এশিয়ান সময় - এশিয়ান সময়: নিউজ ডেস্ক
চাঁদাবাজিতে আমার কোনো সংশ্লিষ্টতা নেই: আসিফ মাহমুদ
তবে জানে আলম অপুর অভিযোগ নাকচ করে আসিফ মাহমুদ দাবি করেন, চাঁদাবাজির ঘটনায় তার সংশ্লিষ্টতা নেই।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, জানে আলম অপুকে ২০২২ সালে চিনতাম। ৫ আগস্টের পর তার সাথে কখনও দেখা বা কথা কথা হয়নি। এ ধরনের ক্লেম আসার পর বেশ অবাক হয়েছি।
তিনি বলেন, চাঁদাবাজির সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই, যা বলা হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। একজনের (অপু) যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে তা জোর করে নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে।
উপদেষ্টা থেকে পদত্যাগ এবং রাজনীতিতে যুক্ত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ বলেন, সবাই শুধু পরিচিতি বেশি হওয়ার কারণে আমার বা মাহফুজ ভাই বা ছাত্র উপদেষ্টাদের কথা বলে থাকেন; কিন্তু এই সরকারে তো আরো অনেকে আছেন, যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে। এখনো হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন, কিংবা নির্বাচনও করবেন। সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরো অনেক হয়তো আছেন। আমি মনে করি, সবারই তফসিলের আগে পদত্যাগ করা উচিত।
তিনি বলেন, আমি নিজে পদত্যাগ করব, কারণ আমি রাজনীতি করব। তবে নির্বাচন করব কি না এখনো ঠিক হয়নি। পদত্যাগ করে এনসিপিতে যোগ দেব কি না তা ঠিক হয়নি এখনো।
বিদ্যাপীঠগুলো গুলো মানুষ তৈরির পাশাপাশি পশুও তৈরি করছে: শিবির সভাপতি
তিনি বলেছেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা আমাদের একটি সনদ নির্ভর ব্যবস্থার মধ্য দিয়ে নিয়ে যায়। এ ব্যবস্থায় একজন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেও দিন শেষে মানুষ হচ্ছেন কিনা, তার কোনো প্রাতিষ্ঠানিক হিসাব নেই। নেই সামাজিক কিংবা রাষ্ট্রীয় কোনো হিসাবও।
রোববার (১০ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের একটি কনভেনশন সেন্টারে তিনি এসব কথা বলেন। ইসলামী ছাত্রশিবির মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
শিবির সভাপতি বলেন, বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ ছিলেন আগ্রাসনবাদী আধিপত্যবাদীদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি তার সহপাঠীদের নামাজের দিকে আহ্বান করতেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। এ কারণে তার সহপাঠীরাই তাকে সাপের মতো পিটিয়ে হত্যা করেছে। যারা তাকে হত্যা করেছে, তারাও নিশ্চয়ই সমান মেধাবী ছিল; কিন্তু তাদের মধ্যে একটি জিনিসের অভাব ছিল, তা হলো মানবতা। তাই আমাদের আগে মানুষ হতে হবে।
সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনের একটি পর্যায়ে গিয়ে তোমাদের কেউ কেউ শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, পুলিশ, ব্যবসায়ী কিংবা রাজনীতিবিদ হবে। তাই আহ্বান করব, তোমরা যে যে সেক্টরেই যাও না কেন, মানবিক গুণাবলী ধরে রেখো।
তিনি পরামর্শ দেন, ডাক্তার হও; তবে এমন ডাক্তার নয়, যে চেয়ে চেয়ে দেখবে রোগী মারা যাচ্ছে কিন্তু পেমেন্ট না দেওয়া পর্যন্ত চিকিৎসা করবে না। প্রকৌশলী হও; তবে এমন প্রকৌশলী নয়, যে নিজের জ্ঞান দিয়ে রাষ্ট্রের অর্থ লোপাট করে নিজের পকেট ভারি করে। এমন ব্যবসায়ী নয়, যে ওয়ার্ল্ড ব্যাংকিং সেক্টরে অবস্থানধারী বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি ব্যাংককে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে ফেলে। এমন ব্যবসায়ী হও, যে পুরো সমাজকে আলোকিত করতে ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।
মহানগর উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামী নেতা ডা. আবু নাসের, ডা. একেএম ফজলুল হক, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তানভীর মো. হায়দার আরিফ, ছাত্রশিবির কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দীন আবির।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাচ্ছেন আজ
সোমবার (১১ আগস্ট) দুপুরে মালয়েশিয়ার উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন।
তার সফরে অভিবাসন ও বিনিয়োগ ইস্যু গুরুত্ব পাবে। এ ছাড়া দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবার উপর হামলা
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান মঞ্জু উপজেলার ইছাপুর ইউপির নারায়ানপুর এলাকায় নিজ বাড়িতে আসেন। সে হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক ছিল। সন্ধ্যার পর এলাকায় মেহেদী হাসান মঞ্জুকে এলাকায় দেখতে পেয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা সাগর হোসেন সুক্কুর ও দলের কয়েকজন মিলে তাকে মারধর করার চেষ্টা চালায়।
তারা আরও জানান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা গিয়ে বিষয়টি জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে সাগর হোসেন শুক্কুরসহ কয়েকজন তথ্য উপদেষ্টার বাবাকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে তিনি হাতে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয় ।
এ ঘটনার জের ধরে রাত সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। এরপর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এদিকে, অভিযুক্ত সাগর হোসেন সুক্কুর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
রামগঞ্জ থানার ওসি মো. আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যারা এ ঘটনার সাথে জড়িত তাদের ছাড় দেয়া হবে না। জড়িতদের ধরতে অভিযান চলছে। মামলার প্রস্তুতিও চলছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।
বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবী ১/১১ সরকারের ইঙ্গিত বহন করে; নাহিদ ইসলাম
তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম-খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে।’
আজ (বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি) তার ভেরিফাইয়েড ফেসবুক অ্যাকাউন্টে এই কথা লিখেন।
তিনি পোস্টে লিখেন, ‘ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ আগস্ট থেকেই শুরু হয়েছে। ৫ আগস্ট যখন ছাত্র-জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন (অনেকে ছাত্রদের কথাও বলেছেন সেখানে)।’
আমরা ৩ আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিবো না। আমাদেরকে বারবার ক্যান্টেন্টমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিংয়ের মাধ্যমে ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয় বলেও জানান তিনি।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার। জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয় নাই।’
তিনি পোস্টে আরো লিখেন, ‘কিন্তু অভ্যুত্থানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল। অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনের নির্বাচনের পরে।’
ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা ১/১১ এর সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে। বিএনপি কয়েকদিন আগে মাইনাস টু এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে বলেও জানান তিনি।
নাহিদ ইসলাম আরো বলেন, ‘এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র-জনতা কোনোভাবেই এটা মেনে নিবে না। এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র।’
আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারে আন্দোলনের সব পক্ষেরই অংশীদারত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে। সরকার গঠনের আগেই ৬ আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজির নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক। এরকমভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপিপন্থি লোকজন রয়েছে। নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতায়ও মাথায় রাখতে হবে বলেও জানান নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘রাষ্ট্রপতির পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অথচ এগুলা কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না। কিন্তু দেশের স্থিতিশীলতা, বৃহত্তর স্বার্থ এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে।’
কিন্তু এর মানে এই না যে গণতন্ত্রবিরোধী ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিবো বলেও পোস্টে উল্লেখ করেন নাহিদ।
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যে ঐক্য সম্ভব হয়েছে অথচ বাংলাদেশে আওয়ামী লীগ বিষয়ে আমরা ঐক্য করতে পারি নাই এত হত্যা ও অপরাধের পরেও। হায় এই 'জাতীয় ঐক্য' লইয়া আমরা কি রাষ্ট্র বানাবো।’
ফেসবুক পোস্টে নাহিদ আরো বলেন, ‘বাংলাদেশ কে দুর্বল করা সহজ কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায়। এ দেশের বড় বড় লোকেরা অল্পমূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে।’
আমি মনে করিনা সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে। বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায়। বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বকে আহ্বান করবো, ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র-জনতার সাথে বৃহত্তর ঐক্য ও সংহতির পথ বেছে নিন।
বরগুনায় বিপদাপন্ন জনগোষ্ঠীর তালিকার মোড়ক উন্মোচন
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে জাগোনারীর পাঠশালা প্রশিক্ষণ কেন্দ্রে এসিটি-২ প্রকল্প থেকে এ কর্মশালা আয়োজন করা হয়।
জাগোনারীর পরিচালক (যোগাযোগ) ডিউক ইবনে আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রান ও পুনর্বাবাসন কর্মকর্তা (এনডিসি) আবদুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি ছিলেন সিপিপির উপপরিচালক মো. গোলাম কিবরিয়া, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য মনির হোসেন কামাল, সিপিপি বরগুনার টিম লিডার জাকির হোসেন মিরাজ, রোভার স্কাউটস এর সাধারণ সম্পাদক তারিক বিন আনসারি সুমন, রেডক্রিসেন্ট বরগুনার কর্মকর্তা মো. করিম, ফায়ার সার্ভিস বরগুনা স্টেশনের টিম লিডার রুহুল আমিন প্রমুখ।
কর্মশালায় জেলার বিপদাপন্ন জনগোষ্টির একটি প্রোফাইল উপস্থাপনা করেন এসিটি-২ প্রকল্পের কর্মকর্তা দেবাশীষ কর্মকার রায়। কর্মশালা শেষে বিপদাপন্ন জনগোষ্ঠীর একটি প্রোফাইলের মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে মো. হাফিজুর রহমান, মাহবুবুল আলম মান্নু, তরিকুল ইসলাম রতন সহ জাগোনারীর কর্মকর্তা মো. হাসান শাহরিয়ার, এসিটি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মহিউদ্দিন, গৌরীচন্না ও ফুলঝুড়ি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সিপিপির ইউনিট লিডার, এসিটি-২ প্রকল্পের ইয়ুথ টিম ও সিবিওর যুব নেতৃত্ব এবং সুশীল ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফামের সহায়তায় বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ও ফুলঝুরী ইউনিয়নে দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় এসিটি-২ প্রকল্পের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন করছে উন্নয়ন সংস্থা জাগোনারী। প্রকল্প থেকে ইতোমধ্যে বরগুনা জেলার আপদকালীন একটি পরিকল্পনা তৈরী করা হয়েছে। যা দুর্যোগের ঝুঁকি হ্রাসে সহায়ক শক্তি হিসাবে কাজ করবে।
এছাড়াও গণস্বাক্ষর দিয়ে স্মারকলিপি প্রদান করেছে জনপ্রশাসন সচিবের বরাবরে। বৈধ ভূমি রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে আজ (রোববার) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিজুস চন্দ্র দে এবং তার স্ত্রী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শুভ্রা দাসের বদলীর দাবিতে ফুঁসে উঠেছে বরগুনা শহরের ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বৈধ ভূমি রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক ও দৈনিক দীপাঞ্চলের সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রফেসর রফিকুল ইসলাম টুকু, বরগুনা বন্দর ক্লাব অ্যাসোসিয়েশনের আহবায়ক শামসুল আলম শানু, বরগুনা চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক দিলীপ কর্মকার, ব্যবসায়ী জহিরুল হক পনু, দৈনিক সৈকত সংবাদের সম্পাদক জহিরুল হাসান বাদশা, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, সাবেক কাউন্সিলর মীর শওকত হোসেন, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, পরিবেশ আন্দোলন কর্মী মুশফিক আরিফ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন বৈধ ভূমি রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব সাংবাদিক রেজাউল ইসলাম টিটু।
অভিযোগে বলা হয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিজুস চন্দ্র দে এবং তার স্ত্রী অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শুভ্রা দাস গত তিন বছর ধরে বরগুনা জেলা প্রশাসনে থেকে একটি সিন্ডিকেট তৈরি করে ঘুষ বাণিজ্য করে আসছে। খাস জমি উদ্ধারের নামে অসংখ্য মানুষকে উচ্ছেদ করে পুনরায় সেই জমি বন্দোবস্ত দিয়ে করে কোটি কোটি টাকার হাতিয়ে নিয়েছে এরা। এই সিন্ডিকেটের জাঁতাকলে বরগুনার মানুষ অতিষ্ঠ হয়ে আজ রাস্তায় নেমে বিক্ষোভ করছে। এই দুই কর্মকর্তাকে বদলি করে বরগুনার মানুষকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলন কর্মীরা।
শিক্ষা অফিসারের দ্বিতীয় বিয়ে কান্ড : তথ্য ফাঁস করায় অফিস সহকারীকে লাঞ্ছিত
১৪ জুলাই সকাল অনুমান ১০টার সময় মায়ের জন্য ঔষধ কিনতে অফিসের বাইরে আসলে বরগুনা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সহ কয়েকজন লোক অটোরিক্সা করে তুলে নিয়ে যান জেলা শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ গোলাম কবিরকে। বরগুনা টাউনহল সংলগ্ন ব্রিজের উত্তর পশ্চিম পাড়ে জনৈক সোহরাব মেম্বারের বাসায় নিয়ে কবিরকে ব্যাপক মারধর করেন লাভলি আক্তার নিপা।
কবিরকে মারধর করলে ওই এলাকার এক ব্যক্তি নাম গোপন রাখার শর্তে জানান, তিনি জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে জানালে ঘটনাস্থলে উপস্থিত হয় বরগুনা সদর থানা পুলিশ। পরে পুলিশ কবিরকে উদ্ধার করে সদর থানায় নিয়ে আসেন।
মারধরের ঘটনা ছড়িয়ে পরলে শুরু হয় নানা তালবাহানা। সন্ধ্যার পরে জেলা শিক্ষা অফিসারের দ্বিতীয় স্ত্রী নিপা জেলা শিক্ষা অফিসে কর্মরত বেশ কয়েকজনকে নিয়ে থানায় এসে কবিরকে কোন অভিযোগ না দিয়ে সমঝোতা করতে রাজি করান।
গোলাম কবির জানান, থানা পুলিশের মাধ্যমে লিখিত দিয়ে আপোষ মিমাংশায় যাবো। আমি জেলা শিক্ষা অফিসারের স্ত্রীকে ফোন দিয়ে তার দ্বিতীয় বিবাহের কথা বলেছি সেটাই আমার অন্যায় ছিল। আমাকে তুলে নিয়ে গিয়ে কয়েকটি চড় থাপ্পর মেরেছে। আমার এ বিষয়ে আর কোন অভিযোগ নাই।
বরগুনা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিপা জানান, কবির আমাকে নির্বাচন থেকেই বিরক্ত করেছে। আমি এ বিষয়ে অভিযোগ দিয়েছি। কবিরকে মারধরের বিষয় জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে সাংবাদিকে বলেন, বরগুনায় আপনি একাই সাংবাদিক, মাস্তানি করেন, এটা আমার পারিবারিক বিষয়।
এদিকে জেলা শিক্ষা অফিসার মোহাম্মাদ জসিম উদ্দিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি জানান, আমি বলব বিবাহের ঘটনা সত্য। তাতে ওদের কি? ওরা কি খাওন পড়ন দেয়? আমার স্ত্রী কি কোন অভিযোগ করেছে? আমার পার্সোনাল বিষয়ে কেন আমার বউয়ের কাছে ফোন দিল? আমি এখানে ৫০টা বিয়ে করলেও সে বলতে কে? পুলিশ যেহেতু কবিরকে নিয়ে এসেছে দেখি কি হয়।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে সদর থানার সামনে অনেক শিক্ষক হাজির হন। পরিচয় গোপন রাখার শর্তে অনেক শিক্ষকই বলেন, জেলা শিক্ষা অফিসার মহিলা ভাইস চেয়ারম্যান নিপাকে বিবাহ করেছেন সেটা অনেকেই জানি। একজন সরকারী কর্মচারীকে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে মারধর করা কোনভাবে কাম্য নয়। তারা এ ঘটনার সমালোচনাও করেন।
উদ্ধার হওয়া গোলাম কবির কোন অভিযোগ দিতে না চাওয়ায় রাত আনুমানিক ১০ টার দিকে মুচলেকা নিয়ে গোলাম কবির এবং মহিলা ভাইস চেয়ারম্যান নিপাকে থানা থেকে নিজ নিজ জিম্মায় ছেড়ে দেন। বিষয়টি নিশ্চিত করেন সদর থানা পুলিশ। পুলিস আরও জানান, উভয় পক্ষই আপোষ মিমাংশা চেয়েছে। মুচলেকা দিয়ে উভয় পক্ষ আপোষ হয়েছে।
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বামনায় প্রার্থীদের প্রতিশ্রুতি
বামনা উপজেলায় আনারস প্রতীকের প্রার্থী মিজানুর রহমানের প্রতিশ্রুতি, নির্বাচিত হলে সরকারী গাড়ি হবে জনগণের অ্যাম্বুলেন্স।
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বামনা উপজেলায় প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। প্রতিটি সভা ও সমাবেশে তারা তাদের প্রতিশ্রুতি জানাচ্ছেন এবং ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।
আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব মিজানুর রহমান মিজান তার প্রতিশ্রুতি জানিয়ে বলেছেন, "আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে সরকার থেকে আমাকে ব্যবহার করতে যে গাড়িটি দেয়া হবে, সেটি আমি জনগণের অ্যাম্বুলেন্স সেবা হিসেবে ব্যবহার করবো। এই উপজেলায় আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে এখানে শতভাগ উন্নয়ন নিশ্চিত করা হবে।"
মিজানুর রহমান মিজানের এই প্রতিশ্রুতি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তার এই উদ্যোগ জনগণের সেবায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন স্থানীয়রা।
সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির গাড়িতে দুর্বৃত্তদের হামলা
গোলাম মাওলা রনির গাড়িতে দুর্বৃত্তদের হামলা: সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির ফেসবুক পোষ্টের আর্টিকেলটি হুবহু
জল্লাদের কবলে পড়ে আজ আর একটু হলেই মরতে বসেছিলাম । প্রানের শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার প্রানের উপর আঘাত আসবে অমন চিন্তা কোন দিন মাথায় ঢোকেনি । তাই রাত বিরেতে একাকি, পায়ে হেঁটে, বা রিকশা বা উবারের মোটর সাইকেলে করে মনের আনন্দে দোয়েল চত্বর হয়ে কখনো টিএসসি বা কখনো শহীদ মিনার হয়ে নীলক্ষেত দিয়ে বাসায় ফিরেছি । অফিসে আসার ক্ষেত্রেও সর্বদা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়েই আসতেই শান্তি অনুভব করি !
তো আমার সেই শান্তির যাত্রায় আজ কি ঘটেছে সেই কথা বলার চেষ্টা করবো ! আমার গাড়ি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেলের স্টেশন পাড়ি দিয়ে পুষ্টি বিজ্ঞান বিভাগের উল্টো দিক দিয়ে যাচ্ছিল ঠিক তখন ইউ টার্ন নেয়ার যায়গায় ৪/৫ জন যুবক হাতুড়ি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে আমার গাড়ির উপর ঝাঁপিয়ে পড়লো । হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে গাড়ির গ্লাস ভেঙ্গে ফেললো । হতচকিত ড্রাইভার প্রথমে গাড়ি ব্রেক করলেন । তারপর আবার দ্রুত টান মেরে জল্লাদদের কবল থেকে বাঁচার চেষ্টা করলেন । হাতুড়ি বাহিনী পেছনে ছুটল আর অকথ্য ভাষায় গালাগাল দিতে লাগলো ।
অফিসে এসে আমি বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে জানালাম । তারা বেশ আন্তরিকতা নিয়ে প্রতিকারের আশ্বাস দিলেন । আমি ছাত্রলীগ সভাপতি জনাব সাদ্দামকেও ফোন করে ঘটনা জানালাম । তিনিও সান্ত্বনা দিলেন ।
উল্লেখিত আবস্থায় আমার কপালে আগামী দিনে কি ঘটবে তা আমি জানি না । এটা নিয়ে আমার কোন উদ্বেগ বা উৎকণ্ঠাও নেই । কারন আমি জন্ম থেকেই ছন্নছাড়া মানুষ । জীবনের প্রতি মায়া, বেঁচে থাকার স্বপ্ন বা কোন কিছু পাওয়ার লোভ কোন দিন আমাকে তাড়িত করেনি । সুতরাং মরে যাওয়া বা কেউ আমাকে মেরে ফেলবে এটা নিয়ে হৈচৈ করার প্রয়োজন আছে বলে মনে হয়না ।
বর্তমানে আমার ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ । চলমান দুর্বিষহ সময়, চারিদিকের হাহাকার, অভাব অভিযোগ, মানুষের আর্তনাদ ইত্যাদি বিষয় আমাকে যেভাবে আহত করে সেখানে কেউ যদি কষ্ট করে আমাকে মারতে আসে এবং মেরে ফেলে তাহলে অনেক ঝামেলা থেকেই বেঁচে যাই ।
সুতরাং আমাকে প্রানে মেরে ফেলার জন্য আজ আক্রমন করে যারা ব্যর্থ হয়েছেন তাদের যেন আগামীতে কোন কষ্ট করতে না হয় এই জন্য আমার সম্পর্কে কিছু তথ্য পেশ করলাম ঃ
আমার অফিস ৩৩ তোপখানা রোড। বাসা ১০ নায়েম রোড ধানমণ্ডি । সকাল ১১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত অফিস থাকি । রোজ রাতে টকশো থাকে এবং গভীর রাতে একা একা বাসায় ফিরি । বিকালে রমনা পার্কে একা হাটি । শুক্রবার ধানমণ্ডি ৭ নম্বর সড়কের বাইতুল আমান মসজিদে নামায পড়ি । সুতরাং কেউ যদি আমাকে মেরে ফেলতে চান তাহলে একটু কষ্ট উল্লেখিত ঠিকানায় এলেই হবে ।
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন !
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার সোমবার রাতে এক বিবৃতিতে উল্লেখযোগ্য দুর্নীতির অভিযোগে আজিজ আহমেদকে চিহ্নিত করার কথা জানান। এর ফলে তিনি ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য বিবেচিত হবেন।
জেনারেল আজিজ আহমেদ ২০১৮ সালের ২৫ জুন থেকে ২০২১ সালের ২৪ জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। ২০২১ সালের ডিসেম্বরে তার মার্কিন ভিসা বাতিলের গুঞ্জন ছড়িয়েছিল, তবে সে সময় মার্কিন পররাষ্ট্র দপ্তর কোনো মন্তব্য করেনি এবং আজিজ আহমেদও তার মার্কিন ভিসা বাতিলের তথ্য নাকচ করেছিলেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জেনারেল আজিজ উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ত ছিলেন। তার কর্মকাণ্ড সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ন করেছে এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকেও হেয় করেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, আজিজ আহমেদ তার ভাইয়ের ফৌজদারি অপরাধের জবাবদিহি এড়াতে সহযোগিতা করেছেন, এর মধ্য দিয়ে সরকারি প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ত হয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এই ব্যবস্থা গ্রহণ বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে। যুক্তরাষ্ট্র সরকারি পরিষেবাগুলোকে আরো স্বচ্ছ এবং সাশ্রয়ী করার পাশাপাশি ব্যবসায়িক ও নিয়ন্ত্রক পরিবেশ উন্নতকরণ এবং অর্থ পাচার ও অন্যান্য আর্থিক অপরাধের তদন্ত ও বিচারে সক্ষমতা তৈরিতে সহায়তার মাধ্যমে বাংলাদেশে দুর্নীতিবিরোধী প্রচেষ্টাকে সমর্থন করে।
এশিয়ান সময়/ কে কে বিডিএন
আষাঢ় মাসে স্বাস্থ্য সচেতনতা: বৃষ্টির মৌসুমে সুস্থ থাকার ৭টি উপায়
আষাঢ় মাসে স্বাস্থ্য সচেতনতা: বৃষ্টির মৌসুমে সুস্থ থাকার উপায়
আষাঢ় মাস বৃষ্টি এবং সবুজের সমারোহ নিয়ে আসে, কিন্তু সাথে নিয়ে আসে বিভিন্ন স্বাস্থ্য সমস্যাও। এই সময়ে বায়ু ও পানি দ্বারা সংক্রামিত রোগের প্রাদুর্ভাব ঘটে। তাই আষাঢ় মাসে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। এই ব্লগ পোস্টে আমরা আষাঢ় মাসে স্বাস্থ্য সচেতন থাকার কিছু কার্যকর উপায় নিয়ে আলোচনা করব।
১. পানির বিশুদ্ধতা নিশ্চিত করুন
আষাঢ় মাসে পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, কলেরা, টাইফয়েড ইত্যাদির ঝুঁকি বেড়ে যায়। তাই পানির বিশুদ্ধতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিল্টার করা পানি পান করুন, এবং পানি ফুটিয়ে পান করাও নিরাপদ।
২. খাদ্য নিরাপত্তা
বৃষ্টির মৌসুমে খাদ্যদ্রব্যের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। রাস্তার খাবার পরিহার করুন, কারণ এগুলো প্রায়ই দূষিত হয়। তাজা এবং সঠিকভাবে রান্না করা খাবার খান। সবজি এবং ফল ভালোভাবে ধুয়ে নিন।
৩. মশার কামড় থেকে সুরক্ষা
আষাঢ় মাসে মশার উপদ্রব বৃদ্ধি পায়, যা ডেঙ্গু এবং ম্যালেরিয়া মতো রোগের কারণ হতে পারে। মশারি ব্যবহার করুন, ঘরে মশা প্রবেশ বন্ধ করতে মশারোধী জাল ব্যবহার করুন। মশা তাড়ানোর ক্রিম বা স্প্রে ব্যবহার করতে পারেন।
৪. বৃষ্টিতে ভেজা থেকে বিরত থাকুন
বৃষ্টিতে ভেজা থেকে ঠান্ডা লাগা এবং জ্বরের সম্ভাবনা বাড়ে। তাই ভিজে গেলে দ্রুত শুকিয়ে নিন এবং গরম পানিতে গোসল করুন। বাইরের কাপড় শুকিয়ে নিতে ভুলবেন না।
৫. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
এই সময়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখাটা জরুরি। সুষম খাদ্য গ্রহণ করুন, পর্যাপ্ত বিশ্রাম নিন এবং নিয়মিত ব্যায়াম করুন। ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু, কমলা, আমলকি ইত্যাদি খেতে পারেন।
৬. স্বাস্থ্যকর পরিবেশ
পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখুন। জমে থাকা পানি সরিয়ে ফেলুন, কারণ এগুলো মশার বংশবিস্তার করতে সহায়ক হয়। ঘরের চারপাশ পরিষ্কার রাখুন এবং বর্জ্য সঠিকভাবে নিষ্পত্তি করুন।
৭. চিকিৎসকের পরামর্শ নিন
যেকোনো অসুস্থতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। প্রাথমিক অবস্থায় চিকিৎসা শুরু করলে অনেক জটিলতা এড়ানো সম্ভব।
উপসংহার
আষাঢ় মাসের সৌন্দর্য উপভোগ করতে হলে স্বাস্থ্য সচেতন থাকা অত্যন্ত জরুরি। উপরের টিপসগুলো মেনে চললে আপনি এই মৌসুমে সুস্থ ও নিরাপদ থাকতে পারবেন। বৃষ্টি উপভোগ করুন, কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।
বর্ষাকালের স্বাস্থ্য সচেতনতা: সুস্থ থাকার গুরুত্বপূর্ণ
মানসিক সমস্যা: প্যানিক ডিজঅর্ডার বা আতঙ্কের অসুখ
শিশু কেনাবেচা চক্রের মূল হোতা গ্রেফতার
রাজধানীর বাড্ডা থেকে ২ বছর বয়সী মোসাম্মদ মরিয়মকে অপহরণের ঘটনায় সুমাইয়া নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ মার্চ) সকালে তাকে গ্রেফতার করা হয়েছে।
বাড্ডা থানা পুলিশ জানায়, শনিবার সকাল ১১টায় বাড্ডা থেকে শিশু মরিয়মকে অপহরণ করে চাঁদপুর জেলার ফরিদগঞ্জে নিয়ে যায় সুমাইয়া। পরে মরিয়মের বাবা-মার কাছে টেলিফোনের মাধ্যমে মুক্তিপণ দাবি করে। এবিষয়ে মরিয়মের বাবা-মা বাড্ডা থানায় অভিযোগ করলে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।
বাড্ডা থানা পুলিশ বলেন, মরিয়মের বাবা মো. মনু কমলাপুর রেলস্টেশনে দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। তিনি তার স্ত্রী ও ২ বছর বয়সী শিশু কন্যাসহ উত্তর বাড্ডায় থাকেন। তার প্রতিবেশী সুমাইয়া আক্তারের সঙ্গে তাদের দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক রয়েছে। সুমাইয়া পরিকল্পনা করছিল মনু মিঞার ২ বছর বয়সী শিশু কন্যা মরিয়মকে অপহরণ করে মুক্তিপণ আদায় করবে।
পুলিশ আরও জানায়, সুমাইয়ার পূর্ব পরিকল্পনা মোতাবেক মনুর শিশুকন্যা মরিয়মকে পাউরুটি খাওয়ানোর কথা বলে অপহরণ করে পালিয়ে যায়। পরে সুমাইয়া মনুর কাছে মুক্তিপণ হিসেবে ১০ হাজার টাকা দাবি করে এবং ৬ ঘণ্টার মধ্যে টাকা দিতে ভয়ভীতি দেখায়। দ্রুত টাকা না পেলে সে বাচ্চাটিকে নদীতে ফেলে হত্যা করার হুমকি দেয়।
সংবাদ পেয়ে ২৪ ঘণ্টার অভিযান চালিয়ে বাড্ডা থানার এসআই শাহ আলম খলিফা চাঁদপুর হাইমচর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে।
ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইরানের প্রেসিডেন্ট ড. সাইয়েদ ইব্রাহিম রাইসির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য সফরসঙ্গীদের মৃত্যুতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন। বিভিন্ন সংকটে প্রেসিডেন্ট রাইসির দূরদর্শী পদক্ষেপ ও তার সাহস আমাদের জন্য অনুপ্রেরণার মডেল হয়ে থাকবে। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে ইরান একজন জ্ঞানী ও বিজ্ঞ নেতাকে হারালো।
রাষ্ট্রপতি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি সমবেদনা জানান।
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সারাদেশে ইসলামী আন্দোলনের শান্তিপূর্ণ বিক্ষোভ
গত ১০ মে ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই প্রধান অতিথির বক্তব্য শেষে এই কর্মসূচির ঘোষণা দেন।
সারাদেশের যেসব জেলায় এ কর্মসূচি পালিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য জেলাগুলো হলো: ঢাকা জেলা উত্তর ও দক্ষিণ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, কিশোরগঞ্জ, গাজীপুর মহানগর ও জেলা, গোপালগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ মহানগর ও জেলা, রাজশাহী মহানগর ও জেলা, জয়পুরহাট, বগুড়া, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, চট্টগ্রাম মহানগর ও জেলা, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী, ল¶ীপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা মহানগর ও জেলা, বি-বাড়ীয়া, খুলনা মহানগর ও জেলা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, বাগেরহাট, সাত¶ীরা, রংপুর মহানগর ও জেলা, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, পিরোজপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে জেলা নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতা বন্ধ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের মদদ ছাড়া ইসরাইল এমন হামলা করার সাহস পেত না। প্যালেস্টাইনের গাজা উপত্যকাসহ বিভিন্ন অঞ্চলে মার্কিন মদদপুষ্ট জায়নবাদী ইসরাইলি হামলা ও ওই এলাকা জনমানবশূন্য করার পরিকল্পনা করছে। এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। ১ লাখেরও বেশি মানুষকে আহত ও পঙ্গু করা হয়েছে। পুরো গাজাকে বৃহত্তর জেলখানায় পরিণত করে সেখানে সবধরনের নাগরিক সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। এমন বর্বরতা ও অসভ্যতা কোনভাবেই মেনে নেয়া যায় না। এখন উচিত মজলুম ফিলিস্তিনের জনগণের পাশে বিশ্বের সকল মুসলমানদের দাঁড়ানো। মুসলিম দেশগুলো ফিলিস্তিনের পাশে থাকার ঘোষণা দিলে ইসরাইল বাধ্য হবে পিছু হটতে।
নেতৃবৃন্দ আরও বলেন, ফরিদপুরের মধুখালিতে উগ্রবাদি হিন্দুরা মুসলমান শ্রমিককে পিটিয়ে হত্যা করার ঘটনা পরিকল্পিত। জেলা প্রশাসনের তদন্তে সহোদর দুই ভাই মন্দিরে আগুন দেওয়ার সম্পৃক্ততা পায়নি। তাহলে কোন প্রকার দোষী না হওয়া সত্ত্বেও কেন তাদেরকে পিটিয়ে মারা হলো এর জবাব প্রশাসন ও সরকারকে দিতে হবে। খুনিদের আড়াল করলে সর্বত্র আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। খুনিরা হিন্দু সম্প্রদায়ের হওয়ায় ভারতের চাপে তাদের গ্রেফতার করা হচ্ছে না। কিন্তু ঈমানদার জনতার রুদ্ররোষ সরকারের বিরুদ্ধে ক্রমেই ঘনীভূত হচ্ছে। ঈমানদার জনতা জীবন ও রক্ত দিয়ে হলেও খুনিদের বিচারের দাবি আদায় করবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের ইন্তেকাল
তিনি ঢাকা জেলা দক্ষিণের কেরাণীগঞ্জে সাংগঠনিক কর্মসূচি সদস্য প্রশিক্ষণ কর্মশালায় আলোচনাকালে অসুস্থবোধ করলে তাকে মিডফোর্ড হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাচলাকালে জুমার নামাজের পর বেলা ৩.৪৫ মি. তিনি ইন্তেকালে করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ ভাই ৩ বোন, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী রেখে যান। তাঁর ইন্তেকালের সংবাদ সোস্যাল মিডিয়ার মাধ্যমে বিদ্যুৎগতিতে ছড়িয়ে পরলে সারাদেশে নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ইন্তেকালের সংবাদ শোনে দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিটফোর্ড হাসপাতালে ছুটে যান। এ সময় নেতাকর্মী ও আত্মীয় স্বজনদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
পীর সাহেব চরমোনাইসহ নেতৃবৃন্দের শোক ও দোয়া
অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের ইন্তেকালে দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন। পৃথক পৃথক বিবৃতিতে মরহুমের মাগফিরাত কামনা করেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সেক্রেটারী জেনারেল বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান, ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান শেখ, সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মশিউর রহমান।
পীর সাহেব চরমোনাই বলেন, সৈয়দ বেলায়েত হোসেন ছাত্র জীবনে পীর সাহেব চরমোনাই রহ. সানিধ্যে আসেন। অতঃপর  ইসলামী ছাত্র আন্দোলন গঠন হলে ১৯৯১ সাল থেকে ছাত্র সংগঠনে সম্পৃক্ত হয়ে বিভিন্ন দায়িত্ব পালন শেষে সর্বশেষ সেক্রেটারী জেনারেলের দায়িত্ব পালন করে ছাত্রত্ব শেষ করেন। এরপর ইসলামী আন্দোলনে যোগ দিয়ে বিভিন্ন দায়িত্ব পালন করে সর্বশেষ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। আন্দোলন সংগ্রামে অত্যন্ত নিষ্ঠার সাথে সামনে সারি থেকে আন্দোলনে নেতৃত্ব দেন। তার ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভূত হবে। মহান রব্বুল আলামিন মরহুমের সকল ভুল ত্রুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চা মর্যাদা দান করুন। সেইসাথে পরিবার পরিজনকে শোক কাটিয়ে উঠার তৌফিক দিন, আমিন।
ইউটিউব ভিডিওতে ১ মিলিয়ন ভিউ হলে কত আয় হয়?
ইউটিউব ভিডিওতে ১ মিলিয়ন ভিউ হলে কত আয় হয়?
প্রযুক্তির কল্যাণে পুরো বিশ্ব এখন হাতের মুঠোয়। ঘরে বসেই হাতে থাকা ফোনে সব খবর পাচ্ছেন, দূর-দুরান্তে যোগাযোগ করতে পারছেন। যে কোনো দেশের নাটক সিনেমা স্মার্টফোনেই দেখে নিতে পারছেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব।
সারাক্ষণ কোনো না কোনো সিরিজ, নাটক, সিনেমা বা গানে বিনোদন নিচ্ছেন ইউটিউবে। আবার অনেকে এই সময়কে কাজে লাগিয়ে ইউটিউব থেকে আয় করছেন লাখ লাখ টাকা। তবে ইউটিউবে কত ভিউ হলে কত আয় হয়, এমন প্রশ্ন অনেকের মনেই। অনেক ভিডিওতে দেখবেন ১ মিলিয়নের বেশি ভিউ থাকে। জানেন কি, ইউটিউবে ১ মিলিয়ন ভিউ হলে কত আয় হয়?
