এশিয়ান সময় - : ঢাকা

লুট করা অস্ত্র দিয়েই মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলা, প্রচন্ড গোলাগুলি
সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টার কিছু পর মেঘনা নদীর তীরে অবস্থিত ওই ক্যাম্পের পাশ দিয়ে ৫-৬টি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে পৌঁছে যায় ডাকাত দল। তারা প্রথমে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়, এরপর ক্যাম্প লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা অবস্থান নিয়ে গুলি চালায়। প্রায় এক ঘণ্টা ধরে চলা গোলাগুলিতে ডাকাতরা অন্তত ১০০ রাউন্ড এবং পুলিশ ২০ রাউন্ড গুলি ছোড়ে।

পুলিশের প্রতিরোধে ব্যর্থ হয়ে সন্ধ্যা পৌনে ৬টার দিকে ট্রলারযোগে মতলবের দিকে সরে যায় ডাকাতরা। ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত না হলেও পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, “পিয়াসের নেতৃত্বে ৩০-৩৫ জন সশস্ত্র ডাকাত এই হামলায় অংশ নেয়। ধারণা করা হচ্ছে, তারা পূর্বে লুট করা অস্ত্রই ব্যবহার করেছে। তবে পুলিশের প্রতিরোধে আমরা নিরাপদে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।”

এ বিষয়ে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, “নৌ-ডাকাতরা দীর্ঘদিন ধরে নদীপথে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে। ক্যাম্প চালুর পর তারা চাপে পড়ে হামলার পথ বেছে নিয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে, শিগগিরই জড়িতদের গ্রেপ্তার করা হবে।”

উল্লেখ্য, গত শুক্রবার (২২ আগস্ট) জামালপুর গ্রামে নতুন এই অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু করা হয়। এরপর থেকেই নয়ন–পিয়াস ও লালু বাহিনী এর বিরোধিতা করতে থাকে। এ চক্রটি এর আগেও অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি ও হত্যাসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে পরিচিত।

কারওয়ান বাজারে এডিসিকে ছুরিকাঘাত করা ছিনতাইকারী গ্রেপ্তার
সোমবার সন্ধ্যায় ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কারওয়ান বাজারে পুলিশের এডিসিকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

এর আগে গত ১২আগস্ট সকালে সোনারগাঁও ক্রসিং এলাকায় এডিসি সুমন রেজাকে ছুরিকাঘাতের পর পালিয়ে যায় অভিযুক্ত। পরে তাকে চিহ্নিত করে গ্রেপ্তার অভিযান চালায় ডিবি।

রাজধানীর মহাখালীতে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন
রাজধানীর মহাখালী এলাকায় যমুনা প্রেট্রোল পাম্প নামে একটি ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিস।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

বিস্তারিত আসছে….

অনিয়মের শীর্ষে নাটোরের সিংড়ায় সরকারি হাসপাতাল, ভোগান্তির শেষ নেই রোগীদের
এ বিষয়ে হাসপাতালে ছবি তুলতে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তারা বাধা দেন।

সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের রোগী ও তাঁদের স্বজনেরা চিকিৎসকের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা বসে আছেন। হাসপাতালে জুনিয়র কনসালট্যান্ট পদ ১১টি থাকলেও কর্মরত আছেন ৫ জন। বর্তমানে নার্স আছেন প্রায় ২০ জন, যদিও কিছুদিন আগে ছিলেন ৩৪ জন।

মেডিকেল সূত্রে জানা যায়, সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসারদের মধ্যে প্রায় ৬ জন সংযুক্তিতে নাটোর সদর, রাজশাহী মেডিকেল ও ঢাকায় কর্মরত। উপজেলার ১২টি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে একটি করে মেডিকেল অফিসারের পদ থাকলেও বর্তমানে চিকিৎসক সংকটে সেগুলো শূন্য।

বহির্বিভাগের এনসিডি কর্নারের কার্ডধারী রোগীরাও ওষুধ না পেয়ে ফিরে যাচ্ছেন। হাসপাতালের দ্বিতীয় ও তৃতীয় তলায় ওঠার সিঁড়ি ময়লা-আবর্জনায় ভরা। রোগীর পাশেই মেঝেতে ময়লার দাগ, দেয়ালের কোথাও কোথাও কফ, থুতু ও পানের পিকের দাগ।

