এশিয়ান সময় - : নারায়নগঞ্জ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ইয়াবাসহ যৌথ বাহিনীর অভিযানে আটক
এ বিষয়ে অভিযোগ দিলে অভিযান চালায়
সেনাবাহিনী ও পুলিশ।
হাসপাতাল সূত্র জানায়, জিদান হাসপাতালের কর্মীদের হুমকি-ধমকি দিয়ে অনৈতিক সুবিধা নিচ্ছিলেন।
নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সংগঠকসহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে চারটি ইয়াবা জব্দ করা হয়।
রোববার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ অভিযান চালানো হয়। আটক দুজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মো. জিদান ও হাসপাতালের দালাল ইকবাল হোসেন। এ ঘটনায় জিদানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, জিদান হাসপাতালের কর্মীদের হুমকি-ধমকি দিয়ে অনৈতিক সুবিধা নিচ্ছিলেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির ভেতরে ইয়াবা বিক্রি করতেন। এ বিষয়ে অভিযোগ দিলে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ।
হাসপাতালের তত্ত্বাবধায়ক এম এ বাশার বলেন, ‘যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুজনকে আটক করে নিয়ে গেছে। তাদের মধ্যে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বলে জানতে পেরেছি।’
বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ‘জিদান বাড়িঘরে রং ও ইন্টেরিয়র ডিজাইনের কাজ করত। আন্দোলন চলাকালে সে পিঠে ছররা গুলিতে আহত হয়েছিল। এর পর থেকেই সে সমন্বয়ক পরিচয় দিয়ে হাসপাতালে দালালি ও স্টাফদের হুমকি-ধমকি দিয়ে সুবিধা আদায় করত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী জিদান ও ইকবালকে আটক করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
যোগাযোগ করা হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান বলেন, ‘জিদান জেলা কমিটির সংগঠক ছিল। তাকে আটকের বিষয়টি জানতে পেরে আমরা প্রশাসনকে বলেছি, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নিতে। সেই সঙ্গে আমরাও তাকে দল থেকে বহিষ্কার করেছি।’
সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। তার নামে রাজধানীর মিরপুর মডেল থানা ও আদাবর থানায় হত্যা মামলা দায়ের রয়েছে। সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু আন্দোলনের সময় মিরপুর মডেল থানা ভাঙচুর ও জ্বালিয়ে দেয়ার কারণে ব্যারিস্টার সুমনকে আপাতত পল্লবী থানায় রাখা হয়েছে।
গ্রেফতার হবার আগে সোমবার দিবাগত রাত ১টা ২১ মিনিটে ফেসবুকে নিজের ব্যক্তিগত ভেরিফায়েড আইডি থেকে ব্যারিস্টার সুমন লেখেন, আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দো’আ করবেন সবাই।
ব্যক্তিগত আইডিতে পোস্ট লিখে জানানোর পাশাপাশি নিজের পেজ থেকে একটি ভিডিও বার্তাও দেন তিনি। ২ মিনিট ৪৮ সেকেন্ডের সেই ভিডিওতে তিনি জানান, রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকের মতো তিনি দেশত্যাগ করেননি। তিনি বলেন, আমি দেশেই আছি, ঢাকা শহরেই আছি। তবে নিরাপত্তাজনিত কারণে আমি নিজের অবস্থান একটু গোপন রেখেছি।
ভিডিও বার্তায় ব্যারিস্টার সুমন আরও বলেন, দেশ সংস্কারে কাজ করার সুযোগ পেলে আমি কাজ করবো। সংস্কারের অংশ হিসেবে এখন যাদের বিরুদ্ধে মামলা চলছে, এরকম অনেকের বিরুদ্ধে আমি মামলা করেছিলাম। এর শুরুটা আমিই করেছিলাম।
এসময় সংসদ সদস্য হিসেবে পাওয়া স্বল্প সময়কে দেশের মানুষের কল্যাণে ব্যয় করেছেন বলে জানান ব্যারিস্টার সুমন। রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে অনৈতিক কোনো কাজের সাথে যুক্ত হওয়া কিংবা অবৈধ সম্পদ গড়েননি বলেও দাবি করেন সুমন।
