঝড় উপকূলের দিকে এগিয়ে আসায় এর গতিপথ এবং উপকূল অতিক্রম করার সম্ভাব্য সময় জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার সকালে দেওয়া আবহাওয়ার ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় রিমাল আজ সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে এগিয়ে ঘনীভূত হতে পারে।
রিমালের সম্ভাব্য গতিপথ এবং আঘাত হানার সময় নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ মোংলার কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার উপকূল অতিক্রম করতে পারে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে।
ঘূর্ণিঝড়ের অগ্রভাগ এখন বাংলাদেশের খুলনা অঞ্চলে প্রবেশ করেছে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. উমর ফারুক। তিনি আজ এশিয়ান সময় কে বলেন, ইতিমধ্যে রিমালের অগ্রভাগের প্রভাব পড়তে শুরু করেছে।
ঘূর্ণিঝড়ের সর্বশেষ আপডেট ভিডিও চ্যানেল 24 থেকে
ঘূর্ণিঝড় রিমালের উপকূল অতিক্রম করার সুনির্দিষ্ট সময়ের বিষয়ে জানতে চাইলে উমর ফারুক আজ সকাল পৌনে ১০টার দিকে এশিয়ান সময় কে বলেন, এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। এর গতি কখনো বাড়ছে কখনো কমছে।
তাই ঠিক কোন সময়ে এটি উপকূল অতিক্রম করবে তা বলা যাচ্ছে না। তবে সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যেই এটি উপকূল অতিক্রম করবে।
সন্ধ্যার দিকে উপকূল অতিক্রম করলে সেই সময় অনেক স্থানে ভাটা থাকবে। তাই জলোচ্ছ্বাসের তীব্রতা কম হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ উমর ফারুক।
তবে বেশি রাতের দিকে ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করলে জলোচ্ছ্বাস বড় আকারে হতে পারে। তিনি জানান, খুলনার পশুর নদে আজ রাতে জোয়ারের সময় রাত পৌনে ১০টা।
আজ সকালেই ঘূর্ণিঝড়ের কারণে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার সকালে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে দেওয়া ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে নতুন করে ৯ নম্বর বিপৎসংকেত দেখাতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপৎসংকেতের আওতায় থাকবে।
ঘূর্ণিঝড় ‘রেমাল’: উপকূলের ১৮ জেলায় আঘাত
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। উপকূলের ১৩টিসহ ১৮ জেলায় রেমাল আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।
শনিবার রাতে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে ব্রিফ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। তিনি জানান, রোববার ভোর থেকে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে শুরু করবে এবং সন্ধ্যার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের কারণে ৮ থেকে ১০ ফুট জলোচ্ছ্বাস হতে পারে। রোববার ভোরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার প্রস্তুতি চলছে।
প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড়টি অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ১১০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, কখনো কখনো এটি ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
এদিকে ঘূর্ণিঝড় রেমালের কারণে দেশের চারটি সমুদ্র বন্দরের ওপর সতর্ক সংকেত বাড়ানো হয়েছে। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। (1)
ঘূর্ণিঝড় ‘রেমাল’ সম্পর্কিত আরো পোস্ট
রাতেই ঘূর্ণিঝড়ে: বন্দরগুলোতে সতর্কসংকেত জারি
ঘূর্ণিঝড় ‘রিমাল’: পায়রা ও মোংলায় ৭ নম্বর বিপদ সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আজ: সতর্ক...
জনগণ অর্থনৈতিক সংকটে নিপতিত, কম দামের পণ্য কিনছে মানুষ
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশের জনগণ অর্থনৈতিক সংকটে নিপতিত হয়ে কম দামের পণ্য কেনার দিকে ঝুঁকছে। দেশ লুটপাটকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তিনি উল্লেখ করেন, সরকার মাথাপিছু আয় বৃদ্ধির গল্প শোনাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে। অর্থনৈতিক সংকটে নিপতিত হয়ে মানুষ দিশেহারা। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ। মেহনতি ও মধ্যবিত্তরা রাস্তায় দাঁড়িয়ে ট্রাকের কম দামের পণ্য কেনেন। ভোটাধিকার প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পাচারের-খেলাপি ঋণের টাকা উদ্ধার, লুটপাট বন্ধ এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
২৫ শে মে বিকেলে ভাটারাস্থ আস সাঈদ মিলনায়তনে অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন-এর রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদ এর সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এডভোকেট এম হাছিবুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন নূর, প্রশিক্ষণ সম্পাদক মিশকাতুল ইসলাম, তথ্য গবেষণা ও আইন সম্পাদক সুলতান মাহমুদ, অর্থ ও কল্যাণ সম্পাদক হোসাইন বিন সারোয়ারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন ১৯৯৬ সেশনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল এর দায়িত্ব পালন করেন। মরহুম অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনকে জান্নাতের উচ্চ মাকাম দান কামনা করে বিশেষ দোয়া অনুষ্টিত হয়।
কম দামের পণ্য কিনছে মানুষ সম্পর্কিত আরো নিউজ!
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের ইন্তেকাল
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের দাফন সম্পন্ন
বাজার সিন্ডিকেটে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে: মুফতি ফয়জুল করীম"
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আজ: সতর্ক বার্তা জারি
গতকাল শুক্রবার রাতে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা আজ শনিবার দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই ঘূর্ণিঝড় ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হতে পারে এবং দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে গতকাল সকালে নিম্নচাপ সৃষ্টির কথা জানানো হয় এবং এ জন্য দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার যানগুলোকে গভীর সমুদ্রে না যেতে সতর্ক করা হয়েছে। নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তবে এর নাম হবে ‘রেমাল’, যা ওমানের দেওয়া, এর অর্থ ‘বালু’।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান গতকাল সন্ধ্যায় বলেন, ঘূর্ণিঝড় রূপ নিলে সেটি আগামীকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। এ সময় উপকূলসহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
আজিজুর রহমান আরও জানান, ‘রেমাল’ প্রবল ঘূর্ণিঝড় হতে পারে এবং খুলনা থেকে পটুয়াখালীর খেপুপাড়ার মাঝামাঝি স্থানে আঘাত হানতে পারে। এই ঘূর্ণিঝড়ের বিস্তৃতি বৃহৎ এলাকার ওপর প্রভাব ফেলতে পারে এবং সুন্দরবনের উপকূলীয় অঞ্চলও এর আওতায় আসতে পারে।
ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার হলে তাকে ‘ঘূর্ণিঝড়’ বা ট্রপিক্যাল সাইক্লোন বলা হয়। ৮৯ থেকে ১১৭ কিলোমিটার হলে ‘প্রবল ঘূর্ণিঝড়’ এবং ১১৮ থেকে ২১৯ কিলোমিটার হলে ‘অতি প্রবল ঘূর্ণিঝড়’ বলা হয়। ২২০ কিলোমিটার বা এর বেশি গতিবেগ হলে তাকে ‘সুপার সাইক্লোন’ বলা হয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের (আইডব্লিউএফএম) অধ্যাপক এ কে সাইফুল ইসলাম জানান, ঘূর্ণিঝড়টি উপকূলের অনেক বড় এলাকাজুড়ে আঘাত হানতে পারে, ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি। ঘূর্ণিঝড়ের সময় ৫ থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।
আজিজুর রহমান জানান, ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাব্য সময় রোববার সন্ধ্যা ছয়টার দিকে। এ সময় ভাটা চলবে, তাই এ সময় আঘাত হানলে জলোচ্ছ্বাসের আশঙ্কা কম। তবে রাত ১২টা বা এর পরে আঘাত হানলে জলোচ্ছ্বাসের আশঙ্কা বেশি।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি গতকাল সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে।
নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তাদের গভীর সাগরে যেতে বারণ করা হয়েছে।
ঘূর্ণিঝড় মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ইতিমধ্যে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে। মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান জানান, প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং পরিস্থিতি মোকাবিলায় আজ একটি সভা অনুষ্ঠিত হবে।
জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সংস্থা (ইউএনওসিএইচএ) গত বৃহস্পতিবার সার্বিক পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন দিয়েছে। এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য আঘাত হানার সময় রোববার সন্ধ্যা এবং সাতক্ষীরা জেলায় এর প্রভাব অপেক্ষাকৃত বেশি হতে পারে।
সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এবং সম্ভাব্য ক্ষতি কমানোর জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
রাতেই ঘূর্ণিঝড়ে: বন্দরগুলোতে সতর্কসংকেত জারি
আদালতের আদেশে সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পদ জব্দ
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, তাঁর স্ত্রী ও মেয়ের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ (ক্রোক) করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করারও আদেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আস্‌সামছ জগলুল হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদালতের আদেশের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান। তিনি রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বেনজীর আহমেদের সম্পদ কেনার ৮৩টি দলিল জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর স্ত্রী ও মেয়ের নামে থাকা ব্যাংক হিসাবগুলোও অবরুদ্ধ করতে আদালত আদেশ দিয়েছেন।
বেনজীর আহমেদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের বিষয়ে সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং লোকমুখে সব সময়ই আলোচনা ছিল। বিষয়টি প্রায় সবাই জানত।
শাহদীন মালিক, সুপ্রিম কোর্টের আইনজীবী
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের এই আদেশ এসেছে। বেনজীর আহমেদের সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে আদালতে ওই আবেদন করেছিল দুদক।
এর আগে বেনজীরের সম্পদের অনুসন্ধানে একটি কমিটি করার কথা গত ২২ এপ্রিল সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন। সেদিন তিনি বলেছিলেন, গণমাধ্যমে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের যেসব অভিযোগ এসেছে, সেগুলোর বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে।
এরপর ২৩ এপ্রিল হাইকোর্ট এক আদেশে বেনজীর আহমেদের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতির বিষয়টি হলফনামা আকারে দুই মাস পর জানাতে দুদককে নির্দেশ দেন।
বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‌্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র‍্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই সময় র‌্যাবের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পাশাপাশি এই বাহিনীর সাবেক কর্মকর্তারাও নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। যার মধ্যে বেনজীর আহমেদের নামও ছিল। যুক্তরাষ্ট্র যখন নিষেধাজ্ঞা দেয়, তখন আইজিপির দায়িত্বে ছিলেন বেনজীর আহমেদ।
অবশ্য নিষেধাজ্ঞার মধ্যেই ২০২২ সালের আগস্টে বেনজীর আহমেদ জাতিসংঘের পুলিশপ্রধান সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান। তবে সম্মেলনের কার্যক্রমে অংশ নেওয়ার বাইরে ওই সফরে যুক্তরাষ্ট্রের অন্য কোথাও তিনি যেতে পারেননি।
বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও তাতে সরকারের কোনো দায় নেই বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। রাতে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বেনজীর আহমেদ পুলিশপ্রধানের পদ থেকে অবসর নেওয়ার অনেক পর গণমাধ্যমে তাঁর দুর্নীতির খবর এসেছে। তিনি পুলিশপ্রধান হিসেবে কর্মরত থাকা অবস্থায় কোনো সংবাদমাধ্যমে এসব খবর আসেনি। কর্মরত অবস্থায় দুর্নীতির অভিযোগ যদি উঠত, তখন নিশ্চয়ই সরকার ব্যবস্থা নিত।
আওয়ামী লীগের এই নেতা দাবি করেন, বেনজীর আহমেদ যখন র‍্যাবের প্রধান ছিলেন, তখন তাঁর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পেছনে রাজনীতি ছিল। সরকারের ওপর চাপ তৈরি করার জন্য র‍্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র তখন নিষেধাজ্ঞা দিয়েছিল। তিনি বলেন, বেনজীর আহমেদের দুর্নীতির অভিযোগের ব্যাপারে দুদক ব্যবস্থা নিচ্ছে।
বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের বিপুল সম্পত্তি অর্জনের বিষয়ে সম্প্রতি দুই পর্বে অনুসন্ধানী প্রতিবেদন (সাবেক আইজিপির অপকর্ম-১ ও ২) প্রকাশ করে কালের কণ্ঠ। গত ৩১ মার্চ প্রকাশিত প্রথম পর্বের মূল শিরোনাম ছিল ‘বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ’। প্রতিবেদনে বলা হয়, বেনজীরের পরিবারের মালিকানায় রয়েছে প্রায় ১ হাজার ৪০০ বিঘা জমির ওপর নির্মিত ইকো রিসোর্ট। এই রিসোর্টের পাশে আরও ৮০০ বিঘা জমি কিনেছে তাঁর পরিবার। এ ছাড়া পাঁচ তারকা হোটেলের ২ লাখ শেয়ারও রয়েছে তাঁদের। ঢাকার বসুন্ধরায় সাড়ে তিন হাজার বর্গফুটের ফ্ল্যাটও রয়েছে বেনজীরের পরিবারের। এসব সম্পত্তি অবৈধ টাকায় কেনা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
‘সাবেক আইজিপির অপকর্ম-২’ প্রকাশ করা হয় ২ এপ্রিল। এই পর্বের মূল শিরোনাম ছিল ‘বনের জমিতে বেনজীরের রিসোর্ট’। এই প্রতিবেদনে বলা হয়, গাজীপুর সদরের ভাওয়াল গড় ইউনিয়নের নলজানী গ্রামে ১৬০ বিঘা জমির ওপর ভাওয়াল রিসোর্ট গড়ে তোলা হয়েছে। এই রিসোর্ট করতে বনের ২০ বিঘা জমি দখল করা হয়েছে। এই রিসোর্টের ২৫ শতাংশের মালিকানা বেনজীর আহমেদের পরিবারের। এ ছাড়া দুবাইয়ে শতকোটি টাকার হোটেল ব্যবসা, সিঙ্গাপুরে সোনার ব্যবসা এবং থাইল্যান্ড ও মালয়েশিয়ায় তাঁর পরিবারের জমি রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
কালের কণ্ঠ-এর প্রতিবেদনের পর ২০ এপ্রিল নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেন বেনজীর আহমেদ। ভিডিওতে তিনি দাবি করেন, তাঁর পরিবারের যে সম্পদ রয়েছে, তা বৈধ এবং এর হিসাব ট্যাক্স ফাইলে উল্লেখ রয়েছে। অবৈধ যেসব সম্পত্তির কথা বলা হচ্ছে, তা কেউ প্রমাণ করতে পারলে ওই ব্যক্তি বা গ্রুপকে সেই সম্পত্তি তিনি বিনা পয়সায় লিখে দেবেন বলেও ভিডিওতে দাবি করেন।
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের ব্যাপারে দুদক আদালতে বিশ্বাসযোগ্য সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পেরেছে বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক। রাতে তিনি প্রথম আলোকে বলেন, আদালত তাতে সন্তুষ্ট হয়েই এই আদেশ দিয়েছেন। বেনজীর আহমেদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের বিষয়ে সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং লোকমুখে সব সময়ই আলোচনা ছিল। বিষয়টি প্রায় সবাই জানত। একটি সংবাদমাধ্যম বিষয়টি সামনে নিয়ে আসে। কারও এত সম্পদ থাকলে তা চাপা দেওয়া বা গোপন করা অসম্ভব।
গুরুত্বপূর্ণ পদে থেকে অনেকেই জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলেও উল্লেখ করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক। তিনি বলেন, একটা-দুটো উদাহরণ যদি দুদক সৃষ্টি করতে পারে, তাহলে দুর্নীতির জোয়ারে কিছুটা ভাটা পড়বে। তবে দুদক শেষ পর্যন্ত বেনজীর আহমদকে আদালতে দোষী সাব্যস্ত করার মতো যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। সংবাদমাধ্যমে আলোচনার পরিপ্রেক্ষিতে লোক দেখানোর জন্য এগুলো করা হচ্ছে কি না, এমন সন্দেহও জনমনে রয়েছে।
আর্টিকেল সোর্স প্রথম আলো
ওবায়দুল কাদের: গাজার গণহত্যা অস্বীকারকারীদের নিষেধাজ্ঞায় কোনো মাথাব্যথা নেই
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে কোনো মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, “যারা গাজার গণহত্যাকে অস্বীকার করে, তারা কোথায় কাকে নিষেধাজ্ঞা দিল, তাতে আমাদের কোনো মাথাব্যথা নেই।”
ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সাংস্কৃতিক বৈচিত্র্যসমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায়’ শীর্ষক সভায় এই মন্তব্য করেন ওবায়দুল কাদের। আজ বুধবার বিকেলে দলটির সাংস্কৃতিক উপকমিটি এ সভার আয়োজন করে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে কাদের বলেন, “ডোনাল্ড লু এলেন সম্পর্ক এগিয়ে নিতে। সেখানে আবার তিনি যেতে না যেতেই নিষেধাজ্ঞা এসেছে। আগে সাতজনের ওপর, এখন আবার একজন। আমি এই কথাই বলতে চাই, যারা গাজার গণহত্যাকে এবং যারা গণহত্যা ঘটাচ্ছে, তাদের এই নিষ্ঠুর ও বর্বরোচিত ভূমিকাকে গণহত্যা বলতে চায় না, তারা কোথায় কাকে নিষেধাজ্ঞা দিল তাতে আমাদের কোনো মাথাব্যথা নেই।”
গাজায় ইসরায়েলের হামলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “গাজায় সাড়ে ৩৫ হাজার মানুষকে নির্বিচার ও নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। ঘোষণা দিয়ে গণহত্যা করা হচ্ছে। হলোকাস্টের সময় ৬০ লাখ ইহুদিকে হত্যার কথা ইতিহাসে আছে। এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যা করছেন, তা হিটলারের চেয়েও ভয়াবহ।”
যুক্তরাষ্ট্রের শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ টেনে কাদের বলেন, “যারা প্রতিবাদকারীদের ওপর এভাবে হামলা করে, তাদের গণতন্ত্র, মানবাধিকার... যারা গণহত্যাকে অস্বীকার করে, তারা আমাদের কাকে নিষেধাজ্ঞা, ভিসা নীতি দিল, সেটা নিয়ে আমাদের মাথাব্যথা নেই।”
সেনাবাহিনী নিজেদের নিয়মে চলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “দেশের সশস্ত্র বাহিনী তাদের আলাদা নিয়মকানুন আছে। সেখানে যদি কেউ অপরাধ করে থাকে, সেটা প্রমাণিত হলে কোনো দিনও ছাড় দেওয়ার লোক বঙ্গবন্ধুকন্যা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) না।”
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে সাংস্কৃতিক অঙ্গনের অনেকের মনোনয়নপ্রত্যাশী হওয়া নিয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, “সংরক্ষিত আসনে অনেকে প্রার্থী ছিলেন, তাঁদের না পাওয়ার বেদনা থাকতে পারে। পরিস্থিতি এমন ছিল যে কাকে রেখে কাকে দেব। অনেকে প্রার্থী ছিলেন, অনেকের স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, এ কারণে দুঃখ পেয়েছেন।”
ওবায়দুল কাদের বলেন, “আগে নারীরা, তরুণেরা আওয়ামী লীগের রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, শেখ হাসিনার ম্যাজিক্যাল লিডারশিপে এখন তরুণ ও নারীরা এক বাক্যে আওয়ামী লীগকে ভোট দেবেন, এটা আমরা লক্ষ্য করেছি।”
সংস্কৃতিবিষয়ক উপকমিটি চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, সাবেক প্রতিমন্ত্রী কে এম খালিদ, ঢাকা–১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ প্রমুখ।
বিশ্ব মুসলিমদের ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান: মাওলানা আহমদ আবদুল কাইূম
ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইূম বিশ্ব মুসলিমদের ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা তাদের ন্যায্য অধিকার এবং বর্বর ইসরাইল তাদের ওপর অবিচার করছে। জায়নবাদী ইসরাইল গত ৭ মাসে প্রায় ৪০ হাজার নারী, পুরুষ ও শিশুকে হত্যা করেছে এবং লক্ষ লক্ষ মানুষকে আহত ও পঙ্গু করেছে। এদেরকে যারা মদদ দেয় তারাও মানবতার দুশমন। তিনি ঈঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠীকে ইসরাইলকে মদদ দেওয়ার মাধ্যমে অশান্তির আগুন জ্বালিয়ে রাখার জন্য দায়ী করেন।
আজ রাতে হাজারীবাগস্থ একটি মাদরাসা মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের হাজারীবাগ থানা শাখার দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা সভাপতি হাজী আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ আবু হানিফের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আহাদ। বক্তব্য রাখেন উপদেষ্টা আলহাজ্ব হারুন অর রশিদ, মুফতী ইবরাহীম খলিল।
নেতৃবৃন্দ আগামী ৩১ মে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে দলের আমীর পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ঢাকায় স্মরণকালের বিশাল গণমিছিল সফল করার আহ্বান জানান।
ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন যে, কাচা তরকারি, ডিম, মাছ, গোশতের দামে সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে এবং এ নিয়ে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনগণ দিশেহারা এবং দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ। তিনি আরো বলেন, সরকারের দুর্নীতির প্রভাব বাজারে পড়েছে এবং সরকার বাজার সিন্ডিকেটকে লালন পালন করছে, যার ফলে সাধারণ জনগণ নিষ্পেষিত হচ্ছে।
আজ বুধবার, পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করীম এসব কথা বলেন। দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, শ্রমিকনেতা আলহাজ্ব আব্দুর রহমান, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা লোকমান হোসাইন জাফরী, এইচ এম রফিকুল ইসলাম, হাজী শাহাদাত হোসেন, হাজী নজরুল ইসলাম, মাওলানা শামসুল ইসলাম মোল্লা, মাওলানা লিয়াকত আলী, আল-আমিন, ওমর ফারুক যশোরী।
মুফতি ফয়জুল করীম বলেন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন ছিলেন আন্দোলনের জন্য নিবেদিত প্রাণ একজন নেতা। তিনি তাঁর পুরো জীবনকে দীনের পথে ব্যয় করে গেছেন এবং মৃত্যুর দিনও আন্দোলনের একটি দাওয়াতী কাজে আলোচনা করতে গিয়ে অসুস্থ হয়ে মারা যান। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন।
পরে মরহুমের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
ভিকারুননিসা নূন স্কুলের ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিলের রায় দিল হাইকোর্ট, ছাত্রীদের পক্ষে লড়ে হারলেন সুমন
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিলের রায় দিয়েছেন হাইকোর্ট। এই রায়ের ফলে আদালতে হেরে গেছেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, যিনি ১৬৯ শিক্ষার্থীর পক্ষে ছিলেন। তার প্রত্যাশা ছিল, রায় শিক্ষার্থীদের ভর্তির পক্ষে আসবে।