ইউটিউবে কন্টেন্ট পোস্ট করে ভালো অর্থ উপার্জন শুরু করতে চাইলে ভিডিও উপার্জন সম্পর্কিত তথ্যগুলো সম্পর্কে ওয়াকিবহাল হওয়া উচিত। ইউটিউব ভিডিওতে ১ মিলিয়ন ভিউকে একটি মাইলফলক হিসেবে দেখা হয়। প্রথম দিকে ব্যবহারকারীর ভিডিও যদি এত ভিউ পায়, তাহলে তিনি কত টাকা আয় করতে পারবেন। সেটাই জেনে নেওয়া যাক।
মূলত কোনো একটি ভিডিওর ভিউ অন্তত এক হাজার হলে তবেই তা থেকে টাকা পাওয়া যায়। অর্থাৎ আপনার ভিডিওটি অন্তত এক হাজার জন দেখলে তবেই সেই ভিডিও থেকে আয় করা সম্ভব। এক্ষেত্রে আপনার চ্যানেলটিকে অবশ্যই ইউটিউব পার্টনার প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকতে হবে।
আপনার ইউটিউব চ্যানেলের কোনো ভিডিওর এক হাজার ভিউ হলে সেই ভিডিও থেকে ১-২৫ ডলার পর্যন্ত আয় করতে পারবেন। যা বাংলাদেশি মুদ্রায় ১০৭- ২ হাজার ৬০০ টাকা আয় করা সম্ভব। তবে ভিডিওটির ভিউ ১ লাখ হলে আয় হবে আরও বেশি। তখন হাজার ডলার পর্যন্ত আয় হবে এক ভিডিও থেকে।
আসল কথা হচ্ছে একেক জন কন্টেন্ট ক্রিয়েটরের আয় একেক রকম। ১ মিলিয়ন ভিউ হলে সেই কন্টেন্ট ক্রিয়েটরের কত আয় হবে তা নির্ভর করবে তার চ্যানেলের পূর্ববর্তী হিস্ট্রির উপর। অর্থাৎ মনিটাইজেশন, বিজ্ঞাপন, চ্যানেলে কোনো স্ট্রাইক আছে কি না, কন্টেন্টের ওয়াচ সংখ্যা ইত্যাদি।
এছাড়া ইউটিউবের ভিডিওতে ১ মিলিয়ন ভিউ থেকে কত উপার্জন করা যাবে, তা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। এর মধ্যে অন্যতম হচ্ছে সিপিএম। অ্যাডভার্টাইজিং রেট প্রত্যেক ১০০০ ভিউতে বিজ্ঞাপনদাতারা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করেন। সিপিএম বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। যেমন-ইউটিউবারের দর্শকরা কোথা থেকে ভিডিও দেখছেন, ভিডিওর বিষয়, অ্যাড ফরম্যাট বা বিজ্ঞাপনের বিন্যাস এবং অ্যাডভার্টাইজার কন্টেন্ট।
আরেকটি বিষয় হচ্ছে, ক্লিক-থ্রু রেট বা সিটিআর। ভিডিওতে দর্শানো বিজ্ঞাপনগুলোর উপর ক্লিক করা দর্শকদের শতাংশ এটি। সিটিআর যত বেশি হবে, তত বেশি টাকা আয় হবে। সিপিএম এবং সিটিআর বিভিন্ন দেশে বিভিন্ন রকম। সাধারণত উন্নত দেশগুলোতে সিপিএম এবং সিটিআর বেশি হয়, যার ফলে আয়ও বেশি হয়।
ADS: Visite Choyej Freelance Services Marketplace
আবারও দেশে আবহাওয়ায় দুঃসংবাদ
ঝড়বৃষ্টি শেষে ফের কয়েক দিন নেই কোনো বৃষ্টির সম্ভাবনা। এতে সারা দেশে তাপমাত্রা আবারও বাড়তে শুরু করেছে। সেইসঙ্গে ৭ জেলায় বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে ধারণা করছে আশঙ্কা আবহাওয়া অফিস।
মঙ্গলবার (১৪ মে) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পাবনার ঈশ্বরদীতে সোমবার (১৩ মে) দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আজ মঙ্গলবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস।
এ অবস্থায় আবহাওয়ায় পূর্বাভাসে আগামী ৩ দিন নেই বৃষ্টির সম্ভাবনা। ফলে এ সময় সারা দেশেই বাড়তে পারে তাপমাত্রা।
আবহাওয়া অফিস বলছে, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙ্গামাটি ও ফেনী জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ ৩ দিন অব্যাহত থাকতে পারে।
এ ছাড়া সারা দেশেই মঙ্গলবার দিন ও রাতের সামান্য বাড়তে পারে। আগামীকাল বুধবার (১৫ মে) দিনের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরদিন বৃহস্পতিবারও (১৬ মে) দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পটুয়াখালীতে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ সময় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
নাগরিকত্ব সনদ ছাড়াই এনআইডি করতে পারবে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশিরা
সম্প্রতি এনআইডির সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন সই করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।
এনআইডি শাখা জানিয়েছে, প্রবাসে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি কার্যক্রম সহজ করতে ও মাঠ পর্যায়ে সব অফিস থেকে বিড়ম্বনামুক্ত সেবা নিশ্চিত করতে লক্ষ্যে নির্বাচন কমিশন কয়েকটি নির্দেশনা দিয়েছে।
নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে-
১. নাগরিকত্ব আইন, ১৯৫১; বাংলাদেশ নাগরিকত্ব (অস্থায়ী বিধানাবলী) আদেশ, ১৯৭২ অনুসারে যেসব ব্যক্তি বাংলাদেশের নাগরিক তাদের জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সনদ দাখিলের প্রয়োজন নেই। এই আইন ও আদেশ অনুযায়ী আবেদনকারীর পিতা/মাতা অথবা দাদা-দাদির বাংলাদেশি নাগরিক হওয়ার স্বপক্ষে প্রমাণ হিসেবে তাদের জাতীয় পরিচয়পত্র/বাংলাদেশি পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/অনলাইন জন্ম সনদ/অনলাইন মৃত্যু সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এবং সংশ্লিষ্ট সিটি করপোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ হতে ইস্যুকৃত নাগরিক সনদের কপি দাখিল করতে হবে।
২. কোনো বাংলদেশি প্রবাসী অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে ইস্যুকৃত দ্বৈত নাগরিকত্ব সনদ গ্রহণ করে থাকেন, তাহলে তাকেও জাতীয় পরিচয় প্রদান ও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে।
৩. বাংলাদেশ নাগরিকত্ব (অস্থায়ী বিধানাবলী) বিধান, ১৯৭৮ এর বিধান-৪ অনুযায়ী বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকের ক্ষেত্রে জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য সুরক্ষা সেবা বিভাগ হতে ইস্যুকৃত নাগরিক সনদ, বিবাহের প্রমাণপত্র ও স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে।
৪. বাংলাদেশের কোনো নাগরিক যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করার শর্তে বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করেন, উক্ত বিষয়টি উপযুক্ত সাক্ষ্য-প্রমাণ সাপেক্ষে নির্বাচন কমিশন ওই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বাতিল করে ভোটার তালিকা হতে তার নাম কর্তন করা জন্য নির্দেশনা দিতে পারবে।
৫. প্রবাসী বাংলাদেশিদের দাখিলকৃত জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদনগুলো প্রাপ্তির পর বায়োমেট্রিক তথ্য গ্রহণসহ সাত কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি এবং দুই কার্যদিবসের মধ্যে ডাটা আপলোড নিশ্চিত করতে হবে।
৬. প্রবাসে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাংলাদেশের সংবিধান, নাগরিকত্ব আইন, ভোটার তালিকা আইন, জাতীয় পরিচয় নিবন্ধন আইন এবং এ সংক্রান্ত সব বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে। নতুন এই পরিপত্র অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয় থেকে ২০২২ সালের ১২ এপ্রিল জারিকৃত স্মারকটি বাতিল করা হলো।
রাজধানীতে হেঁটে যাতায়াতের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি
আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে খিলগাঁওয়ে ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উদযাপনের অংশ হিসেবে আয়োজিত সামাজিকীকরণ এবং বিনোদনের জন্য শিশুদের খেলাধূলার আয়োজন ও গাড়িমুক্ত সড়ক কর্মসূচি থেকে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বলেন, ঢাকা শহরের প্রায় প্রতিটি সড়কে বিনামূল্যে বা নামমাত্র মূল্যে দীর্ঘ সময় গাড়ি পার্কিং করে রাখা হয়। কখনো আবার ফুটপাতে গাড়ি পার্কিং করে রাখতে দেখা যায়। এ শহরে শিশুদের খেলার জায়গা নেই, কিন্তু যথেচ্ছ পার্কিংয়ের সুযোগ আছে। কম ব্যস্ত সড়কগুলোতে গাড়ি পার্কিংয়ের পরিবর্তে দিনের নির্দিষ্ট সময় শিশুদের খেলাধুলার ব্যবস্থা করা যেতে পারে।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার জিয়াউর রহমান বলেন, ঢাকা শহরে প্রাইভেটকারের ব্যবহার বৃদ্ধি যানজটের অন্যতম কারণ। যানজটের কারণে নষ্ট হচ্ছে সময়, অপচয় হচ্ছে অতি মূল্যবান জ্বালানি এবং দূষিত হচ্ছে প্রাকৃতিক ও বসবাসের পরিবেশ। সড়ক গাড়ির জন্য নয়, বরং এটি গুরুত্বপূর্ণ গণপরিসর।
পল্লীমা সংসদের সাধারণ সম্পাদক এরশাদ মনসুর বলেন, ঢাকায় পর্যাপ্ত মাঠ-পার্ক নেই, যা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে অন্তরায়। গাড়িমুক্ত সড়ক এক্ষেত্রে খেলাধুলার সুযোগ সৃষ্টির মাধ্যমে এ সমস্যার অনেকটাই সমাধান করতে পারে। যানজট হ্রাসে কিছু সড়কে ব্যক্তিগত গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা এবং সপ্তাহে একদিন শহরব্যাপী ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ রাখার উদ্যোগ গ্রহণ করা যেতে পারে।
পল্লীমা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন বলেন, যাতায়াত পরিকল্পনায় যান্ত্রিক যানবাহন যেভাবে প্রাধান্য পায়, হেঁটে ও সাইকেলে যাতায়াত সেই গুরুত্ব পায় না। ঢাকা শহরে প্রায় প্রতিটি পরিষেবা দুই-তিন কিলোমিটারের মধ্যে পাওয়া যায়। হেঁটে ও সাইকেলে যাতায়াতের উপযোগী পরিবেশ পেলে জনগণ স্বল্প দূরত্বে ব্যক্তিগত গাড়ি ব্যবহারে আর আগ্রহী হবেন না।
নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের সভাপতি হাফিজুর রহমান ময়না বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্যমতে, ২০২৩ সালের আগস্ট মাস পর্যন্ত ৬৪৯৫টি ব্যক্তিগত গাড়ি এ শহরে নিবন্ধিত হয়েছে। এ ধারা অব্যহত থাকলে আরো বেশি সংখ্যক মানুষ গাড়ি কেনার দিকে ঝুঁকে পড়বে। ব্যক্তিগত গাড়ির সংখ্যা নিয়ন্ত্রণ, বাস সার্ভিস উন্নয়ন এবং হেঁটে যাতায়াতের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের কোনো বিকল্প নেই।
লালমনিরহাটে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ
আহত শাহরিয়ার ইসলাম লিমন ডাউয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও বিছনদই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
ডাউয়াবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ারুল কবির ওয়াসিম বলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুর বিরুদ্ধে মিথ্যা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে বিএনপির আন্দোলন দমানোর অপচেষ্টা করছে সরকার। এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১২ ইউনিয়নে আজ বিকেলে বিক্ষোভ করে বিএনপি। কিন্তু ডাউয়াবাড়িতে আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ও আওয়ামী লীগ বাধা দেয়। তবে জনগণের বাধায় পিছু হটে আওয়ামী লীগ-ছাত্রলীগ।
ডাউয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলিম হোসেন বলেন, আজ আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলছিল। আকস্মিকভাবে বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে একদম ফাঁকায় পেয়ে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার ইসলাম লিমনের ওপর হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ডাউয়াবাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডেঙ্গু পরীক্ষায় বাড়তি ফি, রাজধানীতে হাসপাতাল বন্ধ
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ক্লিনিক ও হাসপাতালগুলোর উপপরিচালক ডা. বেলাল হোসেন গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের অভিযান চলমান। আমরা কিছুক্ষণ আগেই বেশকিছু অভিযোগের ভিত্তিতে ভাটারা জেনারেল হাসপাতালকে বন্ধ ঘোষণা করেছি। আমরা এই কার্যক্রম আরও কিছুদিন পরিচালনা করব।
এর আগে, গতকাল রোববার (১৭ সেপ্টেম্বর) এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে ফের অভিযানে নামার ঘোষণা দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর।
তিনি জানান, সোমবার থেকে সারা দেশে একযোগে এ অভিযান পরিচালনা করা হবে। এ বিষয়ে জেলা পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, আমরা গত বছর যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স নেই, মেয়াদোত্তীর্ণ এবং অনিয়ম করছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি। ডেঙ্গু পরিস্থিতিতে ফের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে নানা অনিয়মের তথ্য পাচ্ছি। যারা এসব অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আমরা আবারও ব্যবস্থা নেব। আগামীকাল থেকে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফের অভিযানে নামবে স্বাস্থ্য অধিদপ্তর। এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। একযোগে সারা দেশে এ অভিযান পরিচালিত হবে।
পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদিরভের স্বাস্থ্য নিয়ে মুখ খুলল ক্রেমলিন
সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। যে কোনো ক্ষেত্রেই প্রেসিডেনশিয়াল প্রশাসন খুব কমই স্বাস্থ্য সনদ দিতে পারে। তাই এখানে আপনাদের জানানোর কিছু নেই।
এর আগে ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তা অ্যান্দ্রিয় ইয়োসোভ দেশটির সংবাদমাধ্যম অবজরিভাটেলকে বলেন, হাসপাতাল ও রাজনৈতিক একাধিক সূত্র বলছে রমজান কাদিরভের অবস্থা গুরুতর। তিনি আগে থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। বর্তমানে তার সেসব অবস্থার অনেক অবনতি হয়ে আশঙ্কাজনক অবস্থার তৈরি হয়েছে। তবে তিনি কোনো ধরনের আঘাত পাননি।
ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তার এমন কথার পরপর রমজান কাদিরভের স্বাস্থ্যগত অবস্থা নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। তিনি কোমায় চলে গেছেন, এমন খবরও সামাজিক মাধ্যমে ভাসতে থাকে।
এমন জল্পনার মধ্যেই গতকাল রোববার অজ্ঞাত স্থানে ধারণকৃত রমজান কাদিরভের ছুটি ভিডিও সামনে আসে। প্রথম ভিডিওতে দেখা যায়, তিনি হাসিমুখে পায়চারী করছেন। দ্বিতীয় ভিডিওতে দেখা যায়, তিনি মানুষকে খেলাধুলার পরামর্শ দিচ্ছেন। তবে এসব ভিডিও ঠিক কবে ধারণ করা হয়েছে তা জানাতে পারেনি আলজাজিরা।
শৈলকুপায় দুলাল বিশ্বাসের নির্বাচনী অফিস উদ্বোধন ও মতবিনিময়
এর আগে ঝিনাইদহের শৈলকুপার কবিরপুরে নজরুল ইসলাম দুলালের আওয়ামী লীগের কার্যালয়ে বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে আগত দলীয় নেতাকর্মীদের সঙ্গে আগামী সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাদের বক্তব্যে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে শৈলকুপা আসনে নজরুল ইসলাম দুলালকে নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।
তারা বলেন, শৈলকুপাকে আধুনিক এবং উন্নয়নের রোল মডেলে পরিণত করা এবং সহিংসতামুক্ত, খুনের রাজনীতি প্রত্যাহার করে নিরাপদ আবাসভূমি গড়ে তোলার লক্ষ্যে নজরুল ইসলাম দুলালের কোনো বিকল্প নাই। তাই উন্নয়ন থেকে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নিতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নজরুল ইসলাম দুলালকেই এমপি হিসেবে প্রয়োজন।
এদিকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশ্বাস বিল্ডার্স ও দৈনিক কালবেলা পত্রিকার এমডি নজরুল ইসলাম দুলাল বলেন, সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শৈলকুপার আওয়ামী লীগকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো হানাহানি, সহিংসতা, খুন-জখম করে এই জনপদের উন্নয়ন সম্ভব নয়।
তিনি বলেন, যারা নিজেদের ব্যক্তি সুবিধার জন্য শৈলকুপার প্রতিটা এলাকাতে সামাজিক দ্বন্দ্ব বাধিয়ে নিজ দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখেছেন তাদের দ্বারা শৈলকুপাবাসীর সামগ্রিক কোনো উপকার হয়নি। শুধু একে অপরের শত্রুতে পরিণত হয়েছে। কাজেই শৈলকুপাকে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সুশৃঙ্খল বাসযোগ্য আবাসভূমি গড়ার লক্ষ্যে নেতৃত্বের পরিবর্তন এখন সময়ের দাবি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সরোয়ার জাহান বাদশা, জেলা স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি শাহরিয়ার রাসেল, সাধারণ সম্পাদক রানা হামিদ, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনোহরপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফ মন্নু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অ্যাড. আজাদ রহমান, নিত্যানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সারুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইসার টিপু, ত্রিবেনী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল ইসলাম খান, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম টুলু, আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হেলাল বিশ্বাস, কাচেরকোল ইউনিয়নের আওয়ামী লীগের নেতা বাবলু জোয়ার্দার, ধরহলাচন্দ্র ইউনিয়নের আওয়ামী লীগের নেতা চাদ আলী মোল্লা, ১০নং বগুড়া ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকাব্বির হোসেনসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দেওয়ার দাবি যুব জাগপার
যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি মীর আমির হোসেন আমু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মালেক সোমবার (১৮ সেপ্টেম্বর ) এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়া সত্ত্বেও উন্নত চিকিৎসার সুযোগ থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে।
তারা বলেন খালেদা জিয়া শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড একাধিকার পরামর্শ দিয়েছে, খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দেশে তাকে চিকিৎসা দেওয়ার মতো আর কিছু বাকি নেই। চিকিৎসার জন্য যে ধরনের যন্ত্রপাতি দরকার সেসব বাংলাদেশে নেই। ফলে খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্স সেন্টারে নিয়ে চিকিৎসা অতি জরুরি। ফলে মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে দ্রুত বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানাই। নতুবা খালেদা জিয়ার কিছু হলে সরকার দায়ী থাকবে।
বরগুনার বেতাগী মেয়র এবিএম গোলাম কবিরকে নাগরিক সংবর্ধনা প্রদান
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বেতাগী পৌর অডিটোরিয়ামে আয়োজিত বিশাল নাগরিক সংবর্ধনায় বেতাগী পৌরসভার প্যানেল মেয়র এবিএম মাসুদুর রহমান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত মেয়র এবিএম গোলাম কবির।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম পিন্টু, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা.ফাহমিদা লস্কার, পৌর আওয়ামী লীগ সভাপতি  ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব বাবুল আক্তার, ১ নং বিবিচিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক নবাব হোসেন নয়ন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  হুনায়ন কবির খলিফা, হোসনাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান খান, মোকামিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী জালাল আহমেদ, বুড়ামজুনদার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম রব সুক্কুর, উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় নেতাকর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেষ্ট ও ফুলের শুভেচ্ছার মাধ্যমে মেয়র এবিএম গোলাম কবিরকে নজরবিহীন নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। এবং সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব মৃধা সহ অন্যান্য বীর মুক্তিযুদ্ধের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন সংবর্ধিত মেয়র এবিএম গোলাম কবির ও উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান। পরে রাতে কন্ঠ শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
খালেদা জিয়াকে নিয়ে ১০০১ শিক্ষক নেতার বিবৃতি
রোববার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার সুযোগ দিন।
বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ হলেন- অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, কাজী আ. রাজ্জাক, চৌধুরী মুগীসউদ্দীন মাহমুদ, প্রিন্সিপাল রেজাউল করিম, মাওলানা মো. দেলোয়ার হেসেন, মো. জাকির হোসেন, এম এ ছফা চৌধুরী, বাবু কমল কান্তি ভৌমিক, সাইফুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম), মোস্তফা মুসা, (টেকনাফ), হোসাইনুল ইসলাম মাতব্বর (কক্সবাজার), মাঈনুদ্দিন ভূঁইয়া, শিবলী শান্তি চাকমা (রাঙ্গামাটি), অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, মো. শাহজাহান, সাইফুল ইসলাম, অধ্যাপক শাহ আলম টিপু, হারুনুর রশীদ গাজী (চাঁদপুর), অধ্যক্ষ আ. রহমান, আ. রাজ্জাক, অধ্যাপক সারোয়ার জাহান দোলন, অধ্যাপক নেসার আহমেদ রাজু, অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক আলী মুর্তজা ভূঁইয়া, অধ্যাপক ইব্রাহিম রেজা, মাহবুবুল হোক, সোহরাব হোসেন (কুমিল্লা), বিল্লাল হোসেন মিয়াজি, সেলিম মিয়া (দাউদকান্দি), অধ্যাপক জানে আলম দিপু, অধ্যাপক মনিরুজ্জামান, কামাল হোসেন (নারায়ণগঞ্জ), বিজি নওশের, (নরসিংদী), কামরুল ইসলাম, আতোয়ার রহমান (মানিকগঞ্জ), অধ্যাপক মুন্জুরুল ইসলাম, মাহমুদুল হাসান, (দিনাজপুর), তাজউদ্দীন তাজু (ঠাকুরগাঁও), সাইফুল ইসলাম সোহাগ (পঞ্চগড়), মাওলানা ইনামুল হক মাজেদী (রংপুর), মাস্টার হাফিজুর রহমান, অধ্যক্ষ আব্দুন নূর, গোলাম সরোয়ার স্বপন, অধ্যাপক এমদাদুল হক মুকুল (নওগাঁ), আবুবকর সিদ্দিক, আলমগীর কবির (জয়পুরহাট), আমজাদ হোসেন (রাজশাহী) ইউসুফ আলী, আফসার আলী, নজরুল ইসলাম, আ. হাকিম (নাটোর), অধ্যাপক নূর মোহাম্মদ খোকন, রয়েল বিশ্বাস অধ্যক্ষ মাহমুদ (পাবনা), আবুল হাসিম তালুকদার, ওয়াহিদুজ্জামান মিনু (সিরাজগঞ্জ), শহীদুল ইসলাম, আজিজুল হক রাজা, মিজানুর রহমান, আবদুল্লাহ আলো মূতী মামুন, আবদুল হাই, অধ্যাপক রিয়াজুল ইসলাম (বগুড়া), অধ্যাপক জুবায়েরুল হক, মাহমুদ প্রামানিক (গাইবান্ধা), অধ্যাপক সাইফুল ইসলাম বেবু, অধ্যাপক মোখলেছুর রহমান (কুড়িগ্রাম), অধ্যাপক আব্দুল আউয়াল, আব্দুল কাদের, অধ্যাপক আবদুল্লাহ আল মামুন (টাঙ্গাইল), অধ্যাপক শেখ আমজাদ আলী, এস এম মমতাজ, আবুল কালাম আজাদ, আ. সাত্তার, আব্দুল মজিদ, অধ্যক্ষ জাকির হোসেন আকন্দ, সাইদুর রহমান (ময়মনসিংহ), অধ্যাপক মামুন তালুকদার (নেত্রকোনা), অধ্যাপক নওশের আলী, মাওলানা মশিউর রহমান (জামালপুর), অধ্যক্ষ নিজামুদ্দিন তরফদার, অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যক্ষ সিফাত আলী (সিলেট), ফয়জুর রহমান, সিহাবুর রহমান (মৌলভীবাজার), অধ্যাপক মোজাম্মেল হক, অধ্যক্ষ এনামুল হক (হবিগঞ্জ), অধ্যক্ষ শেরগুল আহমদ (সুনামগঞ্জ), অধ্যাপক এনামুল হক (ভোলা), অধ্যক্ষ রুহুল আমিন বেপারী, এম এ তুহিন, অধ্যাপক মুন্জুরুল ইসলাম জিসান, অধ্যাপক ড. নকিব, অধ্যাপিকা ফারজানা তিথি (বরিশাল), অধ্যাপক জাকির হোসেন (বরগুনা), অধ্যক্ষ আলমগীর হোসেন, অধ্যাপক মনোয়ার হোসেন পলাশ, (পিরোজপুর), অধ্যক্ষ শামীমা (বাগেরহাট), অধ্যাপক মনিরুল হক বাবুল, মাও এস এম বায়েজিদ, অধ্যাপক শফিকুল ইসলাম মুন্সি, শাওনুর রহমান শাওন (খুলনা), অধ্যাপক মকবুল আহমেদ, মিজানুর রহমান, অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, অধ্যাপক ইবাদত খাঁন, রাজীব মাহমুদ (যশোর), মো. আইনুদ্দীন, মো. জাকারিয়া (কুষ্টিয়া), অধ্যাপক আফজাল হোসেন, মোঃ আমীর আলী (মাগুরা), অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, অধ্যাপক কামাল উদ্দিন (ঝিনাইদহ), অধ্যক্ষ সেলিম মিয়া, অধ্যক্ষ লোকমান হোসেন, ইমরুল কবির (ফরিদপুর), আহসান হাবীব (রাজবাড়ী), আবুবকর সিদ্দিক, আতাহার আলী (মাদারীপুর), অধ্যাপক আব্দুল হক (শরীয়তপুর), অধ্যাপক এজাজ আহম্মেদ (ঝালকাঠি), অধ্যাপক কাজী মাঈনুদ্দিন, অধ্যক্ষ মোল্লা নজরুল ইসলাম, অধ্যাপক রানা, অধ্যাপক রাশেদুল ইসলাম (ঢাকা জেলা), অধাপক কাজী মোহাম্মদ মাঈনুদ্দীন, অধ্যাপক রোকেয়া চৌধুরী বেবী (ঢাকা মহানগর), হাওলাদার আবুল কালাম আজাদ, শাহনাজ পারভীন, অধ্যাপক নূরুল আলম বুলু, মাহবুবুর রহমান (লক্ষ্মীপুর), সিরাজুল ইসলাম, আব্দুল খলিল (ফেনী), অধ্যাপক নজরুল ইসলাম, সাহাবুদ্দিন আহমেদ, আক্তারুল আলম মাস্টার, মোখলেসুর রহমান, সামসুল হুদা লিটন, শেখ আহম্মদ আলী, আনোয়ার হোসেন (গাজীপুর) প্রমুখ।
সারাদেশে জামায়াতের কর্মসূচী ঘোষণা
দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বলেন, বর্তমান সরকার বিরোধীদলের নেতাকর্মীদের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করছে। এমনকি মৃত ব্যক্তিদের নামেও মামলা দায়ের করা হচ্ছে। সরকারের জুলুম-নির্যাতন থেকে বৃদ্ধ নারী-পুরুষ, শিশুসহ কেউই রেহাই পাচ্ছে না। দেশের জনগণ কেয়ারটেকার সরকারের দাবিতে ঐক্যবদ্ধ। সরকার বিরোধীদলকে বাইরে রেখে একটি প্রহসনের নির্বাচনের ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, সরকারের সব চক্রান্ত বানচাল করে কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এবং আমিরে জামায়াত ডা. শফিুকর রহমানসহ আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সব জেলাসমূহে আমি শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে তোলার জন্য আমি জামায়াতের সব জেলা শাখার জনশক্তি ও দেশবাসীর সহযোগিতা কামনা করছি।
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা বিএনপি নেতা দুলুর বিরুদ্ধে
এর আগে গত ৮ সেপ্টেম্বর রাতে লালমনিরহাট জজকোর্টের আইনজীবী রকিবুল হাসান খান বাদী হয়ে বিএনপি নেতা দুপুর নামে মামলা করার জন্য থানায় অভিযোগ দেন। পরে অভিযোগটি রংপুর তথ্যপ্রযুক্তি আদালত থেকে অনুমোদিত হয়ে গত বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে মামলা হিসেবে নথিভুক্ত হয়।
সদর থানার ওসি বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে দুলুর নামে মামলা প্রত্যাহারের দাবিতে গত মঙ্গলবার বিকেলে হাজার হাজার নেতাকর্মী নিয়ে লালমনিরহাট জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে এবং মিশন মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। মিছিল ও সমাবেশের কারণে শহরের হাসপাতাল রোড এবং ঢাকা - লালমনিরহাট - বুড়িমারী সড়কে টানা দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে পথচারী, যান বাহন চালক ও শহরের ব্যবসায়ীরা। মিছিলের নামে ভোগান্তি এড়াতে বৃহস্পতিবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, গত ৩০ আগস্ট বিকেল ৫টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক বক্তৃতায় আসাদুল হাবিব দুলু বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন।
সদর থানা পুলিশের ওসি ওমর ফারুক বলেন, লালমনিরহাট জজকোর্টের আইনজীবী মো. রকিবুল হাসান খান বাদী হয়ে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে গত ৮ সেপ্টেম্বর রাতে থানায় দায়ের করা অভিযোগটি তদন্ত শেষে বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
এ বিষয়ে জানতে আসাদুল হাবিব দুলুর সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন, বিএনপি নেতা দুলু প্রায় সময় বঙ্গবন্ধুকে কটূক্তি করে বক্তব্য দেন, যেটা কখনোই সাধারণ মানুষ মেনে নেবে না। তাই আমরা আইনের আশ্রয় নিয়েছি। আশা করছি পুলিশ তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে।
মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ছাত্রলীগ নেতার সংবাদ সম্মেলন
বরগুনার তালতলীতে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাহাত মিনহাজ নামে এক ছাত্রলীগ নেতা।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। রাহাত মিনহাজ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বড়বগী ইউনিয়নের শিকারি পাড়া গ্রামের ফারুক হাওলাদারের ছেলে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৬ সেপ্টেম্বর উপজেলা শহরের মায়ের দোয়া হোটেলে বসে আমরা নাস্তা খাচ্ছিলাম হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়াকে কেন্দ্র করে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু মহোদয়ের নামে প্রতিষ্ঠিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক ছাত্রদল নেতা জাহিদুল হক সোহাগ মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও সরকারের সমালোচনা করলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রিয়াজ আহমেদ প্রিন্স ও আমি রাহাত মিনহাজ প্রতিবাদ করলে এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে সোহাগ ফোন করে তার বড়ো ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম সহ যুবদল ছাত্রদলের ক্যাডারদের নিয়ে এসে আমাদের খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে আমাদের জীবনের নিরাপত্তার জন্য প্রধান শিক্ষকের এমন কর্মকান্ডের বিরুদ্ধে ওইদিন তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি করি। উক্ত ঘটনা ধামাচাপা চাপা দিতে গত ১১ সেপ্টেম্বর আমাদের বিরুদ্ধে আদালতে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেন। যার কোন সত্যতা নেই। এমন অসত্য, ভিত্তিহীন, হয়রানি মূলক সাজানো মামলা দিয়ে আ’লীগ ও ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও ভাবমূর্তি ক্ষুন্নের তীব্র নিন্দা-প্রতিবাদ ও অবিলম্বে তা প্রত্যহারের দাবি জানিয়েছেন।
তবে এ সকল অভিযোগ অস্বীকার করে জাহিদুল ইসলাম সোহাগ বলেন, আমার ব্যাবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করার কারণে চাঁদাবাজি মামলা করেছি। আমি কোন সময় বিএনপির রাজনীতি করিনি। তার প্রমাণ তারা কখনো দিতে পারবেনা। আমি ছাত্র জীবনে যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। মুলত চাঁদাবাজি মামলকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে তারা।
জেলা জামায়াতের আমিরসহ ৬ নেতাকর্মী গ্রেপ্তার
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।  এ সময় জামায়াতের গ্রেপ্তারকৃত নেতারা একটি মাইক্রোবাসযোগে বিয়ের অনুষ্ঠানে আলমডাঙ্গায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে কালবেলাকে জানিয়েছেন জামায়াত নেতা অ্যাডভোকেট রাসেল।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আব্দুল খালেকের ছেলে জেলা জামায়াতের আমির অ্যাড. মো. রুহুল আমিন (৪৫), মো. খলিলুর রহমানের ছেলে পৌর জামায়াতের আমির অ্যাড. মো. হাসিবুল ইসলাম (৩৯), মো. আজিজুল হকের ছেলে জামায়াত কর্মী মো. মহাসিন আলি (২৬), মো. শহিদুল ইসলামের ছেলে চুয়াডাঙ্গা জেলা শিবিরের সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির (২৭), মৃত ইউসুফ আলীর ছেলে দৈনিক সংগ্রামের দামুড়হুদা প্রতিনিধি মো. মাসুম বিল্লাহ (৪২) ও আবু জাফরের ছেলে অ্যাড. রুহুল আমিনের ড্রাইভার মো. মিনারুল ইসলাম (২৯)।  গ্রেপ্তার করা নেতাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্যাস সরবরাহ ১০ ঘণ্টা বন্ধ থাকবে মঙ্গলবার ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইন প্রতিস্থাপনের কাজ করা হবে। এ জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হবে। এর আওতায় পড়বে নারায়ণগঞ্জের মুড়াপাড়া, বানিয়াদী, মঙ্গলখালী, ভায়েলা, ঠাকুর বাড়ির টেক, ব্রাহ্মণগাঁও, ছোনাবো, ভুলতা, গাওছিয়া, রুপসী, বড়পা ও কাঞ্চন এলাকা।
এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ১০ ঘণ্টা বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আড়াইহাজার ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। গ্রাহকের অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
মন্ত্রীর বাড়ির বিদ্যুৎ বিল ৩৭ টাকা, বকেয়া ৪ বছর!
