এশিয়ান সময় - মোঃ আরিফুল ইসলাম, পাথরঘাটা বরগুনাঃ

২৮ অক্টোবরের হত্যার প্রতিবাদে পাথরঘাটায় জামায়াতের বিক্ষোভ মিছিল।
বরগুনার পাথরঘাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথরঘাটা উপজেলা শাখা। ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠা দ্বারা নৃশংস ভাবে মানুষ হত্যা করা হয়।

এর প্রতিবাদে সোমবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় পাথরঘাটা পৌর শহরের গোলচত্বরে তারা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথরঘাটা উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা কে এম পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সমবেত হন।
পরে উপজেলা জামায়াতের আমীর মোঃ শামীম আহসানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি পাথরঘাটা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে গোলচত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন বরগুনা জেলা নায়েবে আমির আবু জাফর মো. সালেহ, ইসলামী ছাত্রশিবিরের পাথরঘাটা উপজেলার সভাপতি রাকিব হাসান ও পৌরসভার  ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মাহবুবুর রহমান খান। উপজেলা আমীর মোঃ সামিম আহসান এর বক্তব্যর মধ্যে দিয়ে সমাবেশ সমাপ্তি ঘোষণা করা হয়।

প্লাস্টিক বর্জ্য বর্জন করুন,পরিবেশের ভারসাম্য রক্ষা করুন
নদী আমাদের মা, প্লাস্টিক বর্জ্য ফেলে মাকে ধংস করবো না, প্লাস্টিক বর্জ্য নদীতে বিসর্জন নয়, মৎস্য ও পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, প্লাস্টিক বর্জ্য বর্জন করুন,পরিবেশের ভারসাম্য রক্ষা করুন, নদী বাঁচলে বাঁচবে দেশ' নানা স্লোগান দিয়ে নদী দূষণমুক্ত করতে প্লাস্টিক বর্জ্য অপসারণ ও মানববন্ধন করা হয়েছে।

পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংগঠন ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)'র সহযোগিতায় এবং পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন এটি বাস্তবায়ন করে।

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ৯ টায় বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে পাথরঘাটা বিষখালী নদী সংলগ্ন নীলিমা পয়েন্ট এবং হেলিপ্যাডে এলাকায় প্লাস্টিক বর্জ্য অপসারণ ও মানববন্ধন করা হয়েছে। এতে কয়েক শতাধিক স্থানীয় লোকজন অংশগ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খান, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সমাজকর্মী মেহেদী শিকদার, এ এস এম জসিম, মনির হোসেন, জাকির হোসেন, নাজমুল সৈকত,সিফাত খান, মুসা মিয়া প্রমুখ

বক্তারা বলেন, পরিবেশ আজ ধংসের দ্বারপ্রান্তে। নদী দখল হচ্ছে, প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে। ধংস হচ্ছে মাছসহ সামুদ্রিক সম্পদ। দ্রুত এই প্লাস্টিক বর্জ্য অপসারণের দাবি জানানো হয়।

মেহেদী শিকদার বলেন, আমরা দুদিনের আলটিমেটাম দিয়েছি, বিষখালী নদীর পাড় থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণ না হলে কঠোর পদক্ষেপ সহ পৌরসভা ঘেরাও করা হবে।

সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, জলবায়ু পরিবর্তনে আজ বাংলাদেশের ঋতু পরিবর্তন হয়েছে, মানুষের জীবিকার উপর প্রভাব পড়েছে। মানুষের অবাধ প্লাস্টিক ব্যবহারে নদী দুষন-দখল তো হচ্ছেই পাশাপাশি পরিবেশ এবং সামুদ্রিক মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে। এ কারনে মানুষের দেহেরও ক্ষতি হচ্ছে। আমরা মাকে যেমন যত্ন করি, ভালোবাসি তেমনি নদীও আমাদের মা, মাকে ধংস নয় আমাদের জন্যই বাঁচিয়ে রাখতে হবে।

পাথরঘাটায় বরফ মালিকদের সিন্ডিকেট, চড়া দামে বিক্রি হচ্ছে বরফ!
মৎস্য খাতে বরফের চাহিদা অপরিসীম। জেলে, আড়ৎদার, পাইকারসহ মৎস্য ব্যবসায়ী সকলের মাছ সংরণক্ষ থেকে বাজারজাত করন পর্যন্ত প্রয়োজন হয় বরফের। কিন্তু বরফ কল মালিকদের সিন্ডিকেটের মুখে জিম্মি হয়ে পরছে বরগুনার পাথরঘাটাসহ উপকূলীয় মৎস্য ব্যবসা।