মঙ্গলবার (২১ মে) সকাল থেকেই রায় ঘোষণার কার্যক্রম শুরু হয় এবং বিকেল সাড়ে ৩টায় হাইকোর্ট রায় ঘোষণা করেন। পুরো সময় এজলাস কক্ষেই উপস্থিত ছিলেন ব্যারিস্টার সুমন। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "আমি মানুষ তো! আমি একা হেরে গেলে যতটা কষ্ট পাই, তার চেয়ে অনেক বেশি কষ্ট পাই যখন দেখি আমার সঙ্গে থাকা মানুষগুলো হেরে যায়। তবে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে আলোচনা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেব।"
হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। একইসঙ্গে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, যেখানে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের একজন প্রতিনিধি ও বুয়েটের একজন আইটি এক্সপার্ট থাকবেন। এছাড়া প্রথম শ্রেণিতে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতের আদেশে উল্লেখ করা হয়, ১৬৯ শিশুর ভর্তি নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এতে অভিভাবকরাও দায় এড়াতে পারেন না। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান এবং রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও আইনজীবী শামীম সরদার। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম।
গত ১৯ মে প্রথম শ্রেণির ১৬৯ শিশুর ভর্তি কেন বাতিল হবে না, এই মর্মে জারি করা রুলের শুনানি শেষে আজকের দিন রায়ের জন্য নির্ধারণ করা হয়েছিল। এর আগে, গত ১৪ জানুয়ারি দুই শিক্ষার্থীর অভিভাবক নির্দিষ্ট বয়সের বাইরে শিক্ষার্থী ভর্তির অভিযোগে রিট দায়ের করেন। এরপর ২৩ জানুয়ারি আদালত রুল জারি করে ভর্তি বাতিলের আদেশ দেন এবং মাউশির নির্দেশনায় ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়। পরে ১৩৬ জন অভিভাবক আবারও রিট দায়ের করেন এবং ২৫ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। অবশেষে, রায়ের জন্য এই দিন ধার্য করা হয়।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের বেসরকারি ফলাফল
বিস্তারিত: উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী প্রার্থীদের তালিকা
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলার ভোট গণনা চলছে । মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ইতিমধ্যেই বেশ কয়েকটি উপজেলার বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এখানে বেসরকারিভাবে জয়ী প্রার্থীদের তালিকা তুলে ধরা হলো:
ফরিদপুর:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আনারস প্রতীকের প্রার্থী কাজী শাহজামান বাবুল বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ৩৭,২০৯ ভোট পেয়ে নগরকান্দার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মনিরুজ্জামান সরদার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫,২৩৭ ভোট।
সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের তাড়াশে দোয়াত কলম প্রতীকের প্রার্থী মো. মনিরুজ্জামান ৪০,১০১ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের সঞ্জিত কর্মকার পেয়েছেন ৩৫,৬২৭ ভোট।
রাজশাহী:
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় চেয়ারম্যান পদে শরিফুজ্জামান শরীফ বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে আব্দুল কাদের মণ্ডল এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে বানেছা বেগম নির্বাচিত হয়েছেন।
যশোর:
যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস. এম হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
কক্সবাজার:
কক্সবাজারের চকরিয়ায় দোয়াত কলম মার্কায় ফজলুল করিম সাঈদী ৫৬,১২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নীলফামারী:
নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিয়াদ আরফান সরকার রানা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বান্দরবান:
বান্দরবানের লামায় মোস্তফা জামাল এবং নাইক্ষ্যংছড়িতে তোফাইল বিজয়ী হয়েছেন।
চাঁদপুর:
চাঁদপুর সদর উপজেলায় ঘোড়া প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট হুমায়ন কবির সুমন বিজয়ী হয়েছেন। হাজীগঞ্জ উপজেলায় আনারস প্রতীকের মোহাম্মদ হেলালউদ্দিন এবং শাহরাস্তি উপজেলায় ঘোড়া প্রতীকের মুকবুল হোসেন চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ছাইদুর রহমান স্বপন এবং আখাউড়ায় মনির হোসেন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
ভোটগ্রহণ ও ফলাফল
সকাল ৮টায় শুরু হওয়া ভোট বিকেল ৪টা পর্যন্ত চলে। ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শেষে বিকেল থেকে ভোট গণনা শুরু হয়। সকাল থেকে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও পরে কিছুটা বাড়ে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। ২৪টি উপজেলায় ইভিএম এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ হয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি নির্বিঘ্নে ভোট দেন ভোটাররা। নির্বাচন কমিশন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ ভোটের ব্যবস্থা করে এবং প্রতিটি কেন্দ্রে জোরদার করে নিরাপত্তা।
সার্বিক চিত্র
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মোট ভোটার ছিল ৩ কোটি ৫২ লাখের বেশি। এর আগে প্রথম ধাপে ১৩৯ উপজেলায় শতকরা ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছিল বলে নির্বাচন কমিশন জানায়।
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা: প্রতিক্রিয়া এবং অভিযোগের জবাব
পরিবারসহ নিজের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার খবরে অবাক হয়েছেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ। তিনি জানিয়েছেন, "২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি আল জাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ নামক একটি নাটক মঞ্চস্থ হয়েছিল। তার সাথে এই নিষেধাজ্ঞা সম্পৃক্ত ওতপ্রোতভাবে।"
সোমবার (২০ মে) রাতে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব স্টেট-এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ এবং তার পরিবারের ওপর নিষেধাজ্ঞার তথ্য জানানো হয়। মঙ্গলবার সকালে এক বন্ধুর মাধ্যমে বিষয়টি জানতে পারেন আজিজ আহমেদ। এক বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া বক্তব্যে তিনি বলেন, "সকালে আমার এক বন্ধু কপিটি পাঠিয়েছে। তার মাধ্যমেই বিষয়টি (নিষেধাজ্ঞা) জেনেছি।"
নিষেধাজ্ঞার খবর প্রকাশিত হওয়ার পর তিনি বলেন, "প্রথম অভিযোগ হলো- আমি আমার ভাইকে বাংলাদেশের যে আইন আছে, তার (ভাই) অপরাধ কর্মকাণ্ড থেকে সে যেন এড়িয়ে চলতে পারে; সেজন্য আমি আমার পদ-পদবি ব্যবহার করে তাকে সহযোগিতা করে করাপশন করেছি। এর উত্তর হলো- আমার সেই ভাই আমি জেনারেল হওয়ার অনেক আগেই বিদেশে। সে বৈধ পাসপোর্ট ব্যবহার করেই গিয়েছে। এখানে আমার পদ-পদবি ব্যবহার করে দেশের প্রচলিত আইন ফাঁকি দেওয়ার বিষয়ে সহযোগিতা করেছি, এটা সঠিক নয়।"
তিনি আরও বলেন, "দ্বিতীয় অভিযোগ, আমি আমার ভাইকে মিলিটারি কন্ট্রাক দিয়ে ঘুষ নিয়ে দুর্নীতি করেছি। কেউ যদি প্রমাণ দিতে পারে আমি বিজিবি এবং সেনাবাহিনীর প্রধান থাকা অবস্থায় আমার ভাইকে বা কোনো আত্মীয়কে কন্ট্রাক দিয়েছি, এটা যদি প্রমাণ করতে পারে সেক্ষেত্রে আমি কনসিকুয়েন্স মেনে নিতে প্রস্তুত আছি।"
আজিজ আহমেদ বলেন, "আমি কোনো অপরাধ করিনি যে, শাস্তি পেতে হবে। তারা আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছে তার কোনো প্রমাণ থাকলে আমাকে দিক।"
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার সোমবার রাতে এক বিবৃতিতে উল্লেখযোগ্য দুর্নীতির অভিযোগে আজিজ আহমেদকে চিহ্নিত করার কথা জানান। এর ফলে তিনি ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য বিবেচিত হবেন।
আজিজ আহমেদ ২০১৮ সালের ২৫ জুন থেকে ২০২১ সালের ২৪ জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। ২০২১ সালের ডিসেম্বরে তার মার্কিন ভিসা বাতিলের গুঞ্জন ছড়িয়েছিল। তবে সে সময় মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। আজিজ আহমেদও তার মার্কিন ভিসা বাতিলের তথ্য নাকচ করেছিলেন।
এশিয়ান সময়/ কে কে বিডিএন
২০২৪ ইউরো: রোনালদোকে নিয়ে পর্তুগাল দলের ঘোষণা
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ এবং গোলের মালিকানা ইতিমধ্যে নিজের করে নিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। রেকর্ডটা সম্ভবত আরও সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছেন ‘সিআরসেভেন’! ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিয়েই ২০২৪ সালের ইউরোর জন্য দল গড়েছেন পর্তুগিজ কোচ রবার্তো মার্তিনেজ।
সব ঠিক থাকলে জার্মানিতে ১১তম বড় আন্তর্জাতিক আসরে খেলতে যাচ্ছেন রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো প্রথম ইউরো খেলেন ২০০৪ সালে। মহাদেশীয় এই শ্রেষ্ঠত্বের আসরে এ নিয়ে রেকর্ড ষষ্ঠবার খেলতে যাচ্ছেন বর্তমানে সৌদি ক্লাব আল নাসরে খেলা এই পর্তুগিজ তারকা। এর আগে পাঁচবার খেলে ২০১৬ সালে ফ্রান্সের আসরে শিরোপাও জেতেন ‘সিআরসেভেন’।
চল্লিশ ছুঁই ছুঁই রোনালদোই অবশ্য ২৬ সদস্যের পর্তুগাল দলে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় নন। কারণ তাঁর সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ পেপেও যে আছেন জার্মানগামী দলটিতে। ড্রেসিংরুমে গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য ৪১ বছর বয়সী এই রক্ষণভাগের খেলোয়াড়কে স্কোয়াডে রেখেছেন মার্তিনেজ।
আক্রমণভাগে রোনালদো ছাড়াও আছেন রাফায়েল লিয়াও, জোয়াও ফেলিক্স, গনসালো রামোস এবং পেদ্রো নেতো। মধ্যমাঠে আছেন বের্নার্দো সিলভা এবং ব্রুনো ফার্নান্দেসের মতো পরীক্ষিত সেনানী। ইউরোতে গ্রুপ এফে পর্তুগাল ছাড়াও আছে চেক প্রজাতন্ত্র, তুরস্ক এবং জর্জিয়া। ইউরো মিশন শুরুর আগে ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া এবং আয়ারল্যান্ডের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে রোনালদোর পর্তুগাল।
পর্তুগাল দল:
গোলরক্ষক: ডিয়োগো কোস্তা, রুই প্যাত্রিসিও, জোসে সা।
ডিফেন্ডার: জোয়াও ক্যানসেলো, নেলসন সেমেদো, ডিয়োগো ডালোত, নুনো মেন্ডেস, রুবেন ডিয়াস, এন্তোনিও সিলভা, গনসালো ইনাসিও, পেপে, দানিলো পেরেইরা।
মিডফিল্ডার: জোয়াও পালহিনহা, রুবেন নেভেস, জোয়াও নেভেস, ভিতিনহা, ওতাভিও মন্তেইরো, ব্রুনো ফার্নান্দেস, বের্নার্দো সিলভা।
ফরোয়ার্ড: ক্রিস্তিয়ানো রোনালদো, রাফায়েল লিয়াও, জোয়াও ফেলিক্স, গনসালো রামোস, ডিয়োগো জোতা, পেদ্রো নেতো, ফ্রান্সিসকো কনসেইসাও।
এশিয়ান সময় /কে কে বিডিএন
উপজেলা নির্বাচনে কেন্দ্র দখলের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল মিয়া (দোয়াত-কলম প্রতীক) জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন। মঙ্গলবার (২১ মে) বেলা ৩টায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
শাহজালাল মিয়া সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, "উপজেলার ১৩৯টি কেন্দ্রে আমার এজেন্ট নিয়োগ করেছিলাম। কিন্তু সোমবার রাতে তাদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে। সকালে প্রায় প্রতিটি কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কালাপাহাড়িয়া ইউনিয়নে আমার এজেন্টদের যেতে দেওয়া হয়নি। এছাড়া খাগকান্দা ইউনিয়নের ১৫ নম্বর ডোমার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচানি মাদরাসা কেন্দ্রের এজেন্টকে তুলে নিয়ে মারধর করা হয়েছে এবং বেঁধে রাখা হয়েছে। বেলা ১২টার পর থেকে কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। যেসব কেন্দ্রে আমার এজেন্ট ছিল সেখানে ভোট বেশি পড়েছে, আর যেখানে ছিল না সেখানে কম পড়েছে।"
তিনি আরও অভিযোগ করেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নারী ভাইস চেয়ারম্যান শাহিদা মোশারফ প্রভাব বিস্তার করে সিল মেরেছেন।
এদিকে, আড়াইহাজার উপজেলায় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। প্রথমে ভোটারদের উপস্থিতি কেন্দ্রে কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি কিছুটা বৃদ্ধি পায়।
উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া (দোয়াত-কলম প্রতীক), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাজী সুজন ইকবাল (আনারস প্রতীক) এবং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম (ঘোড়া প্রতীক)।
আখাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই, পরে পুকুর থেকে উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহূর্তে একটি ভোটকেন্দ্রে ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ মে) বিকেলে পৌরশহরের দেবগ্রাম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। পরে পুলিশ পুকুর থেকে ব্যালটভর্তি বক্স উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, একটি পক্ষ ভোটকেন্দ্রে প্রবেশ করে একটি ব্যালট বক্স ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে তারা ব্যালট বক্সটি পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে পালিয়ে যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ফরহাদ শামীম ঘটনাস্থলে এসে বক্সটির ভেতরে থাকা ভোটগুলো অক্ষত অবস্থায় দেখে তা গণনার নির্দেশ দেন।
ভোটগ্রহণ শেষে কসবা ও আখাউড়া উপজেলার ১২৯টি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গণনা চলছে।
এই ঘটনা আখাউড়ার সাধারণ জনগণের মাঝে উত্তেজনার সৃষ্টি করেছে এবং নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসন জানিয়েছে, এমন ঘটনা পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাচনের ফলাফল দ্রুত ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে এবং ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।
রাইসির মৃত্যুতে জাতিসংঘে এক মিনিট নীরবতা পালন
ইব্রাহিম রাইসি এবং তার সফরসঙ্গীদের বিমান দুর্ঘটনায় প্রাণহানির স্মরণে সদস্যদের উঠে দাঁড়াতে এবং নীরব থাকার আহ্বান জানান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি মোজাম্বিকের রাষ্ট্রদূত পেদ্রো কমিসারিও আফনসো।
এর আগে রাইসি ও তার সহকর্মীদের মৃত্যুতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শোকাহত বলে জানিয়েছেন তার মুখপাত্র।
এক বিবৃতিতে মুখপাত্র স্টিফেন দুজারিখ বলেন, নিহতদের পরিবার এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
এদিকে ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে দেশটির আইএসএনএ নিউজ এজেন্সি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের কমিটিকে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন বাঘেরি।
ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিমান বিধ্বস্তের জন্য মার্কিন নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন।
তিনি বলেন, গতকালের ট্র্যাজেডির অন্যতম প্রধান অপরাধী মার্কিন যুক্তরাষ্ট্র। যারা ইরানের কাছে বিমান ও বিমানের যন্ত্রাংশ বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ইরানের জনগণকে ভালো বিমান সুবিধা ভোগ করতে দিচ্ছে না।
ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শেখ হাসিনার শোক
বাংলাদেশের প্রধানমন্ত্রীর শোকবার্তাটি ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। শেখ হাসিনা তার চিঠিতে উল্লেখ করেছেন, "দুঃখের এই সময়ে, বাংলাদেশ সরকার ও আমার নিজের পক্ষ থেকে আমি ইরানের সরকার ও ভ্রাতৃপ্রতীম দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"
শেখ হাসিনা আরও বলেন, "প্রেসিডেন্ট রাইসি একজন জ্ঞানী ও নিঃস্বার্থ নেতা ছিলেন, যিনি তার দেশের সেবায় দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন এবং ইরানের জনগণের কল্যাণে কাজ করে গেছেন।"
এই শোকবার্তাটি বাসসের মাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের জনগণ এবং সরকার এই দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতে ইরানের জনগণের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছে।
হেলিকপ্টার বিধ্বস্ত: ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীসহ সব আরোহী নিহত
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ বিধ্বস্ত হেলিকপ্টারের সব আরোহী নিহত হয়েছেন। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ও হেলিকপ্টারে থাকা সব যাত্রী দুর্ঘটনায় নিহত হয়েছেন।’
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজও একই তথ্য নিশ্চিত করেছে। খবরে বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশের জনগণের জন্য দায়িত্ব পালনকালে দুর্ঘটনার শিকার হন। তিনি শহীদ হয়েছেন। হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ অন্য আরোহীদের সবাই শহীদ হয়েছেন।
এর আগে ইরানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি পুরোপুরি পুড়ে গেছে।
গতকাল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টার দুর্ঘটনাটি ঘটে। হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন।
দুর্ঘটনার পর বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছিল। এলাকাটিতে ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে বেশি দূরত্বে কিছু দেখা যাচ্ছিল না।
বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা আজ সকালে নিশ্চিত করেন ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট। পরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, এই দুর্ঘটনায় হেলিকপ্টারের কোনো যাত্রীর বেঁচে থাকার চিহ্ন নেই।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি। এটির মডেল বেল-২১২।
ইরানের প্রেসিডেন্ট রাইসিসহ সবার মরদেহ উদ্ধার
হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ অন্যদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দিয়ে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অনুসন্ধান অভিযানও শেষ হয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি আজ সোমবার এ তথ্য জানিয়েছে।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেইন কোলিভান্দ দেশটির রাষ্ট্রীয় টিভিকে বলেন, শহীদ হওয়া ব্যক্তিদের মরদেহ ইরানের উত্তর-পশ্চিমের তাবরিজ শহরে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে।
তাবরিজ শহরটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী। এই প্রদেশেই দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অনুসন্ধান অভিযান শেষ হয়েছে বলেও ঘোষণা দেন ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান।
প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে ইরানে পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি আজ এই ঘোষণা দেন। একই সঙ্গে তিনি গভীর শোক প্রকাশ করেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানসহ দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। এই ঘটনায় ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রীসহ সব আরোহী নিহত হয়েছেন বলে আজ দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেন।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজও একই তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থাটি এ ঘটনায় নিহত ব্যক্তিদের ‘শহীদ’ বলে অভিহিত করে।
ইরানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি পুরোপুরি পুড়ে গেছে।
ইরানের প্রেসিডেন্টের জন্য প্রার্থনা: জনতার উদ্বেগ
ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত: পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান চলছে
রবিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান এবং অন্যান্য কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার ইরানের পার্বত্য উত্তর-পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। ঘটনার পরপরই একটি কুয়াশা-ঢাকা বনে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে এবং জনসাধারণকে প্রার্থনার জন্য আহ্বান জানানো হয়েছে।
গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব
গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের কূটনৈতিক তৎপরতায় নেতৃত্ব দিচ্ছিলেন আব্দোল্লাহিয়ান। তিনি বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক এবং ফোনালাপের মাধ্যমে ইরানের পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করছিলেন। মিত্র দেশ ছাড়াও পশ্চিমা দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ ছিল। ইরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির অধীনে পরিচালিত রাষ্ট্রব্যবস্থায় পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাম্প্রতিক প্রেক্ষাপট
ইরান গত মাসে ইসরায়েলের উপর একটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সম্ভাব্য বিপর্যয় সৃষ্টি করে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অস্ত্র-গ্রেডের কাছাকাছি পৌঁছে যায়। এ ঘটনার মধ্যে প্রেসিডেন্ট রাইসি এবং সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির নেতৃত্বাধীন ইরান একটি গুরুত্বপূর্ণ সময়ে পড়েছে। ইরান বর্তমানে অর্থনৈতিক সংকট এবং মহিলাদের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে চলা ব্যাপক বিক্ষোভের সম্মুখীন।
দুর্ঘটনার বিবরণ
রাইসি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে একটি সরকারি সফরে ছিলেন। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, এটি "হার্ড ল্যান্ডিং" হিসাবে বর্ণনা করা হয়েছে এবং ইরানের রাজধানী তেহরানের প্রায় ৬০০ কিলোমিটার (৩৭৫ মাইল) উত্তর-পশ্চিমে আজারবাইজান সীমান্তবর্তী শহর জোলফার কাছে ঘটেছে। পরে রাষ্ট্রীয় টিভি দুর্ঘটনাস্থল উজি গ্রামের কাছে উল্লেখ করে, তবে বিবরণে কিছুটা পার্থক্য ছিল।
উদ্ধার অভিযান
ইরানের সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবরটি এসেছে হেলিকপ্টার থেকে আসা এক জরুরি ফোনকলে। প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারা ওই ফোনকল করেছিলেন, তবে কথা শেষ হওয়ার আগেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে ওই এলাকায় পাঁচ মিটারের বেশি দূরত্বে কিছু দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন উদ্ধার অভিযানে যুক্ত কর্মকর্তারা।
জনসাধারণের উদ্বেগ
ইরানের জনসাধারণ এই ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং প্রার্থনার জন্য আহ্বান জানানো হয়েছে। উদ্ধার অভিযানের সর্বশেষ তথ্য জানার জন্য সবাই অপেক্ষা করছে। ইরানের এই পরিস্থিতি দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশকে আরও জটিল করে তুলেছে।
হেলিকপ্টার বিধ্বস্তে নিখোঁজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্দোল্লাহিয়ান: কী ঘটছে?
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান। দুর্ঘটনার পর থেকে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী আব্দোল্লাহিয়ানকে নিয়েও আলোচনা চলছে।
গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের কূটনৈতিক তৎপরতায় নেতৃত্ব দিচ্ছিলেন আব্দোল্লাহিয়ান। তিনি বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক এবং ফোনালাপের মাধ্যমে ইরানের পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করছিলেন। মিত্র দেশ ছাড়াও পশ্চিমা দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ ছিল।
ইরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির অধীনে পরিচালিত রাষ্ট্রব্যবস্থায় পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আব্দোল্লাহিয়ান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে কয়েক দশক ধরে দায়িত্ব পালন করছেন। তিনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে আসছেন এবং আইআরজিসির সাবেক প্রধান জেনারেল কাশেম সোলাইমানিরও ঘনিষ্ঠ ছিলেন।
২০২১ সালে ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আব্দোল্লাহিয়ান বিভিন্ন দেশ সফরে গেছেন। এসব সফরের প্রধান উদ্দেশ্য ছিল ইরানকে আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে যাওয়া ঠেকানো এবং তেহরানের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাব মোকাবিলা করা।
রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর হেলিকপ্টারে ফেরার পথে পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকায় প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরে এখনো হেলিকপ্টারটির খোঁজ পাওয়া যায়নি।
ইরানের সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবরটি এসেছে হেলিকপ্টার থেকে আসা এক জরুরি ফোনকলে। প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারা ওই ফোনকল করেছিলেন, তবে কথা শেষ হওয়ার আগেই সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে ওই এলাকায় পাঁচ মিটারের বেশি দূরত্বে কিছু দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন উদ্ধার অভিযানে যুক্ত কর্মকর্তারা।
ইব্রাহিম রাইসি কে?
তিন বছর আগে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইব্রাহিম রাইসিকে (৬৩) মনে করা হত একদিন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি হবেন তিনি। রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় জলাধার প্রকল্প উদ্বোধন শেষে ফেরার পথে তাঁকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
ওই হেলিকপ্টারে তাঁর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও ছিলেন। তাঁদের পরিণতি কী হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত যায়নি। দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের সন্ধানে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
এই দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসির মৃত্যু হলে তা হবে ইরানের জন্য বিরাট এক ধাক্কা। দীর্ঘ দিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক চলে আসছে ইরানের। ইব্রাহিম রাইসি ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবিলায় প্রতিবেশীদের পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে মনোযোগ দিয়েছিলেন।
ইব্রাহিম রাইসির জন্ম ১৯৬০ সালে উত্তর-পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে। মাত্র ২০ বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর-জেনারেল নিযুক্ত হন।
১৯৮৯ থাকে ১৯৯৪ সাল পর্যন্ত রাইসি তেহরানের প্রসিকিউটর-জেনারেলের দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল থেকে তিনি এক দশক জুডিশিয়াল অথোরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি।
কট্টরপন্থী হিসেবে পরিচিত রাইসি পরবর্তীতে ৮৮ সদস্যের বিশেষজ্ঞ সভার উপচেয়ারম্যান নির্বাচিত হন।। সর্বোচ্চ ধর্মী নেতা নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এ সভা।
২০২১ সালে দ্বিতীয় দফায় নির্বাচন করে ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হন ইব্রাহিম রাইসি।
পুলিশ বক্সে আগুন দিল অবরোধকারীরা
রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনরত অটোরিকশা চালকরা একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে।
রোববার (১৯ মে) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেন তারা।
বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান।
তিনি বলেন, কালশীতে সহিংস আন্দোলন করছে আন্দোলনকারীরা। তারা কালশী মোড়ে অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে। এটি ট্রাফিক একটি পুলিশের বক্স। আমরা ঘটনাস্থলে আছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।
এর আগে অটোরিকশা চালকরা এ সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এছাড়া মিরপুর বেনারসি পল্লীর ৪ নম্বর সড়কে তাদের সঙ্গে পুলিশের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেখানে কয়েকটি গাড়িও ভাঙচুর করে অটোরিকশা চালকরা। এতে বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে বাস থেকে নেমে পড়েন।
দুপুর ১ টার দিকে কালশী সড়ক আটকে যান চলাচল বন্ধ করে দেয় অটোরিকশা চালকরা। এ সময় অনেকের হাতে লাঠি দেখা যায়। তারা গাড়ি ভাঙচুর করতে উদ্যত হন।
তারা সড়কের মাঝখানে রশি টানিয়ে যান চলাচল বন্ধ করে দেন। একপর্যায়ে সড়কে গাড়ি আড়াআড়িভাবে রাখতে বাস চালকদের বাধ্য করেন তারা। এ অবস্থায় ওই সড়ক ব্যবহারকারী হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন।
স্ত্রীর গোপনাঙ্গে তালা লাগালেন যুবক। স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ!
স্ত্রীকে হেনস্থা এবং শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক নেপালি যুবককে। অভিযোগ রয়েছে, তিনি স্ত্রীর গোপনাঙ্গে লোহার পেরেক ঢুকিয়ে তামার তালা লাগিয়েছেন। গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
রবিবার (১৯ মে) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে জানা যায়, মহারাষ্ট্রের পিম্পরি চিঞ্চওয়াড় এলাকায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন ৩০ বছর বয়সী ওই যুবক। তিনি নেপালি নাগরিক এবং তার স্ত্রীও সেখানে তার সঙ্গে থাকতেন। প্রায়ই তাদের মধ্যে অশান্তি লেগে থাকতো। সম্প্রতি ওই যুবক সন্দেহ করেন, তার স্ত্রী অন্য কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এই সন্দেহ থেকেই ঘটে এমন নৃশংস ঘটনা।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, গত ১১ মে স্ত্রীকে পরকীয়ার সন্দেহে মারধর শুরু করেন অভিযুক্ত। এরপর ধারালো ব্লেড দিয়ে স্ত্রীর গোপনাঙ্গ চিরে দু’টি লোহার পেরেক লাগান এবং একটি তামার তালা বসিয়ে দেন। ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকা ওই নারী চিৎকার করে পাড়ার লোকজনকে জড়ো করেন। তারা এসে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
হাসপাতালে চিকিৎসা চলাকালীন ভুক্তভোগীর বক্তব্য রেকর্ড করে পুলিশ। তার অভিযোগের ভিত্তিতে যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ এই ঘটনায় কড়া পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে।
বিয়ের সাজে ইধিকা পাল: শাকিব খানের প্রিয়তমার সত্যিই বিয়ে হচ্ছে?
বিয়ে করছেন শাকিবের প্রিয়তমা?
হঠাৎ বিয়ের সাজপোশাকে হাজির হয়ে ভক্তদের চমকে দিলেন শাকিব খানের ‘প্রিয়তমা’ নায়িকা ইধিকা পাল। সোশ্যালে তার ব্রাইডাল লুকের ছবি শেয়ার হওয়ার পর থেকেই ভক্তদের মাঝে গুঞ্জন শুরু হয়েছে: তাহলে কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি?
গত ১৮ মে, রবিবার, টলিউডের এক পাপারাৎজির অ্যাকাউন্ট থেকে ইধিকার ব্রাইডাল লুকের ছবি শেয়ার করা হয়। এরপরই শুরু হয় জল্পনা। এত সাজসজ্জা কেন? এ বিষয়ে জানতে চাওয়া হলে ভারতীয় এক সংবাদমাধ্যমকে ইধিকা বললেন, ‘আমার বিয়ে’। কিন্তু যখন বর সম্পর্কে প্রশ্ন করা হয়, তিনি মজা করে বলেন, ‘শিব’, যার অর্থ মহাদেব। দেবতার নাম উল্লেখ করে ইধিকা ঠাট্টা করে এমন উত্তর দেন।
সোশ্যাল মিডিয়ায় ইধিকাকে মেরুন রঙের ভারী লেহেঙ্গা-চোলিতে দেখা গেছে। ডিপ নেক ব্লাউজ আর ভারী নেকপিসে একদম রয়্যাল লুকে ছিলেন তিনি। শরীর জুড়ে ছিল রাজকীয় গয়না। সিঁথিতে ঝুলছে মাংগটিকা, হাতে বালা, আঙুলে আংটি। তবে সবচেয়ে সুন্দর ছিল তার মায়া জড়ানো হাসি। ইধিকার এই নতুন লুক ভক্তদের বেশ পছন্দ হয়েছে এবং তারা একের পর এক মন্তব্য করে তা প্রকাশ করেছেন।
ইধিকা পালের ক্যারিয়ার শুরু ছোটপর্দা থেকে। শাকিব খানের নায়িকা হয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। আগামীতে দেবের নায়িকা হিসাবে ‘খাদান’ সিনেমায় তাকে দেখা যাবে। এছাড়াও ‘কবি’ সিনেমাতে শরীফুল রাজের সঙ্গে কাজ করেছেন ইধিকা।
অভিনয় জীবনে নিজের গ্ল্যামার দিয়ে দর্শকদের মুগ্ধ করলেও বাস্তব জীবনে ইধিকা পুরোপুরি সিঙ্গেল। তার জীবনে প্রেম নেই বলে তিনি জানান। এর আগে হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইধিকা বলেছিলেন, ‘আমার জীবনে এখনো কেউ আসেনি। এলে ঘোষণা করব। প্রেম করার মতো এখন পর্যন্ত কাউকে খুঁজে পাইনি। ক্যারিয়ার নিয়ে একটু বেশি ভাবছি, প্রেম করার সময় নেই’।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টার দুর্ঘটনায় নিখোঁজ
দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি এবং প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে–হাশেম ছিলেন। দুর্ঘটনাস্থলটি পার্বত্য ও বনজঙ্গল পরিবেষ্টিত হওয়ায় উদ্ধারকাজ আরও কঠিন হয়ে পড়েছে।
আরো খবর: হেলিকপ্টার দুর্ঘটনা: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টার
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে একটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হলেও ঘন কুয়াশার কারণে সেটি পৌঁছাতে পারেনি। এছাড়া, পূর্ব আজারবাইজানের রাজধানী তাবরিজ শহর থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য আহমদ আলী রেজা বেইগি বলেছেন, এখনও প্রেসিডেন্টের হেলিকপ্টারের অবস্থান শনাক্ত করা যায়নি।
উদ্ধারকাজে ৪০টি দল অংশ নিয়েছে, তবে বৃষ্টি ও কুয়াশার কারণে তেমন অগ্রগতি হয়নি। আল–জাজিরার সাংবাদিক আলী হাশেম জানান, উদ্ধারকারীদের সঙ্গে আটটি অ্যাম্বুলেন্স ও একাধিক ড্রোন রয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি মনে করেন, দুর্ঘটনাটি হয়তো খুবই মারাত্মক হয়েছে বা সেখানে যোগাযোগের নেটওয়ার্ক নেই বলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর আজ হেলিকপ্টারটিতে করে ফিরছিলেন রাইসি। প্রেসিডেন্টের বহরে থাকা অন্য দুটি হেলিকপ্টার অক্ষত রয়েছে।
আরো খবর: রাইসি মারা গেলে কে হবেন ইরানের প্রেসিডেন্ট? রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত
তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবরটি জানা গেছে সেটি থেকে আসা একটি জরুরি ফোনকলে। প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারাই ওই ফোনকল করেছিলেন। তবে কথা শেষ হওয়ার আগেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রাইসি মারা গেলে কে হবেন ইরানের প্রেসিডেন্ট? রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত
হেলিকপ্টারটিতে থাকা রাইসি বা অন্য কর্মকর্তারা অক্ষত আছেন কি না, তা-ও জানা যায়নি। এ দুর্ঘটনায় প্রেসিডেন্টের মৃত্যু হতে পারে—এমন আশঙ্কাও করা হচ্ছে।
এ ক্ষেত্রে একটি একটি প্রশ্ন সামনে আসে। সেটি হলো রাইসির হঠাৎ মৃত্যু হলে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন? ইরানের সংবিধান অনুযায়ী, দুর্ঘটনায় রাইসি মারা গেলে তাঁর পদে বসবেন বর্তমান প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। তবে এ ক্ষেত্রে দেশটির সর্বোচ্চ নেতার অনুমোদনের প্রয়োজন পড়বে।
ইরানে রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরই ক্ষমতা প্রেসিডেন্টের। তাঁকে সরকারের প্রধান হিসেবে বিবেচনা করা হয়। প্রেসিডেন্ট মারা গেলে পরবর্তী ৫০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে।
আজ রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সেটিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর ফিরছিলেন তাঁরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকারীরা এখনো হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করতে পারেননি। কারণ, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি পার্বত্য অঞ্চল এবং বন-জঙ্গলে ঘেরা। এ ছাড়া দুর্ঘটনাস্থলে বৃষ্টি ও কুয়াশার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
S/PABN
হেলিকপ্টার দুর্ঘটনা: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টার
আজ রোববার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে সেটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রতিকূল আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি এখনো খুঁজে পাওয়া যায়নি। সেটিতে থাকা প্রেসিডেন্ট ও অন্য কর্মকর্তারা অক্ষত আছেন কি না, তা-ও জানা যায়নি।
ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই হেলিকপ্টারে রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম ছিলেন। আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে যাচ্ছিলেন তাঁরা।
ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবর জানা গেছে সেটি থেকে আসা একটি জরুরি ফোনকলে। প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তাদের কেউ ওই ফোন করেছিলেন। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আমির ভাহিদিও রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ওই হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছিল। তবে কথার মধ্যেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রেসিডেন্ট ও তাঁর সঙ্গীদের উদ্ধারকাজে ৪০টি দল অংশ নিয়েছে। তবে দুর্ঘটনাস্থলে ভারী বৃষ্টিপাত ও ঘন কুয়াশার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এ ছাড়া এ অঞ্চলটি পাহাড়-পর্বতে ঘেরা। তাবরিজ শহর থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য আহমদ আলী রেজা বেইগি বলেছেন, উদ্ধারকারীরা এখনো প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের অবস্থান শনাক্ত করতে পারেননি। বৃষ্টি ও কুয়াশার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
S/PABN
পুলিশকে চেলাকাঠ দিয়ে পিটিয়ে মোটরসাইকেল আরোহীর পালানোর চেষ্টা
তল্লাশিচৌকিতে (চেকপোস্ট) পুলিশ মোটরসাইকেল থামায়। আরোহী মোটরসাইকেল থেকে নেমেই পুলিশের ওপর ক্ষোভ ঝাড়েন, কেন তাঁকে থামানো হলো? তাঁর গাড়ির কাগজপত্র আছে। তারপরও কেন তিনি থামবেন? তর্কবিতর্কের একপর্যায়ে ওই মোটরসাইকেল আরোহী পুলিশকে চেলাকাঠ দিয়ে পিটিয়ে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। পুলিশ তাঁকে ধরে ফেলে।
আজ রোববার দুপুরে রাজশাহী নগরের তালাইমারী এলাকায় এ ঘটনা ঘটেছে। মোটরসাইকেল আরোহীর নাম মো. সোহান (২৩)। তাঁর বাড়ি নগরের কাটাখালী থানার শ্যামপুর এলাকায়। মোটরসাইকেল আরোহীর মারধরে বোয়ালিয়া থানার দুই কনস্টেবল আহত হয়েছেন। তাঁরা হলেন শামীম হোসেন ও শহিদুল ইসলাম। তাঁরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, ওই ব্যক্তির হয়তো কোনো জরুরি কাজ ছিল। তাঁকে থামানোর কারণে ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা করেছেন। জরুরি কাজ থাকলে তিনি পুলিশকে বলতে পারতেন। কিন্তু তিনি তা না করে ক্ষিপ্ত হয়েছেন। ওই ব্যক্তিকে বোয়ালিয়া থানায় নিয়ে আসা হয়েছে।