তিনি আরও জানান, আমার নামে কোনো মামলা হলে আমি যেহেতু আইনজীবী, তাই আইনের প্রতি শ্রদ্ধা আমার আছে। আমি আইনের মাধ্যমেই আমি সেটি মোকাবেলা করবো।
উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি সুপ্রিম কোর্টের আলোচিত এই আইনজীবী। তবে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের প্রার্থী এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে পরাজিত করে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। এতে সংসদ সদস্য পদ হারান তিনি।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা গোদনাইল এলাকায় অবস্থিত আর কে এগ্রো ফার্মের কোরবানির উপযোগী একটি ষাঁড়ের নাম রাখা হয়েছে ‘শাকিব খান’। ২৫ মণ ওজনের এই ষাঁড়টি ১২ লাখ টাকায় বিক্রি হয়েছে।
বুধবার (২৯ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন খামারটির ব্যবস্থাপক আব্দুস সামাদ। তিনি জানান, বিকেলে এক গার্মেন্টস মালিক গরুটি কিনে নেন।
এর আগে সোমবার (২৭ মে) ‘যে কারণে কোরবানির পশুর নাম শাকিব খান-জায়েদ খান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে জাগো নিউজ।
সাড়ে তিন বছরের শাহিওয়াল জাতের ‘শাকিব খান’ ষাঁড়টির ওজন ২৫ মণ। সাদা ধূসর রঙের এই ষাঁড়টির লম্বা প্রায় ১০ ফুট, উচ্চতা ৫ ফুট। এর দাম প্রথমে ১৫ লাখ টাকা চাওয়া হয়েছিল।
ষাঁড়টির নামকরণের বিষয়ে আব্দুস সামাদ বলেন, “আদর করে ষাঁড় দুটির এমন নাম রেখেছি। ‘শাকিব খান’ ষাঁড়টি দেখতে অনেক সুন্দর। ছোট থেকেই একে লালন-পালন করছি। তখন থেকেই সবাই তাকে ভালোবাসছে। রাজার মতো হাঁটে। ওর মধ্যে সবসময় কিং খানের মতো একটা ভাব থাকে। আমাদের ভালোবাসার ও পছন্দের নায়ক হচ্ছেন শাকিব খান। এ কারণে নাম রেখেছি শাকিব খান।”
তিনি আরও জানান, এখনো ‘জায়েদ খান’ নামের আরেকটি ষাঁড় অবিক্রিত আছে। আশা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে সেটিও বিক্রি হয়ে যাবে।
নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ ফারুক আহমেদ বলেন, "নারায়ণগঞ্জ ঘনবসতিপূর্ণ একটি এলাকা। এবার আমাদের কোরবানিযোগ্য পশুর চাহিদা দুই লাখ ৬৬ হাজার ৮০৩টি। আশা করি কোনো ঘাটতি হবে না।"
এই ধরনের অনন্য নামকরণ এবং বিশাল ওজনের ষাঁড় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে, যা কোরবানির বাজারে এক নতুন রঙ যোগ করেছে।
AsianSomoy
ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৬
এ সময় তাদের কাছ থেকে ডিবি পুলিশের ব্যবহৃত পোশাক, ওয়ালেস ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃত ডাকাত সদস্যরা হলেন, বরিশালের বানড়ীপাড়া থানার মোঃ শামীম (৩৫), সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার আরিফুল ইসলাম (৩০), জামালপুরের মাদরগঞ্জ থানার নাদিরুল ইসলাম (৩৩), বরিশালের উজিরপুর থানার, মোঃ মিলন (৪৬), কুমিল্লার গাছা থানার রায়হান, ফরিদপুরের নয়ন (২৬)।
সোনারগাঁ থানার আওতাধীন তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ জাকির রাব্বানী জানান, উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকার ব্রিজের কাছের পুলিশ চেকপোষ্ট অতিক্রম কালে সন্দেহজনকভাবে সরাসরি হাতেনাতে ৬ ভুয়া ডিবি পুলিশকে আটক করে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের টিম ।
এসময় তাদের ডাকাতির কাজে ব্যবহৃত সাদা রংয়ের টয়োটা হাইস গাড়ি, নগদ ৯০ হাজার টাকা, কালো রংয়ের প্লাস্টিকের বাট-যুক্ত সিলভার রংয়ের স্টীল বডির একটি খেলনা পিস্তল, একটি জলপাই রংয়ের কোটি, যার সামনে ও পিছনে হলুদ রংয়ের কাপড় দ্বারা DB DMP লেখা আছে, একটি ভাঙ্গা ও অকেজো ওয়াকিটকি (ওয়ারলেস সেট), একটি কালো রংয়ের লেজার লাইট, একটি হেনদা, কাঠের বাট যুক্ত মরিচা পরা একটি চাইনিজ কুড়াল, একটি বাশের লাঠি, তিনটি চেক গামছা, একজোড়া হাতকড়া যাতে বাংলাদেশ পুলিশের মনোগ্রাম খোদাই করে লেখা আছে, ৪টি এন্ড্রোয়েট মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।
আটককৃত ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করে ১০দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধাদের কাছে শামীম ওসমান যে কারণে ক্ষমাপ্রার্থী
আজ রোববার নারায়ণগঞ্জ সদরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শামীম ওসমান আরও বলেন, ‌‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে জানা গেছে আমাদের দেশের স্বাধীনতার ওপর আবারও হস্তক্ষেপ চলছে। এই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি বর্তমানে যেসব বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে একটি সম্মেলন হওয়া জরুরি।’
তিনি আরও বলেন, ‘আজকে স্লোগান দেওয়ার সময় এসেছে বীর বাঙালি অস্ত্র ধর বাংলাদেশ রক্ষা কর। আজকে এমন একটি পরিস্থিতি এসেছে। বঙ্গবন্ধু বলেছিলেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমার মনে হচ্ছে সামনে আমাদের সেই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সে ব্যাপারে আমি আপনাদের নির্দেশনা চাই।’
তিনি আরও বলেন, ‘আপনারা বীর মুক্তিযোদ্ধা। আমাদের, আপনাদের যোগ্য হওয়ার সুযোগ নেই। আপনারা যেটা করেছেন, এ দেশ স্বাধীন করে দিয়েছেন। তার চেয়ে বড় কিছু তো আর করার থাকে না। তারপরেও বীর মুক্তিযোদ্ধাদের দেশ রক্ষার জন্য কথা বলতে হয়। এটা দুর্ভাগ্যজনক।’
শামীম ওসমান আরও বলেন, ‘এ নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সূতিকাগার। বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে বারবার নারায়ণগঞ্জের কথা বলেছেন। প্রতিটি আন্দোলনে নারায়ণগঞ্জের মানুষ রক্ত দিয়েছে। পঁচাত্তরের পরেও শেখ হাসিনার নেতৃত্বে নারায়ণগঞ্জের মানুষ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছেন।’
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
বিশনন্দি ফেরিঘাটে র‍্যাব ১১ এর অভিযানে ০২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিশনন্দি ফেরিঘাটে র‌্যাব ১১ এর অভিযানে ০২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নারায়ণগঞ্জ : র‌্যাব ১১ সিপিএসসি আদমজীনগর ও সিপিএসসি নরসিংদী এর যৌথ অভিযানে ০২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে । রবিবার (১৩ আগস্ট) বিকালে ফেরিঘাট এলাকা তাদের কে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার কসবা থানার বড়মুরা এলাকার আবুল বাশারের মেয়ে নয়ন (২৬) ও একই থানার ধজননগর এলাকার লতিফ ভুঁইয়ার মেয়ে শিরিনা আক্তার (২৪) । র‌্যাব ১১ এর সিপিএসসি, নরসিংদীর সিনিয়র সহকারী পরিচালক ক্যাম্প কমান্ডার খলিলুর রহমান এর স্বাক্ষরিত এক প্রেস রিলিজ এ জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।
মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি ও সিপিএসসি নরসিংদীর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার বিকাল পৌনে ৬ টায় নারায়ণগঞ্জ জেলার এক আড়াইহাজার থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে আড়াইহাজার থানাধীন বিশনন্দি ফেরিঘাট এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ ০২ জন নারী মাদক ব্যবসায়ীকে সাথে মাদক কাজে ব্যাবহৃত ২ টি মোবাইল ফোন ও ৪ টি সিম কার্ডসহ গ্রেফতার করা হয়।
জব্দকৃত ২০ কেজি গাঁজার বর্তমান বাজার মূল্য ৪ লক্ষ টাকা । গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ফেরিঘাট সংলগ্ন সীমান্তবর্তী এলাকা হতে পরিবহন করে নিয়ে এসে ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনাগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয় ।