পুরুষ ও মহিলা ওয়ার্ডের শৌচাগার ব্যবহার অনুপযোগী। রাতে বিদ্যুৎ চলে যাওয়ার পর হাসপাতালে ভুতুড়ে পরিবেশ তৈরি হয়। ফলে বাধ্য হয়ে মোবাইলের টর্চ জ্বেলে চিকিৎসা দিতে হয় নার্স ও চিকিৎসকদের। হাসপাতালের পেছনে ময়লা ও জমাট বাঁধা দুর্গন্ধযুক্ত পানির কারণে মশার উপদ্রবও বেড়েছে। ওয়ার্ডের অধিকাংশ পাখা নষ্ট হয়ে পড়ে আছে, আলোও জ্বলে না ঠিকমতো। তিনটি কেবিন থাকলেও রোগীদের থাকার উপযোগী নয়।

চাকরি হারানো ও বদলির ভয়ে চিকিৎসক, নার্স, কর্মচারীসহ হাসপাতালের কেউ এসব বিষয়ে কথা বলতে রাজি হননি।

নাম প্রকাশে অনিচ্ছুক নার্সরা জানান, হাসপাতালের জেনারেটর চালানো হয় না। বিদ্যুৎ চলে গেলে গরমে চরম ভোগান্তি পোহাতে হয় রোগীদের। অন্ধকারে রোগীদের ওষুধ দেওয়া থেকে শুরু করে জরুরি সেবা ব্যাহত হয়। তখন মোবাইলের আলো জ্বেলে কাজ করতে হয়।

জানা যায়, সিংড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উপজেলার সাড়ে তিন লাখ মানুষ সেবা নিতে আসেন। হাসপাতালে কোটি কোটি টাকা ব্যয়ে ক্রয়কৃত যন্ত্রপাতি ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে। এক্স-রে ফিল্ম না থাকার অজুহাতে এক্স-রে বিভাগও বন্ধ রয়েছে।

আলট্রাসনোগ্রাফি মেশিন থাকলেও মাঝেমধ্যে ব্যবহার হলেও নিয়মিত সেটিও ব্যবহার হয় না। হাসপাতালের জুনিয়র ও সিনিয়র কনসালট্যান্ট থাকলেও তাঁরা নিয়মিত বহির্বিভাগে বসেন না। সপ্তাহে দু'দিন হাসপাতালে আসলেও নির্ধারিত সময়ের পর আসেন আবার রোগীর সিরিয়ালে থাকলেও মুমূর্ষু রোগী রেখে দুপুর ২টা বাজলে চলে যান বলে অভিযোগ পাওয়া গেছে।

হাসপাতালে আসা কাজল বলেন, অসুস্থ মেয়েকে নিয়ে চার দিন ধরে হাসপাতালে ভর্তি। আসার পর থেকেই খাবার ও পানি কম খাচ্ছি যাতে শৌচাগারে না যেতে হয়। শৌচাগারে গিয়ে এখন নিজেই অসুস্থ হওয়ার উপক্রম। এখানে সেবা বলতে কিছু নেই, শিশু ডাক্তার আমাদের সাথে খুব বাজে ব্যবহার করেন।

চলনবিলের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীর স্বজন ৬৮ বছর বয়সী রাবেয়া বেওয়া বলেন, এই হাসপাতাল নিজেই অসুস্থ, দুর্বল। ওয়ান টাইম টেপ পর্যন্ত বাইরের ফার্মেসি থেকে কিনে এনেছি। তুলা থাকতেও বের করতে চায় না নার্সরা। নাতিনকে হাসপাতালে আনার পর দু-আড়াই ঘণ্টা বিদ্যুতের কোনো খবর নেই। পরে ছেলেকে বলে বাড়ি থেকে চার্জার পাখা এনেছি, ঠিকমতো ওষুধও দেয় না, চাইলে বলে সরকার ওষুধ দেয়নি। ডাক্তার ও নার্সরা মাঝেমধ্যে খুব বাজে ব্যবহার করেন।

হাসপাতালে আসা রোগী ও তাঁদের স্বজনেরা জানান, হাসপাতালের পরিবেশ এতটাই নোংরা যে এখানে এক মিনিট টিকে থাকা কষ্টকর। নিরুপায় হয়ে রোগী ও স্বজনেরা কোনো রকমে এখানে সময় পার করছেন।

ভর্তি থাকা এক মুক্তিযোদ্ধা রোগী বলেন, হাসপাতালের শৌচাগারে যাওয়ার মতো অবস্থা নেই। পুরুষদের শৌচাগারে একটি সাধারণ আলো থাকলেও প্রতিটি শৌচাগারে আলাদা কোনো আলোর ব্যবস্থা নেই। ফলে মূল দরজা বন্ধ করে প্রয়োজন সারতে হয়, আবার শৌচাগারের দরজার তালাও নষ্ট।

সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম খোকন বলেন, হাসপাতালে ডাক্তার সংকট রয়েছে, কিছু যন্ত্রপাতির অভাব আছে, যার কারণে যে ক'জন ডাক্তার আছেন, তাঁরা রোগী দেখতে গেলে মাথা ঠিক থাকে না, এ কারণে রোগীদের সাথে কখনো কখনো খারাপ আচরণ করেন বলে অনেক অভিযোগও পেয়েছি। এছাড়া লোকবল সংকট রয়েছে, কিছু সমস্যাও আছে। কিন্তু বরাদ্দ না থাকায় সব কাজ করা সম্ভব না। কেউই শতভাগ কাজ করতে পারি না, আমাদের সীমাবদ্ধতা রয়েছে।

নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তুত: ড. ইউনূস
মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সভায় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

প্রধান উপদেষ্টা প্রবাসীদের উদ্দেশে বলেন, আপনারা অর্থনীতিতে মস্ত বড় অবদান রাখছেন। আপনাদের এই অবদানের স্বীকৃতি আমাদের দিতে হবে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার আমাদের নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করেছি প্রবাসীদের সঙ্গে আলোচনা করতে, তাদের কথাগুলো শুনতে। আপনাদের অনেক অভিযোগ রয়েছে, যা ন্যায্য। আমরা এই সমস্যাগুলো সমাধানের জন্য ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছি। জটিলতা কমানোর চেষ্টা করে যাচ্ছি।

পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং সরকারি সব সেবা প্রবাসীদের কাছে পৌঁছে দিতে নাগরিক সেবা বাংলাদেশ নামে একটি উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা।

তিনি জানান, প্রবাসীদের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে, যাতে করে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি এক প্ল্যাটফর্মে কানেক্টেড থাকতে পারেন।

বাংলাদেশের অর্থনীতি বিধ্বস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের পরিস্থিতি এখন অনেকটাই স্বস্তির জায়গায় ফিরেছে। অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আপনারা বড় অবদান রেখেছেন।

অধ্যাপক ইউনূস বলেন, আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। আমি এরইমধ্যে নির্বাচনের সময় ঘোষণা করেছি। এই নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে।

তিনি বলেন, আশা করছি, এবার আপনাদের নতুন অভিজ্ঞতা হবে। আপনারা সবাই ভোটার হবেন, ভোট দেবেন। নির্বাচন কমিশনারের সঙ্গে আমরা এ বিষয়ে আলোচনা করেছি। তারা প্রস্তুতি নিচ্ছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সোমবার (১১ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ছাত্রীদের মধ্যে সর্বাধিক ভোটার রয়েছেন রোকেয়া হলে— ৫ হাজার ৬৭৬ জন। এরপর রয়েছে কবি সুফিয়া কামাল হলে ৪ হাজার ৪৩৪ জন, শামসুন নাহার হলে ৪ হাজার ৮৪ জন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ২ হাজার ৬৪০ জন এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ২ হাজার ১০৩ জন।

অন্যদিকে, ছাত্রদের মধ্যে সর্বাধিক ভোটার রয়েছে জগন্নাথ হলে— ২ হাজার ২২২ জন। এছাড়া বিজয় একাত্তর হলে ২ হাজার ৩৭ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১ হাজার ৯৫৭ জন, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ১ হাজার ৯৯৮ জন, ফজলুল হক মুসলিম হলে ১ হাজার ৭৬২ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৫১ জন, স্যার এ এফ রহমান হলে ১ হাজার ৩৭৭ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ১ হাজার ৪০২ জন, সূর্যসেন হলে ১ হাজার ৪৯৯ জন, অমর একুশে হলে ১ হাজার ২৯৫ জন, কবি জসীম উদ্‌দীন হলে ১ হাজার ৩০৩ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০৬ জন এবং সলিমুল্লাহ মুসলিম হলে ৬৬৪ জন ভোটার রয়েছেন।

থানা হেফাজতে জনি হত্যা: দুই পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন দণ্ড বহাল
সোমবার (১১ আগস্ট) বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এদিন অপর আসামি সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদুল হাসানের যাবজ্জীবন দণ্ড কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় হাইকোর্ট গতকাল রোববার রায় ঘোষণা শুরু করেন, আজ রায় শেষ হয়।

আদালতে আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান এবং আইনজীবী মো. আবদুর রাজ্জাক এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার উপস্থিত ছিলেন। বাদীপক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী এস এম রেজাউল করিম।

রায় ঘোষণার পুরো সময় মামলার বাদী নিহত ইশতিয়াকের ভাই ইমতিয়াজ হোসেন ও তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

স্ত্রীকে হত্যার পর মরদেহে আগুন দিয়ে পালানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে
সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর মরদেহ কাপড় দিয়ে পেঁচিয়ে আগুন দিয়ে পালানোর  অভিযোগ উঠেছে স্বামী শাহীন খন্দকারের বিরুদ্ধে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