নেসকোর প্রস্তুত করা বিল পর্যবেক্ষণ করে দেখা গেছে, ২০২০ সালের নভেম্বরে বিদ্যুৎ বিল দেখানো হয়েছে ৩২ টাকা। কোনো মাসে ৭২ টাকা আবার কোনো মাসে ৫২ টাকা, ৬৫ টাকা ও ১১১ টাকা বিল দেখানো হয়েছে। তবে সর্বোচ্চ একটি বিল ২ হাজার ৪০৮ টাকা দেখানো হয়েছে ২০২২ সালের আগস্ট মাসে। প্রায় চার বছরে মোট বিদ্যুৎ বিল দেখানো হয়েছে ১১ হাজার ৬২০ টাকা। আর সে বিদ্যুৎ বিল এখনো বকেয়া রয়েছে।
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ আসনের (আদিতমারী-কালীগঞ্জ) আওয়ামী লীগের এমপি এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামের বাসিন্দা।
নেসকো থেকে প্রাপ্ত তথ্য জানায়, মন্ত্রীর নামে একটি সেচ সংযোগ রয়েছে। প্রায় চার বছরে এর বিদ্যুৎ বিল দেখানো হয়েছে ৬১ হাজার ৩৪৪ টাকা। ওই বিলটিও বকেয়া রয়েছে। এদিকে চলতি বছর ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত গড়ে প্রতি মাসে সাড়ে ৯ হাজার টাকার বিল দেখানো হলেও জুন ও জুলাই মাসে শূন্য বিল দেখানো হয়েছে। ২০২২ সালের সার্চ মাসে ১৭ হাজার ২৩৬ টাকা বিল দেখানো হলেও জানুয়ারি-ফেব্রুয়ারিতে শূন্য বিল দেখা হয়েছে। এ বছর এপ্রিলে বিল দেখানো হয়েছে ৮০৪ টাকা। মে থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে বিল দেখানো হয়েছে ১৮০ টাকা।
মন্ত্রীর ছেলে রাকিবুজ্জামান আহমেদ একজন কলেজ শিক্ষক ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি নেসকোর একজন আবাসিক গ্রাহক। তার বাড়িতে ব্যবহৃত মাসিক বিদ্যুৎ বিল দেখানো হয়েছে ৭২ টাকা, ১১১ টাকা, ১৫১ টাকা, ১৮৯ টাকা, ২২৯ টাকা ও ৫১২ টাকা। শুধু চলতি বছর জুলাই মাসে সর্বোচ্চ বিল ১৩ হাজার ৫৬১ টাকা প্রস্তুত করা হয়েছে। গত প্রায় চার বছরে মোট বিল দেখানো হয়েছে ৭৯ হাজার ৯৯৫ টাকা। এসব বিল এখনো বকেয়া রয়েছে।
অন্যদিকে মন্ত্রীর ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুর একটি বাণিজ্যিক সংযোগে গত প্রায় চার বছরে বিল বকেয়া রয়েছে ৬ লাখ ২০ হাজার ১১৩ টাকা। তার নামে একটি সেচ পাম্পের সংযোগ রয়েছে। সেখানে চার বছর ধরে বিল বকেয়া রয়েছে ১ লাখ ৫ হাজার ১১ টাকা। তার বাবা মৃত করিম উদ্দিন আহমেদের নামে একটি আবাসিক সংযোগ রয়েছে। এ সংযোগটি ব্যবহার করছেন তিনি। তবে এ সংযোগে মাসিক বিল দেখানো হয়েছে ৬৩ টাকা, ১৭২ টাকা, ২৯৪ টাকা ও ২৮০ টাকা। সর্বোচ্চ বিল ৪৯৬ টাকা দেখানো হয়েছে ২০২২ সালের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে। গত চার বছরে মোট বিল দেখানো হয়েছে ১৮ হাজার ৫৭৭ টাকা। এখনো বকয়ো রয়েছে এসব বিল।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, এয়ার কন্ডিশান, ফ্রিজ, ফ্যানসহ সব ধরনের ইলেকট্রিক পণ্য ব্যবহৃত হয় মন্ত্রীর বাড়িতে। তার ছেলে ও তার ছোট ভাইয়ের বাড়িতেও আছে এসব। তাদের সেচ পাম্প থেকে প্রতিবছর বিপুল পরিমাণ জমিতে ধান ও ভুট্টা চাষ করতে পানি সরবরাহ করা হয়।
হাসান আব্দুল মালেক নামে স্থানীয় এক নেসকোর গ্রাহক বলেন, তার ১৭ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকার জন্য নেসকো কর্তৃপক্ষ মামলা করেছে। নেসকো শুধু সাধারণ গ্রাহকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে; কিন্তু প্রভাবশালী গ্রাহকের বিল আদায়ে কোনো ব্যবস্থা নিতে সাহস পায় না।
এ ব্যাপারে রংপুর নেসকোর নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, অনেক গ্রাহকের বিল বকেয়া রয়েছে। বকেয়া বিল আদায়ে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন। বিদ্যুৎ বিল প্রস্তুত করতে কোনো গাফিলতি করা হয়েছে কি না, তা খতিয়ে দেখবেন।
নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম বলেন, বিদ্যুৎ বিল প্রস্তুত করতে কেন এত অসংগতি হয়েছে, এ বিষয়ে তিনি বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি বলেন, আগামী সপ্তাহে আমি নিজেই কালীগঞ্জ অফিস পরিদর্শনে যাব।
সংসদ থেকে ছুটি নিয়ে সুইজারল্যান্ডে এমপি মোশাররফ ।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সংসদের ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের ছুটির আবেদন পাঠ করে শোনান সংসদের সভাপতির দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। পরে কণ্ঠভোটে পাস হয়।
সর্বশেষ ২০২১ সালের ৪ এপ্রিল সংসদ অধিবেশনে যোগ দেন মোশাররফ। সেটা ছিল একাদশ জাতীয় সংসদের ১২তম অধিবেশন। মাত্র তিন দিনের জন্য ওই অধিবেশন বসে। সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৯ (২) এ অনুসারে ৯ জুলাই ২০২৩ থেকে পরবর্তী ৯০ বৈঠকের জন্য ছুটির জন্য ই-মেইলে আবেদন করেন বলে জানান শামসুল হক টুকু। সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী এ ছুটির আবেদন সংসদে পাঠ করে শোনানো হয় এবং ভোটে দেওয়া হয়। অতীতে প্রথম, নবম, দশম এবং চলতি অধিবেশনেও ছুটির জন্য কয়েকজন সংসদ সদস্য আবেদন করেছিলেন এবং সেটা সংসদ মঞ্জুর করেছিল বলে জানান ডেপুটি স্পিকার। তিনি সংসদ সদস্যদের ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের আবেদন বিবেচনায় নেওয়ার অনুরোধ করেন।
চিঠিতে খন্দকার মোশাররফ হোসেন উল্লেখ করেছেন, ব্যাকপেইন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চরক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছি। উন্নত চিকিৎসার জন্য সুইজারল্যান্ডে অবস্থান করছি। সংসদ কার্যপ্রণালি বিধির ১৭৯ এর ২ বিধি অনুসারে ৯ জুলাই ২০২৩ থেকে পরবর্তী একাধিকক্রমে ৯০ বৈঠক দিবস সংসদে অনুপস্থিতির ছুটি মঞ্জুর প্রার্থনা করছি। জানতে চাইলে খন্দকার মোশাররফ হোসেন সুইজারল্যান্ড থেকে মোবাইল ফোনে গণমাধ্যমকে জানান, তিনি ছুটির আবেদন করেছেন। তার শরীরের অবস্থা বেশি ভালো নয়।
এমপি পদ বাতিল সম্পর্কে সংবিধানের ৬৭ ধারায় বলা হয়েছে, কোনো সংসদ সদস্যের আসন শূন্য হইবে, যদি (ক) তাহার নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে নব্বই দিনের মধ্যে তিনি তৃতীয় তপশিলে নির্ধারিত শপথ গ্রহণ বা ঘোষণা করিতে ও শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করিতে অসমর্থ হন : তবে শর্ত থাকে, অনুরূপ মেয়াদ অতিবাহিত হইবার পূর্বে স্পিকার যথার্থ কারণে তাহা বর্ধিত করিতে পারিবেন। (খ) সংসদের অনুমতি না লইয়া তিনি একাধিক্রমে নব্বই বৈঠক-দিবস অনুপস্থিত থাকেন (গ) সংসদ ভাঙিয়া যায় (ঘ) তিনি এই সংবিধানের ৬৬ অনুচ্ছেদের (২) দফার অধীন অযোগ্য হইয়া যান অথবা (ঙ) এই সংবিধানের ৭০ অনুচ্ছেদে বর্ণিত পরিস্থিতির উদ্ভব হয়।
ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁর সফরে যা থাকছে
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমানুয়েল মাখোঁর সফর সম্পর্কে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ফ্রান্স প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ইমানুয়েল মাখোঁ ১০ সেপ্টেম্বর বাংলাদেশে দ্বিপাক্ষিক সফর করবেন।
এ সময় প্রেসিডেন্ট মাখোঁ ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন এবং ভোজসভায় যোগ দেবেন। সফরে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর এবং সবশেষ দুই দেশের একটি যৌথ প্রেস ব্রিফিংয়ে করবেন বলে ধারণা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি তাকে বিদায় জানাবেন। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে ফ্যান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা উপস্থিত থাকবেন। ১১ সেপ্টেম্বর মাখোঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।
মাখোঁর সফরটি হবে দীর্ঘ তিন দশক পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর। এর আগে ১৯৯০ সালে ফ্রান্সের তখনকার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশে এসেছিলেন। এদিকে ২০২১ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে দ্বিপক্ষীয় সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি ফরাসি প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।
ফ্রান্স দূতাবাস জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্টের সফরের মধ্য দিয়ে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়া বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর হওয়ার সুযোগ তৈরি হবে। বাংলাদেশ ও ফ্রান্স বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করছে। বিশেষ করে প্যারিস এজেন্ডা ফর পিপলস অ্যান্ড দ্য প্ল্যানেটের কাঠামোর সক্রিয় সমর্থক ঢাকা। শান্তিরক্ষা, বিপুলসংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ অবদানকারী বাংলাদেশের পাশে থাকবে ফ্রান্স সরকার।
মুম্বাইয়ে ফ্ল্যাট থেকে বিমানবালার রক্তাক্ত লাশ উদ্ধার
রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রুপল ওগ্রে নামে ওই তরুণীর দেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রুপলের বাড়ি ভারতের ছত্তিসগড়ে। এয়ার ইন্ডিয়ায় প্রশিক্ষণের সুযোগ পেয়ে মুম্বাই প্রেমিক এবং বোনকে নিয়ে একটি বাসায় ভাড়া থাকতেন রুপল। ঘটনার সময় তার বোন এবং প্রেমিক দুজনেই মুম্বাইয়ের বাইরে ছিলেন।
পুলিশ জানিয়েছে, রোববার রুপলকে ফোনে না পেয়ে তার পরিবারের সদস্যেরা উদ্বিগ্ন হয়ে বন্ধুদের ফোন করেন। পরে রুপলের বন্ধুরা ওই ফ্ল্যাটে গিয়ে দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ। কেউ দরজা না খোলায় রুপলের বন্ধুরা পুলিশে খবর দেন। পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে রুপলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তড়িঘড়ি তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
রুপলের মৃত্যুর ঘটনায় পুলিশ ইতোমধ্যেই ৪০ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আটক ব্যক্তি ওই ভবনের ঝাড়ুদার হিসেবে কাজ করতেন। তার নাম বিক্রম অটওয়াল। বিক্রমের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
একই সঙ্গে ওই অ্যাপার্টমেন্টের এবং আশপাশের সিসি ক্যামেরার ভিডিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে মুম্বায় পুলিশ।
মধ্য অক্টোবরেই লক্ষ্যে পৌঁছাতে চায় বিএনপি
সেজন্য অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ঘেরাওসহ লাগাতার কর্মসূচি দেওয়ার পক্ষে দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, সিনিয়র যুগ্ম মহাসচিব এবং যুগ্ম মহাসচিবরা। গত রোববার রাতে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে এমন প্রস্তাব দিয়েছেন তারা। তাদের মতে, তপশিল ঘোষণা হয়ে গেলে নির্বাচন ঠেকানো কঠিন হয়ে যাবে। তাই তপশিল ঘোষণা পর্যন্ত আন্দোলন টেনে নেওয়া যাবে না। বৈঠকে দলীয় হাইকমান্ডের পক্ষ থেকে এ নেতাদের বক্তব্য শোনা হয়। স্থায়ী কমিটির বৈঠকে আলোচনার পর কর্মসূচি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, গত ২৮ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে চলমান একদফার আন্দোলনের কর্মকৌশল ঠিক করতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে গত রোববার রাতে দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, সিনিয়র যুগ্ম মহাসচিব এবং যুগ্ম মহাসচিবদের মতামত নেওয়া হয়। ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং যুবদলের সভাপতি ও ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতিও।
বৈঠক সূত্রে জানা গেছে, আগামী জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার আগে এবং অক্টোবরের মাঝামাঝি একদফার চলমান আন্দোলন সফল পরিণতির রূপ দেওয়ার জন্য বেশিরভাগ নেতা মতামত দেন। তারা ঘেরাওয়ের ওপর গুরুত্ব দেন। এ ছাড়া দলের মধ্যে সুদৃঢ় ঐক্য নিশ্চিত এবং রাজধানী ঢাকা ও তার আশপাশের জেলাগুলোকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে বিশেষ পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়েছেন। বৈঠকে হাইকমান্ডের পক্ষ থেকেও আন্দোলন সফলে কড়া নির্দেশনা দিয়ে প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছে। আরও বলা হয়েছে, সামনের আন্দোলনে আর কোনো ভুল করার সুযোগ নেই। এখন থেকে সমন্বিতভাবে ঘোষিত কর্মসূচি পালন করতে হবে।
বৈঠক প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা বলেন, বৈঠকে থানা, আদালত, সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান কালবেলাকে বলেন, ‘বিএনপির চূড়ান্ত টার্গেট হচ্ছে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। বিএনপি সেই লক্ষ্য নিয়ে অবিচলভাবে সামনে অগ্রসর হচ্ছে। সরকারের তরফ থেকে বিএনপির আন্দোলন ভুলপথে পরিচালিত করার চরম উসকানি রয়েছে। তারা একদিকে বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলনকে সন্ত্রাসী তকমা দিয়ে বহির্বিশ্বের কাছে ভুল বার্তা দিতে চায়, অন্যদিকে নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-মামলা চালিয়ে আন্দোলন দমাতে চায়। তারা ভেবেছে, অতীতের মতো এবারও এ ধরনের কূটকৌশল কাজে আসবে। আসলে তারা চরম ভ্রান্তির মধ্যে রয়েছে। তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। টার্গেটে না পৌঁছা পর্যন্ত এ আন্দোলন চলবে।
আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এরই মধ্যে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানে জাতীয় সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন করার বাধ্যবাধকতা আছে। আগামী বছরের ২৯ জানুয়ারি চলতি একাদশ জাতীয় সংসদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হবে। তার আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করতে হবে। সেই হিসাবে ১ নভেম্বর থেকে ২৯ জানুয়ারির মধ্যে এ নির্বাচন করতে হবে।
বিএনপি নেতারা বলছেন, তাদের সিদ্ধান্ত হচ্ছে, আন্দোলনে দাবি আদায় করেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে তারা। আর সরকার যদি এ দাবি উপেক্ষা করে একতরফা নির্বাচনের উদ্যোগ নেয়, বিএনপি তা প্রতিহত করবে এবং সেই নির্বাচনে অংশ নেবে না।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত ১২ জুলাই থেকে একদফার যুগপৎ আন্দোলন শুরু করে বিএনপি। সর্বশেষ গত ২৫ ও ২৬ আগস্ট ঢাকাসহ দেশব্যাপী কালোপতাকা গণমিছিলের কর্মসূচি পালিত হয়। এরপর ১ সেপ্টেম্বর বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির কারণে যুগপৎ আন্দোলনে সাময়িক বিরতি ঘটে। দলটির খসড়া আন্দোলন পরিকল্পনা অনুযায়ী, আগামী শুক্রবার থেকে ফের মাঠে গড়াতে পারে একদফার যুগপৎ আন্দোলন।
বিএনপি সূত্রে জানা গেছে, আগামী তিন সপ্তাহ প্রতি শুক্র ও শনিবার মানববন্ধন, পদযাত্রা, গণমিছিল ও সমাবেশের মতো কর্মসূচি আসতে পারে। এ কর্মসূচি হতে পারে যৌথভাবে ঢাকা ও ঢাকার বাইরে। আর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে গিয়ে কর্মসূচির ধরনে আসতে পারে পরিবর্তন। সেই সময় ঢাকায় ফের মহাসমাবেশ, গণসমাবেশ বা বড় ধরনের কর্মসূচির চিন্তা রয়েছে হাইকমান্ডের। এর মধ্য দিয়ে চূড়ান্ত আন্দোলনের ‘শেষ ধাপ’ শুরু হবে। তখন কর্মসূচি হবে ফের ঢাকাকেন্দ্রিক। বিচারালয়ের সামনে অবস্থান কর্মসূচি দিয়ে শেষ ধাপের সেই আন্দোলন শুরু হবে। এরপর ধারাবাহিকভাবে নির্বাচন কমিশন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়ের মতো বিভিন্ন প্রতিষ্ঠান ঘেরাওয়ের কর্মসূচি আসবে। সঙ্গে টানা অবস্থানের কর্মসূচি দেওয়ারও চিন্তা রয়েছে দলটির হাইকমান্ডের।
যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু কালবেলাকে বলেন, ‘শিগগিরই নতুন কর্মসূচি দিয়ে একদফার আন্দোলন মাঠে গড়াবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত যা চলমান থাকবে।
গণতন্ত্র মঞ্চের আরেক নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘নতুন কর্মসূচি প্রণয়ন ও আন্দোলন কৌশল নিয়ে দু-এক দিনের মধ্যে আমরা বিএনপির সঙ্গে বসব। অল্পদিনের মধ্যেই আবার যুগপতের কর্মসূচি নিয়ে রাজপথে হাজির হতে পারব। আশা করছি, এবারের আন্দোলনে মাঝখানে আর বড় ধরনের বিরতি থাকবে না। শান্তিপূর্ণভাবে ধারাবাহিক ও টানা কর্মসূচির মধ্য দিয়ে আমরা আন্দোলনকে সফল পরিণতির দিকে নিয়ে যেতে পারব।’
জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘একদফা দাবি আদায়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে আমরা রাজপথে আছি। আগামীতেও জনসম্পৃক্ত শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা এ সরকারকে বিদায় করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করব।
মার্কিন প্রতিনিধি রেজনিকের সঙ্গে শামা ওবায়েদের বৈঠকের গুঞ্জন
সোমবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে দুপুর ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত এই বৈঠক হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৈঠকে দলের পক্ষ থেকে শামা দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন বলে ওই সূত্রের দাবি। বিষয়টি জানতে কালবেলার পক্ষ থেকে শামা ওবায়েদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বৈঠকের খবর অস্বীকার করেছেন।
শামা ওবায়েদ বলেন, ‘এ ধরনের কোনো বৈঠক হয়নি। আর বৈঠক হলে তো লুকানোর কিছু নেই।’
এ সময় পাল্টা প্রশ্ন করে তিনি আরও বলেন, ‘বৈঠক হলে আমার একার সঙ্গে হবে কেন? এমন কিছু হলে তো দলের সিনিয়র নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হবে।
পাবনায় প্রতিবন্ধীর ভাতা কার্ডের টাকা আ.লীগ নেতার পকেটে
সোমবার (৪ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রতিকার চেয়ে পাবনা জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শারীরিক প্রতিবন্ধী দিলবার শেখ।
অভিযুক্ত মোস্তাফিজুর রহমান বাবু চর তারাপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের নবনিযুক্ত সাধারণ সম্পাদক। ভুক্তভোগী একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভাদুরিয়া ডাঙ্গির মৃত কেসমত শেখের ছেলে দিলবার শেখ।
অভিযোগ সূত্রে জানা গেছে, দুই বছর আগে শারীরিক প্রতিবন্ধী দিলবার শেখের নামে প্রতিবন্ধী ভাতা কার্ড করা হয়। কার্ডের বিষয়ে কিছুই জানতেন না দিলবার। সম্প্রতি ভাতা কার্ডের জন্য ইউনিয়ন পরিষদে গেলে তার নামে ভাতা কার্ড আছে বলে জানতে পারেন এবং সেই কার্ডে নগদের নাম্বার হিসেবে বাবু মেম্বারের নম্বর দেওয়া আছে। গত দুই বছরে বাবু মেম্বার সেই নম্বরের সহায়তায় সব টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে ‘পরে দেখা করে কথা বলবেন’ বলে ফোন কেটে দেন অভিযুক্ত মোস্তাফিজুর রহমান বাবু। পরে আর ফোন ধরেননি।
এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। ইউএনও ম্যাডামও এবিষয়ে অবগত আছেন। তার তত্ত্বাবধায়নেই তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন বলেন, ‘আপনার মাধ্যমে আমি বিষয়টি শুনলাম। আমি অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের কাজের কোনো সুযোগ নেই।
বিদেশিদের নয়, জনগণের প্রেসক্রিপসনে হবে জাতীয় নির্বাচন : বাবলা
সোমবার (৪ সেপ্টেম্বর) নিজ নির্বাচনী এলাকা শ্যামপুর থানার ৫৪নং ওয়ার্ডের বাগিচা এলাকায় জাতীয় পার্টির কার্যালয় উদ্বোধন ও ভোট কেন্দ্র ভিক্তিক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাবলা বলেন, দেশ ও জনগণের স্বার্থে যে কোনো বন্ধুপ্রতিম রাষ্ট্রের সু-পরামর্শ আমরা অবশ্যই সাদরে গ্রহণ করতে পারি। কিন্তু সংবিধান পরিপন্থি কোনো আবদার গ্রহণ করতে পারে না।
৫৪ নং ওয়ার্ড জাপার সাধারণ সম্পাদক মো. আসাদ মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জাপার কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সাংবাদিক সুজন দে, শ্যামপুর থানা জাপার সাধারণ ইব্রাহীম মোল্লা, স্থানীয় জাপা নেতা মো. রনি প্রমুখ।
বাবলা বলেন, আমরা নির্বচনীমুখী দল। দলের চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে আমরা তিনশ আসনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে দেশ ও জাতির স্বার্থে নির্বাচনে আগে জোট-মহাজোটও গঠন করেও নির্বাচনে অংশ গ্রহণ করতে হতে পারে।
ভুয়া সনদে বিদেশ পাড়ি, জড়িতদের ধরতে প্রধানমন্ত্রীর নির্দেশ
সোমবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
তিনি বলেন, আমাদের কাছে অভিযোগ আসছে যারা বিদেশে যাচ্ছেন অনেকেই ভুয়া সার্টিফিকেট নিয়ে যাচ্ছেন। অনেকেই ভুয়া চিকিৎসক ও ইঞ্জিনিয়ার- এ ধরনের সার্টিফিকেট নিয়ে যাচ্ছেন।
কীভাবে তারা এ ভুয়া সার্টিফিকেট নেয়। ভুয়া সার্টিফিকেটসহ যারা বিদেশে যান, তাদের এ কাজে যারা সহযোগিতা করেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের সহযোগিতা করবে, বলেন তিনি।
ভুয়া সনদ নিয়ে কত সংখ্যক প্রতারক বিদেশ গিয়েছেন জানতে চাইলে মাহবুব হোসেন বলেন, সংখ্যাটা নিয়ে আলোচনা হয়নি। অভিযোগ করা হয় যে এমন পাওয়া যাচ্ছে। দেখা গেলো একটা ভুয়া সার্টিফিকেট দিয়ে বিদেশে গেছে এবং ওই দেশে গিয়ে সে ধরা পড়েছে। তখন একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়। ওখানে তারা একটা অস্বস্তির মধ্যে পড়ে যায়। এখন এ বিষয়টা শক্ত হাতে দমন করার জন্য বলা হয়েছে।
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সহোদরসহ নিহত ৩
নিহতরা হলেন, কাদিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাটলা গ্রামের সর্দার বাড়ির আবদুল দাইয়ানের ছেলে আরাফাত হোসেন শুভ (২২) ও তার ছোটভাই মোহাম্মদ হৃদয় (১৮) এবং তাদের চাচাতো ভাই মো. জাহেদ (১৮)। তিনি ওই বাড়ির মো. কামাল হোসেনের ছেলে।
কাদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন দুর্ঘটনার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে দুই সহোদরসহ তিনজন আবদুর রব উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মোটরসাইকেলযোগে পুরানবিবির বাজার যাওয়ার পথে হাসান হুজুরের মাদ্রাসার কাছে দুর্ঘটনাটি ঘটে। এতে বেপরোয়া গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খালে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই সহোদর এবং হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) জাকির হোসেন কালবেলাকে বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে চৌমুহনী বাজারের লাইফ কেয়ার হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানার ডিউটি কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইউনূসের বিরুদ্ধে বিবৃতিতে সই করবেন না ডেপুটি অ্যাটর্নি জেনারেল
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
এমরান আহমেদ বলেন, ড. ইউনূসের পক্ষে ১০০ জন নোবেল বিজয়ীসহ ১৬০ জনেরও বেশি বিদেশি বিবৃতি দিয়েছেন। এই বিবৃতিদাতাদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনও রয়েছেন। বিবৃতিতে তারা বলেছেন যে—ওনাকে বিচারিক হয়রানি করা হচ্ছে। সেটার বিপরীতে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, ‘নোটিশ দেওয়া হয়েছে, অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সবাইকে সেই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই বিবৃতিতে আমি স্বাক্ষর করব না।’
কেন স্বাক্ষর করবেন না জানতে চাইলে সাংবাদিকদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল ইসরায়েলের যে আইন সংস্কার হচ্ছে; বিচার সম্পর্কিত, তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এটা আমার নিজস্ব চিন্তা। সে রকমই।’
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘যে বিবৃতি দিয়েছেন ১৬০ জন নোবেল বিজয়ী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, আমি ওনাদের বিবৃতির সঙ্গে একমত।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, অধ্যাপক ড. ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তার সম্মানহানি করা হচ্ছে এবং এটা বিচারিক হয়রানি।’
ফেনীতে জামায়াত নেতা হত্যা মামলায় দুবাই প্রবাসীর নাম
এদিকে আকবর হোসেন তারেক নামের ওই প্রবাসী দেশে ফিরে তাকে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদ করায় মোবাইল ফোনে পুলিশ সুপার পরিচয়ে হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসী বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় গত ২৫ আগস্ট সাধারণ ডায়েরি করেছেন।
জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জেরে উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামে দুপক্ষের সংঘর্ষে গত ৫ মে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত ও ১২ জন আহত হয়। এ ঘটনায় ২১ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের ভাই আবু তৈয়ব। গত ৬ মে বাদী সোনাগাজী মডেল থানায় মামলাটি দায়ের করেন। ওই মামলায় ১৫ নম্বর আসামি করা হয়েছে আকবর হোসেন তারেক নামে এক দুবাই প্রবাসীকে।
নিহত মিজানুর রহমান ছাড়াইতকান্দি গ্রামের কালা সোবহান বাড়ির জাকির উল্লার ছেলে। তিনি উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য। মিজানুর রহমান স্থানীয় মনগাজী বাজারে হোমিও দোকান চালাতেন। অপরদিকে প্রবাসে থেকেও আসামি হওয়া আকবর হোসেন তারেক একই গ্রামের হোসেন আহম্মদের ছেলে।
মামলার বাদী আবু তৈয়ব তার অভিযোগে উল্লেখ করেন ভূমি বিরোধের জেরে গাছের আমপাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ সবুজের নেতৃত্বে আসামিরা তাদের ওপর হামলা করেন। পরে খবর পেয়ে তার ভাই মিজানুর রহমান বাড়িতে আসার পথে আসামিরা পরস্পরের যোগসাজশে সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা করেন। হামলায় তার ভাই রাস্তায় পড়ে গেলে আসামিরা লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। ঘটনার পর পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে এবং পরে অপর আসামিরা আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমানে তিনজন বাদে সবাই জামিনে রয়েছেন। অপরদিকে হামলা চালিয়ে জখম, বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে হত্যা মামলার বাদী আবু তৈয়বসহ ৯ জনকে আসামি করে মামলা করেছেন কমলা বেগম। তিনি ছাড়াইতকান্দি গ্রামের কালা সোবহান বাড়ির মাইন উদ্দিন মামুনের স্ত্রী।
প্রবাসী তারেক বলেন, আমি হত্যাকাণ্ডের ৬ মাস আগেই দেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতের দুবাই চলে যাই। সস্প্রতি দেশে ফিরে জানতে পারি আমাকে হত্যা মামলার আসামি করা হয়েছে। পুলিশ আমাকে গ্রেপ্তারের চেষ্টা করলে পাসপোর্ট দেখিয়ে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জন্য জামিন নিয়েছি। আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, অন্য আসামিদের সঙ্গে আমি ভিকটিমকে মাথায় আঘাত করে হত্যা করেছি। হয়রানি ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে আমাকে মিথ্যা অভিযোগে আসামি করা হয়েছে। দেশে ফেরার পর প্রতিবাদ করায় পুলিশ সুপার পরিচয় দিয়ে আবু তৈয়ব তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে হত্যার হুমকি দিয়েছেন। প্রাণনাশের আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি করেছি। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছি।
প্রবাসী তারেক কালবেলাকে তার পাসপোর্ট, বিমানের আসা যাওয়ার টিকেট ও কর্মক্ষেত্রের প্রত্যায়নপত্রের ফটোকপি প্রদান করেন। এসব অনুসন্ধান করে দেখা গেছে, হত্যা মামলার আসামি তারেক গত বছরের ৯ ডিসেম্বর দেশ থেকে বিমানে দুবাই গমন করেন এবং চলিত বছরের ১৭ জুন দেশে ফেরেন।
প্রবাসীকে আসামি করার বিষয়ে মোবাইলে বাদীর কাছে জানতে চাওয়া হলে তিনি প্রথমে বলেন, তাকে আমরা আসামি করিনি, কে আসামি করেছে সেটা আমরা জানি না। পরক্ষণে আবার বলেন, তাকে হুকুমের আসামি করার কথা বলা হয়েছে। প্রবাসে বসে কীভাবে মাথায় আঘাত করে আপনার ভাইকে হত্যা করা হয়েছে- এমন প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। মোবাইল ফোনে হত্যার হুমকি প্রদানের বিষয়ে তিনি সদুত্তর দিতে পারেননি।
মামলার তদন্তাকারী কর্মকর্তা উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, বাদী নিজ হাতের লেখা অভিযোগ দাখিলের পর সেটি এফআইআর হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামি তারেক ঘটনার সময়ে যে প্রবাসে ছিলেন তার প্রমাণাদি পুলিশকে দিয়েছে। আমরা তথ্যগুলো যাচাই করে সত্যতা পেয়েছি। অভিযোগপত্র দাখিলের সময় বিষয়টি আমলে নিয়ে বিবেচনা করা হবে।
সোনাগাজী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তালিম হোসাইন বলেন, আপনার (প্রতিবেদক) মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টির সত্যতা পাওয়া গেলে নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে আবারও ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে অব্যাহতি
একই সঙ্গে তাদের স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হবে বলে জানা গেছে।
রোববার (৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন মুঠোফোনে কালবেলাকে বলেন, মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসেন সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট দিলে বিষয়টি আমাদের নজরে আসে। ছাত্রলীগের নীতি ও আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাৎক্ষণিকভাবে তাদের অব্যাহতি দেয়া হয়েছে।
অবশ্য বিজ্ঞপ্তিতে তাদের অব্যাহতি দেওয়ার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। সেখানে বলা হয়, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠন বিরোধী, শৃঙ্খলা-পরিপন্থী অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
বহিষ্কৃত ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন- কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাতুল রহমান আশিক, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ সভাপতি শেখ আবুল কাসেম, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মেজবা উদ্দিন, মেঘনা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিটু মিয়া, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাজমুল খাঁন, একই কমিটির উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. ইসমাইল, চান্দিনার দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজের সহ সভাপতি তারেক, মেঘনার লুটেরচর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাঈমুল ইসলাম, চান্দিনার গল্লাই ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু নাঈম, একই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত তানজির, চান্দিনার মহিচাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন মোল্লা, চান্দিনা বাতাঘাসী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, একই কমিটির সহ সভাপতি ফাহিম, দেবিদ্বার বড়শালঘর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ছাদেক হোসেন, দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক।
এ ব্যাপারে ছাত্রলীগের নেতা ফয়েজ উদ্দিন মোল্লা মুঠোফোনে বলেন, হতে পারে সাঈদীর মৃত্যুর পোস্ট করেছি তার কারণে আমাকে পদ থেকে অব্যাহতি দিয়েছে। তবে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিলে ভালো হতো। আমাকে না জানিয়ে মিথ্যা দোষ দিয়ে আমাকে জেলার নেতারা পদ থেকে সরিয়ে দিয়েছেন।
বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে নারীর অবস্থান
রোববার (৩ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের চরপাতালিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্কুলশিক্ষক আক্তার হোসেন ৫৫ নম্বর বাহেরচর হাওলাদার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও চরপাতালিয়া গ্রামের হাসান আলী মাস্টারের ছেলে।
স্থানীয় একাধিক বাসিন্দা জানিয়েছেন, আক্তার হোসেনের সঙ্গে ওই নারীর দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। গত রমজানে যখন সবাই তারাবি নামাজ পড়ত, তখন তারা আক্তার হোসেনের ঘরে বসে গল্প করত।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালেম খান বলেন, গত কয়েকদিন আগে স্থানীয় চেয়ারম্যান ও আমরা গণ্যমান্যরা বসেছিলাম। কিন্তু আক্তার হোসেন না আসার কারণে আমরা কোনো সমাধানে পৌঁছাতে পারিনি। গত রমজানে তাকে সাবধান করে বলেছিলাম ওই নারীর সঙ্গে সম্পর্ক না রাখতে। কিন্তু সে আমার কথা রাখে নাই।
আক্তার হোসেনের বাড়িতে অবস্থান নেওয়া ওই নারী বলেন, আক্তার হোসেন সম্পর্কে আমার দেবর হয়। এই সম্পর্ক ধরে সে আমার বাবার বাড়িতেও গিয়েছিল। আমার স্বামী প্রবাসী। গত জানুয়ারি মাসে স্বামী বিদেশে চলে যাওয়ার পর আক্তার হোসেন আমার স্বামীকে পরামর্শ দেন আমার ছেলেকে তার কর্মস্থল প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে। তার কথায় ছেলেকে স্কুলে ভর্তি করা হয়। স্কুল থেকে সে আমার সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করে। প্রথমে আমি রাজি না হলেও সে জোড়াজুড়ি করলে একপর্যায়ে রাজি হই। এরপর বাড়ির জন্য নতুন টিভি কিনেছে আক্তার হোসেন, এমন খবর দিয়ে আমাকে টিভিটা দেখতে যেতে বলে। আমি আক্তারের বাড়িতে গেলে সে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে ভিডিও ধারণ করে রাখে। ওই ভিডিও দেখিয়ে জোড় করে আমাকে তার বাড়িতে নিয়মিত আসতে বলত। বাড়িতে আসলে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করত। এরপর আমার ছেলে-মেয়েকে পড়াশোনা করানোর নাম করে আমার বাড়িতে এসেও শারীরিক সম্পর্ক করত। বিয়ে করবে বলে কিছুদিন আগে আমাকে ঢাকায় নিয়ে গিয়েছিল আক্তার হোসেন। সেখানে আক্তার আমাকে তার ভাই জব্বার হোসেনের বাড়িতে রেখে চলে আসে। পরে জব্বার হোসেন আমাকে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনা আমার স্বামীর বাড়ির লোকজন জেনে যায়। আমি এখন স্বামীর বাড়ি, বাবার বাড়ি কোথাও যেতে পারি না। তাই আক্তার হোসেনের বাড়িতে এসেছি বিয়ের দাবিতে।
আক্তার হোসেনের মা ফাতেমা বেগম বলেন, আমি কিছুই জানি না। ওই মেয়ে আমার ছেলের সঙ্গে সম্পর্ক আছে দাবি করে বাড়িতে এসে উঠেছেন। আমি ওই মেয়েকে বুঝিয়ে বলেছিলাম যে ঢাকায় যাও, গার্মেন্টে কাজ করে ছেলেমেয়েকে নিয়ে জীবিকা নির্বাহ করো।
ধানকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতন বলেন, আক্তার হোসেন ও ওই নারীর বিষয়টি নিয়ে আমরা বসেছিলাম। মেয়ে ছেলেকে বিয়ে করবে কিন্তু ছেলে বিয়েতে রাজি না হওয়ায় আমরা সমাধান করতে পারিনি। এখন ওই নারী আক্তার হোসেনের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছেন।
বাংলাদেশের নির্বাচন নিয়ে অবস্থান বদলাচ্ছে ভারত
বাংলাদেশের সরকার ও আগামী নির্বাচন প্রসঙ্গে ভারতের অবস্থান নিয়ে দ্য ডিপ্লোম্যাটে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। ভারতের অবস্থান ক্ষমতাসীন আওয়ামী লীগের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে সেটির একটি ধারণা দেওয়া হয়েছে এই নিবন্ধে। কালবেলার পাঠকদের জন্য নিবন্ধটির চুম্বক অংশ তুলে ধরা হলো…
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি বছর বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছে। গত মার্চে বিএনপির একটি প্রতিনিধি দল বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে দেখা করা ছাড়াও জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল আগস্টের শুরুর দিকে ভারত সফর করে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে ভারত এবং বাংলাদেশের বিরোধী দলের মধ্যে এই ধরনের কর্মকাণ্ড প্রথম দেখা গেছে।
বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে ভারত যদি নিয়ম রক্ষার খাতিরেও বৈঠক করে থাকে, তারপরও এটিকে একটি পরিবর্তন হিসেবে গণ্য করা যেতে পারে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলেছে, ‘নয়াদিল্লির প্রতি বিএনপির নীতিতে কোনো স্পষ্ট পরিবর্তনের বিশ্বাসযোগ্য প্রমাণ দেখতে পাচ্ছে না ভারত।’
আরেকটি বিষয় হলো—গত জুলাইয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন অনুসন্ধান মিশন ভারতবিরোধী জামায়াতে ইসলামীর সঙ্গে একটি সংলাপ শুরু করলেও প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে ভারতকে সংযত থাকতে দেখা গেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সংশ্লিষ্ট সম্পর্কিত কোনো বিবৃতি দেয়নি।
মজার বিষয় হলো—ভারতীয় রাজ্যগুলোর অনেক আঞ্চলিক পত্রিকায় জামায়াতের সঙ্গে বৈঠকের সমালোচনা করে নিবন্ধ প্রকাশ করা হলেও ভারতের নেতৃস্থানীয় জাতীয় গণমাধ্যমগুলো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এটা অনুমান করা ভুল হবে না যে, ইইউ—জামায়াত মিথস্ক্রিয়া সম্পর্কে মন্তব্য না করে বরং নীরবে সয়ে যাচ্ছে ভারত!