ওই ব্যক্তির বিরুদ্ধে কি মামলা দেওয়া হচ্ছে, জানতে চাইলে ওসি বলেন, যে দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন, তাঁরা চিকিৎসা নিয়ে ফেরার পরে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে অবশ্যই মামলা দিয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
মো. সোহান থানায় থাকায় এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর পরিবারের কারও সঙ্গেও যোগাযোগ করা যায়নি।
S/PABN
গাজার উত্তর অঞ্চলের জাবালিয়া নগরে বিস্ফোরক লড়াই
প্রত্যক্ষদর্শকরা জানিয়েছেন, রাতভর জাবালিয়া শরণার্থী শিবিরের পাশে ভীতিজনক লড়াই হয়েছে। শনিবার আলজাজিরার খবরে বলা হয়েছে, জাবালিয়ায় ইসরাইলের হামলায় অনেক বাসা ধ্বংস হয়েছে।
এছাড়া শনিবার পর্যন্ত গত কয়েক ঘন্টায় ইসরাইলি হামলায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে বরাবরের মতো এবারও হার মানছে না হামাসও। যুদ্ধ যতই দীর্ঘস্থায়ী না হোক না কেনো তারা শেষ পর্যন্ত এ হামলার মোকাবেলা করবে।
হামলা-পালটাহামলার মধ্যেই এবার দীর্ঘমেয়াদে লড়াই চালানোর ঘোষণা দেওয়া হয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস।
সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীটির সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এই তথ্য জানিয়েছেন। শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমাদের জনগণের ওপর গত কয়েক মাস ধরে যে নির্মম আক্রমণ চলছে, তা বন্ধের জন্য আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ এবং একই সঙ্গে শত্রুদের সঙ্গে গাজায় দীর্ঘমেয়াদে লড়াই চালানোর জন্য প্রস্তুত।’"
ভিডিও বার্তায় আল-কাসেম ব্রিগেডের এই সীমান্ত পর্যায়ের মুখপাত্র দাবি করেছেন, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত হামাসের যোদ্ধারা ইসরাইলি সেনাদের সঙ্গে ব্যাপক বীরত্বের সঙ্গে লড়াই করছে। ইতিমধ্যে ইসরাইলি সেনাবাহিনীর যথার্থ ক্ষতিপূরণ করেছে তারা। তবে, ইসরাইলি সেনাবাহিনী নিজেদের ক্ষতিপূরণের সঠিক তথ্য প্রকাশ করছে না।
প্রায় দুই সপ্তাহ আগে গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর রাফায় অভিযান শুরু করেছে আইডিএফ। সেখানেও ইসরাইলি সেনাদের সঙ্গে হামাস যোদ্ধাদের তীব্র সংঘাত চলছে বলে দাবি করেছেন আল-কাসেম ব্রিগেডের প্রধান।
ভিডিও বার্তায় এ বিষয়ে তিনি বলেছেন, ‘গত ১০ দিনে পুরো গাজা উপত্যকায় অন্তত ১০০ ইসরাইলি সামরিক যোদ্ধাদের ধ্বংস করেছে আল-কাসেম ব্রিগেড। রাফাহ শহরে আমাদের যোদ্ধাদের সঙ্গে আগ্রাসনকারী বাহিনীর তীব্র লড়াই চলছে এবং শহরের পূর্বাঞ্চলে শত্রুরা পিছু হটতে বাধ্য হচ্ছে।’
উল্লেখ, গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় হামলা চালায় হামাস। এর পরে গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। সাত মাসেরও বেশি সময় ধরে চলা আক্রমণে এ পর্যন্ত ৩৫ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত ৭৯ হাজার ছাড়িয়েছে। এ গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও সংস্থা।
এদিকে গাজা যুদ্ধ শেষ করে ইসরাইলকে একটি ‘পরিপূর্ণ বিজয়’ এনে দিতে গাজার হামাসপ্রধান ইয়াহইয়া সিনওয়ারকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডলইস্ট আইকে এমনটাই বলেছেন কয়েকজন মার্কিন কর্মকর্তা।
শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশ না করার শর্তে বর্তমান ও সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তা মিডলইস্ট আইকে বলেছেন, সিনওয়ারকে খুঁজে পেতে যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের পথ অনুসরণ করছে। তারা মনে করছে, ৬১ বছর বয়সী সিনওয়ার গাজার নিচে গভীর সুড়ঙ্গে লুকিয়ে রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, বাইডেন প্রশাসন এখন ধারণা করছে সিনওয়ার মিসরের সিনাই উপত্যকায় লুকিয়ে রয়েছেন। তবে তিনি সেখান থেকে লেবানন বা সিরিয়ায় পালিয়ে যেতে পারেন।
তবে হোয়াইট হাউজ মিডলইস্ট আইকে জানিয়েছে, মার্কিন কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ সপ্তাহের শুরুতে জানিয়েছেন-তিনি সিনওয়ার সম্পর্কে গোয়েন্দা তথ্যের বিষয়ে মন্তব্য করবেন না। বর্তমান ও সাবেক কর্মকর্তারা বিশেষ কোনো গোয়েন্দা তথ্য উল্লেখ করেননি। তবে বলেছেন, মার্কিন গোয়েন্দা বাহিনী সিনওয়ারের সর্বশেষ অবস্থান সম্পর্কে তথ্যের ব্যাপারে পিছিয়ে রয়েছে।"
সোর্স/যেজি
বগুড়া সদরের ঘটনা: হত্যার মামলায় বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি গ্রেফতার
পুলিশ শুক্রবার রাতে সদর উপজেলার বেলাইলের হাজির মিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে। শনিবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, সবুজের বিরুদ্ধে দুটি হত্যাসহ চারটি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আলী হাসান বগুড়া শহরের মালগ্রাম শান্তিনগরের মো. আলী জিন্নাহর ছেলে। তিনি ট্রাকের হেলপারের কাজ করতেন। সবুজ সওদাগর বগুড়া সদরের শহরদীঘি পশ্চিমপাড়ার মৃত সিরাজ সওদাগরের ছেলে।
জানা গেছে, আলী হাসান ও সবুজ সওদাগর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারা একে অপরের বাড়িতে যাতায়াত করতেন। এক বছর আগে আলী হাসান বগুড়া জেল হাজতে ছিলেন। তখন তার স্ত্রী মিতু বেগমের সঙ্গে সবুজের প্রেম, পরকীয়া ও এক পর্যায়ে বিয়ে হয়।
হাসান জেল থেকে জামিনে ছাড়া পেলে দুই বন্ধুর মধ্যে সম্পর্কের অবনতি হয়। ১৪ মে বেলা সাড়ে ১১টার দিকে সবুজ কৌশলে হাসানকে তার শহরদীঘি পশ্চিমপাড়ার বাড়িতে ডেকে নেয়। এরপর পূর্ব পরিকল্পনা অনুসারে হাসানের বুকে ছুরিকাঘাত করা হয়।"
ভারতকে দুষলেন অলি আহমদ: বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগ
তিনি বলেন, ‘আমরা জানি ভারত সরকার তাদের পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্যের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন। আমরা বলতে চাই, আমরা অন্য কোনো দেশের বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। আমরা অন্য কোনো দেশের ক্ষতি করার মত কোনো কর্মকাণ্ডে জড়িত হতে চাই না, কারণ তা আমাদের ধর্মের পরিপন্থি। আমরা আশা করবো ভারত সরকার কোনো বিশেষ ব্যক্তি বা দলের সঙ্গে সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকবে এবং বরং ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের বন্ধুত্ব প্রতিষ্ঠায় মনোযোগী হবে।
শনিবার বিকেলে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অলি আহমদ এসব কথা বলেন। বিএনপির নেতৃত্বে সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে অংশ নিচ্ছে এলডিপিও। এই প্রথমবারের মতো এলডিপির সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। অলি আহমদের পাশে বসা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের উপস্থিত থাকার কথা থাকলেও তার স্ত্রী অসুস্থ থাকায় তিনি আসতে পারেননি। তবে বিএনপি নেতা এখানে কোনো বক্তব্য রাখেননি।
ভারত সরকারের উদ্দেশে অলি আহমদ আরও বলেন, বর্তমান সরকার আপনাদেরকে আমাদের দেশের সমুদ্র বন্দর, স্থল বন্দর এবং বিভিন্ন সড়ক ব্যবহারের অনুমতি দিয়েছে। অনেকগুলো অসম চুক্তিতেও স্বাক্ষর করেছে। যার ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরও কেন ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তা বোধগম্য নয়। দয়া করে, আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়াবেন না।
তিনি আরও বলেন, ‘কয়েকদিন আগে ভারতের কংগ্রেসের সভাপতি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা পাকিস্তানকে দুই ভাগ করে তাদের দুর্বল করে দিয়েছি। তার এই বক্তব্যে পরিষ্কার বোঝা যায়, বাংলাদেশের জনগণ তাদের বন্ধু নয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৯৪৭ সালের পর উপমহাদেশ ছেড়ে চলে যায়। গত কয়েক বছর ধরে ভারত সরকার বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ভূমিকা পালন করছে।
বর্তমান সরকার বিগত ১৫ বছর ধরে বাকশালি কায়দায় দেশ শাসন করছে উল্লেখ করে অলি আহমদ বলেন, এখন ক্ষান্ত হন। জনগণকে তাদের ভোটের মাধ্যমে সরকার গঠন করার সুযোগ দিন। "আমি না থাকলে দেশ চলবে না" এই ধরণের ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসুন।
অলি আহমদ বলেন, বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশ আরও ক্ষতিগ্রস্ত হবে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে বাধ্য। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য নূরুল আলম তালুকদার, ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অধ্যক্ষ কেকিউ স্যাকলায়েন, ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি প্রমুখ।
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের দাফন সম্পন্ন
ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন (৫৫) গতকাল শুক্রবার বেলা ৩.৪৫ মি. ঢাকার মিটফোর্ড হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজে জানাজা আজ শনিবার সকাল ৮.২০ মি. মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ঝিকরহাটি নিজ গ্রামে অনুষ্ঠিত হয়।নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমের একমাত্র ছেলে মাওলানা নূর হুসাইন। জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবর পাশে শায়িত হন তিনি।
জানাজায় শরীক হন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক বরকত উল্লাহ লতিফ, নগর উত্তর সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব আলাউদ্দিন, শ্রমিক আন্দোলন দক্ষিণ সভাপতি শাহাদাত হোসেন প্রধানিয়া। এছাড়াও বিভিন্ন জেলা থেকে সংগঠনের নেতাকর্মীরা জানানজায় অংশ নেন। জানাজায় আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, খেলাফত মজলিস নেতৃবৃন্দসহ সংগঠনের তৃণমূল পর্যায়ের হাজার হাজার মুসল্লি শরীক হন।
দোয়া মাহফিল : মরহুমের ইন্তেকালের সংবাদ বিদ্যুৎগতিতে সারাদেশে ছড়িয়ে পড়লে বিভিন্ন জেলা ও থানা শাখা দোয়া মাহফিলের আয়োজন করে। এতে মরহুমের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এদিকে আজ শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ভাটারাস্থ একটি মিলনায়তনে অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা আরিফুল ইসলাম, আলহাজ আনোয়ার হোসেন, মুফতি মাছউদুর রহমানসহ মহানগর ও থানা নেতৃবৃন্দ।
অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামানের বাড়ী সরকারিভাবে পুননির্মাণের দাবি
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামানকে আর্থিক সহায়তা প্রদান এবং তার বাড়ী পরিদর্শনে গতকাল নাটোর পৌঁছেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তিনি ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধাকে শান্তনা, আর্থিক সহায়তা এবং পরিবারের জন্য কাপড়- চোপর প্রদান করেন। পুড়ে যাওয়া বাড়ী-ঘর দেখে উপস্থিত সকলেই আবেঘআপ্লুত হয়ে যান।
এ সময় তার সাথে ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, মুক্তিযোদ্ধা ও লালপুর কমান্ডার আরজেদ আলী (জতু), মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ আনসারী, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা আবেদ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা সভাপতি মুহাম্মদ শাহীনুর ইসলাম, ছাত্র আন্দোলন সভাপতি মিনারুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধা প্রজন্ম মেজবাহ উদ্দিন।
ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বলেন, যাদের আত্মত্যাগ ও বীরগাঁথা লড়াইয়ের মাধ্যমে আমাদের এ দেশ স্বাধীন হয়েছে, সেই মুক্তিযোদ্ধাদের পাশে রাষ্ট্র এবং দেশপ্রেমিকদের জনগণকে থাকতে হবে। তাদের একজন বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামানের বাড়ী পুড়ে ভস্মিভূত হয়েছে। এই পরিবারটি এককাপড়ে কোনরকম জীবন বাঁচিয়েছেন। মুক্তিযোদ্ধা খালেকুজ্জামানের বাড়ী সরকারিভাবে নির্মাণ করে দেয়ার ব্যবস্থা করতে হবে। তারা প্রধানমন্ত্রীর তহবিল থেকে মুক্তিযোদ্ধা খালেকুজ্জামানের বাড়ী পূননির্মাণের দাবি জানান।
ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের দাবিতে ১৭ মে শুক্রবার সারাদেশে বিক্ষোভ
ইতিমধ্যে সারাদেশের জেলা ও মহানগর শাখাগুলো প্রস্তুতি গ্রহণ করেছে। উল্লেখ্য যে, গত ১০ মে ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে দলের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই প্রধান অতিথির বক্তব্য শেষে এ কর্মসূচি ঘোষণা দেন। এছাড়াও আগামি ৩১ মে দলের আমীর পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ঢাকায় স্মরণকালের বিশাল গণমিছিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এক বিবৃতিতে আগামি ১৭ মে, শুক্রবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচি সফলের আহ্বান জানিয়ে বলেছেন, ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র। বর্বর ইসরাইল চাপিয়ে দেওয়া একটি জারজ রাষ্ট্র। তিনি বলেন, ইসরাইলি পণ্য বয়কট নয়, আমদানি বন্ধ করতে হবে। এটা ঈমানদার জনতার প্রাণের দাবি। ইহুদিদের অর্থনীতি আঘাত না করলে এরা থামবে না।
বৃষ্টির শিলা খেলে কী হয় জানেন তো?
এ বছর পুরো এপ্রিল মাসজুড়ে সারাদেশের ওপর দিয়ে বয়ে গেছে মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ। দেশের সর্বোচ্চ তাপমাত্রায় চলেছে রেকর্ড ভাঙা গড়ার খেলা। বাংলাদেশে সাধারণত এপ্রিলে মাসে দুই থেকে তিনটি তাপপ্রবাহ বয়ে গেলেও এ বছর তাপপ্রবাহের ব্যাপ্তি দীর্ঘ হবে বলে জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। হয়েছেও তাই।
তবে শুধু এপ্রিল নয়, এ বছর মে মাসেও তাপপ্রবাহ দেখা দিতে পারে বলে আগেই আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। এমনকি এ বছর বৃষ্টিপাত এবং বজ্রপাতও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে বৃদ্ধি পেতে পারে শিলাবৃষ্টিও।
শিলাবৃষ্টির কারণ সম্পর্কে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিভিয়ার স্টমর্স ল্যাবরেটরির ওয়েবসাইটের তথ্য বলছে, শিলাবৃষ্টি সৃষ্টি হওয়ার প্রধান কারণ হলো ভূ-পৃষ্ঠের তীব্র তাপমাত্রা। তীব্র তাপের কারণে ভূ-পৃষ্ঠের জলীয়বাষ্প ঊর্ধ্ব আকাশের দিকে উঠতে থাকে। এই জলীয় বাষ্প অনেক উঁচুতে গিয়ে ঠান্ডা আবহাওয়ায় ছোট ছোট বরফে পরিণত হয়। আশেপাশের বৃষ্টির ফোঁটা ও অন্য বরফ টুকরো মিলে বরফখণ্ডগুলো বড় ও ভারি হতে থাকে। এভাবে এক সময় যখন বরফ বা শিলাখণ্ডেরওজন বেড়ে যায় তখন এটি বৃষ্টির সঙ্গে নিচের দিকে পড়তে শুরু করে। এভাবে ভূ-পৃষ্ঠে বৃষ্টির সঙ্গে শিলা বা বরফখণ্ড নেমে আসে।
এ বছর ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে একাধিকবার শিলাবৃষ্টি হতে দেখা গেছে। প্রকৃতি প্রেমীদের কাছে বৃষ্টি সব সময়ই আনন্দের। আর তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টি তো পরম স্বস্তির। আর বৃষ্টির সঙ্গে শিলা তো আরও বাড়তি আনন্দের যোগ করে।
তবে গরম থেকে স্বস্তি দিলেও বৃষ্টির শিলাতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। আবার অনেকেই আছেন, বৃষ্টির শিলা খেতে খুব পছন্দ করেন। এখন প্রশ্ন হলো, যে শিলা ফসলের ক্ষতি করে, সেই শিলা খেলে কি মানবদেহের কোনো ক্ষতি হয়?