গতকাল শনিবার দিবাগত ভোর রাতে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার কালাম মাদবরের ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতের নাম নুরানী আক্তার। তিনি স্থানীয় ন্যাচারাল ইন্ডিগো লিমিটেড কারখানায় কাজ করতেন। অভিযুক্ত পলাতক স্বামীর নাম শাহীন খন্দকার। তিনি বগুড়া জেলার সোনাতলা থানার সোনাতলা নতুন বন্দরের আনারুল খন্দকারের ছেলে। শাহীন খন্দকার পিকআপ চালক বলে জানা গেছে।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, পারিবারিক কলহের জেরে ভোরে স্বামী শাহীন খন্দকার তাঁর স্ত্রী নুরানীকে হত্যার করেন। পরে মরদেহ কাপড় দিয়ে পেঁচিয়ে ধরিয়ে দিয়ে পালিয়ে যান। এ সময় প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে আগুন নিভিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়া অভিযুক্ত স্বামী শাহিনকে আটকে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা মামুন হত্যায় আরাভ খানসহ ৮ আসামির যাবজ্জীবন
আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এ রায় দেন।

আরাভ বাদে বাকি দণ্ডপ্রাপ্তরা হলেন- আরাভের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, দিদার পাঠান, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হোসেন এবং দুই কিশোরী মেহেরুন নেছা স্বর্ণ ওরফে আফরিন ওরফে আন্নাফী ও ফারিয়া বিনতে মীম ওরফে মাইশা।

এদের মধ্যে আরাভ ও সুরাইয়া পলাতক। জামিনে আছেন অপ্রাপ্তবয়স্ক আন্নাফী ও মাইশা। বাকিরা কারাগারে রয়েছেন।

২০১৮ সালের ৭ জুলাই বনানীতে খুন হন পুলিশ পরিদর্শক মামুন। এর দুদিন পর গাজীপুরের জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।  এ নিয়ে মামলা করেন মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান।

২০২৩ সালে দুবাইয়ে অভিজাত জুয়েলারি দোকান উদ্বোধন করে আলোচনায় আসেন আরাভ খান। একটি অস্ত্র মামলায় ওই বছর তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সংঘবদ্ধ ধর্ষণের শিকার ৪ মাসের অন্তঃসত্ত্বা, ঢামেকে ভর্তি
রবিবার (৯ মার্চ) ভুক্তভোগী ওই নারী শারীরিকভাবে অসুস্থ হওয়ায় স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে ভুক্তভোগী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- আশরাফুল ইসলাম সিয়াম (২০) ও জিৎ সরকার (১৯)।

উল্লেখ্য, শনিবার (৮ মার্চ) রাতে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে পানগাঁও ঋষিপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ওই নারীকে পালাক্রমে সংঘবন্ধ ধর্ষণ করা হয়।

জাজিরা (কেরানীগঞ্জ) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোশারফ হোসেন মিয়া জানান, ভুক্তভোগী নারীকে থাকা-খাওয়ার ব্যবস্থা করার কথা বলে এজাহারনামীয় আসামিরা দক্ষিণ কেরানীগঞ্জের পানগাও ঋষিপাড়া নয়াবাড়ির একটি পরিত্যাক্ত বাড়িতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে ওই নারী চার মাসের অন্তঃস্বত্ত্বা হওয়ায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

বিশেষ ট্রেন চালু হওয়ায় খুলনা-ঢাকা রুটে সময় ও খরচের সাশ্রয়- ১ ডিসেম্বর উদ্বোধন
আজ সকাল সাড়ে ১০টায় বিশেষ এই ট্রেনটি পরীক্ষামূলকভাবে চলেছে। আগামী ১লা ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।

প্রতিদিন ৪ জোড়া ট্রেন ঢাকা থেকে খুলনা এবং খুলনা থেকে ঢাকা চলাচল করবে। এ রুটে ঢাকা থেকে খুলনা পৌঁছাতে সময় লাগবে মাত্র ৩ ঘণ্টা। সাধারণ যাত্রীরা বাস ভাড়ার চেয়ে কম খরচে ও সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন। ইতোমধ্যেই যার প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। যাত্রীদের কথা মাথায় রেখে নতুন করে টিকিটের বুথ বাড়ানো হচ্ছে।