এসব উদাহরণগুলো ইঙ্গিত দিচ্ছে, ভারত ২০২৪ সালে বাংলাদেশের নির্বাচন প্রশ্নে অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি গ্রহণ করছে। তবে নানা বিষয় থেকে আওয়ামী লীগ হয়তো সিদ্ধান্ত নিয়েছে, মোদির মন্তব্যের বিষয়ে প্রশ্ন তোলাটা বুদ্ধিমানের কাজ হবে না। শেখ হাসিনা ভারতের বিরোধী দল জাতীয় কংগ্রেসের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন। ভারত সফরে গেলে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তিনি দেখাও করেন।
গত ৩ আগস্ট ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র অরিন্দম বাগচী জোর দিয়ে বলেন, বাংলাদেশে জাতীয় নির্বাচন সহিংসতামুক্ত এবং যথাযথ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিশ্চিত করতে ভারত আগ্রহ দেখিয়েছে। এই দৃষ্টিভঙ্গি মার্কিন অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এ ছাড়া যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলো নির্বাচনের বিষয়ে বৃহত্তর ঐকমত্য তৈরির জন্য যে বৈঠক করেছে সেখানেও তার প্রতিফলন দেখা গেছে।
বলা যায়, ২০১৮ সালে বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময় ভারত যে নীতি গ্রহণ করেছিল, এবার তাতে অনেকটা পরিবর্তন আসতে পারে। সে সময় নির্বাচন নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের মনোভাবে বড় পার্থক্য ছিল। ২০১৮ সালে নির্বাচনের আগে হয়রানি, ভীতি প্রদর্শন এবং সহিংসতাসহ নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র। ২০১৮ সালের নির্বাচনে জয়ী হওয়ার জন্য শেখ হাসিনাকে মোদির দ্রুত অভিনন্দন জানানোর বিষয়টিকে অনেকখানি হালকা করে দিয়েছিল। ফলে আওয়ামী লীগও আন্তর্জাতিক ধাক্কা থেকে বেঁচে গিয়েছিল।
এতে কোনো সন্দেহ নেই যে, মোদি-হাসিনার বন্ধুত্বের কারণেই ভারত-বাংলাদেশ সম্পর্ককে ‘সোনালি অধ্যায়’ হিসেবে বর্ণনা করা হয়েছে। শেখ হাসিনার শাসনামলে ভারত প্রতিবেশী দেশে এমন একটি সরকার খুঁজে পেয়েছে যা সন্ত্রাসবিরোধী, ভারতবিরোধী নয় এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় পরিস্থিতির উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, আবার দুশ্চিন্তারও কারণ হতে পারে। সম্প্রতি ভারতের মণিপুর রাজ্যে চলমান সংঘাতের পটভূমিতে মেইতেই সম্প্রদায় বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এ পরিস্থিতিতে বলা যায়, বাংলাদেশের ক্ষমতাসীন সরকার ভারতকে যেসব সুবিধা দিয়েছে, তা নিরঙ্কুশ নয়।
এই অবস্থায় এসে মনে করা হচ্ছে, ২০১৮ সালের তুলনায় বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকারের আচরণে কিছুটা পরিবর্তন এসেছে। তবে এটা সঠিক, এটা শুধু ২০২৪ সালের নির্বাচনের জন্যই নয়, পরবর্তী নির্বাচনগুলোর জন্যও বটে।
নিবন্ধটির লেখক অর্কপ্রভো হাজরা ভারতের কেন্দ্রীয় মন্ত্রণালয়গুলোর মধ্যে যোগাযোগ এবং কৌশল নির্ধারণে পরামর্শক হিসেবে কাজ করেন।
সূত্র:...লিংকে ক্লিক করুন।
ড. ইউনূসকে নিয়ে বিশ্বনেতাদের চিঠির প্রতিবাদ ৫০ সম্পাদকের
শনিবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, ‘বাংলাদেশের সংবিধানের ৯৪(৪)’ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণরূপে স্বাধীন।
এ ধরনের চিঠি প্রদানের মাধ্যমে তারা অনৈতিক, বেআইনি ও অসাংবিধানিকভাবে বাংলাদেশের স্বাধীন বিচারব্যবস্থার ওপর হস্তক্ষেপ করেছেন বলে আমরা মনে করি। এ ধরনের বিবৃতি বা খোলা চিঠি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বাংলাদেশের আইনে শ্রমিকদের প্রদত্ত অধিকারসংক্রান্ত বিধানাবলির সম্পূর্ণ পরিপন্থি।’
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিকভাবে সম্মানিত এবং নোবেল বিজয়ীগণের এ ধরনের বিবৃতি এবং চিঠি অনাকাঙ্ক্ষিত এবং অনৈতিক। একজন অপরাধ করলে তার বিরুদ্ধে মামলা করা যাবে না এবং বিচার করা যাবে না- এমন দাবি ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার পরিপন্থি।
আমরা মনে করি তারা মামলা সম্পর্কে পুরোপুরি না জেনে এমন দাবি করেছেন। তাই আমরা তাদের অথবা তাদের প্রতিনিধি এসে মামলায় ড. ইউনূসকে আদৌ হয়রানি করা হচ্ছে কি না, তা তারা পর্যবেক্ষণ করতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই আহ্বান জানিয়েছেন আমরা তা সমর্থন করি।
এতে বলা হয়, একই চিঠিতে বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচনসংক্রান্ত বিষয়ে যে ধরনের মন্তব্য করা হয়েছে, তা স্বাধীন-সার্বভৌম একটি রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপের শামিল।
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশের নাগরিক হিসেবে বাংলাদেশের জনগণ যে কোনো মহলের এ ধরনের অবমাননাকর, অযাচিত ও বেআইনি হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেবে না। আমরা সংশ্লিষ্ট সবাইকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বাধীন বিচারব্যবস্থা এবং শ্রমিকদের অধিকারের বিষয়ে সম্মান প্রদর্শনের জন্য আহ্বান জানান তারা।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন-
ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান, ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, কালের কণ্ঠ’র প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন, সমকালের সম্পাদক আলমগীর হোসেন, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ইমেরিটাস এডিটর নাঈমুল ইসলাম খান, সংবাদের সম্পাদক আলতামাশ কবির, পিপলস টাইমের সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাস, বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার, আমাদের নতুন সময়ের সম্পাদক নাসিমা খান মন্টি, বাংলাদেশ বুলেটিনের ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম রতন, আজকালের খবরের সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, বাংলাদেশ পোস্ট সম্পাদক শরীফ শাহাবুদ্দিন, জনকণ্ঠ সম্পাদক শামীমা এ খান, সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায়, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মুস্তাফিজ শফি, দেশ রূপান্তর ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন, ভোরের ডাকের সম্পাদক বেলায়েত হোসেন, দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী জাফরউল্লাহ শারাফাত, আলোকিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক শামীম সিদ্দিকি, সংবাদ সারাবেলার সম্পাদক আব্দুল মজিদ, সংবাদ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রিমন মাহফুজ, বাংলাদেশের আলোর সম্পাদক মফিজুর রহমান খান, ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন, সকালের সময়ের সম্পাদক নুর হাকিম, আমার বার্তার সম্পাদক মো. জসিমসহ ৫০ জন।
সাঈদীর ভিডিও শেয়ার করায় যুবলীগ নেতার নামে মামলা
গত ২৮ আগস্ট এ বিষয়ে সিঙ্গাইর থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. মঞ্জুরুল করিম উল্লেখ করেছেন, গত ৮ আগস্ট জয়মন্টপ ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. জাকির হোসেন তার ফেসবুক আইডিতে দেলাওয়ার হোসাইন সাঈদীর একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটির কমেন্টে সাবেক যুবলীগ নেতা মঞ্জরুল করিমসহ একাধিক নেতাকর্মীরা প্রতিবাদ করেন। পরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের তীব্র প্রতিবাদে জাকির হোসেন তার পোস্টটি ডিলিট করে দেন। এ বিষয়ে গত ২৮ আগস্ট যুবলীগ নেতা জাকির হোসেনকে আসামি করে সিঙ্গাইর থানায় একটি অভিযোগ দায়ের করেন সাবেক যুবলীগ নেতা মঞ্জরুল করিম।
অভিযোগের বাদী সাবেক যুবলীগ সভাপতি মঞ্জরুল করিম বলেন, জাকির হোসেনের শেয়ার করা ভিডিওটির কমেন্টে আমিসহ একাধিক নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানালে তিনি পোস্টটি ডিলিট করে দেন।
অভিযুক্ত জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাকির হোসেন বলেন, আমার অজান্তে ভিডিওটি ফেসবুকে শেয়ার হয়েছে। এ বিষয়ে নিজেদের মধ্যে সমঝোতার আলোচনা চলছে।
সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ জানান, এ বিষয়ে এখনো আমাদের দৃষ্টিগোচর হয়নি। তবে নিজেদের বিষয়ে থানায় অভিযোগ দেওয়াটাও নেতিবাচকভাবে দেখছেন তিনি। তবে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।
লিখিত অভিযোগের বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলামের কাছে জানতে চাইলে উর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া কথা বলতে রাজি হননি তিনি।
মুক্তির আগেই পদ পেলেন হেফাজত নেতা মামুনুল হক
হেফাজতের একটি সূত্র জানায়, এই কমিটিতে আরও নয়জনকে জায়গা দেওয়া হবে। গত ৫ আগস্ট হেফাজতের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আগের কমিটির যুগ্ম মহাসচিব কারাবন্দী নেতা মামুনুল হক যখনই মুক্তি পাবেন, তাকে আগের পদেই বহাল করা হবে।
এ ছাড়া কমিটিতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি জুনায়েদ আল হাবিবকে সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়েছে। হেফাজতে ইসলামের ওই কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে এবার ২ নম্বর যুগ্ম মহাসচিব করা হয়েছে, লালখান মাদ্রাসার মুফতি হারুন ইজহারও রয়েছেন যুগ্ম মহাসচিব হিসেবে। মুফতি আমিনীর জামাতা মুফতি সাখাওয়াত হোসেন রাজীকে করা হয়েছে সহকারী মহাসচিব।
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরকে নায়েবে আমির, মরহুম আমির আল্লামা শাহ আহমদ শফীর বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানীকে নায়েবে আমির করা হয়েছে।এ ছাড়া হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর ছেলে মাওলানা রাশেদ বিন নুরকে দপ্তর সম্পাদক থেকে সরিয়ে করা হয়েছে সহকারী সমাজকল্যাণ সম্পাদক। সাভারের জামিয়া কর্ণপাড়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আফসার মাহমুদকে দপ্তর সম্পাদক করা হয়েছে বলেও জানিয়েছে সূত্রটি।
আমিরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ৫৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটির উভয় তালিকাকে অনুমোদন করেন।
এ সময় সাবকমিটির সদস্যদের মধ্য থেকে উপস্থিত ছিলেন মুফতি জসীমুদ্দীন, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা মীর ইদরীস, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী প্রমুখ।
মির্জা ফখরুলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে ৫শ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা
গতকাল বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. মো: জয়নাল আবেদীন ঠাকুরগাঁও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন। মামলায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাজিদপুর গ্রামের মো: আবু বক্করের ছেলে মো: মেহেদী হাসান রনি (২৭) কে আসামী করা হয়।
মামলার বিবরণে জানা যায়, মেহেদী হাসান রনি গত ২৭ আগষ্ট তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে “সাব্বাস ফখরুল নামেও মির্জা ফখরুল, কামেও মির্জা ফখরুল উল্লেখ করে কল্প কাহিনী তৈরী করে একটি পোষ্ট দেন। সেখানে মির্জা ফখরুল চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে ৫০ লাখ টাকার চেক নিয়ে সিঙ্গাপুর গেছেন উল্লেখ করে একটি জ্বাল ও ভূয়া চেকের ছবি দিয়ে পোষ্ট করেন। এছাড়াও পোষ্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তার স্ত্রীর ছবিও প্রকাশ করেন।
মামলায় উল্লেখ করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন উচ্চ শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের লোক। তার পিতা মরহুম মির্জা রুহুল আমিন ইতিপূর্বেকার সরকারের একজন মন্ত্রি ছিলেন। তার সহধর্মীনি মোছাঃ রাহাত আরা একজন উচ্চ শিক্ষিতা সম্ভ্রান্ত পরিবারের মহিলা। মির্জা ফখরুল শিক্ষা বিভাগের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা এবং তৎকালীন মন্ত্রী এস.এ. বারী এ.টির একান্ত সচিব ছিলেন। ভুতপূর্ব সাকরের একজন প্রতিমন্ত্রী ছিলেন।
তিনি উল্লেখিত দায়িত্ব সমূহ পালন কালে কোনরুপ অসততা, দূর্নীতি এবং স্বজন প্রীতি করেননি। তার বিরুদ্ধে এ যাবৎ কোন অভিযোগ নেই। তিনি বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনীতিতে একজন স্বচ্ছ ব্যক্তি ও রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা এবং সংসার পরিচালনা নিজের এবং স্ত্রীর চিকিৎসার নিমিত্তে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমা জমি তথা বহু সম্পত্তি বিক্রয় করেছেন। তার বিরুদ্ধে মেহেদী হাসান রনির প্রকাশিত অপপ্রচারটি মানহানির ও জঘন্য অপরাধ উল্লেখ করে দ: বি: ৫০০/৫০১ ধারায় মামলা আমলে গ্রহন করে রনির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির আবেদন জানানো হয় মামলায়।
জামায়াত কীভাবে আগাবে অনুমান করা কঠিন
জামায়াত তার সংবিধানে লিখেছে, তারা একটি শৃঙ্খলামূলক এবং গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করবে এবং ... এর পক্ষে জনমত তৈরি করার প্রচেষ্টা চালাবে।
একাত্তরে জামায়াতের ভূমিকা ভুলে যাননি অনেক বাংলাদেশি। সমালোচকরা অভিযোগ করেন, দলটি সংখ্যালঘু বিরোধী এবং হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার চালায়। জামায়াতের বিরুদ্ধে সেকেলে দৃষ্টিভঙ্গিরও অভিযোগ রয়েছে। বর্তমানে, শুধু মুসলিমরাই দলটির সদস্য হতে পারে এবং দলটি মনে করে- একজন মহিলা রাষ্ট্রের প্রধান হতে পারবেন না।
জামায়াতের বিরুদ্ধে সংখ্যালঘু বিরোধী অভিযোগকে অস্বীকার করে নকিবুর রহমান বলেন, মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি সংখ্যালঘুদের রক্ষা করা আমাদের ধর্মীয় দায়িত্ব। দলের বর্তমান নেতারা নিজেদের আগের অবস্থান থেকে দূরে রাখার চেষ্টা করছেন, বিশেষ করে ১৯৭১ সালের যুদ্ধের ব্যাপারে তারা তাদের অবস্থান পরিবর্তন করছেন।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ মুহাম্মাদ তাহের বলেছেন, ২০২৩ সালের জামায়াত অতীতের চেয়ে আলাদা। তিনি বলেন, ১৯৭১- হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জামায়াত, আওয়ামী লীগ, বিএনপি... সহ সমগ্র জাতির জন্য গর্বের বিষয়।
তবে তিনি ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের সাথে জামায়াতের সহযোগিতার জন্য ক্ষমা চাননি, যা জামায়াতের সমালোচকদের দীর্ঘদিনের দাবি।
সম্ভবত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে জামায়াতের এই বক্তব্যের পরিবর্তন দলটির একটি কৌশল।
২০২০ সালে, জামায়াতের বেশ কিছু কর্মী দল থেকে বের হয়ে এসে আমার বাংলাদেশ (এবি) পার্টি নামে একটি দল গঠন করেন। এবি পার্টির আন্তর্জাতিকবিষয়ক দায়িত্বে থাকা আসাদুজ্জামান ফুয়াদের মতে, ১৯৭১ সালের যুদ্ধে জামায়াতের ভূমিকা ছিল বিভক্তির মূল কারণ।
আসাদুজ্জামান ফুয়াদ দ্য ডিপ্লোম্যাটকে বলেন, যারা এবি পার্টি গঠনের জন্য জামায়াত ত্যাগ করেছিলেন তারা মনে করেন- জামায়াতের উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া। এছাড়া নারী ও সংখ্যালঘুদের রাষ্ট্রপ্রধান পদে নিতে উৎসাহিত করে দলকে অন্তর্ভুক্তিমূলক করা এবং রাজনীতি থেকে ধর্মকে আলাদা করা প্রয়োজন।
যদিও কিছু নেতা দল থেকে বেরিয়ে গিয়ে এবি পার্টিতে দেওয়ার কারণে জামায়াত খুব বেশি জনসমর্থন হারায়নি, তবে ১৯৭১ সালের যুদ্ধের বিষয়ে দলটির পরিবর্তনশীল বক্তব্য একে আরও বিভক্ত করতে পারে।
আঞ্চলিকভাবে জামায়াত ভারতের ঘোরবিরোধী। প্রবীণ ভারতীয় সাংবাদিক এস এন এম আবদি উল্লেখ করেছেন, ভারতীয় সরকার জামায়াতকে পাকিস্তানের প্রক্সি এবং আইএসআইয়ের পুতুল ছাড়া অন্য কোনো ভাবে দেখে না। (আইএসআই বা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা)
লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের আন্তর্জাতিক সম্পর্কের একজন সিনিয়র লেকচারার অবিনাশ পালিওয়াল দ্য ডিপ্লোম্যাটকে বলেছেন, জামায়াতের রক্ষণশীল নীতি এবং মতাদর্শিক অবস্থানকে বাংলাদেশের ইসলামপন্থিদের থেকে নিরাপত্তা হুমকি হিসেবে দেখে নয়া দিল্লি। আদর্শগত এবং নিরাপত্তা-সম্পর্কিত উভয় কারণেই এই ধরনের একটি শক্তিকে ট্যাকেল করা ভারতের জন্য গুরুত্বপূর্ণ।
পালিওয়াল আরও বলেন, এই ট্যাকেলের অর্থ হলো- ভারত বাংলাদেশে আওয়ামী লীগকে দলীয়ভাবে সমর্থন দেবে, এমনকি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে হলেও।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, সম্প্রতি বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তারের প্রচেষ্টার নিন্দা করেছেন এবং আওয়ামী লীগ দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতকে খুশি করছে বলে অভিযোগ করেছেন।
২০২৪ সালের জানুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচনের আগে, বাংলাদেশের রাজনীতির ময়দানে বিএনপি এবং জামায়াতের মধ্যকার সম্পর্ক কিরূপ হবে তা অনুমান করার চেষ্টা করছেন পর্যবেক্ষকরা। জামায়াত এবং বিএনপি, দল দুটি দীর্ঘদিনের মিত্র। উভয়পক্ষের সূত্র বলছে, দল দুটি আবারও কোনো জোটে যাবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। তবে পৃথকভাবে হলেও সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রাখতে সম্মত উভয়েই।
সমালোচকরা বলেন, বিএনপি জামায়াতের স্ট্রিট পাওয়ারের ওপর নির্ভরশীল। তবে বিএনপি এখন জামায়াতকে ছাড়াই দেশব্যাপী ব্যাপক সমাবেশের আয়োজন করছে। এভাবে সমালোচকদের জবাব দিচ্ছে দলটি। সম্প্রতি সরকারবিরোধী বিক্ষোভের জন্য ১৯টি ছাত্র সংগঠনের একটি জোট গঠন করেছে বিএনপির ছাত্র শাখা জাতীয়তাবাদী ছাত্রদল (জেসিডি)। তবে সেখানে ছাত্রশিবিরকে আমন্ত্রণ জানানো হয়নি।
এদিক থেকে জামায়াত কীভাবে এগোবে তা অনুমান করা কঠিন। তবে দলটি যে সাংগঠনিকভাবে এখনও শক্তিশালী তা স্পষ্ট। দলটি হয়তো আ.লীগের দমনপীড়নে প্রচণ্ড আঘাত পেয়েছে, কিন্তু দেশে আ.লীগবিরোধী মেজাজ থেকেও লাভবান হয়েছে দলটি।
নিবন্ধন বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে জামায়াত। তবে অনুকূল রায় পাওয়ার ব্যাপারে অবশ্য আশাবাদী নয় তারা। জামায়াতের দলীয় একটি সূত্র দ্য ডিপ্লোম্যাটকে জানিয়েছে, আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলের নাম পরিবর্তনের কথা ভাবছে তারা।
মোবাশ্বর হাসান : সিডনিভিত্তিক স্কলার এবং দক্ষিণ এশিয়াবিষয়ক ভূ-রাজনীতির বিশ্লেষক
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের সহসভাপতিসহ গ্রেপ্তার ৩
বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যায় শহরের মৌলভিপাড়ায় বিএস ফিটনেস ক্লাব নামক একটি জিমে এ ঘটনা ঘটে। পরে ৯৯৯ এ কল করলে তাদের উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থল থেকে জিমের পরিচালক জেলা ছাত্রলীগের সহসভাপতি হাবিবুল্লাহ ভূইয়া বিপ্লব, জিমের ফিটনেস ট্রেইনার মিতু আক্তার ও সাইম নামের একজনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
এই ঘটনায় রাতে ওই গৃহবধূর ভাসুর ব্রাহ্মণবাড়িয়া আদালতের এপিপি মাসুদুর রহমান (সোহাগ) আটক তিনজনসহ চারজনের নাম উল্লেখ করে, অজ্ঞাত আরও ৮ থেকে ৯ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। রাতে মামলা নথিভুক্ত করার পর ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। যদিও অভিযুক্তদের দাবি, ওই নারীর পক্ষ নিয়ে তাদের পরিবারের লোকজন জিমে এসে হামলা করেছে।
লিখিত অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই গৃহবধূ ও তার বোন শহরের মৌলভীপাড়ায় বিএস ফিটনেস সেন্টারে নিয়মিত ব্যায়াম করেন। সেখানে মেয়েদের ব্যায়াম করার আলাদা ব্যবস্থা ও পুরুষ যাওয়ার অনুমতি না থাকায় দুই বোন সেখানে ভর্তি হয়েছিলেন। তবে জিমের ট্রেইনার মিতু আক্তার গোপনে ভিডিও ধারণ করেন বলে তাদের সন্দেহ হয়। গত দুদিন আগে তারা নিশ্চিত হন ট্রেইনার মিতু গোপনে তাদের ভিডিও ধারণ করেছে। বুধবার বিকেলে তারা দুই বোন ট্রেইনার মিতুকে ভিডিও করার কথা জিজ্ঞেস করলে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে ট্রেইনার মিতু জিমের পরিচালক জেলা ছাত্রলীগের সহসভাপতি হাবিবুল্লাহ ভূইয়া বিপ্লবকে জানায়। এই খবর পেয়ে বিপ্লব তাদের দুই বোনের কাছে যান মিতুকে নিয়ে। সেখানে মিতু ওই গৃহবধূর চুলের মুঠি ধরে মারধর শুরু করে। একপর্যায়ে জিমে থাকায় শহরের উত্তর পৈরতলার সোহেল মিয়া নামের এক যুবক তাদের বাঁচাতে এলে বিপ্লবসহ তার সহযোগীরা তাদের সবাইকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে আটকে রাখে। এই অবস্থায় তাদের পরিবারের লোকজন এলে জিমের ভেতরে ঢুকতে পারেনি। আশপাশের সড়কে উৎসুক মানুষ জমায়েত হয়ে ভিডিও করে ঘটনাটি ফেসবুকে দেয়।
শেষে ৯৯৯ এ কল দিলে সদর মডেল থানা পুলিশ এসে মারধরে শিকার দুই বোন ও সোহেলকে উদ্ধার করে। গণরোষাণল থেকে বাঁচাতে জিমের পরিচালক জেলা ছাত্রলীগের সহসভাপতি হাবিবুল্লাহ ভূইয়া বিপ্লব, ট্রেইনার মিতু আক্তার ও সাইম নামের একজনকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। গুরুতর আহত হওয়ায় ওই গৃহবধূ ও সহায়তা করতে আসা সোহেলকে হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে অভিযুক্ত জেলা ছাত্রলীগের সহসভাপতি হাবিবুল্লাহ ভূইয়া বিপ্লব ওই গৃহবধূ ও তার বোনকে মারধর করার অভিযোগ অস্বীকার করে বলেন, মুঠোফোনে আপত্তিজনক ভিডিও ধারণের বিষয়ে একজন নারীর ফোন পেয়ে তিনি ব্যায়ামাগারে যান। সেখানে যাওয়ার পথে সোহেল নামে একজন তাকে ফোন করে বকাঝকা করেন। কয়েকজন লোকজন নিয়ে ব্যায়ামাগারে পৌঁছেন। ব্যায়ামাগারে ভাঙচুর দেখে সোহেলকে আটক করা হয়। পুলিশ এসে তাদের উদ্ধার করে নেওয়ার সময় পেছন থেকে কেউ একজন তাকে ছুরিকাঘাত করে। এ বিষয়ে মামলা দায়ের করবেন বলেও জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসাইন জানান, জিমে দুই বোনের ছবি উঠানো হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই জিমের মালিক ও ট্রেইনার পক্ষের লোকজনের সঙ্গে ওই দুই নারীর পরিবারের লোকজনদের ঝগড়া হয়। এসময় বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ জিমে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জিমের ঘটনায় ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮ থেকে ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় জিমের পরিচালক জেলা ছাত্রলীগের সহসভাপতি হাবিবুল্লাহ ভূইয়া বিপ্লবসহ তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
৭ মিনিটেই ক্যানসারের চিকিৎসা, আসছে টিকাও
বিজ্ঞানীরা জানিয়েছেন, সম্প্রতি ইংল্যান্ডে ক্যানসারের টিকা আবিষ্কার হয়েছে। এ টিকা দিয়ে মাত্র ৭ মিনিটে চিকিৎসা করা সম্ভব হবে। ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগ (এনএইচএস) দ্রুত টিকার ব্যবহার শুরু করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম জানিয়েছে, ক্যানসারের এ টিকার অনুমোদন দিয়েছে ইংল্যান্ডের মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার রেগুলেটরি অথোরিটি এজেন্সি (এমএইচআরএ)। যার ফলে এ টিকা শীঘ্রই চালু হতে যাচ্ছে। সংস্থাটির আশা, এ টিকা বাজারে আসলে বছরে শত শত রোগীর চিকিৎসা সম্ভব হবে এবং ক্যানসারের চিকিৎসার সময় তিন চতুর্থাংশ কমিয়ে আনা যাবে।
চিকিৎসাবিজ্ঞানে বর্তমানে অ্যাটেজোলিজুমাব নামে একটি অ্যান্টিবডি আইভি ড্রিপ বা শিরার মধ্য দিয়ে রোগীর দেহে দীর্ঘ সময় ধরে পরিচালনা করে ক্যানসারের চিকিৎসা করা হয়। কিন্তু এ টিকা বাজারে আসলে মাত্র ৭ মিনিটেই ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা দেওয়া যাবে। অ্যাটেজোলিজুমাব বাজারে টিসেন্ট্রিক নামেও পরিচিত। এটি ফুসফুস, স্তন, লিভার এবং মূত্রথলির ক্যানসারসহ বিভিন্ন ধরনের ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত হয়। ইংল্যান্ডে প্রতিবছর ৩ হাজার ৬০০ রোগীকে এই প্রক্রিয়ায় চিকিৎসা দেওয়া হয়।
প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় অ্যাটেজোলিজুমাব গ্রহণের জন্য ৩০ মিনিটে থেকে এক ঘণ্টা সময় লাগে। কিন্তু এ টিকার জন্য সময় লাগবে মাত্র ৭ মিনিট। ফলে রোগীদের সময় আর কষ্ট সাশ্রয় হবে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, যেসব রোগীদের অ্যাটেজোলিজুমাবের পাশাপাশি কেমোথেরাপিও লাগে, তারা এ টিকার সুবিধা এখনই পাবেন না। তাদের শিরার মাধ্যমেই দীর্ঘ সময় ধরে এই ওষুধ নিতে হবে। এই ওষুধটি সাধারণত চেকপয়েন্ট ইনহিবিটর বা একটি প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে; যা দেহের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে কার্যকরী করে ক্যানসার কোষ খুঁজে বের করে সেগুলোকে মেরে ফেলতে সহায়তা করে।
এনএইচএস-এর ক্যানসার বিভাগের পরিচালক পিটার জনসন বলেছেন, ‘এই পদক্ষেপটি তুলে ধরেছে যে কীভাবে উদ্ভাবনী স্বাস্থ্য পরিষেবা রোগীদের জন্য সবচেয়ে উন্নত ক্যানসারের চিকিৎসা নিশ্চিত করছে।’
তিনি বলেন, বিশ্বে প্রথমবারের মতো এই টিকা প্রবর্তনের অর্থ হলো শত শত রোগীকে হাসপাতালে আরও কম সময় ব্যয় করতে হবে। এই টিকা ক্যানসার চিকিৎসায় গুণগত পার্থক্য তৈরি করবে।
Diobene
নির্বাচনের আগে নিষেধাজ্ঞা আসার শঙ্কা কম, ধারণা মার্কিন গবেষকের
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের গবেষকদের ধারণা, নির্বাচনের আগে বড় ধরনের নিষেধাজ্ঞার আশঙ্কা নেই। তবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে নিষেধাজ্ঞা আসতে পারে।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে দেশটির গবেষক মাইকেল কুগেলম্যান সংবাদমাধ্যমকে বলেন, এমন পরিস্থিতিতে বড় ধরনের নতুন নিষেধাজ্ঞা আসবে বলে মনে হচ্ছে না। তবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে নিষেধাজ্ঞা আসতে পারে।
তবে নিষেধাজ্ঞা কেমন হবে এ বিষয়ে তিনি বলেন, ভিসা নিষেধাজ্ঞা, ভ্রমণ নিষেধাজ্ঞাসহ অনেক রকম হতে পারে। কিন্তু অর্থনৈতিক নিষেধাজ্ঞার দিকে যাবে বলে মনে হয় না। কারণ বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ। যদি কোনো ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র আরোপ করতে যায়, তাতে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।’
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে ভারতের প্রভাব নিয়ে মার্কিন এই গবেষক বলেন, ভারত-যুক্তরাষ্ট্রের নিবিড় সম্পর্কের কারণে কখনো কখনো কিছু বিষয়ে দেশটির মত নেওয়া হতে পারে। তবে ভারতের মত প্রাধান্য পায়, বিষয়টি এমন নয়। ভারতের উদ্বেগ দ্বারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারিত হয় না।
বর্মমানে দেশে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একের পর এক কর্মসূচি দিয়ে চলেছে বিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ (বিএনপি) সমমনা দলগুলো। তাদের দাবি না মানলে ভোটে অংশ নেবে না, বলছে তারা। এমন পরিস্থিতিতে কদিন আগে ঢাকা ঘুরে গেলেন মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়া। তিনিও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর জোর দিয়েছেন।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা বাতিলের দাবি একাধিক আন্তর্জাতিক সংস্থার
বুধবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) ওয়েবসাইটে ১৯ সংস্থার এই চিঠি প্রকাশ করা হয়েছে।
এতে ডিজিটাল নিরাপত্তা আইন রহিতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংগঠনগুলো। তবে এই আইনের বদলে যে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে, তা নিয়ে উদ্বেগ জানিয়েছে তারা। চিঠিতে বলা হয়েছে, প্রস্তাবিত আইনটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি দমনমূলক ধারা থাকছে, যেগুলো আগে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত গোপনীয়তা, নাগরিক স্বাধীনতাসহ স্বাধীন সাংবাদিকতা ও মানবাধিকারকর্মীদের কণ্ঠরোধে ব্যবহার করা হয়েছিল।
প্রধানমন্ত্রীর দপ্তরের ই–মেইলে চিঠিটি পাঠানো হয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমদকে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, শুধু শান্তিপূর্ণভাবে নিজের মতপ্রকাশের কারণে যাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে, কর্তৃপক্ষের উচিত অবিলম্বে সেসব মামলা বাতিল করা। একই সঙ্গে এসব মামলায় যাদের আটক বা গ্রেপ্তার করা হয়েছে, তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার কথাও বলা হয়েছে।
এতে বলা হয়েছে, সংবাদ প্রতিবেদন সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে প্রতিশোধমূলক আইনি পদক্ষেপ ভয় দেখানোর শামিল, যা একটি স্বাধীন গণমাধ্যমের কার্যক্রমকে রুদ্ধ করে। কর্তৃপক্ষ বা যাদের নিয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে, তাদের কোনো ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপের শিকার হওয়ার ভয় ছাড়াই গণমাধ্যমগুলোর স্বাধীনভাবে বাংলাদেশের সব জাতীয় ও স্থানীয় ঘটনার সংবাদ প্রকাশের ক্ষমতা থাকা উচিত। বিশেষত, বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে গণমাধ্যমের এই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে সংস্থাগুলো।
সংস্থাগুলো হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল; আর্টিকেল নাইনটিন (দক্ষিণ এশিয়া); এশিয়ান হিউম্যান রাইটস কমিশন; বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া; ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট; সিভিকাস: ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন; কোয়ালিশন ফর উইমেন ইন জার্নালিজম (সিএফডব্লিউআইজে); কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস; ফোরাম ফর ফ্রিডম এক্সপ্রেশন, বাংলাদেশ; ফ্রি প্রেস আনলিমিটেড; আইএফইএক্স; ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ); ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে); ইন্টারন্যাশনাল ওমেন’স মিডিয়া ফাউন্ডেশন; পেন আমেরিকা; পেন বাংলাদেশ; পেন ইন্টারন্যাশনাল; রিপোর্টার্স উইদাউট বর্ডারস ও রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস।
চিঠিতে সংবাদ প্রকাশের জেরে আরটিভির ঢাকা কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক অধরা ইয়াসমিনের বিরুদ্ধে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।
এবার ঢাকায় আসছেন মার্কিন নিরাপত্তাবিষয়ক প্রতিনিধি
সংবাদ সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র পরবর্তী পর্যায়ের নিরাপত্তা সংলাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। আগামী ৪ সেপ্টেম্বর তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।
আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র স্থানান্তর ব্যুরোর অফিসের তত্ত্বাবধান করেন রেসনিক। এটি বিদেশি সামরিক বিক্রয়, তৃতীয় পক্ষের স্থানান্তর এবং অতিরিক্ত প্রতিরক্ষা নিবন্ধের মাধ্যমে সরকার থেকে সরকারে প্রতিরক্ষা সরঞ্জাম স্থানান্তরে বার্ষিক ৪০ বিলিয়ন ডলারের বেশি দেয়।
ব্যুরোর নিরাপত্তা সহায়তা অফিসেরও তত্ত্বাবধান করেন রেসনিক। এর আওতায় বার্ষিক মার্কিন নিরাপত্তা খাতে প্রায় ৬ দশমিক ৫ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয়। এ ছাড়া এটি প্রতিরক্ষা বিভাগের নিরাপত্তা খাতের সহায়তা কর্মসূচিতে ৯ বিলিয়ন ডলারেরও বেশি স্টেট ডিপার্টমেন্টের জন্য তদারকি, পরিকল্পনা ও জোগানের সমন্বয় করে। প্রতিরক্ষা পরিকল্পনা ও সামরিক কার্যক্রমের জন্য স্টেট ডিপার্টমেন্টকে সরবরাহ করা হয়।
নিরাপত্তা সংলাপে কৌশলগত অগ্রাধিকার ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু, প্রতিরক্ষা সহযোগিতা, বেসামরিক নিরাপত্তা সহযোগিতা, জাতিসংঘ শান্তিরক্ষা, সন্ত্রাস দমন এবং সহিংস চরমপন্থা মোকাবিলাসহ দুই দেশের মধ্যে অংশীদারিত্ব সম্পর্কিত বিস্তৃত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে ফিরিয়ে আনার আহ্বান পুনর্ব্যক্ত করতে পারে বাংলাদেশ। আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটের হুমকি হিসেবে রোহিঙ্গা ইস্যুটিও আলোচনায় আসতে পারে।
গত বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত অষ্টম নিরাপত্তা সংলাপে উভয় পক্ষ জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিএসওএমআইএ) ও অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্টের (এসিএসএ) মতো প্রতিরক্ষা চুক্তি নিয়ে 'গঠনমূলক আলোচনা' করেছিল। কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে আগ্রহী।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক, প্রতিরক্ষা বাণিজ্য, তথ্য আদান-প্রদান ও সামরিক সহযোগিতার সুযোগ সম্প্রসারণের জন্য জিএসওএমআইএ ও এসিএসএ অপরিহার্য।
সম্প্রতি রিপাবলিকান কংগ্রেসম্যানের প্রতিনিধি রিচ ম্যাককরমিক এবং ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এড কেস বাংলাদেশে সফর করেন। এ সময় তারা বিএনপি আওয়ামী লীগ এবং জাপার সংসদ সদস্যদের সাথে বৈঠক করেন।
এর আগে, শনিবার (১২ আগস্ট) চার দিনের সফরে ঢাকায় আসে যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান রিচার্ড ম্যাককরমিক এবং এড কেস।
১৫ আগস্ট পর্যন্ত ঢাকায় অবস্থান করেন। এ সময় আওয়ামী লীগ এবং বিএনপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
ঝালকাঠিতে পুলিশি বাধায় বিএনপির মৌন মিছিল পন্ড
মিছিলটি শহরের পোস্ট অফিস রোড এলাকায় আসলে পুলিশী বাধায় মিছিল পন্ড হয়ে যায়।
জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ হোসেন ও সদস্য সচিব এ্যাডঃ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে জেলা বিএনপি ও তার অংগ সংগঠন ছাত্রদল ,যুবদল ,সেচ্ছাসেবক দল ,কৃষক দল,শ্রমিক দল ও মহিলা দল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশি বাধা চলা কালিন সময় সদস্য সচিব এ্যাড. শাহাদাৎ হোসেন বলেন, বর্তমান আওয়ামী সরকার আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় বিএনপি নেতাকর্মীদের গুম করছে। সাধারণ মানুষের নিরাপত্তা নেই । আমাদের শান্তি পূর্ণ মৌন মিছিলে ও পুলিশ বাধা দিচ্ছে দেশে আজ গনতন্ত্র নেই আমরা এর তিব্র নিন্দা জানাই ।
একই সময় অনতিবিলম্বে গুমের শিকার ব্যক্তিদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবী জানান।
সাঈদীকে নিয়ে স্ট্যাটাসে বহিষ্কার, প্রতিবাদে যুবলীগ নেতার সংবাদ সম্মেলন
বুধবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার শ্যামপুর বাজারে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পারিবারিকভাবেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্র রাজনীতির মাধ্যমে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি উপজেলা আওয়ামী যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি রঙ্গশ্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। যে কারণে ইউনিয়ন আওয়ামী লীগের কোনো কোনো নেতা তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ১৪ আগস্ট রাতে তিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শোক দিবসের অনুষ্ঠান পালনের পূর্বে বিভিন্ন কর্মসূচির বিষয় আলোচনা সভায় উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে ব্যস্ত সময পার করেন। ব্যস্ততার মাঝে ওই রাতে যে কেউ তার মোবাইল ফোন নিয়ে তার ফেসবুক আইডিতে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে ইন্নালিল্লাহ স্ট্যাটাস দিয়েছে। যখনই তিনি ওই পোস্ট দেখতে পেয়েছেন সঙ্গে সঙ্গে তার আইডি থেকে তা মুছে দিয়েছেন। ওই পোস্টকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোখলেচুর রহমান তাকে কারণ দর্শানোর কোনো নোটিশ না দিয়ে বহিষ্কার করেন। অথচ তার সেই পোস্টে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পরিবারের সদস্যবৃন্দ ও পৌর যুবলীগ এবং উপজেলা কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত অনেকেই তাতে ইন্নালিল্লাহ লিখে কমেন্টস করেছেন। তিনি প্রশ্ন রাখেন সাইদীর মৃত্যুতে তার আইডিতে ষড়যন্ত্রমূলক পোস্টের জন্য যদি তিনি বহিষ্কার হন, যারা তার পোস্টে ইন্নালিল্লাহ লিখে কমেন্টস করল তাদের কেনো বহিষ্কার করা হলো না।
মেহেদী হাসান শামীম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও বলেন, ষড়যন্ত্রমূলক স্ট্যাটাসের কারণে যদি তিনি বহিষ্কৃত হন, তবে সাইদীকে বাড়িতে দাওয়াত খাওয়ানোর অপরাধে যুবলীগ সাধারণ সম্পাদক মোখলেচুর রহমান ভাইকেও দল থেকে বহিষ্কার করা উচিত। তিনি ১৯৯৯ সালে বাকেরগঞ্জ হেলিপ্যাড মাঠে মাহফিল অনুষ্ঠান শেষে তার বাড়িতে দাওয়াত খাওয়ান।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তার অজান্তে যদি সাঈদীর মৃত্যুতে ইন্নালিল্লাহ স্ট্যাটাসের জন্য তাকে ষড়যন্ত্রমূলকভাবে বহিষ্কার করা হয় তাহলে জেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দের কাছে তার প্রশ্ন থাকবে, বাকেরগঞ্জের চিহ্নিত রাজাকার পরিবারের সদস্যরা কীভাবে উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কমিটির পদ পদবিতে বহাল থাকেন।
তিনি তার অজান্তে দেওয়া পোস্টের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, তিনি ক্ষমাপ্রার্থী। সংবাদ সম্মেলনের মাধ্যমে তার অনুরোধ, যাতে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাকে তার প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সব কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়।
ড. ইউনূসকে ‘হয়রানির’ বিষয়টি খতিয়ে দেখবে জাতিসংঘ
নির্বাচন প্রসঙ্গে বলা হয়, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জাতিসংঘ।
ব্রিফিংয়ে ড. মুহাম্মদ ইউনূসকে সম্প্রতি বিচারিক ‘হয়রানির’ লক্ষ্যবস্তু করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ১০০ নোবেল বিজয়ীসহ ১৬০ জনের খোলা চিঠি লেখা প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক অবস্থান ব্যাখ্যা করে বলেন, ‘আমরা আগেই বলেছি, আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই এবং আমি মনে করি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন সবাই দেখতে চায়। আর ড. ইউনূসকে হয়রানির বিষয়টি খতিয়ে দেখা হবে। আমি তার বিরুদ্ধে দায়ের মামলা সম্পর্কে জানি না।’
নৌকা প্রতীকে নির্বাচন করতে চান রাষ্ট্রপতির ছেলে
মঙ্গলবার (২৯ আগস্ট) রাত শহরের সাহাবুদ্দিন চুপ্পু পার্ক (জুবলি ট্যাংক) সংলগ্ন নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন তিনি।
আরশাদ আদনান রনি বলেন, ‘আমি পাবনা-৫ আসন থেকে নৌকার কাণ্ডারি হওয়ার ইচ্ছে পোষণ করছি। আমি পাবনাবাসীদের জানাতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি পাবনা-৫ (সদর) আসনে মনোনয়ন চাইব এবং উনি মনোনয়ন দিলে পাবনার মানুষের জন্য কাজ করতে পারব।’
বাবার সম্মতি ও ইচ্ছাতেই নির্বাচনের মাঠে জানিয়ে রাষ্ট্রপতির ছেলে বলেন, ‘রাষ্ট্রপতি হওয়ার পরপরই পাবনার মানুষের জন্য আমার বাবা কাজ করে যাচ্ছেন। উনি তার সর্বোচ্চটুকু পাবনার মানুষের জন্য নিবেদিত করেছেন, এমনকি ওনার একমাত্র সন্তানকেও পাবনার মানুষের জন্য বলি করে দিয়েছেন। উনি বলেছেন- তুমি পাবনায় যাও এবং পাবনার মানুষের জন্য কাজ শুরু করো।’
নিজের রাজনৈতিক সম্পৃক্ততার ইতিহাস তুলে ধরে আরশাদ আদনান বলেন, ‘আমি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগ এবং পরবর্তীতে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। মাঝে ব্যবসায়িক কারণে একটু দূরে ছিলাম। বর্তমানে আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। যেহেতু আমি আওয়ামী পরিবারের সন্তান এবং পাবনার ছেলে তাই আমার দাবির একটা জায়গা তো আছে।’
তিনি বলেন, ‘ইতোমধ্যে আমি পাবনাবাসীর ব্যাপক সাড়া পেয়েছি। আমি চেষ্টা করব পাবনায় আওয়ামী লীগকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে কাজ করতে। আমার কাজ হবে নৌকাকে জয়যুক্ত করা। আমি যদি নৌকা নাও পাই যিনি নৌকার মনোনয়ন পাবেন তার পক্ষেই কাজ করব ইনশাআল্লাহ।’
মতবিনিময়কালে তিনি পাবনা-ঢাকা ট্রেন চলাচল, পাবনা মেডিকেলে কলেজ হাসপাতাল, শহরকে আধুনিকায়ন ও ইছামতি নদী পুনঃখননসহ নানা উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন।
মতবিনিময় সভায় পাবনা প্রেস ক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, সহসভাপতি শহিদুল ইসলাম শহিদ, পাবনা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাজিউর রহমান রুমি, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নির্বাচন নিয়ে আবারও যুক্তরাষ্ট্রের নতুন বার্তা
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে ঢাকা মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে নির্বাচন নিয়ে বার্তা দেওয়া হয়েছে।
ফেসবুকে দেওয়া সেই বার্তায় যুক্তরাষ্ট্র একটি ভিডিও শেয়ার করে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য অর্জনে বাংলাদেশকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ!
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সফররত রিপাবলিকান কংগ্রেসম্যানের প্রতিনিধি রিচ ম্যাককরমিক এবং ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এড কেসের সাথে সাক্ষাৎ করেন। এ সময় দেশের প্রধান রাজনৈতিক দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে সমগ্র বাংলাদেশের স্বার্থে সুস্থ, শান্তিপূর্ণ রাজনৈতিক সহযোগিতা এবং প্রতিযোগিতার মনোভাবকে উৎসাহিত করার ইঙ্গিত দিয়েছেন।
শেয়ার করা ভিডিওর ক্যাপশনে বলা হয়, সফররত রিপাবলিকান ও ডেমোক্র্যাট কংগ্রেসম্যানের প্রতিনিধিরা দেশের প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রতিনিধিরা সব রাজনৈতিক প্রচারণার জন্য সব দলকে সমান অধিকারের ওপর জোর দিয়েছেন।
ইমরান রাজনীতিতে আদৌ ফিরতে পারবেন?