গবেষকরা বলছেন, বৃষ্টির সঙ্গে পড়া এসব শিলা খাওয়া মোটেই নিরাপদ না। কারণ হিসেবে তারা বলছেন, বৃষ্টির সঙ্গে পড়া শিলাতে নানা ধরনের দূষিত উপাদান থাকে; যা মানবদেহের জন্য ক্ষতিকর।
সম্প্রতি এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের অধ্যাপক আব্দুস সালামের নেতৃত্বে একটি গবেষণা পরিচালিত হয়। ওই গবেষণায় দেখা গেছে, শিলাতে নাইট্রেটসহ বেশকিছু ক্ষতিকর উপাদান রয়েছে। এই উপদানগুলো পানিতেও থাকে, তবে শিলাতে এসবের উপস্থিতি সহনীয় মাত্রার চেয়ে বেশি।
এ বিষয় অধ্যাপক আব্দুস সালাম সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “যখন শিলাবৃষ্টি শুরু হয়, তখন সেটাকে আইস নিউক্লিয়েশন বলা হয়। এই আইস নিউক্লিয়েশনে বাতাসের বিভিন্ন পলিউশন থাকে। এই পলিউশনের কিছু কিছু সাফসটেন্স আইস নিউক্লিয়া হিসেব কাজ করে। অর্থাৎ যে আইস গঠিত হয়, তার সিড হিসেবে কাজ করে। যখন পলিউশনটা সিড হিসেবে কাজ করে তখন আইসটা চারিদিকে বৃদ্ধি পেতে থাকে। এরপর একটা আরেকটার সঙ্গে যুক্ত ওয়াটার কনডেন্সড তৈরি করে। এই ওয়াটার কনডেন্সড শিলায় রুপান্তরিত হয়। শিলাটা যখন বাতাসে হালকা থাকে তখন ভেসে থাকে, যখন এটি ভারি হয় তখন ভুপৃষ্ঠে নেমে আসে।”
তিনি আরও বলেন, “মানুষ যদি এটা খায় তাহলে এর মধ্যে থাকা পলিউশন শরীরে প্রবেশ করে। এজন্য শিলা খাওয়া উচিত না। যেকোনো পানীয় পানযোগ্য হওয়ার জন্য ৪০টি প্যারামিটার রয়েছে। শিলা এই ৪০টি প্যারামিটার ফুলফিল করে না। কারণ, এটার জন্মই হলো পলিউশন সিড থেকে।”
তাই, শিলাবৃষ্টি দেখে যতই স্মৃতিকাতর বা আনন্দিত হোন না কেন বা মনে যতই হিল্লোল বয়ে যাক না কেন; কোনোভাবেই শিলা খাওয়া যাবে না। বিশেষ করে শিশুরা যেন শিলা না খায় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
তীব্র তাপদাহ: দেশে ফের, হিট, অ্যালার্ট, জারি
চলমান মৃদু তাপপ্রবাহ ৪২ জেলায় বিস্তার লাভ করেছে, যা আরও বিস্তৃত হতে পারে। এ কারণে ২ দিনের তাপপ্রবাহের সতর্কবার্তায় ‘হিট অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৫ মে) বিকেলে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক সাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন : নির্বাচন ফেলে সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র
প্রসঙ্গত, চলতি মৌসুমে ১ এপ্রিল থেকে তাপপ্রবাহ শুরু হয়। ৬ মে পর্যন্ত দেশের কোনো না কোনো অঞ্চলের ওপর দিয়ে বয়ে গেছে তাপপ্রবাহ। দেশের ইতিহাসে একটানা ৩৭ দিন তাপপ্রবাহের সবচেয়ে বড় রেকর্ড এটি।
প্রকৃত রিজার্ভ কমে ১৩ বিলিয়ন ডলারের নিচে
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমে গেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) মার্চ ও এপ্রিল মাসের দায় মেটানোর পর বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ কমে ২ হাজার ৩৭৭ কোটি ডলারর (২৩.৭৭ বিলিয়ন) নেমে এসেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এখন ১ হাজার ৮৩২ কোটি ডলার (১৮.৩২ বিলিয়ন)। প্রকৃত বা ব্যবহারযোগ্য রিজার্ভ ১৩ বিলিয়ন ডলারের কিছুটা কম। বাংলাদেশ ব্যাংক সূত্রে আজ এ তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, গত সপ্তাহে আকু বিল বাবদ রিজার্ভ থেকে ১৬৩ কোটি ডলার পরিশোধ করা হয়। এরপর রিজার্ভ কমে যায়। আগামী ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ১১ কোটি মার্কিন ডলার। এ লক্ষ্যমাত্রা কমিয়ে আইএমএফ ১ হাজার ৪৭৫ কোটি ডলারে নামিয়েছে, যদিও এখন তা ১ হাজার ৩০০ কোটি ডলারের কম। প্রতি মাসে দেশের আমদানি দায় মেটাতে এখন প্রায় ৫০০ কোটি ডলার প্রয়োজন হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক গত দুই মাসে ১৬৩ কোটি ডলার আমদানি বিল পরিশোধ করেছে। ফলে রিজার্ভ কিছুটা কমেছে। সামনের মাসে আইএমএফের ঋণের কিস্তি আসবে। এ ছাড়া জুনের মধ্যে বিভিন্ন প্রকল্পের অর্থছাড় হবে। প্রবাসী আয় চলতি মাসে ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার আশা করছেন তিনি; অর্থাৎ ডলারের প্রবাহ বাড়বে। এতে রিজার্ভ থেকে ডলার বিক্রির চাপও কমে আসবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি মাসের প্রথম ১২ দিনে ৯০ কোটি ডলার প্রবাসী আয় এসেছে। ডলারের দাম বাড়িয়ে ১১৭ টাকা করা হয়েছে—এ বাস্তবতায় প্রবাসী আয়ের প্রবাহ বাড়বে বলে আশা করছেন কর্মকর্তারা। এ ছাড়া ডলারের দাম বাড়ায় রপ্তানি আয় আসাও বাড়বে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংক এখন সরকারি আমদানি দায় মেটানোর জন্য প্রতি ডলার ১১৭ টাকা ৪৪ পয়সা দরে ডলার বিক্রি করছে। আবার যেসব ব্যাংক বেশি দামে প্রবাসী আয় কিনছে, তাদের ডলার বাংলাদেশ ব্যাংক ১১৭ টাকা ৪৪ পয়সা দরে কিনে নিচ্ছে। এরপরও রিজার্ভের ক্ষয় ঠেকানো যাচ্ছে না। যে পরিমাণ ডলার বিক্রি করা হচ্ছে, কেনা হচ্ছে তার চেয়ে কম।
অর্থনীতিক সংকট ঠেকাতে আইএমএফের শর্ত মেনে গত সপ্তাহে ডলারের মধ্যবর্তী দাম ১১৭ টাকা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক; আগে যা ছিল ১১০ টাকা। এদিকে ঋণের সুদহারও বাজারভিত্তিক করা হয়েছে।
ডলার-সংকটের মধ্যে আর্থিক হিসাব ও চলতি হিসাবে ঘাটতি হওয়ায় ২০২২ সালের জুলাইয়ে আইএমএফের কাছে ঋণ চায় বাংলাদেশ। ছয় মাস পর সংস্থাটি গত বছরের ৩০ জানুয়ারি ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে। এর তিন দিনের মাথায় ২ ফেব্রুয়ারি ঋণের প্রথম কিস্তিতে ৪৭ কোটি ৬৩ লাখ ডলার ও গত ডিসেম্বর মাসে দ্বিতীয় কিস্তিতে ৬৮ কোটি ১০ লাখ ডলার পেয়েছে বাংলাদেশ। ঋণের তৃতীয় কিস্তি বাবদ ১১৫ কোটি ডলার আগামী মাসে আসবে।
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন অর্থাৎ আকু হলো কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যকার আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, প্রতি দুই মাস পরপর তা নিষ্পত্তি হয়। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়।
আকুর সদস্যদেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ। দেনা পরিশোধে ব্যর্থ হওয়ায় এই তালিকা থেকে শ্রীলঙ্কা বাদ পড়েছে।
এসএসসির খাতা চ্যালেঞ্জ, ১১ হাজারের বেশি ফল পরিবর্তন
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হয়ে খাতা চ্যালেঞ্জ করা ১১ হাজার ৩৬২ পরীক্ষার্থীর ফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৮১১ জন শিক্ষার্থী, ফেল থেকে পাস করেছেন ২২১২ শিক্ষার্থী। ফেল থেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন তিনজন। বাকি শিক্ষার্থীদের বিভিন্ন গ্রেডে ফল পরিবর্তন হয়েছে। গত কয়েক বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৮ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়। এর মধ্যে ১০টি সাধারণ বোর্ডের প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। বাকি আছে কারিগরি শিক্ষা বোর্ডের ফল, এটি এখনো বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।
বিপুলসংখ্যক পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তনের পেছনে পরীক্ষকদের গাফিলতি রয়েছে বলে মনে করছেন বোর্ড কর্মকর্তারা।
এ বিষয়ে আন্তঃবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাশার বলেন, ‘সব বোর্ডের তথ্য আমার কাছে নেই। তবে যে তথ্য দেখা গেছে, এটি আসলেই উদ্বেগের বিষয়।’
পুনর্নিরীক্ষণের আবেদন করে ফল পরিবর্তন স্বাভাবিক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এই সংখ্যাটি যদি নির্দিষ্ট পার্সেন্টেজের বাইরে চলে যায় তবে পরীক্ষকদের তথ্য সংগ্রহ করে তদন্ত করি। সব বোর্ডের তথ্য সংগ্রহ করে যদি নির্দিষ্ট পার্সেন্টেজের বাইরে যায় তবে চিহ্নিত পরীক্ষকদের বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়। অপরাধের মাত্রা অনুযায়ী অভিযুক্ত বেশিরভাগ পরীক্ষককে কালো তালিকাভুক্ত করা হয়। অপরাধের মাত্রা বেশি হলে তাদের বেতন-ভাতা বন্ধ করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, পুনর্নিরীক্ষণে নতুন করে কোনো উত্তরপত্র মূল্যায়ন করা হয় না। শুধু উত্তরপত্রে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের যোগ-বিয়োগগুলো দেখা হয়। এতেই এত বেশি সংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এটা শুধু পরীক্ষকদের গাফিলতির কারণেই হয়েছে।
২০১৯ সালে টানা তিন বছর ধারাবাহিক গাফিলতির কারণে ১ হাজার ২৬ পরীক্ষককে শাস্তির আওতায় আনে শিক্ষাবোর্ড। অভিযুক্তদের বিরুদ্ধে বোর্ডের আইন অনুযায়ী বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। অভিযুক্ত বেশিরভাগ পরীক্ষককে কালো তালিকাভুক্ত করা, কাউকে সারা জীবনের জন্য কোনো বোর্ডের পরীক্ষক হতে না পারার মতো শাস্তি দেওয়া হয়। তবে যে সব পরীক্ষক খাতা মূল্যায়নে কেলেঙ্কারি বা ক্রাইমে যুক্ত হন, তাদের বেতন-ভাতা বন্ধ এবং চাকরিচ্যুতির নজির রয়েছে।
পুনর্নিরীক্ষণের আবেদন হওয়া উত্তরপত্রের চারটি দিক দেখা হয়। এগুলো হলো- উত্তরপত্রের সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কি না, প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কি না, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে তোলা হয়েছে কি না এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কি না?
দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু কে কেন্দ্র করে ভোলায় ছাত্রলীগের আরও ৫ নেতাকে সাময়িক বহিষ্কার
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়াসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ভোলায় ছাত্রলীগের আরও ৫ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে ভোলা জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদের স্বাক্ষরিত এক  সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সাময়িক বহিষ্কার হওয়া ছাত্রলীগ নেতারা হলেন, তজুমুদ্দিন শম্ভুপুর ইউনিয়ন দক্ষিন শাখা সভাপতি খান মোহাম্মদ ইব্রাহীম, তন্ময় হাসান রিয়াদ মীর (সভাপতি), বাংলাদেশ ছাত্রলীগ, হাসান নগর ইউনিয়ন শাখা, বোরহানউদ্দিন, ভোলা। পিকুরুল ইসলাম বাহার (সভাপতি), বাংলাদেশ ছাত্রলীগ, ৪নং কাচিয়া ইউনিয়ন শাখা, বোরহানউদ্দিন, ভোলা| আমির খসরু জিহান (সাধারণ সম্পাদক) বাংলাদেশ ছাত্রলীগ, আবু আবদুল্লাহ্ কলেজ শাখা, দৌলতখান, ভোলা এবং মিরাজ আফসান (কর্মী), বাংলাদেশ ছাত্রলীগ, চরসামাইয়া ইউনিয়ন, ভোলা সদর, ভোলা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোলা জেলার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে সংগঠন নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় সংগঠন থেকে উপরোক্তদের সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো।
আরও বলা হয়, সেই সঙ্গে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ ঢাকা পোস্টকে বলেন, ওই পাঁচ নেতা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগ মুজিব ও শেখ হাসিনার আদর্শে আদর্শিত। সেখানে আদর্শ বিচ্যুতি কোনো ঘটনা ঘটলে, আদর্শের সঙ্গে কোনো সাংঘর্ষিক ঘটনা ঘটালে তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবই। যার কারণে তাদের সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্যও সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত (১৯ আগস্ট) ভোলা জেলার দৌলতখান উপজেলার ৪ ছাত্রলীগে নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
‘২ সেপ্টেম্বর জনতার মহাসমুদ্র দেখবে রাজধানী: পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
মঙ্গলবার (২২ আগস্ট) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সভা শেষে এ কথা বলেন ওবায়দুল কাদের। ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী সাংগঠনিক জেলাগুলোর নেতাদের সঙ্গে এই সভা করেন দলটির কেন্দ্রীয় নেতারা।
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠিন ঐক্য নিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাসী ও সাম্প্রদায়িকতাকে রুখে দেবে। এ দেশ পাকিস্তানের বন্ধুদের জন্য নয়। এ দেশ সাম্প্রদায়িকদের জন্য নয়। এ দেশ অর্থ পাচারকারীদের নয়। মুচলেকা দিয়ে পালিয়ে যাওয়া নেতা তারেককে বাংলাদেশের জনগণ নেতা বানাবে না।’
বিএনপি মহাসচিবে কথার প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে বিএনপির মির্জা ফখরুল বলেন, আমরা না কি তাদের ২২ নেতাকর্মীকে হত্যা করেছি। ফখরুল সাহেব, আপনাদের সময় আমাদের ২২ হাজার নেতাকর্মী হত্যা করা হয়েছে।’
তিনি বলেন, ‘আপনারা গণতন্ত্রের কথা বলেন, সেই দিন কোথায় ছিল গণতন্ত্র? ২০০১ সালে অস্বাভাবিক সরকার যখন গদিতে বসেই আওয়ামী লীগের নেতাকর্মী ওপর অত্যাচার শুরু করেছিল। ফখরুল সাহেব, আপনি এখন বলেন, সরকারি দল নাটক সাজিয়েছে। তখন বেগম খালেদা জিয়া বলেছিল, উনাকে কে মারতে যাবে? উনি ভ্যানেটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন। নাটক তো আপনারা করেছিলেন, জজ মিয়ার নাটক।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা ৭১ ও ২১ আগস্টের বিপ্লবী সৈনিক। নিজেদের মধ্যে দূরত্ব থাকলে শত্রুরা সুযোগ নিবে। ৭৫-এর পর এদেশের সবচেয়ে বড় অর্জনের নাম শেখ হাসিনা, তার নেতৃত্বেই সকল উন্নয়ন অর্জন। এ দেশের ইতিহাসের পাতায় দুটি নাম অমর, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আওয়ামী লীগের চেতনায় বাংলাদেশ, গণতন্ত্র, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ।’
ফুকুশিমার তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়তে প্রস্তুত জাপান, বাড়ছে উদ্বেগ
অনেক দিন থেকেই এ বিষয়টি নিয়ে কোনও সুরাহা হচ্ছিল না। ধারাবাহিক আলোচনা ও পরীক্ষা-নিরীক্ষায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় জাপান সরকার। ২০১১ সালে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ ঘটেছিল। এতটাই শক্তিশালী ছিল যে ভূ-কম্পনে সুনামি দেখা দেয়। ১৯৮৬ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নে চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের বিস্ফোরণের পর এটিই বড় দুর্ঘটনা বলে ধারণা করা হয়।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা মঙ্গলবার বলেছেন, আবহাওয়া ও সাগরের পরিস্থিতি অনুকূল থাকলে প্ল্যান্টের অপারেটরকে আগামী ২৪ আগস্ট থেকে পানি ছাড়ার প্রক্রিয়া শুরুর অনুরোধ করবে কর্তৃপক্ষ। রবিবার প্ল্যান্টে পরিদর্শনের পর তিনি এ কথা জানান।
অনেক দিন ধরে জাপান ও প্রতিবেশী দেশগুলোতে বিক্ষোভ করেছেন পরিবেশবাদীরা। তাদের দাবি, এই বিষাক্ত পানি সাগরে ছাড়া হলে বিরুপ প্রভাব পড়বে। টোকিও’র দাবি, ফুকুশিমার পানি পরিশোধিত হওয়ায় সাগর ও পরিবেশে নেতিবাচক প্রভাবের শঙ্কা নেই।
জাপান সরকার ও আইএইএ জানিয়েছে, তেজস্ক্রিয় পানি পর্যায়ক্রমে কয়েক দশক ধরে সাগরে ছাড়া হবে। পানিতে মেশানো হবে স্বল্প ট্রিটিয়াম। ফলে সাগরের পানির জলজপ্রাণী ও মানুষের জন্য ঝুঁকি নেই।
এ পরিস্থিতিতে ফুকুশিমার আশপাশ থেকে মাছ আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দক্ষিণ কোরিয়া ও চীন।
মেয়ে-জামাইয়ের চুম্বনের ছবি দিলেন অনিরুদ্ধ
ব্রিকস শীর্ষ সম্মেলন: সাইডলাইন বৈঠকে বসতে পারেন শেখ হাসিনা-মোদি
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের মাঝে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আফ্রিকার দেশটিতে চলতি সপ্তাহে সফরে যাচ্ছেন দক্ষিণ এশিয়ার এই দুই নেতা।
দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে নেতারা ২২ থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ সফর করবেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে ভারতের প্রধানমন্ত্রী মোদি জোহানেসবার্গে উপস্থিত কয়েকজন নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তবে কাদের সঙ্গে বৈঠক করবেন তা স্পষ্ট করেননি।
এ ছাড়া সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনেও যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ৯ থেকে ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম জি-২০ ভুক্ত রাষ্ট্র ও সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের মধ্যে চলতি বছরের জি-২০’র সব কার্যক্রম ও বৈঠকের সমাপ্তি হবে।
নয়াদিল্লি শীর্ষ সম্মেলনের সমাপ্তিতে জি-২০ নেতরা একটি ঘোষণা দেবেন। এতে সংশ্লিষ্ট মন্ত্রী পর্যায়ের এবং ওয়ার্কিং গ্রুপের বৈঠকের প্রধান আলোচিত বিষয় এবং সেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর পর নেতাদের প্রতিশ্রুতিগুলো উল্লেখ করা হবে।
এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য জোহানেসবার্গের চেয়ে নয়াদিল্লি ভালো হবে। বৈঠকের বিষয়ে ইতোমধ্যেই দুই দেশের মধ্যে যোগাযোগ হচ্ছে।
মোমেন আরও বলেন, আফ্রিকা একটি ‘উদীয়মান রাষ্ট্র’ এবং বাংলাদেশ এ মহাদেশের দেশগুলোর সঙ্গে আরও শক্তিশালী সংযোগ স্থাপন করতে চায়।
তিনি আরও বলেন, ‘আফ্রিকান দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক ততটা শক্তিশালী নয়। আমরা সেখানে দু’টি মিশন খুলেছি। প্রধানমন্ত্রী তাদের নির্দেশনা দেবেন (বৃহত্তর প্রচেষ্টা করার জন্য)।
২০১৯ সালের পর এটিই হবে প্রথম সশরীরে ব্রিকস শীর্ষ সম্মেলন। গ্রুপের গৃহীত উদ্যোগগুলোর অগ্রগতি পর্যালোচনা করার এবং ভবিষ্যতের কর্মকাণ্ডের ক্ষেত্রগুলো চিহ্নিত করার সুযোগ দেবে এই শীর্ষ সম্মেলন ।
ব্রিকস শীর্ষ সম্মেলনের পরে আয়োজিত একটি বিশেষ ইভেন্ট ‘ব্রিকস– আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস প্লাস ডায়ালগ’-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী মোদি। এতে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত অন্যান্য দেশগুলোকে অন্তর্ভুক্ত করবে। ইউএনবি
নারায়ণগঞ্জে ধাওয়া-পাল্টা ধাওয়ার : কাঁচপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত
নারায়ণগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিতে আল আমিন এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়।
শনিবার (১৯ আগস্ট) বিকালে কাঁচপুরে কয়েক দফায় এ সংঘর্ষ হয়।
জানা যায়, বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলায়-জেলায় শনিবার ছিল পদযাত্রা কর্মসূচি। বিকাল ৩টা থেকে সিদ্ধিরগঞ্জ বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে কাঁচপুরে জড়ো হতে থাকেন। তবে আগে থেকে মোতায়েন করা পুলিশ সদস্যরা নেতা-কর্মীদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। বিকাল সাড়ে ৩টায় এ নিয়ে তাদের মধ্যে তর্কের একপর্যায়ে পুলিশ বেধড়ক লাঠিচার্জ শুরু করলে নেতা-কর্মীরা রাস্তা থেকে সরে যায়। পরে বিএনপি নেতা-কর্মীরা আবারও লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় পুলিশ টিয়ারশেল ও ফাঁকা রাবার বুলেট ছুড়ে। এতে বিএনপি নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে চলে যায়। তখন পুলিশের গুলিতে আহত হন যুবদল কর্মী আলামিন মোল্লা। প্রায় অর্ধশত নেতা কর্মী আহত হয় টিয়ারসেল ও ইটপাটকেলের আঘাতে। আহতদের বিভিন্ন ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে অবস্থান নেওয়ার সময় পুলিশ এসে অতর্কিত লাঠিচার্জ করেছে। পুলিশ আমাদের নেতা-কর্মীদের ওপর টিয়ারশেল ও গুলি ছুড়েছে। এতে প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।
সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম বলেন, অনুমতি ছাড়াই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলা বিএনপি পদযাত্রা কর্মসূচি করতে চেয়েছিল। আমরা তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে যেতে বললে তারা আমাদের উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে আমরা কয়েক রাউন্ড রাবার বুলেট এবং টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেই। বর্তমানে পরিস্থিতিতে শান্ত রয়েছে।
