এশিয়ান সময় - সাইমুন ইসলাম সাইফুল্লাহ: কলাপাড়া প্রতিনিধি

মহিপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
অনুষ্ঠানে মহিপুর থানার আওতাভুক্ত বিভিন্ন ইউনিয়ন থেকে পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজী এবং প্রধান বক্তা ছিলেন মহিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল জলিল হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ হাওলাদার প্রমুখ।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলন।

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে জনগণের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, দল মত নির্বিশেষে সকল অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

লতাচাপলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
শুক্রবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় লতাচাপলী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তুমুল বৃষ্টি উপেক্ষা করেও সহস্রাধিক নেতাকর্মীর এতে অংশ নেন।

মহিপুর থানা বিএনপির দপ্তর সম্পাদক কাওসার মনির'র সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপি'র সভাপতি আব্দুল জলিল হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ হাওলাদার, কুয়াকাটা পৌর বিএনপি'র সভাপতি আব্দুল আজিজ মুসল্লী, সাধারণ সম্পাদক মতিউর রহমান, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায় মো জুয়েল মুসুল্লী প্রমূখ।

এছাড়া লতাচাপলী ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল পরিচালনা করেন ৩নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মাওলানা আবু হানিফ। সভা শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

আওয়ামীলীগ নেতাকে গায়েব করার হুমকী দিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা!
রবিবার (২৩জুন) কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আশীষ রায়ের আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে জিডি’র অভিযোগ তদন্তের নির্দেশনা দেন।

এর আগে ভুক্তভোগী আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম শনিবার রাতে কেন্দ্রীয় যুবলীগ নেতা সোহোগের বিরুদ্ধে কলাপাড়া থানায় ৭৭৭ নম্বর সাধারন ডায়েরী দায়ের করেন।

জিডির লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২১ জুন ২০২৪ (শুক্রবার) রাত অনুমান ৮ টার দিকে উপজেলার বড় বালিয়াতলি ইউনিয়নের নিউ সাউথ বাংলা মিষ্টান্ন ভান্ডারে দলীয় নেতা কর্মীদের নিয়ে নাস্তা খেতে যান ভুক্তভোগী রফিকুল। পরে যুবলীগ নেতা সোহাগও উক্ত দোকানের অভ্যন্তরে প্রবেশ করেন এবং সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনের জেরে রফিকুলকে দেখে তার উপর চড়াও হন। অকথ্য, অশ্লীল ভাষায় গালমন্দ করা সহ চড়, থাপ্পর, লাথি মেরে লাঞ্চিত করেন রফিকুলকে। এসময় আওয়ামীলীগ নেতা রফিকুলকে গায়েব করে ফেলার হুমকী দেন সোহাগ। এতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন রফিকুল।

তবে এসব অভিযোগ অস্বীকার করে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগ সাংবাদিকদের বলেন, ’রফিকুল ইসলাম ৫জুন উপজেলা পরিষদ নির্বাচনের দিন ভোট কেন্দ্র দায়িত্বরত প্রিজাইডিং অফিসারের সাথে অসৌজন্য মূলক

আচরন করেছেন। এছাড়া এলাকার দু’টি গোরস্থান উন্নয়ন কাজের প্রাপ্ত বরাদ্দ কাজ না করে আত্মসাত করেছেন। এনিয়ে প্রতিবাদ করায় তিনি এ ভিত্তিহীন, অসত্য অভিযোগ দায়ের করেছেন।’

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ বলেন,’আওয়ামীলীগ নেতা রফিকুলের দায়েরকৃত জিডি তদন্তের জন্য আদালতে আবেদন করা হয়েছে। আদালতের নির্দেশনা হাতে পেলে তদন্ত কার্যক্রম শুরু করা হবে।’

প্রসংগত, চতুর্থ ধাপে অনুষ্ঠিত কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগ। নির্বাচনে তিনি ঘোড়া প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদারের কাছে পরাজিত হন।

ধারাবাহিক গণতন্ত্রের কারণেই দুর্যোগে মানুষের পাশে থাকতে পেরেছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পটুয়াখালীর কলাপাড়ায় বন্যা দূর্গত এলাকা পরিদর্শনে এসে সরকারি মোজহারউদ্দিন বিশ্বাস কলেজ মাঠে এক জনসভায় এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীনতা লাভ করে। জাতীর পিতা দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছেন।

মানুষের কল্যানেই তিনি জীবন উৎসর্গ করে দিয়েছেন। সারাটা জীবন জেল জুলুম আর অত্যাচার সহ্য করেছেন। কিন্তু ১৯৭৫ সালে নির্মম গণহত্যা শিকার হন আমার মা বাবা ভাইবোনসহ আরো অনেকে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

এ সময় তিনি আরো বলেন, রাস্তা ঘাট পুল ব্রীজ যা যা করার সব করে দিয়েছি। দক্ষিণাঞ্চল এক সময় অবহেলিত ছিল। আমরা আমুল পরিবর্তন করেছি।

ঘূর্ণিঝড় রিমেলের কারনে অনেক ক্ষতি হয়েছে। টেকসই সাইক্লোন সেল্টার হওয়ার কারনে জানের ক্ষতি হয়নি। বেড়িবাঁধের কাজ বর্ষার আগেই শেষ হবে ইনশাআল্লাহ। জলোচ্ছ্বাসের কারনে ঘের তলিয়ে গেছে যারফলে পানি লবনাক্ত হয়ে পড়ছে। আমরা বিশুদ্ধ পানির ব্যবস্থা করছি। বীজ,সার,ঔষধ যা যা লাগবে সব দিব তবুও ১ইঞ্চি পরিমাণ যায়গা অনাবাদি রাখা যাবেনা।

ঘূর্ণিঝড় রিমেলে যার যার ঘর নষ্ট হয়েছে তার ক্ষতি পূরন করা হবে। কেউ আশ্রয়হীন থাকবেনা। আমরা ২ কাঠা জমিসহ পাকা বাড়ী করে দিয়েছি। সর্বশেষ রিক্ত আমি সিক্ত আমি, দেবার কিছু নাই। আছে শুধু ভালোবাসা দিলাম আমি তাই। এ বলে বিদায় নেন তিনি।

এ সময় আরো বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান ১১৪, পটুয়াখালী -৪ তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। এ জন্য তাকে ২১বার হত্যার মুখোমুখি হতে হয়েছে। তবুও তিনি দমে যাননি।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আজ পায়রা পোর্ট, পায়রা তাপবিদ্যুৎ প্রকল্প ও নৌ ঘাটি বাস্তবে রুপ পায়।

এর আগে মাননীয় প্রধানমন্ত্রী পায়রা বন্দরসহ ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করছেন। প্রধান মন্ত্রীকে এক নজর দেখার জন্য কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সকাল থেকে উপজেলার বিভিন্ন যায়গা থেকে সভাসমাবেশে যোগ দেওয়া শুরু করে। সকাল ১০ টার মধ্যে পরিপূর্ণ হয়ে সমাবেশ স্থলটি।

পরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২হাজার লোকদের মাঝে ত্রান সামগ্রী তুলে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী