এশিয়ান সময় - : চট্টগ্রাম বিভাগ
‘ভিক্ষুকের’ ঘরে অভিযান, বিপুল পরিমাণ সোনা ও নগদ টাকা উদ্ধার
মঙ্গলবার (২৬ আগস্ট) আদালতের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে তসলিমা আক্তারকে।
এর আগে, সোমবার (২৫ আগস্ট) রাতে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
পুলিশ জানায়, নিজেকে ভিক্ষুক পরিচয় দিলেও কৌশলে বিভিন্ন এলাকা থেকে টাকা ও মালামাল চুরি করতেন তাসলিমা। ভিক্ষুক সেজে চুরি করাই ছিল তার মূল পেশা।
লোহাগাড়া পুলিশের সূত্র জানায়, গত বৃহস্পতিবার খাদিজাতুল কোবরা নামে এক প্রবাসীর স্ত্রী লোহাগাড়া থেকে কক্সবাজারে যাওয়ার জন্য বাস স্টেশনে অপেক্ষা করছিলেন। ওই সময় কয়েকজন ভিক্ষুক তার কাছে ভিক্ষা চাইতে থাকেন। ভিক্ষুকদের কয়েকজন হঠাৎ নিজেদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু করে দেন। খাদিজাতুল বিষয়টির সমাধান করতে গেলে ভিক্ষুক তসলিমা কৌশলে খাদিজাতুলের কাঁধে থাকা ব্যাগের চেইন খুলে ২ ভরি ওজনের স্বর্ণ নিয়ে পালিয়ে যান। পরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন ভুক্তভোগী।
এ বিষয়ে লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ হোসেন জানান, থানায় মামলা হওয়ার পর অভিযানে নামে পুলিশ। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি শনাক্তের পর তাকে গ্রেপ্তার করা হয়।
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যৌথবাহিনীর অভিযানে আটক ৩৮
ফেনীর দাগনভূঞায় ইজারা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৩৮ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকালে তাদের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।
গতকাল  বেলা ১১টার দিকে দাগনভূঞা পৌর শহরে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষ দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, ইট-পাটকেলের বিশেষ মহড়া দেখা যায়। ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে ১২টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তাৎক্ষণিক যৌথবাহিনী অভিযানে নামে। এসময় দাগনভুঞা বাজারের বিভিন্ন এলাকা থেকে ৩৮ জনকে আটক করা হয়।
সোনাগাজী–দাগনভুঞা সার্কেলের সহকারী পুলিশ সুপার তছলিম উদ্দিন বলেন, ‘দাগনভুঞা বাজার ইজারাকে কেন্দ্র করে বিএনপির আকবর ও ফটিক এই দুপক্ষের ধাওয়া–পাল্টা ধাওয়া হয়। পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের একাধিক টিম মাঠে কাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েকজন দুর্বৃত্তকে আটক করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
বিয়ের আশায় ফেনীতে এসে ধর্ষণের শিকার থাইল্যান্ডের নারী।
এ ঘটনায় মোখসুদুর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ‘বিয়ের প্রলোভনে’ ওই নারীকে ধর্ষণের অভিযোগ।
গতকাল সোমবার মোখসুদুরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার আদালতে ধর্ষণের শিকার নারীর জবানবন্দি রেকর্ড করার কথা রয়েছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ধর্ষণের শিকার নারী জন্মসূত্রে ভারতীয় হলেও থাইল্যান্ডের নাগরিক বলে মামলার এজাহার সূত্রে জানা গেছে। তিনি ২০২০ সাল থেকে হংকংয়ে একটি মুদির দোকানের ব্যবসা করেন।
সেখানেই অভিযুক্ত মোখসুদুর রহমানের সঙ্গে পরিচয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ও মোখসুদুর তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন।
মামলার এজহারে বলা হয়েছে, একপর্যায়ে সেখানে দুজনে মিলে একটি ব্যবসা শুরু করেন। পরে মোখসুদুরকে ব্যবসা ও বাংলাদেশে জমি কেনার জন্য ২ লাখ ১০ হাজার হংকং ডলার ও কিছু স্বর্ণালঙ্কার দেন ভুক্তভোগী ওই নারী।
এক সময় অভিযুক্ত সে দেশে ভিসা সমস্যার কারণে কারাগারে গেলে তাকে মুক্ত করেন তিনি।
জেল থেকে ছাড়া পেয়ে দেশে ফেরেত আসেন মোখসুদুর। গত বছরের ২২ মার্চ বিয়ের কথা বলে ওই নারীকে বাংলাদেশে নিয়ে আসেন তিনি। একইভাবে মোখসুদুর গত বছরের ১২ অক্টোবর আবার ওই নারীকে বাংলাদেশে নিয়ে এসে ধর্ষণ করেন বলে অভিযোগ।
সর্বশেষ গত ১৩ এপ্রিল ওই নারী বাংলাদেশে এসে অভিযুক্তের ফেনীর বাড়িতে গেলে তাকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়া হয়।
পরদিন ওই নারী বাদী হয়ে মোখসুদুর রহমানের নাম উল্লেখ ও আরো দুইজনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মোখসুদুরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবার উপর হামলা
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান মঞ্জু উপজেলার ইছাপুর ইউপির নারায়ানপুর এলাকায় নিজ বাড়িতে আসেন। সে হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক ছিল। সন্ধ্যার পর এলাকায় মেহেদী হাসান মঞ্জুকে এলাকায় দেখতে পেয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা সাগর হোসেন সুক্কুর ও দলের কয়েকজন মিলে তাকে মারধর করার চেষ্টা চালায়।
তারা আরও জানান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা গিয়ে বিষয়টি জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে সাগর হোসেন শুক্কুরসহ কয়েকজন তথ্য উপদেষ্টার বাবাকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে তিনি হাতে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয় ।
এ ঘটনার জের ধরে রাত সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। এরপর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এদিকে, অভিযুক্ত সাগর হোসেন সুক্কুর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
রামগঞ্জ থানার ওসি মো. আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যারা এ ঘটনার সাথে জড়িত তাদের ছাড় দেয়া হবে না। জড়িতদের ধরতে অভিযান চলছে। মামলার প্রস্তুতিও চলছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।
চট্টগ্রামে বাড়ি ফেরার পথে প্রাইভেট কারে ‘অতর্কিত’ গুলি, নিহত ২
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরও দুজন। রাজধানী ঢাকায় গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার প্রতিশোধেই এই হামলা বলে দাবি করেছেন আহতেরা।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর বাকলিয়ার চন্দনপুরা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতেরা হলেন আব্দুল্লাহ ও মানিক। গুলিবিদ্ধ দুজনের নাম রবিন ও হৃদয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির গুলিতে দুজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার দিবাগত রাতে সরোয়ারের নেতৃত্বে মানিক, হৃদয়, আব্দুল্লাহ, ইমন, রবিন একটি ভাড়া করা প্রাইভেট কার নিয়ে চট্টগ্রাম শাহ আমানত সেতুর দক্ষিণ পাড়ে বিরিয়ানি খেতে গিয়েছিল। রাত আড়াইটার দিকে থেকে ফেরার পথে তাদের প্রাইভেট কার লক্ষ্য করে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত গুলি ছুড়ে। এসময় তারা দ্রুত বাকলিয়া এক্সেস রোড দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু হামলাকারীরা চারটি মোটরসাইকেলে প্রায় আড়াই কিলোমিটার প্রাইভেট কারকে ধাওয়া করে গুলি করতে থাকে। এ সময় গাড়িতে থাকা আব্দুল্লাহ ও মানিক গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে চন্দনপুরায় টহল পুলিশকে দেখে প্রাইভেট কার থামালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চন্দনপুরা এলাকায় কয়েক প্রত্যক্ষদর্শী জানান, গুলএজার স্কুলের সামনে মোটরসাইকেলে করে এসে কয়েকজন প্রাইভেট কারে অতর্কিত গুলি চালায়। এতে প্রাইভেট কারের দুজন ঘটনাস্থলেই মারা যায়।
হাসপাতালে চিকিৎসাধীন এক গুলিবিদ্ধ দাবি করেন, ‘শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে পুলিশে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ নিতে হাসান ও খোকশেদের নেতৃত্বে ১০ থেকে ১২ জন আমাদের ওপর হামলা চালিয়েছে।’
পুলিশ সূত্রে জানা গেছে, গুলিতে হতাহতেরা শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের প্রতিপক্ষ অপর সন্ত্রাসীচক্র সরোয়ার ও বাবলা গ্রুপের সদস‍্য। গোলাগুলির সময় প্রাইভেট কারে সরোয়ার থাকলেও আহত অবস্থায় পালিয়েছে সে।
পুলিশ কর্মকর্তা জাহেদুল কবির বলেন, প্রাইভেট কারে থাকা ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
গত ১৬ মার্চ রাজধানী ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে গ্রেপ্তার করা হয় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে। এরপর সাজ্জাদের স্ত্রী ফেসবুক লাইভে এসে তাঁর স্বামীকে পুলিশে ধরিয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিলেন।
শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক বলায় এসি ল্যান্ড প্রত্যাহার
এই বিষয় নিয়ে  সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. মোশারফ হোসাইন বলেন, এসিল্যান্ড দাবি করেছে লেখাটি তিনি লিখেননি। এ আইডির পাসওয়ার্ড অনেকের কাছে ছিলো। ঘটনার পর তাকে সরাইল থেকে প্রত্যাহার করে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।
এর আগে বুধবার সকালে এই পোস্ট দেওয়া হয়। সামাজিক মাধ্যমে এই পোস্ট দেওয়ার পর সরাইলজুড়ে তোলপাড় শুরু হয়। তবে তার দাবি পোস্টটি ফেসবুক হ্যাক করে দেওয়া হয়েছে। এদিকে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্টকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে তার দায়িত্ব থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
পোস্টে শেখ মুজিবুর রহমানের নামের আগে বঙ্গবন্ধু হিসেবে উল্লেখ করা হয়। যদিও অ্যাসিল্যান্ড পরবর্তীতে পোস্ট দিয়ে দাবি করেছেন লেখাটি তিনি লিখেননি। আইডিটি হ্যাক হয়েছিল। পরে আবার তিনি আইডি ফিরে পান। পোস্ট দেওয়ার পর সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গেলে সেখানে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন অ্যাসিল্যান্ড সিরাজুম মুনিরা কায়ছান।
এরপর তিনি মাঠ থেকে ফিরে আসেন। এর প্রায় পৌনে এক ঘণ্টার পর সেই পোস্ট মুছে ফেলা হয়। পরে আরেকটি পোস্ট করা এতে প্রথম পোষ্টটি ফেসবুক হ্যাক করে করা হয়েছে বলে দাবি করা হয়।
চট্টগ্রামে পূজামঞ্চে ‘ইসলামি গান’ : ২ মাদ্রাসা শিক্ষক আটক
শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন।
আটক দুজন হলেন, শহীদুল করিম (৪২) ও মো. নুরুল ইসলাম (৩৪)। এরমধ্যে শহীদুল করিম তানজিমুম উম্মা মাদ্রাসা ও মো. নুরুল ইসলাম দারুল ইরফান মাদ্রাসার শিক্ষক।
এদিকে প্রেস ব্রিফিংয়ের আমন্ত্রণ বার্তায় পূজামণ্ডপের ঘটনায় দুজনকে গ্রেপ্তারের কথা জানানো হলেও উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলছেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ চলছে। ওই ঘটনায় যদি তাদের কোনো অসৎ উদ্দেশ্য থেকে থাকে এর ভিত্তিতেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রইছ উদ্দিন বলেন, যারা তাদেরকে এ অনুষ্ঠানে ইনভাইট করেছিল, তাদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করেছি। বিশেষ করে যার নাম উঠে এসেছে, তাঁকেও জিজ্ঞাসাবাদের চেষ্টা চলছে। কিন্তু এখন পর্যন্ত তাকে আমরা পাইনি। চেষ্টা চালাচ্ছি।
তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অন্যান্য দিনের মতো পূজামণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সেখানে দর্শনার্থীরা এসছিলেন। তারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে চট্টগ্রাম কালচারাল একাডেমির কিছু শিল্পী পূজা কমিটির একজন সদস্যের (সজল দত্ত) অনুরোধে পূজামণ্ডপের স্টেজে গান পরিবেশন করেন। তারা দুটি গান পরিবেশন করেন। এর মধ্যে একটি গানের শব্দচয়ন পূজার্থী পূণ্যার্থীর মনে আঘাত হানে। বিষয়টি অতি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পরপর অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।
উপ কমিশনার রইছ উদ্দিন আরো বলেন, এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কে আমন্ত্রণ জানিয়েছিল, পেছনে কোনো উদ্দেশ্য ছিল কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি। এ ঘটনায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা সেটিও তদন্তে আসবে।
ওই বক্তব্যে তিনি ২০১৪ সালে দশম ও ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নৌকার প্রার্থীর পক্ষে ভোট ডাকাতি করার কথা স্বীকার করেছেন।
২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে এই আসনে নৌকার প্রার্থী হিসেবে আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী বিজয়ী হন। এবারও তিনি এই আসনে আওয়ামী লীগের (নৌকা প্রতীক) মনোনয়ন পেয়েছেন। আগের দুই সংসদ নির্বাচনে রিটন বড়ুয়া নেজামউদ্দিন নদভীর পক্ষে কাজ করেন। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেবের পক্ষে কাজ করছেন। আবদুল মোতালেব সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সংসদ নির্বাচনে অংশ নিতে সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন। নির্বাচনে তিনি ঈগল প্রতীক নিয়ে লড়ছেন।
গত রোববার দিবাগত রাত আটটার দিকে বড়হাতিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চান্দিরপাড়ায় ঈগলের প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠানে রিটন বড়ুয়া নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর উদ্দেশে বলেছেন, ‘আমাদের এমপির কথা বলছি। আপনাকে আমি একটি কথা বলতে চাই।
২০১৪ সালের নির্বাচনে আমরা ভোট ডাকাতি করেছি। সোজা কথা। আমরা এমনে আসি নাই। ২০১৮ সালেও আমরা ভোট ডাকাতি করেছি। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বারবার বলেন। আমাদের বহির্বিশ্ব চাপ দিচ্ছে। আমাদের একজনের পায়ে একজন না লেগে সোজা লাইন ধরে ভোট দিতে হবে। এটা বহির্বিশ্বকে দেখাতে হবে।’
সূত্র: মানবজমিন
বিএমএসএফ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চাঁদপুরের সাংবাদিক অমরেশ দত্ত জয়
১০ ডিসেম্বর রোববার রাতে তাকে চূড়ান্তভাবে দায়িত্ব বুজিয়ে দেন সংগঠনটির সভাপতি আহমেদ আবু জাফর।
জানা যায়, অমরেশ দত্ত জয় দেশের অন্যতম স্যাটেলাইট টিভি চ্যাণেল নাগরিক টিভি, পাঠক প্রিয় প্রিন্ট পত্রিকা দৈনিক কালবেলা এবং শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডট কমে সুনামেরসহিত চাঁদপুর জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। এছাড়াও চাঁদপুরের প্রথম সরাসরি দৈনিক পত্রিকা দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকায় বিশেষ প্রতিনিধির দায়িত্ব পালন করছেন।
আরও জানা যায়, মা বাবার একমাত্র সন্তান অমরেশ দত্ত জয় ব্যবস্থাপনা বিভাগ হতে বিবিএ এবং এমবিএ শেষ করে বর্তমানে ল' এর শিক্ষার্থী। তিনি সাংবাদিকতা পেশায় স্থানীয় সাপ্তাহিক, দৈনিক, অনলাইন পোর্টাল ও জাতীয় দৈনিক সংবাদসহ একাধিক পত্রিকায় কাজ করেছেন। সাংবাদিকতা ছাড়াও অমরেশ দত্ত জয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে মানবসেবা করে যাচ্ছেন।
এদিকে এ বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক অমরেশ দত্ত জয় বলেন, সারাদেশের সাংবাদিকরা যাতে ভালো থাকে সেজন্য মাঠপর্যায়ের সাংবাদিকদের নানা বিষয় নিয়ে ১৪ দফা নিয়ে কাজ করছে বিএমএসএফ। অধিকার দাবী আদায়ে সংগঠনটি জাতীয়ভাবে স্বীকৃত এবং অত্যান্ত সুশৃঙ্খল। তাই নতুন দায়িত্ব পালনে অতীতের মতো সাংবাদিকসহ সবার সহযোগিতা ও ভালোবাসা প্রত্যাশা করছি।
কক্সবাজার বিএনপির সকাল-সন্ধ্যা হরতালের ডাক
মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক হাসান ছিদ্দিকী হরতালের বিষয়টি নিশ্চিত করেন।এর আগে জেলা বিএনপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করে জানানো হয়, গত ৫ নভেম্বর রাতে উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর বাসায় অভিযান চালায় র‍্যাব ও পুলিশ।
তাকে না পেয়ে ঘর ভাঙচুর এবং গুলি ছুড়ে। এতে তিনজন বিএনপি কর্মী গুরুতর আহত হন। আহতদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা জাগির হোসেন (৩৭) আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।জাগির হোসেন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্নাশিয়া গ্রামের মোহাম্মদ আলমের ছেলে। তিনি সাবেক যুবদল নেতা এবং ওই উনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ণ দিবস শান্তিপূর্ণভাবে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাজপথে থেকে হরতাল পলনের আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না
ইয়াবা পাইকারি কিনে খুচরা বিক্রি করতেন যিনি
খায়েরুল কক্সবাজার জেলার টেকনাফ থানার মধ্যম মহেশ খালীয়া পাড়ার বাসিন্দা। তিনি পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর শেখ ইফতেখার সাইমুল চৌধুরী কালবেলাকে বলেন, মাদক মামলায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) ধারায় দোষী সাব্যস্ত করে আসামি খায়েরুল বশরকে সাজা দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৬ জুন কক্সবাজার থেকে পাইকারি দামে কিনে খুচরা বিক্রির জন্য ৬ হাজার ইয়াবা নিয়ে চট্টগ্রাম আসছিলেন খায়েরুল বশর। গোপনে খবর পেয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি খানদিঘী এলাকায় ওইদিন সন্ধ্যা ৬টার দিকে একটি কালো রঙের প্রাইভেট কার আটক করে লোহাগাড়া থানা পুলিশ। এ সময় বশরকে আটক করা হয়।
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সহোদরসহ নিহত ৩
নিহতরা হলেন, কাদিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাটলা গ্রামের সর্দার বাড়ির আবদুল দাইয়ানের ছেলে আরাফাত হোসেন শুভ (২২) ও তার ছোটভাই মোহাম্মদ হৃদয় (১৮) এবং তাদের চাচাতো ভাই মো. জাহেদ (১৮)। তিনি ওই বাড়ির মো. কামাল হোসেনের ছেলে।
কাদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন দুর্ঘটনার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে দুই সহোদরসহ তিনজন আবদুর রব উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মোটরসাইকেলযোগে পুরানবিবির বাজার যাওয়ার পথে হাসান হুজুরের মাদ্রাসার কাছে দুর্ঘটনাটি ঘটে। এতে বেপরোয়া গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খালে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই সহোদর এবং হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) জাকির হোসেন কালবেলাকে বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে চৌমুহনী বাজারের লাইফ কেয়ার হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানার ডিউটি কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফেনীতে জামায়াত নেতা হত্যা মামলায় দুবাই প্রবাসীর নাম
এদিকে আকবর হোসেন তারেক নামের ওই প্রবাসী দেশে ফিরে তাকে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদ করায় মোবাইল ফোনে পুলিশ সুপার পরিচয়ে হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসী বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় গত ২৫ আগস্ট সাধারণ ডায়েরি করেছেন।
জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জেরে উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামে দুপক্ষের সংঘর্ষে গত ৫ মে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত ও ১২ জন আহত হয়। এ ঘটনায় ২১ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের ভাই আবু তৈয়ব। গত ৬ মে বাদী সোনাগাজী মডেল থানায় মামলাটি দায়ের করেন। ওই মামলায় ১৫ নম্বর আসামি করা হয়েছে আকবর হোসেন তারেক নামে এক দুবাই প্রবাসীকে।
নিহত মিজানুর রহমান ছাড়াইতকান্দি গ্রামের কালা সোবহান বাড়ির জাকির উল্লার ছেলে। তিনি উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য। মিজানুর রহমান স্থানীয় মনগাজী বাজারে হোমিও দোকান চালাতেন। অপরদিকে প্রবাসে থেকেও আসামি হওয়া আকবর হোসেন তারেক একই গ্রামের হোসেন আহম্মদের ছেলে।
মামলার বাদী আবু তৈয়ব তার অভিযোগে উল্লেখ করেন ভূমি বিরোধের জেরে গাছের আমপাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ সবুজের নেতৃত্বে আসামিরা তাদের ওপর হামলা করেন। পরে খবর পেয়ে তার ভাই মিজানুর রহমান বাড়িতে আসার পথে আসামিরা পরস্পরের যোগসাজশে সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা করেন। হামলায় তার ভাই রাস্তায় পড়ে গেলে আসামিরা লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। ঘটনার পর পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে এবং পরে অপর আসামিরা আদালতে আত্মসমর্পণ করেন। বর্তমানে তিনজন বাদে সবাই জামিনে রয়েছেন। অপরদিকে হামলা চালিয়ে জখম, বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগে হত্যা মামলার বাদী আবু তৈয়বসহ ৯ জনকে আসামি করে মামলা করেছেন কমলা বেগম। তিনি ছাড়াইতকান্দি গ্রামের কালা সোবহান বাড়ির মাইন উদ্দিন মামুনের স্ত্রী।
প্রবাসী তারেক বলেন, আমি হত্যাকাণ্ডের ৬ মাস আগেই দেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতের দুবাই চলে যাই। সস্প্রতি দেশে ফিরে জানতে পারি আমাকে হত্যা মামলার আসামি করা হয়েছে। পুলিশ আমাকে গ্রেপ্তারের চেষ্টা করলে পাসপোর্ট দেখিয়ে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জন্য জামিন নিয়েছি। আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, অন্য আসামিদের সঙ্গে আমি ভিকটিমকে মাথায় আঘাত করে হত্যা করেছি। হয়রানি ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে আমাকে মিথ্যা অভিযোগে আসামি করা হয়েছে। দেশে ফেরার পর প্রতিবাদ করায় পুলিশ সুপার পরিচয় দিয়ে আবু তৈয়ব তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে হত্যার হুমকি দিয়েছেন। প্রাণনাশের আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি করেছি। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছি।
প্রবাসী তারেক কালবেলাকে তার পাসপোর্ট, বিমানের আসা যাওয়ার টিকেট ও কর্মক্ষেত্রের প্রত্যায়নপত্রের ফটোকপি প্রদান করেন। এসব অনুসন্ধান করে দেখা গেছে, হত্যা মামলার আসামি তারেক গত বছরের ৯ ডিসেম্বর দেশ থেকে বিমানে দুবাই গমন করেন এবং চলিত বছরের ১৭ জুন দেশে ফেরেন।
প্রবাসীকে আসামি করার বিষয়ে মোবাইলে বাদীর কাছে জানতে চাওয়া হলে তিনি প্রথমে বলেন, তাকে আমরা আসামি করিনি, কে আসামি করেছে সেটা আমরা জানি না। পরক্ষণে আবার বলেন, তাকে হুকুমের আসামি করার কথা বলা হয়েছে। প্রবাসে বসে কীভাবে মাথায় আঘাত করে আপনার ভাইকে হত্যা করা হয়েছে- এমন প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। মোবাইল ফোনে হত্যার হুমকি প্রদানের বিষয়ে তিনি সদুত্তর দিতে পারেননি।
মামলার তদন্তাকারী কর্মকর্তা উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, বাদী নিজ হাতের লেখা অভিযোগ দাখিলের পর সেটি এফআইআর হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামি তারেক ঘটনার সময়ে যে প্রবাসে ছিলেন তার প্রমাণাদি পুলিশকে দিয়েছে। আমরা তথ্যগুলো যাচাই করে সত্যতা পেয়েছি। অভিযোগপত্র দাখিলের সময় বিষয়টি আমলে নিয়ে বিবেচনা করা হবে।
সোনাগাজী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তালিম হোসাইন বলেন, আপনার (প্রতিবেদক) মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টির সত্যতা পাওয়া গেলে নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে আবারও ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে অব্যাহতি
একই সঙ্গে তাদের স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হবে বলে জানা গেছে।
রোববার (৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন মুঠোফোনে কালবেলাকে বলেন, মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসেন সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট দিলে বিষয়টি আমাদের নজরে আসে। ছাত্রলীগের নীতি ও আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাৎক্ষণিকভাবে তাদের অব্যাহতি দেয়া হয়েছে।
অবশ্য বিজ্ঞপ্তিতে তাদের অব্যাহতি দেওয়ার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। সেখানে বলা হয়, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠন বিরোধী, শৃঙ্খলা-পরিপন্থী অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
বহিষ্কৃত ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন- কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাতুল রহমান আশিক, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ সভাপতি শেখ আবুল কাসেম, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মেজবা উদ্দিন, মেঘনা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিটু মিয়া, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাজমুল খাঁন, একই কমিটির উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. ইসমাইল, চান্দিনার দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজের সহ সভাপতি তারেক, মেঘনার লুটেরচর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাঈমুল ইসলাম, চান্দিনার গল্লাই ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু নাঈম, একই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত তানজির, চান্দিনার মহিচাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন মোল্লা, চান্দিনা বাতাঘাসী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, একই কমিটির সহ সভাপতি ফাহিম, দেবিদ্বার বড়শালঘর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ছাদেক হোসেন, দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক।
এ ব্যাপারে ছাত্রলীগের নেতা ফয়েজ উদ্দিন মোল্লা মুঠোফোনে বলেন, হতে পারে সাঈদীর মৃত্যুর পোস্ট করেছি তার কারণে আমাকে পদ থেকে অব্যাহতি দিয়েছে। তবে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিলে ভালো হতো। আমাকে না জানিয়ে মিথ্যা দোষ দিয়ে আমাকে জেলার নেতারা পদ থেকে সরিয়ে দিয়েছেন।
ফেনীতে নদীর পাড় থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্বার
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে বদরপুর এলাকার সড়কের পাশে নদীর পাড়ে স্কুল ছাত্রের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
এসময় স্থানীয়রা ফুলগাজী থানার পুলিশকে খবর  দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত স্কুল ছাত্রের লাশ উদ্বার করে থানায় নিয়ে যায়।
পরিবার জানায়, জাহিদুল ইসলাম রায়হান  মানসিক ভাবে অসুস্থ ছিলেন। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
নিহত স্কুল ছাত্রের পিতা জাহিদুল ইসলাম জানান সে বৃহস্পতিবার সন্ধায় কামাল্লায় তাঁর বোনের বাড়িতে বেড়াতে যান।
শুক্রবার সকালে বোনের বাড়ি থেকে সাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হয়। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে খবর পান তাঁর ছেলের লাশ নদীর পাড়ে পড়ে আছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশিম জানান, নিহত স্কুল ছাত্রের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে বিস্তারিত তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের সহসভাপতিসহ গ্রেপ্তার ৩
বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যায় শহরের মৌলভিপাড়ায় বিএস ফিটনেস ক্লাব নামক একটি জিমে এ ঘটনা ঘটে। পরে ৯৯৯ এ কল করলে তাদের উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থল থেকে জিমের পরিচালক জেলা ছাত্রলীগের সহসভাপতি হাবিবুল্লাহ ভূইয়া বিপ্লব, জিমের ফিটনেস ট্রেইনার মিতু আক্তার ও সাইম নামের একজনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
এই ঘটনায় রাতে ওই গৃহবধূর ভাসুর ব্রাহ্মণবাড়িয়া আদালতের এপিপি মাসুদুর রহমান (সোহাগ) আটক তিনজনসহ চারজনের নাম উল্লেখ করে, অজ্ঞাত আরও ৮ থেকে ৯ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। রাতে মামলা নথিভুক্ত করার পর ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। যদিও অভিযুক্তদের দাবি, ওই নারীর পক্ষ নিয়ে তাদের পরিবারের লোকজন জিমে এসে হামলা করেছে।
লিখিত অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই গৃহবধূ ও তার বোন শহরের মৌলভীপাড়ায় বিএস ফিটনেস সেন্টারে নিয়মিত ব্যায়াম করেন। সেখানে মেয়েদের ব্যায়াম করার আলাদা ব্যবস্থা ও পুরুষ যাওয়ার অনুমতি না থাকায় দুই বোন সেখানে ভর্তি হয়েছিলেন। তবে জিমের ট্রেইনার মিতু আক্তার গোপনে ভিডিও ধারণ করেন বলে তাদের সন্দেহ হয়। গত দুদিন আগে তারা নিশ্চিত হন ট্রেইনার মিতু গোপনে তাদের ভিডিও ধারণ করেছে। বুধবার বিকেলে তারা দুই বোন ট্রেইনার মিতুকে ভিডিও করার কথা জিজ্ঞেস করলে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে ট্রেইনার মিতু জিমের পরিচালক জেলা ছাত্রলীগের সহসভাপতি হাবিবুল্লাহ ভূইয়া বিপ্লবকে জানায়। এই খবর পেয়ে বিপ্লব তাদের দুই বোনের কাছে যান মিতুকে নিয়ে। সেখানে মিতু ওই গৃহবধূর চুলের মুঠি ধরে মারধর শুরু করে। একপর্যায়ে জিমে থাকায় শহরের উত্তর পৈরতলার সোহেল মিয়া নামের এক যুবক তাদের বাঁচাতে এলে বিপ্লবসহ তার সহযোগীরা তাদের সবাইকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে আটকে রাখে। এই অবস্থায় তাদের পরিবারের লোকজন এলে জিমের ভেতরে ঢুকতে পারেনি। আশপাশের সড়কে উৎসুক মানুষ জমায়েত হয়ে ভিডিও করে ঘটনাটি ফেসবুকে দেয়।
শেষে ৯৯৯ এ কল দিলে সদর মডেল থানা পুলিশ এসে মারধরে শিকার দুই বোন ও সোহেলকে উদ্ধার করে। গণরোষাণল থেকে বাঁচাতে জিমের পরিচালক জেলা ছাত্রলীগের সহসভাপতি হাবিবুল্লাহ ভূইয়া বিপ্লব, ট্রেইনার মিতু আক্তার ও সাইম নামের একজনকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। গুরুতর আহত হওয়ায় ওই গৃহবধূ ও সহায়তা করতে আসা সোহেলকে হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে অভিযুক্ত জেলা ছাত্রলীগের সহসভাপতি হাবিবুল্লাহ ভূইয়া বিপ্লব ওই গৃহবধূ ও তার বোনকে মারধর করার অভিযোগ অস্বীকার করে বলেন, মুঠোফোনে আপত্তিজনক ভিডিও ধারণের বিষয়ে একজন নারীর ফোন পেয়ে তিনি ব্যায়ামাগারে যান। সেখানে যাওয়ার পথে সোহেল নামে একজন তাকে ফোন করে বকাঝকা করেন। কয়েকজন লোকজন নিয়ে ব্যায়ামাগারে পৌঁছেন। ব্যায়ামাগারে ভাঙচুর দেখে সোহেলকে আটক করা হয়। পুলিশ এসে তাদের উদ্ধার করে নেওয়ার সময় পেছন থেকে কেউ একজন তাকে ছুরিকাঘাত করে। এ বিষয়ে মামলা দায়ের করবেন বলেও জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসাইন জানান, জিমে দুই বোনের ছবি উঠানো হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই জিমের মালিক ও ট্রেইনার পক্ষের লোকজনের সঙ্গে ওই দুই নারীর পরিবারের লোকজনদের ঝগড়া হয়। এসময় বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ জিমে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জিমের ঘটনায় ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮ থেকে ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় জিমের পরিচালক জেলা ছাত্রলীগের সহসভাপতি হাবিবুল্লাহ ভূইয়া বিপ্লবসহ তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জনগণ নির্বাচন হতে দেবে না : লোকমান শাহ্
তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে দেশে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে দেশনেত্রীকে মুক্ত করেই জনগণ ঘরে ফিরবে।
রোববার (২৭ আগস্ট) দুপুরে অ্যাডভোকেট লোকমান শাহ তার চেম্বারে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশে গণতন্ত্র থাকলে আজ হাজার হাজার মানুষ কীভাবে নির্বাসনে রয়েছে। রাজপথে কেন মিছিল মিটিং করতে দিচ্ছে না? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদল করার অপরাধে ছয়জন মেধাবী ছাত্রকে রাতের আঁধারে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেল কেন?
দ্রব্যমূল্য নিয়ে তিনি বলেন, মানুষ একমুঠো খাবারের জন্য আন্দোলন করছে, ব্যবসায়ীরা সরকারের সঙ্গে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়াচ্ছে। বাজারে গেলে পকেটে হাত দিতে মানুষ ভয় পায়। দেশের অধিকাংশ মানুষ গরিব, এই সরকার দ্রব্যমূল্য বাড়িয়ে গরিবের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সরকারের অধীনে দুটি নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, ইভিএম এ ভোট দেখেছি- তারা কোনো নির্বাচনে নিরপেক্ষতা প্রমাণ করতে পারেনি। তাই নিরপেক্ষ সরকার ছাড়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশে কোনো প্রহসনের নির্বাচন করতে দেবে না জনগণ।
নির্বাচনের প্রার্থিতা নিয়ে তিনি বলেন, আমি ছাত্র রাজনীতি করে তৃণমূল থেকে উঠে আসা জিয়ার সৈনিক, আনোয়ারা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ও যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছি। বর্তমানে সদস্য আহ্বায়ক কমিটি আনোয়ারা উপজেলা বিএনপি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চের কেন্দ্রীয় সদস্য সচিবের দায়িত্ব পালন করছি। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে বেগম খালেদা জিয়ার মুক্তির পর দেশনায়ক তারেক রহমান যদি মনে করেন আমি যোগ্য প্রার্থী তবে আমি নির্বাচন করব। দলের সর্বোচ্চ সিদ্ধান্ত দেবেন বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান।
তিনি আরও বলেন, অতীতে যারা দল থেকে নির্বাচন করেছে, দল ক্ষমতা থেকে যাওয়ার পর নেতাকর্মীরা তাদের কতটুকু কাছে পেয়েছে এই মূল্যায়ন কর্মীরা করবে। আমি আন্দোলন সংগ্রামে রাজপথে আছি। দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন করব। এই জন্য আমি আনোয়ারা ও কর্ণফুলীর মানুষের সহযোগিতা কামনা করছি। মানুষের পাশে থেকে সেবা দিতে পারলে শান্তি পাব। তাই সবার দোয়া কামনা করছি।
বঙ্গবন্ধুকে হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন জোবায়দা রশীদ
রোববার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে চবি হলুদ দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন এবং ‘বঙ্গবন্ধু : রাষ্ট্রনায়কের সাফল্য ও মর্মন্তুদ ট্র্যাজেডি’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ।
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন চবির হলুদ দলের আহ্বায়ক ও কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী।
প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী এবং বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য।
মূল প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবুল আজীজ বলেন, তার (বঙ্গবন্ধু) স্বপ্নসৌধের প্রাথমিক সিঁড়িতে পা রাখা অবস্থাতেই তাকে সরিয়ে দেওয়া হয় পৃথিবী থেকে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এক সুগভীর দীর্ঘ ষড়যন্ত্রের ফল। রাষ্ট্রনায়ক হিসেবে তার সাফল্যে ভীত-শঙ্কিত এবং তার সাফল্য যাতে আর প্রভাববিস্তারী হতে না পারে সেই হীন চক্রান্তে লিপ্ত গোষ্ঠীই তার হত্যাকারী।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের অনেকেরই উত্তরসূরি রয়ে গেছে এ দেশে। এ উত্তরসূরি দ্বিবিধ- তার হত্যাকারীদের উত্তরসূরি এবং হত্যাকারীদের লক্ষ্য ও উদ্দেশ্যের উত্তরসূরি। বঙ্গবন্ধুকে হত্যার পেছনে রয়েছে একটা আন্তর্জাতিক চক্র। যার পুরোটা এখনো উন্মোচিত হয়নি। হয়তো ভবিষ্যতে কখনো হবে। কিন্তু সেদিন হয়তো আমরা থাকব না।
অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন তার বক্তৃতায় বলেন, স্বামী ও পিতা হিসেবে বঙ্গবন্ধু একজন ব্যর্থ মানুষ। কিন্তু একজন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি শতভাগ সফল। কেননা, তিনি তার ৫৫ বছর জীবনে মাত্র ১২ ভাগ সময় পরিবারকে দিয়েছিলেন। আর বাকি পুরোটা সময় তিনি দেশের মানুষের জন্য ব্যয় করেছেন।
তিনি আরও বলেন, ২৫ জানুয়ারি ১৯৭৫ সালে বাকশাল করেছিলেন বঙ্গবন্ধু। কারণ, বঙ্গবন্ধু চাইতেন, বাংলাদেশের মানুষ ভালো থাকুক, সুখে থাকুক। তাদের কথা ভেবেই তিনি বাকশাল করতে চেয়েছিলেন। মোস্তাক বঙ্গবন্ধুকে বলেছিল, অত বাকশাল বাকশাল করো না। তখন বঙ্গবন্ধু তাকে বলেছিলেন, আমি বাকশালও করব, সমাজতন্ত্রও করব। কারণ, বাংলাদেশের মানুষের অধিকার এতেই রক্ষা হবে।
তিনি বলেন, বাংলাদেশ বিপদমুক্ত নয়, ষড়যন্ত্র মুক্ত নয়। কেননা, ১৯৭১ সালে পাকিস্তানিরা আত্মসমর্পণ করলেও ষড়যন্ত্রকারীরা আত্মসমর্পণ করেনি। তার প্রমাণ, ২১ শে আগস্টের বোমা হামলা। সুতরাং, আবারও দাবি জানাচ্ছি, বঙ্গবন্ধু হত্যার ঘটনায় আরও তদন্ত করা হোক, শ্বেতপত্র প্রকাশ করা হোক। তদন্ত কমিটি যদি না হয়, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে ১৫ আগস্টের মতো ঘটনা, ২১ শে আগস্টের মতো ঘটনা আবারও ঘটবে।
ফেনীতে হাইওয়ে পুলিশের অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেপ্তার-১
আটককৃত মোহাম্মদ হেলাল (৩৮ ) হচ্চে চট্টগ্রাম  জেলার  সাতকানিয়া  উপজেলার  কাঞ্চন  পাড়ার বাসিন্দা।
ফাজিলপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রাশেদ খান চৌধুরী জানান,গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটা বাসে পুলিশ তল্লাশি করে  ১১শগ পিস ইয়াবাসহ একজনকে আটক করে।ছাগলনাইয়া থানায় মামলা করা হয়।
এই নিয়ে তিনি বলেন,মহাসড়কে মাদক পাচার ঠেকাতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে
মেঘনায় ৩৫ যাত্রী নিয়ে ট্রলারডুবি
শুক্রবার (২৫ আগস্ট) রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়েও মোহাম্মদ শাহজাহানকে খুঁজে পাননি কোস্টগার্ড সদস্যরা।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে তমরুদ্দির কোরালিয়া ঘাটে যাওয়ার সময় চর আতাউর সংলগ্ন মাঝনদীতে এ ঘটনা ঘটে।
মোহাম্মদ শাহজাহান হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।
উদ্ধার হওয়া যাত্রীরা জানান, বিকেলে নদী পার হওয়ার জন্য তারা ছোট একটি নৌকায় উঠেন। সেটি মাঝনদীতে যাওয়ার পর ঢেউয়ের তোড়ে উল্টে গিয়ে ডুবে যায়। পরে পাশের জেলে নৌকায় ৩৪ জন উঠতে পারলেও শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
খবর পেয়ে হাতিয়া বিসিজি স্টেশন দক্ষিণ জোনের কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী নেওয়ায় ট্রলারটি ডুবে গেছে।
স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার প্রবির কুমার (পিও) বিষয়টি রাতে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অন্ধকার থাকায় রাতে উদ্ধারে বিরতি দেওয়া হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকাল থেকে আবারও উদ্ধারে অভিযান চালাবে কোস্টগার্ড।
বিশ্বের বিস্ময় এখন শেখ হাসিনা : সুজিত নন্দী
শুক্রবার (২৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সুজিত রায় নন্দী বলেন, জননেত্রী শেখ হাসিনা বিস্ময়কর অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের মাধ্যমে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুসহ অবকাঠামো উন্নয়নে এক নবজাগরণ ঘটিয়েছেন।
তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশনা হলো দেশের সাধারণ মানুষ ও অসহায় মা-বোনদের কষ্ট যেন না হয়। গরিব মানুষের সুবিধার জন্য সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচি হাতে নিয়েছেন। যেমন, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা। তিনি লাখ লাখ গৃহহীন মানুষকে গৃহ দিয়েছেন।
শ্বশুরকে গুলি করে হত্যা, ফাঁসির আসামি গ্রেপ্তার
মনজুর হোসেনের বাড়ি কক্সবাজার সদর উপজেলার রুমালিয়ারছড়া টেকনাফ্যা পাহাড় এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ হাছান।
র‍্যাব জানায়, ভুক্তভোগী মোহাম্মদ হোসেন একজন প্রবাসী এবং মনজুর হোসেনের একই এলাকার বাসিন্দা। সম্পর্কে তারা শ্বশুর-জামাই। ১৯৯৯ সালে প্রবাস থেকে দেশে ফিরে নিজ এলকায় বসবাস শুরু করেন ভুক্তভোগী মোহাম্মদ হোসেন। ২০০০ সালের ১৫ জুন ভুক্তভোগীর নিজ বাড়িতে তারই মেয়ে জামাই মনজুর হোসেনের নেতৃত্বে একটি ডাকাত দল দরজা ভেঙে প্রবেশ করে।
এসময় ভুক্তভোগী মোহাম্মদ হোসেন ডাকাতির মূল পরিকল্পনাকারী ও দলের প্রধান তার মেয়ের জামাইকে চিনে ফেলেন। এতে ডাকাত দলের সদস্যরা এলোপাতাড়িভাবে মোহাম্মদ হোসেনের মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে তার বাসায় থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী ছবুরা খাতুন বাদী হয়ে খুনসহ ডাকাতির ঘটনা উল্লেখ করে কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত ২০ জুলাই কক্সবাজারের আদালত অভিযুক্ত মনজুর হোসেনসহ ৮ জন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন।চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মনজুরকে গ্রেপ্তারে গোপনে নজরদারি পরিচালনা করে র‍্যাব।
একপর্যায়ে রোববার তাকে রাজধানীর মিরপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সাঈদীর মৃত্যুতে শোক, ফেনী ছাত্রলীগের ২০ নেতাকর্মী বহিষ্কার
মানবতাবিরোধী মামলায় দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করায় জেলা ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
সংগঠনের আদর্শ পরিপন্থি কাজ করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মদ তপু ও সাধারণ সম্পাদক মো. নুর করিম জাবেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ২০ নেতাকর্মীকে বহিষ্কারের তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতাকর্মীর মধ্যে জেলা ও উপজেলা কমিটির অনেক দায়িত্বশীল অনেক নেতার নাম রয়েছেন।
সাঈদীর জন্য দোয়া চাওয়ায় খতিবকে মারধরের অভিযোগ
ফেনীতে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে দোয়া চাওয়ায় খতিব মাওলানা মো. সলিমুল্ল্যাহকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ সময় খতিবের মাথায় থাকা পাগড়ি খুলে বাথরুমে ফেলে দেওয়া হয়।
শুক্রবার (১৮ আগস্ট) জুমার নামাজের পর সদর উপজেলার ফকিরহাট মাদ্রাসার জামে মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের খতিব জুমার নামাজ শেষে মোনাজাতের পূর্বে মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীসহ আলেম-ওলামার জন্য দোয়া চাইলে কয়েকজন ছাত্রলীগ নেতা তাকে থামিয়ে দিয়ে মারধর করে মসজিদ থেকে বের করে দেয়। পরে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর শুক্কুর মানিক মারধর করে খতিবের মাথায় থাকা পাগড়ি খুলে বাথরুমে ফেলে দেয়। এ নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগী খতিব মাওলানা মো. সলিমুল্ল্যাহ বলেন, আলেম-ওলামাদের জন্য দোয়া চাওয়া যদি অপরাধ হয়, তাহলে আর কি বলব। আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, তিনিই ন্যায় বিচার করবেন। আর কিছু বলার নাই।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শেখ ফরিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান সোহাগ বলেন, ঘটনার পর খতিব নিজের ভুল বুঝতে পেরে তাৎক্ষণিক মুসল্লিদের সামনে ক্ষমা চেয়েছেন। তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে এ ঘটনায় জড়িত নয় দাবি করে অভিযুক্ত ছাত্রলীগ নেতা আব্দুর শুক্কুর মানিক ঢাকা পোস্টকে বলেন, মসজিদে বিতর্কিত একজন ব্যক্তির জন্য দোয়া চাওয়ায় মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে যায়। পরে আমরা পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করি। আমি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকায় একটি গোষ্ঠী মিথ্যা অভিযোগ দিয়ে ঘটনাটিকে ভিন্নদিকে নেওয়ার চেষ্টা করছে।
চকরিয়ায় যুবলীগ নেতার গুলি করার ছবি ও ভিডিও ভাইরাল
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা ঘিরে কক্সবাজারের চকরিয়ায় সংঘর্ষের ঘটনায় অস্ত্র হাতে যুবলীগের এক নেতার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আজ বুধবার সকাল থেকে ওই যুবলীগ নেতার গুলি করার ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে চকরিয়ায় সংঘর্ষে ফোরকানুর রহমান (৫০) নামের জামায়াতের এক কর্মী নিহত হন। ওই সময় জামায়াতের নেতারা গুলিতে নিহতের অভিযোগ করলেও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ সাংবাদিকদের কাছে দাবি করেছিলেন, তাঁরা কোনো গুলিবর্ষণ করেননি। ওসির বক্তব্যের পর প্রশ্ন দেখা দিয়েছিল, তাহলে কীভাবে ফোরকান কাদের গুলিতে নিহত হয়েছেন।
মঙ্গলবারের সংঘর্ষের ঘটনার ছবি ও ৩৬ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, চকরিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে একটি মিছিল পৌর শহরের মহাসড়ক দিয়ে পুরোনো বাসস্ট্যান্ড থেকে বায়তুশ শরফ সড়কের দিকে যাচ্ছে। ওই সময় বেলাল উদ্দিনকে হেলমেট পরা অবস্থায় গুলি করতে দেখা যায়। মিছিলে ৬০ থেকে ৭০ জন ছিলেন।
ছবিগুলো বিশ্লেষণ করে দেখা যায়, আওয়ামী লীগ-যুবলীগের নেতা-কর্মীরা অস্ত্র ও লাটিসোঁটা হাতে দৌড়াচ্ছেন। প্রথম সারিতে অস্ত্র হাতে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন, পাশে তাঁর ভাই প্রবাসী মিরাজ উদ্দিন। তাঁদের পেছনে আরও ১০-১২ জন আছেন। তাঁদের মধ্যে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর ও স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরীকেও দেখা যায়।
এ বিষয়ে জানতে যুবলীগের নেতা বেলাল উদ্দিন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও নম্বরগুলো বন্ধ পাওয়া যায়।
চকরিয়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল উদ্দিনের একটি ছবি আজ সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে অস্ত্র হাতে থাকা ব্যক্তির শারীরিক গঠন বেলালের মতো। আমি চট্টগ্রামে চিকিৎসাধীন থাকায় বিস্তারিত খোঁজ নিতে পারিনি। তবে যুবলীগ অস্ত্রবাজিকে প্রশ্রয় দেয় না। প্রমাণ হলে অবশ্যই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
কক্সবাজার শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুক বলেন, চকরিয়ায় শান্তিপূর্ণভাবে গায়েবানা জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে বাড়িতে ফেরার পথে বায়তুশ শরফ সড়কের মাথায় পুলিশ ও আওয়ামী লীগের লোকজন প্রকাশ্যে গুলি করেন। এতে জামায়াতের কর্মী ফোরকান নিহত হন। আহত হন অনেকে। এ সময় অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। গুলিবর্ষণকারীরা চিহ্নিত বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে কথা বলতে চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদকে কল করা হলে তিনি ‘এ ব্যাপারে কথা বলতে রাজি নন’ জানিয়ে ফোন রেখে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা পড়তে অনুমতি দেয়নি উপজেলা প্রশাসন। এরপর তিনবার জানাজার স্থান বদল করা হয়। সর্বশেষ চকরিয়া পৌরসভার নামারচিরিংগা এলাকার মামা-ভাগিনার মাজার-সংলগ্ন স্থানে গায়েবানা জানাজা পড়ার সিদ্ধান্ত হয়। জানাজা পড়তে বিকেল চারটার দিকে মানুষ মামা-ভাগিনার মাজারের দিকে যাচ্ছিলেন। আবার অনেকে ফেরত আসছিলেন। ওই সময় বায়তুশ শরফ সড়ক দিয়ে গাড়ি নিয়ে ঢোকেন চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শোভন দত্ত। ওই সড়ক দিয়ে তাঁদের যেতে দেখে জানাজায় অংশ নেওয়া মানুষ উত্তেজিত হয়ে স্লোগান দেন এবং ওসি ও স্বাস্থ্য কর্মকর্তার গাড়িতে হামলা করেন। পরে ২০-৩০ জন হেলমেট ও মুখোশ পরা ব্যক্তি ঘটনাস্থলে যান। এ সময় পুলিশ, মুখোশ পরা ব্যক্তি ও জামায়াতের নেতা-কর্মীদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে জামায়াত কর্মী ফোরকানুর রহমান নিহত হন।
নিহত ফোরকানুর রহমানের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত করেছে পুলিশ। এরপর আজ বেলা ১১টার দিকে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বেলা আড়াইটার দিকে চকরিয়া পৌরসভার আবদুল বারীপাড়ায় জানাজা শেষে ফোরকানুরের লাশ দাফন করা হয়।
ফোরকানুরের ভাতিজা সাহাবউদ্দিন প্রথম আলোকে বলেন, ফোরকানুর রহমানের পরিবার কোনো মামলা করেননি। তবে তাঁর স্ত্রী নুরুচ্ছফার কাছ থেকে গতকাল রাতে হাসপাতালে ও থানায় পুলিশ একাধিক স্বাক্ষর নিয়েছে বলে তিনি জানান। স্বাক্ষর নেওয়ার বিষয়ে জানতে ওসি জাবেদ মাহমুদকে কল করা হলেও তিনি কথা বলতে রাজি হননি।