নিয়োগ দেবে বিকাশ, ২৩ বছর হলেই আবেদনের সুযোগ
সাঈদীকে নিয়ে ফেসবুক পোস্ট দেওয়ায় পুলিশ পরিদর্শকের পার্বত্য জেলায় বদলি
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কোর্ট ইন্সপেক্টর খাইরুল ইসলামকে আমর্ড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) পার্বত্য জেলায় শাস্তিমূলক বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের নির্দেশে তাকে বদলি করা হয়।
এদিকে পুলিশ ইন্সপেক্টর খাইরুলের ফেসবুক পোস্টটি নজরে আসার পর আরএমপি কমিশনার বিজয় বিপ্লব তালুকদার বিষয়টি তদন্তের জন্য আরএমপির সাইবার ক্রাইম ইউনিটকে নির্দেশ দেন। তবে পোস্টটি দেওয়ার বিষয়টি জানাজানি হওয়ায় তোলপাড় সৃষ্টির পরপরই তা ডিলিট করে দেন ইন্সপেক্টর খাইরুল ইসলাম।
এদিকে, আরএমপির সাইবার ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) উত্পল কুমার চৌধুরী তদন্তে নিশ্চিত হয়েছেন ইন্সপেক্টর খাইরুল ইসলামের ফেসবুক আইডি থেকেই পোস্টটি প্রকাশ করা হয়েছিল। গত বুধবার তিনি পুলিশ কমিশনার বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন কর্মকর্তা জানান, তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইন্সপেক্টর খাইরুল ইসলাম মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে পেশাগত অসদাচরণ করেছেন। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তিনি পুলিশ বিভাগে কর্মরত একজন সরকারি কর্মকর্তা। এ ধরনের পোস্ট সরকারি চাকরিবিধি ও শৃঙ্খলা পরিপন্থি। বুধবারই পুলিশ সদর দপ্তরকে তদন্ত প্রতিবেদনটি পাঠিয়ে দেন মহানগর পুলিশ কমিশনার বিজয় বিপ্লব তালুকদার। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে ইন্সপেক্টর খাইরুল ইসলামকে শাস্তিমূলক বদলির আদেশ জারি করা হয়।
পুলিশ পরিদর্শক খাইরুল ইসলাম বলেন, তিনি সরল মনে পোস্টটি দিয়েছিলেন। পরে বুঝতে পারেন সেটি দেওয়া তার ঠিক হয়নি। কিছু সময় পর তিনি পোস্টটি ডিলিট করে দেন। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।
মাহমুদুর রহমান ও শফিক রেহমানের ৭ বছরের জেল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনের পৃথক দুই ধারায় সাত বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৬৫/১২০ বি ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে পাঁচ বছর করে সশ্রম কারাদন্ড তদুপরি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ড দেওয়া হয়।
এছাড়া পেনাল কোডের ১২৪/১২০ ধারায় প্রত্যেককে দুই বছর করে সশ্রম কারাদন্ড তদুপরি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ড দেওয়া হয়। আসামিদের বিরুদ্ধে পৃথক দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করেছেন বিচারক।
কারাদন্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন আদালত।
গত বছরের ১৩ নভেম্বর বিকেল ৩টা ১৭ মিনিটে সাক্ষ্য দিতে হাজির হন জয়। ৩টা ২৫ মিনিটের দিকে আদালত তার জবানবন্দি গ্রহণ শুরু করেন। সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি জবানবন্দি দেন। বেলা ৪টার দিকে তা শেষ হয়। এরপর জয় তার গাড়িবহর নিয়ে আদালত প্রাঙ্গন ত্যাগ করেন।
এ মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, আমেরিকার নিউ ইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্রিত হয়ে সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। অপরাধ ঘটানোর দায়িত্ব দেওয়া হয় রিজভী আহাম্মদকে।
এ অভিযোগে ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন মডেল থানায় মামলাটি করেন ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান। এ মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়। পরে তিনি জামিনে ছাড়া পান। ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগপত্রে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যাচেষ্টা ষড়যন্ত্রের নির্দেশদাতা হিসেবে শফিক রেহমান ও মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আর আসামি মোহাম্মদ উল্লাহর বিরুদ্ধে পরামর্শদাতার অভিযোগ এনেছে পুলিশ।
মোহাম্মদ উল্লাহর ছেলে রিজভী আহাম্মেদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআইয়ের কাছ থেকে সজীব ওয়াজেদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেন। পরে অন্য আসামিদের কাছে সেই তথ্য সরবরাহ করেন। অর্থায়ন ও পরামর্শদাতার অভিযোগ আনা হয়েছে মিজানুর রহমানের বিরুদ্ধে। মামলায় ২৫ জন সাক্ষীর মধ্যে সজীব ওয়াজেদ জয়সহ ১২ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
শফিক রেহমান-মাহমুদুর রহমানের সাজায় ফখরুলের উদ্বেগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমান প্রতিহিংসাপরায়ণ আওয়ামী সরকার কর্তৃক ভিন্ন মতের মানুষদের নামে দায়ের করা মিথ্যা ও গায়েবি মামলায় কারাদণ্ড প্রদানের ধারাবাহিকতায় আজ সিনিয়র সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানকে বানোয়াট মামলায় সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। এ ধরনের মামলা একটি অলিক কাহিনী।’ ফখরুল বলেন, ‘যারা ১/১১ এর বিরুদ্ধে কথা বলেন, ‘গণতন্ত্রের পক্ষে কথা বলেন, বর্তমান শাসকগোষ্ঠীর ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে কথা বলেন, তাদেরকেই আওয়ামী সরকার টার্গেট করেছে। বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পাদকদের মধ্যে অন্যতম শফিক রেহমানের ‘যায়যায় দিন’ পত্রিকাটি গণতান্ত্রিক আন্দোলন ও তরুণ সমাজে অত্যন্ত সমাদৃত।
মাহমুদুর রহমান গণতন্ত্রের জন্য একজন অকুতোভয় সৈনিক। এই দুই খ্যাতিমান সম্পাদককে মিথ্যা ও সাজানো মামলায় দেওয়া ফরমায়েশি রায়ে প্রমাণিত হয় যে, বর্তমান ফ্যাসিস্ট সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে। জনগণ এই ফরমায়েশি রায়কে প্রত্যাখ্যান করেছে।’
তিনি বলেন, ‘এ ধরনের সাজা দেওয়ার ঘটনা অবৈধ আওয়ামী সরকারের গভীর নীলনকশারই অংশ। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুর্বিনীত অনাচার ও রাষ্ট্র পরিচালনার সর্বক্ষেত্রে চরম ব্যর্থতার বিরুদ্ধে জনগণ যখন রাজপথ কাঁপিয়ে তুলছে তখন অবৈধ শাসকগোষ্ঠী জ্ঞানশূন্য হয়ে পড়েছে। আর তাই শফিক রেহমান ও মাহমুদুর রহমানের মতো দুইজন শীর্ষস্থানীয় সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আদালতকে নিয়ন্ত্রণ করে অবৈধ আওয়ামী সরকার স্বীয় উদ্দেশ্য বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে। তবে রাষ্ট্রযন্ত্রকে দিয়ে আওয়ামী সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে জনগণ এখন দৃঢ় সংকল্প নিয়ে রাজপথে নেমে এসেছে। যত চক্রান্ত ও ষড়যন্ত্র করা হোক না কেন, জনগণ আর ভোটারবিহীন তামাশার নির্বাচন করতে দেবে না। আওয়ামী সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করবে জনগণ।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আমি জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা প্রতিহিংসামূলক মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের পাশাপাশি তাদের সাজা বাতিলের জোর আহ্বান জানাচ্ছি।’
১০ কোটি মানুষের জন্য সর্বজনীন পেনশন চালু, উদ্বোধন আজ
১০ কোটি মানুষের জন্য পেনশন চালু, সর্বজনীন পেনশনে যেভাবে নিবন্ধিত হওয়া যাবে
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হতে গেলে পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। প্রথমেই একটি পাতা আসবে, যেখানে লেখা থাকবে এ কথাগুলো, ‘প্রত্যয়ন করছি যে আমি সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত কোনো প্রতিষ্ঠানে কর্মরত নই। সর্বজনীন পেনশন স্কিমবহির্ভূত কোনো ধরনের সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে সুবিধা গ্রহণ করি না। আমি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কোনো ধরনের ভাতা গ্রহণ করি না।’
এরপর ‘আমি সম্মত আছি’ অংশে ক্লিক করলে দ্বিতীয় পাতায় গিয়ে নিবন্ধনপ্রক্রিয়া শুরু করা যাবে। এখানে আবেদনকারীকে প্রবাস, সমতা, সুরক্ষা বা প্রগতি—এই চার স্কিমের মধ্য থেকে প্রযোজ্য স্কিম বাছাই করতে হবে। একই সঙ্গে ১০, ১৩ বা ১৭ সংখ্যার এনআইডি নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ই–মেইল আইডি লিখে দিতে হবে। এরপর পাতার নিচের দিকে থাকা ক্যাপচা লিখে পরের পাতায় যেতে হবে।
নিবন্ধনপ্রক্রিয়ার তৃতীয় ধাপে আসবে ব্যক্তিগত তথ্যের পাতা। এ পাতায় এলে ব্যক্তির এনআইডি অনুযায়ী এনআইডি নম্বর, ছবি, আবেদনকারীর বাংলা ও ইংরেজি নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে (যেহেতু আগের পাতায় এ তথ্যগুলো দেওয়া আছে)।
তবে এখানে আবেদনকারীর বার্ষিক আয় লিখতে হবে এবং পেশা, নিজ বিভাগ, জেলা ও উপজেলার নাম নির্বাচন করতে হবে। পেশা বাছাইয়ের ঘরে শিক্ষক, বেসরকারি চাকরিজীবী, ছোট ব্যবসায়ী, ব্যবসা, দিনমজুর, আইনজীবী, সাংবাদিক ইত্যাদি পেশার উল্লেখ আছে। সেখান থেকে নিজের পেশা নির্বাচন করতে হবে। সব লেখা সম্পন্ন হলে পরের ‘স্কিম তথ্য’–এর পাতায় যেতে হবে।
স্কিম তথ্যের পাতায় এলে সেখান থেকে মাসিক চাঁদার পরিমাণ ও চাঁদা পরিশোধের ধরন বাছাই করতে হবে। চাঁদা পরিশোধের ধরনের মধ্যে মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক—এ তিন অপশন রয়েছে। এরপর ব্যাংক তথ্যের ধাপে যেতে হবে।
ব্যাংক তথ্যের পাতায় আবেদনকারীর ব্যাংক হিসাবের নাম ও নম্বর, হিসাবের ধরন (সঞ্চয়ী অথবা চলতি), রাউটিং নম্বর, ব্যাংকের নাম ও ব্যাংকের শাখার নাম লিখতে হবে। এরপর পরবর্তী নমিনি তথ্যের পাতায় যেতে হবে।
নমিনি তথ্যের পাতায় গিয়ে নমিনির জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্মতারিখ দিয়ে নমিনিকে যুক্ত করতে হবে। এ সময় নমিনির মোবাইল নম্বর, নমিনির সঙ্গে সম্পর্ক, নমিনির প্রাপ্যতার হারের (একাধিক নমিনি হলে) তথ্য দিয়ে সর্বশেষ ‘সম্পূর্ণ ফরম’ ধাপে যেতে হবে।
এটিই নিবন্ধনের শেষ ধাপ। এ ধাপে আগে পূরণ করা ব্যক্তিগত তথ্য, স্কিম তথ্য, ব্যাংক তথ্য ও নমিনি তথ্য দেখানো হবে। সেখানে কোনো ভুল থাকলে আবার শুরু থেকে গিয়ে প্রয়োজনীয় সংশোধন করতে হবে। আর সব তথ্য ঠিক থাকলে তাতে সম্মতি দিয়ে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ সময় চাইলে সম্পূর্ণ আবেদনটি ডাউনলোডও করতে পারবেন আবেদনকারী।
আপাতত সোনালী ব্যাংকের মাধ্যমে নিবন্ধন
আজ বৃহস্পতিবার থেকে অনলাইন ফরম পূরণ অথবা সরাসরি সোনালী ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে নিবন্ধন করা যাবে এবং চাঁদা দেওয়া যাবে। মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমেও চাঁদা দেওয়ার সুযোগ রয়েছে।
পেনশন কর্তৃপক্ষের সূত্রগুলো জানায়, চারটি স্কিমের জন্য আলাদা চারটি হিসাব খোলা হয়েছে সোনালী ব্যাংকে। এ হিসাবগুলোতে চাঁদা জমা হবে। সোনালী ব্যাংক দিয়ে যাত্রা শুরু হলেও পরে অন্য ব্যাংকও যুক্ত হবে।
প্রবাস স্কিমে ৭, সাড়ে ৭ ও ১০ হাজার টাকা; প্রগতি স্কিমে ২, ৩ ও ৫ হাজার টাকা এবং সুরক্ষা স্কিমে ১, ২, ৩ ও ৫ হাজার টাকা করে চাঁদা দেওয়ার সুযোগ রয়েছে। শুধু সমতা স্কিমে চাঁদার হার একটি, আর তা হচ্ছে এক হাজার টাকা। এর মধ্যে চাঁদাদাতা ৫০০ ও সরকার ৫০০ টাকা করে দেবে।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম গতকাল প্রথম আলোকে বলেন, ‘দেশের ভেতরে আমাদের ব্যাংকের ১ হাজার ২২৯টি শাখাই সর্বজনীন পেনশন–ব্যবস্থার সেবা দেওয়ার জন্য প্রস্তুত। পেনশন কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে আমাদের চুক্তি হয়েছে।’
সোনালী ব্যাংকে কারও হিসাব থাকুক বা না থাকুক, নির্ধারিত ফরম পূরণ করে এ ব্যাংকের মাধ্যমে ১৮ বছরের বেশি বয়সী যে কেউ পেনশন স্কিমের চাঁদা দিতে পারবেন বলে জানান আফজাল করিম
ভারতে গ্রেপ্তারি পরোয়ানা, দেশে ফিরে যা বললেন মমতাজ
ভারতের মুর্শিদাবাদের অনুষ্ঠান আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তা শক্তি শঙ্কর বাগচীর দায়ের করা মামলায় ৯ আগস্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে। আদালত যেদিন এই আদেশ দেন, ওই সময়টায় কানাডায় একটি অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন মমতাজ। দেশে ফেরার পর দুই দিন পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মকাণ্ড অংশ নিয়েছিলেন। আজ বুধবার ভারতের আদালতের রায় নিয়ে মুখ খুললেন মমতাজ। নিজের ফেসবুক পেজে অবস্থান তুলে ধরে বক্তব্য দিয়েছেন।
মমতাজ ফেসবুকে লিখেছেন, এই কথা সত্য যে অনেক বছর আগে ভারতের বহরমপুর কোর্টে আমার বিরুদ্ধে এক ব্যক্তি একটা মিথ্যা বানোয়াট মামলা করেন, যার মূল উদ্দেশ্য ছিল আমাকে ভয় দেখিয়ে কিছু টাকা হাতিয়ে নেওয়া। একই সঙ্গে ওই ব্যক্তি ছাড়া আমি যেন কারও মাধ্যমে ভারতে কোনো কনসার্ট করতে না পারি।
শক্তি শঙ্কর বাগচী জানিয়েছেন, ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশনের জন্য তাঁর সঙ্গে মমতাজ বেগম লিখিতভাবে চুক্তিবদ্ধ হন। চুক্তি মোতাবেক শক্তি শঙ্করের বিভিন্ন অনুষ্ঠানে মমতাজ বেগম নিয়মিত অংশ নিতেন। ২০০৮ সালের ডিসেম্বরে ১৪ লাখ রুপিতে মুর্শিদাবাদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য চুক্তিতে আবদ্ধ হন। মমতাজ অর্থও গ্রহণ করেন। এরই পরিপ্রেক্ষিতে মামলা করেন শক্তি শঙ্কর বাগচী। এটিকে মিথ্যা মামলা বলে জানিয়েছেন মমতাজ। মমতাজ বলেন, ‘কোনো ডকুমেন্ট ছাড়া ১৪ লাখ টাকা নেওয়ার একটি মিথ্যা মামলা উনি (শক্তি শঙ্কর বাগচী) সাজিয়েছেন, যার কোনো প্রমাণ এই ১৪–১৫ বছরে আদালতে দাখিল করতে পারেননি
এই বছর আমি দুবার আদালতে হাজির হই, কিন্তু দুঃখের বিষয়, মামলার বাদী দুবারই অসুস্থ বলে কোর্টে অনুপস্থিত থাকেন। তার মূল উদ্দেশ্য আমাকে হয়রানি করা। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দ্রুত এই মামলাটি যাতে শেষ হয়, বিজ্ঞ আদালতকে অনুরোধ করি। কিন্তু আদালত শেষ যে তারিখটি দিয়েছিল ওই সময়ে আমার আগে থেকেই কানাডায় প্রোগ্রাম নেওয়া ছিল বিধায় উপস্থিত থাকতে পারিনি। তবে আমি আদালতকে এ বিষয় অবহিত করি এবং পরবর্তী সময়ে একটা সময় চাইলে বিজ্ঞ আদালত সেটা গ্রহণ করে আমাকে সেপ্টেম্বরের ৮ তারিখ পুনরায় তারিখ দেন।’
মমতাজ আশা করছেন, তিনি ৮ সেপ্টেম্বর হাজির হলে বিজ্ঞ আদালত একটা সিদ্ধান্ত নেবেন এবং পরবর্তী করণীয় কি তা জানতে পারবেন তিন। তাঁরমতে, জাতীয় নির্বাচন সামনে রেখে আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে।
গত রোববার দুপুরে আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তা শক্তি শঙ্কর বাগচীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘২০০৮ সাল থেকে এই মামলা চলছে। আমিও এই মামলার শেষ পর্যন্ত লড়ে যাব। এই মামলায় আজ আমি নিঃস্ব হয়ে গেছি। আমার সেদিনের ১৪ লাখ রুপি অগ্রিম নিয়ে অনুষ্ঠান না করায় বহু আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। আমি ন্যায়বিচার চাই। আমার অগ্রিম অর্থ সুদসহ এবং মামলার সব খরচসহ আমার ১৫ বছরের হয়রানির ক্ষতিপূরণের টাকা চাই।’
শক্তি শঙ্কর বাগচী আরও বলেন, ‘এই মামলায় লড়তে আমি ভারত ও বাংলাদেশের বিভিন্ন দপ্তরে গিয়েছি। আবেদন করেছি। আমি চাই, আমার এই দীর্ঘ ১৫ বছরের মামলা চালানোর খরচ এবং অগ্রিম প্রদত্ত অর্থসহ যাবতীয় ক্ষতিপূরণের টাকা। সেই সঙ্গে মমতাজ বেগমের এই প্রতারণা এবং চুক্তিভঙ্গের জন্য যথাযথ শাস্তি।’
বরগুনায় শোক দিবসের অনুষ্ঠানে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ
মোঃ সানাউল্লাহ, বরগুনা প্রতিনিধি:
বরগুনার বামনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দানের সময় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় বামনা উপজেলা পরিষদের সামনে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে বামনা উপজেলা প্রশাসন আয়োজিত সকাল ৯টায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শুরু হয়। পর্যায়ক্রমে উপজেলা পরিষদ ও প্রশাসন পুষ্পস্তবক অর্পণ শেষে সরকার দলীয় সকল সংগঠন ও উপজেলার বিভিন্ন দপ্তর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এসময় উপজেলা সৈনিক লীগের পক্ষে পুষ্পস্তবক নিয়ে সভাপতি আলমগীর হোসেন খান ও তার নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে আসলে উপজেলা যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম সরোয়ার তাকে পুষ্পদান থেকে বিরত থাকতে বলেন। সৈনিকলীগ সভাপতি প্রতিবাদ করলে সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের অনুসারী যুবলীগ ও ছাত্রলীগের একাংশ তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
এসময় অপর পক্ষও চড়াও হলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা এমপির পক্ষে দেওয়া পুষ্পস্তবকসহ কয়েকটি পুষ্পস্তবক ভাঙচুর করে সংসদ সদস্য শওকত হাচানুর রহমানের সমর্থক বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে কর্তব্যরত পুলিশ ও আওয়ামী লীগের কয়েকজন নেতার হস্তক্ষেপে দু’পক্ষকে শান্ত করা হয়।
এদিকে ভুক্তভোগী সৈনিক লীগ সভাপতি আলমগীর হোসেন খান অভিযোগ করে বলেন, আমি আমার নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক প্রদান করতে গেলে আমাকে ভিতরে যেতে বাঁধা দেয় যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম সরোয়ার। তিনি আমাকে বলেন আপনার ফুল দেওয়া লাগবে না।
আপনি এখান থেকে চলে যান। এঘটনার প্রতিবাদ করলে যুবলীগ সভাপতি হঠাৎ আমাকে লাথি দিয়ে ফেলে দেয়। পরে তার অনুসারী যুবলীগ ও ছাত্রলীগের নেতারাও আমার ওপর চড়াও হয়।
এদিকে দুপক্ষের হাতাহাতিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দেওয়া সংরক্ষিত নারী সংসদ সদস্য সুলতানা নাদিরা এমপিসহ কয়েকটি পুষ্পস্তবক ভাঙচুর করে বিক্ষুব্ধ কর্মীরা।
এ ব্যাপারে অভিযুক্ত যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম সরোয়ার বলেন, আমি সৈনিক লীগ সভাপতিকে বলেছি আপনি একটু পরে ফুল দিবেন।
ছোট সংগঠনগুলো দিয়ে যাক। এ কথা বলার পরে তিনি চড়াও হয়ে ওঠে। পরে কলেজ ছাত্রলীগ নেতা পূর্বের বিএনপি কর্মী মহিবুর রহমান আমাদের ওপর চড়াও হলে হাতাহাতির সৃষ্টি হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. হারুন অর রশিদ বলেন, আজকের জাতীয় শোক দিবসে যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
লিটারে সয়াবিন তেলের দাম কমেছে ৫ টাকা
বিশ্ববাজারে দাম কমায় লিটারে সয়াবিন তেলের দাম ৫ টাকা কমিয়েছে ব্যবসায়ীরা। সয়াবিন তেল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন রোববার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংগঠনের নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য কমেছে। তাই বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাচারার্স অ্যাসোসিয়েশন তেলের দাম লিটারে ৫ টাকা কমিয়েছে।
নতুন দর অনুসারে, ১ লিটার বোতলজাত সয়াবিন তেলের মূল্য হবে ১৭৪ টাকা। যা এখন বিক্রি হচ্ছে ১৭৯ টাকা। অর্থাৎ লিটারে দাম ৫ টাকা কমানো হয়েছে।
৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম কমানো হয়েছে ২৩ টাকা। আগের মূল্য ছিল ৮৭৩ টাকা, নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫০ টাকা।
এছাড়াও ১ লিটার লুজ সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫৪ টাকা। যা আগে ছিল ১৫৯ টাকা, অর্থাৎ দাম ৫ টাকা কমানো হয়েছে। যা ১৪ আগস্ট (সোমবার) থেকে কার্যকর হবে।