আজ মঙ্গলবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
গত ৫ আগস্ট তোশাখানা দুর্নীতি মামলায় ইমরানকে দোষী সাব্যস্ত করে তিন বছর কারাদণ্ড এবং এক লাখ রুপি জরিমানা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার। রায় ঘোষণার পরপরই ইমরানকে গ্রেপ্তার করা হয়। এরপর পিটিআইপ্রধানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন।
পাকিস্তানের আইন অনুযায়ী, সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তিনি কতদিন নির্বাচন করতে পারবেন না সেটা নির্বাচন কমিশন নির্ধারণ করে দেয়। এ মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত হতে পারে।
তবে ইমরানের সাজা স্থগিত আবেদনের ওপর শুনানি শেষে আজ মঙ্গলবার বহুল প্রত্যাশিত রায় দেন ইসলামাবাদ হাইকোর্ট। ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুখ ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরির সমন্বয়ে গঠিক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
সাজা স্থগিত করলেও এখনো বিস্তারিত রায় প্রকাশ করেননি আদালত। আইএইচসি বলেছেন, খুব শিগগিরই তারা বিস্তারিত রায় প্রকাশ করবেন। সেখানে বিচারিক আদালতের রায় স্থগিত করার কারণ উল্লেখ করা হবে।
হাইকোর্টের সংক্ষিপ্ত রায়ের বিষয়ে অ্যাডভোকেট হাফিজ আহসান আহমেদ জিও নিউজকে বলেন, হাইকোর্টের এ রায় অস্বাভাবিক বা নজিরবিহীন কিছু নয়। কারণ ইমরান খানের সাজা স্থগিতের বেশ ভালো সম্ভাবনা ছিল।
তবে আইনজীবীরা বলছেন, পিটিআইপ্রধানের কারাদণ্ড এবং নির্বাচনে অযোগ্যতা এখনো বলবৎ থাকবে।
হাফিজ আহসান বলেন, সাজা স্থগিতের রায় কখনোই মামলার গুরুত্বের ওপর ভিত্তি করে হয় না। সাজা স্থগিতের দুটি কারণ হতে পারে। প্রথমটি হাইকোর্টে মূল আবেদন নিয়ে শুনানির দিন নির্ধারণে বিলম্ব এবং অন্যটি হতে পারে সাজা পাঁচ বছরের কম। এ ক্ষেত্রে তাকে সাজা দেওয়া হয়েছে তিন বছর।
অ্যাডভোকেট হাফিজ আহসান মতো আইনজীবী রাজা কাহলিদও বলেছেন, ইসলামাবাদ হাইকোর্টের রায় অস্বাভাবিক নয়। তিনি বলেন, তাকে কম সাজা দেওয়া হয়েছে। সাজা স্থগিত চেয়ে তারা (পিটিআই) দণ্ডবিধির ৪২৬ ধারায় আবেদন করেছেন।
আইনজীবী রাজা কাহলিদ আরও বলেন, মূল আবেদনে অভিযুক্তের সাজা খারিজের প্রার্থনা করা হয়েছে।
আইন বিশেষজ্ঞরা সাজা স্থগিতের আরেকটি কারণের কথা বলছেন। তারা বলেন, ইমরানের মূল আবেদন দ্রুত নিষ্পত্তি করা যাবে না। মামলা জট থাকায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আদালতের ছয় মাসের বেশি সময় লাগতে পারে। মূল আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইমরানের বিরুদ্ধে বিচারিক আদালতের রায় ও নির্বাচনে অযোগ্যতা কার্যকর থাকবে।
লাইফ সাপোর্ট দিয়েও সরকারকে রক্ষা করা সম্ভব নয় : ইসলামী আন্দোলন
তিনি সরকারকে হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, শুভবুদ্ধির পরিচয় দিন। দ্রুত পদত্যাগ করে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। নইলে জনগণ সিদ্ধান্ত নেবে কি করে দুঃশাসন থেকে মুক্তি পেতে হয়। জনগণ সিদ্ধান্ত নিলে পরিস্থিতি শ্রীলঙ্কা থেকেও ভয়াবহ হতে পারে।
আজ মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর এ্যালিফ্যান্ট রোডস্থ স্টার কাবাব মিলনায়তনে নিউ মার্কেট থানা শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
আবুল কাশেমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা কামাল হোসাইনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, উবায়দুর রহমান, মুফতি আবদুল আহাদ, হাফেজ শাহাদাত হোসেন, মুহাম্মদ কাউসার মাহমুদ, মুহাম্মদ গোলাম রাব্বী, ইউনুস হাওলাদার, মৌলভী আবদুল আউয়াল, আলমগীর হোসেন প্রমুখ।
প্রধান বক্তা মাওলানা ইমতিয়াজ আলম বলেন, জাতি আজ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চায়। আওয়ামী হায়েনাদের জুলুম, নির্যাতন, ও লুটেরা থেকে পরিত্রাণ চায়। সংবিধানের দোহাই দিয়ে যেনতেনভাবে নির্বাচন আয়োজনের চেষ্টা হলে বিক্ষুব্ধ জনতা তা রুখে দিতে প্রস্তুত। তিনি সকল প্রকার অন্যায় অসত্য ও জালিমশাহির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে সর্বত্র সংগঠন শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তারেক রহমানের বক্তব্য অপসারণের কাজ শুরু: বিটিআরসি
মঙ্গলবার (২৯ আগস্ট) বিটিআরসির আইনজীবী খোন্দকার রেজা ই রাকিব বিষয়টি আদালতকে জানিয়েছেন।
তিনি বলেন, হাইকোর্ট গতকাল সোমবার (২৮ আগস্ট) তারেক রহমানের বক্তব্য অনলাইন থেকে অপসারণ করার নির্দেশ দিয়েছেন। আমরা গতকালই ল’ইয়ার সার্টিফিকেট পেয়েছি। বিটিআরসির একটি টিম তারেক রহমানের বক্তব্য অনলাইন থেকে অপসারণের কাজ শুরু করেছে। আশা করছি কয়েকদিনের মধ্যে তারেকের সব বক্তব্য অনলাইন থেকে অপসারণ সম্ভব হবে। আমরা হাইকোর্টের আদেশের সার্টিফায়েড কপির জন্য অপেক্ষা করছি।
এর আগে সোমবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বক্তব্য সরানোর জন্য বিটিআরসিকে নির্দেশ দেন।
গত রোববার (২৭ আগস্ট) সকালে পলাতক উল্লেখ করে তারেক রহমানের সাম্প্রতিক দেওয়া সব বক্তব্য ফেসবুক, ইউটিউব থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। একইসঙ্গে তার বক্তব্য প্রচার বন্ধ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রতি নির্দেশনা চাওয়া হয়েছিল। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়।
আইনজীবী কামরুল ইসলাম, সানজিদা খানম, অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা লিনা এ আবেদন করেন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির এ নেতার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সংক্রান্ত রুলে সম্পূরক আবেদন করা হয়। গত ২২ আগস্ট গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তারেকের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সংক্রান্ত রুলে শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্তির নির্দেশ দেন হাইকোর্ট। আর ২৩ আগস্ট এটি কার্যতালিকায় রাখার কথাও বলা হয়।
আবারো ড. ইউনূসের পক্ষে প্রধানমন্ত্রীকে ১৬০ বিশ্বনেতার খোলা চিঠি
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিত করা এবং বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য শেখ হাসিনাকে খোলা চিঠি দিয়েছেন ১৭৫ জন বৈশ্বিক নেতা।
নাগরিক অধিকার নিয়ে কাজ করা মার্কিন এনজিও ‘সিভিক কারেজে’র প্রতিষ্ঠাতা স্যাম ডেলি হ্যারিস সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনও রয়েছেন বলে বিবৃতিতে জানিয়েছেন স্যাম ডেলি-হ্যারিস।
সোমবার প্রকাশিত সেই চিঠিতে বলা হয়েছে, ‘সম্প্রতি তাকে (ড. ইউনূস) লক্ষ্যবস্তুতে পরিণত করায় আমরা উদ্বিগ্ন এবং এটি তাকে বিচারকভাবে হেনস্তা করার একটি ধারাবাহিক প্রক্রিয়া বলে আমাদের বিশ্বাস।’
এর আগে চলতি বছর মার্চ মাসে প্রথমবারের মতো ড. ইউনূসের 'নিরাপত্তা ও স্বাধীনতা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি লিখেছিলেন ৪০ জন বিশ্বনেতা। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে ছাপা হয়েছিল সেই চিঠিটি।
গতকাল ২৭ আগস্ট রোববার ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তার একদিন পরই আজ ১৭৫ বিশ্বনেতার চিঠি নিয়ে ফের আলোচনায় উঠে এল ড. ইউনূস ও বাংলাদেশের আসন্ন নির্বাচন।
চিঠির শুরুতে ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ সম্বোধন করে লেখা হয়েছে—
‘আমরা নোবেল পুরস্কার বিজয়ী, নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতার পাশাপাশি বাংলাদেশের বন্ধু হিসেবে লিখছি। ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে আপনাদের জাতি যেভাবে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে আমরা তার প্রশংসা করি।
কিন্তু সম্প্রতি বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি যে হুমকি পরিলক্ষিত হচ্ছে, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করি, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া এবং নির্বাচনের সময় প্রশাসন দেশের সব বড় দলের কাছে গ্রহণযোগ্য হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের দুটি জাতীয় নির্বাচনে বৈধতার অভাব ছিল।
বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকারের প্রতি যে হুমকি আমাদের উদ্বিগ্ন করে তুলেছে তা হলো—নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের মামলা। আমরা উদ্বিগ্ন এই কারণে যে, আমাদের মনে হচ্ছে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এটা ক্রমাগত বিচারিক হয়রানি বলেই আমাদের বিশ্বাস। এর আগেও ৪০ জন বিশ্বনেতা তার নিরাপত্তা এবং স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন হয়ে আপনার কাছে যে আবেদন করেছিলেন। এই চিঠিটি তার ওপর ভিত্তি করেই লেখা হয়েছে। আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আপনি অবিলম্বে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত করুন।’
এবার প্রধানমন্ত্রীকে ১৬০ বিশ্বনেতার খোলা চিঠি
এর আগে গত মার্চ মাসে, ৪০ জন বিশ্বনেতা একটি চিঠিতে স্বাক্ষর করেছিলেন যাতে প্রধানমন্ত্রীকে তার সবচেয়ে দক্ষ এবং প্রশংসিত নাগরিকদের একজনের বিরুদ্ধে এই বিবেকহীন প্রচারণা বন্ধ করতে বলা হয়। আগামী ৩১ আগস্ট পুনরায় ইউনূসের বিরুদ্ধে বিচারিক কাজ শুরু হওয়ার কারণে ১০০ জনেরও বেশি নোবেল বিজয়ীসহ ১৬০ জনেরও বেশি বিশ্ব নেতা একটি নতুন চিঠিতে স্বাক্ষর করেছেন।
গতকাল ২৭ আগস্ট রোববার ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তার একদিন পরই ১৬০ জন বিশ্ব নেতার চিঠি নিয়ে আবারও আলোচনায় ড ইউনূস ও আসন্ন নির্বাচন।
এর আগে চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশ সরকারের আচরণের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলাচিঠি লিখেছিলেন রাজনীতি, কূটনীতি, ব্যবসা, শিল্পকলা ও শিক্ষাক্ষেত্রের ৪০ জন বিশ্বনেতা। ওই খোলাচিঠির ধারাবাহিকতায় এবার ১৬০ জন বিশ্বনেতা ফের চিঠি পাঠালেন।
১৬০ জন বিশ্ব নেতার মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা প্রেসিডেন্ট, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের মতো ব্যক্তিত্ব। ওই চিঠিতে স্বাক্ষরকারীদের একজন, রেজাল্টস অ্যান্ড সিভিক কারেজের প্রতিষ্ঠাতা স্যাম ডেলি-হ্যারিস এক বিজ্ঞপ্তিতে চিঠিটি প্রকাশ করেছেন।
চিঠির শুরুতে ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ সম্বোধন করে লেখা হয়েছে- আমরা নোবেল পুরস্কার বিজয়ী, নির্বাচিত কর্মকর্তা, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতার পাশাপাশি বাংলাদেশের বন্ধু হিসেবে লিখছি। ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে আপনাদের জাতি যেভাবে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে আমরা তার প্রশংসা করি।
কিন্তু, সম্প্রতি বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি যে হুমকি দেখেছি তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করি, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া এবং নির্বাচনে প্রশাসন দেশের সব বড় দলের কাছে গ্রহণযোগ্য হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের দুটি জাতীয় নির্বাচনে বৈধতার অভাব ছিল।
বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকারের প্রতি যে হুমকি আমাদের উদ্বিগ্ন করে তা হলো- নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের মামলা। আমরা উদ্বিগ্ন, সম্প্রতি তাকে টার্গেট করা হয়েছে। এটা ক্রমাগত বিচারিক হয়রানি বলেই আমাদের বিশ্বাস। এর আগে ৪০ জন বিশ্বনেতা তার নিরাপত্তা এবং স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন হয়ে আপনার কাছে যে আবেদন করেছিলেন এই চিঠিটি তার ওপর ভিত্তি করে গড়ে তোলারই চেষ্টা।
আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আপনি অবিলম্বে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত করুন।
তারপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইন বিশেষজ্ঞদের ভূমিকা রাখার সুযোগসহ আপনার দেশের মধ্য থেকে নিরপেক্ষ বিচারকদের একটি প্যানেল দ্বারা অভিযোগের পর্যালোচনা করা হবে। আমরা নিশ্চিত, তার বিরুদ্ধে দুর্নীতিবিরোধী এবং শ্রম আইনের মামলাগুলোর যে কোনো পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার করলে তিনি খালাস পাবেন। আপনি জানেন, ‘কীভাবে সামাজিক ব্যবসার মাধ্যমে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ আন্তর্জাতিক অগ্রগতির জন্য একটি শক্তি হতে পারে’- এ নিয়ে প্রফেসর ইউনূসের কাজ আমাদের সবার জন্য অনুপ্রেরণামূলক।
সাম্প্রতিক দশকগুলোতে বাংলাদেশ এবং বাংলাদেশিরা কীভাবে বৈশ্বিক অগ্রগতিতে অবদান রেখেছেন তিনি তার একটি প্রধান উদাহরণ। আমরা আন্তরিকভাবে কামনা করি তিনি যেন নিপীড়ন বা হয়রানি মুক্ত হয়ে তার উদ্ভাবনী কর্মকাণ্ড চালিয়ে যেতে সক্ষম হন।
চিঠির সমাপ্তি টানা হয়েছে এভাবে ‘আমরা আশা করি, আপনি এই আইনি সমস্যাগুলোর সমাধান একটি সমীচীন, নিরপেক্ষ এবং ন্যায়সংগত পদ্ধতিতে নিশ্চিত করবেন। এর পাশাপাশি আসছে দিনে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন এবং সব ধরনের মানবাধিকারের প্রতি সম্মান (প্রদর্শন) নিশ্চিত করবেন। সামনের দিনগুলোতে কীভাবে এই বিষয়গুলোর সমাধান করা হয় তা ঘনিষ্ঠভাবে নজরে রাখার জন্য আমরা বিশ্বের লাখ লাখ উদ্বিগ্ন নাগরিকদের শিবিরে যোগ দেব’।
ত্রাণ তহবিলের টাকা নেওয়ার বিষয়ে যা বললেন ফখরুল
এরই অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্রাণ তহবিলের টাকা ও তার চিকিৎসা সংক্রান্ত একটি ছবি ব্যাপক শেয়ার হচ্ছে। এই তথ্যকে অসত্য ও গুজব বলে দাবি করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় সূত্র থেকে।
রবিবার (২৬ আগস্ট) ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তা নিয়ে বিদেশ গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু এই খবর এবং ছবির কোনো সূত্র বা তথ্য নিশ্চিত করেনি।
ছবিটির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহল থেকে। এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান একটি বক্তব্য দিয়েছেন।
তিনি জানান, এটা নোংরামির চরম উদাহরণ। এধরনের নোংরামি যারা করতে পারে তাদেরকে কোনো সভ্যতার মধ্যে উল্লেখ করা যাবে না। তার মতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। তার ব্যাপারে অবান্তর কোনো গুজব ছড়ানোর আগে চিন্তা-ভাবনা করা উচিত সকল মহলের।
গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করেন শায়রুল কবির।
অপরদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে তার ব্যক্তিগত সহকারী কৃষিবিদ মো. ইউনুস আলী জানান, তিনি এটাকে পুরোপুরি গুজব, ভিত্তিহীন ও বানোয়াট বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে বলেছেন, সম্মানহানি এবং হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে নকল চেক বানিয়ে সামাজিক মাধ্যমে প্রচার করছে একটি মহল।
লাদেনের ‘হত্যাকারী’ গ্রেপ্তার
সাবেক নেভি সিল রবার্ট ও নিল গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ফ্রিস্কোতে গ্রেপ্তারের পর সাড়ে তিন হাজার ডলার জরিমানা ও মুচলেকা দিয়ে ছাড়া পান।
২০১১ সালে পাকিস্তানে গোপন অভিযান চালিয়ে নাইন-ইলেভেন খ্যাত যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ভয়াবহ হামলার হোতা ওসামা বিন লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্র। ওই অভিযানে ওসামার ওপর গুলি চালানোর কৃতিত্ব নেন ও নিল। তারপর থেকে সবার নজরে আসেন তিনি।
নিল এর আগে ২০১৬ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য গ্রেপ্তার হন। তবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ রাখা হয়নি।
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ সক্ষম; আইজিপি
তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশ শতবর্ষের পুরনো একটি প্রতিষ্ঠান এবং নির্বাচনকালীন দায়িত্ব পুলিশ দীর্ঘদিন যাবত পালন করে আসছে। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের অধীনে পুলিশ দায়িত্ব পালন করে এবং নির্বাচন কমিশন যে দায়িত্ব আমাদের অর্পণ করবেন সেই দায়িত্ব আমরা আমাদের সব সক্ষমতা দিয়ে পালন করব।’
রোববার (২৭ আগস্ট) দুপুর ২টায় বরিশাল পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশপ্রধান বলেন, ‘জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি অনুযায়ী কাজ করছে পুলিশ এবং এর মাধ্যমে জঙ্গি-সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’
তিনি আরও বলেন, ‘পুলিশ একটি প্রশিক্ষিত বাহিনী। আমাদের সক্ষমতা, লজিস্টিক এবং প্রশিক্ষণ আছে। আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে যেকোনো ধরনের নাশকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যে প্রচেষ্টা সেটা মোকাবিলা করতে সক্ষম। কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবে সেটা সব সক্ষমতা দিয়ে পুলিশ পালন করবেন বলেও জানান আইজিপি।
এ সময় বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, বিএমপি কমিশনার সাইফুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আইজিপি।
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জনগণ নির্বাচন হতে দেবে না : লোকমান শাহ্
তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে দেশে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে দেশনেত্রীকে মুক্ত করেই জনগণ ঘরে ফিরবে।
রোববার (২৭ আগস্ট) দুপুরে অ্যাডভোকেট লোকমান শাহ তার চেম্বারে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশে গণতন্ত্র থাকলে আজ হাজার হাজার মানুষ কীভাবে নির্বাসনে রয়েছে। রাজপথে কেন মিছিল মিটিং করতে দিচ্ছে না? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদল করার অপরাধে ছয়জন মেধাবী ছাত্রকে রাতের আঁধারে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেল কেন?
দ্রব্যমূল্য নিয়ে তিনি বলেন, মানুষ একমুঠো খাবারের জন্য আন্দোলন করছে, ব্যবসায়ীরা সরকারের সঙ্গে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়াচ্ছে। বাজারে গেলে পকেটে হাত দিতে মানুষ ভয় পায়। দেশের অধিকাংশ মানুষ গরিব, এই সরকার দ্রব্যমূল্য বাড়িয়ে গরিবের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সরকারের অধীনে দুটি নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, ইভিএম এ ভোট দেখেছি- তারা কোনো নির্বাচনে নিরপেক্ষতা প্রমাণ করতে পারেনি। তাই নিরপেক্ষ সরকার ছাড়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে কোনো প্রহসনের নির্বাচন করতে দেবে না জনগণ।
নির্বাচনের প্রার্থিতা নিয়ে তিনি বলেন, আমি ছাত্র রাজনীতি করে তৃণমূল থেকে উঠে আসা জিয়ার সৈনিক, আনোয়ারা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ও যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছি। বর্তমানে সদস্য আহ্বায়ক কমিটি আনোয়ারা উপজেলা বিএনপি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চের কেন্দ্রীয় সদস্য সচিবের দায়িত্ব পালন করছি। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে বেগম খালেদা জিয়ার মুক্তির পর দেশনায়ক তারেক রহমান যদি মনে করেন আমি যোগ্য প্রার্থী তবে আমি নির্বাচন করব। দলের সর্বোচ্চ সিদ্ধান্ত দেবেন বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান।
তিনি আরও বলেন, অতীতে যারা দল থেকে নির্বাচন করেছে, দল ক্ষমতা থেকে যাওয়ার পর নেতাকর্মীরা তাদের কতটুকু কাছে পেয়েছে এই মূল্যায়ন কর্মীরা করবে। আমি আন্দোলন সংগ্রামে রাজপথে আছি। দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন করব। এই জন্য আমি আনোয়ারা ও কর্ণফুলীর মানুষের সহযোগিতা কামনা করছি। মানুষের পাশে থেকে সেবা দিতে পারলে শান্তি পাব। তাই সবার দোয়া কামনা করছি।
সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে
গতকাল রাত ১২টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে। রোববার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে।
নিহত শিশুটির নাম রাত্রী। তার বয়স ৩ মাস। আদিত্য নামে তার এক জমজ ভাইও আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের কয়েক মাস পরেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে রূপা বেগম। পারিবারিক কলহের কারণে স্বামী চান মিয়া সরদারের সাথে বনিবনা না হওয়ায় শ্বশুরবাড়ির পাশেই রূপা তার নানি বাড়িতে থাকতেন। গতকাল রাতে জমজ ভাই-বোনদের মধ্যে রাত্রী মারা যায়। এরপর রাত্রীর বাবা অভিযোগ তুলেন তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয় আতিক হাওলাদার বলেন, বিয়ের পর প্রথম দিকে পারিবারিক কলহ থাকলে বিগত কয়েক বছর ধরে কোনো কলহ না থাকলেও রূপা তার বাচ্চাদের নিয়ে নানি বাড়িতে থাকতেন। রূপা মানসিক ভারসাম্যহীন ছিল।
নিহতের ফুফু তাহমিনা বেগম বলেন, আমার ভাবি বাচ্চাদের রেখে বাজারে বাজারে ঘুরে বেড়াত। ওনি মানসিক ভারসাম্য হওয়ায় আমরা ধারণা করছি, শিশুটিকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে।
এ বিষয়ে ভেদরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছি। তবে সুরতহালে শিশুটির শরীরে কোনোরকম চিহ্ন পাইনি। বাকিটা ময়নাতদন্তের ফল আসলে বলা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।
বঙ্গবন্ধুকে হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন জোবায়দা রশীদ
রোববার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে চবি হলুদ দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন এবং ‘বঙ্গবন্ধু : রাষ্ট্রনায়কের সাফল্য ও মর্মন্তুদ ট্র্যাজেডি’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ।
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন চবির হলুদ দলের আহ্বায়ক ও কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী।
প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী এবং বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য।
মূল প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবুল আজীজ বলেন, তার (বঙ্গবন্ধু) স্বপ্নসৌধের প্রাথমিক সিঁড়িতে পা রাখা অবস্থাতেই তাকে সরিয়ে দেওয়া হয় পৃথিবী থেকে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এক সুগভীর দীর্ঘ ষড়যন্ত্রের ফল। রাষ্ট্রনায়ক হিসেবে তার সাফল্যে ভীত-শঙ্কিত এবং তার সাফল্য যাতে আর প্রভাববিস্তারী হতে না পারে সেই হীন চক্রান্তে লিপ্ত গোষ্ঠীই তার হত্যাকারী।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের অনেকেরই উত্তরসূরি রয়ে গেছে এ দেশে। এ উত্তরসূরি দ্বিবিধ- তার হত্যাকারীদের উত্তরসূরি এবং হত্যাকারীদের লক্ষ্য ও উদ্দেশ্যের উত্তরসূরি। বঙ্গবন্ধুকে হত্যার পেছনে রয়েছে একটা আন্তর্জাতিক চক্র। যার পুরোটা এখনো উন্মোচিত হয়নি। হয়তো ভবিষ্যতে কখনো হবে। কিন্তু সেদিন হয়তো আমরা থাকব না।
অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন তার বক্তৃতায় বলেন, স্বামী ও পিতা হিসেবে বঙ্গবন্ধু একজন ব্যর্থ মানুষ। কিন্তু একজন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি শতভাগ সফল। কেননা, তিনি তার ৫৫ বছর জীবনে মাত্র ১২ ভাগ সময় পরিবারকে দিয়েছিলেন। আর বাকি পুরোটা সময় তিনি দেশের মানুষের জন্য ব্যয় করেছেন।
তিনি আরও বলেন, ২৫ জানুয়ারি ১৯৭৫ সালে বাকশাল করেছিলেন বঙ্গবন্ধু। কারণ, বঙ্গবন্ধু চাইতেন, বাংলাদেশের মানুষ ভালো থাকুক, সুখে থাকুক। তাদের কথা ভেবেই তিনি বাকশাল করতে চেয়েছিলেন। মোস্তাক বঙ্গবন্ধুকে বলেছিল, অত বাকশাল বাকশাল করো না। তখন বঙ্গবন্ধু তাকে বলেছিলেন, আমি বাকশালও করব, সমাজতন্ত্রও করব। কারণ, বাংলাদেশের মানুষের অধিকার এতেই রক্ষা হবে।
তিনি বলেন, বাংলাদেশ বিপদমুক্ত নয়, ষড়যন্ত্র মুক্ত নয়। কেননা, ১৯৭১ সালে পাকিস্তানিরা আত্মসমর্পণ করলেও ষড়যন্ত্রকারীরা আত্মসমর্পণ করেনি। তার প্রমাণ, ২১ শে আগস্টের বোমা হামলা। সুতরাং, আবারও দাবি জানাচ্ছি, বঙ্গবন্ধু হত্যার ঘটনায় আরও তদন্ত করা হোক, শ্বেতপত্র প্রকাশ করা হোক। তদন্ত কমিটি যদি না হয়, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে ১৫ আগস্টের মতো ঘটনা, ২১ শে আগস্টের মতো ঘটনা আবারও ঘটবে।
শাহরুখের বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ
এবার সেই মান্নাতের সমানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ভক্তদের ভিড় সামলানোর জন্য নয়। ভারতের সংবাদমাধ্যম উইওন জানিয়েছে, মান্নাতের সামনে বিক্ষোভ দেখাতে জড়ো হয়েছেন এক সংগঠনের সদস্যরা।
আনটাচ ইয়ুথ ফাউন্ডেশন নামে এক সংগঠনের সদস্যরা প্ল্যাকার্ড হাতে জড়ো হন মান্নাতের বাইরে। তারা প্রতিবাদ জানাচ্ছেন একটি অনলাইন গেমিং অ্যাপের বিরুদ্ধে।
তারা বলেন, ‘খ্যাতনামা সব অভিনেতা-অভিনেত্রীরা অনলাইন গেমিং অ্যাপের প্রচার করছেন। যা যুবসমাজকে বিভ্রান্ত করছে এবং সমাজকে ভুল পথে চালিত করছে।’
এ কারণেই এই ফাউন্ডেশন শাহরুখ খানের বাড়ির বাইরে বিক্ষোভ প্রদর্শন করছে। যদিও ঘটনাস্থলে পুলিশ এসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে।
শাহরুখ বর্তমানে এ২৩ নামক একটি গেমিং অ্যাপের শুভেচ্ছাদূত হিসেবে রয়েছেন। ভারতের বিভিন্ন জায়গায় এই গেমের হয়ে প্রচার করতেও দেখা গেছে তাকে। সেই কারণেই এই বিক্ষোভ প্রদর্শন।
দেশ বাঁচাতে একদফার বিকল্প নেই; পাবনায় পেশাজীবি নেতারা
শনিবার (২৬ আগস্ট) বিকেলে পাবনার রত্নদ্বীপ রিসোর্টে জেলা জাসাসের উদ্যোগে ‘গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে নাগরিক সমাজের ভূমিকা’- শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন পেশাজীবী নেতারা।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে বৈঠকে প্রধান আলোচক ছিলেন চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) মহাসচিব সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম, সাংবাদিক জহুরুল ইসলাম, পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ, জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল নোমান, ছবির গল্পের পরিকল্পনা সহযোগী দ্বীন ইসলাম খান, স্বেচ্ছাসেবক দলের মাসুদ রানা প্রমুখ।
শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, গোটা দেশ আজ দুর্নীতিতে ডুবে আছে। অথচ দুদক এসব দেখে না। সরকারি পৃষ্ঠপোষকতায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও দলীয় মদদপুষ্ট ব্যবসায়ী এবং আমলারা দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলেছে। তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। দেশের টাকা লুটে বিদেশে বেগমপাড়া গড়েছে। প্রতিদিন পত্রিকায় এসব দুর্নীতির খবর ফলাও করে ছাপা হলেও দুদক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। অথচ দুর্নীতি না করেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফরমায়েশি সাজা দেওয়া হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দুদকের কাজই হচ্ছে জিয়া পরিবারের ভাবমূর্তি বিনষ্ট করা। আমরা অবিলম্বে এ ধরনের ফরমায়েশি সাজা বাতিল এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জোর দাবি জানাচ্ছি।
হাবিবুর রহমান হাবিব বলেন, দেশের ১৮ কোটি মানুষ এখন তাদের অধিকার রক্ষা, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ। এবার আমাদের লড়াই জীবন রক্ষার জন্য। কোনো ভয়, কোনো জেল বা দমন-পীড়ন এবার আমাদের দমন করতে পারবে না।
ড. মোর্শেদ হাসান খান বলেন, দেশের জনগণ দুঃশাসনের বিরুদ্ধে জেগে উঠেছে। জনগণকে সঙ্গে নিয়ে বর্তমান সরকারকে পরাজিত করে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
তিনি বলেন, এবার বিএনপি হারলে বাংলাদেশ হেরে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে মর্যাদার সঙ্গে পদত্যাগের আহ্বান জানিয়ে এই পেশাজীবী নেতা বলেন, অন্যথায় জনগণ আন্দোলনের মাধ্যমে তাকে পদত্যাগে বাধ্য করবে।
কাদের গনি চৌধুরী বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের মতো আওয়ামী লীগ আবার কৌশল ও ষড়যন্ত্র করে ক্ষমতা ধরে রাখার কথা ভাবছে।
তিনি বলেন, বর্তমান সরকার দেশের সংসদ, প্রশাসনের সব অর্জনকে ধ্বংস করে দিয়েছে। তারা সবচেয়ে বেশি ধ্বংস করেছে আমাদের বিচার বিভাগকে। এরা যদি আবার ক্ষমতায় আসে কেউ রেহাই পাবে না।
বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আ.লীগ শেষ : কাদের
শনিবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর মিরপুর গোলারটেক মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী হওয়ার জন্য শেখ হাসিনার মতো যোগ্য কেউ নেই। দেশের জনগণও চায় না শেখ হাসিনা পদত্যাগ করুক। তারা সংসদ বিলুপ্ত কিংবা তত্ত্বাবধায়ক সরকারও চায় না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির একদফা আন্দোলন ভুয়া। বিএনপি নেতাদের দুজনই দণ্ডিত। তাদের নেতৃত্ব কে দেবে কেউ জানে না।
কাদের বলেন, বিএনপি আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে থাকতে পারেনি। যেই বিএনপি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, তারাই বলে ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কিছু হবে না।
তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে তিনি বলেন, আদালতের আদেশে তত্ত্বাবধায়ক সরকার কবরে ঘুমিয়ে আছে, সেটা কি দেশের জনগণ আর চায়? তাহলে বিএনপি কেন চাইছে?
কাদের বলেন, শেখ হাসিনা হারলে বাংলাদেশ হেরে যাবে, গরিব মানুষ হেরে যাবে, স্বাধীনতা হেরে যাবে। তিনি হেরে গেলে বাংলাদেশের উন্নয়ন হেরে যাবে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি আলোচনা সভাটি সঞ্চালনা করেন।
সরকার তাদেরকেই রক্ষা করতে পারবে না : ফখরুল
তিনি বলেন, জনগণ এখন ক্ষমতাসীন সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে জেগে উঠেছে। বিএনপির ডাকে বিভিন্ন সভা-সমাবেশে লাখ লাখ মানুষের অংশগ্রহণ জানান দিচ্ছে যে, তারা আর এক মুহূর্তের জন্যও এই সরকারকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না।
শনিবার (২৬ আগস্ট) রাতে দলের সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন ফখরুল।
বিবৃতিতে বলা হয়েছে, কুমিল্লার লালমাই উপজেলায় বিএনপির বর্ধিত সভায় আকস্মিকভাবে আওয়ামী লীগের ৪০/৫০ জন নেতাকর্মী হামলা চালায়। তারা বিএনপির নেতাকর্মীদের ওপর ব্যাপক গুলিবর্ষণ এবং কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন বিএনপি মহাসচিব।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, কুমিল্লায় বিএনপির শান্তিপূর্ণ বর্ধিত সভায় আকস্মিকভাবে আওয়ামী লীগের হামলায় বেলনগর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, লালমাই যুবদলের যুগ্ম আহবায়ক ফিরোজ মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনির হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহমান, যুবদলের সদস্য আরিফ ও ছাত্রদলের সদস্য শরীফসহ অনেক নেতাকর্মী গুরুতর আহত হওয়ার ঘটনা সরকারি নির্যাতনের চলমান ভয়াবহ চিত্র। গুরুতর আহতদের অনেকেই এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছেন। ক্ষমতা আঁকড়ে রাখতে নিশিরাতের সরকার এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিকেও বরদাশত করছে না।
তিনি বলেন, বিএনপিকে নানাভাবে ভীত-সন্ত্রস্ত রাখার ধারাবাহিক সরকারি মহাপরিকল্পনার অংশ হিসেবেই কুমিল্লায় নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণসহ ন্যাক্কারজনক হামলা চালানো হলো। উদ্দেশ্য একটাই—অবাধ, সুষ্ঠু ও সকলের অংশগ্রহণমূলক নির্বাচনকে বাদ দিয়ে আবারও একটি তামাশার নির্বাাচন করা। সেজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী শাসকগোষ্ঠী দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের ওপর নারকীয় হামলা চালিয়ে রক্তের বন্যা বইয়ে দিচ্ছে। বর্তমান সরকারের প্রতি জনগণের ঘৃণা এখন এতটাই তীব্র মাত্রা লাভ করেছে যে, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের সুযোগ পেলে জনগণ তার উপযু্ক্ত জবাব দিবে। আর সেজন্যই দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার সাধারণ জনগণ ও বিএনপিসহ সরকারবিরোধী দলগুলোকে নানা পন্থায় দমন করতে সরকার সব ধরনের নিষ্ঠুর পদ্ধতি গ্রহণ করছে।
মির্জা ফখরুল বিবৃতিতে কুমিল্লায় বিএনপির শান্তিপূর্ণ বর্ধিত সভায় হামলাকারী আওয়ামী লীগ নেতাকর্মীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানান। একইসঙ্গে আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।
মেঘনায় ৩৫ যাত্রী নিয়ে ট্রলারডুবি
শুক্রবার (২৫ আগস্ট) রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়েও মোহাম্মদ শাহজাহানকে খুঁজে পাননি কোস্টগার্ড সদস্যরা।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে তমরুদ্দির কোরালিয়া ঘাটে যাওয়ার সময় চর আতাউর সংলগ্ন মাঝনদীতে এ ঘটনা ঘটে।
মোহাম্মদ শাহজাহান হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।
উদ্ধার হওয়া যাত্রীরা জানান, বিকেলে নদী পার হওয়ার জন্য তারা ছোট একটি নৌকায় উঠেন। সেটি মাঝনদীতে যাওয়ার পর ঢেউয়ের তোড়ে উল্টে গিয়ে ডুবে যায়। পরে পাশের জেলে নৌকায় ৩৪ জন উঠতে পারলেও শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
খবর পেয়ে হাতিয়া বিসিজি স্টেশন দক্ষিণ জোনের কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী নেওয়ায় ট্রলারটি ডুবে গেছে।
স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার প্রবির কুমার (পিও) বিষয়টি রাতে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অন্ধকার থাকায় রাতে উদ্ধারে বিরতি দেওয়া হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকাল থেকে আবারও উদ্ধারে অভিযান চালাবে কোস্টগার্ড।
বিশ্বের বিস্ময় এখন শেখ হাসিনা : সুজিত নন্দী
শুক্রবার (২৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সুজিত রায় নন্দী বলেন, জননেত্রী শেখ হাসিনা বিস্ময়কর অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের মাধ্যমে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুসহ অবকাঠামো উন্নয়নে এক নবজাগরণ ঘটিয়েছেন।
তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশনা হলো দেশের সাধারণ মানুষ ও অসহায় মা-বোনদের কষ্ট যেন না হয়। গরিব মানুষের সুবিধার জন্য সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচি হাতে নিয়েছেন। যেমন, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা। তিনি লাখ লাখ গৃহহীন মানুষকে গৃহ দিয়েছেন।
পরীমণিরও কাজ আছে, আসছে ওয়েব ফিল্ম
ওয়েব ফিল্মটি যৌথভাবে পরিচালনা করেছেন সহীদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু।
ট্রেলারে দেখা যায়, পাফ ড্যাডির গল্প মূলত আধ্যাত্মিক ও বাস্তবতার সমন্বয়। এতে উঠতি নায়িকার চরিত্রে দেখা যায় পরীমণিকে। ছবিতে নিজের সিনেমা হিট করতে ‘পাফ ড্যাডি’র শরণাপন্ন হতে দেখা যায় পরীকে।
অন্যদিকে ওয়েব ফিল্মে অভিনেতা সজলকে দেখা যাবে রাজনীতিবিদের চরিত্রে। দোয়া চাইতে ‘পাফ ড্যাডি’র কাছে যান তিনিও।
নায়িকা ও রাজনীতিবিদ ছাড়াও পাফ ড্যাডির রহস্যের জালে আটকে পড়তে দেখা যায় সাধারণ মানুষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
পাফ ড্যাডির কি অলৌকিক ক্ষমতা আছে, নাকি এসবের আড়ালে চলে অন্য কিছু? সেটা জানা যাবে আগামী ৭ সেপ্টেম্বর। কেননা সেদিন মুক্তি পাবে এই ওয়েব ফিল্ম। এতে পরীমণি ও সজল নূর ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সালাউদ্দিন লাভলু, বিজরী বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস, ফারুক আহমেদ ও নাসির উদ্দিন খানসহ অনেকে।
প্রিগোজিনকে হত্যার নির্দেশ দিয়েছিল রাশিয়া?