আনুষ্ঠানিকভাবে ট্রায়াল ট্রেন উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রেলওয়ে ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই ট্রেনটি চালু হওয়ার আগে ঢাকা থেকে ভাঙ্গা-ফরিদপুর-রাজবাড়ী হয়ে খুলনার দূরত্ব ছিল ৩৬৭ কিলোমিটার। বর্তমানে ঢাকা-ভাঙ্গা-যশোর হয়ে খুলনায় এই ট্রেনটি চালু হওয়ার পর যেই দূরত্ব কমে নেমে আসবে মাত্র ১৭২ কিলোমিটারে। যার ফলে খরচ ও সময় ২টিই সাশ্রয় হবে।

প্রস্তাবনা অনুযায়ী, সুন্দরবন এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেসসহ খুলনা থেকে পদ্মা সেতু হয়ে প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচল করবে ঢাকায়।

প্রতিদিন ভোর ৬টা, বেলা সাড়ে ১২টা, দুপুর আড়াইটা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনা থেকে ছেড়ে যশোর, নড়াইল, ভাঙা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছাবে ট্রেন। এতে সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। প্রস্তাবনায় সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা। এমন খবরে দারুণ উচ্ছ্বসিত ভাঙ্গাসহ খুলনা অঞ্চলের সাধারণ যাত্রীরা।

শনির আখড়ায় বাবা-ছেলেসহ ‍গুলিবিদ্ধ ৬
বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় শনির আখড়ায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে আহত শিশুটির মা লিপি আক্তার জানান, তাদের বাসা শনির আখড়ায়। সন্ধ্যায় বাসার সামনের রাস্তায় কোটা আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছিল। এদিকে শিশুটি বাসায় কান্নাকাটি করতে থাকায় তার বাবা কোলে নিয়ে বাসার গেটের সামনে দাঁড়িয়ে রাস্তার পরিস্থিতি দেখছিলেন। তখন গুলি এসে শিশুটির বাবার মুখ, বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় লাগে। এ ছাড়া কোলে থাকা শিশু রহিতের ডান হাতে এবং বুকে লাগে। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

আহত মাহিম আহমেদ পিয়াস (১৭) নামে এক শিক্ষার্থী জানায়, সে দনিয়ায় ব্রাইট স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়ে। বিকেলে কোচিং শেষ করে বাসায় ফিরছিলে। তখন শনির আখড়ায় সংঘর্ষের মাঝে পড়ে গেলে গুলিতে সে আহত হয়।

আহত আরও তিনজন হলেন- মনিরুল ইসলাম (২০), ফয়সাল (৩০) ও সোহাগ (২৫)। তাদের শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া সংবাদমাধ্যমকে জানান, শনির আখড়া থেকে আসা আহত ছয়জনকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গায় কোটা আন্দোলনের ঘটনায় অন্তত ৫২ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে আন্দোলনকারী, ছাত্রলীগ সদস্য, পুলিশ ও সাংবাদিক রয়েছে।

মুক্তা চাষে সাফল্যের স্বপ্ন দেখছে পাথরঘাটার শহিদুল
বরগুনা পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের শিংড়াবুনিয়া গ্রামে মাছ চাষের সঙ্গে মুক্তা চাষ করে সাফল্যের স্বপ্ন দেখছেন শহিদুল ইসলাম । মুক্তা একটি লাভ জনক চাষ। গহনা হিসেবে বিশ্বে মুক্তার কদর রয়েছে। মাছ চাষের সাথে সাথেও মুক্তা চাষ করা যায় এটির জন্য প্রয়োজন হয় না অতিরিক্ত কোন জায়গা। মুক্তা চাষী শহিদুল ইসলাম বলেন, ২০১৮ সালের ইউটিউবের ভিডিও দেখে মুক্তা চাষের প্রতি আগ্রহী হই। তারপর আমি একটি প্রশিক্ষণ কেন্দ্র ফোন নম্বর সংগ্রহ করে দশ দিনের প্রশিক্ষণ নিয়ে আসি ঝিনাইদা থেকে। প্রথমবারে আমি পরীক্ষামূলকভাবে ৩০০ ঝিনুকে মুক্তা চাষ করি। প্রথমবারে ঝিনুকে নিউক্লিয়াস ভালো না থাকায় অধিক লাভবান হতে পারেনি। প্রথম পর্যায়ে প্রতি ঝিনুকে আমার খরচ হতো ৫০ থেকে ৬০ টাকা সেটা থেকে প্রাপ্ত মুক্তা বিক্রি করতাম ১২০ থেকে ১৩০ টাকা। এ বছর আমি ভারত থেকে নিউক্লিয়াস সংগ্রহ করে মুক্তা চাষ করেছি ৪ হাজার ঝিনুকে। ১ হাজার ঝিনুকে ৫৫ হাজার থেকে ৬০ হাজার টাকা খরচ হয়েছে। আমার চাষ করা ৪ হাজার ঝিনুক থেকে ৮ হাজার মুক্তা সংগ্রহ করতে পারব । বর্তমান সময়ে একটি এক একটি মুক্ত বিক্রি হচ্ছে ৩ শত থেকে ৪ শত টাকা । তাহলে আমার ৮ হাজার মুক্তা বিক্রি করতে পারো ৩০ লাখ টাকার অধিক। আমার সকল খরচ বাদ দিয়ে ২৭ লাখ টাকার অধিক লাভ হবে। তিনি আরো বলেন, আগামী অক্টোবর থেকে বাণিজ্যিকভাবে মুক্তা রফতানি করা যাবে । এরই মধ্যে দেশি ও বিদেশী বেশ কিছু কোম্পানির সঙ্গে যোগাযোগ শুরু করেছি । তারা আমার মুক্তা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। মুক্তা চাষ দেখতে আসা আরিফ বলেন ,শহিদুল ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম মুক্ত চাষ একটি লাভজনক চাষ। আমার ইচ্ছা আছে আমি শহিদুল ভাইয়ের কাছ থেকে সকল প্রক্রিয়া জেনে নিয়ে মুক্তা চাষ করব। উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, শহিদুল ইসলামের মুক্তা চাষের ব্যাপারে খোঁজ খবর নিয়ে সার্বিকভাবে মৎস্য বিভাগ থেকে তাকে পরামর্শ প্রদান করে যাচ্ছি। তাকে আমরা একটা প্রদর্শনী দিয়েছি। তার স্বপ্ন বাস্তবের পথে রয়েছে। বেশ কিছু পুকুরে দ্রুত সময়ে মুক্তা চাষ শুরু করা হবে।