অন্যদিকে, বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন চিনির দাম কেজিপ্রতি ৫ টাকা করে কমিয়েছে। রোববার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার দর ও স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বিবেচনায় এনে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন পরিশোধিত চিনির মূল্য কেজিপ্রতি ৫ টাকা কমিয়েছে। যা কার্যকর হবে ১৪ আগস্ট (সোমবার) থেকে।
জায়েদ খানের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন নায়ক জায়েদ খান। যে কারণে তাকে লিগ্যাল নোটিশ দিয়েছেন এক আইনজীবী।
রোববার ঢাকা জজকোর্টের আইনজীবী মুনিমা মান্নান এ লিগ্যাল নোটিশ পাঠান।
‘নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান সুন্দরী নারীতে’-বক্তব্যটি ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে জায়েদ খানকে লিগ্যাল নোটিশ করা হয়েছে।
শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া থেকে বিরত না থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে লিগ্যাল নোটিশে জানানো হয়েছে।
লিগ্যাল নোটিশে আইনজীবী মুনিমা মান্নান উল্লেখ করেন, গত ১২ আগস্ট জায়েদ খান একটি বাংলা ছবির সংবাদ সম্মেলনে রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ‘নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান সুন্দরী নারীতে’ বক্তব্যটি দেন। তার এ বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের সমগ্র নারীদের সম্মান ক্ষুণ্ন ও হেয়প্রতিপন্ন করা হয়েছে।
বাংলাদেশের সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকার প্রদান করা হয়েছে। অথচ নারীর প্রতি জায়েদ খানের এমন অবজ্ঞা এবং কুরুচিপূর্ণ বক্তব্য নারীদের হেয়প্রতিপন্ন করা হয়েছে।
ডলারের সংকটে ৫৭ শতাংশ বিমা কোম্পানির মুনাফায় ধস
ডলারের সংকটে আমদানিতে কড়াকড়ি চলছে। কমে এসেছে ঋণপত্র খোলা ও জাহাজে পণ্য পরিবহন। আর এতেই ধস নেমেছে বিমা কোম্পানিগুলোর মুনাফায়। চলতি বছরের ছয় মাসে তালিকাভুক্ত সাধারণ বিমা কোম্পানিগুলোর ৫৭ শতাংশেরই মুনাফা কমেছে উল্লেখযোগ্য হারে।
জাহাজে পরিবহন হওয়া আমদানি-রপ্তানি পণ্য বিমার আওতায় থাকে। এ থেকে বিমা কোম্পানিগুলোর যে আয় হয়, তা ‘মেরিন ব্যবসা’ নামে পরিচিত। এই খাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিমা কোম্পানিগুলোর আয়ের বড় অংশ আসে মেরিন ব্যবসা থেকে। ডলারের সংকটে আমদানি কমে যাওয়ায় সেই ব্যবসায় ভাটা পড়েছে।
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত সাধারণ বিমা খাতের কোম্পানির সংখ্যা ৪২টি। সম্প্রতি চলতি বছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিগুলো। প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে ২৪টি সাধারণ বিমা কোম্পানির মুনাফা কমেছে, যা মোট তালিকাভুক্ত কোম্পানির ৫৭ দশমিক ৭১ শতাংশ। বিপরীতে বেড়েছে কেবল ১৭টি কোম্পানির মুনাফা।
সিংহভাগ বিমা কোম্পানির মুনাফা কমার পেছনে তিনটি কারণের কথা বলেছেন সংশ্লিষ্টরা। এগুলো হলো ডলারের সংকটে আমদানি হ্রাস, পুঁজিবাজার থেকে ভালো রিটার্ন না পাওয়া এবং কোম্পানির পরিচালন ব্যয়।
এ বিষয়ে এশিয়া ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইমাম শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘আয় কমে যাওয়ার পেছনে তিনটি কারণ রয়েছে। প্রথম কারণটি হচ্ছে, মেরিন ব্যবসা। এই ব্যবসা আমাদের সুবিধাজনক। এখান থেকেই আমরা মার্জিন (মুনাফা) করে থাকি। মেরিন ব্যবসা ভালো হলে আমাদের কোম্পানির স্বাস্থ্যটা ভালো থাকে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন ঠেকাতে বিলাস পণ্যসহ আমদানিতে কৃচ্ছ্রসাধন করা হচ্ছে। ডলার-সংকটের কারণে এলসি হচ্ছে না, আমদানি হচ্ছে না। আমদানি না হলে মেরিন ব্যবসা হবে না। আমার দৃষ্টিতে এটা বিমা কোম্পানির মুনাফা কমার একটা বড় কারণ।’
কোম্পানিগুলোর মুনাফার চিত্র
বিমা কোম্পানিগুলোর মধ্যে মুনাফা হ্রাসের তালিকায় শীর্ষে রয়েছে প্রভাতী ইনস্যুরেন্স। কোম্পানিটির আয় কমেছে ৮৯ পয়সা বা ৪৬ শতাংশের বেশি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ শতাংশ ইসলামী কমার্শিয়াল ইনস্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৩২ শতাংশ মুনাফা কমেছে সোনার বাংলা ইনস্যুরেন্সের।
এ ছাড়া ৩০ শতাংশের নিচে ও ২০ শতাংশের ওপরে মুনাফা কমেছে আরও ৯টি কোম্পানির। ১২ থেকে ১৬ শতাংশ পর্যন্ত মুনাফা কমেছে ছয়টির, আর ১০ শতাংশের নিচে মুনাফা কমেছে আরও ছয়টি বিমা কোম্পানির।
মুনাফা হ্রাসের তালিকায় সবার নিচে রয়েছে তাকাফুল ইসলামী ইনস্যুরেন্স। প্রতিষ্ঠানটির মুনাফা কমেছে ১ শতাংশ। একমাত্র কোম্পানি হিসেবে ফেডারেল ইনস্যুরেন্সের মুনাফা অপরিবর্তিত ছিল।
আমদানি কমে যাওয়ার পাশাপাশি বিমা কোম্পানির মুনাফা কমার ক্ষেত্রে পুঁজিবাজারের মন্দাবস্থা ও কোম্পানির পরিচালন ব্যয় বেড়ে যাওয়াকেও কিছু ক্ষেত্রে দায়ী করছেন বিশ্লেষকেরা।
এর মধ্যে হাতেগোনা কিছু কোম্পানির মুনাফা বেড়েছে। এদের কয়েকটি ভালো মুনাফা করলেও ১০টি কোম্পানি মুনাফা করেছে মাত্র ১ থেকে ৭ শতাংশ পর্যন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পুঁজিবাজার বিশ্লেষক আল-আমিন আজকের পত্রিকাকে বলেন, আয় কমে যাওয়ার মূল কারণ তো অবশ্যই আমদানি কমে যাওয়া বা বিভিন্নভাবে তাদের ইনস্যুরেন্সের যে প্রিমিয়াম হয়, আমদানি না হলে সেটা তো হবে না। অন্যদিকে পুঁজিবাজারের অধিকাংশ ভালো শেয়ার ফ্লোর প্রাইসে রয়েছে। ভালো শেয়ার ছাড়া স্বল্প মূলধনি ও পচা শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে বিমা কোম্পানিগুলো অবশ্যই ফান্ড দেবে না। সে ক্ষেত্রে তারা পুঁজিবাজার থেকেও খুব বেশি মুনাফা করতে পারেনি।
ক্ষমা করার জন্য বসে নেই : দুই পুলিশ কর্মকর্তাকে হাইকোর্ট
উচ্চ আদালত থেকে জামিনে থাকার পরও কলেজ শিক্ষার্থী মো. আশরাফুল হাওলাদারকে গ্রেপ্তারের ঘটনায় পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান ও এএসআই মিজানুর রহমানের ক্ষমার আবেদন গ্রহণ করেননি হাইকোর্ট।
আদালত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, একের পর এক উচ্চ আদালতের আদেশ অমান্য করবেন। আর আমরা মাফ করে দেব, এটা হতে পারে না। সংবিধান ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১৮ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
শুনানির শুরুতে দুই পুলিশ কর্মকর্তা আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
এ সময় হাইকোর্ট বলেন, আর কত উচ্চ আদালতের আদেশ অমান্য করবেন? আদেশ মানবেন না, আবার এসে মাফ চাইবেন, এটা তো হতে পারে না। শুধু মাফ করার জন্য হাইকোর্ট বসে নেই। সবাইকে মাফ করা হাইকোর্টের কাজ নয়। শত শত বছর এ কোর্ট থাকবে। আদালতের মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে, দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এসব কাজের জন্য নয়।  সংবিধানের ১০৮ অনুচ্ছেদ অনুসারে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের
দুই পুলিশ কর্মকর্তার আইনজীবী ব্যারিস্টার তাজরুল ইসলাম আদালতে বলেন, কলেজ শিক্ষার্থী মো. আশরাফুল হাওলাদারের হাইকোর্ট থেকে জামিন পাওয়ার বিষয়টি পুলিশ জানত না। আসামিরা জামিননামা দেখাননি, ল-ইয়ার্স সার্টিফিকেটও দেখানো হয়নি।
এ বিষয়টি আদালতে নজরে আনা আইনজীবী আলী আহসান মোল্লা বলেন, উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার কথা আসামিরা পুলিশ কর্মকর্তাদের বলেছেন। জামিন সংক্রান্ত ল-ইয়ার্স সার্টিফিকেট দেখালে পুলিশ সেটা ছিঁড়ে ফেলেছে।
আদালত বলেন, আমরা সব বিষয় দেখব। পুলিশ-আসামিদের কথোপকথনের রেকর্ড তলব করছি। এরপর আদালত এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ জুলাই দিন ধার্য করেন। ওই দিন দুই পুলিশ কর্মকর্তাকে হাজির হতে হবে।
আদালতে দুই পুলিশ কর্মকর্তার পক্ষে অ্যাডভোকেট শাহবাজ হোসেন, অ্যাডভোকেট শারমিনা হক ছিলেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী, সহকারী অ্যাটর্নি জেনারেল আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে উচ্চ আদালত থেকে জামিনে থাকার পরও কলেজ শিক্ষার্থী মো. আশরাফুল হাওলাদারকে গ্রেপ্তারের ঘটনায় পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান ও এএসআই মিজানুর রহমানকে তলব করেন হাইকোর্ট। ১৮ জুন সশরীরে আদালতে হাজির হয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়। একইসঙ্গে জামিনে থাকা সত্ত্বেও উদ্দেশ্যমূলক গ্রেপ্তার করে বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন করায় বিবাদীদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে লিখিতভাবে এ আদেশ দেন।
আদালত আদেশে বলেছিলেন, মো. আশরাফুল হাওলাদারকে গ্রেপ্তারে পুলিশ সদস্যের আচরণ বা প্রক্রিয়া আইন পরিপন্থি। একইসঙ্গে তা আমাদের সর্বোচ্চ আদালতের নির্দেশনারও পরিপন্থি। এটা আইনের মীমাংসিত প্রস্তাব যে, প্রাসঙ্গিক আইন অনুসরণ না করে নাগরিক অধিকারকে বাধাগ্রস্ত করা যাবে না। উল্লেখ্য, একজন পুলিশ অফিসারকে অভিযুক্তকে গ্রেপ্তার করার আগে প্রথমে তাকে আইনি বিষয় নিয়ে ভাবতে হয়। এখানে আসামি ফৌজদারি বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিনে রয়েছেন। আইনজীবী উচ্চ আদালতের জামিনের বিষয়ে আসামিকে সার্টিফিকেট দিয়েছেন। উল্লিখিত মামলায় মনে হচ্ছে এএসআই মিজানুর রহমান আমাদের সর্বোচ্চ আদালতের গাইডলাইন এবং আইনকে অবহেলা করেছেন। যার ফলে ফৌজদারি বিচার ব্যবস্থার কার্যকারিতা বাধাগ্রস্ত হয়েছে। আমরা মনে করি পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান ও এএসআই মিজানুর রহমান এ বিষয়ে কারণ ব্যাখ্যা করবেন।
গত ২০ মে একটি জাতীয় দৈনিকে ‘জামিন নেওয়া শিক্ষার্থীকে গ্রেপ্তার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন ২১ মে আদালতের নজরে আনেন আইনজীবী আলী আহসান মোল্লা।
প্রতিবেদনে বলা হয়, পটুয়াখালী সদর থানা পুলিশের বিরুদ্ধে উচ্চ আদালত থেকে জামিন নেওয়া কলেজ শিক্ষার্থী মো. আশরাফুল হাওলাদারকে আটক করে আদালতের পাঠানোর অভিযোগ উঠেছে। ঘটনার দিন রাতে আসামির বাড়ি থেকে আটকের পর শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়। এ সময় পুলিশকে হাইকোর্টের জামিনের কপি দেখালে তা আমলে নেয়নি বলে দাবি আসামির পরিবারের।
পরিবারের অভিযোগ, আটকের পর পুলিশ মোটা অঙ্কের টাকা দাবি করে। তা দিতে না পারায় পুলিশি ক্ষমতার বলে তাকে আদালতে পাঠানো হয়। যদিও হাইকোর্টের জামিননামা দেখে শুক্রবার দুপুরে আসামিকে ছেড়ে দিয়েছেন পটুয়াখালী চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন। আশরাফুল হাওলাদার পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের বাজারঘোনা গ্রামের আব্দুল লতিফ হাওলাদারে ছেলে। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন জেলা আইনজীবী সমিতি।
আশরাফুলের চাচা রাজা মিয়া বলেন, সদর থানা পুলিশের এএসআই মিজানুর রহমান তাকে আটক করেন। আশরাফুলের পরিবার ওই রাতে সুপ্রিমকোর্টের আইনজীবী আলী আহসান মোল্লার স্বাক্ষরিত প্রত্যয়নপত্র ও জামিননামার অনলাইন কপি দেখায় পুলিশকে।
দুর্যোগকালে সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ সেনা প্রধানের
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়া পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে দুর্যোগের সময় দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার জন্য সবাইকে নির্দেশনা দেন।
রোববার (১৩ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, পরিদর্শনের সময় তিনি কুমিল্লা সেনানিবাসের ইউনিটসমূহে চলমান বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় বিভিন্ন দিক-নির্দেশনা দেন। এছাড়াও, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যদের জন্য নির্মিত ১১২টি ফ্ল্যাট বিশিষ্ট ১৫তলা পারিবারিক বাসস্থান ‘সেনা নীড়’ প্রকল্পের উদ্বোধন করেন।
পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান কুমিল্লা সেনানিবাসে কর্মরত সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার নেন। দরবারে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কঠোর প্রশিক্ষণের মাধ্যমে সদা প্রস্তুত থাকতে এবং দুর্যোগকালে দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার জন্য সবাইকে নির্দেশনা দেন।
এসময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া ছাড়াও সেনাসদর ও কুমিল্লা এরিয়ার ঊর্ধ্বতন সেনাকর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিকরা এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জামায়াত নেতা সাঈদীকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী কারাগারে অসুস্থ পড়লে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে।
রোববার রাত পৌনে ১১টার দিকে তাকে বিএসএমএমইউয়ে আনা হয়। তার হার্ট অ্যাটাক হয়েছে বলে জানা গেছে। বর্তমানে কার্ডিয়াক ইমার্জেন্সিতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বিএসএমএমইউয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান রাত ১১টার দিকে জানান, তাকে পরীক্ষা-নিরীক্ষা করে হার্টে একটা অ্যাটাক হওয়ার বিষয় ধরা পড়েছে। ইসিজিতে দেখা গেছে ওনার হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু এখনো পুরোপুরিভাবে বলা যাচ্ছে না অবস্থা কোন দিকে যাবে। আগেই ওনার স্টেন্ট (রিং) লাগানো আছে।
তিনি আরও বলেন, হাসপাতাল থেকে এনজিওগ্রাম করে রিং বসানোর প্রস্তুতি নিয়ে রাখার জন্য বলা হয়েছে। কিন্তু তার রিং লাগবে কি না সেটি এখনো বলা যাচ্ছে না।
কারা সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বুকে ব্যথাজনিত সমস্যা দেখা দিলে তাকে কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিএসএমইউতে পাঠানো হয়। তার বুকে ব্যথা, হার্টে সমস্যা, প্রেশার ও ডায়াবেটিসজনিত কিছু সমস্যা ছিল বলে জানা গেছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১-এর জেল সুপার মো. শাহজাহান আহমেদ বলেন, দেলাওয়ার হোসাইন কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে তাজউদ্দিন আহমেদ মেডিকেল ও পরে অ্যাম্বুলেন্সে করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। তিনি বর্তমানে সেখানেই ভর্তি আছেন।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ প্রমাণিত হলে দুটি অভিযোগে দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনা। পরে আবেদনের প্রেক্ষিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন। বর্তমানে তিনি ওই মামলায় সাজাভোগ করছেন। এর আগে ২০১০ সালের ২৯ জুন রাজধানীর শাহীনবাগের বাসা থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তাকে আটক করা হয়। ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
আগের রাতে পর্যাপ্ত ঘুম না হলেও দিনে জেগে থাকবেন যেভাবে
আগের রাতে ভালো ঘুম হয়নি, ঘুমে চোখ ঢুলুঢুলু, তারপরও জেগে থেকে কাজ করতে হচ্ছে? এমন পরিস্থিতিতে কিন্তু আমরা অনেকেই পড়ি। বিশেষ করে ছুটির দিনের পরের দিনে। কিংবা রাতের ভ্রমণ শেষে পরদিন সকালে অফিস বা ক্লাসে যেতে হলে তো এমন অভিজ্ঞতা অবধারিত। চোখে ঘুম থাকলেও অফিস কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান তো ষোলো আনাই চাইবে আপনার কাছে। তাই জেনে নিন যে পাঁচ উপায়ে ঘুম ঘুম লাগলেও জেগে থাকা যায়।
উচ্চ বিটের গান শোনা
এমন কিছু গান বাছাই করুন, যা প্রতি মিনিটে ১০০ থেকে ১৩০টি উচ্চ বিট সৃষ্টি করে। তবে গানের বিট যেন এত বেশি না হয়, যা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। উল্টো দিকে মিনিটে ৬০টি বা এর চেয়ে কম বিটের গান আমাদের চোখে ঘুম এনে দেয়। তাই শোনার জন্য কী ধরনের গান নির্বাচন করছেন, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, নইলে হিতে বিপরীত হতে পারে।
উজ্জ্বল আলোয় থাকা
উজ্জ্বল আলো আমাদের চোখে থেকে ঘুম তাড়ায়। তাই জানালার পর্দা সরিয়ে ঘরের আলো ঢুকতে দিন। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে দিনেও ঘরের বাতি জ্বালান। চেষ্টা করুন আলোর ঔজ্জ্বল্য সর্বোচ্চ মাত্রায় নিতে। কিংবা যেখানে বসে কাজ করবেন, সে জায়গায় আলোর স্বতঃস্ফূর্ত সরবরাহ নিশ্চিত করুন।
পর্যাপ্ত পানি খাওয়া
শরীরে পানিশূন্যতা ঘুম ঘুম ভাবকে ত্বরান্বিত করে। হার্ভার্ড হেলথ বলছে, ঠিকমতো পানি পান আপনার ঘুম ঘুম ভাব দূর করতে সাহায্য করে। তার মানে এই নয় যে শুধুই বেশি বেশি পানি পান করতে হবে। পানি ছাড়া আরও অনেক ধরনের পানীয় আছে, যা শরীরের পানির চাহিদা পূরণ করতে পারে। ক্যাফেইনযুক্ত পানীয় বা চা–কফি এ ক্ষেত্রে হতে পারে দারুণ সমাধান।
ব্যায়াম করা
এমন কিছু ব্যায়াম আছে, যা আপনার শরীরে অক্সিজেনের সরবরাহ ত্বরান্বিত করে। পর্যাপ্ত অক্সিজেন আপনার শরীরের প্রবেশ করে কিছু হরমোনের নিঃসরণ করে শরীরকে চাঙা করে তোলে।
মন ভালো রাখা
বিষণ্নতা আর একঘেয়েমি—দুটোই শরীর ও মনকে ক্লান্ত করে ফেলে। ফলে ঘুম ঘুম ভাব আসে দ্রুত। তাই একঘেয়েমি কাটাতে নতুন কিছু করুন। আপনার আগ্রহের বিষয় নিয়ে একটা লেখা পড়ে ফেলতে পারেন। কিংবা একটানা কাজ না করে আশপাশের কারও সঙ্গে একটু খোশগল্প করুন। অর্থাৎ রুটিনমাফিক কাজে একটু নিয়মের ব্যত্যয় ঘটান। এতে ক্লান্তি–অবসাদ থেকে দূরে থাকতে পারবেন, ঘুম ঘুম ভাবও কেটে যাবে।
তবে শেষের আগে কিছু কথা। ঘুম ঘুম ভাব নিয়ে কাজ করা মোটেও ভালো কিছু নয়। হঠাৎ দু–এক দিন এমনটা হলে সমস্যা নেই, ঘন ঘন হলেই বিপদ। বিশেষ করে ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালানো বা ভ্রমণ এড়ানো ভালো।
ইমরানকে সরাতে তারবার্তার তথ্য সত্য হলে এটি ‘অপরাধ’: শাহবাজ শরিফ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারকে ক্ষমতা থেকে সরাতে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ উঠেছে। ফাঁস হওয়া একটি কূটনৈতিক তারবার্তায় বিষয়টি জানা যায়। এ প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, কথিত ওই তারবার্তা সত্যি হলে তা হবে ‘গর্হিত অপরাধ’।
তারবার্তার বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ইন্টারসেপ্ট। প্রতিবেদন অনুযায়ী, গত বছর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে চেয়েছিল ওয়াশিংটন।
কথিত সেই তারবার্তা গত বছর ইসলামাবাদে পাঠান ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূত আসাদ মজিদ। এতে একটি বৈঠকের বিবরণ রয়েছে। আসাদ মজিদের সঙ্গে সেই বৈঠক হয়েছিল যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুসহ মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের।
সেই তারবার্তা অনুযায়ী, ইউক্রেন যুদ্ধের বিষয়ে ইমরান খানের পররাষ্ট্রনীতি নিয়ে যুক্তরাষ্ট্র আপত্তি জানিয়েছিল।
তবে তারবার্তার তথ্য সঠিক কি না, এর সত্যতা যাচাই করতে পারেনি ডন। এ ছাড়া এই তারবার্তার যথার্থতা নিয়ে প্রশ্ন করলে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানে কে প্রধানমন্ত্রী হবেন, সে বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো অবস্থান নিয়েছে—এমন কোনো কথা ওই প্রতিবেদনের কোথাও উল্লেখ করা হয়নি।
ইন্টারসেপ্ট জানিয়েছে, তারবার্তার নথিটি তারা পাকিস্তান সেনাবাহিনীর একটি বেনামি সূত্র থেকে পেয়েছে। ওই সূত্র তাদের জানিয়েছে, ইমরান খান বা তাঁর দলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। অনেকের ধারণা, ইমরান খানকে গ্রেপ্তারের পর তাঁর দল পিটিআই তারবার্তাটি ফাঁস করেছে।
ফাঁস হওয়া এই তারবার্তা নিয়ে শুক্রবার পাকিস্তানি সংবাদমাধ্যম উই নিউজকে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে প্রশ্ন করা হয়, ইমরান খান তাঁকে ক্ষমতা থেকে অপসারিত করার ক্ষেত্রে বিদেশি ষড়যন্ত্রের যে দাবি করছে ইন্টারসেপ্টের প্রতিবেদন কি সেটা প্রমাণ করে?
শাহবাজ শরিফ বলেন, ‘আপনার প্রশ্নের উত্তর হলো এই কথিত তারবার্তা ফাঁস নিয়ে আমার নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির দুটি বৈঠক হয়েছে। এক বৈঠকে সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্রসচিব আসাদ মজিদ স্পষ্ট বলেন ডোনাল্ড লুর সঙ্গে বৈঠকে ষড়যন্ত্র নিয়ে কোনো আলোচনা হয়নি।’
পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রী বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও অন্য বাহিনীর প্রধানেরাও নিশ্চিত করেছেন পাকিস্তানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়নি। শাহবাজ আরও বলেন, মাজিদও বলেছেন, কোনো ধরনের ষড়যন্ত্রের প্রশ্নই ওঠে না।
শাহবাজ শরিফ বলেন, ‘ইমরান নিয়াজি বলেছিলেন রাশিয়ার সঙ্গে তাঁর সরকারের সম্পর্ক ভালো হচ্ছিল। এ কারণে তাঁকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু আমার সরকার রাশিয়া থেকে সস্তায় তেল কিনেছে। আল্লাহ না করুন, যদি এই সরকার মার্কিন ষড়যন্ত্ররে কারণে ক্ষমতায় এসে থাকে, তাহলে এটি আমাদের জন্য লজ্জার।’
২০২২ সালের এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ইমরান খান ক্ষমতাচ্যুত হন। তখন তিনি দাবি করেছিলেন, তিনি ওই গোপন বার্তা সম্পর্কে জানতেন। তিনি অভিযোগ করেন, তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ ও পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় যুক্তরাষ্ট্র তাঁকে ক্ষমতা থেকে সরাতে ষড়যন্ত্র করেছিল। পরে অবশ্য ইমরান খান সেই অবস্থান থেকে পুরোপুরি সরে আসেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনি ভালো সম্পর্ক চান। যুক্তরাষ্ট্র কখনোই ষড়যন্ত্র করতে পারেনি।
এ প্রসঙ্গে শাহবাজ শরিফ বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রী কি দেশের বিরুদ্ধে এতটা বিদ্বেষ ছড়াতে পারেন? তিনি বলেন, আর যদি তারবার্তার তথ্য সত্য হয়, তাহলে এটি বড় অপরাধ।
আরও পড়ুন
টাকা পাচার বন্ধ করতে পারলে দেশ অনেক সমৃদ্ধ হবে : পররাষ্ট্রমন্ত্রী
শুক্রবার (১১ আগস্ট) দুপুরে সিলেট সদর উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বড়লোকের দেশগুলো চীনের অগ্রগতি দেখতে পারে না। তারা চীনকে আটকাতে চায়। তাই ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ এই খেলার মধ্যে পড়ে গেছে। তবে বাংলাদেশ সেটা ওভারকাম করবে।
বাংলাদেশ সম্পর্কে কূটনীতিকদের নানা মন্তব্য নিয়ে তিনি বলেন, জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত পৃথিবীতে ৬৭টি দেশে নির্বাচন হয়েছে। সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশ নিয়েই কেবল হইচই। ভৌগলিক ও অর্থনৈতিক কারণে বাংলাদেশ এখন বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে বাংলাদেশের উপর বিদেশিদের চোখ।
বিএনপির প্রতি ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি দল ও তাদের প্রবাসী সহযোগীরা বিদেশিদের কাছে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা জনগণের কাছে না গিয়ে শুধু বিদেশিদের কাছে নালিশ দেয়। তারা জনগণের কাছে আসে না। তারা হচ্ছে নালিশ পার্টি।
উন্নয়ন প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদসহ স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সিলেট সদর উপজেলাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন
আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা শনিবার
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা আগামী শনিবার অনুষ্ঠিত হবে। গণভবনে কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত মঙ্গলবার (৬ আগস্ট) গণভবনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ বিশেষ বর্ধিত সভায় জেলা-উপজেলা ও মহানগর আওয়ামী লীগের ৪০ জনেরও বেশি নেতা বক্তব্য রাখেন।
ডেঙ্গু রোগীতে ঠাসা প্রথম সারির বেসরকারি হাসপাতালগুলো
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজধানীতে ৫৬টি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি করা হচ্ছে। এসব হাসপাতালে এ পর্যন্ত সর্বমোট ১৫ হাজার ৫৫৬ জন রোগী চিকিৎসা নিয়েছেন। ৯ আগস্ট পর্যন্ত এসব হাসপাতালে মৃত্যু হয়েছে ৭৩ জনের। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৮৭ জন।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে (ডিপিডিসি) কর্মরত তাওহীদা খুশবো গত সোমবার এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন তার ৬ বছর ৭ মাস বয়সী মেয়ে তাহিয়াত জান্নাতকে ভর্তি করাতে। জান্নাতের জ্বর সেদিন ১০৪ ডিগ্রির নিচে নামছিল না। কিন্তু তবু ভর্তি নেয়নি এভারকেয়ার, কারণ তাদের শয্যা খালি ছিল না।
তাওহীদা খুশবো ঢাকা পোস্টকে বলেন, মেয়েকে ভর্তির জন্য আমরা এভারকেয়ার হাসপাতালের ইমারজেন্সিতে যোগাযোগ করলে তারা জানায় ভর্তি নিতে পারবে না, কারণ সিট ফাঁকা নেই।
প্রথম সারির আরেক বেসরকারি হাসপাতাল স্কয়ার হাসপাতালে একই পরিস্থিতির মুখে পড়তে হয় বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে। ডেঙ্গু আক্রান্ত সন্তানকে তিনিও ভর্তি করাতে পারেননি স্কয়ার হাসপাতালে। শেষ পর্যন্ত হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে সন্তানকে ভর্তি করান তিনি।
কয়েক সপ্তাহ ধরে ঢাকার ডেঙ্গু আক্রান্তের হার মোটামুটি স্থিতিশীল রয়েছে, তবে এখন ঢাকার বাইরে আক্রান্তের হার বাড়ছে। ঢাকায় স্থিতিশীল থাকায় সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ কিছুটা কমে এসেছে। তবে প্রথম সারির বেসরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ আছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন
সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ডেঙ্গু নিয়ে এ বছর সবাই আতঙ্কে আছে। এ কারণে প্রিয়জনদের কেউ ডেঙ্গু আক্রান্ত হলে ভালো সেবার জন্য বেশি খরচ করে হলেও প্রথম সারির বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চায়। কিন্তু এখন দেখছি সরকারি হাসপাতালে শয্যা ফাঁকা থাকলেও বেসরকারি  হাসপাতাল রোগী নিতে পারছে না।
সাধারণ ডেঙ্গু রোগীদের ভর্তি নিচ্ছে না এভারকেয়ার
রোগী ভর্তি না করা প্রসঙ্গে এভারকেয়ার হাসপাতালের ডিউটি ম্যানেজার মফিজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সিট ফাঁকা না থাকলে আমরা কীভাবে ভর্তি নেব বলেন? আমাদের তো নির্দিষ্ট পরিমাণ শয্যাভিত্তিক রোগী ভর্তি করা হয়। শয্যা ছাড়া তো আমরা কোনো রোগী ভর্তি নিতে পারি না।
তিনি আরও বলেন, ডেঙ্গু যদি কারও ক্রিটিক্যাল হয়ে যায়, কারও যদি আইসিইউয়ের প্রয়োজন হয়, তাহলে আমরা তাদের ভর্তি নিচ্ছি। যারা সাধারণ ডেঙ্গু নিয়ে আসছে, তাদের আমরা ভর্তি নিচ্ছি না। বলছি আমাদের সাধারণ বেড ফাঁকা নেই।
তিনি বলেন, সত্যি বলতে বেডের বিষয়টা এখন জোর দিয়ে কিছু বলা যাচ্ছে না। এখন বলছি আইসিইউ প্রয়োজন এমন রোগীদের আমরা ভর্তি নিচ্ছি, কিন্তু এক ঘণ্টা পরে এ সিদ্ধান্ত নাও থাকতে পারে। কারণ- আমাদের ইমারজেন্সিতে সবসময় ৮ থেকে ১০ জন রোগী সিরিয়ালে থাকেই। অর্থাৎ এখন ফাঁকা আছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সেগুলো পূর্ণ হয়ে যেতে পারে। সুতরাং ফাঁকা আছে এই বিষয়টি আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না।
‘এই ফাঁকা, এই পূর্ণ’ পপুলার হাসপাতাল
পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডা. ইশতিয়াক রহমান ঢাকা পোস্টকে বলেন, ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত কোনো শয্যা বরাদ্দ না থাকলেও নিয়মিত ৪০ থেকে ৬০ জনের মতো ডেঙ্গু রোগী এখানে ভর্তি থাকেন।
তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত একজন রোগী হাসপাতালে ভর্তি হলে মিনিমাম তিন-চার দিন থাকে। আর অন্যান্য কিছু রোগী আছে একদিন থেকেও বাসায় চলে যায়। এ কারণে সিটের বিষয়টি কনফার্ম করে আমরা কখনো বলতে পারি না। হঠাৎ খালি হয়, আবার হঠাৎ সেগুলো ভর্তিও হয়ে যায়।
ডা. ইশতিয়াক রহমান আরও বলেন, সকালের দিকে কিছু সিট ফাঁকা থাকলেও সন্ধ্যার দিকে সবগুলো পূর্ণ হয়ে যায়। যে কারণে সন্ধ্যার পর কোনো ডেঙ্গু রোগী এলেও অনেক সময় আমরা তাদের ভর্তি নিতে পারি না। তবে ইমারজেন্সি কোনো রোগী এলে তাদের আমরা ইমারজেন্সিতে ফ্লুইড স্যালাইন দিয়ে রেখে দিই।
এক কেবিনে দুই ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেয় ল্যাবএইড
ল্যাবএইড হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আরিফুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ল্যাবএইড হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু রোগী থাকে ৩০ থেকে ৪০ জন, যদিও ডেঙ্গুর জন্য ২৩টি সিট বরাদ্দ আছে। এখন আর ডেঙ্গু রোগীদের জন্য বিশেষায়িত কোনো বেড রাখা হচ্ছে না। যারাই আসছে আমরা ভর্তি নিয়ে নিচ্ছি। যদিও ডেঙ্গু রোগীদের জন্য আমরা আলাদা একটি ওয়ার্ডের মতো করেছি, কিন্তু সেই বেডগুলোর প্রতি মানুষের আগ্রহ কম।
সিট ফাঁকা না থাকলে আমরা কীভাবে ভর্তি নেব বলেন? আমাদের তো নির্দিষ্ট পরিমাণ শয্যাভিত্তিক রোগী ভর্তি করা হয়। শয্যা ছাড়া তো আমরা কোনো রোগী ভর্তি নিতে পারি না। ডেঙ্গু যদি কারও ক্রিটিক্যাল হয়ে যায়, কারও যদি আইসিইউয়ের প্রয়োজন হয়, তাহলে আমরা তাদের ভর্তি নিচ্ছি। যারা সাধারণ ডেঙ্গু নিয়ে আসছে, তাদের আমরা ভর্তি নিচ্ছি না। বলছি আমাদের সাধারণ বেড ফাঁকা নেই।এভারকেয়ার হাসপাতালের ডিউটি ম্যানেজার মফিজুল ইসলাম
তিনি বলেন, হাসপাতালে ভর্তি হয়েই বেশিরভাগ মানুষ কেবিন চায়, যে কারণে সাধারণ বেডের তুলনায় আমাদের হাসপাতালে কেবিনের চাপটা একটু বেশি। এর বাইরে ৮০টি সিটের মতো আছে, যেগুলোতে আমরা রোগীদের ভর্তি দিতে পারি।
ডেঙ্গু রোগী আসছে, কিন্তু ভর্তি নিতে পারছেন না- এমনটা কখনও হয় কি না জানতে চাইলে আরিফুর রহমান বলেন, এ রকম যে হয় না, তা না। তবে আমরা চেষ্টা করি কোনো না কোনোভাবে রোগীটিকে সেবা দেওয়ার। অনেক সময় এক কেবিনেই রোগীদের সাথে কথা বলে আরেকজন রোগীকে ‘আউট পেশেন্ট’ হিসেবে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করি। আমরা চেষ্টা করি রোগীর প্রায়োরিটি অনুযায়ী ট্রিটমেন্টটা নিশ্চিত করার।
ঢাকা স্থিতিশীল হলেও ঢাকার বাইরে বাড়ছে
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন ঢাকা পোস্টকে বলেন, কয়েক সপ্তাহ ধরে ঢাকার ডেঙ্গু আক্রান্তের হার মোটামুটি স্থিতিশীল রয়েছে, তবে এখন ঢাকার বাইরে আক্রান্তের হার বাড়ছে। ঢাকায় স্থিতিশীল থাকায় সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ কিছুটা কমে এসেছে। তবে প্রথম সারির বেসরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ আছে।
ল্যাবএইড হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু রোগী থাকে ৩০ থেকে ৪০ জন, যদিও ডেঙ্গুর জন্য ২৩টি সিট বরাদ্দ আছে। এখন আর ডেঙ্গু রোগীদের জন্য বিশেষায়িত কোনো বেড রাখা হচ্ছে না। যারাই আসছে আমরা ভর্তি নিয়ে নিচ্ছি। যদিও ডেঙ্গু রোগীদের জন্য আমরা আলাদা একটি ওয়ার্ডের মতো করেছি, কিন্তু সেই বেডগুলোর প্রতি মানুষের আগ্রহ কম।ল্যাবএইড হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আরিফুর রহমান
শাহাদাত হোসেন বলেন, বেসরকারি হাসপাতালে ডেঙ্গু চিকিৎসায় নির্দিষ্ট গাইডলাইন করে দেওয়া আছে, তাদের বলা হয়েছে সে অনুযায়ী চিকিৎসা দিতে। তাদের (বেসরকারি) ডেঙ্গু পরীক্ষায় (এনএস-১) সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর বেশি কারও নেওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, ঢাকায় বর্তমানে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি আছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালটিতে রোগীদের জন্য মোট শয্যা রয়েছে ৬০০টি। রাজধানীতে দ্বিতীয় সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া অন্যান্য প্রায় সবগুলো হাসপাতালে শয্যা ফাঁকা রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজধানীর সর্বমোট ৫৬টি বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল স্বাস্থ্য অধিদপ্তরকে ডেঙ্গু রোগীর তথ্য দিচ্ছে। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে। দ্বিতীয় অবস্থানে আছে কাকরাইল ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল।
১৫ আগস্টের সাইবার হামলা ঠেকাতে ব্যবস্থা নিচ্ছি : প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ১৫ আগস্টের আশপাশে দেশে সাইবার হামলা হতে পারে এমন আশঙ্কা রয়েছে। তবে আমরা এটা প্রতিরোধের ব্যবস্থা নিচ্ছি।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে আগারগাঁও আইসিটি টাওয়ারে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ রহিতকরণ এবং সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বিষয়ক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
পলক বলেন, একটা থ্রেট আছে এটার বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। আমরা অনেকখানি নিরাপদ থাকব। আমরা প্রতিনিয়ত সাইবার হামলা মোকাবিলা করছি।
নতুন সাইবার আইন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কারো পক্ষে এটা পালন করা সম্ভব নয়। কি উদ্দেশ্যে করেছি সবাই জানেন। ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়া হবে এই জন্য সাইবার নিরাপত্তা দরকার। আমাদের ডেটা সুরক্ষায় আইন দরকার। এর মাধ্যমে ক্রিমিনাল অফেন্স মোকাবিলা করব। এশিয়া ও ইউরোপীয় অনেক দেশ দেখে এটা করা হয়েছে। প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে এটা করেছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, আইন সচিব গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মইনুল কবির, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শামসুল আরেফিন।
বেড়েই চলেছে রাজবাড়ীতে ডেঙ্গু রোগী সংখ্যা, হাসপাতালে ভর্তি ৬৯
বৃহস্পতিবার (১০ আগস্ট) এ তথ্য জানান জেলার সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর হাসপাতালে ২০, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৫২৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৫৯ জন।
জেলার সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তবে চিকিৎসার ক্ষেত্রে আমাদের যথেষ্ট আন্তরিকতা রয়েছে। ইতোমধ্যে অনেক ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে ভালো হয়ে বাড়ি ফিরে গেছেন। এ বর্ষা মৌসুমটা আমাদেরকে আরও বেশি সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, মূলত জুন, জুলাই ও আগস্ট মাস এলেই ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যায়। এর থেকে রেহাই পেতে হলে সকলকে সচেতন হতে হবে। বাড়ির আঙিনায় পানি জমিয়ে রাখা যাবে না এবং রাতে ঘুমানোর সময় মশারি টাঙাতে হবে।
এদিকে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় চাহিদা বেড়েছে খাবার স্যালাইন ও ডাবের। এই সুযোগে ডাবের দাম রাখা হচ্ছে দ্বিগুণ। রাজবাড়ীতে বড় সাইজের একেকটি ডাব আগে ৮০ থেকে ১০০ টাকা বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকা। আর মাঝারি সাইজের ডাব আগে ৫০ থেকে ৬০ টাকা বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে আকার ভেদে ৮০ থেকে ১২০ টাকায়। এতে বিপাকে পড়েছেন রোগী ও স্বজনরা।
মীর সামসুজ্জামান/এমজেইউ