সিন্ডিকেটের মাধ্যমে নিজেদের মতো করে বাড়ানো হয় বরফের দাম। বরফের দাম বৃদ্ধির কারনে এর প্রভাব পরেছে মাছের উপর। আর এ সিন্ডিকেটে সামনের সারিতে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, খাজা বরফ কলের মালিক মিহির বাবু, মায়ের দোয়া বরফ কলের মালিক সেলিম চৌধুরী এবং এমি বরফ কলের মালিক সোহাগ।

খোজ নিয়ে জানা যায়, পাথরঘাটা উপজেলা বরফ কল মালিক সমিতি নামে একটি সমিতির আওতায় ২২ টি বরফ কল রয়েছে। এ সমিতি দুই বছর যাবত বরফ কল মালিকরা মিলে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে বরফ দ্বিগুনেরও বেশি ১৫০ থেকে ১৭০ টাকায় বিক্রি করছে। আগে বিক্রি হতো ৭০ থেকে ৮০ টাকায়। তাছাড়া জেলে বা মৎস্য ব্যবসায়ীরা নিজের খুশি মতো যেকোনো বরফ কল থেকে বরফ কিনতে পারছে না।

বরফ কিনতে হলে আগে ওই সমিতির কাছে টাকা জমা দিতে হয়। এরপর তাদের কাছ থেকে একটি টোকেন নিতে হয়। সমিতি থেকে জেলেদের যে বরফ কল থেকে বরফ কিনতে পারবে সেই বরফ কলের নাম নির্ধারণ করে বলে দেয়া হয়। জেলেরা ওই বরফ কল ছাড়া অন্য কোনো বরফ কল থেকে বরফ কিনতে পারেন না। এছাড়াও জেলেদের অপরিপূর্ণ বরফ দেওয়া হয়, এর প্রতিবাদ করলে তাদের সাথে করা হয় দুর্ব্যবহার।

বরফ কল মালিকদের সিন্ডিকেটের মুখ থেকে বাঁচাতে ট্রলার মালিক ও বরগুনা জেলা মৎসবীজ ট্রলার মালিক সমিতি সাধারণ সম্পাদক মো. মাসুম আকন নিজেই বরফ কল কিনেছেন। সিন্ডিকেটের ঊর্ধ্বে গিয়ে বরফ তৈরি করে জেলেদের কাছে কম দামে বিক্রি করছেন তিনি।

সিন্ডিকেটের বিষয় মাসুম আকন বলেন, বর্তমানে এক ক্যান বরফ তৈরি করতে ৫৫ থেকে ৬০ টাকা খরচ হয়। এই বরফ ১৫০ থেকে ১৭০ টাকায় বিক্রি করে বরফ কল মালিকদের সিন্ডিকেট। গত আগষ্ট মাসের ২ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত সমিতির মাধ্যমে বরফ কিনেছি। তখন বরফ কিনতে হয়েছে ১৭০ টাকায়। সকল বরফ কল মালিকরা মিলে একটি সিন্ডিকেটের তৈরি করে জেলেদের জিম্মি করে রেখেছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক বরফ ক্রেতার অভিযোগ, টোকেন অনুযায়ী বাধ্য হয়েই নির্ধারিত বরফ কল থেকে বরফ কিনতে হয়। তাও আবার অতিরিকও দামে। কখনো কখনো পরিপুর্ণ না হলেও বরফ নিতে হয়।

উপজেলা বরফ কল মালিক সমিতি সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী কাছে সিন্ডিকেটের জানতে চাইলে তিনি বলেন, সিন্ডিকেট নিয়ে যত অভিযোগ তা সম্পুর্ণ মিথ্যা। সমিতি থেকে কোন সিন্ডিকেট করা হয়নি, এমনকি অতিরিক্ত মুল্যে বিক্রিও হয় না। তিনি আরও বলেন, একটি বরফের বিপরীতে খরচ হয় ১২৮ টাকা, যা বিক্রি করা হয় ১৫০ টাকা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বরফ মালিকদের একটি সিন্ডিকেট চলছে যা জেলেসহ মৎস্যজীবীদের প্রতি এক রকমের নির্যাতন করছে। বরফ সিন্ডিকেট করার বরফ কল মালিক সমিতির কোন এখতিয়ার নেই। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয় পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খান বলেন, এমন সিন্ডিকেটের অভিযোগ শুনেছি। এ বিষয় সোমবার তাদের সাথে মিটিং করবো এবং এ রকমের প্রমান পাওয়া গেলে সিন্ডিকেট তো থাকবেই না তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

পাথরঘাটা বজ্রপাতে কৃষকের মৃত্যু
বরগুনার পাথরঘাটায় বজ্রপাতে মো. খলিল হাওলাদার (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কিরণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন নিশ্চিত করেছেন।

খলিল একই এলাকার মৃত আ. আজিজ হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে বাড়ির পাশে ধানখেতে মাছ ধরতে যান খলিল। কিছু সময় পর বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় খলিলের।