ওয়াগনারের সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হয়, প্রিগোজিনের ব্যক্তিগত বিমানটিতে গুলি করে ভূ-পাতিত করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
গ্রে জোন নামে একটি টেলিগ্রাম চ্যানেলের একটি পোস্টে বলা হয়, প্রিগোজিন রাশিয়ার প্রতি বিশ্বাসঘাতকতা করার পদক্ষেপের ফল স্বরূপ মারা গেছে। গ্রে জোন চ্যানেলটি ওয়াগনার গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট।এ ছাড়া মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক কর্মকর্তা ড্যানিয়েল হফম্যান দাবি করেছেন, প্রিগোজিনের মৃত্যু অবশ্যই পুতিনের নির্দেশে হয়েছে। সিআইএর মস্কো স্টেশনের সাবেক এই প্রধান বলেন, ‘কোনো সন্দেহ নেই পুতিনের নির্দেশেই প্রিগোজিনের হত্যা করা হয়েছে।’
তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে দেশটি। আজ শুক্রবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিবিসিকে বলেছেন, প্রিগোজিনকে হত্যার নির্দেশ দিয়েছিল ক্রেমলিন- এমন অভিযোগ ‘পুরোপুরি মিথ্যা’।
বিবিসির সাংবাদিক উইল ভার্ননকে শুক্রবার পেসকভ বলেন, মস্কোর কাছে প্রাইভেট বিমান বিধ্বস্ত এবং যাত্রীদের মারা যাওয়ার ঘটনা নিয়ে নানা জল্পনা চলছে। পশ্চিমাদের ক্ষেত্রে এ সমস্ত জল্পনা অবশ্যই নির্দিষ্ট একটি দৃষ্টিকোণ থেকেই হচ্ছে। এগুলো সবই সম্পূর্ণ মিথ্যা। অবশ্যই যখন আমরা এ বিষয়ে কথা বলছি, তখন আমাদের প্রকৃত ঘটনাটাই বলা উচিত।
তিনি এ সময় আরও বলেছেন, এই মুহূর্তে আমাদের কাছে এ নিয়ে বেশি তথ্য নেই। সরকারি তদন্তের মধ্য দিয়ে প্রকৃত ঘটনাটি স্পষ্ট করে জানা দরকার।
এদিকে প্রিগোজিনকে বহনকারী জেট বিমানটি বিধ্বস্ত হওয়ার খবরের ২৪ ঘণ্টা পর শেষমেশ পুতিন এ নিয়ে কথা বলেছেন। রুশ প্রেসিডেন্ট বলেছেন, প্রিগোজিন একজন প্রতিভাবান ব্যক্তি ছিলেন কিন্তু জীবনে অনেক ভুল করেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বিধ্বস্তে নিহত ১০ জনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পুতিন।
গত বুধবার সন্ধ্যায় মস্কোর উত্তর-পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয় প্রিগোজিনকে বহনকারী বিমান। তবে পুতিন স্পষ্টভাবে প্রিগোজিনের মৃত্যুর খবর নিশ্চিত করে কিছু বলেননি।
বিমান বিধ্বস্তের পর ক্রেমলিন পুরোপুরি নীরব ভূমিকা পালন করেছে। পরের দিন সকালে প্রেসিডেন্ট পুতিন দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া ব্রিকস সম্মেলনে বক্তব্যও রেখেছেন। কিন্তু তিনি বিমান বিধ্বস্ত হওয়া নিয়ে কোনো কথা বলেননি, যদিও পুরো বিশ্বে এই বিষয়টি নিয়ে চর্চা হচ্ছিল।
তবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সেটি পরিবর্তিত হয়ে যায়। ক্রেমলিনে প্রেসিডেন্ট পুতিন একটি বৈঠক করছিলেন, যেটি টেলিভিশনে সম্প্রচারিত হয়। তখন পুতিন বলেন, আমি নিহত সবার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাতে চাই।
তিনি আরো বলেন, প্রাথমিক তথ্য বলছে যে বিমানটিতে ওয়াগনারের কর্মীরা ছিলেন।
নির্যাতন করে জামায়াতকে দমানো যায় না : মুজিবুর রহমান
তিনি বলেন, আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করে কুচক্রী মহল ভেবেছিল জামায়াত শেষ হয়ে যাবে। কিন্তু মহান আল্লাহর মেহেরবানীতে জামায়াত আরও শক্তি সঞ্চার করে সামনে এগিয়ে যাচ্ছে। একইভাবে সরকার রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে ফ্যাসিস্ট কায়দায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা রাজধানীতে করতে না দিয়ে এদেশের তৌহিদী জনতার অন্তরে আঘাত হেনেছে। যা সম্পূর্ণ বেআইনী এবং ধর্মীয় ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী। অপরদিকে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ জুলুমের শিকার হয়ে কারাগারে বন্দী রয়েছেন। অবিলম্বে আমরা তাদের মুক্তির দাবি করছি।
মুজিবুর রহমান বলেন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা অথচ তারা সরকারের পেটোয়া বাহিনী হিসেবে বিরোধীদলীয় নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেকোনো নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি পালনে বাঁধা ও নেতাকর্মীদের গ্রেফতার করে বর্বরোচিত নির্যাতনের ঘটনা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল। জেল-জুলুম, মামলা-হামলা, নির্যাতন ও হত্যার ভয় দেখিয়ে জামায়াতকে দমিয়ে রাখা যাবে না। একইসঙ্গে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনকেও বন্ধ করা যাবেনা। তিনি নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই জুলুমবাজ সরকারকে বিদায় জানানোর জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
শুক্রবার (২৫ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত ভার্চুয়াল রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর যথাক্রমে আব্দুস সবুর ফকির ও এডভোকেট ড. হেলাল উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে দেলাওয়ার হোসাইন, কামাল হোসাইন, ড. আ. মান্নান, মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য যথাক্রমে অধ্যাপক মোকাররম হোসাইন, ফরিদ হোসাইন, মাওলানা আবু ফাহিম, ইঞ্জিনিয়ার শেখ আল আমিন, আবু সাদিক, এডভোকেট এসএম কামাল উদ্দিন, ড. মোবারক হোসাইনসহ মহানগরীর কর্মপরিষদ ও মজলিসে শুরার সদস্য।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ এক কঠিন সময় অতিবাহিত করছে। দেশে আজ গণতন্ত্র নেই, জনগণের কথা বলার অধিকার নেই, এমনকি মানুষের জান ও মালেরও কোনো নিরাপত্তা নেই। সরকার তার সামগ্রিক ব্যর্থতায় দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। এমতাবস্থায় রুকন (সদস্য) ভাইদের পিছনে থাকার কোনো সুযোগ নেই। দেশের এই ক্রান্তিকাল উত্তরণে সাহাবায়ে কেরামের চেতনায় উজ্জীবিত হয়ে জামায়াতে ইসলামীর প্রত্যেক রুকনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সংগঠনের আহ্বানে ভয় ভীতির তোয়াক্কা না করে ইকামতে দ্বীনের কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। জামায়াত সবসময় অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছে। এখন সময় এসেছে, জান-মালের কুরবানির বিনিময়ে হলেও জুলুমবাজ সরকারের সাথে মোকাবেলা করে বিজয়ী হতে হবে।
মাওলানা আব্দুল হালিম বলেন, জামায়াতের রুকন হিসেবে আমরা আল্লাহ তায়ালার দ্বীন প্রতিষ্ঠার জন্য শপথ গ্রহণ করেছি। এই শপথের কর্মী হিসেবে আমাদের দুই জন সাবেক আমীরে জামায়াত সহ শীর্ষ নেতৃবৃন্দ মজলুম অবস্থায় শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। এভাবে অসংখ্য শাহাদাতের নজির আমাদের সামনে রয়েছে। তাই দ্বীন কায়েমের প্রচেষ্টায় জামায়াতের রুকনদের আরও ত্যাগ ও কুরবানীর নজরানা পেশ করে ময়দানে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। জামায়াতের সর্বস্তরের জনশক্তিদের মজবুত ঈমানের বলে বলিয়ান করে সকল চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ইলমী যোগ্যতা অর্জন করতে হবে।
সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, তৃণমূল পর্যায়ে জামায়াতে ইসলামীর গণভিত্তি রচনার জন্য সংগঠনের রুকনেরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এজন্য টার্গেট ভিত্তিক সমাজের প্রভাবশালী ব্যক্তিদেরকে জামায়াতে শামিল করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম পরিচালনা করতে হবে। মানুষের বিপদ-আপদে পাশে থেকে মানবতার সেবা করতে হবে। এ লক্ষ্যে সংগঠনের পরিকল্পনা বাস্তবায়নে রুকনদের আরও তৎপর হতে হবে। এই ক্রান্তিকালে দেশ ও জাতির প্রয়োজনে সকল আন্দোলন সংগ্রামে রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
স্বামী বিএনপি করায় তালাক দিলেন স্ত্রী: এশিয়ান সময়
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে সাভার মডেল থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে নানান অভিযোগ তুলে জিডি করেন তিনি।
এর আগে, ভুক্তভোগী দুই সন্তানের জননী রহিমা বেগম ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের কার্যালয়েও এ বিষয়ে প্রতিকারের জন্য যান।
রহিমা বেগম (৪৩) সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের মো. শাহজাহানের মেয়ে। অভিযুক্ত ফরহাদ মিয়া (৫৫) মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার খাসিরচর গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে। বর্তমানে তিনি সাভারের তেঁতুলঝোড়া এলাকায় থাকছেন।
এ বিষয়ে রহিমা বেগম বলেন, ‘আমার স্বামী ফরহাদ বিএনপির মিছিলে যান। তার লাইগা আমি তারে ডিভোর্স দিলাম। আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আওয়ামী লীগ করতেন তিনি। আমি এই কারণে তাকে (স্বামী) ডিভোর্স দিয়ে দিলাম। তার সঙ্গে আমি সংসার করব না। আমার ওপর অনেক নির্যাতন, অত্যাচার করেছে সে। আমাকে প্রচুর মারধর করেছে। বিএনপির মিছিলে যাইতে মানা করছি দেখে এমন অত্যাচার করছে।’
তবে এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী ফরহাদ মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সাভার মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদ বলেন, রহিমা বেগম জানিয়েছেন, তার স্বামী বিএনপি সমর্থক। তিনি নেশা করেন এবং নেশার টাকা না পেলে স্ত্রীকে মারধর করতেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পুলিশ সুপারের কাছে গিয়েছিলেন। এ ঘটনায় ওই নারী আজ থানায় একটি জিডি করেছেন। ঘটনাটি হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তাকে তদন্ত করার জন্য ওসি নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষিকাকে পেটানো দায়ে যুবলীগ নেতা আটক
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান। আটক মিজান পৌর শহরের দূর্গাপুর গ্রামের সদর আলী সরদারের ছেলে এবং ৪ নং ওয়ার্ড (দূর্গাপুর) যুবলীগের সভাপতি।
গত মঙ্গলবার দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন দায়িত্ব পালন করছিলেন শিক্ষিকা ছালিমা আক্তার। হঠাৎ তিনি দেখতে পান শিক্ষকদের বেসিনে ট্যাব খোলার চেষ্টা করছে তৃতীয় শ্রেণির ছাত্র রাকিবুল ইসলাম। একপর্যায়ে শিক্ষার্থীকে শাসন করেন তিনি। এরপর ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে নালিশ করে। মুহূর্তের মধ্যে ওই শিক্ষার্থীর বাবা মিজানুর রহমান বিদ্যালয়ে আসেন। এসময় শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষিকা ছালিমা আক্তারকে কিলঘুষি মারতে শুরু করেন। পরে পরিস্থিতি শান্ত করেন অন্যান্য শিক্ষকরা।
খবর পেয়ে ছুটে আসেন উপজেলা শিক্ষা অফিসার ইসমত আরা পারভীনসহ সংশ্লিষ্টরা। এ ঘটনায় ওই শিক্ষিকা মিজানুর রহমানকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-২৮।
মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান, মিজানুর রহমানকে উপজেলার সীমান্তবর্তী হরিদাসকাটি এলাকা আটক করা হয়েছে।
নগ্ন ভিডিও করা রাখির পেশা, দাবী প্রাক্তন স্বামী
দীর্ঘদিনের প্রেমিক আদিল আলি দুরানিকে বিয়ে করেছিলেন রাখি সাওয়ান্ত। স্বামীয় ইচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে গ্রহণ করেন ইসলাম ধর্ম। কিন্তু সেই সংসার এখন আর নেই। এর আগে বিচ্ছেদের ঘোষণা দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন স্বামীকে। তারপর থেকে নিয়মিত আদিলের নামে কুৎসা রটিয়ে আসছিলেন রাখি।
এবার সময় যেন আদিলের। গত মাসে জামিন পেয়েছেন তিনি। পরে সংবাদ সম্মেলন ডেকে রাখির সব কুকীর্তি ফাঁস করবেন বলে জানিয়েছিলেন তিনি। এবার জানালেন নগ্ন ভিডিও করাই রাখির পেশা। খবর আনন্দবাজার পত্রিকার।
এর আগে রাখির অভিযোগ ছিল, আদিল তার নগ্ন ভিডিও বিক্রি করেছেন। এবার আদিল বললেন- নগ্ন ভিডিও শুট করা রাখির পেশা। প্রচুর প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে রাখির বেশ কিছু ‘নিষিদ্ধ’ ভিডিও দেখতে পাওয়া যাবে।
এদিকে, আদিলের এ কথায় সায় দিয়েছেন বলিউডের আরেক বিতর্কিত অভিনেত্রী শার্লিন। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি রাখি। তবে তিনি যে চুপ করে বসে থাকবেন না এ কথা সবার জানা। নেটিজেনদের ধারণা, শিগগিরই আদিলকে নিয়ে মুখ খুলবেন রাখি।
সংসদ সদস্য মমতাজের স্বামীর আবেগঘন স্ট্যাটাস
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালাতেই জীবন আলোয় উদ্দীপ্ত, কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য, নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ...’।
এদিকে মমতাজের স্বামীর এ স্ট্যাটাস নিয়ে মানিকগঞ্জের রাজনৈতিক মহলসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা চলছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) আপলোড করা ছবিতে তার ওপর ১ বছর আগে করা হামলার বেশ কয়েকটি ছবি ও থানায় দায়ের করা অভিযোগের কপি স্থান পায়।
ছবিগুলোর মধ্যে রয়েছে- হামলায় আহত হওয়া নিজের ছবি, ভাঙচুরকৃত গাড়ির ছবি ও এমপি মমতাজের সঙ্গে গোল চিহ্নিত হামলাকারী নয়নের ছবি। সেই সঙ্গে সম্প্রতি সিংগাইরে চাঞ্চল্যকর জেপি নেতা সালাম বাহাদুর হত্যার কিলার হিসেবেও নয়নের ছবি আপলোড করা হয়েছে।
মমতাজ বেগমের স্বামী ডা. এএসএম মঈন হাসান স্ট্যাটাসে আপলোড করা ছবিটির ক্যাপশনে লিখেছেন, হত্যার মতো ভয়ংকর অপরাধ করেও তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়।
জানা গেছে, এমপি মমতাজ বেগমের সঙ্গে তার সম্পর্কে টানাপোড়ন চলছে দীর্ঘদিন ধরে। এখন তারা এক ছাদের নিচে থাকছেন না। মমতাজ বেগমের বিভিন্ন পারিবারিক প্রোগ্রামে দীর্ঘদিন ধরে তাকে অনুপস্থিত দেখা যাচ্ছে। সর্বশেষ এমপি মমতাজ টানা বেশ কয়েক দিন কানাডা ভ্রমণ করেছেন। সেখানে তার পরিবারের সদস্য ছাড়াও সফরসঙ্গী ছিলেন ব্যক্তিগত সহকারীও। সফরসঙ্গী তালিকায় ছিলেন না স্বামী ডা. মঈন হাসান।
গত বছরের ২৩ আগস্ট বিকাল ৫টার দিকে ঢাকায় যাওয়ার পথে ডা. মঈন হাসান হামলার শিকার হয়ে আহত হন। পরে ২৬ আগস্ট ডা. এএসএম মঈন হাসান বাদী হয়ে নয়নসহ ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২ থেকে ৩ জনকে আসামি করে সিংগাইর থানায় অভিযোগ দায়ের করেন।
হামলার ১ বছর পেরিয়ে গেলেও কোনো বিচার না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দেন এমপি মমতাজের স্বামী ডা. মঈন হাসান।
ভারত থেকে ফিরে জি এম কাদের এর বার্তায় যা পরিস্কার হচ্ছে
ভারত সফর শেষে আজ বুধবার সন্ধ্যায় ঢাকায় ফেরেন জাতীয় পার্টির চেয়ারম্যান। হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে জি এম কাদের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
২০ আগস্ট ভারত সফরে গিয়েছিলেন জাপার চেয়ারম্যান ও সংসদ বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। স্ত্রী শেরিফা কাদের ও চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা মশরুর মাওলা এই সফরে তাঁর সঙ্গে ছিলেন।
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে ভারতের চাওয়া সম্পর্কে জি এম কাদের বলেন, ‘ওনারা একটা ভালো নির্বাচন দেখতে চান বাংলাদেশে এবং সময়মতো যাতে হয়। নির্বাচনের আগে এবং পরে যাতে কোনো সহিংসতা বা সাধারণ মানুষের জীবনযাত্রায় অনিশ্চিত কিছু না হয়। এটা হলে ওনারা খুশি হবেন। কারণ, এখানে ওনাদের অনেক ধরনের বিনিয়োগ আছে।’
ভারতের প্রত্যাশার কথা উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘বাংলাদেশ যদি স্থিতিশীল থাকে এবং সার্বিকভাবে সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে যদি পরবর্তী সরকার গঠিত হয়, তাহলে তাদের পক্ষে কাজকর্ম করা সহজ হবে। তারা প্রত্যাশা করেন, আমরা সবাই মিলে ওই ধরনের একটি পরিবেশ সৃষ্টি করি, যাতে সুন্দর একটি নির্বাচন হয়। এবং নির্বাচনের আগে এবং পরে দেশে কোনো সহিংসতা, অরাজকতা না হয়, স্থিতিশীলতা কোনো ক্রমেই যাতে নষ্ট না হয়।
নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে মতদ্বৈধতা, এ ক্ষেত্রে ভারতের অবস্থান কী। এ প্রশ্নের জবাবে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেন, ‘ভারত বলেছে, এটা আপনাদের নিজস্ব ব্যাপার। আমরা চাই, নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে এটার সুরাহা করবেন।’
এ ক্ষেত্রে ভারতীয় কর্মকর্তারা জাতীয় পার্টিকে উদ্যোগী ভূমিকা নেওয়ার কথাও বলেছেন বলে জানান জি এম কাদের। তাঁরা বলেছেন, যেহেতু জাতীয় পার্টির সবার কাছে একটা গ্রহণযোগ্যতা আছে, তাই সবার সঙ্গে আলাপ-আলোচনা করে, সবাইকে একসঙ্গে করে, সুন্দর একটা নির্বাচন করতে পারলে তারা খুশি হবেন।
বর্তমান সংবিধান অনুসারে জাতীয় পার্টি আগামী নির্বাচন অংশগ্রহণ করবে কি না, জানতে চাইলে জি এম কাদের বলেন, ‘এটা আমি অনেকবার বলেছি, আমাদের এই সিদ্ধান্ত নেওয়ার এখনো সময় আসেনি। আমরা কী করব, সামনে কারও দিকে যাব কি না, এটা পরিষ্কারভাবে বলা হয়েছে। আমরা আরও কিছুদিন জিনিসটা দেখেশুনে তারপর আমরা ঠিক করব। আর নির্বাচন বর্জন করব, এটা কিন্তু আমরা কোনো দিন বলিনি। তবে আমরা চাইব, নির্বাচনটা যাতে ভালো হয়।
সুষ্ঠু নির্বাচন নিয়ে আমেরিকার যে চাপ, সেটি নিয়ে ভারত এক ধরনের নেগোসিয়েশন করছে গণমাধ্যমে খবর এসেছে, এ বিষয়ে প্রশ্ন করলে জাতীয় পার্টির চোরম্যান কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এটা ভারতীয়রা, আমেরিকানরা বলতে পারবে। ওনাদের মধ্যে কী আলাপ-আলোচনা হয়েছে, আউটসাইডার হিসেবে এটা তো আমরা পক্ষে জানাও সম্ভব না।’
নির্বাচনে জাতীয় পার্টির অবস্থানের বিষয়ে ভারত কী বার্তা দিয়েছে, এমন প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘না, বার্তা দেয়নি। আমাদের দল আমরা চালাব, ওনাদের বার্তা দেওয়ার কিছু নেই। ওনারা বলেছেন যে একটা ভালো নির্বাচন হোক এবং সহিংসতা না হোক—নির্বাচনের আগে এবং পরে। যেন দেশটা শান্তিপূর্ণভাবে চলে। এটা আমাদের সকলের স্বার্থেই দরকার।’
বাংলাদেশের নির্বাচনব্যবস্থা নিয়ে জাতীয় পার্টি ভারতকে কী জানিয়েছে, এ প্রশ্নে দলটির চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, তাদের সে রকম কোনো প্রশ্ন করা হয়নি এবং এর কোনো উত্তরও তারা দেননি। তিনি জানান, এই সফরে বাংলাদেশের রাজনীতি নিয়ে তাদের সঙ্গে খুব বেশি আলাপ হয়নি।
সাংবাদিকদের প্রশ্নে এ সব কথা বলেছেন জিএম কাদের। একই সঙ্গে তিনি বলেন, ভারতে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে তাঁর খোলামেলা আলোচনা হয়েছে। কিন্তু কার কার সঙ্গে সে আলাপ-আলোচনা হয়েছে এবং কী বিষয়ে হয়েছে, সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলতে পারবেন না।
জি এম কাদের বলেন, ‘কেননা, ওই আলাপগুলো ওইভাবেই করা হয়েছে। ওনারা যদি প্রকাশ করতে চান, করবেন। আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন (অনুমতি) ছাড়া কোনো কথা বলতে পারব না। এছাড়া আমি নিজের নৈতিক অবস্থান থেকেও কোনো বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু বাইরে বলি না।’
তবে জি এম কাদের বলেন, বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন চায় ভারত; এবং ভারত চায়, নির্বাচনের আগে এবং পরে বাংলাদেশে যাতে কোনো ক্রমেই সহিংসতা, অরাজকতা না হয়।
তিন দিনের রিমান্ডে যুবলীগ নেত্রী মিশু
বুধবার (২৩ আগস্ট) ঢাকার সিনিয়ার জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেটের রাবেয়া বেগম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৯ আগস্ট সাভার উপজেলা পরিষদ সংলগ্ন নিজ বাড়ি থেকে মেহনাজ মিশু গ্রেপ্তার হয়। ওইদিন বিকেলে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আদালত মিশু কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরদিন ২০ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। এরপর আদালত রিমান্ড শুনানির জন্য ২৩ আগস্ট দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, সম্প্রতি ওই কিশোরীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করতে ব্যর্থ হওয়ায় তাকে জোরপূর্বক নেশাদ্রব্য খাইয়ে ৫তলা ভবনের ছাদ থেকে ফেলে দেন মিশু, তার স্বামী ও অজ্ঞাত কয়েকজন সহযোগী।
গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা দেওয়া হয় ওই কিশোরীকে। গত ১৯ আগস্ট সে বাসায় ফেরে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মেহনাজ মিশু, তার স্বামী আতিকুর রহমান আতিক ও অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন।
মেহনাজ মিশুকে আটকের পর ‘শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকার অভিযোগে’ সংগঠন থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মারা গেছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক
জিম্বাবুয়ের সাবেক পেসার হেনরি ওলোঙ্গা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সতীর্থের মৃত্যুর খবর জানিয়ে লিখেছেন, ‘খারাপ খবর পেলাম, হিথ স্ট্রিক অন্য ভুবনে চলে গেছে। আরআইপি লেজেন্ড। আমাদের দেশ থেকে উঠে আসা সেরা অলরাউন্ডার। তোমার সঙ্গে খেলাটা আনন্দের ছিল। আমার বোলিং স্পেল যখন শেষ হবে অন্য ভুবনে তোমার সঙ্গে দেখা হবে।’
তিন মাস আগে স্ট্রিকের পরিবার তাঁর শারীরিক অবস্থা নিয়ে একটি বিবৃতি দিয়েছিল। সেখানে ক্যানসারের সঙ্গে স্ট্রিকের লড়াই করার জানানো হয়, ‘হিথ মানসিকভাবে শক্ত আছে। ক্রিকেট মাঠে প্রতিপক্ষের সঙ্গে যেভাবে লড়াই করেছে, একইভাবে সে এই রোগের সঙ্গে লড়াই চালিয়ে যাবে। হিথের পরিবার আশা করছে, আপনারা এটিকে গোপনীয় পারিবারিক বিষয় হিসেবে দেখবেন। পরিবারের এই ইচ্ছাকে সম্মান জানাবেন’।
সে সময়ে জিম্বাবুয়ের ব্যাটসম্যান শন উইলিয়ামস জানিয়েছিলেন কোলন ও লিভার ক্যানসারে ভুগছেন তাঁদের সাবেক অধিনায়ক।
জিম্বাবুয়ের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার স্ট্রিক ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত জিম্বাবুয়ের অধিনায়ক ছিলেন। ৬৫ টেস্ট ও ১৮৯টি ওয়ানডে খেলা স্ট্রিক আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ম্যাচটি খেলেছেন ২০০৫ সালে। টেস্টে তাঁর উইকেট ২১৬ টি, ওয়ানডেতে ২৩৯টি। ব্যাট হাতে টেস্টে ১৯৯০ রান করা স্ট্রিক ওয়ানডেতে করেছেন ২৯৪৩ রান।
খেলা ছাড়ার পর কোচিংয়ে আসা সাবেক এই পেস বোলিং অলরাউন্ডার ২০১৪ সালে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব পান। এ ছাড়াও কোচিং ক্যারিয়ারে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, গুজরাট লায়নস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে কাজ করেছেন স্ট্রিক।
আন্তর্জাতিক ক্যারিয়ারটা ঝলমলে হলেও একটা কালো দাগ নিয়েই পৃথিবী ছেড়েছেন স্ট্রিক। আইসিসির দুর্নীতিবিরোধী বিধির কয়েকটি ধারা ভঙ্গের কারণ ২০২১ সালে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন স্ট্রিক।
দর্শকদের ফিগার দেখাতে ক্যামেরার সামনে যা করলেন আলিয়া ভাট
সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ২২ ঘন্টা আগে ‘পি আর বলিউড’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। আর এই ঝলকেই অভিনেত্রীকে ক্যামেরার সামনে বসে ওড়না কাঁধ থেকে সরিয়ে দিতে দেখা গিয়েছে।
আর এর সূত্র ধরেই নিজের কলারবোন ফ্লন্ট করেছিলেন তিনি। উল্লেখ্য, এই ঝলক কাপিল শর্মা শোয়ের। ‘আরআরআর’এর প্রচারেই এই পোশাকে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেইসময় এই ঝলকের সূত্র ধরেই একাধিক মিডিয়ায় তুমুল চর্চিত হয়েছিলেন আলিয়া। একাংশের কাছে একাধিক কু-মন্তব্যও শুনতে হয়েছিল তাকে।
এই মুহূর্তে পুনরায় আলিয়া ভাটের এই ভিডিওটি ভাইরাল হওয়ায় আবারো একাংশের মাঝে তুমুল চর্চিত তিনি। একাংশের মত, তিনি শুধুমাত্র দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই কান্ড ক্যামেরার সামনে ঘটিয়েছিলেন।
তিনি অনেক সন্তর্পনে এই কাজটি করলেও, তা একেবারেই নজর এড়ায়নি কারোর। তবে সম্প্রতি সেই ঝলকই আবারো চর্চায় নিয়ে এসেছে তাকে। এই ঝলকের সূত্র ধরে আবারো কটাক্ষের মুখে এসেও কোন প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী। কারণ এই ধরনের ঘটনা নতুন কিছু নয় তার কাছে, ছোট থেকেই এতে অভ্যস্ত অভিনেত্রী।
জামায়াতের আমিরসহ ৯৬ জনের বিচার শুরু
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে এ আদেশ দেন। একইসঙ্গে এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।
এদিন কারাগারে আটক আসামি শফিকুর ও পরওয়ারকে আদালতে আদালতে হাজির করা হয়। এ সময় জামিনে থাকা আসামিরা হাজিরা দেন। তাদের উপস্থিতিতে এ মামলার অভিযোগ গঠন শুনানি শুরু হয়। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে অব্যাহতি প্রার্থনা করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৯৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আগে দেন।
মামলার সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৫ নভেম্বর জামায়াত-শিবিরের ২০০/৩০০ নেতাকর্মী বেআইনি জনতাবদ্ধ হয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি ও আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে অগ্নিসংযোগ, ভাংচুর করে। জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কাজ করে। দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এ ঘটনায় মিজানুর রহমান সুমন বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন। তদন্ত শেষে মোট ৯৭ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আউয়াল হোসেন।
এদের মধ্যে আসামি আব্দুর জব্বার মারা গেছে। অভিযোগের সত্যতা না পাওয়ায় ২৭ জনের অব্যাহতি দেয়া হয়। এ ছাড়া মামলাটি বিচারের জন্য ১৪১ জনকে সাক্ষী করা হয়।
সাঈদীর মৃত্যু: আজ সারা দেশে জামায়াতের মিছিল
বুধবার (১৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান।
১৬ আগস্ট জামায়াত আমির বলেন, আমরা আজ দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ‌সাঈদীর গায়েবানা জানাজা করতে চেয়েছিলাম, কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি। আল্লামা সাঈদীর গায়েবানা জানাজায় হামলা, ফুরকান উদ্দীনকে হত্যা করার প্রতিবাদে ধর্মীয় অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ এবং সংবিধানে বর্ণিত অধিকার বাস্তবায়নে সহযোগিতা পরিবর্তে বাধাদান গ্রেপ্তার ও পুলিশিরে গুলিতে আহত করার প্রতিবাদে আগামী শুক্রবার (১৮ আগস্ট) সারা দেশে দোয়া, বুধবার (২৩ আগস্ট) সারা দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করা হবে।
উল্লেখ্য, এর আগে, সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দেলাওয়ার হোসাইন সাঈদী মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার আগে রোববার (১৩ আগস্ট) বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত সাঈদীকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ওই রাতেই তাকে বিএসএমএমইউতে নেওয়া হয়।
সাঈদী ১৯৯৬ ও ২০০১ সালে পিরোজপুর-১ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১০ সালের ২৯ জুন সাঈদীকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা মামলায় রাজধানীর শাহীনবাগের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে তিনি কারাগারে ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তাকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারের মুখোমুখি করা হয়। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সাঈদী সুপ্রিম কোর্টে আপিল করেন। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ সাজা কমিয়ে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ড দেন। এর পর থেকে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল।
জানা গেছে, দেলাওয়ার হোসাইন সাঈদী ১৯৭৯ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। তিনি ১৯৮২ সালে জামায়াতের রুকন (দলটির পূর্ণাঙ্গ সদস্য) হন। ১৯৮৯ সালে তিনি জামায়াতের মজলিশে শূরা সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন। সাঈদী ২০০৯ সাল থেকে জামায়াতের নায়েবে আমিরের পদে ছিলেন।
ইডেন ছাত্রলীগ সভাপতি রিভাকে পেটাল জুনিয়র কর্মীরা
গত মঙ্গলবার (২১ আগস্ট) গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা শেষে টিএসসি মিলনায়তনের প্রবেশ পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শামসুন নাহার হল ও রোকেয়া হল ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ইডেন কলেজ ছাত্রলীগের এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, সভায় প্রথম দিকের চেয়ারে বসেছিলেন রোকেয়া হল ছাত্রলীগের পদপ্রত্যাশী মিহা আক্তার ও শামসুন নাহার হলের নীলম বিশ্বাস সেতুসহ বেশ কয়েকজন। এ সময় রিভাসহ কয়েকজন কেন্দ্রীয় পদধারী নেত্রী তাদের উঠে পেছনে গিয়ে বসতে বলেন। তবে তারা রিভাদের চিনেন না জানিয়ে উঠতে অস্বীকৃতি জানান। এ সময় মিহার চোয়াল ধরে ঝাঁকি দেন রিভা। পরে সভা শেষে সৈকতের অনুসারী বঙ্গমাতা হল ছাত্রলীগে পদপ্রত্যাশী তানিয়া আক্তার তাপসীসহ কয়েকজন রিভাকে আটকে ধরেন। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
ইডেন কলেজের দুই নেত্রী নাম না প্রকাশের শর্তে গণমাধ্যমে অভিযোগ করে বলেন, ‘রিভা আপুকে গলা টিপে ধরে কয়েকটা থাপ্পড় মারছে, লাথিও মারা হয়েছে। এটা তো আমাদের ইউনিট ছাত্রলীগকে থাপ্পড় মারা হলো। এটা মেনে নেওয়া যায় না। ইডেন তো সাধারণ ইউনিট না। আমরা এটার সুষ্ঠু বিচার চাই। সঠিক বিচার না হলে আমরা শেষ পর্যন্ত যাব।’
তামান্না জেসমিন রিভা একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকারে বলেন, বসা নিয়ে ছোটবোনদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। তারা ইউনিভার্সিটির কয়েকজন পদপ্রত্যাশী। আমরা কেন্দ্রীয় পদধারীরা বসতে চাইছি, কিন্তু তারা উঠবে না। ওরা আমাদের কাউকে চিনেই না এরকম। পরে কেন্দ্রীয় কয়েকজন নেতা এসে তাদের সরিয়ে দেন। পরে আমরা যখন সভা শেষে বের হই, আমাদের কয়েকজনকে আটকায়। আমাদের সঙ্গে ঝামেলা করার চেষ্টা করছিল। তেমন কিছু হয়নি।’
অভিযোগের বিষয়ে তানিয়া আক্তার তাপসী ওই গণমাধ্যমকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আগে গিয়ে সামনে বসেন। ১২টার দিকে ইডেনের নেত্রীরা এসে তাদের উঠায়ে দিয়েছেন। তারা ওই মেয়েগুলোকে মুখে ধরে বাজে ব্যবহার করেছেন। তো আমরা প্রোগ্রাম শেষে রিভার কাছে বিচার দিতে গিয়েছি। তখন উনি আমাদের সঙ্গে অ্যাগ্রেসিভ আচরণ করেন। আমরা বাঁচার জন্য যা করার করছি। ওরা অনেকে ছিলেন। ইডেন কলেজ মারামারিতে সবসময় ফার্স্ট, আমরা না।’
সাইবার অ্যাক্টের বিষয়ে বাংলাদেশ সরকারকে খোলা চিঠি দিল অ্যামনেস্টি
মঙ্গলবার (২২ আগস্ট) বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইন শাখার উপসচিব মো. ইউসুফের কাছে এ সংক্রান্ত একটি বার্তা পাঠিয়েছে সংগঠনটি।
সংগঠনটি বলেছে, যখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট ঘোষণা করা হয়েছিল তখন ডিজিটাল নিরাপত্তা আইনকে বাতিল করার কারণে আমরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু সতর্ক করেছিলাম যে সিএসএ যেন অবশ্যই ডিএসএর মতো দমনমূলক না হয়।
সংস্থাটির মতে, সিএসএর প্রাথমিক খসড়া পর্যালোচনায় দেখা গেছে তাতে আগের আইনের মতো দমনমূলক ধারাগুলো রয়েছে, যা ব্যক্তির বাক্স্বাধীনতার অধিকারকে হুমকি ও সীমিত করার লক্ষ্যে ব্যবহার করা হয়েছিল।
সংস্থাটি আরও জানায়, খসড়া আইনে আমরা দেখা গেছে সাইবার সিকিউরিটি অ্যাক্টটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের দমনমূলক বিধানগুলোকে ধরে রাখা হয়েছে। অর্থাৎ গ্রেপ্তার, তদন্ত এবং বিচারের আগে আটকের ব্যাপক ক্ষমতাসহ ওভারব্রড অপরাধ, যা ক্রমাগতভাবে হুমকি এবং কার্যক্রম (বাক স্বাধীনতা) সীমাবদ্ধ করার জন্য ব্যবহার করা হয়েছে। অথচ বাংলাদেশে সকলের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার রয়েছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
জামিন হয়নি খুলনায় গ্রেফতার হওয়া সেই মায়ের
মঙ্গলবার (২২ আগস্ট) জামিন আদালত নামঞ্জুর করেন খুলনা সিএমএম তরিকুল ইসলামের আদালত । এরপর তাদের জেলহাজতে পাঠানো হয়।
এ বিষয়ে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম জানান, আমেরিকা প্রবাসী ছেলের ফেসবুকে স্ট্যাটাসের কারণে তার মাকে গ্রেপ্তার করা হয়েছে, যা খুবই দুঃখজনক। পৃথিবীর কোনো সভ্য দেশে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটতে পারে না। আইনের শাসন না থাকায় সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। আশা করছি, অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হবে।
তানজিলুর রহমানের পিতা আলমগীর শিকদার বলেন, আমার স্ত্রী আনিছা সিদ্দিকার গ্রেপ্তারের পর থেকে আমাদের পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। বাসার আশপাশে অপরিচিত লোকের আনাগোনা দেখছি।
মামলার তদন্ত কর্মকর্তা খালিশপুর থানার এসআই রাকিব হাসান বলেন, আনিছা সিদ্দিকাসহ গ্রেপ্তারদের ব্যাপারে তদন্ত চলছে।
উল্লেখ্য, গত ২০ আগস্ট খুলনার খালিশপুর থানা পুলিশ অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার জন্য সমবেত হওয়ার অভিযোগে আনিছা সিদ্দিকাসহ (৪৫) তিনজনকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তার নারীর স্বামী আলমগীর শিকদারের দাবি, তার স্ত্রী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তার ছোট ছেলে তানজিলুর রহমান আমেরিকায় পিএইচডি গবেষণারত এবং বুয়েটের সাবেক শিক্ষার্থী। আমেরিকায় বসে ফেসবুকে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দেওয়ায় খুলনায় তার মাকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে দুজন ভাড়াটিয়া প্রতিবাদ করতে আসায় তাদের বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তারের পর খুলনা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালিশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার জন্য সমবেত হওয়ার জন্য বিপুল পরিমাণ ধর্মীয় উগ্রপন্থি বিভিন্ন বই, পত্রিকা, ম্যাগাজিন, রেজিস্টার ও অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার কাজে ব্যবহৃত ৩টি ল্যাপটপ, পাসপোর্ট ও ৪টি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- মো. রকিবুল ইসলাম (২৪), মো. তামিম ইকবাল (১৯) ও আনিছা সিদ্দিকা (৪৫)। গ্রেপ্তারদের বিরুদ্ধে খালিশপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।
পর্যবেক্ষক বিতর্কে দেশের নির্বাচনের বৈধতা নিয়ে সংশয় জাপানি গণমাধ্যমের
স্থানীয় গণমাধ্যমের অনুসন্ধানে দেখা গেছে, ওই তালিকার প্রায় অর্ধেক পর্যবেক্ষকের কেবল ‘নাম’ রয়েছে। তাদের নির্বাচন পর্যবেক্ষণের কোনো ট্র্যাক রেকর্ড নেই অথবা ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে তাদরে গভীর সম্পর্ক রয়েছে। জাপানি গণমাধ্যম নিক্কেই এশিয়া বেশ কয়েকজন পর্যবেক্ষকের সাথে যোগাযোগ করেছে এবং একই ধরনের ইস্যু খুঁজে পেয়েছে।
পর্যবেক্ষকদের একটি হলো ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের একজন সাবেক প্রেসিডেন্ট এবং ঢাকায় একটি ওয়ার্ড কমিটির সদস্য মিজানুর রহমানের ‘শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র’। যোগাযোগ করা হলে মিজানুর রহমান বলেন, তার সংস্থার স্থানীয় বা জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করার কোনো অভিজ্ঞতা নেই। যদিও তিনি দাবি করেছেন, তার সংগঠনের পর্যবেক্ষক হওয়ার ‘পূর্ণ ক্ষমতা’ রয়েছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারাও এই বিতর্কের কথা নিক্কেই এশিয়ার কাছে স্বীকার করেছেন। তারা বলেছেন, পর্যবেক্ষক তালিকা সংশোধন করার সুযোগ আছে। কোনো নামের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তারা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমান নির্বাচন কমিশনে ৬ সদস্যের প্যানেলের একজন কমিশনার আনিসুর রহমান। তিনি নিক্কেইকে বলেছেন, কমিশনের ওয়েবসাইটে একটি নোটিশ পোস্ট করা হয়েছে। তাতে এমন তদন্তকে স্বাগত জানানো হয়েছে। যদি কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে তা অনুসন্ধানের পর আমরা চূড়ান্ত তালিকা প্রস্তুত করব। আওয়ামী লীগের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলি আরাফাতও নিশ্চিত করেছেন যে, যদি নিরেট প্রমাণ দিয়ে কোনো অভিযোগ করা হয় তাহলে সংশ্লিষ্ট সংগঠনকে চূড়ান্ত অনুমোদন দেবে না নির্বাচন কমিশন।
কিন্তু সমালোচকরা বলছেন, আগের নির্বাচনগুলোতে ভোট কারচুপির অভিযোগ থাকার পর এ ঘটনা কমিশনের বিশ্বাসযোগ্যতাকে আরও ক্ষুণ্ন করেছে। তবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার অস্বীকার করেছেন। বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা বিশ্বাস করেন, নির্বাচন কমিশন একটি দলের প্রতি পক্ষপাতী, তারা ক্ষমতাসীন দলের হয়ে কাজ করছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্য এমপিদের সঙ্গে জাতীয় সংসদ থেকে গত বছর শেষের দিকে পদত্যাগ করেন রুমিন ফারহানা। তিনি বলেছেন, আরেকটি লজ্জার নির্বাচনের মাধ্যমে সরকার অব্যাহতভাবে ক্ষমতা ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন পর্যবেক্ষকদের এই তালিকা তাই প্রমাণ করে।
আরও পড়ুন: বাইডেনকে শেখ হাসিনার চিঠি
এরই মধ্যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ‘বয়লিং পয়েন্টে’ উঠে গেছে। বিএনপি ও তার মিত্ররা নিয়মিত রাজপথে প্রতিবাদ বিক্ষোভ করছে। তারা নির্বাচন অনুষ্ঠানে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। আওয়ামী লীগের টানা তিন মেয়াদের প্রথম মেয়াদে ২০১১ সালে এই ধরনের তত্ত্বাবধায়ক সরকারের আইনি ধারা বাতিল করে দেয় দেশের সর্বোচ্চ আদালত।
বাংলাদেশের শত শত কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানির প্রধান দুটি গন্তব্য হলো যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। তারাসহ বৈশ্বিক শক্তিগুলো ঢাকায় বর্তমান সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সম্ভাব্যতা নিয়ে বার বার সংশয় প্রকাশ করছে। এই বছর যুক্তরাষ্ট্র একটি কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। তারা বলেছে, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনকে যারাই বাধাগ্রস্ত করবে, তাদের বিরুদ্ধে ভিসায় নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র। কিন্তু আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপনের দাবি প্রত্যাখ্যান করছে শেখ হাসিনার সরকার। পক্ষান্তরে তারা বলছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তারা নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছে।
ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির রিসার্চ ফেলো মুবাশ্বার হাসানও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দিহান। তিনি বলেন, ভুয়া পর্যবেক্ষক ব্যবহার করা হচ্ছে- কর্তৃত্ববাদী শাসকগোষ্ঠীর একটি সাধারণ কৌশল। তিনি বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষকদের বর্তমান তালিকাকে এমন একটি চিহ্ন হিসেবে আখ্যায়িত করেন, যা বলে দেয় কমিশন অবাধ ও পক্ষপাতিত্বহীন নয়। আওয়ামী লীগ সম্ভবত এমন একটি নির্বাচন করার পরিকল্পনা করছে, যা এসব পক্ষপাতী পক্ষবেক্ষকরা অনুমোদন দেবে।
যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেটস ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের ডিস্টিংগুইশড প্রফেসর ড. আলী রীয়াজ বলেন, সরকার ও নির্বাচন কমিশনের বার বার দেওয়া ন্যায্যতার প্রতিশ্রুতি যদি সত্য হয়, তাহলে তাদেরকে আইন লঙ্ঘন করা বা কিছু পর্যবেক্ষক সংগঠনকে বেছে নেওয়ার প্রয়োজন হবে না। অন্য সব পদক্ষেপের সঙ্গে এই ঘটনাটি (পর্যবেক্ষক বাছাই) এমন একটি ইঙ্গিত যে, বর্তমান পরিস্থিতির অধীনে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত হবে- সরকার বা নির্বাচন কমিশনের লক্ষ্য তেমন নয়।
২০১৮ সালে নির্বাচনের সময় কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানিয়েছিল। তবে তারা সেইসব পর্যবেক্ষক, যাদের কোনো অভিজ্ঞতা নেই বলে স্থানীয় এবং আন্তর্জাতিক মিডিয়ায় রিপোর্ট প্রকাশ হয়েছে। ওইসব পর্যবেক্ষক নির্বাচনের ফলকে অবাধ ও সুষ্ঠু বলে সাফাই গেয়েছে। কিন্তু ওয়াশিংটন পোস্ট ওই নির্বাচনকে তুলনা করেছে উত্তর কোরিয়ার সঙ্গে। ওই নির্বাচনে শতকরা ৯৬ ভাগ জয়ী হয়েছে আওয়ামী লীগ। ওয়াশিংটন পোস্ট বলেছে, এমন ঘটনা প্রত্যাশা করা যায় উত্তর কোরিয়ায়।
বাংলাদেশের সুপরিচিত একটি নির্বাচনী গ্রুপ হিসেবে পরিচিত জানিপপ। এর প্রেসিডেন্ট ড. নাজমুল আহসান কলিমুল্লাহ। তিনি বলেছেন, ২০১৮ সালে যেসব পর্যবেক্ষক এসেছিলেন তারা নির্বাচন পর্যবেক্ষকের বদলে ছিলেন ‘ইলেকশন ট্যুরিস্ট’। নির্বাচন পর্যবেক্ষক হতে হলে আপনার কিছু বৈশিষ্ট্য এবং ট্র্যাক রেকর্ড থাকতে হয়। স্পষ্টতই তাদের তা ছিল না।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অধ্যায়ের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ২০১৮ সালের ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া উচিত বর্তমান নির্বাচন কমিশনের। বর্তমান যে আইন আছে তাতে কমিশনকে প্রচুর কর্তৃত্ব দিয়েছে। তারা নিরপেক্ষ এবং পক্ষপাতিত্বহীন পর্যবেক্ষক বাছাই করতে পারে, যাদের কোনো স্বার্থ নেই। এটা করতে ব্যর্থ হওয়া শুধু নির্বাচন পর্যবেক্ষণকে নিয়ে উপহাসই করা হবে না, কমিশন এরই মধ্যে যে বিশ্বাসযোগ্যতার সংকটের মুখোমুখি হচ্ছে, তা আরও গভীর ও প্রশস্ত হবে।
এবার সাঈদীর জন্য দোয়া করায় ইমামকে কুপিয়ে জখম
সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শর্শা উপজেলার যাদবপুর গ্রামের কামারবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। আহত ইমাম আশরাফুল যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত ইমাম আশরাফুল ইসলাম উলাশী ইউনিয়নের গিলাপোল জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, শুক্রবার (১৮ আগস্ট) জুম্মার নামাজের দিন গিলাপোল জামে মসজিদে মোনাজাতে সাঈদীর উদ্দেশ্যে দোয়া করেন ইমাম। ওদিনই বিকালে কিছু যুবক ইমামকে পথ রুদ্ধ করে হুমকি দেয়।
ভুক্তভোগী ইমাম আশরাফুল ইসলাম আশা বলেন, সোমবার মাগরিবের নামাজ পড়ানোর উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলাম। পথিমধ্যে মুখোশধারী ৭-৮ জন যুবক আমাকে মাঠের মধ্যে নিয়ে এলোপাতাড়ি চাকু ও ব্লেড দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
আরও পড়ুন: সাঈদীর জন্য দোয়া চাওয়ায় খতিবকে মারধরের অভিযোগ
যশোর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মুরসালিম বলেন, আশরাফুল নামে এক আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
শার্শা থানার ওসি আকিকুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী গত সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার (১৩ আগস্ট) বিকালে তাকে অসুস্থতার কারণে কাশিমপুর কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়।
১৯৮০’র দশকের প্রথমদিকে সাঈদী দেশব্যাপী ইসলামী ওয়াজ-মাহফিল ও তাফসির করা শুরু করেন এবং তার সুন্দর বক্তব্যদানের জন্য দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করেন। এ সময়ই তিনি রাজনীতিতে প্রবেশের সিদ্ধান্ত নেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ছিলেন।
১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনী জোট গঠন করে এবং তিনি এই নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
‘ন্যাড়া’ মাথায় সালমান খান
রবিবার রাতে একটি রেস্তোরাঁয় যান সালমান। সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে ভাইজানের নতুন রূপ। চুল ছেঁটে একেবারে ছোট করে ফেলেছেন। যেটাকে প্রায় ‘ন্যাড়া’ বলা চলে।
ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার রিপোর্ট বলছে, নতুন একটি সিনেমার জন্যই সালমানের চুল বিসর্জন। করণ জোহরের প্রযোজনা ও বিষ্ণু বর্ধনের পরিচালনায় একটি সিনেমায় কাজ করবেন সালমান। যেখানে তাকে আর্মি চরিত্রে দেখা যাবে। আর সেজন্যই চুলের এমন ছাঁট দিয়েছেন অভিনেতা।
সূত্র অনুসারে, আগামী নভেম্বরে ছবিটির শুটিং শুরু হবে। ছবির নাম অবশ্য এখনও ঠিক করা হয়নি। তবে আগামী বছরের বড়দিন উপলক্ষে এটি মুক্তি পেতে পারে।
আরও পড়ুন: ফাঁদে ফেলে অর্ধশত পুরুষের সঙ্গে প্রতারণা, মডেল নেহা গ্রেফতার
এদিকে সালমান খান বর্তমানে ব্যস্ত আছেন ‘টাইগার থ্রি’ সিনেমার কাজে। মনীশ শর্মার নির্মাণে এতে তার সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। ছবিটির শুটিং অবশ্য শেষ, চলছে পোস্ট প্রডাকশনের কাজ। আগামী ১০ নভেম্বর এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ফাঁদে ফেলে অর্ধশত পুরুষের সঙ্গে প্রতারণা, মডেল নেহা গ্রেফতার
কীভাবে ফাঁদ পাততেন মডেল নেহা? এ ঘটনায় পুলিশ জানিয়েছে, পুরুষদের নানা প্রলোভন দেখিয়ে বাড়িতে ডাকতেন নেহা। তার পর তার ও দুই পুরুষদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ক্যামেরায় ধারণ করে রাখতেন। কখনো নগ্ন করে মারধরও করা হতো সেসব পুরুষদের। সেসবও ভিডিও করে রাখা হত। আর এই ভিডিওগুলোই ছিল তার প্রধান হাতিয়ার।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দ বাজাররে প্রতিবেদনে বলা হয়েছে, টার্গেট করা ব্যক্তিদের ফেসবুক, হোয়াটসঅ্যাপে গোপনে ধারণ করা ভিডিওগুলো পাঠিয়ে ব্ল্যাকমেল করতেন নেহা। আর ভুক্তভোগী পুরুষরা সম্মানের ভয়ে অর্থ দিয়ে দিতেন তাকে।
পুলিশ জানিয়েছে, মডেল নেহা একাই এই চক্রের সঙ্গে জড়িত নয়। তার সঙ্গে আরও অনেকে ছিলেন। কর্নাটকের পুলিশ সম্প্রতি এ চক্রের পর্দা উন্মোচন করেছে। জানিয়েছে, এ পর্যন্ত ৫০ জনেরও বেশি পুরুষ তাদের এই প্রতারণার শিকার হয়েছেন। ভুক্তভোগীদের মধ্যে একজন পুলিশে অভিযোগ করার পরই প্রকাশ্যে আসে বিষয়টি।
আরও পড়ুন: আমি হাসপাতালে, রাজ কোথায় জানি না: পরীমণি
ভুক্তভোগী এক যুবক পুলিশকে জানিয়েছে, নেহা প্রথমে টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। তার পর ফোন নম্বর নেওয়ার পর হোয়াটসঅ্যাপে কথা চলে তাদের। মডেল ওই যুবককে জানান, তার স্বামী দুবাইয়ে কাজ করেন। তার পর নানাভাবে তাকে যৌন সম্পর্কে জড়ানোর ইঙ্গিত দেন। হোয়াটসঅ্যাপে নিজের কিছু ছবি ও ঠিকানাও পাঠিয়েছিলেন নেহা।
অভিযোগকারীর দাবি, গত ৩ মার্চ বিকাল সাড়ে ৩টার দিকে নেহার বাড়িতে যান তিনি। বাড়িতে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে সেখানে তিন যুবক যান। তারা ওই যুবককে মারধর করেন। তাকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর হুমকিও দেয়। পরে তাকে তিন লাখ টাকা দেওয়ার জন্য চাপ দেয়।
ভুক্তভোগী অভিযোগে আরও জানায়, প্রথমে একটি ফোন নম্বরে সাড়ে ২১ হাজার টাকা পাঠান তিনি। তবুও ছাড়া হয় না তাকে। রাত ৮টা পর্যন্ত বন্দি করে রাখা হয়। পরে ক্রেডিট কার্ডের জন্য বাড়ি যাওয়ার কথা বলে তাদের থেকে বের হয়ে রক্ষা পান।
তার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে জানা যায়, ওই যুবকের মতো আরও অনেককে প্রতারণার ফাঁদে ফেলেছেন মডেল নেহা। প্রতারণার মাধ্যমে ৩৫ লাখ টাকা লুট করেছেন। এ ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। নেহাকেও গ্রেফতার করা হয়েছে। আর চক্রের সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারের জন্য খোঁজ চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
ঢাকা-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সংলাপ আগামীকাল
এবারের প্রতিরক্ষা সংলাপে ঢাকার পক্ষ থেকে নেতৃত্ব দেবেন সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) অপারেশন ও পরিকল্পনা অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমান। আর ওয়াশিংটনের  নেতৃত্ব দেবেন দেশটির  ভারত–প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের কৌশলগত পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল টমাস জে জেমস।
সূত্র জানায়, এবারের দশম  প্রতিরক্ষা সংলাপে দুই দেশের মধ্যে ভারত–প্রশান্ত মহাসাগরীয় কৌশল -আইপিএস, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ মোকাবিলা, শান্তিরক্ষা ও প্রতিষ্ঠা, প্রশিক্ষণ, সফর বিনিময়, জঙ্গিবাদ দমন আলোচনা হতে পারে ।
এছাড়া জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট-জিসোমিয়া ও  অ্যাকুইজেশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট -আকসা নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে গত বছর ১৬ মে হাউয়েতে নবম প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।
এবার বাইডেনকে শেখ হাসিনার চিঠি
মঙ্গলবার (২২ আগস্ট) ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস জানায়, মার্কিন প্রেসিডেন্টকে পাঠানো চিঠিতে তিনি বলেন, হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপের সর্বত্র ভয়াবহ দাবানলের কারণে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি এ প্রাকৃতিক বিপর্যয়ে নিহত-আহতদের পরিবার এবং এতে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি বলেন, বাংলাদেশ এ চ্যালেঞ্জিং সময়ে যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের পাশে আছে এবং উদ্ধারকাজে নিয়োজিত সম্মুখসারির যোদ্ধাসহ সবার সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।
প্রধানমন্ত্রী বলেন, এ মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি রইলো আমাদের সমবেদনা।
এর আগে মাউই দ্বীপে দাবানলে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় শোক প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি পাঠান।
যুক্তরাষ্ট্র এবং ভারত আসলে কী চায়?
তারা বলছেন, এখানে গণতন্ত্র বা নির্বাচন মূখ্য বিষয় নয়। আসল কথা হলো, যার যার স্বার্থ। বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্র এবং ভারতের বিষয়ে রাজনৈতিক দলগুলো যার যার সুবিধা বিবেচনায় রাজনীতি করছে।
ডয়চে ভেলে এবং ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর প্রকাশের পর  বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। প্রতিবেদনে সূত্রের বরাতে যা বলা হয়েছে তার বার্তা হলো- ভারত অ্যামেরিকাকে বলতে চেয়েছে, শেখ হাসিনাকেই তারা বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায়। এ নিয়ে বিএনপি মহাসচিব এরই মধ্যে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন, "বাংলাদেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে ভারত যদি কোনো পদক্ষেপ নেয়, তাহলে তা হবে অত্যন্ত দু:খজনক। আমরা মনে করি, সেটা বাংলাদেশের মানুষের জন্য এবং এই অঞ্চলের মানুষের জন্য শুভ হবে না। যদি নিউজটা সত্যি হয়ে থাকে, তাহলে বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতিতে তারা হস্তক্ষেপ করছে।'' আর ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সমমনারা দৃশ্যত এখন বেশ ফুরফুরে মেজাজে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, "ভারত কী একটা বার্তা দিয়েছে, সেখানে কমেন্ট করে, অবস্থাটা এমন, ভীতি-ভয়ে হাত পা মনে হয় গুটিয়ে ফেলেছে নেতারা(বিএনপির)। ভারত ভীতিতে সারা রাতে কয়বার যে জাগন হয়, ঘুম ভেঙে যায়। যারা যুক্তরাষ্ট্রকে বার্তা পাঠানোকে ভারতের হস্তক্ষেপ বলেন, তাহলে একাত্তর সালে কী হয়েছিল? ভারত সেই সময় আমাদের সাহায্যে এগিয়ে এসেছিল। তাদের সৈন্যরা রক্ত দিয়েছে, আমাদের শরণার্থীদের আশ্রয় দিয়েছে। অস্ত্র দিয়েছে, ট্রেনিং দিয়েছে; সেটা কি অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ?”
ভারত আর যুক্তরাষ্ট্রের এই ইস্যু নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপের বিষয়টি  আবার সামনে এসেছে। যুক্তরাষ্ট্র আগেই নতুন ভিসা নীতির মাধ্যমে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে, তাদের ভিসা না দেয়ার কথা বলেছে।
সাবেক রাষ্ট্রদুত মো. তৌহিদ হোসেন বলেন, "যুক্তরাষ্ট্র আর ভারত উভয় দেশই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে। এখানে সব সময়ই হস্তক্ষেপ হয়। কিন্তু রাজনৈতিক দলগুলো সেটাকে তাদের রাজনৈতিক সুবিধা- অসুবিধার দিক থেকে দেখে। যার পক্ষে যায় সে স্বাগত জনায়, যার বিপক্ষে যায় সে হস্তক্ষেপ বলে। এটাই হলো এখানকার রাজনীতি। এখানে সত্যের সঙ্গে সম্পর্কের কোনো বিষয় নেই। যার যার সুবিধা বা অসুবিধা বিবেচনা করে তারা কথা বলে।''
তিনি বলেন, "ভারত তো চাইবেই এই সরকার ক্ষমতায় থাকুক। তারা  ১৫ বছর ধরে এই সরকারের সঙ্গে ডিল করছে। অনেক সুবিধা নিয়েছে। সামনে আরো সুবিধা চাইবে। অ্যামেরিকার অবস্থাও তাই । তারা তাদের স্বার্থ চায়। তারা চায় বাংলাদেশ তাদের অনুগত থাকুক। ”
আর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, "আমরা সিলেকটিভলি ফোকাসড হয়ে যাচ্ছি। তাই যার যার স্বার্থ বিবেচনা করে হস্তক্ষেপ বা হস্তক্ষেপ না- বিষয়গুলো বিবেচনা করছি। এখানে রাজনৈতিক দলগুলোর আপেক্ষিক দৃষ্টিভঙ্গি কাজ করে। তারা যার যার সুবিধা চিন্তা করে। কিন্তু মূল বিষয় হলো, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। কে কী বললো সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়া উচিত না। ”
তার কথা, "আমরা তো জানি না আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে। তবে ভারত ১৫ বছর ধরে এই সরকারের সঙ্গে কাজ করছে। ফলে এই সরকার ক্ষমতায় এলে তার হয়তো সুবিধা হবে। আবার অ্যামেরিকা যে গণতন্ত্রের কথা বলে তা একেক দেশের জন্য একেক রকম। সে তার স্বার্থ চিন্তা করেই গণতন্ত্রের কথা বলে। তবে আমাদের গণতন্ত্র তো আমাদের স্বার্থেই প্রয়োজন।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তজার্তিক সম্পর্কের  সাবেক ও আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. এম শহীদুজ্জামান বলেন, " যুক্তরাষ্ট্র বাংলাদেশে রেজিমের পরিবর্তন চায় বলে আমার কাছে মনে হয়েছে। কারণ,  ইন্দো-প্যাসিফিক অঞ্চলে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠায় তারা শেখ হাসিনার সমর্থন পাবে না। কারণ, তিনি এখন চীনের দিকে ঝুঁকে আছেন। যুক্তরাষ্ট্র এখন বার্মা অ্যাক্ট কার্যকর করতে চায়।  সেটা করতে বাংলাদেশে তাদের একটা অবস্থান দরকার। আর ভারত চায় বাংলাদেশের সঙ্গে যত চুক্তি হয়েছে তার সুফল ভোগ করতে। সেটা শেখ হাসিনা ছাড়া পুরোপুরি সম্ভব হবে বলে তারা মনে করে না। ভারতের একটি বিষয় হলো তারা অ্যামেরিকার ও রাশিয়া দুই দেশের সঙ্গে ভালো সম্পর্ক করতে চায়। আবার মিয়ানমারে কালাদান প্রজেক্ট বাস্তবায়ন করতে চীনকেও গুড হিউমারে রাখতে চায়। এটা অ্যামিরকার পছন্দ নয়।”
তার কথা, "সামনে ভারত ও অ্যামেরিকার বাংলাদেশকে নিয়ে অবস্থানে আরো দূরত্ব বাড়তে পারে। ভারত তার নিরাপত্তার দিক দিয়ে বাংলাদেশকে খুবই গুরুত্বপূর্ণ মনে করে। আর তারা তার জন্য শেখ হাসিনা সরকারকেই নির্ভরযোগ্য মনে করে। কিন্তু অ্যামেরিকা তার স্বার্থে কাজ করবেই। এখানে দুই দেশের নিজস্ব স্বার্থ বড় কথা।”
শেখ হাসিনা দুর্বল হলে বাংলাদেশে মৌলবাদ ও জঙ্গিবাদের উত্থান ঘটবে- ভারতের এই আশঙ্কা সম্পর্কে তিনি বলেন, " যুক্তরাষ্ট্রের চিন্তায় অনেক পরিবর্তন এসেছে। ভারত যেভাবে চিন্তা করে, যুক্করাষ্ট্র সেভাবে চিন্তা করে না। তারা মনে করে, জামায়তসহ ওই ধরনের দলগুলোকে মূল ধারায় ফিরিয়ে আনলে সমস্যার সমাধান হবে। আর যদি কোনো দল পাঁচ বছরের বেশি ক্ষমতায় না থাকে, তাহলে  অ্যামেরিকার পক্ষে তাদের ওপর প্রভাব বিস্তার করা সহজ হবে। তারা শুধু সমর্থন নয়, তারা তাদের সব কাজে পুরোপুরি বাংলাদেশকে সঙ্গে চায়  এখন।”
তৌহিদ হোসেন বলেন, "বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হবে বা হবে না এই নিশ্চয়তা কে কাকে দিতে পারে?”
আর হুমায়ুন কবীরের কথা, "জঙ্গিবাদ বহুকাল ধরেই অ্যামেরিকা, ভারতের গ্লোবাল ইস্যু। এখানে কোনো সরকার জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দেয় না। আর এ দেশের সাধারণ মানুষ জঙ্গিবিরোধী।”
বাংলাদেশের সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-ভারত
সোমবার (২১ আগস্ট) ভারতের নয়া দিল্লিতে সার্ট ইন্ডিয়ার প্রধান কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের (সার্ট ইন্ডিয়া) মহাপরিচালক ড. সঞ্জয় বাহলের দ্বিপাক্ষিক বৈঠককালে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
দ্বিপাক্ষিক বৈঠকে আধার সিস্টেমের কারিগরি ও ব্যবস্থাপনার মাধ্যমে ভারতীয় নাগরিকরা, নাগরিক সেবা গ্রহণের পাশাপাশি কীভাবে সুশাসন প্রতিষ্ঠা করা হচ্ছে তা তুলে ধরা হয়।
এসময় প্রতিমন্ত্রী বাংলাদেশের এনআইডি সিস্টেমকে আরও ভবিষ্যতমুখী এবং অধিকতর ভ্যালু অ্যাডেড সল্যুশন অন্তর্ভুক্ত করার বিষয়েও মতামত ব্যক্ত করেন।
২৬ এপ্রিল ২০২২ এর ফটো: নিজেদের সুরক্ষিত সাইবার নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স (আইঅ্যান্ডই) ও সাইবার নিরাপত্তার সহযোগিতার বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) ভারতের দিল্লিতে বাংলাদেশের আইসিটি বিভাগ ও ভারতের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রণালয়ের (এমইআইটি) মধ্যে দুটি বর্ধিত সমঝোতা চুক্তি হয়েছিল!
১৫ আগস্টের সাইবার হামলা ঠেকাতে ব্যবস্থা নিচ্ছি : প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
ভারতীয় হ্যাকারের দখলে বাংলাদেশের সরকারি-বেসরকারি ২৫ ওয়েবসাইট!
Facebook
সাঈদীকে নিয়ে ডা. জাকির নায়েক যা বললেন
জানা যায়, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও পিস টিভি নেটওয়ার্কের পরিচালক ডা. জাকির নায়েক বলেছেন, ‌‘আমি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সম্পর্কে অবগত আছি। তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দাঈদের একজন ছিলেন। দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রতি আমার দোয়া। তার মৃত্যুতে মুসলিম উম্মাহ এক সম্পদ হারাল।’
শনিবার (১৯ আগস্ট) রাতে ডা. জাকির নায়েক তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে আসেন। সেখানে একজনের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাকির নায়েকের ২ ঘণ্টা ১৬ মিনিটের লাইভ অনুষ্ঠানের একপর্যায়ে তিনি সাঈদী সম্পর্কে কথা বলেন, যা পাঠকের জন্য বাংলা অনুবাদ করে তুলে ধরা হলো।
‌‘আমি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সম্পর্কে অবগত আছি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি মৃত্যুর খবরটি পেয়েছি যে, তিনি মারা গেছেন। আল্লাহ সুবাহানাতায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহ সুবাহানাতায়ালা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমি জানি যে তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দাঈদের একজন ছিলেন। আমরা জানি, কয়েক বছর আগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। প্রথমে আদালত কর্তৃক তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরবর্তীতে দেশব্যাপী প্রতিবাদে অনেক লোক মারা গেলে মৃত্যুদণ্ড থেকে রায় পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। পৃথিবীতে এমন অনেক লোক আছেন—দুর্ভাগ্যজনকভাবে এমন অনেক মুসলিম দেশ আছে যেখানে লোকজনকে শুধু রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়, তাদেরই একজন ছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী।’
‘সপ্তাহ দুয়েক আগে তার ছেলে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। তিনি আগেও মালয়েশিয়াতে এসেছিলেন। কিন্তু সপ্তাহখানেক আগে তিনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।
তিনি জানান, তার বাবার একটি বই অনুবাদ করেছেন। আমি তাকে সালাম জানিয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে এটি আল্লামা সাঈদীর মৃত্যুর কয়েকদিন আগে ঘটেছিল। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রতি আমার দোয়া। তার মৃত্যুতে মুসলিম উম্মাহ এক সম্পদ হারাল। আমরা জানি যে, আল্লাহর বাণী প্রচারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মহান আল্লাহর দরবারে উনার জন্য দোয়া করি যাতে আল্লাহ উনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আম্বিয়ায়ে কেরাম এবং খোলাফায়ে রাশেদিনের সঙ্গে তাকে জান্নাত দান করেন। আমিন।’
প্রসঙ্গত, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর দেশ-বিদেশ থেকে অনেক ইসলামিক পণ্ডিত তার মৃত্যুতে শোক জানান। এবার একজনের প্রশ্নের উত্তরে ডা. জাকির নায়েক তাকে নিয়ে তার মনোভাব এবং শোক প্রকাশ করেন।
চাঁদে বিধ্বস্ত হলো রাশিয়ার মহাকাশযান
কর্তৃপক্ষ জানিয়েছে, অবতরণের আগেই রাশিয়ার মহাকাশযানটিতে বড় ধরনের সমস্যা দেখা দেয়। এতে কোনো মানুষ ছিল না।
রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রোসকোসমোস জানিয়েছে, শনিবার গ্রিনিচ সময় ১১টা ৫৭ মিনিটে তারা মহাকাশ যানের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে যখন এটি অবতরণপূর্ব অরবিটে নামানো হয়। সোমবার এটির চাঁদে অবতরণ করার কথা ছিল।
সংস্থাটি আরও জানিয়েছে, লুনা-২৫ এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণ খুঁজে বের করতে একটি আন্তঃবিভাগীয় কমিশন গঠন করা হয়েছে। এই লুনা-২৫ মিশনের মাধ্যমে আশার সঞ্চার হয়েছিল— রাশিয়া আবারও চাঁদে অবতরণের লড়াইয়ে পূর্ণ শক্তি নিয়ে যোগ দিচ্ছে।
প্রায় ৫০ বছরের মধ্যে রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান ছিল এটি। দক্ষিণ মেরুতে আগে কোনও দেশের চন্দ্রযান যেতে পারেনি।
তবে যুক্তরাষ্ট্র ও চীনের চন্দ্রযানের চাঁদের নরম অংশে অবতরণের রেকর্ড রয়েছে। রাশিয়ার মহাকাশযানটি আগামী সোমবার চাঁদের বুকে অবতরণের কথা ছিল। কিন্তু তার আগেই দুর্ঘটনার খবর এলো।
এদিকে এই মহাকাশযানটি ধ্বংস হওয়ার বিষয়টি রাশিয়া ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মহাকাশে যে আধিপত্য ছিল— সেটিতে একটি দাগ ফেলেছে। রাশিয়া প্রথম দেশ হিসেবে ১৯৫৭ সালে পৃথিবীর কক্ষপথে স্পুটনিক-১ স্যাটেলাইট পাঠিয়েছিল।
এছাড়া সোভিয়েত মহাকাশচারী ইউরি গাগারিন ১৯৬১ সালে প্রথম ব্যক্তি হিসেবে মহাকাশ ভ্রমণে গিয়েছিলেন।
১৯৭৬ সালে লুনা-২৪ এর পর রাশিয়া (সাবেক সোভিয়েত) চাঁদে আর কোনো অভিযান চালায়নি। ওই সময় দেশটির শাসক ছিলেন কমিউনিস্ট নেতা লিওনিদ ব্রেজনেভ।
টাকার জন্য ছাত্রলীগ নেতা পানিতে চুবিয়ে নির্যাতন; ভিডিও ভাইরাল
রাজশাহীর চারঘাটে টাকা চুরির অপবাদ দিয়ে দুই যুবককে হাত-পা ও চোখ বেঁধে পানিতে চুবিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে পৃথকভাবে নির্যাতনের সময় ভুক্তভোগীদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও জানা গেছে। নির্যাতনের শিকার হয়েছেন- শলুয়া ইউনিয়নের মোহন (১৮) ও তার প্রতিবেশী মছু (২০)। এদের মধ্যে, মোহনকে ডোবার মাটিতে পুঁতে এবং পরে হাত-পা বেঁধে পানিতে ডুবিয়ে নির্যাতন করা হয়। আর, মছুকে চোখ-মুখ বেঁধে পেটানোর অভিযোগও পাওয়া গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশীর টাকা অপবাদ দিয়ে ওই এলাকার সাবেক ইউপি সদস্য মুক্তার ইন্ধনে মোহন ও মছুকে তুলে নিয়ে যায় চারঘাটের শলুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর ওয়াদুদ (শুভ) ও তার সহযোগিরা। এরপর, বামনদীঘি বিলে নিয়ে হাত-পা ও চোখ-মুখ বেঁধে বিলের পানিতে ডুবিয়ে নির্যাতন করে টাকা দেয়ার স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে অভিযুক্ত শুভ। নির্যাতনের সময়কার ঘটনা মুঠোফোনে ভিডিও করে সে।
আরও পড়ুন....
এ প্রসঙ্গে চারঘাট থানার ওসি মাহবুবুল আলম বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। তবে কোনো অভিযোগ পাইনি। কাউকে নির্যাতনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
শেখ হাসিনা আরও দুই মেয়াদে ক্ষমতায় থাকবে : কাদের মির্জা
আওয়ামী লীগ আরও দুই মেয়াদে ক্ষমতা থাকবে বলে মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা।
শনিবার (১৯ আগস্ট) বেলা ১১টায় নিজের ভেরিফাইড ফেসবুক থেকে লাইভে এসে তিনি এ মন্তব্য করেন।
কাদের মির্জা বলেন, আমি আবদুল কাদের মির্জা। জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি। দরজায় কড়া নাড়ছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। রাজনীতির ময়দানে অনেক গুঞ্জন, আলোচনা, পালটা আলোচনা চলছে। দেশের ক্ষমতার মৌলিক ও প্রধান উৎস যে জনগণ, আমি আজ সেই জনগণের কথা বলবো। জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের প্রতীকী রায় উপস্থাপন করবো। আওয়ামী লীগ আরও দুই মেয়াদে ক্ষমতা থাকবে বলে জনগণ মনে করে। দুই মেয়াদে ক্ষমতায় থাকার পর দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অধীনে একটি গণভোট করে কোন ব্যবস্থায় নির্বাচন হবে তা জনগণ নির্ধারণ করবে। এটা হচ্ছে জনগণের সিদ্ধান্ত।
তিনি বলেন, ২০০১ সালের ১ অক্টোবর লতিফুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে ক্ষমতায় যায় বিএনপি। পাঁচ বছর ক্ষমতা শেষ হওয়ার পর নানান নাটকীয়তায় যায় বাংলাদেশের রাজনীতি। অতঃপর সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ।
সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ২০১১ সালের ১০ মে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিলের রায় দেয় এবং রায় অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধান সংশোধন করা হয়।
কাদের মির্জা আরও বলেন, বাংলাদেশের নির্বাচনের এই ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় আওয়ামী লীগের ভাষায় বঙ্গবন্ধু হত্যার পর প্রতিক্রিয়াশীলরা দীর্ঘ ২১ বছর অনিয়ম করে ক্ষমতার ভোগ দখল করেছিল। আর বিএনপির ভাষা ২০১৪ ও ২০১৮ নির্বাচনে অনিয়ম করে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। তাহলে ২১ বছরের ১০ বছর বাদ দিলেও আর ১০ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। নিয়ম বা অনিয়মের ভিতর আরও দুই মেয়াদে ক্ষমতায় থাকা যুক্তিযুক্ত বলে জনগণ মনে করে।
বাংলাদেশের রাজনীতিতে দুইটি ধারা বিভক্ত উল্লেখ করে কাদের মির্জা বলেন, বাংলাদেশের রাজনীতিতে দুইটি ধারা বিভক্ত। একটি হলো মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগ এবং অন্যটি হচ্ছে প্রতিক্রিয়াশীল যা কখনো জাসদের নেতৃত্বে কখনো এরশাদের নেতৃত্বে কখনো জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়ার নেতৃত্বে। স্বাধীনতা পরবর্তী অদ্যাবধি পর্যন্ত দেশের রাজনীতিতে নির্বাচনগুলোতে আওয়ামী লীগের ভাষায় এই প্রতিক্রিয়াশীলরা অনিয়ম করে ক্ষমতা ভোগ দখল করে। আবার বিএনপির ভাষায়ও ২০১৪ ও ২০১৮ তে আওয়ামী লীগ অনিয়ম করে ক্ষমতা দখল করে।
প্রসঙ্গত, কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। তিনি বসুরহাট পৌরসভার চারবারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন। ‘অপরাজনীতি ও দুর্নীতির বিরুদ্ধে সত্য বচনের’ কারণে তিনি জাতীয়ভাবে বেশ আলোচিত হন।
সাঈদীর জন্য দোয়া চাওয়ায় খতিবকে মারধরের অভিযোগ
ফেনীতে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে দোয়া চাওয়ায় খতিব মাওলানা মো. সলিমুল্ল্যাহকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ সময় খতিবের মাথায় থাকা পাগড়ি খুলে বাথরুমে ফেলে দেওয়া হয়।
শুক্রবার (১৮ আগস্ট) জুমার নামাজের পর সদর উপজেলার ফকিরহাট মাদ্রাসার জামে মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের খতিব জুমার নামাজ শেষে মোনাজাতের পূর্বে মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীসহ আলেম-ওলামার জন্য দোয়া চাইলে কয়েকজন ছাত্রলীগ নেতা তাকে থামিয়ে দিয়ে মারধর করে মসজিদ থেকে বের করে দেয়। পরে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর শুক্কুর মানিক মারধর করে খতিবের মাথায় থাকা পাগড়ি খুলে বাথরুমে ফেলে দেয়। এ নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগী খতিব মাওলানা মো. সলিমুল্ল্যাহ বলেন, আলেম-ওলামাদের জন্য দোয়া চাওয়া যদি অপরাধ হয়, তাহলে আর কি বলব। আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, তিনিই ন্যায় বিচার করবেন। আর কিছু বলার নাই।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শেখ ফরিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান সোহাগ বলেন, ঘটনার পর খতিব নিজের ভুল বুঝতে পেরে তাৎক্ষণিক মুসল্লিদের সামনে ক্ষমা চেয়েছেন। তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে এ ঘটনায় জড়িত নয় দাবি করে অভিযুক্ত ছাত্রলীগ নেতা আব্দুর শুক্কুর মানিক ঢাকা পোস্টকে বলেন, মসজিদে বিতর্কিত একজন ব্যক্তির জন্য দোয়া চাওয়ায় মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে যায়। পরে আমরা পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করি। আমি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকায় একটি গোষ্ঠী মিথ্যা অভিযোগ দিয়ে ঘটনাটিকে ভিন্নদিকে নেওয়ার চেষ্টা করছে।
পরবর্তী সরকার বিএনপি, প্রধানমন্ত্রী খালেদা জিয়া : দুদু
শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে রাজশাহী মহানগরে বিএনপির আয়োজনে গণমিছিলের শুরুতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন, আপনারা অনেক লাগাতার আন্দোলন করেছেন। আর কয়েকটা দিন কর্মসূচি পালন করতে হবে। তারপর আমরা এই সরকারকে পদত্যাগ করিয়ে বাড়ি ফিরে যাব। বেগম জিয়াকে মুক্ত করে বের করবো। তারেক রহমানকে নিয়ে ঘরে যাব।
তিনি আরও বলেন, বিএনপিকে আর কেউ হাঁটু ভাঙা-মাজা ভাঙা পার্টি বলতে পারবে না। বিএনপি সরকার পতনের আন্দোলন করে অনেক শক্তিশালী হয়েছে। ঢাকায় একটি সমাবেশের পর থেকে আওয়ামী লীগ কথা বলা বন্ধ করেছে।
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত প্রমুখ।
সাঈদীর মৃত্যুর পর সারাদেশে ৭ হাজার জনের বিরুদ্ধে মামলা
মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ও জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর তার গায়েবানা জানাজা অনুষ্ঠান ও এর জের ধরে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ঢাকা ও কক্সবাজারে সাত হাজারের বেশি মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ বলছে, এসব মামলায় পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা, ভাঙচুর, অগ্নিসংযোগের মতো অভিযোগ আনা হয়েছে। ঢাকায় একটি মামলায় ১৬ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।
জামায়াতে ইসলামির মুখপাত্র মতিউর রহমান আকন্দ বিবিসি বাংলাকে বলেন, সারা দেশে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত ৫০-৬০টি মামলা দায়ের করেছে পুলিশ। আর প্রায় ২৫৫ জনের মতো নেতাকর্মীকে বিভিন্ন জেলায় আটক করা হয়েছে।
গত ১৪ই অগাস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী। কারাগারে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রোববার তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মৃত্যুর পর তার মরদেহ ঢাকা থেকে পিরোজপুরে নেয়াকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় পুলিশের সাথে তার সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। এরপরের দিন চট্টগ্রাম ও কক্সবাজারেও সংঘর্ষের খবর পাওয়া যায়।
ঢাকায় ৫০০০ জনের বিরুদ্ধে মামলা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডেপুটি কমিশনার মোহাম্মদ আশরাফ হোসেন বিবিসি বাংলাকে বলেন, পুলিশের গাড়ি পোড়ানো, ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল ফোটানোর অভিযোগে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীসহ চার জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
মি. হোসেন বলেন, “সাঈদী সাহেবের ছেলে যারা অঙ্গীকার দিয়ে পরে আলটিমেটলি তাদের শিবির নেতাকর্মীদের উত্তেজিত করে ফেলছে। মানে অঙ্গীকার রক্ষার পরিবর্তে তারা আরো তাদেরকে খেপিয়ে তুলেছিল।”
এ মামলায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। যাচাই-বাছাইয়ের পর আসামীদের ধরতে অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন মি. হোসেন।
সোমবার ভোররাতে পুলিশের লাশ বাহী গাড়িতে করে মি. সাঈদীর মরদেহ বের করে নেয়ার সময় জামায়াত সমর্থকরা গাড়ি আটকালে পুলিশের সাথে সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে।
সোমবার ভোর তিনটার সময় মি. সাঈদীর লাশ বাহী গাড়ি হাসপাতাল থেকে বের হওয়ার চেষ্টা করলে উপস্থিত থাকা সমর্থকরা বাধা দেন। পরে পুলিশ হাসপাতালের বাইরে থেকে হাসপাতাল প্রাঙ্গণে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়ে জামায়াত সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।
ভোর ৬টার দিকে পুলিশি পাহারায় পিরোজপুরের উদ্দেশ্যে যাত্রা করে দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি।
এ ঘটনায় জামায়াতে ইসলামীর মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেন, "আল্লামা সাঈদীর ইন্তেকালের পর ঢাকার শাহাবাগে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। এখানে একটি মামলা হয়েছে এই মামলায় চার জনের নামসহ ৫০০০ জনকে আসামী করা হয়েছে।"
এদিকে মি. সাঈদীর মৃত্যুর ঘটনায় ১৫ই অগাস্ট মঙ্গলবার বায়তুল মোকাররম মসজিদের ভেতরে বিক্ষোভ করে বলে খবর পাওয়া যায়।
পরে তারা মসজিদ থেকে বেরিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে বলে জানায় পুলিশ। এ ঘটনায় অন্তত এক থেকে দেড়শ জনকে আসামী করে মামলা দায়ের করে পুলিশ।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া বিবিসি বাংলাকে বলেন, পুলিশের উপর হামলা, মারধর, ইট-পাটকেল নিক্ষেপ ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
এই মামলায় এখনো পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা এখন কারাগারে রয়েছেন। কেউ এখনো জামিনে মুক্তি পাননি।
চকোরিয়ায় নিহত ১, মামলা একাধিক
দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলায় পুলিশের সাথে সংঘর্ষে এক জনের মৃত্যুর খবর জানা গেছে।
১৬ই অগাস্ট এক সংবাদ সম্মেলনে জামায়াত দাবি করে যে, ১৫ই অগাস্ট পুলিশের গুলিতে চকোরিয়ায় ফোরকান উদ্দিন নামে একজন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছে।
এছাড়া পুলিশের সাথে সংঘর্ষে চট্টগ্রামে ২০ জন আহত হয়েছে বলেও জামায়াতের সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে।
কক্সবাজার জেলার পুলিশ সুপার মাহফুজুল ইসলাম সংঘর্ষের ঘটনায় একজন নিহত হওয়ার খবর বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন। তবে তিনি কিভাবে নিহত হয়েছে, ময়না তদন্তের আগে তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “সংঘর্ষের সময় পুলিশ বন্দুক বা এ ধরণের কোন অস্ত্র ব্যবহার করেনি।”
পুলিশ জানায়, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। সেখানে তিনি অভিযোগ করেছেন যে, তার স্বামীকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে এই মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। এখনো পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি।
“তার স্ত্রী মামলায় উল্লেখ করেছেন যে, গুলিবিদ্ধ অবস্থায় তার স্বামী পরে থাকার পরে ওখানকার স্থানীয় কিছু লোকজন, উপস্থিত কিছু লোকজন তারা তার স্বামীকে হাসপাতালে নিয়ে আসে এবং পরবর্তীতে ডাক্তার তার স্বামীকে মৃত ঘোষণা করে।”
এদিকে, পুলিশের সাথে মি. সাঈদীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় আলাদা আরেকটি মামলা দায়ের করেছে পুলিশ। সেখানে অন্তত ২২০০ জনকে আসামী করা হয়েছে বলে জানানো হয়। এরমধ্যে ৭৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, অরাজকতা, নাশকতা, অন্তর্ঘাতমূলক কার্যকলাপ এবং গাড়ি ভাঙচুরসহ সরকারি সম্পদ নষ্ট করেছে তারা। একই সাথে সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা চালিয়ে তাদের আহত করা হয়েছে।
সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, মি. সাঈদীর মৃত্যুর পর গায়েবানা জানাজা অনুষ্ঠানের বিষয়ে প্রশাসনের অনুমতি না থাকার পরও তার সমর্থকরা বিভিন্ন জায়গায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত করেছে।
চকোরিয়ার বাস স্ট্যান্ডের কাছে চিরিঙ্গা নামে একটি স্থানে দুই দফা গায়েবানা জানাজা পরার পর ওই এলাকা দিয়ে পুলিশ, জেলা প্রশাসন ও থানা স্বাস্থ্য কর্মকর্তারা একটি কাজ শেষে ফিরে আসার সময় পুলিশের উপর মারমুখী হয়ে উঠে উপস্থিত লোকজন।
তারা সেসময় পুলিশের উপরে ইট-পাটকেল ছোঁড়ে এবং থানা স্বাস্থ্যকেন্দ্রের গাড়িটিতে ভাংচুর করে। ভাংচুর করা হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার গাড়িতেও।
সেসময় কয়েক জন পুলিশ আহত হয়। এর প্রেক্ষিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে ‘বাঁশি বাজিয়ে’ এবং ‘ধাওয়া দিয়ে’ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
“পরবর্তীতে আমরা জানতে পারি যে, কয়েক জন ইনজুরড ব্যক্তিকে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে যাদের মধ্যে একজন ব্রট ডেড। সে ইনজুরড হওয়ার কারণেই হতে পারে।”
একজনকে গ্রেফতার করেছে র‍্যাব
জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর আগে অসুস্থ থাকা অবস্থায় তাকে চিকিৎসা সেবা দানকারী একজন চিকিৎসককে হত্যার হুমকি দেয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করার কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, মি. সাঈদীকে চিকিৎসা সেবা দেয়া চিকিৎসক এস. এম. মোস্তফা জামানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে বিভিন্ন আইডি থেকে অপপ্রচার ও তার প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরী করেন ওই চিকিৎসক।
এর ধারাবাহিকতায় ঝিনাইদহের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়। র‍্যাব দাবি করেছে যে, গ্রেফতারকৃত ওই ব্যক্তি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একজন সক্রিয় সদস্য।
পুলিশি পাহারায় সাঈদীর কবর, জিয়ারতে বাঁধার অভিযোগ
সদ্যপ্রয়াত জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর চার দিনেই স্বাভাবিক হয়নি পিরোজপুরের চিত্র। গত ১৫ আগস্ট তার দাফন সম্পন্ন হলেও এখন পর্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে পিরোজপুর থানা পুলিশ। কড়া পাহারায় রাখা হয়েছে জামায়াত নেতা সাঈদীর কবর। অভিযোগ রয়েছে কবর জিয়ারতে বাঁধা দিচ্ছে নিরাপত্তায় থাকা পুলিশদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) কবর জিয়ারত করতে গিয়ে ফিরে আসা অনেক সাধারণ মানুষ এই অভিযোগ করেন।
এই বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নূরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে এই বিষয়ে কথা বলতে রাজি হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বলছে কোন রকম বিশৃঙ্খলা যেন না হয় তাই সতর্কতার জন্য এক সঙ্গে অনেক মানুষকে কবর জিয়ারতের অনুমতি দেওয়া হচ্ছে না।
চট্টগ্রাম থেকে আসা শফিক নামে একজন অভিযোগ করে বলেন, রাতে চট্টগ্রাম থেকে বাসে উঠেছি। সকালে ঢাকায় নেমে আবার বাসে করে পিরোজপুর আসি আমরা ছয় জন। ‘দুপুরে আল্লামা সাঈদী হুজুরের কবর জিয়ারত করতে গেলে আমাদের কবরস্থানের পাশে যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ।’ নামাজ পরে কোন রকম মসজিদের ভিতর থেকেই হুজুরের জন্য দোয়া করে চলে আসি। আমাদের কাউকেই তার কবের আশেপাশে অবস্থান করতে দিচ্ছে না।
ঢাকা থাকে তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক অভিযোগ করে বলেন, আমরা সকালে ঢাকা থেকে বের হয়ে এখানে এসে জোহরের নামাজ পরি। ছোট বেলা থেকে হুজুরের ওয়াজ শুনে আমরা বড় হয়েছি। আমরা কোন রাজনৈতিক দলের সাথে নেই। শুধু হুজুরকে ভালোবাসি বলেই তার কবর জিয়ারত করতে এসেছি। কিন্তু পুলিশ বাঁধা দেওয়ায় কবর জিয়ারত করতে পারিনি। আমাদের সাথে থাকা দুইজন অনেক কষ্টে মসজিদের ভিতর থেকে কবর জিয়ারত করে চলে এসেছে। মসজিদের ভিতরেও বেশিক্ষণ থাকতে দিচ্ছে না পুলিশ সদস্যরা।
তাদের মধ্যে থাকা আরেকজন যুবক বলেন, আমরা কবরের সামনে গেলে পুলিশ আমাদের বাঁধা দেয়। আমাদের দাঁড় করিয়ে ছবি তুলে। ছবি তোলার কারণ জানতে চাইলে দায়িত্বে থাকা পুলিশ গালিগালাজ করে আমাদের সঈদী ফাউন্ডেশনের এলাকা থেকে বের করে দেয়।
স্থানীয় কয়েকজনের সাথে কথা বললে জানা যায়, দাফন সম্পন্ন হওয়ার পর থেকেই পুলিশ পাহারায় রয়েছে সাঈদীর কবর। প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত দেশের বিভিন্নস্থান থেকে সাধারণ মানুষজন কবর জিয়ারতে আসছে। অনেকে মসজিদের ভিতর থেকে করতে পারলেও অনেকেই জিয়ারত না করে দূর থেকে কবর দেখেই চলে যাচ্ছে।
উল্লেখ্য, সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দেলাওয়ার হোসাইন সাঈদী মারা যান।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারির মধ্যে অনুষ্ঠিত জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে পিরোজপুর শহরের বাইপাস সড়কে সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে অবস্থিত বায়তুল হামদ জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়।
সাঈদী ১৯৯৬ ও ২০০১ সালে পিরোজপুর-১ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১০ সালের ২৯ জুন সাঈদীকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা মামলায় রাজধানীর শাহীনবাগের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে তিনি কারাগারে ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তাকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারের মুখোমুখি করা হয়। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সাঈদী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ সাজা কমিয়ে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ড দেন। এর পর থেকে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল।
জানা গেছে, দেলাওয়ার হোসাইন সাঈদী ১৯৭৯ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। তিনি ১৯৮২ সালে জামায়াতের রুকন (দলটির পূর্ণাঙ্গ সদস্য) হন। ১৯৮৯ সালে তিনি জামায়াতের মজলিশে শূরা সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন। সাঈদী ২০০৯ সাল থেকে জামায়াতের নায়েবে আমিরের পদে ছিলেন।
পচিঁশ কক্ষের বাড়িসহ আরও যা চান নেইমার
সরকারি প্রজেক্ট পিআইএফের (পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড) অধীনে ক্রীড়াঙ্গনে অঢেল টাকা ঢালছে সৌদি আরব। যার বিনিময়ে ইউরোপের পরাশক্তি ক্লাব থেকে তারকা ফুটবলারদের একে একে তারা নিজেদের লিগে ভেড়াচ্ছে। কেবল উচ্চ অঙ্কের বেতনই নয়, পাশাপাশি আরও অনেক সুবিধা পাচ্ছেন এসব খেলোয়াড়। তারই কি সুযোগ নিচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র! বেতনের বাইরে তিনি ২৫ কক্ষের একটি বাড়ি, আটটি গাড়ি ও ব্যক্তিগত বিমান চেয়েছেন।
সৌদি ক্লাব আল-হিলালের সঙ্গে নেইমারের চুক্তির আগেই শোনা গিয়েছিল, বেতন ছাড়াও তিনি ম্যাচ জিতলে বাড়তি বোনাস হিসেবে ৮০ হাজার ইউরো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের প্রচারণামূলক কোনো পোস্ট বা স্টোরি দিলেই প্রতিটির জন্য অ্যাকাউন্টে যোগ হবে ৫ লাখ ইউরো!