ওয়েস্ট এন্ড স্কুল এলামনাইয়ে নতুন কমিটি, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
শনিবার ( ৯ সেপ্টেম্বর) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের অডিটোরিয়ামে (আইডিইবি) এলামনাই এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন এলামনাই এসোসিয়েশনের সদ্য বিদায়ী সহ-সভাপতি মোখলেছুর রহমান খান মজলিস। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এড. সফিক মাহমুদ পিন্টুসহ সাধারণ সদস্যরা। সাবেক শিক্ষার্থীদের এই সংগঠনের নেতৃত্ব নির্বাচনে কমিশনের দায়িত্ব পালন করেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ এম জেড হাসান।

সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা ওয়াসার সাবেক পরিচালক সোহরাব হোসেন এবং বাংলাভিশনের প্রধান ব্রডকাস্ট প্রকৌশলী একেএম ফেরদাউস। নির্বাচনে এলামনাই এসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হন প্রফেসর ডা. খান আবুল কালাম আজাদ। নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জুলফিকার আলী মবু ।

নবনির্বাচিত সাধারন সম্পাদক বলেন, বলেন, মেধাবী পারদর্শী শিক্ষকদের নিয়ে শিক্ষার্থীদের জন্য নানান ধরনের কর্মকাণ্ড গ্রহণ করা হবে। গত কয়েকবছর বৈশিক মহামারির জন্য অনেক কিছুই করা যায়নি। তবে এবার আমরা স্কুলের শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করতে চাই। আপনাদের সহযোগিতা কামনা করি। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ‘ওয়েস্ট এন্ড হাই স্কুলের সাবেক শিক্ষার্থী। সভায় তিনি স্কুলের সবাইকে উপস্থিত দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। স্কুলকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, স্কুলের এক সময় অনেক নাম ছিলো। কিন্তু এখন আর সেটা নেই। এটা বেশ দুখঃজনক। স্কুলের সাবেক শিক্ষার্থীরা অনেক ভালো ভালো স্থানে আছেন।

তারা চাইলে স্কুলকে আগের স্থানে নিয়ে যাওয়া সম্ভব। এই কমিটি স্কুলের শতবর্ষ অনুষ্ঠিত হবে বলে কমিটির সদস্যপদ বর্ধিত করে ১৪১ বিশিষ্ট করা হয়েছে বলে জানানো হয়। ওয়েস্ট এন্ড হাই স্কুলের এলামনাই এসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ১৯৫৮ সালে মুন্সীগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট শিল্পপতি এবং ব্যবসায়ী মোহাম্মদ ইউনুছ তিন দশকের অধিক সময় যাবৎ কাগজ, আইটি, ইন্স্যুরেন্স, মার্চেন্ট ব্যাংক, এগ্রো সেক্টর, বস্ত্র ও হিমাগার শিল্প-বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন। তিনি সোবহান আইস এ্যান্ড কোল্ড স্টোরেজ লিঃ, ইউনুছ কোল্ড স্টোরেজ লিঃ, অনন্ত পেপার মিলস্ লিঃ, ইউনুছ পেপার মিলস্, ইউনুছ ফাইন পেপার মিলস্, ইউনুছ স্পিনিং মিলস্, ইউনুছ নিউজপ্রিন্ট মিলস্ এবং ইউনুছ অফসেট পেপার মিলস্-এর ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি অনলাইন সংবাদপত্র সোনালী নিউজ ডট কম এর প্রকাশক।

ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ওয়ার্ড ব্রীজ স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য। এছাড়া তিনি গ্যালাক্সী ফ্লাইং একাডেমী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। মোহাম্মদ ইউনুছ বহু সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত রয়েছেন। তিনি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এবং কুর্মিটোলা গলফ ক্লাবের আজীবন সদস্য।

স্বামী বিএনপি করায় তালাক দিলেন স্ত্রী: এশিয়ান সময়
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে সাভার মডেল থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে নানান অভিযোগ তুলে জিডি করেন তিনি।

এর আগে, ভুক্তভোগী দুই সন্তানের জননী রহিমা বেগম ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের কার্যালয়েও এ বিষয়ে প্রতিকারের জন্য যান।

রহিমা বেগম (৪৩) সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের মো. শাহজাহানের মেয়ে। অভিযুক্ত ফরহাদ মিয়া (৫৫) মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার খাসিরচর গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে। বর্তমানে তিনি সাভারের তেঁতুলঝোড়া এলাকায় থাকছেন।

এ বিষয়ে রহিমা বেগম বলেন, ‘আমার স্বামী ফরহাদ বিএনপির মিছিলে যান। তার লাইগা আমি তারে ডিভোর্স দিলাম। আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আওয়ামী লীগ করতেন তিনি। আমি এই কারণে তাকে (স্বামী) ডিভোর্স দিয়ে দিলাম। তার সঙ্গে আমি সংসার করব না। আমার ওপর অনেক নির্যাতন, অত্যাচার করেছে সে। আমাকে প্রচুর মারধর করেছে। বিএনপির মিছিলে যাইতে মানা করছি দেখে এমন অত্যাচার করছে।’

তবে এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী ফরহাদ মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সাভার মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদ বলেন, রহিমা বেগম জানিয়েছেন, তার স্বামী বিএনপি সমর্থক। তিনি নেশা করেন এবং নেশার টাকা না পেলে স্ত্রীকে মারধর করতেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পুলিশ সুপারের কাছে গিয়েছিলেন। এ ঘটনায় ওই নারী আজ থানায় একটি জিডি করেছেন। ঘটনাটি হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তাকে তদন্ত করার জন্য ওসি নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইডেন ছাত্রলীগ সভাপতি রিভাকে পেটাল জুনিয়র কর্মীরা
গত মঙ্গলবার (২১ আগস্ট) গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা শেষে টিএসসি মিলনায়তনের প্রবেশ পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শামসুন নাহার হল ও রোকেয়া হল ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ইডেন কলেজ ছাত্রলীগের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, সভায় প্রথম দিকের চেয়ারে বসেছিলেন রোকেয়া হল ছাত্রলীগের পদপ্রত্যাশী মিহা আক্তার ও শামসুন নাহার হলের নীলম বিশ্বাস সেতুসহ বেশ কয়েকজন। এ সময় রিভাসহ কয়েকজন কেন্দ্রীয় পদধারী নেত্রী তাদের উঠে পেছনে গিয়ে বসতে বলেন। তবে তারা রিভাদের চিনেন না জানিয়ে উঠতে অস্বীকৃতি জানান। এ সময় মিহার চোয়াল ধরে ঝাঁকি দেন রিভা। পরে সভা শেষে সৈকতের অনুসারী বঙ্গমাতা হল ছাত্রলীগে পদপ্রত্যাশী তানিয়া আক্তার তাপসীসহ কয়েকজন রিভাকে আটকে ধরেন। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ইডেন কলেজের দুই নেত্রী নাম না প্রকাশের শর্তে গণমাধ্যমে অভিযোগ করে বলেন, ‘রিভা আপুকে গলা টিপে ধরে কয়েকটা থাপ্পড় মারছে, লাথিও মারা হয়েছে। এটা তো আমাদের ইউনিট ছাত্রলীগকে থাপ্পড় মারা হলো। এটা মেনে নেওয়া যায় না। ইডেন তো সাধারণ ইউনিট না। আমরা এটার সুষ্ঠু বিচার চাই। সঠিক বিচার না হলে আমরা শেষ পর্যন্ত যাব।’