কক্সবাজারে সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
কক্সবাজারের চকরিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফোরকান উদ্দিন (৫৬) নামে একজন নিহত হয়েছেন। পুলিশসহ আহত হয়েছেন অর্ধশতাধিক নেতাকর্মী।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে চকরিয়া পৌরসভার বায়তুশ শরফ সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ফোরকান উদ্দিন চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আবদুল বারীপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সৈয়দ ইফতেখারুল ইসলাম সংঘর্ষে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাসপাতালে কয়েকজনকে আহত অবস্থায় আনা হয়েছে। তাদের মধ্যে ফুরকান উদ্দিন নামের একজনের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে বায়তুশ শরফ সড়কে দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার আয়োজন করে জামায়াতের নেতাকর্মীরা। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ সেখানে পৌঁছালে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশসহ  অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
জমির দাম না পেয়ে রেলপথে ব্যারিকেড
জমির দাম বুঝে না পাওয়ায় উদ্বোধনের অপেক্ষায় থাকা আখাউড়া-আগরতলা রেলপথে গাছ ফেলে ব্যারিকেড দিয়েছেন শাহানূর সরকার নামের এক ব্যক্তি।
রোববার (১৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শিবনগর এলাকায় রেললাইনের ওপর গাছ দিয়ে ব্যারিকেড দেন তিনি। শাহানূর শিবনগর এলাকার বাসিন্দা।
প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হওয়া আখাউড়া-আগরতলা রেলপথে আগামী ২২ আগস্ট পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের কথা রয়েছে। এরপর সেপ্টেম্বর মাসে দুই দেশের প্রধানমন্ত্রী বহুল কাঙ্ক্ষিত রেলপথটির উদ্বোধন করবেন।
শাহানূর সরকারের দাবি, আখাউড়া-আগরতলা রেলপথের কিছু অংশ তার মালিকানাধীন জমির ওপর পড়েছে। ভারত সীমান্তবর্তী শিবনগর এলাকায় তার ২৬ শতাংশ জমি অধিগ্রহণ না করেই রেললাইন বসানো হয়েছে। পুরো রেলপথের নির্মাণ কাজ শেষ হতে চললেও এখন পর্যন্ত জমির দাম বুঝে পাননি তিনি। এর ফলে বাধ্য হয়ে তিনি তার জমির অংশে রেললাইনের ওপর গাছের বেড়া দিয়ে ব্যারিকেড দিয়েছেন।
এ ব্যাপারে আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রকৌশলী রিপন শেখ বলেন, যে অংশে ব্যারিকেড দেওয়া হয়েছে সেখানে আপাতত আমাদের কোনো কাজ চলছে না। মূলত আমরা ২০১৮ সালের সেপ্টেম্বরে যখন কাজ শুরু করি তখন শাহনূর প্রবাসে ছিলেন। সেজন্য তার জমির দাম বুঝে পাননি। তবে বিষয়টি নিয়ে প্রকল্প পরিচালকের সঙ্গে কথা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে শাহনূরকে তার জমির দাম বুঝিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ভারতের আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত নির্মাণাধীন ডুয়েলগেজ রেলপথটির দৈর্ঘ্য প্রায় সাড়ে ১০ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশ অংশে পড়েছে প্রায় সাড়ে ছয় কিলোমিটার। প্রকল্পের কাজ করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ইতোমধ্যে প্রকল্পের ৯০ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রেলপথটি সরাসরি উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করবে।
ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ইউনিয়ন ভূমি কর্মকর্তা বরখাস্ত
চাঁদপুরের ফরিদগঞ্জে ঘুষ কেলেঙ্কারির অভিযোগে সুবিদপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা আনোয়ারুল আজিমকে শাস্তিমূলক বদলিসহ সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (১৩ আগস্ট) চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এ আদেশ জারি করেন। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার।
সাময়িক বরখাস্ত হওয়া আনোয়ারুল আজিম ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের ভূমি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
জানা গেছে, সম্প্রতি সুবিদপুর ইউনিয়নের গুপটি মৌজার সেবাগ্রহীতা মো. শহিদুল্লাহ ২০ শতাংশ জমির খারিজ করাতে গেলে ৭০ হাজার টাকা ঘুষ চান ভূমি উপসহকারী কর্মকর্তা আনোয়ারুল আজিম। পরে ৪৫ হাজার টাকা ঘুষ দেওয়া হলেও শহিদুল্লাহর জমি খারিজ করে দেননি। পরে এ সংক্রান্ত তার একটি ভিডিও কৌশলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন শহিদুল্লাহ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার বলেন, ভূমি উপসহকারী কর্মকর্তা আনোয়ারুল আজিমের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ বাণিজ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ পায়। পরে আমরা তাকে সেখান থেকে তাৎক্ষণিক হাইমচরের নীলকমল ইউনিয়নে বদলি করি। এরপর আজ (রোববার) সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভাগীয় ব্যবস্থার একটি অংশ হচ্ছে সাময়িক বরখাস্ত। তাই তাকে সাময়িক বরখাস্ত করে বদলি করা হচ্ছে। এটি নিয়ে সামনে তদন্ত রিপোর্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ অভিযোগের ব্যাপারে সুবিদপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপসহকারী আনোয়ারুল আজিম কোনো কথা বলতে রাজি হননি। তিনি প্রতিবেদককে বলেন, আমি আপনার সঙ্গে এ নিয়ে কথা বলতে পারব না। কর্তৃপক্ষের নিষেধ রয়েছে।
দুর্যোগকালে সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ সেনা প্রধানের
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়া পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে দুর্যোগের সময় দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার জন্য সবাইকে নির্দেশনা দেন।
রোববার (১৩ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, পরিদর্শনের সময় তিনি কুমিল্লা সেনানিবাসের ইউনিটসমূহে চলমান বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় বিভিন্ন দিক-নির্দেশনা দেন। এছাড়াও, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যদের জন্য নির্মিত ১১২টি ফ্ল্যাট বিশিষ্ট ১৫তলা পারিবারিক বাসস্থান ‘সেনা নীড়’ প্রকল্পের উদ্বোধন করেন।
পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান কুমিল্লা সেনানিবাসে কর্মরত সেনা সদস্যদের উদ্দেশ্যে দরবার নেন। দরবারে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কঠোর প্রশিক্ষণের মাধ্যমে সদা প্রস্তুত থাকতে এবং দুর্যোগকালে দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার জন্য সবাইকে নির্দেশনা দেন।
এসময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া ছাড়াও সেনাসদর ও কুমিল্লা এরিয়ার ঊর্ধ্বতন সেনাকর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিকরা এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।