এছাড়া বান্ধবী ব্রুনা বিয়ানকার্দিকেও তিনি দেশটিতে নিজের সঙ্গে রাখতে চেয়েছিলেন। দেশটিতে বিবাহবহির্ভূতভাবে নারী-পুরুষ একই ছাদের নিচে থাকা কঠোরভাবে নিষিদ্ধ হলেও নেইমারের বেলা সে নিয়ম কার্যকর থাকছে না বলেই শোনা হচ্ছে। এর আগে একই অনুমতি পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও বান্ধবী জর্জিনা রদ্রিগেজ।
ইতোমধ্যে নেইমার আল-হিলালের প্রধান ফুটবলার হিসেবে যাত্রা শুরু করেছেন। যেখানে তার বেতন বছরে ১০ কোটি ইউরো। রোনালদো ও করিম বেনজেমার চেয়ে বেতন কম হলেও তিনি আল হিলাল থেকে নানা ধরনের সুবিধা আদায় করে নিয়েছেন। এ নিয়ে ব্রাজিল তারকা ক্লাবটিকে লম্বা একটি তালিকা ধরিয়ে দিয়েছেন। বিষয়টি বিস্তারিত তুলে ধরেছে যুক্তরাজ্যের সংবাদমাদ্যম ‘দ্য সান’।
তারা বলছে, সব সময়ই পরিবার ও বন্ধুদের আশপাশে রাখতে চান নেইমার। তাই তার জন্য লাগবে ২৫ কক্ষের বাড়ি, যেখানে থাকবে ৪০ গুণিতক ১০ মিটার দৈর্ঘ্যের একটি পুল। বাড়ি নিয়ে দাবি এখানেই শেষ নয়। ২৪ ঘণ্টা কাজ করার জন্য তাকে সহকারী দিতে হবে পাঁচজন, ব্রাজিল থেকে আনা ব্যক্তিগত পাচকের জন্যও দিতে হবে একজন সহকারী। বাড়ি পরিষ্কার রাখতে ক্লিনিং অপারেটর রাখতে হবে দুজন। এছাড়া বিলাসবহুল ফ্রিজে রাখতে নেইমারের পছন্দের পানীয় আকাই জুস আর অতিথিদের জন্য দক্ষিণ আমেরিকান খাবার গুয়ারানা।
সদ্য সাবেক এই পিএসজি তারকার সংগ্রহে আগে থেকেই এক্সক্লুসিভ মডেলের কয়েকটি গাড়ি আছে। তবে নতুন করে সৌদিতে তার জন্য গাড়ির ব্যবস্থা করবে আল-হিলাল। যার দাম পাঁচ লাখ ইউরোর বেশি। ক্লাবটির দেওয়া তিনটি দামি স্পোর্টস কার তার জন্য বরাদ্দ তো আছেই, পাশাপাশি চারটি মার্সিডিজ জি ওয়াগন, একটি করে জার্মান ব্র্যান্ডের এসইউভি ও ভ্যানের দাবিও জানিয়ে রেখেছেন নেইমার। এছাড়া তার ঘোরাঘুরির খরচও দেবে আল হিলাল। নেইমারের ভ্রমণের স্থান, হোটেল রেস্তোরাঁয় থাকা-খাওয়ার হিসাবও তারাই মেটাবে। এছাড়া আগেই প্রস্তাব করা একটি ব্যক্তিগত বিমানও থাকবে তার জন্য।
বিদেশ থেকে অর্থ পাচার করায় সিঙ্গাপুরে গ্রেপ্তার ১০| ১০০ কোটি ডলারের অর্থ-সম্পদ জব্দ
সিঙ্গাপুরে পুলিশ অভিযান চালিয়ে দেশটিতে পাচার করে আনা প্রায় ১০০ কোটি ডলারের অর্থ-সম্পদ জব্দ করেছে। গ্রেপ্তার করা হয়েছে এক নারীসহ ১০ জনকে, যাঁদের বেশির ভাগই বিদেশি নাগরিক। তাঁদের বয়স ৩১ থেকে ৪৪ বছরের মধ্যে। গত মঙ্গলবার এই অভিযান চালানো হয়।
অর্থ পাচার করে আনার অভিযোগে এটা দেশটিতে পুলিশের অন্যতম বড় অভিযান বলা হচ্ছে।
পুলিশ সূত্র জানিয়েছে, তাদের তালিকায় থাকা সন্দেহভাজন আটজন পলাতক। আরো ১২ জনের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। এই ব্যক্তিরা সিঙ্গাপুরের অভিজাত এলাকায় বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করছিলেন।
অভিযানে পুলিশ বিলাসবহুল গাড়ি, অলংকার, হাতব্যাগ, ঘড়ি, মুঠোফোন, কম্পিউটারসহ আরো অনেক জিনিস জব্দ করেছে।
গত মঙ্গলবার সিঙ্গাপুরের পুলিশ দেশের ট্যাংলিন, বুকিত তিমাহ, অরচার্ড রোড, সেন্তোসা, রিভার ভ্যালিসহ কয়েকটি এলাকায় অভিযান চালায়। গত বুধবার গভীর রাতে ১০ জনকে গ্রেপ্তার করে। ওই রাতেই তাঁদের অভিযুক্ত করা হয়েছে।
পুলিশ জানায়, তারা অবৈধ উপায়ে অর্থ লেনদেনের তথ্য পেয়ে ওই অভিযান চালায়। সিঙ্গাপুরের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে লেনদেনের সন্দেহজনক জাল নথিও তাদের নজরে আসে। এসব তথ্যের ভিত্তিতে একযোগে অভিযানে নামে তারা।
গতকাল সিঙ্গাপুর পুলিশ ফোর্সের (এসপিএফ) এক বিবৃতিতে জানানো হয়েছে, ৪০০-র বেশি পুলিশ অভিযানে অংশ নেয়। অপরাধ তদন্ত বিভাগ, বাণিজ্যবিষয়ক বিভাগ (সিএডি), দাঙ্গা পুলিশের  বিশেষ বাহিনী, পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা এতে যুক্ত ছিলেন।
বিবৃতিতে আরো বলা হয়, গ্রেপ্তার করা এবং পালিয়ে থাকা বিদেশিরা নিজ দেশে অর্থপাচারের সঙ্গে সম্পৃক্ত। সেই সঙ্গে তাঁরা অনলাইন জুয়া খেলার সঙ্গেও জড়িত। সন্দেহজনক লেনদেন নিয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিবেদন পাওয়ার পর পুলিশ ব্যাপকভাবে অনুসন্ধানের পরই পুলিশ তাঁদের শনাক্ত করে। সিঙ্গাপুরের মনিটারি অথরিটি (এমএএস) জানিয়েছে, তাঁদের অবৈধ লেনদেন প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জব্দের তালিকা
এসপিএফ জানিয়েছে, অভিযানে ৯৪ খণ্ড জমি এবং ৫০টি গাড়ির ওপর নিষেধাজ্ঞা আদেশ জারি করা হয়েছে। মালিকরা এসব জমি ও গাড়ি বিক্রি করতে পারবেন না। এই জমি ও গাড়ির মোট মূল্য ৮১ কোটি ৫০ লাখ ডলারের বেশি। এ ছাড়া বিপুলসংখ্যক মদের বোতল জব্দ করা হয়েছে।
৩৫টির বেশি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। অ্যাকাউন্টগুলোতে ১১ কোটি ডলারের বেশি অর্থ জমা রয়েছে। জব্দের তালিকায় আরো রয়েছে অনলাইনে সম্পদ থাকার ১১টি নথি, দুটি সোনার বার, ২৫০টির বেশি দামি ব্যাগ ও ঘড়ি, ১২০টির বেশি মোবাইল ফোন ও কম্পিউটার, ২৭০টির বেশি অলংকার। অভিযানে জব্দ করা অর্থের পরিমাণ দুই কোটি ৩০ লাখ ডলারের বেশি।
কে কোন দেশের নাগরিক
আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজন সাইপ্রাসের নাগরিক। তাঁর বয়স ৪০ বছর। তিনি বুকিট টিমাহ এলাকার বিলাসবহুল একটি বাংলোয় বসবাস করতেন। তাঁর কাছ থেকে ২১ লাখ ডলার জব্দ করা হয়েছে। তাঁর ১৩টি সম্পত্তি এবং পাঁচটি গাড়ির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসব সম্পত্তি ও গাড়ির মূল্য ১১ কোটি ৮০ লাখ ডলারের বেশি। তাঁর নামে থাকা চারটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এসব অ্যাকাউন্টে আছে ৬৭ লাখ ডলার।
গ্রেপ্তার এড়াতে সাইপ্রাসের নাগরিক সু হেইজিন (৪০) তিনতলা থেকে লাফ দেন। এরপর নালার ভেতর লুকিয়ে থাকা অবস্থায় ধরা পড়েন তিনি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন তুরস্কের নাগরিক ভ্যাং শুইমিং (৪২)। তাঁর বিরুদ্ধে কাগজপত্র জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। চীনা নাগরিক ঝাং রুইজিন (৪৪) ও লিন বাওয়েয়িংকে (৪৩) সান্তোস কোভের পার্ল দ্বীপের একটি বাংলো থেকে গ্রেপ্তার করা হয়েছে। কম্বোডিয়ার নাগরিক সু বাওলিন (৪১), ভানুয়াতুর নাগরিক ৩৫ বছর বয়সী সু জিয়ানফেং গ্রেপ্তার হয়েছেন দুটি বিলাসবহুল বাংলো থেকে। রিভার ভ্যালি এলাকার লিওনি হিল রোডের বিলাসবহুল ফ্ল্যাট থেকে গ্রেপ্তার হয়েছেন কম্বোডিয়ার নাগরিক চেন কুইনজিগুয়ান (৩৩)। অরচার্ড এলাকার পেটারসনের বিলাসবহুল ফ্ল্যাট থেকে গ্রেপ্তার হন সাইপ্রাসের ওয়াং দেহাই (৩৪)। আরেক চীনা নাগরিক ওয়াং বাউসেন (৩১) ধরা পড়েছেন ট্যাংলিন এলাকা থেকে।
সিঙ্গাপুরের অপরাধ তদন্ত সংস্থা সিএডির পরিচালক ডেভিড চেউ বলেন, সিঙ্গাপুর যাতে পাচার করা অর্থের গন্তব্য না হয় সে জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও আর্থিক গোয়েন্দা ইউনিটগুলো একযোগে কাজ করছে। সিঙ্গাপুরকে অপরাধীদের বা তাঁদের পরিবারের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করার সুযোগ দেওয়া হবে না।
ডেভিড চেউ আরো বলেন, ‘এসব অপরাধীর উদ্দেশে আমাদের বার্তা স্পষ্ট, যদি আমরা আপনাকে শনাক্ত করতে পারি, অবশ্যই আপনাকে গ্রেপ্তার হতে হবে। যদি কোনো অবৈধ সম্পদের সন্ধান পাওয়া যায়, সেটা জব্দ করা হবে। আমরা আমাদের আইন মেনেই এসব কর্মকাণ্ড চালিয়ে যাব।’
সূত্র : দ্য স্ট্রেইটস টাইমস
সালমানকে চড় মেরেছিলেন যেই মেয়ে
ক্যারিয়ারে একের পর এক সাফল্যের বাইরেও ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় আলোচনায় ছিলেন বলিউড ভাইজান সালমান খান। কখনো একাধিক প্রেমের সম্পর্ক কিংবা ক্ষুব্ধ সালমানের কারো গায়ে হাত তোলা। নানা কারণেই সংবাদের শিরোনাম হয়েছেন তিনি।
বিশেষ করে সালমানের নামের সঙ্গে যখন চড় প্রসঙ্গে আসে, তখন মনে পড়ে কোনো সাংবাদিক কিংবা পাপারাজ্জির গায়ে হাত তুলেছেন এমন ঘটনার কথা। কিন্তু উল্টো কাণ্ডও ঘটেছিল। একবার দিল্লির এক প্রভাবশালী ব্যক্তির কন্যার হাতে চড় খেয়েছিলেন তিনি। শুনতে অবাক লাগলেও, ঠিক এমন কাণ্ডই ঘটেছে।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সালের ঘটনা। দিল্লিতে সুস্মিতা সেন, সোহেল খান, শিবানী কাশ্যপ, বিজেন্দ্র সিং সহ অনেক সেলেব্রিটির সাথে পার্টি করছিলেন সালমান খান। সেখানে একটি পাঁচতারা হোটেলে পার্টির আয়োজন করা হয়েছিল। ছিল ফ্যাশন শোয়ের আয়োজনও। সেই হাই প্রোফাইল প্রাইভেট পার্টিতে প্রবেশের চেষ্টা করছিলেন নয়াদিল্লির এক বিল্ডারের মেয়ে মনিকা।
মনিকা প্রথমে তার ছেলে বন্ধুর সঙ্গে ভেন্যুতে প্রবেশ করার চেষ্টা করেন। মেয়েটি মদ্যপ ছিলেন। তার অবস্থা দেখে সোহেল খান নিরাপত্তারক্ষীদের বলেন, তাকে ভেতরে যেতে দেওয়া উচিত নয়। জোর করে পার্টিতে ঢুকে পড়ে মনিকা। হট্টগোল শুনে এগিয়ে আসেন সালমান খান। সে সময় হঠাৎ সুস্মিতা সেনকে গালিগালাজ করতে শুরু করেন ওই তরুণী। তখন সালমান অত্যন্ত বিনয়ের সাথে মেয়েটিকে চলে যেতে বলেন। আর তখনই মনিকা অভিনেতাকে চড় মারেন।
ঘটনার আকস্মিকতায় সালমান মেজাজ হারিয়ে ফেললেও নিজেকে সামলে নিয়ে নিরাপত্তারক্ষীদের বলেন মেয়েটিকে পার্টি থেকে বের করে দিতে। ঘটনা এখানেই শেষ হয়। সালমানও বিষয়টি নিয়ে পরে আর কোনো বাড়াবাড়ি করেননি।
পাবনায় জামায়াত-শিবিরের ৩৬ নেতাকর্মী গ্রেপ্তার
নাশকতার পরিকল্পনার অভিযোগে পাবনায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৩৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাদের পাবনা কারাগারে পাঠানো হয়।
এর আগে বুধবার মধ্যরাত ও ভোররাতে তাদেরকে জেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। পরে মামলা দায়ের করে তাদের সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সংশ্লিষ্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, পাবনা সদর উপজেলার মজিদপুর বাচ্চু সরদারের বাড়ির পাশ থেকে ভোর পৌনে পাঁচটার দিকে ১০ জনকে, ঈশ্বরদী উপজেলার শেখের দায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভোর চারটার দিকে ১১ জনকে, ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন অনার্স কলেজের পুরোনো ভবনের সাইকেল গ্যারেজ থেকে ভোর পাঁচটার দিকে ৬ জনকে ও সাঁথিয়া উপজেলার পিপুলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে রাত ১২টার দিকে ৯ জনকে আটক করা হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আটককৃতরা নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করেছে। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে সবাইকে জেলহাজতে পাঠানো হয়।
এদিকে, জামায়াত-শিবিরের নেতাকর্মীদের আটকের বিষয়ে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইন এক বিবৃতিতে বলেন, শুধু গায়েবানা জানাজায় অংশগ্রহণ করার কারণেই এসব নেতাকর্মীদের গ্রেপ্তার করে পুলিশ নগ্নতার পরিচয় দিয়েছে। গতকাল ট্রাস্টের ক্যাম্পাসে হাজার হাজার জনতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজায় অংশগ্রহণ করে। এতে সরকার দিশেহারা হয়েছে। গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তির দাবি জানান জামায়াতের নেতারা।
চকরিয়ায় যুবলীগ নেতার গুলি করার ছবি ও ভিডিও ভাইরাল
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা ঘিরে কক্সবাজারের চকরিয়ায় সংঘর্ষের ঘটনায় অস্ত্র হাতে যুবলীগের এক নেতার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আজ বুধবার সকাল থেকে ওই যুবলীগ নেতার গুলি করার ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে চকরিয়ায় সংঘর্ষে ফোরকানুর রহমান (৫০) নামের জামায়াতের এক কর্মী নিহত হন। ওই সময় জামায়াতের নেতারা গুলিতে নিহতের অভিযোগ করলেও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ সাংবাদিকদের কাছে দাবি করেছিলেন, তাঁরা কোনো গুলিবর্ষণ করেননি। ওসির বক্তব্যের পর প্রশ্ন দেখা দিয়েছিল, তাহলে কীভাবে ফোরকান কাদের গুলিতে নিহত হয়েছেন।
মঙ্গলবারের সংঘর্ষের ঘটনার ছবি ও ৩৬ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, চকরিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে একটি মিছিল পৌর শহরের মহাসড়ক দিয়ে পুরোনো বাসস্ট্যান্ড থেকে বায়তুশ শরফ সড়কের দিকে যাচ্ছে। ওই সময় বেলাল উদ্দিনকে হেলমেট পরা অবস্থায় গুলি করতে দেখা যায়। মিছিলে ৬০ থেকে ৭০ জন ছিলেন।
ছবিগুলো বিশ্লেষণ করে দেখা যায়, আওয়ামী লীগ-যুবলীগের নেতা-কর্মীরা অস্ত্র ও লাটিসোঁটা হাতে দৌড়াচ্ছেন। প্রথম সারিতে অস্ত্র হাতে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন, পাশে তাঁর ভাই প্রবাসী মিরাজ উদ্দিন। তাঁদের পেছনে আরও ১০-১২ জন আছেন। তাঁদের মধ্যে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর ও স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরীকেও দেখা যায়।
এ বিষয়ে জানতে যুবলীগের নেতা বেলাল উদ্দিন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও নম্বরগুলো বন্ধ পাওয়া যায়।
চকরিয়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল উদ্দিনের একটি ছবি আজ সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে অস্ত্র হাতে থাকা ব্যক্তির শারীরিক গঠন বেলালের মতো। আমি চট্টগ্রামে চিকিৎসাধীন থাকায় বিস্তারিত খোঁজ নিতে পারিনি। তবে যুবলীগ অস্ত্রবাজিকে প্রশ্রয় দেয় না। প্রমাণ হলে অবশ্যই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
কক্সবাজার শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুক বলেন, চকরিয়ায় শান্তিপূর্ণভাবে গায়েবানা জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে বাড়িতে ফেরার পথে বায়তুশ শরফ সড়কের মাথায় পুলিশ ও আওয়ামী লীগের লোকজন প্রকাশ্যে গুলি করেন। এতে জামায়াতের কর্মী ফোরকান নিহত হন। আহত হন অনেকে। এ সময় অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। গুলিবর্ষণকারীরা চিহ্নিত বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে কথা বলতে চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদকে কল করা হলে তিনি ‘এ ব্যাপারে কথা বলতে রাজি নন’ জানিয়ে ফোন রেখে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা পড়তে অনুমতি দেয়নি উপজেলা প্রশাসন। এরপর তিনবার জানাজার স্থান বদল করা হয়। সর্বশেষ চকরিয়া পৌরসভার নামারচিরিংগা এলাকার মামা-ভাগিনার মাজার-সংলগ্ন স্থানে গায়েবানা জানাজা পড়ার সিদ্ধান্ত হয়। জানাজা পড়তে বিকেল চারটার দিকে মানুষ মামা-ভাগিনার মাজারের দিকে যাচ্ছিলেন। আবার অনেকে ফেরত আসছিলেন। ওই সময় বায়তুশ শরফ সড়ক দিয়ে গাড়ি নিয়ে ঢোকেন চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোভন দত্ত। ওই সড়ক দিয়ে তাঁদের যেতে দেখে জানাজায় অংশ নেওয়া মানুষ উত্তেজিত হয়ে স্লোগান দেন এবং ওসি ও স্বাস্থ্য কর্মকর্তার গাড়িতে হামলা করেন। পরে ২০-৩০ জন হেলমেট ও মুখোশ পরা ব্যক্তি ঘটনাস্থলে যান। এ সময় পুলিশ, মুখোশ পরা ব্যক্তি ও জামায়াতের নেতা-কর্মীদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে জামায়াত কর্মী ফোরকানুর রহমান নিহত হন।
নিহত ফোরকানুর রহমানের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত করেছে পুলিশ। এরপর আজ বেলা ১১টার দিকে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বেলা আড়াইটার দিকে চকরিয়া পৌরসভার আবদুল বারীপাড়ায় জানাজা শেষে ফোরকানুরের লাশ দাফন করা হয়।
ফোরকানুরের ভাতিজা সাহাবউদ্দিন প্রথম আলোকে বলেন, ফোরকানুর রহমানের পরিবার কোনো মামলা করেননি। তবে তাঁর স্ত্রী নুরুচ্ছফার কাছ থেকে গতকাল রাতে হাসপাতালে ও থানায় পুলিশ একাধিক স্বাক্ষর নিয়েছে বলে তিনি জানান। স্বাক্ষর নেওয়ার বিষয়ে জানতে ওসি জাবেদ মাহমুদকে কল করা হলেও তিনি কথা বলতে রাজি হননি।
দেশের ২৫ ওয়েবসাইট ভারতীয় হ্যাকারদের কবলে
ভারতীয় একদল হ্যাকারের সাইবার আক্রমণে দেশের ২৫টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হয়েছে। এর মধ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেসেরও তথ্য ফাঁসে হয়েছে বলে জানা গেছে।
১৫ আগস্টকে সামনে রেখে বাংলাদেশে বড় ধরনের সাইবার হামলার হুমকি দেয়। এ হুমকির পর দেশজুড়ে সতর্কতা জারি করা হয়। এ সতর্কতার মধ্যেই সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসে তথ্য ফাঁসসহ বেশ কয়েকটি হামলার শিকার হয়েছে।
জানা গেছে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ওয়েবসাইটে প্রায় ১০ হাজার বিনিয়োগকারী এবং বিনিয়োগ আবেদনকারীর তথ্য রয়েছে।
ভারতীয় হ্যাকারদের দাবি, বাংলাদেশ ব্যাংকের ৪০ হাজার রেকর্ডেট তথ্য দখলে নিয়েছে তারা। ভূমি মন্ত্রণালয়ের ভূমি কর পোর্টাল থেকেও কিছু তথ্য ফাঁস করেছে হ্যাকাররা।
আরও যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে তার মধ্যে রয়েছে- বিভিন্ন পুলিশ ইউনিট, টিকেটিং ওয়েবসাইট ও ব্যাংক ওয়েবসাইট।
এদিকে দেশের ১৭টি সরকারি ওয়েবসাইটে হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের হ্যাকিং সংগঠন সাইবার ৭১। সাইবার ৭১ সূত্র জানান, আমরা তাদের আক্রমণের প্রতিবাদে পাল্টা আক্রমণ চালাবো। যদি এরপরেও তারা দুঃসাহস দেখায় তাহলে অফিসিয়ালি সাইবার যুদ্ধের ঘোষণা দেওয়া হবে। আমরা সাইবার যুদ্ধের প্রস্তুতি নিয়েই কাজ করবো। ভারতের মতো আমরাও মরোক্কোর সাইবার স্পেসের মাধ্যমেই এর পালটা জবাব দেবো। যাতে আর কখনও বাংলাদেশ সাইবার স্পেসে নজর দেবার দুঃসাহস না করে।
প্রেসক্রিপশনে কমদামী ওষুধ লেখার নির্দেশে ক্ষুব্ধ চিকিৎসকরা
সাধারণ মানুষের চিকিৎসার খরচ কমাতে নতুন উদ্যোগ নিয়েছে ভারত। দেশটির সরকার চিকিৎসকদের নির্দেশ দিয়েছে— তারা রোগীদের প্রেসক্রিপশনে কোনো ব্র্যান্ডের ওষুধ লিখতে পারবেন না। এর বদলে জেনেরিক ওষুধ সেবনের পরামর্শ দিতে হবে। তবে এমন নির্দেশনায় ক্ষুব্ধ হয়েছে চিকিৎসকদের বৃহৎ সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)।
নির্দেশনায় বলা হয়েছে, সরকার চায় ব্র্যান্ডের ওষুধের বদলে চিকিৎকসরা জেনেরিক ওষুধ সেবন করতে বলবেন। আর ব্র্যান্ডের তুলনায় জেনেরিক ওষুধের দাম ৩০ থেকে ৮০ শতাংশ কম।
উদাহরণস্বরূপ যখন চিকিৎসকরা জ্বরের রোগীকে চিকিৎসা দেবেন তখন তাদের ওষুধ হিসেবে প্যারাসিটামল দিতে হবে, প্যানাডোল অথবা ক্যালপোলের মতো ওষুধ দেওয়া যাবে না। তবে চিকিৎসকরা এমন নির্দেশনাকে ‘লাইন ছাড়া ট্রেন চলার’ সঙ্গে তুলনা করেছেন। তাদের মতে, জেনেরিক ওষুধের গুণমানের কোনো নিশ্চয়তা দেওয়া যাবে না।
আইএমএ এ ব্যাপারে এক বিবৃতিতে বলেছে, ‘গুণমান নিশ্চয়তা খুবই দুর্বল। বাস্তবিকভাবে জেনেরিক ওষুধের গুণমানের কোনো নিশ্চয়তা নেই, আর গুণমান সম্পর্কে নিশ্চিত না হয়ে রোগীকে এসব ওষুধ সেবনের পরামর্শ দিলে, এটি তাদের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলতে পারে।’
আইএমএ-এর সাবেক সভাপতি ডাক্তার জনরোজ অস্টিন জয়লাল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেছেন, ‘জেনেরিক ওষুধের মাত্র ২ শতাংশের গুণমান পরীক্ষা করা হয়েছে। এ কারণে আমি আমার জীবনে কখনো জেনেরিক ওষুধ সেবন করিনি।’
জেনেরিক ওষুধ উৎপাদনে ভারত বিশ্বে সবার উপরে রয়েছে। দেশটির সরকার ভারতকে ‘ফার্মেসি অব দ্য ওয়ার্ল্ড’ নামে পরিচিত করাতে চাচ্ছে। ২০২২ সালে ভারত ১৭ বিলিয়ন ইউরোর জেনেরিক ওষুধ রপ্তানি করেছে, যা বিশ্বের মোট জেনেরিক ওষুধ রপ্তানির ২০ শতাংশ। তবে এসব ওষুধের বেশিরভাগই রপ্তানি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার  অনুমোদনপ্রাপ্ত গুটিকয়েক প্রতিষ্ঠান। তবে ভারতে হাজার হাজার ওষুধ উৎপাদনকারী রয়েছে। যেগুলোর ওষুধের গুণমান পরীক্ষা করার মতো পর্যাপ্ত সক্ষমতা নেই।
এছাড়া সাধারণ মানুষের মধ্যেও জেনেরিক ওষুধ নিয়ে খুব বেশি একটা বিশ্বাস নেই। তাদের একজন দিল্লির একটি বইয়ের প্রতিষ্ঠানের সম্পাদক অক্ষতা জৈন। তিনি তার অভিজ্ঞতায় জেনেছেন, কিছু জেনেরিক ওষুধ অনেক সময় ঠিকমতো কাজ করে না। তিনি বলেছেন, এক বছর আগে তার এক কর্মী হাইপারটেনসন রোগে আক্রান্ত হন। তখন তাকে চিকিৎসক ওষুধ দেন। যেহেতু তাকে সারাজীবন এ ওষুধ খেয়ে যেতে হবে তাই তিনি তার ওই কর্মীকে জেনেরিক ওষুধ খাওয়ার জন্য বলেন। কিন্তু ওই ওষুধে কোনোমতেই তার প্রেশার ঠিক হচ্ছিল না। তখন ভয় পেয়ে ওই কর্মীকে আরেক চিকিৎসকের কাছে পাঠান। তখন ওই চিকিৎসক তাকে তেলমা নামের একটি ব্র্যান্ডের ওষুধ দেন। ওই ওষুধ খাওয়ার এক সপ্তাহ পরই তার প্রেশার ঠিক হয়ে যায়।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কোনো কোর্ট মার্শাল হয়নি; সৈয়দ আনোয়ার হোসেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা আর বঙ্গবন্ধু সমার্থক শব্দ। তবে দুঃখের বিষয়, আওয়ামী লীগ ১৫ বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার পরও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের একটি সুষ্ঠু তদন্ত কমিটি তৈরি হচ্ছে না। ইতিহাসের নগ্ন সত্য হচ্ছে, এ হত্যাকাণ্ডের কোনো কোর্ট মার্শাল হয়নি। ১৯৭৫ সালের ১৬ আগস্ট বাংলাদেশ অবজারভার পত্রিকায় ছাপা হয়েছিল যে, ‘শেখ মুজিবের হত্যাকাণ্ডের প্রয়োজন ছিল।’
মঙ্গলবার (১৫ আগস্ট) ডেসকোর ট্রেনিং ভবনে ডেসকো কর্তৃক শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমীর আলী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। তার নেতৃত্বে আন্দোলন ও সংগ্রামে দেশের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে জাতির পিতা মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার যে স্বপ্ন দেখেছিলেন, তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ শতভাগ বিদ্যুতায়িত হয়েছে।’ তিনি কর্মকর্তা-কর্মচারীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ডেসকোকে শতভাগ গ্রাহকবান্ধব হিসেবে গড়ে তোলার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতার কর্মজীবনের ওপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এর আগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ডেসকোর প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমীর আলীর নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এরপর ডেসকোর মুজিব কর্নারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমানের নেতৃত্বে ডেসকোর কর্মকর্তারা ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
ভারতীয় হ্যাকারের দখলে বাংলাদেশের সরকারি-বেসরকারি ২৫ ওয়েবসাইট!
ভারতীয় হ্যাকারদের সাইবার আক্রমণের শিকার দেশের ২৫টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট। এতে ফাঁস হয়েছে কয়েক হাজার তথ্য। হ্যাকিংয়ের আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে নির্বাচন কমিশনের সার্ভার।
হ্যাকিংয়ের শিকার হয়ে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ এবং ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেসের তথ্যও ফাঁস হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৬ আগস্ট) ভারতীয় হ্যাকারদের এই হামলার শিকার হয় দেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো।
১৫ আগস্টকে সামনে রেখে বাংলাদেশে বড় ধরনের সাইবার হামলার হুমকি দেয়। এ হুমকির পর দেশজুড়ে সতর্কতা জারি করা হয়। এ সতর্কতার মধ্যেই সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসে তথ্য ফাঁসসহ বেশ কয়েকটি হামলার শিকার হয়েছে।
জানা গেছে, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ওয়েবসাইটে প্রায় ১০ হাজার বিনিয়োগকারী এবং বিনিয়োগ আবেদনকারীর তথ্য রয়েছে।
ভারতীয় হ্যাকারদের দাবি, বাংলাদেশ ব্যাংকের ৪০ হাজার রেকর্ডেট তথ্য দখলে নিয়েছে তারা। ভূমি মন্ত্রণালয়ের ভূমি কর পোর্টাল থেকেও কিছু তথ্য ফাঁস করেছে হ্যাকাররা।
আরও যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে তার মধ্যে রয়েছে- বিভিন্ন পুলিশ ইউনিট, টিকেটিং ওয়েবসাইট ও ব্যাংক ওয়েবসাইট।