তামান্না জেসমিন রিভা একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকারে বলেন, বসা নিয়ে ছোটবোনদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। তারা ইউনিভার্সিটির কয়েকজন পদপ্রত্যাশী। আমরা কেন্দ্রীয় পদধারীরা বসতে চাইছি, কিন্তু তারা উঠবে না। ওরা আমাদের কাউকে চিনেই না এরকম। পরে কেন্দ্রীয় কয়েকজন নেতা এসে তাদের সরিয়ে দেন। পরে আমরা যখন সভা শেষে বের হই, আমাদের কয়েকজনকে আটকায়। আমাদের সঙ্গে ঝামেলা করার চেষ্টা করছিল। তেমন কিছু হয়নি।’

অভিযোগের বিষয়ে তানিয়া আক্তার তাপসী ওই গণমাধ্যমকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আগে গিয়ে সামনে বসেন। ১২টার দিকে ইডেনের নেত্রীরা এসে তাদের উঠায়ে দিয়েছেন। তারা ওই মেয়েগুলোকে মুখে ধরে বাজে ব্যবহার করেছেন। তো আমরা প্রোগ্রাম শেষে রিভার কাছে বিচার দিতে গিয়েছি। তখন উনি আমাদের সঙ্গে অ্যাগ্রেসিভ আচরণ করেন। আমরা বাঁচার জন্য যা করার করছি। ওরা অনেকে ছিলেন। ইডেন কলেজ মারামারিতে সবসময় ফার্স্ট, আমরা না।’

লোক সমাগম ম্যানেজ করা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ : ডিএমপি কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, এবার বেশি মানুষ শ্রদ্ধা জানাতে হাজির হবেন বলে ধারণা করছি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখেই এবার জাতীয় শোক দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। লোক সমাগম ম্যানেজ করা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ।

সোমবার (১৪ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলন, আশপাশের প্রতিটি জায়গা নিরাপত্তা বলয়ের ভেতরে রাখা হয়েছে। কয়েকদিন ধরে আশপাশে যত মেস-হোটেল রয়েছে প্রতিদিন রাতে প্রতিটিতে একাধিকবার আমরা নিরাপত্তার জন্য তল্লাশি করি। এছাড়াও প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি যাওয়ার পর মূলত আমরা এখানে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেবো। এজন্য দুই ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

যারা ধানমন্ডি-৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসবেন তাদের অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ব্যাগ, চাকু কিংবা অন্য কোনোকিছু নিয়ে আসবেন না। প্রত্যেকটি লোককে আর্চওয়ে গেটের মাধ্যমে তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হবে। গেটে মেটাল ডিটেক্টরে তল্লাশি করা হবে।

পূর্ব প্রস্তুতি হিসেবে রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসানো হয়েছে, মেস, হোটেল ও আবাসিক এলাকায় চেক করা হচ্ছে। কোনো সন্ত্রাসী বা দুষ্কৃতিকারী আশ্রয়-প্রশ্রয় নিয়েছে কি না তা দেখা হচ্ছে। নির্বাচনের বছরে কেউ যাতে কোনো নাশকতার মাধ্যমে সরকার বা পুলিশকে বিব্রত করতে না পারে।

সাইবার জগতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে জানিয়ে ডিএমপি কমিশনার বলন, সিটিটিসি ও ডিবির সাইবার ইউনিট সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে কোনো হুমকি আছে কি না। সার্বিকভাবে আমরা যে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি আশা করছি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সর্ব স্তরের মানুষ যারা শ্রদ্ধা নিবেদন করতে আসবেন, তারা নিরাপত্তার মধ্যে শ্রদ্ধা জানাতে পারবেন।

১৫ আগস্ট ঘিরে কোনো সুনির্দিষ্ট জঙ্গি হামলার তথ্য নেই। তবুও আমরা মনিটরিং করছি, আমরা সতর্ক রয়েছি। গত পরশুদিন দেখলাম ‘ইমাম মাহাদীর কাফেলা’ নামক নতুন একটি জঙ্গি সংগঠন। সিলেট থেকে এই জঙ্গি সংগঠনের ১০ জনকে সিটিটিসি গ্রেপ্তার করেছে।

১৫ আগস্টকে ঘিরে সাইবার হামলার হুমকি এসেছে। ডিএমপির কোনো চ্যালেঞ্জ আছে কি না? জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, আমাদের কোনো চ্যালেঞ্জ নেই। এবারের চ্যালেঞ্জটা লোক সমাগম অন্যবারের তুলনায় অনেক বেশি হবে। লোক সমাগম ম্যানেজ করা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। ২০ থেকে ৩০ শতাংশ লোক এবার বেশি হবে। এছাড়া অন্য কোনো চ্যালেঞ্জ নেই।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এ হাফিজ আক্তার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান।