এশিয়ান সময় - : আন্তর্জাতিক
বরগুনায় রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব অনিমেষ বিশ্বাস। এ সময় তিনি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মহান মানবিক দায়িত্ব। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিটের ইউনিট কার্যকরী কমিটির সদস্য জনাব একেএম নজরুল ইসলাম মানিক, জনাব মোঃ হারুন অর রশীদ, বরগুনা ইউনিটের ইউনিট লেভেল অফিসার জনাব মোঃ আবদুল করিম, যুব প্রধান জনাব মোঃ আব্দুর রহমান সজিবসহ বরগুনা ইউনিটের যুব সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব এবিএম গোলাম হায়দার নীলু। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মানবতার সেবাই রেড ক্রিসেন্টের মূল অঙ্গীকার। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আবারও তার মানবিক দায়বদ্ধতার প্রমাণ দিয়েছে। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আমি ছয়টি যুদ্ধ থামিয়েছি, কিন্তু এটা সবচেয়ে কঠিন: ট্রাম্প
স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই বৈঠক শেষে ওভাল অফিসে যৌথ সংবাদ সম্মেলন করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘বিশ্বে ছয়টি যুদ্ধ থামিয়েছি আমি। ভেবেছিলাম ইউক্রেন যুদ্ধ বন্ধ করাও সহজ হবে, কিন্তু এটা সবচেয়ে কঠিন। তবু আমি আত্মবিশ্বাসী, আমরা সমাধান খুঁজে পাব।’
তিনি আরও বলেন, ‘আজকের বৈঠক শেষ নয়। মানুষ মারা যাচ্ছে, আমরা সেটা থামাতে চাই। আমার বিশ্বাস, পুতিনও যুদ্ধ শেষ করতে চান।’
যুদ্ধ বন্ধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ‘এই যুদ্ধ শেষ হবে। জেলেনস্কি চান, পুতিনও চান, গোটা বিশ্বই ক্লান্ত। আমরা যুদ্ধবিরতি নয়, সরাসরি শান্তিচুক্তির পথে এগোতে চাই। কারণ শান্তিচুক্তিই স্থায়ী সমাধানের পথ।’
ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ট্রাম্প আশ্বাস দিয়ে বলেন, ‘আমরা তাদের খুব ভালো সুরক্ষা দেব, খুব ভালো নিরাপত্তা দেব।’ তিনি আশা প্রকাশ করেন, ‘কিছু একটা ফল আসবে।’ ট্রাম্প আরও জানান, ইউরোপের সাতজন নেতাও এই প্রক্রিয়ায় যুক্ত আছেন।
জেলেনস্কি যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, ‘হত্যাযজ্ঞ থামাতে এবং যুদ্ধ বন্ধ করতে আপনার প্রচেষ্টা আমরা কৃতজ্ঞতার সঙ্গে দেখছি।’
বৈঠকের সময় হোয়াইট হাউস থেকে সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন ট্রাম্প। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের মাত্র তিন দিন পরই জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসেন তিনি।
ইউরোপীয় ইউনিয়নের এক কূটনীতিক রয়টার্সকে জানান, ফোনালাপ শেষে আবারও বৈঠক শুরু হয়। ক্রেমলিনও বিষয়টি নিশ্চিত করেছে, জানায় যে ট্রাম্প–পুতিনের মধ্যে প্রায় ৪০ মিনিট কথা হয়েছে।
ওয়াশিংটনে জেলেনস্কির সঙ্গে আলাপের পর ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে যুদ্ধ বন্ধ, ইউক্রেনের নিরাপত্তা এবং ইউরোপের স্থিতিশীলতা নিয়ে সরাসরি আলোচনা হয়।
বৈঠকের আগে হোয়াইট হাউসে পৌঁছালে ট্রাম্প জেলেনস্কিকে স্বাগত জানান। সাধারণত সামরিক পোশাকে দেখা গেলেও এবার কালো স্যুট–শার্টে হাজির হন জেলেনস্কি। তাকে দেখে ট্রাম্প বলেন, ‘আমরা ইউক্রেনীয়দের ভালোবাসি।’
পাকিস্তানের দুই শীর্ষ মন্ত্রী ঢাকায় সফরে আসছেন
২১ আগস্ট চার দিনের সফরে ঢাকায় থাকবেন, আর দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ২৩ আগস্ট দুই দিনের সফরে উপস্থিত থাকবেন। এই তথ্য নিশ্চিত করেছে ঢাকার কূটনৈতিক সূত্র।
ইসহাক দারের সফরের সময়সূচি আগে থেকেই নির্ধারিত ছিল। তবে বুধবার পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানও ২১ থেকে ২৪ আগস্ট ঢাকা সফর করবেন।
২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ সক্রিয় হয়েছে। দুই দেশের দেড় দশকের শীতল সম্পর্ক উষ্ণ করার লক্ষ্য নিয়ে গত এপ্রিলে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। এবার আসছেন ইসহাক দার, যার সফরে রাজনৈতিক স্তরের ঘনিষ্ঠতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা হবে।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, দুই মন্ত্রীর সফরের পর পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেবও ঢাকায় আসতে পারেন। সেপ্টেম্বর বা অক্টোবরে অনুষ্ঠিতব্য দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) বৈঠকে অংশ নিতে তার সফরের সম্ভাবনা রয়েছে। সর্বশেষ জেইসি বৈঠক হয়েছিল ২০০৫ সালে।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ইসহাক দারের আনুষ্ঠানিক বৈঠক হবে ২৪ আগস্ট। এটি দীর্ঘ সময় পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। আলোচনায় থাকবে দ্বিপক্ষীয় সম্পর্ক, সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়। সম্ভাব্য সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়।
গত মাসে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভির ঢাকায় সফরের পর দুই দেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি সইয়ের বিষয়ে অগ্রগতি হয়েছে। রাজনৈতিক অনুমোদন মিললে, ইসহাক দারের সফরের সময়ই এ চুক্তি চূড়ান্ত হতে পারে।
জাম কামাল খানের ঢাকার সফরে প্রধান গুরুত্ব দেওয়া হবে ব্যবসা ও বাণিজ্য সম্প্রসারণে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, এই সময় দুই দেশের ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সমঝোতা স্মারক সই হতে পারে। গ্রুপের নেতৃত্ব দেবেন দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবরা।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো অস্বাভাবিক পথ নিচ্ছি না। অন্যান্য দেশের মতো স্বাভাবিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছি। ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও মানুষের চলাচল সহজ করার ওপর জোর দেওয়া হচ্ছে। পাকিস্তানের সঙ্গে বৈরী সম্পর্কের কোনো প্রয়োজন নেই। অতীতে অকারণে যে বৈরী পরিবেশ সৃষ্টি হয়েছিল, তা থেকে আমরা সরে এসেছি। তবে অমীমাংসিত তিনটি বিষয় আলোচনার টেবিলে থাকবে।’
কুয়েতে ১০ প্রবাসীর মৃত্যু
গুরুতর অসুস্থ আরও কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস অনলাইন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় আল-আহমাদি গভর্নরেটের জলিব আল শুয়ুখ ব্লক ৪ থেকে প্রবাসীরা ভেজাল মদ কিনেছিলেন। স্থানীয় নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে বিষাক্ত মদপানের ফলেই এ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে ঘটনাটির কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতরা সবাই প্রবাসী এবং তারা ওই অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তবে তাদের নাগরিকত্বের বিষয়ে এখনো কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাতে ভেজাল মদ্যপানের কারণে অসুস্থ হয়ে পড়েন অন্তত ১৫ জন প্রবাসী। তাদের ফারওয়ানিয়া ও আদান হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হয় এবং বাকিরা এখনও চিকিৎসাধীন আছেন।
ভারত সীমান্তে ২৩ বাংলাদেশিকে পুশইন করলো বিএসএফ
বুধবার ভোরে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। পরে সকালে ঘাগড়া বড়বাড়ি এলাকায় চলাফেরা করতে দেখে ঘাগড়া বিওপির টহল দল তাদের আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাদের নাম-ঠিকানা যাচাইবাছাই করছে। সঠিক পরিচয় নিরূপণ করে তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন: যশোর জেলার মনিরা শেখ (৪০), নবী গাজী (৪৫), বুলবুল মিনহা (৩৫), নাসরিন (২৯), ফারুক হোসেন (৩৫), মেহেরুন (৪০), হযরত আলী (৫৬), করিম ডালি (৩১), সোহেল (১৩), সাহেরা খাতুন (৪০); সাতক্ষীরা জেলার রবিউল ইসলাম, আব্দুস সালাম (২৩), সাবানা খাতুন (৪৫), সাফিয়া খাতুন (৪৫), রোজিনা মোল্লা (৪০), দেড় বছরের শিশু আকাশ, ইকবাল হোসেন (২৮), পারভিন খাতুন (৩৮), মাফিজা (১১), সাজু (১৫); নড়াইল জেলার রাবেয়া খাতুন (৪৫), পুলমতি (৪৫); এবং লালমনিরহাট জেলার তানিয়া আক্তার (২৫)।
সীমান্ত সূত্র জানায়, বুধবার ভোরে হাড়িভাষা ইউনিয়নে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন ঘাগড়া বিওপির সীমান্ত পিলার ৭৫৭/০২এস হতে ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হাড়িভাসা এলাকায় বিএসএফ তাদের ঠেলে দেয়। পরে বিজিবি আটককৃতদের সদর থানায় হস্তান্তর করে। পুলিশ বলছে, থানায় তাদের নাম-ঠিকানা যাচাইবাছাই করা হচ্ছে। আপাতত তাদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে। সঠিক পরিচয় পাওয়ার পর আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হবে।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, বিজিবি কর্তৃক ২৩ জন নারী, পুরুষ ও শিশুকে থানায় হস্তান্তর হয়েছে। নাম-ঠিকানা যাচাই করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
পত্নীতলা ১৪ বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকে ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পত্নীতলা উপজেলার গোডাউন পাড়া ঘাটে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পত্নীতলা থানায় একটি অপমৃত্যুর মামলা (নম্বর-৩৪, তারিখ: ১১/০৮/২৫ ইং) দায়ের করা হয়।
পরে সোশ্যাল মিডিয়ায় মরদেহের ছবি দেখে ভারতের বালুরঘাট থানা পুলিশ নিশ্চিত করে যে, এ বিষয়ে তাদের থানায় একটি নিখোঁজ ডায়েরি রয়েছে। তারা জানান, মৃত ব্যক্তি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার সৈয়দপুর গ্রামের শ্রী অজয় বর্মনের ছেলে কীর্তিমান বর্মন (১৮)।
এ ঘটনার পর পত্নীতলা ১৪ বিজিবি ও বিএসএফ-এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে কীর্তিমান বর্মনের মরদেহ তার পিতার উপস্থিতিতে মামলা তদন্তকারী কর্মকর্তা পত্নীতলা থানার এসআই সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বালুরঘাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
স্ত্রীকে বাঁচাতে নিজের লিভারের ৮০% দান করলেন স্বামী: সৌদিতে ভাইরাল হৃদয়স্পর্শী ঘটনা
সোমবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়, এক বিরল আত্মত্যাগের মাধ্যমে স্বামীর অন্য স্ত্রীকে এমন উপহার সকলের হৃদয় জয় করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বছরের পর বছর ধরে চলা নীরব যন্ত্রণার শেষ পরিণতি এক অসাধারণ উদারতার মাধ্যমে হয়েছে, যখন একজন নারী বেশিরভাগ লিভার তার স্বামীর অন্য স্ত্রীকে দান করেছিলেন।
মাজেদ বলদাহ আল রোকির প্রথম স্ত্রী নুরাহ সালেম আল শাম্মারি দীর্ঘদিন ধরে তার স্বামীর অন্য স্ত্রী তাগরীদ আওয়াদ আল সাদিকে লিভার ও কিডনিজনিত সমস্যার কারণে এবং বারবার ডায়ালাইসিস চিকিৎসার কারণে দুর্বল হয়ে পড়তে দেখছিলেন।
এই কঠিন সময় বছরের পর বছর ধরে চলছিল। এমনকি উন্নত চিকিৎসার সন্ধানে এক বছর ধরে যুক্তরাষ্ট্র ভ্রমণেও কোনো প্রতিকার হয়নি রোগীর। আল রোকি জানান, তিনি তাগরীদকে একটি কিডনি দান করার জন্য নিজেই অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছিলেন। অস্ত্রোপচারে খারাপ কিছু হলে তিনি নুরাহকে তাদের পাঁচ সন্তানের যত্ন নিতেও বলেছিলেন।
কিন্তু এরপরই নুরাহ তার পরিবারকে হতবাক করে দেন। তিনি তার লিভারের ৮০ শতাংশ দান করার কথা জানান। ডাক্তাররা অঙ্গ প্রতিস্থাপনকে কার্যকর বলে মনে করেন এবং প্রতিস্থাপন সফল হয়। আল রোকি তার দ্বিতীয় স্ত্রীর স্বাস্থ্যের অবস্থার বিষয়ে বলেন, ‘তিনি শুষ্ক মরুভূমিতে বৃষ্টির মতো ছিলেন।’
এই পদক্ষেপটি সৌদি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোড়ন তুলেছে, যা অনেকে ত্যাগ, করুণা এবং বিশ্বাসের বিরল মিশ্রণ হিসেবে বর্ণনা করেছেন। একই ছাদের নিচে বসবাসকারী একটি পরিবার এমন আত্মত্যাগের মাধ্যমে অপ্রত্যাশিতভাবে একে অপরের পাশে দাঁড়িনোর এ ঘটনা মন জয় করেছে সকলের।
ও মাই গড গাজায় একদিনে নিহত ৬৯, প্রাণহানি পৌঁছাল ৬১ হাজার ৫০০ জনে
এরফলে এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা পৌঁছেছে ৬১ হাজার ৪৯৯ জনে।
সোমবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
এতে বলা হয়, সোমবার (১১ আগস্ট) দিনব্যাপী ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৬৯ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩৬২ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, গাজায় প্রায় দু’বছর ধরে চলা ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা ৬১ হাজার ৪৯৯ জনে পৌঁছেছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৫৩ হাজার ৫৭৫ জন ফিলিস্তিনি।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হাসপাতালে যেসব নিহত ও আহতকে আনা সম্ভব হয়েছে— কেবল তাদেরকেই ধরা হয়েছে হিসেবের মধ্যে। ধ্বংসস্তূপের তলায় এবং সড়কে এমন অনেক মৃতদেহ পড়ে আছে—যাদের হাসপাতালে আনা সম্ভব হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামের অভাব এবং ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ এজন্য দায়ী। ফলে ইসরায়েলি বাহিনীর অভিযানে আহত ও নিহতের মোট সংখ্যা আরও অনেক বেশি।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় না খেতে পেয়ে এবং অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে ২২২ জনের। এদের মধ্যে ১০১ জনই শিশু। সোমবার খাদ্যাভাব ও অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে এক শিশুসহ ৫ জনের।
এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল। তবুও থেমে নেই তাদের বর্বরতা। এ নিয়ে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।
ভারতে আটক ৫ বাংলাদেশি, নিজেদের আ. লীগ কর্মী ও পুলিশ সদস্য দাবি
গত শনিবার ও রবিবার তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন নিজেদের আওয়ামী লীগ কর্মী এবং একজন নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন।
চারজনকে গ্রামবাসী ও পুলিশ আটক করার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক ভিডিওতে হিন্দিতে জিজ্ঞাসাবাদের সময় এক ব্যক্তি বলেন, "আমরা শেখ হাসিনার দল করতাম। অবৈধ সরকার এ দেশে চলে এসেছে। তখন ওই আমাদের রাস্তা দেখিয়ে এ দেশে নিয়ে এসেছে। আমাদের বাংলাদেশে নিরাপত্তা..." —এরপর ভিড়ের আওয়াজে বাকিটা শোনা যায়নি।
ভিডিওচিত্রে দেখা যায়, তিনজনের হাত বাঁধা, সবার পরনে হাফ প্যান্ট। একজনের গায়ে ছেঁড়া গেঞ্জি, বাকিদের গায়ে জামা নেই। তাদের শারীরিক নির্যাতনের চিহ্নও স্পষ্ট। একাধিক ভিডিওতে দেখা গেছে, গ্রামবাসীদের সহায়তায় পুলিশ তাদের বেঁধে নিয়ে যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম শিলং টাইমস জানায়, শুক্রবার (৮ আগস্ট) সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত অতিক্রম করে মেঘালয়ের রংদাংগাই গ্রামে এক যুবকের ওপর হামলা, অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে চার বাংলাদেশিকে শনিবার গ্রেপ্তার করে পুলিশ। রবিবার গ্রেপ্তার হয় আরও একজন।
শনিবার গ্রেপ্তার চারজন হলেন—জামালপুরের জাহাঙ্গীর আলম (২৫) ও মারুফুর রহমান, নারায়ণগঞ্জের সায়েন হোসেন এবং কুমিল্লার মাহফুজ রহমান। এদের মধ্যে মারুফুর রহমান নিজেকে বাংলাদেশ পুলিশ সদস্য বলে দাবি করেছেন। রবিবার আটক মোবারক মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কলাগাঁও গ্রামের বাসিন্দা।
দক্ষিণ-পশ্চিম খাসি হিলসের পুলিশ সুপার বি. জিরওয়া জানান, রবিবার সকালে গ্রামবাসীদের সহায়তায় গিলাগোড়া গ্রাম থেকে মোবারক মিয়াকে আটক করা হয়।
শিলং টাইমস এর প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থল থেকে বাংলাদেশের পুলিশ কনস্টেবলের একটি আইডি কার্ড, হাতকড়া, ম্যাগাজিনের কভার, পিস্তল হোলস্টার, রেডিও সেট, মোবাইল ফোন, মুখোশ, কুঠার, তার কাটার যন্ত্র ও বাংলাদেশি মুদ্রা উদ্ধার করেছে মেঘালয়ের পুলিশ।
ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
সোমবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভ চলাকালে অন্যান্য নেতার সঙ্গে তাদেরকে আটক করে পুলিশ।
অস্ট্রেলিয়া সেপ্টেম্বর মাসে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে
সোমবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, মধ্যপ্রাচ্যে সহিংসতা কমাতে দুই রাষ্ট্র সমাধানই সর্বোত্তম পথ।
অ্যালবানিজ জানিয়েছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ অস্ত্র ত্যাগ, সাধারণ নির্বাচন আয়োজন এবং ইসরায়েলের অস্তিত্ব স্বীকারের শর্ত মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়াও, যুক্তরাজ্য, ফ্রান্স, নিউজিল্যান্ড ও জাপানের নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৪৭ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে। ইসরায়েল বলেছে, এটি সন্ত্রাসবাদের পুরস্কৃত করা।
জাতিসংঘ জানিয়েছে, গাজার ৮৭ শতাংশ এলাকা বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। তারা সতর্ক করেছে, সামরিক অগ্রগতি আরও বিপর্যয় ডেকে আনতে পারে। ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা দেশগুলো অবিলম্বে অস্ত্রবিরতি এবং মানবিক সহায়তার অবাধ প্রবাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে।
হামাস, ইরান, সৌদি আরবসহ বেশ কিছু দেশ গাজায় ইসরায়েলের নতুন দখল পরিকল্পনাকে জাতিগত নির্যাতন ও গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে। মিশর, জর্ডান, তুরস্ক ও স্পেনসহ অনেক দেশ এই সিদ্ধান্তকে দ্বিরাষ্ট্র সমাধান ও ফিলিস্তিনি অধিকারের লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে।
কী কারণে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ?
অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের সংঘাতের সমাধানে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে ইসরায়েল ও তার মিত্রদের আপত্তি থাকায় ভবিষ্যতে রাজনৈতিক উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে।
তুরস্কে ৬.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প
দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (আফাদ) বরাতে প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার (৬.৮ মাইল) গভীরে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) ভূমিকম্পটির মাত্রা ৬.১৯ এবং গভীরতা ১০ কিলোমিটার বলে উল্লেখ করেছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল বালিকেসির প্রদেশের সিনদিরগিতে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় মেয়র সেরকান সাক জানিয়েছেন, শহরের কেন্দ্রে একটি তিনতলা ভবন ধসে পড়েছে, যেখানে ছয়জন বাসিন্দা ছিলেন। তিনতলা ভবনের ধ্বংসস্তূপ থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, আফাদের জরুরি দল ইস্তাম্বুল এবং পার্শ্ববর্তী প্রদেশগুলোতে ক্ষয়ক্ষতি নিরীক্ষণের কাজ শুরু করেছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তুরস্ক বেশ কয়েকটি ভূতাত্ত্বিক ফল্ট লাইনের উপর অবস্থিত হওয়ায় দেশটি ভূমিকম্প প্রবণ। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ৫৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও
গাজায় আল জাজিরার ৫ সাংবাদিক হত্যা করল ইসরাইল
আল জাজিরার এক প্রতিবেদন মতে, রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় আল শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে অবস্থিত তাঁবু লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে আল জাজিরার পাঁচ সংবাদিকসহ মোট সাতজন নিহত হন।
আল জাজিরার নিহত সাংবাদিকরা হলেন আনাস আল শরীফ (২৮), সংবাদদাতা মোহাম্মদ ক্রিকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফাল ও মোমেন আলিওয়া।
আনাস আল শরীফ আল জাজিরার একজন সুপরিচিত সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে উত্তর গাজা থেকে নিয়মিত প্রতিবেদন করে আসছিলেন। নিহত হওয়ার কিছুক্ষণ আগে এক এক্স বার্তায় তিনি লেখেন, গাজা নগরীর পূর্ব ও দক্ষিণ অংশে প্রচণ্ড বোমাবর্ষণ শুরু করেছে ইসরাইল।
তার কথায়, ‘অবিরাম বোমাবর্ষণ.. গত দুই ঘন্টা ধরে, গাজা সিটিতে ইসরাইলি আগ্রাসন তীব্রতর হয়েছে।’ ওই পোস্টে একটি ভিডিও শেয়ার করেন আনাস। তার সবশেষ ভিডিওতে ইসরাইলের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে অন্ধকার আকাশ মুহূর্তের জন্য কমলা আলোয় আলোকিত হয়ে ওঠে।
আনাস আল শরীফকে হত্যার পর এক বিবৃতি প্রকাশ করে ইসরাইলি সেনাবাহিনী। তাতে তার বিরুদ্ধে হামাসের একটি শাখার নেতৃত্ব দেয়ার অভিযোগ করে। ফিলিস্তিনের এই সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠীর সঙ্গে তার সম্পৃক্ততার ‘সুনির্দিষ্ট প্রমাণ’ সম্বলিত নথি তাদের কাছে আছে বলেও দাবি করে তারা।
তবে ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মুহাম্মদ শেহাদা বলেন, আনাস আল শরীফের সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার ‘কোনো ধরনের প্রমাণ নেই’। তার ভাষায়, ‘সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকাই ছিল তার প্রতিদিনের রুটিন কাজ।’
আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক গাজা উপত্যকায় তাদের সাংবাদিকদের, বিশেষ করে আনাস আল-শরীফকে নিয়ে ইসরাইলি সেনাবাহিনীর ‘উসকানিমূলক প্রচারণা’ চালানোর অভিযোগ করে তার তীব্র নিন্দা জানিয়েছে।
গত জুলাই মাসে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদরাই সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও শেয়ার করেন। যেখানে আনাস আল শরীফকে হামাসের সামরিক শাখার সদস্য বলে অভিযোগ করা হয়। তবে ইসরাইলি বাহিনীর এই দাবি মিথ্যা বলে প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো।
কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এক বিবৃতিতে বলে, তারা আনাস আল শরীফের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং তাকে ‘ইসরাইলি সামরিক অপপ্রচারের লক্ষ্যবস্তু’ করা হচ্ছে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় সামরিক আগ্রাসন শুরু করার পর থেকে ইসরাইল নিয়মিতভাবে গাজার ফিলিস্তিনি সাংবাদিকদের হামাসের সদস্য বলে অভিযুক্ত করে আসছে। প্রতিক্রিয়ায় অধিকার গোষ্ঠীগুলো এটাকে ইসরাইলি নিপীড়ন নিয়ে করা প্রতিবেদনগুলোকে খাটো করার প্রচেষ্টা বলে অভিহিত করে।
শুধু নেতিবাচক প্রচারণাই নয়, ইসরাইলি সেনাবাহিনী সাংবাদিকদের ওপর নিয়মিত হামলা চালিয়ে আসছে। সংঘাত শুরু হওয়ার পর থেকে গত প্রায় দুই বছরে ২০০ জনেরও বেশি সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীকে হত্যা করেছে দেশটি। যার মধ্যে বেশ কয়েকজন আল জাজিরার সাংবাদিক এবং তাদের আত্মীয়স্বজনও রয়েছে।
আওয়ামী দোসরদেরকব্জায় রেড ক্রিসেন্ট, নেতৃত্বে উপ-মহাসচিব সুলতান!
‘মানবতার জন্য’ গঠিত এ সংস্থাটি বর্তমানে রীতিমতো একটি দলীয় প্রভাব খাটানোর কেন্দ্র হয়ে উঠেছে—এমন দাবি সংশ্লিষ্ট মহলের।
বিশ্লেষকরা বলছেন, শুকোনো পাটের মতো দুর্বল হয়ে পড়েছে এই ঐতিহ্যবাহী সংস্থা, যেখানে এখন নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী আমলে বিতর্কিতভাবে নিয়োগপ্রাপ্ত উপ-মহাসচিব সুলতান আহমেদ। অভিযোগ রয়েছে, তিনি একটি ঘনিষ্ঠ সিন্ডিকেটের মাধ্যমে "বঙ্গবন্ধু পরিষদ" ঘরানার কর্মীদের পুনর্বাসনে ব্যস্ত সময় পার করছেন।
বদলি-পদোন্নতিতে রমরমা বাণিজ্য!
বিশ্বস্ত সূত্র জানায়, রেড ক্রিসেন্টে বর্তমানে চলছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পদোন্নতি ও বদলি বাণিজ্য। সুলতান আহমেদের প্রত্যক্ষ নির্দেশনায় যারা দলীয় আনুগত্য প্রদর্শন করছেন, তারাই পাচ্ছেন বিভিন্ন সুবিধা ও পদ। এসব কাজ বাস্তবায়নে সহকারী হিসেবে কাজ করছে আলোচিত "সুলতান-শাহানা সিন্ডিকেট", যারা প্রতিষ্ঠানের অভ্যন্তরে ভয়ভীতির রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ রয়েছে।
আওয়ামী পুনঃবাসনের এজেন্ডা বাস্তবায়নে মরিয়া সিন্ডিকেট
সাম্প্রতিক সময়ে রেড ক্রিসেন্টের ভেতরে গোপনে একটি দলীয় পুনঃবাসন নীতি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সিন্ডিকেট। প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের কর্মকর্তা-কর্মচারীরা এখন অনিশ্চয়তা ও আতঙ্কে দিন পার করছেন।
অভিযোগের পাহাড়, নেই কোনো কার্যকর ব্যবস্থা
প্রতিষ্ঠানের অভ্যন্তরেই একাধিক লিখিত ও মৌখিক অভিযোগ জমা পড়লেও সেগুলোর বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি কেন্দ্রীয় কমিটি বা তদারকি বিভাগ। বরং অভিযোগকারীদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলেও দাবি ভুক্তভোগীদের।
জনস্বার্থে সরকারের হস্তক্ষেপ দাবি
মানবিক সহায়তার কেন্দ্রবিন্দু রেড ক্রিসেন্ট সোসাইটিতে এ ধরনের রাজনৈতিক দখলদারিত্ব ও সিন্ডিকেট চর্চা বন্ধে  পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে সুশীল সমাজ, গণমাধ্যম ও সেবাভোগীদের পক্ষ থেকে।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের জনস্বার্থে, মানবিক কার্যক্রমের স্বচ্ছতা ও নিরপেক্ষতা রক্ষায় রেড ক্রিসেন্টে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সবাই।
বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটির সমন্বিত কার্যক্রম
আইইডিসিআর জানিয়েছে, বৃষ্টির পানি সংরক্ষণের অনিরাপদ পদ্ধতি বরগুনায় এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি করছে, যা ডেঙ্গুর বিস্তারকে আরও জটিল করে তুলছে। সাধারণ মানুষ জানেই না কীভাবে পানি সংরক্ষণ করতে হবে, আর এই অজ্ঞতার ফাঁক গলে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু  ।
তারই প্রেক্ষাপটে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে বৈঠকের পর বরগুনার জেলা প্রশাসক ও সিভিল সার্জনের সাথে সমন্বয় করে বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের মাধ্যমে কার্যক্রম শুরু করে।
প্রথম পর্যায়ে ২০-২৪ জুন,২০২৫ পর্যন্ত ০৫ দিন  ব্যাপী বরগুনার বিভিন্ন উপজেলায় মাইকিং, লিফলেট বিতরণ এবং বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করা হয়। ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধের উপায়, পরিচ্ছন্নতা এবং কীভাবে পানি জমা না রেখে এডিস মশার বিস্তার রোধ করা যায়—এসব বিষয়ে মানুষকে সহজ ভাষায় বোঝানো হয়। বরগুনা সদর, পাথরঘাটা, তালতলী, বেতাগী, আমতলী এবং বামনা উপজেলায় স্বেচ্ছাসেবকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বরগুনায় ১০ হাজার এবং সরকার কে মোট ১ লাখ পিস লিফলেট প্রদান করা হয়।
দ্বিতীয় পর্যায়ে ২৭-২৯ জুন ,২০২৫ পর্যন্ত ৩ দিন ব্যাপী বরগুনা জেলার সদর, তালতলী ও পাথরঘাটা উপজেলায়  হাসপাতাল, পৌরসভা এলাকা, বাজারঘাট, বাসস্ট্যান্ড ও জনবসতিপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। মশার লার্ভা নষ্ট করা, জমে থাকা পানি ফেলে দেওয়া, নর্দমা পরিষ্কার রাখা এবং হাসপাতাল প্রাঙ্গণ যুব রেড ক্রিসেন্ট  স্বেচ্ছা সেবক দের দিয়ে  পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। স্থানীয় জনগণকে নিজের আশপাশ পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ জানানো হয় এবং তাদের মধ্যে এ বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়।
বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালসহ উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে প্রতিদিন রেড ক্রিসেন্টের ৮ জন করে স্বেচ্ছাসেবক দুই শিফটে কাজ করছেন। তারা হাসপাতালে রোগীর আত্মীয়-স্বজনদের ভিড় নিয়ন্ত্রণ, মশারি টানিয়ে দেওয়া, হাসপাতালে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু আক্রান্ত রোগী ও স্বজনদের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি হাসপাতাল প্রাঙ্গণ এবং ওয়ার্ডগুলোর স্যানিটেশন নিশ্চিতকরণেও সহায়তা করছেন।
বরগুনা যুব রেড ক্রিসেন্ট এর প্রতিনিধি জানিয়েছেন, "এই ক্রান্তিকালে আমরা সরকারি সংস্থাগুলোর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি। মানুষকে সচেতন করার পাশাপাশি তাদের পাশে থেকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, সবাই মিলে একসাথে কাজ করে বরগুনাকে ডেঙ্গু মুক্ত করতে।"
এছাড়া রেড ক্রিসেন্টের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক পোস্ট, স্থানীয় রেডিও এবং মসজিদে মাইকিংয়ের মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগও অব্যাহত রয়েছে। বরগুনার প্রত্যন্ত অঞ্চলেও স্বেচ্ছাসেবকরা গিয়ে মশার বিস্তার রোধে কমিউনিটি মিটিং করছে।
মানবিক সহায়তা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে রেড ক্রিসেন্ট ও সরকারি সংস্থার যৌথ এই উদ্যোগ বরগুনায় ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক পরিচালিত ন্যাচার পালস্ প্রজেক্ট বিষয়ক সভা অনুষ্ঠিত
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা  জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহুরুল ইসলাম হাওলাদার ও বিভিন্ন সরকারি, এনজিও আইএনজিও প্রতিনিধিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির DCRM এর পরিচালক জনাব মোঃ রেজাউল করিম, ব্রিটিশ রেড ক্রসের প্রতিনিধি জেন ডি জিসুস কান্ট্রি ক্লাস্টার ম্যানেজার,ক্যালারেন্স সিম প্রোগ্রাম কোর্ডিনেটর, ব্রিটিশ রেড ক্রস ও ন্যাচার পালস্ প্রজেক্টের কর্মকর্তারা।
সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। বিশেষ করে দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি, পরিবেশবান্ধব উদ্যোগ বৈচিত্র্যময় জীবিকায়ন, স্বাস্থ্য ও ওয়াশ, স্থানীয় জনগণের ক্ষমতায়নে প্রকল্পটির গুরুত্ব তুলে ধরা হয়।
সভায় উপস্তিত  বিভিন্ন প্রতিনিধি বৃন্দরা জানান  আমরা সকলে যদি সমন্বয় করে কাজ করতে পারি, তাহলে  এ প্রকল্প বরগুনার স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় একটি কার্যকর পদক্ষেপ হবে।
মোঃ সাগর
বরগুনা জেলাঃ ০১৬২৭৪৮৮২৪৭।
রেড ক্রিসেন্টে চলছে সুলতান - শাহানার দুর্নীতির এককেন্দ্রীক আধিপাত্য, বইছে আওয়ামী দুসরদের দুর্নীতির ধমকা হাওয়া!
দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শিকল থেকে এই দেশ স্বাধীন হলেও রেড ক্রিসেন্টের মতো আন্তর্জাতিক সংস্থায় যেন স্বাধীনতার কোন ছোয়া লাগে নি। বিগত ০৫ আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে স্বাধীনতার নতুন সূর্য উদিত হলেও মানবিক এই প্রতিষ্ঠানটি দুসরদের কালো থাবা থেকে যেন কোনোভাবেই রেহাই পাচ্ছে না। দেশ হতে স্বৈরাচারী সরকার পতন হলেও এই সরকারে দুসররা প্রতিটি ক্ষেত্রে গোপনীয়তার সহিত অবস্থান নিয়ে পুনরায় এই মানবিক প্রতিষ্ঠানের কার্যক্রমকে বিতর্কিত করার লক্ষ্যে বিভিন্ন প্রকার প্রপাকান্ড চালাচ্ছে।
হতদরিদ্র, অসহায়দের মানবিক সহায়তাদানে নিয়োজিত দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংস্থা রেডক্রিসেন্ট সোসাইটি দিনদিন ঘৃণ্য দুর্নীতিবাজ, অমানবিক মানসিকতা সম্পন্ন অর্থলিপ্সুদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। শীর্ষ কর্মকর্তাদের কেউ কেউ  গরীব-দুঃখীদের সাহায্যের টাকা মেরে সম্পদের পাহাড় গড়ায় মত্ত হয়েছেন। বিভিন্ন সময় দেশের গণমাধ্যমে এসব দুর্নীতির কাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ হলেও তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থাই নেয়া হচ্ছে না। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে দুর্দাণ্ড প্রতাপের সাথে বহুমাত্রিক দুর্নীতি চালিয়ে যাচ্ছেন উপ-মহাসচিব সুলতান আহমেদ এবং পরিচালক ডাঃ শাহানা জাফর।
উপ-মহাসচিব সুলতান আহমেদঃ দুর্দণ্ড প্রতাপের সাথে দুর্নীতি চালিয়ে যাওয়া অভিযুক্ত কর্মকর্তাদের মাস্টারমাইন্ড সোসাইটির উপ-মহাসচিব সুলতান আহমেদ। অবৈধ নিয়োগকৃত এই কর্মকর্তা সোসাইটিতে যোগদানদের পরপরই চলে তার নেতৃত্বে গঠিত হয়  আওয়ামীপন্থী কর্মকর্তাদের নিয়ে দুর্নীতি-অনিয়মের বিষেশ সিন্ডিকেট। উক্ত সেন্ডিকেট সোসাইটির নিয়ম-নীতিকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে নানা প্রকার অপকর্ম পরিচালনা করে।
সোসাইটিতে নতুন নিয়োগে অনৈতিক হস্তক্ষেপ, বদলি বাণিজ্য, নিয়োগ, পদায়ণ , টেন্ডারবাজী বাস্তবায়ন একমাত্র এই সেন্ডিকেটের মাধ্যমেই বাস্তবায়ন করা হয়।
উল্লেখ্য যে, ২০২২ সালে সোসাইটিতে স্বৈরচারী দুসরদের ব্যবস্থাপনা পর্ষদকে অনৈতিকভাবে ব্যবহার করে রেড ক্রিসেন্টের মতো মানবিক প্রতিষ্ঠানে উপ-মহাসচিব পদে সুলতান আহমেদ যোগদান করেন। রেড ক্রিসেন্টের টাকায় একাধিকবার করেন বিদেশ ভ্রমণ । নিজ অফিস কক্ষে নারী কর্মকর্তাদের নিয়ে সিডিউল অনুযায়ী একান্ত সময় কাটানোরও অভিযোগ রয়েছে।
পরিচালক- ডাঃ শাহানা জাফরঃ  দুর্নীতি-অনিয়ম সিন্ডিকেটের অন্যতম সদস্য হলেন সোসাইটির তহবিল বিভাগের পরিচালক- ডাঃ শাহানা জাফর। আওয়ামী শাসনামলে একাধিপত্য কায়েম করে বিপুল পরিমাণ অবৈধ বিত্তের মালিক হয়েছেন তিনি। এই অবৈধ উপায়ে বিত্ত-বৈভব গড়ে তোলার ক্ষেত্রে চাকরি জীবনে  কাজ নেই যা ডা. শাহানা জাফর করেননি। টাকার জন্য তিনি হাসপাতাল প্রাঙ্গনকে ‘গরুর হাটে’ পরিণতও করেছেন। গরুপ্রতি টাকা নিয়ে ভাড়া দিয়েছেন শহীদ ময়েজ উদ্দীন রেড ক্রিসেন্ট হাসপাতাল প্রাঙ্গণকেও।
৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের দুঃশাসনের অবসান হলেও প্রশাসনের সকল স্তরে ঘাপটি মেরে আছে আওয়ামী ফ্যাসিস্টদের দোসর। ডা. শাহানা জাফর একনিষ্ঠ আওয়ামীপ্রেমী ফ্যাসিস্টদের দোসর হলেও এখন তিনি আওয়ামী পরিচয় লুকিয়ে বৈষম্য বিরোধী ‘আলখেল্লা’র আড়ালে আওয়ামী আদর্শেই হাঁটছেন। ২০২৪ সালের ৪ নভেম্বর এক সম্মেলনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও আইএফআরসি’র গভর্নিং বোর্ডের সদস্য মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় রেড ক্রিসেন্টের অনেকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যহার ও দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে।
এসব অভিযোগ যাচাই-বাছাইয়ের জন্য বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড সদস্যরা অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অথচ এখনও আওয়ামী দোসর ডা. শাহানা জাফর বহাল তবিয়তে টিকে আছেন, গোপনে তাদের ও দলের মিশন পরিচালনা করছেন। এ বিষয়ে তার ভূমিকা বিতর্কিত প্রশ্নের জন্ম দিচ্ছে।
ডা. শাহানা জাফর অত্যন্ত গোপনীয়তার সাথে রেড ক্রিসেন্ট সোসাইটিতে এখনও সকল ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছেন- এমন অভিযোগ করেন নাম প্রকাশ করতে অনিচ্ছুক সোসাইটির প্রধান কার্যালয় ও বিভিন্ন ইউনিটের একাধিক কর্মকর্তা।
তিনি বলেন, ডা. শাহানার মতো কর্মকর্তার অপকর্মের ফলে রেড ক্রিসেন্ট সোসাইটির মতো বৃহৎ এই মানবিক প্রতিষ্ঠানের সুনাম আগেও ক্ষুন্ন হয়েছে, এখনও হচ্ছে। ডা. শাহানা জাফরের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়ম, অনৈতিক সম্পর্কে আবদ্ধ থাকার অভিযোগ উঠলেও তিনি বিশেষ কৌশলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে সবসময় রেহাই পেয়েছেন। তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ থাকার পরও কেন অ্যাকশন নেয়া হচ্ছে না- এমন প্রশ্ন করে বিস্ময় প্রকাশ করেন তারা।
অভিযোগ সূত্রে জানা যায়,  ডা. শাহানা জাফর সোসাইটির সাবেক উপ-মহাসচিব জাকারিয়া খালেদের সাথে বিশেষ সম্পর্কে থাকার কারণেই বিগত সময়ে নানান অপকর্ম করেও পাড় পেয়ে যান। ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারের দোসর রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক ম্যানেজিং কমিটির ভাইস-চেয়ারম্যান নুর-উর রহমানের সাথে বিশেষ সখ্য থাকার কারণে সোসাইটিতে বিভিন্ন প্রকার অনৈতিক কর্মকান্ড করে অর্থ আত্মসাৎ এবং নিয়োগ-বাণিজ্যে করেছন ডা. শাহানা জাফর।
ডা. শাহানা জাফরের সহযোগিতা নিয়ে বিগত কমিটির ট্রেজারার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের স্বাস্থ্য উপ-কমিটির সদস্য ব্যবসায়ী এম. এ সালাম রেড ক্রিসেন্ট সোসাইটিতে অনৈতিকভবে অনেক অপকর্ম করেছেন প্রকাশ্যেই। দুর্নীতিবাজ এই চক্রের অনিয়ম-দুর্নীতি ‘ওপেন সিক্রেট’ ছিল বলেই সোসাইটি পরিণত হয় দুর্নীতির আখড়ায়। তাদের অবাধ অনিয়মে অন্যরাও অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন। পতিত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী ম্যানেজিং বোর্ড ভেঙ্গে দেয়া হলেও বিএনপি’র কর্মী পরিচয়ে আওয়ামীপ্রেমী ডা. শাহানা জাফর পূর্বের মতোই ক্ষমতাসীন বিভিন্ন জনের সাথে সখ্য গড়ে তুলছেন এবং তাদের নাম ব্যবহার করে সোসাইটির কর্মকর্তা-কর্মচারীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন। সাম্প্রতি সময়ে  দুর্নীতির অভিযোগে এই কর্মকর্তাকে বদলি করা হলেও উর্ধ্বতন কর্তৃপক্ষকে অলৌকিকভাবে হাত করে পূর্বের স্থানে এখনো বহাল রাখেন।
দেশের সুশীল সমাজ মনে করেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এ দেশের জনগণের নিকট একটি আপদকালী নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। আর তাই জনগণের নির্ভরশীলতার এই প্রতিষ্ঠানকে কলঙ্কমুক্ত এবং বিশ্বাসযোগ্যতার ধারাবাহিকতা অব্যহত রাখতে অনিয়ম-দুর্নীতিতে অভিযুক্ত এইসব কর্মকর্তাদের অপসারনের জন্য জোর দাবি করেন।
বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন
“মানবতার পাশে, একসাথে” প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। বরগুনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে দিবসটি ঘিরে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। সকাল ৯.৩০ টায় বরগুনা রেড ক্রিসেন্ট বিদ্যানিকেতন মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। এরপর রেড ক্রিসেন্ট সংগীত পরিবেশন এবং এক জমকালো আয়োজনের মাধ্যমে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার সম্মানিত জেলা প্রশাসক মো: শফিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার (ইউএলও) মো: আবদুল করিম, ন্যাচার পালস প্রজেক্টের কর্মকর্তা, বিভিন্ন স্কুল ও কলেজের রেড ক্রিসেন্ট দলের সদস্যবৃন্দ এবং ইউনিটের সিনিয়র ও বর্তমান যুব সদস্যরা।
কর্মসূচির অংশ হিসেবে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিট মিলনায়তনে এক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট বরগুনা ইউনিটের উপ যুব প্রধান-১ মো: সজিব হোসেন। তিনি বলেন, “রেড ক্রিসেন্ট কেবল একটি সংস্থা নয়, এটি একটি মানবিক আন্দোলন, যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়ায় নিঃস্বার্থভাবে। আজকের দিনটি আমাদের সেই আদর্শকে স্মরণ করিয়ে দেয়।”
অনুষ্ঠানে ইউনিট লেভেল অফিসার (ইউএলও) মো: আবদুল করিম রেড ক্রিসেন্টের বিশ্বব্যাপী মানবিক কার্যক্রম, দুর্যোগকালীন সেবা ও যুব সমাজকে স্বেচ্ছাসেবামূলক কাজে উদ্বুদ্ধ করার ভূমিকা নিয়ে আলোচনা করেন। অন্যান্য বক্তারা আরো আশা প্রকাশ করেন, বর্তমান ও ভবিষ্যতের তরুণ প্রজন্ম রেড ক্রিসেন্টের আদর্শ অনুসরণ করে সমাজে মানবিকতার সেবা ও সহানুভূতির বার্তা ছড়িয়ে দেবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি প্রাণবন্ত করতে সার্বিক সহায়তা করে বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকরা।
বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ৬ দিনে ২৩ জন ধর্ষণের শিকার!
বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার পর সেখান থেকে ফেরার সময় তিনি প্রথমে ধর্ষণের শিকার হন বলে জানা যায়। এরপর ৬ দিন বিভিন্ন হোটেল ও বাসায় বিভিন্ন সময় ধর্ষণ করা হয় তাঁকে। এ ঘটনা ভারতে এতটাই আলোড়ন তুলেছে, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির নির্দেশ দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ১৯ বছর বয়সী ওই নারীর পরিবার থেকে প্রথমে নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয়। এরপর ধর্ষণ মামলা হয়। তাতে এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৯ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই নারী। বিভিন্ন সময় এসব ধর্ষণের আগে জোর করে মদপান করানো হয় তাঁকে। তবে ওই নারী এ ব্যাপারে পুলিশের কাছে কিছুই বলেননি।
ওই নারীর পরিবার থেকে মামলায় উল্লেখ করা হয়, গত ২৯ মার্চ তিনি বন্ধুর বাড়িতে যান। ফেরার সময় রাজ নামের একজনের সঙ্গে দেখা করেন। রাজ তাঁকে লাঙ্কা নামক এলাকার একটি ক্যাফেতে নিয়ে যান এবং অন্য বন্ধুদের নিয়ে বাজে আচরণ করতে থাকেন। পরদিন ৩০ মার্চ সামীর নামের আরেকজনের সঙ্গে দেখা হয় ওই নারীর। ওই সময় সামীর কয়েকজন বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ছিলেন। ওই নারীকে মোটরসাইকেলে অন্যত্র নিয়ে গিয়ে ধর্ষণ করেন তাঁরা।
অভিযোগে বলা হয়, ধর্ষণের পর ওই নারীকে নাদেসার নামক এলাকায় ফেলে যান সামীর। ৩১ মার্চ আয়ুশ ও আরও কয়েকজন বন্ধু মিলে ওই নারীকে আরেকটি ক্যাফেতে নিয়ে যান। সেখানে মদপান করানো হয় তাঁকে, এরপর করা হয় সংঘবদ্ধ ধর্ষণ। ১ এপ্রিল সাজিদ নামের একজন তাঁকে একটি হোটেলে নিয়ে যান। সেখানে অনেকে মিলে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। পরে বাইরে ফেলে যায় তাঁকে।
সেখান থেকে ফেরার পথে ইমরান নামের আরেকজনের সঙ্গে দেখা হয় ওই নারীর। তিনিও তাঁকে আরেকটি হোটেলে নিয়ে যান এবং জোর করে মদপান করানো হয়। সেখানেও তাঁকে ধর্ষণ করে পরে বাইরে ফেলে রেখে যান। ২ এপ্রিল তাঁকে উদ্ধার করে বাসায় নিয়ে যান রাজ খান নামের আরেকজন। তিনিও তাঁকে ধর্ষণ করেন। ফেলে রেখে যান একটি ঘাটে। সেখান থেকে তাঁকে উদ্ধার করে বন্ধুর বাসায় নিয়ে যান দানীশ নামের আরেক ব্যক্তি। তিনি ও কয়েকজন মিলে তাঁকে সংঘবদ্ধ ধর্ষণ করেন।
৪ এপ্রিল বাসায় ফিরতে সক্ষম হন ওই নারী।
আজ শুক্রবার এ ব্যাপারে বিস্তারিত জানতে পারেন নরেন্দ্র মোদি। এরপর তিনি অভিযুক্তদের কঠোর শাস্তির নির্দেশ দেন।
ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে নেতৃত্বে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
তিনি আরো বলেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য ‘খুব বেশি সময় নেই। খবর এএফপির।
তিনি ইরানবিরোধী পদক্ষেপের ক্ষেত্রে ইসরায়েলকে নেতৃত্ব দিতে চান। সামরিক পদক্ষেপের বিকল্প আছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন অবশ্যই আছে। যদি সামরিক পদক্ষেপের প্রয়োজন হয় তাহলে আমরা সামরিক ব্যবস্থা নেব। ইসরায়েল অবশ্যই এতে নেতৃত্ব দিবে।
ভারত চরম বিপাকে - বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতার জন্য
জনপ্রিয় সাপ্তাহিক নিক্কেই এশিয়া বলছে, ঐতিহ্যগতভাবে বৈরী সম্পর্ক থাকা পাকিস্তান ও বাংলাদেশের সাম্প্রতিক বোঝাপড়া দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ব্যবস্থাকে পুনর্গঠনের পথে নিয়ে যাচ্ছে। অন্যদিকে এ বিষয়ে উভয় সংকটে পড়েছে ভারত। আগস্টে ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাকে স্বাগত জানায় পাকিস্তান। এরপর সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই দেশের সরকারপ্রধান একান্তে সাক্ষাৎ করেন যা দেশ দুটির মধ্যে সম্পর্কোন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এর দুই মাস পর বাংলাদেশ ও পাকিস্তান প্রথমবারের মতো নিয়মিত কার্গো শিপিং রুট চালু করেছে, যা দ্বিপাক্ষিক বাণিজ্যে একটি মাইলফলক। ডিসেম্বরে সাত বছরের বিরতির পর দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালু হয়। নতুন বছরেও সম্পর্কোন্নয়নের এই গতি অব্যাহত আছে। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যেও সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। শুধু অর্থনৈতিক সম্পর্কোন্নয়ন নয় বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক সামরিক, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রেও বিস্তৃত হয়েছে। জানুয়ারিতে বাংলাদেশ সামরিক বাহিনীর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করেন। যৌথ সামরিক মহড়া ও অস্ত্র স্থানান্তর নিয়ে আলোচনা করেন তারা। ঢাকা ও ইসলামাবাদের মধ্যে এমন বোঝাপড়া অসস্থিতে ফেলছে ভারতকে।
নিক্কেই এশিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশকে স্থিতিশীল করার দায়িত্বে রয়েছে ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আর তাদের বিরুদ্ধে সমালোচনা চালিয়ে যাচ্ছেন ভারতে পালিয়ে থাকা হাসিনা। তার সম্ভাব্য প্রত্যর্পণ ইস্যু নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সরাসরি আলোচনা না করলেও, ড. মুহাম্মদ ইউনূস গত ডিসেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠক করেন। মিশরে অনুষ্ঠিত ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে হওয়া ওই বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমরা সত্যিই আমাদের ভ্রাতৃপ্রতীম দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চাই। জবাবে, ড. মুহাম্মদ ইউনূস সার্ক পুনরুজ্জীবিত করা এবং ঢাকায় এর শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন।
সার্ক পুনরুজ্জীবিত করতে ড. মুহাম্মদ ইউনূসের প্রচেষ্টা বিস্ময়কর। তার এই চিন্তা হয়তো আঞ্চলিক সহযোগিতার পুরনো ধারণার প্রতিফলন। তবে ভারত সার্কের সঙ্গে পুনরায় যুক্ত হবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক না হলে দিল্লি এই পথে পা বাড়াতে চাইবে না। ভারত দক্ষিণ এশিয়ায় প্রধান শক্তি হওয়া সত্ত্বেও তাকে একইসঙ্গে পাকিস্তানকে সামলাতে হচ্ছে এবং চীনের ক্রমবর্ধমান প্রভাবের মোকাবিলা করতে হচ্ছে। এরমধ্যে ঐতিহাসিক মিত্র বাংলাদেশও যদি মুখ ফিরিয়ে নেয় তবে সেটা হবে ভারতের জন্য উভয় সংকট। সবকিছু মিলে দিল্লির সামনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত অপেক্ষা করছে। যদি সবকিছু প্রত্যাশা অনুযায়ী চলে তাহলে আগামী এপ্রিলে থাইল্যান্ডে নির্ধারিত বিমসটেক সম্মেলন হবে ড. মুহাম্মদ ইউনূস এবং মোদির মধ্যে প্রথম মুখোমুখি বৈঠক। তবে দক্ষিণ এশিয়ার জন্য এখন বড় প্রশ্ন হচ্ছে, ড. মুহাম্মদ ইউনূসের সার্ক পুনরুজ্জীবিত করার প্রস্তাবে মোদি কেমন প্রতিক্রিয়া দেখান। এছাড়া মোদির ‘প্রতিবেশী প্রথম’ নীতির ভবিষ্যৎও এর ওপর নির্ভর করছে।
আমেরিকা না দিলেও ইউক্রেনকে সামরিক গোয়েন্দা তথ্য দিচ্ছে ফ্রান্স
এই অবস্থায় ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স। দেশটি ইউক্রেনকে সামরিক গোয়েন্দা তথ্য দিচ্ছে। বৃহস্পতিবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।
সংবাদমাধ্যমটি বলছে, ফ্রান্স ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা বিভাগীয় তথ্য শেয়ার করছে বলে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু বৃহস্পতিবার জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করার পর ফ্রান্সের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হলো।
এদিকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সাহায্যের জন্য ব্যয় ও অঙ্গীকার জোরালো করে প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করার বিষয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৃহস্পতিবার ব্রাসেলসে এক শীর্ষ সম্মেলনে সমবেত হন; ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সেখানে উপস্থিত ছিলেন।
এরপরই কিয়েভের সঙ্গে সামরিক গোয়েন্দা তথ্য ভাগাভাগির এই সিদ্ধান্ত নিলো ফ্রান্স। বৈঠকের আগে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা “আগামীতে চূড়ান্ত পদক্ষেপ নেবে।”
পাশাপাশি, নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র সাহায্যদানের সিদ্ধান্ত বদল করায় উদ্বেগও প্রকাশ করেছেন তিনি। ম্যাক্রোঁ বলেন, “ইউরোপের ভবিষ্যৎ ওয়াশিংটন বা মস্কোতে বসে নির্ধারণ করা যাবে না।”
প্রসঙ্গত, গত সপ্তাহে হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের উত্তপ্ত বাক্যবিনিময়ের পর এই সপ্তাহের শুরুতে কিয়েভের জন্য সামরিক সাহায্য বাতিল মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। পরে সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ বলেন, কিয়েভের সঙ্গে গোয়েন্দা বিভাগীয় তথ্য বিনিময় বন্ধ করেছে যুক্তরাষ্ট্র।
২০২২ সালে যুদ্ধের শুরু থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে উল্লেখযোগ্য হারে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে; যার মধ্যে রুশ বাহিনীকে নিশানা করতে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রয়োজনীয় একান্ত গুরুত্বপূর্ণ তথ্যও রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সর্বশেষ জনমত জরিপে কে এগিয়ে, কমলা না ট্রাম্প
কিন্ত গত জুলাইয়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন দেন। এর মধ্য দিয়ে ডেমোক্রেটদের প্রার্থী হয়েছেন কমলা। এখন বড় প্রশ্ন হলো, কমলা হ্যারিস কি যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, নাকি দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন ডোনাল্ড ট্রাম্প?
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের মধ্যে কার জয়ের সম্ভাবনা বেশি, তা যাচাইয়ে নিয়মিত জনমত জরিপ হয়। সর্বশেষ জনমত জরিপগুলোয় কমলা, নাকি ট্রাম্প এগিয়ে আছেন, তা নিয়ে আলোচনা করা হলো।
জরিপে জাতীয়ভাবে কে এগিয়ে
জাতীয়ভাবে ভোটারদের নিয়ে যেসব জরিপ হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে গড়ে ট্রাম্পের চেয়ে অল্প ব্যবধানে এগিয়ে আছেন কমলা। জুলাইয়ে কমলা হ্যারিস ডেমোক্র্যাটদের প্রার্থী হওয়ার পর থেকে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন। জাতীয়ভাবে যেসব জনমত জরিপ হয়েছে, তার গড় করে দেখা যাচ্ছে, আজ রোববার পর্যন্ত কমলা হ্যারিসের পক্ষে সমর্থন ৪৮ শতাংশের। আর ট্রাম্পের সমর্থন ৪৭ শতাংশ।
ডেমোক্র্যাট প্রার্থী হওয়ার পর নির্বাচনী প্রচার শুরুর প্রথম সপ্তাহগুলোয় কমলা হ্যারিসের দিকে সমর্থন বেশি ছিল। আগস্টের শেষে দেখা গিয়েছিল, ট্রাম্পের চেয়ে প্রায় চার পয়েন্টে এগিয়ে কমলা।
এর পর থেকে সেপ্টেম্বর ও অক্টোবরের শুরুর দিকে পূর্বের অবস্থানই ধরে রেখেছিলেন কমলা হ্যারিস। তবে শেষ কয়েক সপ্তাহে দেখা গেছে, জরিপে কমলার সঙ্গে ট্রাম্পের ব্যবধান কমে এসেছে।
একজন প্রেসিডেন্ট প্রার্থী গোটা দেশে কতটা জনপ্রিয়, তা জানার জন্য জাতীয়ভাবে করা জরিপগুলো খুব গুরুত্বপূর্ণ। কিন্ত নির্বাচনে ফলাফল অনুমানের জন্য জাতীয় জরিপই সবচেয়ে ভালো উপায় নয়। এর কারণ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয় ইলেকটোরাল কলেজ ভোটের মাধ্যমে। এ পদ্ধতিতে জনসংখ্যার ওপর ভিত্তি করে প্রতিটি অঙ্গরাজ্যের জন্য পৃথক ইলেকটোরাল কলেজ ভোট বরাদ্দ থাকে। প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজের ভোট আছে ৫৩৮টি। এর মধ্যে ২৭০টি প্রয়োজন জয়ের জন্য। এক রাজ্যে যে প্রার্থী বেশি ভোট পাবেন, সব ইলেকটোরাল কলেজ ভোট তিনিই পাবেন।
দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় কে এগিয়ে
যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্য আছে ৫০টি। অতীতের নির্বাচনগুলোয় দেখা গেছে, বেশির ভাগ রাজ্য নির্দিষ্ট কোনো একটি দলের প্রার্থীকে ভোট দিয়ে থাকেন। এসব রাজ্যে নির্দিষ্ট দলের প্রার্থী জয়ী হয়ে থাকেন। এ কারণে যেসব রাজ্যের নির্দিষ্ট দলকে ভোট দেওয়ার ইতিহাস নেই, সেসব রাজ্য ভোটের ফল নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এমন রাজ্য রয়েছে সাতটি, যাদের ‘দোদুল্যমান রাজ্য’ বলা হয়ে থাকে।
দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্য হলো অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভেনিয়া ও উইসকনসিন। দোদুল্যমান রাজ্যগুলোর ভোটারদের নিয়ে করা সর্বশেষ জনমত জরিপগুলোয় দেখা গেছে, এসব অঙ্গরাজ্যে ট্রাম্প ও কমলার মধ্যে ব্যবধান এতই কম যে কোন প্রার্থী এগিয়ে রয়েছেন, তা বলা মুশকিল। ফলে আন্দাজও করা যাচ্ছে না যে কোন প্রার্থীর পাল্লা ভারী।
হ্যারিস প্রার্থী হওয়ার পর থেকে জরিপে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় দুই প্রার্থীর প্রতি সমর্থন ওঠানামা করতে দেখা গেছে। আগস্টের শুরু থেকে অ্যারিজোনা, জর্জিয়া, নেভাদা ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে দুই প্রার্থীর মধ্যে সমর্থন কয়েক দফা কম–বেশি হতে দেখা গেছে। অর্থাৎ কখনো একজন এগিয়ে ছিলেন, তো কোনো সময় অন্যজন। তবে এ মুহূর্তে এসব রাজ্যে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।
আগস্টের শুরু থেকে জনমত জরিপে দোদুল্যমান অন্য তিন অঙ্গরাজ্য মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনে এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস। তবে জরিপে তাঁর জনপ্রিয়তাও ওঠানামা করতে দেখা গেছে। এসব অঙ্গরাজ্যে কমলা ট্রাম্পের চেয়ে কখনো দুই পয়েন্ট, তো কখনো তিন পয়েন্টে এগিয়ে ছিলেন। কিন্ত এখন ব্যবধান আরও কমেছে। এ মুহূর্তে পেনসিলভানিয়ায় অল্প ব্যবধানে এগিয়ে ট্রাম্প।
এই তিন অঙ্গরাজ্যই একসময় ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তবে ২০১৬ সালে সব উল্টে যায়। আট বছর আগের সেই নির্বাচনে তিন অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের কাছ থেকে জয় ছিনিয়ে নেন ট্রাম্প। সেবার তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। তবে ২০২০ সালের নির্বাচনে এসব অঙ্গরাজ্যে জয় পান ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। এবারও কমলা জয় ধরে রাখতে পারবেন কি না, তা–ই দেখার বিষয়।
১৮ হাজার শ্রমিক নিতে পদক্ষেপের প্রতিশ্রুতি আনোয়ার ইব্রাহিমের
গতকাল শুক্রবার ঢাকার একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এ কথা বলেন। ওই হোটেলে দ্বিপক্ষীয় বৈঠকের আগে ঢাকার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
যৌথ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমরা পুরো ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। আমরা অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি। আমাদের শ্রমিক দরকার, তাদের আধুনিক দাস হিসেবে গণ্য করা যাবে না। তারা বাংলাদেশ বা অন্য যেখান থেকেই আসুক না কেন, আমি এখানকার মতো আগেও প্রকাশ্যে এ কথা বলেছি।’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অবশ্য বাংলাদেশকে সতর্কতা অবলম্বন করতে এবং মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি বা বিদেশি কারও অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়ে বিষয়গুলো স্মরণ করিয়ে দেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস শ্রমিক ইস্যুতে এই ঘোষণা দেওয়ার জন্য দেশের সব মানুষের পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আনুমানিক আট লাখ বাংলাদেশি এখন মালয়েশিয়ায় কাজ করেন। এর মধ্যে ২০২২ সালের আগস্ট থেকে চলতি বছরের মে মাসের মধ্যে প্রায় সাড়ে চার লাখ অভিবাসী হয়েছেন।
অধ্যাপক ইউনূস বলেন, তিনি তাঁর পুরোনো বন্ধুকে ঢাকায় স্বাগত জানাতে পেরে অত্যন্ত আনন্দিত। কারণ, তাঁরা চার দশকের বেশি সময় ধরে একে অপরকে চেনেন।
অধ্যাপক ইউনূস ছাত্রদের নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র ও জনগণের আত্মত্যাগ এবং পূর্ববর্তী সরকারের হত্যাযজ্ঞ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
অধ্যাপক ইউনূস ও আনোয়ার ইব্রাহিম তাঁদের ঘনিষ্ঠ বন্ধুত্বের বহিঃপ্রকাশ হিসেবে দ্বিপক্ষীয় বৈঠকস্থলে যাওয়ার জন্য একই গাড়িতে ওঠেন। দ্বিপক্ষীয় বৈঠকে তাঁরা রাজনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ—এই তিন মূল ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।
বৈঠকে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে আসিয়ানে বাংলাদেশের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার বিষয়টিও বিশেষভাবে উত্থাপন করা হয়।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-এর ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশে মালয়েশিয়ার কোম্পানি ও মালয়েশিয়ায় বাংলাদেশি কোম্পানিগুলোর সমস্যা দ্রুত সমাধান করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দুর্নীতি, সুশাসন ও অর্থনৈতিক মৌলিক বিষয়ের সঙ্গে তারা আপস করে না।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, যত দ্রুত সম্ভব যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
রোহিঙ্গা সংকটের আন্তর্জাতিক সমাধান চান ড. ইউনূস
যৌথ প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গা সংকটের দ্রুত ও আন্তর্জাতিক সমাধানের গুরুত্বের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, এই সমস্যার সমাধান আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে, বাংলাদেশের একার হাতে নয়।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা বিষয়টি উত্থাপন অব্যাহত রাখব। মালয়েশিয়া আমাদের এ কাজে সহযোগিতা করবে। আমরা অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করতে পারি না। এটি এমন একটি বিষয়, যা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করতে হবে।’
ড. ইউনূস বলেন, তাঁরা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। কারণ, এটি মালয়েশিয়ার জন্যও একটি সমস্যা, সেখানেও স্বল্পসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী রয়েছে। তিনি বলেন, ‘আমাদের এই সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। আমরা আসিয়ান, মালয়েশিয়া সরকার এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে একসঙ্গে কাজ করি।’
২০২৫ সালের জানুয়ারি থেকে আসিয়ানের পরবর্তী সভাপতি হতে যাচ্ছে মালয়েশিয়া।
অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকটের দুটি দিক তুলে ধরেন। ৭ বছর ধরে ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে এবং এর সঙ্গে যুক্ত হচ্ছে প্রতিবছর গড়ে জন্ম নেওয়া ৩২ হাজার নতুন শিশু।
অধ্যাপক ইউনূস বলেন, জন্মহার নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয়, তাদের জীবনে কী ঘটছে, সেটাই আসল ব্যাপার। তিনি বলেন, তরুণদের একটি সম্পূর্ণ নতুন প্রজন্ম বেড়ে উঠছে। এটা ক্ষুব্ধ তরুণদের একটি প্রজন্ম। তাদের কোনো ভবিষ্যৎ নেই।
অধ্যাপক ইউনূস বলেন, পুরো বিশ্বের জন্য উদ্বেগের বিষয় হলো এটি একটি টিকিং টাইম-বম্ব, যা যেকোনো উপায়ে বিস্ফোরিত হতে পারে।
অধ্যাপক ইউনূস বলেন, মালয়েশিয়া এই সমস্যার আন্তর্জাতিক সমাধানের জন্য আসিয়ান ও আন্তর্জাতিক ফোরামের মাধ্যমে বাংলাদেশকে সহায়তা করবে।
লালগালিচা সংবর্ধনা
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সংক্ষিপ্ত সফরে শুক্রবার ঢাকায় আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
গতকাল বেলা ২টায় ৫৮ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এ সময় তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এ সময় গান স্যালুট ও গার্ড অব অনারের মাধ্যমে তাঁকে সম্মান জানানো হয়।
বিমানবন্দরে এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
প্রায় এক দশক পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করলেন। গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এটিই বাংলাদেশে কোনো সরকারপ্রধানের প্রথম সফর।
বিমানবন্দর থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সরাসরি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নিয়ে যাওয়া হয়।
এদিকে বাংলাদেশে সংক্ষিপ্ত সফর শেষ করে গতকাল সন্ধ্যায় কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টার দিকে ঢাকা ত্যাগ করেন।
ভারতের মণিপুরে ছাত্র আন্দোলন, ৫ দিন ইন্টারনেট বন্ধ ঘোষণা
খবর ইন্ডিয়া টুডে
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মণিপুর রাজ্য সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মণিপুর রাজ্যের আঞ্চলিক অধিক্ষেত্রে ১০ সেপ্টেম্বর বিকেল থেকে ১৫ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত পাঁচ দিনের জন্য ইন্টারনেট এবং মোবাইল ডেটা পরিষেবাগুলোর ওপর সাময়িক স্থগিতাদেশ দেয়া হয়েছে।’
বিগত কয়েক মাস মণিপুরে কিছুটা শান্ত পরিস্থিতি বিরাজ করলেও গত সপ্তাহে সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতি সম্প্রদায় এবং খ্রিষ্টান কুকি সম্প্রদায়ের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। নতুন সংঘাতে অন্তত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্তের আগেই মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফল এবং আশপাশের অঞ্চলগুলোতে কারফিউ জারি করা হয়েছে। সোমবার ছাত্রদের নেতৃত্বে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জের ধরে এমন সিদ্ধান্ত নেয়া হয়। বিক্ষোভকারীরা গত সপ্তাহে প্রাণঘাতী অস্ত্র এবং ড্রোন হামলার জন্য অভিযুক্ত বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।
বলিভিয়ায় ব্যর্থ সামরিক অভ্যুত্থান: সামরিক প্রত্যাহার ও জেনারেল জুনিগার গ্রেফতার
বুধবার ২৫ শে জুন বলিভিয়ায় একটি নাটকীয় সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা ঘটে। সাঁজোয়া যানগুলো সরকারী প্রাসাদের দরজা ভেঙে ফেলে, যা প্রেসিডেন্ট লুইস আর্সেকে উৎখাত করার প্রচেষ্টার ইঙ্গিত দেয়।
তবে, প্রেসিডেন্ট আর্সে দৃঢ় অবস্থান নেন। তিনি দ্রুত একটি নতুন সেনা কমান্ডার নিয়োগ করেন, যিনি সেনাদের পিছু হটতে আদেশ দেন। শীঘ্রই সেনাবাহিনী তাদের যানবাহন নিয়ে প্রাসাদ থেকে পিছু হটে, যখন শত শত আর্সের সমর্থকরা প্রাসাদের বাইরে চত্বরে জড়ো হন, বলিভিয়ার পতাকা উড়িয়ে, জাতীয় সঙ্গীত গেয়ে ও উল্লাস করে।
মন্ত্রিসভার সদস্যদের সাথে ঘেরা আর্সে জনতাকে ধন্যবাদ জানান এবং বলেন, "গণতন্ত্র বেঁচে থাকুক।" কয়েক ঘণ্টা পর, এই বিদ্রোহের পিছনে যিনি ছিলেন বলে মনে করা হচ্ছিল, সেই জেনারেল হুয়ান হোসে জুনিগাকে গ্রেফতার করা হয়। অ্যাটর্নি জেনারেল একটি তদন্ত শুরু করার পর তাকে গ্রেফতার করা হয়।
তবে, গ্রেফতারের আগে জুনিগা দাবি করেন যে প্রেসিডেন্ট আর্সে নিজেই তাকে প্রাসাদে আক্রমণ করতে বলেছিলেন একটি রাজনৈতিক চাল হিসেবে। সাংবাদিকদের সাথে কথা বলার সময় জুনিগা বলেন, "প্রেসিডেন্ট আমাকে বলেছিলেন: ‘পরিস্থিতি খুব খারাপ, খুব সংকটপূর্ণ। আমার জনপ্রিয়তা বাড়ানোর জন্য কিছু প্রস্তুত করা প্রয়োজন।’ আমি তাকে জিজ্ঞাসা করলাম, ‘আমি কি সাঁজোয়া যানগুলো বের করব?’ তিনি উত্তর দিলেন, ‘ওগুলো বের কর।’"
বুধবারের এই বিদ্রোহ কয়েক মাস ধরে চলা উত্তেজনার পর আসে, যেখানে অর্থনৈতিক কষ্ট ও বিক্ষোভ বাড়তে থাকে, কারণ দুই রাজনৈতিক টাইটান — আর্সে ও তার এক সময়ের মিত্র, বামপন্থী প্রাক্তন প্রেসিডেন্ট এভো মোরালেস — ক্ষমতাসীন দলের নিয়ন্ত্রণের জন্য লড়াই করেন।
তারপরও, বর্তমান প্রেসিডেন্টকে উৎখাত করার এই প্রচেষ্টা কোন অর্থপূর্ণ সমর্থন পায়নি এবং এমনকি আর্সের প্রতিদ্বন্দ্বীরাও গণতন্ত্র রক্ষার জন্য একত্রিত হন এবং বিদ্রোহের নিন্দা জানান।
বলিভিয়া এখনও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, এর জনগণ ও নেতারা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করতে ঐক্যবদ্ধ।
বলিভিয়ায় সামরিক অভ্যুত্থান: প্রেসিডেন্সিয়াল প্যালেসে সৈন্যদের হামলা
বলিভিয়ায় বুধবার একটি নাটকীয় ঘটনা ঘটে, যেখানে সৈন্যরা রাজধানীর কেন্দ্রীয় প্লাজায় আক্রমণ চালায় এবং প্রেসিডেন্সিয়াল প্যালেসে হামলা করে। এই ঘটনা একটি সম্ভাব্য সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
বলিভিয়ান মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দেখা গেছে, একটি সেনা যান প্রেসিডেন্সিয়াল প্যালেসের প্রবেশদ্বারে আঘাত হানে, এবং সৈন্যরা পিছন থেকে প্রবেশ করে। প্যালেসের বাইরে, সশস্ত্র সৈন্য ও সাঁজোয়া যানগুলো ঐতিহাসিক প্লাজা মুরিলোতে জমায়েত হয়।
একটি অজ্ঞাত স্থান থেকে সংক্ষিপ্ত টেলিভিশন বিবৃতিতে, বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্সে ঘোষণা করেন, "বলিভিয়া একটি অভ্যুত্থান প্রচেষ্টার সম্মুখীন। আমরা বলিভিয়ার জনগণকে সংঘবদ্ধ হতে এবং অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে লড়াই করতে হবে।"
জেনারেল হুয়ান হোসে জুইনিগাকে এই অভ্যুত্থান প্রচেষ্টার নেতৃত্ব দেওয়ার অভিযোগ করা হয়েছে। আক্রমণের এক ঘণ্টা আগে, প্রেসিডেন্ট আর্সে ইতিমধ্যেই লা পাজে সেনাবাহিনীর অস্বাভাবিক চলাচলের সমালোচনা করেছিলেন।
প্যালেসের বাইরে, সামরিক পোশাক পরিহিত জেনারেল জুইনিগা বলেন, "সশস্ত্র বাহিনীর তিন প্রধান তাদের অসন্তোষ প্রকাশ করতে এসেছেন। একটি নতুন মন্ত্রীসভা হবে। অবশ্যই, পরিবর্তন হবে, কিন্তু আমাদের দেশ এইভাবে চলতে পারে না।"
পররাষ্ট্রমন্ত্রী সেলিন্ডা সোসা লুন্ডা একটি ভিডিও বিবৃতি প্রকাশ করে দাবি করেন যে, কিছু সেনাবাহিনী "গণতন্ত্র, শান্তি, এবং জাতীয় নিরাপত্তার" উপর আক্রমণ চালিয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায় এবং বলিভিয়ার জনগণকে আর্সে প্রশাসনকে সমর্থন করার আহ্বান জানান।
বলিভিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইভো মোরালেস, যিনি এখনও গুরুত্বপূর্ণ প্রভাব রাখেন, তার সমর্থকদের গণতন্ত্রের পক্ষে সংঘবদ্ধ হতে আহ্বান জানান। তিনি বলেন, "আমরা সশস্ত্র বাহিনীকে গণতন্ত্র লঙ্ঘন এবং মানুষকে ভয় দেখাতে দেব না।"
বলিভিয়া, যেটি ১৮২৫ সালে স্বাধীনতা লাভের পর থেকে অসংখ্য অভ্যুত্থানের মুখোমুখি হয়েছে, এই সাম্প্রতিক সামরিক কর্মটি বিশ্বজুড়ে দ্রুত নিন্দার সম্মুখীন হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক, জোসেপ বোরেল, বলেন, "ইউরোপীয় ইউনিয়ন বলিভিয়াতে সাংবিধানিক শৃঙ্খলা ভাঙার এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার উৎখাতের যে কোন প্রচেষ্টা নিন্দা জানায়।"
আমেরিকান স্টেটস অর্গানাইজেশনের সেক্রেটারি-জেনারেল লুইস আলমাগ্রো সেনাবাহিনীকে বলিভিয়ার "বৈধভাবে নির্বাচিত অসামরিক শক্তির" প্রতি আনুগত্য প্রদর্শন করার আহ্বান জানান।
মেক্সিকোর প্রেসিডেন্ট-ইলেক্ট, ক্লাউডিয়া শেইনবাম, আর্সেকে নিঃশর্ত সমর্থন প্রদান করে এই অভ্যুত্থান প্রচেষ্টাকে গণতন্ত্রের উপর আক্রমণ হিসেবে নিন্দা জানান। ব্রাজিলের প্রেসিডেন্ট, লুইজ ইনাসিও লুলা দা সিলভা, লাতিন আমেরিকায় গণতন্ত্রের সমর্থনে তার কণ্ঠস্বর তুলে ধরে বলেন, "অভ্যুত্থান কখনো সফল হয় না।"
বলিভিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আরও আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন।
যুক্তরাষ্ট্র জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট রাইসিকে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান বর্জনের কথা ভাবছে
দেশটির এক কর্মকর্তা এ কথা বলেছেন। আজ বৃহস্পতিবার এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান হওয়ার কথা।
চলতি মাসের শুরুর দিকে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত হন ইব্রাহিম রাইসি। কোনো দেশের রাষ্ট্রপ্রধান যদি দায়িত্বরত অবস্থায় মারা যান, তবে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ১৯৩টি সদস্যদেশের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে মিলিত হয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে থাকেন।
জাতিসংঘে আজকের অনুষ্ঠানে রাইসিকে স্মরণ করে বিভিন্ন দেশের প্রতিনিধির বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘কোনোভাবেই আমরা এ আয়োজনে অংশ নেব না।’
এর আগে এ ধরনের অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের বর্জন করার কোনো খবর জানা যায়নি।
নিউইয়র্কে জাতিসংঘের ইরানি মিশন এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হয়নি।
কট্টরপন্থী রাইসিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো। ১৯ মে দেশটির আজারবাইজান সীমান্তের কাছে পার্বত্য এলাকায় তাঁকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়।
ওই মার্কিন কর্মকর্তা আরও বলেন, ‘জাতিসংঘের উচিত ইরানের জনগণের পাশে দাঁড়ানো, তাদের দীর্ঘদিনের ‘‘নিপীড়ককে’’ স্মরণ করা নয়। ১৯৮৮ সালে বিচারবহির্ভূতভাবে হাজারো রাজনৈতিক বন্দীকে হত্যা করাসহ অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিলেন রাইসি।’
রাইসিসহ ওই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় আরও যাঁরা নিহত হয়েছেন, তাঁদের স্মরণে ২০ মে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে কিছুক্ষণের জন্য নীরবতা পালন করা হয়। জাতিসংঘে নিযুক্ত মার্কিন উপরাষ্ট্রদূত রবার্ট উড অনিচ্ছা সত্ত্বেও অন্য সদস্যদেশের প্রতিনিধিদের সঙ্গে নীরবতা পালনের জন্য দাঁড়িয়েছিলেন।
তবে রাইসির মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র। ২০ মে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ কথা জানায়। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কারবিও সেদিন বলেছিলেন, ‘এ ব্যক্তির (রাইসি) হাতে যে প্রচুর রক্তের দাগ ছিল, সে ব্যাপারে সন্দেহ নেই।’
রাইসির মৃত্যুর ঘটনায় ইরানের প্রতি সমবেদনা জানানোর কারণে রিপাবলিকান সদস্যরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কঠোর সমালোচনা করেছিলেন।
২০২১ সালে ৬৩ বছরের রাইসি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে তিনি ইরানে নৈতিকতা–সংক্রান্ত আইন কঠোর করার নির্দেশ দিয়েছিলেন। তাঁর শাসনকালে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর রক্তক্ষয়ী দমনপীড়নের ঘটনা ঘটেছে।
ভারতীয় জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী: তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে কয়েক সপ্তাহের মধ্যেই
সম্প্রতি ইরান-ইসরায়েল এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো পরিস্থিতি দেখে অনেক জ্যোতিষীই ধারণা করছেন, আরও একটি বড় যুদ্ধ আসন্ন। তবে কবে সেই যুদ্ধ শুরু হবে, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারেননি।
তবে ভারতের একজন বিখ্যাত বৈদিক জ্যোতিষী কুশল কুমার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর সুনির্দিষ্ট দিন-তারিখ দিয়েছেন। তার মতে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। এনডিটিভির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অনলাইনভিত্তিক জনপ্রিয় প্রকাশনা প্ল্যাটফর্ম ‘মিডিয়া’ অ্যাকাউন্ট অনুযায়ী, কুশল কুমার গ্রহের অবস্থান নির্ণয় করে ভবিষ্যতের ঘটনা সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেন। তার এই ভবিষ্যদ্বাণীটি ইতোমধ্যেই নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
সম্প্রতি মিডিয়াতে একটি পোস্টে কুশল কুমার জানিয়েছেন, শিগগিরই গোটা বিশ্বে একটি যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। কোরিয়া, চীন, তাইওয়ান, মধ্যপ্রাচ্য, এবং ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করবে।
তার মতে, কয়েকটি দেশে এমন পরিস্থিতি তৈরি হবে যে, শাসন ক্ষমতায় থাকা দলগুলো তাদের ক্ষমতা ধরে রাখতে রীতিমতো নাকানিচুবানি খাবে। এ কারণে অনেক রাষ্ট্রনেতাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পেরে পদত্যাগ করতে বাধ্য হবেন।
তিনি বলেছেন, ২০২৪ সালের মধ্যেই বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ৮ মের কাছাকাছি সময়ে কোরিয়া, চীন, তাইওয়ান ও মধ্যপ্রাচ্যের মতো যুদ্ধের ফ্রন্টে উঠে আসবে ইসরায়েল। তিনি আরও বলেন, গ্রহগুলোর বর্তমান গতিবিধি নির্দেশ করে যে, বিশ্ব খুব ভঙ্গুর সময়ের দিকে ধাবিত হচ্ছে। এই অবস্থায় যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে চলতি বছরের ১৮ জুনে। তবে ১০ ও ২৯ জুনেও এর প্রকাশ ঘটতে পারে।
ইতোমধ্যেই কুশল কুমারের এই ভবিষ্যদ্বাণী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আগেও একাধিক জ্যোতিষী ভারতসহ গোটা বিশ্বের বিভিন্ন বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে সেগুলো সত্য প্রমাণিত হয়েছে। এবারের তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যদ্বাণী কতটা মিলবে, তা সময়ই বলে দেবে।
ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক ৮
বুধবার ভোরে সীমান্তের ১ নং ঘিবা মাঠ থেকে তাদেরকে আটক করা হয়।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি। রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার অহিদুজ্জামান জানান,যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ রঘুনাথপুর ক্যাম্পের একটি টহল দল  ১নং ঘিবা মাঠ নামক স্হান হতে অবৈধ ভাবে ভারত হতে বাংলাদেশ আসার সময় বাংলাদেশী নাগরিক (মহিলা- ৩ জন, পুরুষ-০৪ বাচ্চা-১)মোট- ০৮ জন আটক করে।
আটককৃত  ব্যক্তিরা হলো সোবহান খান (৪০) পিতা- মৃত্যু জলিল খান,  গ্ৰাম- পানতিতা পোস্ট - পানতিতা, থানা - তেরখাদা ,জেলা - খুলনা, সেলি খাতুন (৩০) স্বামী - সোবহান খান ঠিকানা - ঐ, মোঃ সাইফুল খান, (৮) পিতা- সোবহান খান ঠিকানা - ঐ, মোঃ মিঠুন শেখ (৪০) পিতা - মৃত্যু গোলাম রাসূল শেখ,  গ্ৰাম- আমবাড়ি, পোস্ট - বনগ্ৰাম, থানা- কালিয়া  জেলা- নড়াইল, মোছাঃ আসমা খাতুন (৩৫) স্বামী - মিঠুন শেখ, ঠিকানা -ঐ, মোঃ আরিফ (১৭) পিতা- মিঠুন শেখ,  ঠিকানা- ঐ, মোঃ মুন্না (১৫) পিতা - মিঠুন শেখ ঠিকানা- ঐ,মোছাঃ রেহানা (২৬) পিতাঃ মোঃ মকবুল মোড়ল, গ্রাম- সাতামতপুর, পোস্ট - সরসকাটি , থানা মনিরামপুর জেলা- যশোর। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
রাইসির মৃত্যুতে জাতিসংঘে এক মিনিট নীরবতা পালন
ইব্রাহিম রাইসি এবং তার সফরসঙ্গীদের বিমান দুর্ঘটনায় প্রাণহানির স্মরণে সদস্যদের উঠে দাঁড়াতে এবং নীরব থাকার আহ্বান জানান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি মোজাম্বিকের রাষ্ট্রদূত পেদ্রো কমিসারিও আফনসো।
এর আগে রাইসি ও তার সহকর্মীদের মৃত্যুতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শোকাহত বলে জানিয়েছেন তার মুখপাত্র।
এক বিবৃতিতে মুখপাত্র স্টিফেন দুজারিখ বলেন, নিহতদের পরিবার এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
এদিকে ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে দেশটির আইএসএনএ নিউজ এজেন্সি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের কমিটিকে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন বাঘেরি।
ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিমান বিধ্বস্তের জন্য মার্কিন নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন।
তিনি বলেন, গতকালের ট্র্যাজেডির অন্যতম প্রধান অপরাধী মার্কিন যুক্তরাষ্ট্র। যারা ইরানের কাছে বিমান ও বিমানের যন্ত্রাংশ বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ইরানের জনগণকে ভালো বিমান সুবিধা ভোগ করতে দিচ্ছে না।
ইরানের প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু: বিশ্ব নেতাদের শোকবার্তা
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুতে বিভিন্ন দেশের নেতারা শোক প্রকাশ করেছেন এবং ইরানের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আজারবাইজান সীমান্তের কাছে ইরানের পার্বত্য উত্তর-পশ্চিমাঞ্চলে হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার পর উদ্ধারকারী দলগুলি রবিবার বিকেলে তল্লাশি অভিযান শুরু করে। হেলিকপ্টারটিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ানসহ আরও নয়জন কর্মকর্তা ছিলেন। সোমবার সকালে ত্রাণকর্মীরা নিখোঁজ হেলিকপ্টারটি খুঁজে পায়। রাষ্ট্রীয় টিভি জানিয়েছে যে হেলিকপ্টারের যাত্রীদের মধ্যে রাষ্ট্রপতি রাইসি ও অন্যান্যদের মৃতদেহ শনাক্ত করা হয়েছে।
বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া:
চীন: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেসিডেন্ট শি জিনপিং-এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, রাইসির "দুঃখজনক মৃত্যু" ইরানের জনগণের জন্য একটি বড় ক্ষতি এবং চীনা জনগণ একজন ভালো বন্ধুকে হারিয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন: ইউরোপীয় কাউন্সিলের সভাপতি, চার্লস মিশেল, রাইসি, আমিরাবদুল্লাহিয়ান এবং দুর্ঘটনায় নিহত অন্যান্য ইরানি কর্মকর্তাদের মৃত্যুতে ব্লকের "আন্তরিক সমবেদনা" প্রকাশ করেছেন। ইইউর পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেলও তার শোক প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, "ইইউ নিহতদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত ইরানি নাগরিকদের প্রতি সমবেদনা প্রকাশ করে।"
বিশ্বের নানা প্রান্ত থেকে ইরানের নেতার এই আকস্মিক মৃত্যুর খবর শোনার পর নেতারা শোকবার্তা পাঠাচ্ছেন এবং ইরানের জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছেন।
ভারত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর শোক বার্তায় রাইসির মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত বলে উল্লেখ করেছেন। তিনি এক্স-এ লিখেছেন, “ভারত-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে তাঁর অবদান সর্বদা স্মরণ করা হবে। তার পরিবার ও ইরানের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা। ভারত এই দুঃখের সময়ে ইরানের পাশে দাঁড়িয়েছে।”
ইরাক
ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানী এক বিবৃতিতে ইরানি জনগণ এবং ইসলামিক প্রজাতন্ত্রের কর্মকর্তাদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তিনি বলেন, "এই বেদনাদায়ক ট্র্যাজেডিতে আমরা ভ্রাতৃপ্রতিম ইরানি জনগণ এবং ইসলামিক প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সাথে আমাদের সংহতি প্রকাশ করছি।"
হামাস
ফিলিস্তিনি গোষ্ঠী হামাসও রাইসির মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছে। তারা খামেনি, ইরানি সরকার এবং জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে। হামাস ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন করার জন্য রাইসি এবং আমিরাবুল্লাহিয়ানের প্রশংসা করেছে এবং আস্থা প্রকাশ করেছে যে ইরানের "গভীর মূল প্রতিষ্ঠান" এই ক্ষতি কাটিয়ে উঠবে।
মালয়েশিয়া
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁর শোক বার্তায় উল্লেখ করেছেন যে তিনি এই খবরে "গভীরভাবে দুঃখিত"। তিনি গত নভেম্বরে রাইসির সাথে দেখা করার "সম্মান" পেয়েছিলেন। ইব্রাহিম বলেন, “ন্যায়বিচার, শান্তি এবং উম্মাহর উন্নতির প্রতি তার উৎসর্গ সত্যিই অনুপ্রেরণাদায়ক ছিল। আমরা মালয়েশিয়া-ইরান সম্পর্ক জোরদার করতে, আমাদের জনগণ এবং মুসলিম বিশ্বের উন্নতির জন্য একসাথে কাজ করার জন্য নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের অঙ্গীকার পূরণ হবে।”
পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ রাইসির মৃত্যুতে পাকিস্তানে এক দিন শোক ঘোষণা করেছেন। তিনি এক্স-এ লিখেছেন, “শহীদদের আত্মা স্বর্গে শান্তিতে থাকুক। মহান ইরানী জাতি প্রথাগত সাহসের সাথে এই ট্র্যাজেডি কাটিয়ে উঠবে।”
কাতার
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইরানের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি এক্স-এ লিখেছেন, “[নিহতদের] জন্য এবং তাদের পরিবারের জন্য ধৈর্য ও সান্ত্বনার জন্য সর্বশক্তিমান ঈশ্বরের কাছে করুণা ও ক্ষমা প্রার্থনা করছি। আমরা আল্লাহর এবং আমরা তাঁর কাছেই ফিরে যাব।”
রাইসির মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের শোক ও সমবেদনা প্রমাণ করে যে, তাঁর অবদান এবং নেতৃত্ব অনেকের কাছেই গুরুত্বপূর্ণ ও মূল্যবান ছিল।
রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইরানের দুই শীর্ষ কর্মকর্তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তাদের "বিশ্বস্ত বন্ধু" বলে অভিহিত করেছেন। ল্যাভরভ বলেন, "পারস্পরিকভাবে উপকারী রাশিয়ান-ইরান সহযোগিতা এবং আস্থাপূর্ণ অংশীদারিত্বকে শক্তিশালী করার ক্ষেত্রে তাদের ভূমিকা অমূল্য।" তিনি নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, "আমাদের চিন্তাভাবনা এবং হৃদয় এই দুঃখের সময়ে আপনার সাথে রয়েছে।"
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তেহরানে সমবেদনা জানান। খামেনিকে লেখা এক চিঠিতে পুতিন বলেন, "রাইসি একজন অসামান্য রাজনীতিবিদ ছিলেন যার সমগ্র জীবন তার মাতৃভূমির সেবায় নিবেদিত ছিল। রাশিয়ার সত্যিকারের বন্ধু হিসাবে, তিনি আমাদের দেশগুলির মধ্যে ভাল-প্রতিবেশী সম্পর্কের উন্নয়নে একটি অমূল্য ব্যক্তিগত অবদান রেখেছিলেন এবং তাদের একটি কৌশলগত অংশীদারিত্বের স্তরে নিয়ে যাওয়ার জন্য দুর্দান্ত প্রচেষ্টা করেছিলেন।"
তুরস্ক
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রাইসির মৃত্যুর খবর শোনার পর থেকে ইরানের সঙ্গে যোগাযোগ রাখার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, "তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের যথাসাধ্য চেষ্টা করেছে কিন্তু দুর্ভাগ্যবশত, আমরা ভালো খবর শুনতে পারিনি," তিনি ইসলামাবাদে তার পাকিস্তানি প্রতিপক্ষ ইসহাক দারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন।
ইয়েমেনের হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহী দলের সর্বোচ্চ বিপ্লবী কমিটির প্রধান মোহাম্মদ আলী আল-হুথি ইরানের জনগণ এবং দুর্ঘটনায় নিহত কর্মকর্তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। আল-হুথি বলেন, "ইরান ঈশ্বরের ইচ্ছায় তাদের জনগণের অনুগত নেতাদের মেনে চলতে থাকবে।"
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের এ ধরনের শোক ও সমবেদনা প্রকাশ প্রমাণ করে যে রাইসির অবদান আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং তার মৃত্যুতে বিশ্ব নেতারা শোকাহত হয়েছেন।
হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যু: ইসরায়েলের সংশ্লিষ্টতা নেই
ইসরায়েলের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই। বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, "আমরা এর সঙ্গে জড়িত নই।"
ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনায় সৌদি আরব, তুরস্ক, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশ শোক প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়নও রাইসি এবং ইরানের অন্যান্য কর্মকর্তার মৃত্যুতে শোক জানিয়েছে। তবে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ইসরায়েলের বিরোধীদলীয় নেতা এম কে আভিগদর লিবারম্যান বলেছেন, রাইসির মৃত্যুর পরও মধ্যপ্রাচ্যে ইরানের নীতিতে কোনো পরিবর্তন আসবে বলে ইসরায়েল আশা করে না। স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন, "আমাদের জন্য এটি (রাইসির মৃত্যু) কোনো বিষয় নয়। এ ঘটনা ইরানের প্রতি ইসরায়েলের দৃষ্টিভঙ্গিতে কোনো প্রভাব ফেলবে না। কারণ, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা (আয়াতুল্লাহ আলি খামেনি) দেশটির নীতি নির্ধারণ করেন। ইরানের প্রেসিডেন্ট যে নিষ্ঠুর লোক ছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। আমরা তাঁর জন্য একফোঁটা অশ্রুও ফেলব না।"
গতকাল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। ওই হেলিকপ্টারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। রাতভর উদ্ধার অভিযান শেষে আজ রাইসির মৃত্যুর খবর নিশ্চিত করে ইরান।
হেলিকপ্টার বিধ্বস্ত: ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীসহ সব আরোহী নিহত
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ বিধ্বস্ত হেলিকপ্টারের সব আরোহী নিহত হয়েছেন। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ও হেলিকপ্টারে থাকা সব যাত্রী দুর্ঘটনায় নিহত হয়েছেন।’
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজও একই তথ্য নিশ্চিত করেছে। খবরে বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশের জনগণের জন্য দায়িত্ব পালনকালে দুর্ঘটনার শিকার হন। তিনি শহীদ হয়েছেন। হেলিকপ্টারে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ অন্য আরোহীদের সবাই শহীদ হয়েছেন।
এর আগে ইরানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি পুরোপুরি পুড়ে গেছে।
গতকাল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টার দুর্ঘটনাটি ঘটে। হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন।
দুর্ঘটনার পর বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছিল। এলাকাটিতে ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে বেশি দূরত্বে কিছু দেখা যাচ্ছিল না।
বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা আজ সকালে নিশ্চিত করেন ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট। পরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, এই দুর্ঘটনায় হেলিকপ্টারের কোনো যাত্রীর বেঁচে থাকার চিহ্ন নেই।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি। এটির মডেল বেল-২১২।
ইরানের প্রেসিডেন্ট রাইসিসহ সবার মরদেহ উদ্ধার
হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ অন্যদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দিয়ে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অনুসন্ধান অভিযানও শেষ হয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি আজ সোমবার এ তথ্য জানিয়েছে।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেইন কোলিভান্দ দেশটির রাষ্ট্রীয় টিভিকে বলেন, শহীদ হওয়া ব্যক্তিদের মরদেহ ইরানের উত্তর-পশ্চিমের তাবরিজ শহরে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে।
তাবরিজ শহরটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী। এই প্রদেশেই দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অনুসন্ধান অভিযান শেষ হয়েছে বলেও ঘোষণা দেন ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান।
প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে ইরানে পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি আজ এই ঘোষণা দেন। একই সঙ্গে তিনি গভীর শোক প্রকাশ করেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানসহ দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। এই ঘটনায় ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রীসহ সব আরোহী নিহত হয়েছেন বলে আজ দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেন।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজও একই তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থাটি এ ঘটনায় নিহত ব্যক্তিদের ‘শহীদ’ বলে অভিহিত করে।
ইরানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি পুরোপুরি পুড়ে গেছে।
ইরানের প্রেসিডেন্টের জন্য প্রার্থনা: জনতার উদ্বেগ
ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত: পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান চলছে
রবিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান এবং অন্যান্য কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার ইরানের পার্বত্য উত্তর-পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। ঘটনার পরপরই একটি কুয়াশা-ঢাকা বনে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে এবং জনসাধারণকে প্রার্থনার জন্য আহ্বান জানানো হয়েছে।
গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব
গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের কূটনৈতিক তৎপরতায় নেতৃত্ব দিচ্ছিলেন আব্দোল্লাহিয়ান। তিনি বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক এবং ফোনালাপের মাধ্যমে ইরানের পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করছিলেন। মিত্র দেশ ছাড়াও পশ্চিমা দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ ছিল। ইরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির অধীনে পরিচালিত রাষ্ট্রব্যবস্থায় পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাম্প্রতিক প্রেক্ষাপট
ইরান গত মাসে ইসরায়েলের উপর একটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সম্ভাব্য বিপর্যয় সৃষ্টি করে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অস্ত্র-গ্রেডের কাছাকাছি পৌঁছে যায়। এ ঘটনার মধ্যে প্রেসিডেন্ট রাইসি এবং সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির নেতৃত্বাধীন ইরান একটি গুরুত্বপূর্ণ সময়ে পড়েছে। ইরান বর্তমানে অর্থনৈতিক সংকট এবং মহিলাদের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে চলা ব্যাপক বিক্ষোভের সম্মুখীন।
দুর্ঘটনার বিবরণ
রাইসি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে একটি সরকারি সফরে ছিলেন। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, এটি "হার্ড ল্যান্ডিং" হিসাবে বর্ণনা করা হয়েছে এবং ইরানের রাজধানী তেহরানের প্রায় ৬০০ কিলোমিটার (৩৭৫ মাইল) উত্তর-পশ্চিমে আজারবাইজান সীমান্তবর্তী শহর জোলফার কাছে ঘটেছে। পরে রাষ্ট্রীয় টিভি দুর্ঘটনাস্থল উজি গ্রামের কাছে উল্লেখ করে, তবে বিবরণে কিছুটা পার্থক্য ছিল।
উদ্ধার অভিযান
ইরানের সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবরটি এসেছে হেলিকপ্টার থেকে আসা এক জরুরি ফোনকলে। প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারা ওই ফোনকল করেছিলেন, তবে কথা শেষ হওয়ার আগেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে ওই এলাকায় পাঁচ মিটারের বেশি দূরত্বে কিছু দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন উদ্ধার অভিযানে যুক্ত কর্মকর্তারা।
জনসাধারণের উদ্বেগ
ইরানের জনসাধারণ এই ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং প্রার্থনার জন্য আহ্বান জানানো হয়েছে। উদ্ধার অভিযানের সর্বশেষ তথ্য জানার জন্য সবাই অপেক্ষা করছে। ইরানের এই পরিস্থিতি দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশকে আরও জটিল করে তুলেছে।
হেলিকপ্টার বিধ্বস্তে নিখোঁজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্দোল্লাহিয়ান: কী ঘটছে?
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান। দুর্ঘটনার পর থেকে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী আব্দোল্লাহিয়ানকে নিয়েও আলোচনা চলছে।
গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের কূটনৈতিক তৎপরতায় নেতৃত্ব দিচ্ছিলেন আব্দোল্লাহিয়ান। তিনি বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক এবং ফোনালাপের মাধ্যমে ইরানের পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করছিলেন। মিত্র দেশ ছাড়াও পশ্চিমা দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ ছিল।
ইরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির অধীনে পরিচালিত রাষ্ট্রব্যবস্থায় পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আব্দোল্লাহিয়ান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে কয়েক দশক ধরে দায়িত্ব পালন করছেন। তিনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে আসছেন এবং আইআরজিসির সাবেক প্রধান জেনারেল কাশেম সোলাইমানিরও ঘনিষ্ঠ ছিলেন।
২০২১ সালে ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আব্দোল্লাহিয়ান বিভিন্ন দেশ সফরে গেছেন। এসব সফরের প্রধান উদ্দেশ্য ছিল ইরানকে আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে যাওয়া ঠেকানো এবং তেহরানের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাব মোকাবিলা করা।
রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর হেলিকপ্টারে ফেরার পথে পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকায় প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরে এখনো হেলিকপ্টারটির খোঁজ পাওয়া যায়নি।
ইরানের সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবরটি এসেছে হেলিকপ্টার থেকে আসা এক জরুরি ফোনকলে। প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারা ওই ফোনকল করেছিলেন, তবে কথা শেষ হওয়ার আগেই সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে ওই এলাকায় পাঁচ মিটারের বেশি দূরত্বে কিছু দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন উদ্ধার অভিযানে যুক্ত কর্মকর্তারা।
ইব্রাহিম রাইসি কে?
তিন বছর আগে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইব্রাহিম রাইসিকে (৬৩) মনে করা হত একদিন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি হবেন তিনি। রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় জলাধার প্রকল্প উদ্বোধন শেষে ফেরার পথে তাঁকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
ওই হেলিকপ্টারে তাঁর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও ছিলেন। তাঁদের পরিণতি কী হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত যায়নি। দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের সন্ধানে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
এই দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসির মৃত্যু হলে তা হবে ইরানের জন্য বিরাট এক ধাক্কা। দীর্ঘ দিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক চলে আসছে ইরানের। ইব্রাহিম রাইসি ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবিলায় প্রতিবেশীদের পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে মনোযোগ দিয়েছিলেন।
ইব্রাহিম রাইসির জন্ম ১৯৬০ সালে উত্তর-পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে। মাত্র ২০ বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর-জেনারেল নিযুক্ত হন।
১৯৮৯ থাকে ১৯৯৪ সাল পর্যন্ত রাইসি তেহরানের প্রসিকিউটর-জেনারেলের দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল থেকে তিনি এক দশক জুডিশিয়াল অথোরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি।
কট্টরপন্থী হিসেবে পরিচিত রাইসি পরবর্তীতে ৮৮ সদস্যের বিশেষজ্ঞ সভার উপচেয়ারম্যান নির্বাচিত হন।। সর্বোচ্চ ধর্মী নেতা নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এ সভা।
২০২১ সালে দ্বিতীয় দফায় নির্বাচন করে ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হন ইব্রাহিম রাইসি।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টার দুর্ঘটনায় নিখোঁজ
দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি এবং প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে–হাশেম ছিলেন। দুর্ঘটনাস্থলটি পার্বত্য ও বনজঙ্গল পরিবেষ্টিত হওয়ায় উদ্ধারকাজ আরও কঠিন হয়ে পড়েছে।
আরো খবর: হেলিকপ্টার দুর্ঘটনা: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টার
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে একটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হলেও ঘন কুয়াশার কারণে সেটি পৌঁছাতে পারেনি। এছাড়া, পূর্ব আজারবাইজানের রাজধানী তাবরিজ শহর থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য আহমদ আলী রেজা বেইগি বলেছেন, এখনও প্রেসিডেন্টের হেলিকপ্টারের অবস্থান শনাক্ত করা যায়নি।
উদ্ধারকাজে ৪০টি দল অংশ নিয়েছে, তবে বৃষ্টি ও কুয়াশার কারণে তেমন অগ্রগতি হয়নি। আল–জাজিরার সাংবাদিক আলী হাশেম জানান, উদ্ধারকারীদের সঙ্গে আটটি অ্যাম্বুলেন্স ও একাধিক ড্রোন রয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি মনে করেন, দুর্ঘটনাটি হয়তো খুবই মারাত্মক হয়েছে বা সেখানে যোগাযোগের নেটওয়ার্ক নেই বলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর আজ হেলিকপ্টারটিতে করে ফিরছিলেন রাইসি। প্রেসিডেন্টের বহরে থাকা অন্য দুটি হেলিকপ্টার অক্ষত রয়েছে।
আরো খবর: রাইসি মারা গেলে কে হবেন ইরানের প্রেসিডেন্ট? রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত
তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবরটি জানা গেছে সেটি থেকে আসা একটি জরুরি ফোনকলে। প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারাই ওই ফোনকল করেছিলেন। তবে কথা শেষ হওয়ার আগেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রাইসি মারা গেলে কে হবেন ইরানের প্রেসিডেন্ট? রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত
হেলিকপ্টারটিতে থাকা রাইসি বা অন্য কর্মকর্তারা অক্ষত আছেন কি না, তা-ও জানা যায়নি। এ দুর্ঘটনায় প্রেসিডেন্টের মৃত্যু হতে পারে—এমন আশঙ্কাও করা হচ্ছে।
এ ক্ষেত্রে একটি একটি প্রশ্ন সামনে আসে। সেটি হলো রাইসির হঠাৎ মৃত্যু হলে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন? ইরানের সংবিধান অনুযায়ী, দুর্ঘটনায় রাইসি মারা গেলে তাঁর পদে বসবেন বর্তমান প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। তবে এ ক্ষেত্রে দেশটির সর্বোচ্চ নেতার অনুমোদনের প্রয়োজন পড়বে।
ইরানে রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরই ক্ষমতা প্রেসিডেন্টের। তাঁকে সরকারের প্রধান হিসেবে বিবেচনা করা হয়। প্রেসিডেন্ট মারা গেলে পরবর্তী ৫০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে।
আজ রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সেটিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর ফিরছিলেন তাঁরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকারীরা এখনো হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করতে পারেননি। কারণ, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি পার্বত্য অঞ্চল এবং বন-জঙ্গলে ঘেরা। এ ছাড়া দুর্ঘটনাস্থলে বৃষ্টি ও কুয়াশার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
S/PABN
হেলিকপ্টার দুর্ঘটনা: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টার
আজ রোববার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে সেটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রতিকূল আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি এখনো খুঁজে পাওয়া যায়নি। সেটিতে থাকা প্রেসিডেন্ট ও অন্য কর্মকর্তারা অক্ষত আছেন কি না, তা-ও জানা যায়নি।
ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই হেলিকপ্টারে রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম ছিলেন। আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে যাচ্ছিলেন তাঁরা।
ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবর জানা গেছে সেটি থেকে আসা একটি জরুরি ফোনকলে। প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তাদের কেউ ওই ফোন করেছিলেন। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আমির ভাহিদিও রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ওই হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছিল। তবে কথার মধ্যেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রেসিডেন্ট ও তাঁর সঙ্গীদের উদ্ধারকাজে ৪০টি দল অংশ নিয়েছে। তবে দুর্ঘটনাস্থলে ভারী বৃষ্টিপাত ও ঘন কুয়াশার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এ ছাড়া এ অঞ্চলটি পাহাড়-পর্বতে ঘেরা। তাবরিজ শহর থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য আহমদ আলী রেজা বেইগি বলেছেন, উদ্ধারকারীরা এখনো প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের অবস্থান শনাক্ত করতে পারেননি। বৃষ্টি ও কুয়াশার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
S/PABN
গাজার উত্তর অঞ্চলের জাবালিয়া নগরে বিস্ফোরক লড়াই
প্রত্যক্ষদর্শকরা জানিয়েছেন, রাতভর জাবালিয়া শরণার্থী শিবিরের পাশে ভীতিজনক লড়াই হয়েছে। শনিবার আলজাজিরার খবরে বলা হয়েছে, জাবালিয়ায় ইসরাইলের হামলায় অনেক বাসা ধ্বংস হয়েছে।
এছাড়া শনিবার পর্যন্ত গত কয়েক ঘন্টায় ইসরাইলি হামলায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে বরাবরের মতো এবারও হার মানছে না হামাসও। যুদ্ধ যতই দীর্ঘস্থায়ী না হোক না কেনো তারা শেষ পর্যন্ত এ হামলার মোকাবেলা করবে।
হামলা-পালটাহামলার মধ্যেই এবার দীর্ঘমেয়াদে লড়াই চালানোর ঘোষণা দেওয়া হয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস।
সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীটির সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এই তথ্য জানিয়েছেন। শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমাদের জনগণের ওপর গত কয়েক মাস ধরে যে নির্মম আক্রমণ চলছে, তা বন্ধের জন্য আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ এবং একই সঙ্গে শত্রুদের সঙ্গে গাজায় দীর্ঘমেয়াদে লড়াই চালানোর জন্য প্রস্তুত।’"
ভিডিও বার্তায় আল-কাসেম ব্রিগেডের এই সীমান্ত পর্যায়ের মুখপাত্র দাবি করেছেন, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত হামাসের যোদ্ধারা ইসরাইলি সেনাদের সঙ্গে ব্যাপক বীরত্বের সঙ্গে লড়াই করছে। ইতিমধ্যে ইসরাইলি সেনাবাহিনীর যথার্থ ক্ষতিপূরণ করেছে তারা। তবে, ইসরাইলি সেনাবাহিনী নিজেদের ক্ষতিপূরণের সঠিক তথ্য প্রকাশ করছে না।
প্রায় দুই সপ্তাহ আগে গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর রাফায় অভিযান শুরু করেছে আইডিএফ। সেখানেও ইসরাইলি সেনাদের সঙ্গে হামাস যোদ্ধাদের তীব্র সংঘাত চলছে বলে দাবি করেছেন আল-কাসেম ব্রিগেডের প্রধান।
ভিডিও বার্তায় এ বিষয়ে তিনি বলেছেন, ‘গত ১০ দিনে পুরো গাজা উপত্যকায় অন্তত ১০০ ইসরাইলি সামরিক যোদ্ধাদের ধ্বংস করেছে আল-কাসেম ব্রিগেড। রাফাহ শহরে আমাদের যোদ্ধাদের সঙ্গে আগ্রাসনকারী বাহিনীর তীব্র লড়াই চলছে এবং শহরের পূর্বাঞ্চলে শত্রুরা পিছু হটতে বাধ্য হচ্ছে।’
উল্লেখ, গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় হামলা চালায় হামাস। এর পরে গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। সাত মাসেরও বেশি সময় ধরে চলা আক্রমণে এ পর্যন্ত ৩৫ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত ৭৯ হাজার ছাড়িয়েছে। এ গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও সংস্থা।
এদিকে গাজা যুদ্ধ শেষ করে ইসরাইলকে একটি ‘পরিপূর্ণ বিজয়’ এনে দিতে গাজার হামাসপ্রধান ইয়াহইয়া সিনওয়ারকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডলইস্ট আইকে এমনটাই বলেছেন কয়েকজন মার্কিন কর্মকর্তা।
শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশ না করার শর্তে বর্তমান ও সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তা মিডলইস্ট আইকে বলেছেন, সিনওয়ারকে খুঁজে পেতে যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের পথ অনুসরণ করছে। তারা মনে করছে, ৬১ বছর বয়সী সিনওয়ার গাজার নিচে গভীর সুড়ঙ্গে লুকিয়ে রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, বাইডেন প্রশাসন এখন ধারণা করছে সিনওয়ার মিসরের সিনাই উপত্যকায় লুকিয়ে রয়েছেন। তবে তিনি সেখান থেকে লেবানন বা সিরিয়ায় পালিয়ে যেতে পারেন।
তবে হোয়াইট হাউজ মিডলইস্ট আইকে জানিয়েছে, মার্কিন কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ সপ্তাহের শুরুতে জানিয়েছেন-তিনি সিনওয়ার সম্পর্কে গোয়েন্দা তথ্যের বিষয়ে মন্তব্য করবেন না। বর্তমান ও সাবেক কর্মকর্তারা বিশেষ কোনো গোয়েন্দা তথ্য উল্লেখ করেননি। তবে বলেছেন, মার্কিন গোয়েন্দা বাহিনী সিনওয়ারের সর্বশেষ অবস্থান সম্পর্কে তথ্যের ব্যাপারে পিছিয়ে রয়েছে।"
সোর্স/যেজি
ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের দাবিতে ১৭ মে শুক্রবার সারাদেশে বিক্ষোভ
ইতিমধ্যে সারাদেশের জেলা ও মহানগর শাখাগুলো প্রস্তুতি গ্রহণ করেছে। উল্লেখ্য যে, গত ১০ মে ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে দলের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই প্রধান অতিথির বক্তব্য শেষে এ কর্মসূচি ঘোষণা দেন। এছাড়াও আগামি ৩১ মে দলের আমীর পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ঢাকায় স্মরণকালের বিশাল গণমিছিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এক বিবৃতিতে আগামি ১৭ মে, শুক্রবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচি সফলের আহ্বান জানিয়ে বলেছেন, ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র। বর্বর ইসরাইল চাপিয়ে দেওয়া একটি জারজ রাষ্ট্র। তিনি বলেন, ইসরাইলি পণ্য বয়কট নয়, আমদানি বন্ধ করতে হবে। এটা ঈমানদার জনতার প্রাণের দাবি। ইহুদিদের অর্থনীতি আঘাত না করলে এরা থামবে না।
ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে ফিলিস্তিনের গাজায় জাতিগত নিধন
বৃহস্পতিবার শুনানির প্রথম দিনে প্রিটোরিয়া যুক্তিতর্ক উপস্থাপন করে অভিযোগ করে যে, গাজায় ইসরায়েলের জাতিগত নিধন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। গত শুক্রবার জাতিসংঘের শীর্ষ এ আদালতে দক্ষিণ আফ্রিকা আবেদনটি করেছিল। গাজায় ইসরায়েলের চলমান অভিযান নিয়ে আইনি প্রক্রিয়া শুরুর পর এটি চতুর্থবারের মতো জরুরি পদক্ষেপের আহ্বান জানানো হলো। এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর উপত্যকাটিতে গণহত্যার অভিযোগ এনে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছিল দেশটি।
নেদারল্যান্ডসের দ্য হেগের পিস প্যালেসে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) বৃহস্পতিবার শুনানি শুরু হয়। দক্ষিণ আফ্রিকার আইনজীবী ভুসিমুজি ম্যাডোনসেলা এ সময় বলেন, "শেষবার আমরা যখন আদালতে এসেছিলাম, আশা করেছিলাম ফিলিস্তিন ও এই ভূখণ্ডের বাসিন্দাদের রক্ষায় জাতিগত নিধন বন্ধ হবে। তবে তেমনটি হয়নি। ইসরায়েল জাতিগত নিধন চালিয়ে গেছে এবং তা বর্তমানে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।"
দক্ষিণ আফ্রিকার আরেক আইনজীবী ভন লোয়ে বলেন, রাফায় ইসরায়েলের অভিযান বন্ধের জন্যই তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন। তবে ফিলিস্তিনিদের একটি জাতিগোষ্ঠী হিসেবে হত্যার হাত থেকে সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে এবং আইসিজে সুরক্ষা দেওয়ার আদেশের মাধ্যমে সে সুযোগ করে দিতে পারে।
দক্ষিণ আফ্রিকার সর্বশেষ আবেদনে রাফা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের নির্দেশ দিতে এবং গাজায় জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার কর্মী ও সাংবাদিকদের নির্বিঘ্নে প্রবেশের পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে। এছাড়া, এসব দাবি কীভাবে পূরণ করা হচ্ছে, সে বিষয়ে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ারও দাবি করা হয়েছে। আবেদনে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা কনভেনশন ক্রমাগত লঙ্ঘনের অভিযোগও তোলা হয়েছে।
দুদিনের এই শুনানির শেষ দিনে আজ শুক্রবার ইসরায়েল তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবে। আইসিজে দুই দেশের মধ্যে বিবদমান কোনো বিষয় সমাধানে রায় দিয়ে থাকে এবং এই রায় মেনে চলার আইনি বাধ্যবাধকতা রয়েছে, যদিও তা মানতে জোর খাটানোর ক্ষমতা আদালতের নেই। যেমন, ইউক্রেনে হামলা বন্ধে রাশিয়াকে আদেশ দিয়েছিল আইসিজে, কিন্তু তা মানা হয়নি।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার দক্ষিণে রাফায় আশ্রয় নেওয়া লাখ লাখ মানুষের ওপরও স্থল হামলা শুরু করেছে ইসরায়েল, যা যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্ররা সমালোচনা করেছে।
ইসরায়েল রাফায় হামলা বন্ধ করতে রাজি নয় এবং গাজা থেকে হামাসকে নির্মূল করার লক্ষ্যেই এই হামলা চালানো হচ্ছে বলে জানায়। জাতিগত নিধনের অভিযোগও তারা নাকচ করেছে। চলতি বছরের শুরুতে গাজায় জাতিগত নিধন নিয়ে আইসিজের শুনানিতে ইসরায়েল দাবি করেছিল, উপত্যকাটির বেসামরিক লোকজনকে রক্ষায় তারা সবকিছু করছে এবং শুধুমাত্র হামাসকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ
নুসরাত জাহান ঐশী: ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস অভিমুখে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর প্রগতি স্মরণির সুবাস্ত টাওয়ারের সামনে থেকে মিছিল শুরু করে মার্কিন দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করলে বাঁশতলার মোড়ে পুলিশ বাঁধা দেয়। পরে সেখানেই বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদী সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, পালেস্টাইন সংহতি কমিটির সদস্য ডা. হারুন উর রশীদ, বাংলাদেশে বসবাসরত আমেরিকান নাগরিক ও ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাগেশ রাও, সংগীত শিল্পী ফারজানা ওয়াহিদ শাওন, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উমামা ফাতেমাসহ নেতৃবৃন্দ।
সমাবেশে প্রতিবাদী গান ও “স্টান্ড ফর প্যালেস্টাইন” পারফমেন্স আর্ট প্রদর্শন করেন সমগীত সাংস্কৃতিক প্রাঙ্গণের শিল্পীরা।
সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যায় এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। রাজনৈতিক ও আর্থিক সমস্ত দিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এ গণহত্যায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।
পুরো পৃথিবীর মানুষ আজ এ গণহত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছে। এমনকি খোদ আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে তুলেছে। সেই আন্দোলন দমনে নজীরবিহীন পুলিশি অভিযান চালানো হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে বিনয় কোয়াত্রার সাক্ষাৎ
একদিকে পুরো বিশ্বব্যাপী গণতন্ত্র আর মানবাধিকারের কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্র আর ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যায় সক্রিয় সমর্থন আর সহায়তাও দেয়। তাই তাদের কথা আজ মানুষ বিশ্বাস করে না। আমরা অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের কার্যকর পদক্ষেপ নেবার দাবি জানাই।
ফিলিস্তিনের নিপীড়ত মানুষের সাথে সংহতি জানাই। পৃথিবীর যেকোন প্রান্তের মানুষের মুক্তির লড়াইয়ে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি নিয়ে তাদের পাশে থাকবো।
কণ্ঠশিল্পী ও অ্যাক্টিভিস্ট ফারজানা ওয়াহিদ শায়ান বলেন, প্রতিবাদ জানাতে গেলে বাংলাদেশের মানুষ হিসেবে আমরা সর্বনিকটে কতটুকু যেতে পারি? আমাদের ইচ্ছা ছিল, আমরা আরও ভেতরে যাব। তাদের সাথে কথা বলব। সেখানে যতদুর সম্ভব বাংলাদেশের মানুষ হিসেবে এখানে একটা চাপ প্রয়োগ করব। সে পর্যন্ত আমরা যেতে পারিনি।
সমাবেশে বক্তারা আরও বলেন, বাংলাদেশে বর্তমান সরকার জনগণের সমস্ত অধিকার হরণ করেছে। ফিলিস্তিনে গণহত্যায় পুরো পৃথিবীর মানুষ যখন সরব প্রতিবাদ জানাচ্ছে তখন গণহত্যা বন্ধের দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে ছাত্র-জনতার বিক্ষোভে সরকার বাঁধা দিচ্ছে।
আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের জনগণের ‍মুক্তি সংগ্রামের বন্ধু। আমরা ফিলিস্তিনের জনগণের পক্ষে আমাদের প্রতিবাদ জারি রাখবো।
সমাবেশে উপস্থিত হয়ে সংহতি জানান- লেখক রেহনুমা আহমেদ, সাংবাদিক সাইয়েদা গুলরুখ, আমেরিকার কোলগেট বিশ্ববিদ্যালেয়ের শিক্ষক নাভিন মুর্শিদ, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সভাপতি বাচ্চু ভূইয়া, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য ডা. জয়দ্বীপ ভট্টাচার্য, বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডির) সভাপতি তৌফিকুজ্জামান পীরাচা, ছাত্র ফোরামের সভাপতি সানজিদুর রহমান শুভ, ইসলামী ছাত্র জমিয়তের সভাপতি নিজাম উদ্দীন আল-আদনান ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ডসহ নেতৃবৃন্দ।
এবার যা যা ঘটতে যাচ্ছে : ইরান-ইসরায়লে
বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, ইসরায়েল ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এ জন্য তাদের মিত্রদের সঙ্গে প্রতিনিয়ত আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এতে সায় মিলছে না। ইরানের হামলার পরই হুংকার থেমে যায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের। দেশগুলো তখনই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানায়, ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে। কিন্তু এ হামলার প্রতিক্রিয়ায় পাল্টা কোনো সামরিক পদক্ষেপ নিলে ইসরায়েলকে সমর্থন দেওয়া হবে না।ইসরায়েলের মিত্র দেশগুলোর এ ধরনের সুরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। তেমনি বিশ্বজুড়ে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিয়েও উৎকণ্ঠা বিরাজ করছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ইরানের নজিরবিহীন হামলার জবাব দিতে দেশটির ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েলের বিমানবাহিনী। সোমবার (১৫ এপ্রিল) ইসরায়েলি স্থানীয় গণমাধ্যমেও এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হয়। তবে ইসরায়েলের পাল্টা হামলা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। কারণ, মিত্ররা ইসরায়েলকে শুরু থেকেই শান্ত রাখতে চাইছে। ফ্রান্স, জার্মানি, ব্রিটেনসহ ইসরায়েলের পশ্চিমা মিত্ররা দেশটিকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের বক্তব্য পৃথকভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। তাদের সবার বক্তব্যের সারাংশ ছিল, নতুন করে যুদ্ধ চান না তারা। এ কারণে ইসরায়েলকে সংঘাত এড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। এদিকে যুক্তরাষ্ট্রও শুরু থেকে ইসায়েলকে পাল্টা সামরিক পদক্ষেপ নিতে নিষেধ করে আসছে। অপরদিকে ইরানের সঙ্গে রাশিয়া ও চীনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। দেশ দুটি জানিয়েছে, সংঘাত বাড়লে কারও লাভ হবে না। সবাই ক্ষতিগ্রস্ত হবে। তাই ইসরায়েলকে শান্ত থাকতে বলা হয়েছে। এ ছাড়া চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন। এ কথপোকথনে ইরানের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার প্রশ্নে চীনের সমর্থন রয়েছে শক্ত মন্তব্য এসেছে। যেমন হবে ইসরায়েলের প্রতিশোধ ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কেএএন জানিয়েছে, তেল আবিব একটি সীমিত জবাব দেওয়ার পরিকল্পনা করছে। এর ফলে হামলার ক্ষয়ক্ষতি সামাল দিতে পারবে তেহরান। এ ছাড়া সর্বাত্মক যুদ্ধ এড়ানো যাবে। সম্প্রচার মাধ্যমটি বলছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে প্রধান যুদ্ধক্ষেত্র হিসেবে রাখতে চাইছে ইসরায়েল। তাই নতুন করে দ্বিতীয় আর কোনো যুদ্ধ ফ্রন্ট খুলতে চায় না দেশটি। ইরানের ওপর ইসরায়েলের হামলাটির ধরন কেমন হতে পারে সে সম্পর্কে একটা ধারণা দিয়েছে কেএএন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভেতরে গুপ্ত হত্যাকাণ্ড বা বড় ধরনের সাইবার হামলা করতে পারে তেল আবিব।
সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেবে তার দেশ। যদিও মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা জবাব দেওয়া থেকে বিরত থাকতে তেল আবিবকে চাপ দিয়ে আসছে। উভয়পক্ষই শান্ত হওয়ার ইঙ্গিত ইরানের হামলা প্রাথমিকভাবে ভয়াবহ মনে হলেও তা খুব একটা সফল হয়নি। কারণ, ইসরায়েলে পৌঁছার আগেই অনেক ড্রোন ও ক্ষেপনাস্ত্র ভূপাতিত করা হয়। এ প্রেক্ষিতে গবেষণা কেন্দ্র ইউএস ইনস্টিটিউট অব পিস-এর মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা স্টাডিজ-এর ভাইস প্রেসিডেন্ট মোনা ইয়াকুবিয়ান বলেছেন, এই মুহূর্তে ইরান ও ইসরায়েল উভয় বিজয় দাবি করতে পারে। তারা খাদের কিনারা থেকে সরে এসেছে। বিশেষ করে যেহেতু ইসরায়েলের কোনো বেসামরিক লোক মারা যায়নি তাই ইসরায়েল নিজেকে শান্ত রাখতে পারে।
তিনি আরও বলেছেন, ইরান দামেস্কে হামলার প্রতিশোধ নিয়েছে। সে সঙ্গে ইসরায়েলকে আরও হামলার জন্য উসকে দেওয়ার মধ্যে ভারসাম্য রাখতে সক্ষম হয়েছে। ইরানও সংঘাত এড়াতে চাইছে বলে মত তার। ইসরায়েলের সঙ্গে আরবদের ঘনিষ্ঠতা এদিকে বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলকে যেহেতু জর্ডান, সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশ সরাসরি সহযোগিতা করেছেন সেহেতু ইসরায়েলের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা আরও বাড়বে। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ একটা আঞ্চলিক জোট গঠনের সম্ভাবনার কথা জানিয়েছেন। তিনি বলেন, আমরা ইরানের কাছ থেকে একটি শোধ আদায় করব। যার সময় এবং পদ্ধতি আমাদের সুবিধা অনুযায়ী হবে। এদিকে সুইডিশ ডিফেন্স বিশ্ববিদ্যালয়ের স্ট্রাটেজিক উপদেষ্টা ম্যাগনুস র‍্যানস্টরপ বলেন, ‘এটা ছিল একটা সাবধানতা বার্তা, যার সারমর্ম ছিল ইসরায়েল যদি নিয়ম ভঙ্গ করে তাহলে তার পরিণতি থাকবে।’
ইরানের হামলা ঘিরে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে হিজবুল্লাহ। তারা ইসরায়েলে হামলা চালাচ্ছে। চলতি সপ্তাহেই লেবানন সীমান্তে হামলায় ইসরায়েলের চার সেনা আহত হন। এর দায় স্বীকার করে সংগঠনটি। হিজবুল্লাহর সঙ্গে ইরানের ঘনিষ্ঠতা রয়েছে। সংগঠনটির সামরিক কার্যক্রমের জন্য ইসরায়েল বারবার ইরানকে দোষারোপ করে। বর্তমানে ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহ রকেট নিক্ষেপ অব্যাহত রেখেছে। এ নিয়ে ইসরায়েল ক্ষুব্ধ। এদিকে ইয়েমেনের হাউছিরা লোহিত সাগরে তৎপর হয়ে উঠেছে। ইসরায়েল তাদের নিরাপদ রাখতে এসব সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আরও জোরাল পদক্ষেপ নিতে পারে। এতে পুরো অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে যাবে।
সোনার দাম আরও বাড়ানোর ঘোষণা
সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১২ হাজার ২০৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৬ হাজার ২২৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৮০ হাজার ১৯০ টাকায় বিক্রি করা হবে।
এদিকে সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।এর আগে, গত ৬ এপ্রিল সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনা ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করেছিল বাজুস। আর ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ১০ হাজার ৫৭৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার ৯৪ হাজার ৭৭০ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ৭৮ হাজার ৯৬৫ টাকা। যা ৭ এপ্রিল থেকে কার্যকর হয়েছিল। চলতি বছর এ নিয়ে ৭ বার সোনার দাম সমন্বয় করল বাজুস। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।
ফিলিস্তিনের গাজায় বিরামহীন হামলা চালাচ্ছে ইসরায়েল হাজারো মানুষ নিহত
এ অভুক্তদের যেসব সংস্থা খাদ্যসহায়তা দিচ্ছে এবার তারাও প্রবল আক্রমণের শিকার হচ্ছে। এতে দাতব্য কাজ থেকে সরে আসতে বাধ্য হওয়ার ঘটনা ঘটছে। অবস্থা এমন যে, স্বাধীনতাকামীদের অস্ত্রের লড়াই পরিণত হচ্ছে কেবল ‘ক্ষুধার লড়াইয়ে’।
আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন আগে থেকে অভিযোগ করছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণসহায়তা প্রবেশে পরিকল্পিতভাবে বাধা দিয়ে আসছে ইসরায়েল। তার চাক্ষুস প্রমাণ পাওয়া গেল সোমবারের হামলায়। অভুক্ত মানুষদের মুখে একটু খাবার তুলে দিতে ‘ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন’ সমুদ্রপথে ত্রাণসহায়তা নিয়ে গাজায় পৌঁছায়। কিন্তু তারাও ইসরায়েলের বর্বরতার শিকার হয়ে খাদ্যসামগ্রী না দিয়েই ফিরে গেছে।ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের মতো গাজায় কাজ করা অনেকে ভীত হয়ে পড়েছেন। আরও অনেকে ত্রাণ কার্যক্রম নিয়ে দ্বিতীয়বার ভাবতে পারে। নিজেদের জীবন বিপন্ন হওয়ার শঙ্কা দেখা দেওয়ায় স্বেচ্ছাসেবীরা স্বভাবতই হতাশ হয়ে পড়বেন।
এসব কারণে সেখানে ভয়াবহ মানবিক পরিস্থিতি আরও তীব্র হতে পারে। অবস্থা এমন যে, ফিলিস্তিনিরা আসলে কীসের বিরুদ্ধে যুদ্ধ করবে? ইসরায়েল সুকৌশলে অস্ত্রধারী ফিলিস্তিনিদের যুদ্ধ বদলে দিচ্ছে। এমনিতেই পরিস্থিতি এতই ভয়াবহ, গাজার মোট জনসংখ্যার অন্তত এক-চতুর্থাংশ অর্থাৎ প্রায় ছয় লাখ মানুষ দুর্ভিক্ষ থেকে এক ধাপ দূরে রয়েছেন। ইতিমধ্যে ২৮ ফেব্রুয়ারি জাতিসংঘের কর্মকর্তাদের বরাতে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত ত্রাণকর্মী নিহত হওয়ার পর ত্রাণসামগ্রী খালাস বন্ধ করে দেয় সংস্থাটি। এরপর আর তা চালু করা হয়নি। অবশিষ্ট মালামাল নিয়েই সাইপ্রাসে ফিরে যাচ্ছে জাহাজটি। গত মঙ্গলবার সাইপ্রাসের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে জাহাজ থেকে ১০০ টন খাদ্য খালাস করেছিলেন কর্মীরা। সেসব দেইর আল বালাহ গুদামে রেখে ওই কর্মীরা স্থান ত্যাগ করছিলেন। ঠিক সে সময়ই তাদের গাড়ি লক্ষ্য করে গত সোমবার এ হামলা হয়। জাহাজটিতে ২৪০ টন খাবার ছিল। শরণার্থীদের মধ্যে খাবার বিতরণের দায়িত্বে থাকাদের উদ্দেশ্য করেই এ হামলা করা হয় বলে বিশ্ব অনেকটা নিশ্চিত। কারণ, ওই কর্মীদের বহনকারী দুটি গাড়ির একটিতে সংস্থাটির লোগো ছিল। এ ছাড়া সংস্থাটি ইসরায়েলের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে ত্রাণ কার্যক্রম চালাচ্ছিল। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা। এর প্রধান অর্থদাতা ছিল সংযুক্ত আরব আমিরাত।
নিহতরা ফিলিস্তিন, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য, কানাডার নাগরিক। তাদের মধ্যে দ্বৈত নাগরিকও রয়েছেন। সংস্থাটির প্রধান নির্বাহী এরিন গোর বলেন, এটি শুধু ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ওপর হামলা নয়, এটি মানবিক সাহায্যকারী সংস্থার ওপর হামলা। খাদ্যকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, এ আক্রমণ তাই নির্দেশ করে। এ ঘটনা ক্ষমার অযোগ্য। সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডেস বলেন, ঘটনাটি দুঃখজনক। কিন্তু তা যেন গাজায় ত্রাণ পৌঁছাতে আমাদের নিরুৎসাহিত না করে। এ প্রচেষ্টা আমাদের দ্বিগুণ করতে হবে।  বিভিন্ন দেশ ও সংস্থা থেকে বিবৃতিতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, এটি একটি মর্মান্তিক ঘটনা। পরিস্থিতি বোঝার জন্য সর্বোচ্চ স্তর থেকে একটি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা চলছে। একটি স্বাধীন, পেশাদার ও বিশেষজ্ঞদের দ্বারা ঘটনার তদন্ত করা হবে।
বিশ্লেষকরা বলছেন, এ ধরনের বক্তব্য বাহিনীটি সব সময়ই দিয়ে থাকে। কার্যত কোনো পদক্ষেপ কখনোই চোখে পড়ে না। আলজাজিরা জানায়, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল গাজায় সর্বাত্মক হামলা শুরু করে। এরপর থেকে ৩২ হাজার ৮৪৫ ফিলিস্তিনি নিহত হন। আহত হয়েছেন ৭৫ হাজার ৩৯২ জন। যারা বেঁচে আছেন তারা খাদ্য সংকটে অস্থির। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থার (ওসিএইচএ) উপপ্রধান রমেশ রাজাসিংহাম বলেছিলেন, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এসে গাজায় অন্তত ৫ লাখ ৭৬ হাজার মানুষ দুর্ভিক্ষ থেকে এক ধাপ দূরে অবস্থান করছেন। সে সময় গাজায় খাদ্য নিরাপত্তা নিয়ে বৈঠক করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে রমেশ আরও বলেন, উত্তর গাজায় দুই বছরের কম বয়সী ছয়জনের মধ্যে একজন শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। কার্যত ফিলিস্তিনি এই উপত্যকার ২৩ লাখ মানুষ দুঃখজনকভাবে অপর্যাপ্ত খাদ্য সহায়তার ওপর নির্ভর করে বেঁচে আছেন।
তিনি বলেন, যদি কিছু করা না হয় তাহলে আমরা আশঙ্কা করি গাজায় ব্যাপক দুর্ভিক্ষ প্রায় অনিবার্য। সংঘাতে আরও অনেক মানুষ হতাহত হবে। অন্যদিকে জেনেভায় ওসিএইচএর আরেক মুখপাত্র জেনস লায়েরকে সাংবাদিকদের বলেছেন, ইসরায়েলের কর্মকাণ্ডের কারণে গাজায় ত্রাণসহায়তা সরবরাহ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তিনি বলেন, ত্রাণবাহী গাড়িবহর হামলার শিকার হচ্ছে। ইসরায়েলি সেনারা পরিকল্পিতভাবে যাদের ত্রাণসহায়তা প্রয়োজন তাদের কাছে সেগুলো পাঠাতে বাধা দিচ্ছে। মানবিক কর্মীদের হয়রানি, ভয়-ভীতি ও আটক করছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটির গাড়িতে হামলায় সংযুক্ত আরব আমিরাতের মন্তব্য ছিল, এ ধরনের হামলা মানবিক সহায়তা প্রচেষ্টাকে থামিয়ে দিচ্ছে। তারা ত্রাণকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি করেছেন। তা না হলে ফিলিস্তিন তথা গাজাবাসীর সামনে ভয়াবহ দুর্দিন যে অপেক্ষা করছে তা অনুমেয়।
লেবানন সীমান্ত দিয়ে ঢুকে পড়ছে হিজবুল্লাহ যোদ্ধারা (ভিডিও)
লেবানন সীমান্তে সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন হিজবুল্লাহ সংশ্লিষ্ট আল-মানার টেলিভিশন চ্যানেলের একজন প্রতিনিধি। ভিডিওতে লোবননের দক্ষিণাঞ্চলের ধায়রা গ্রামের সীমান্তে সন্দেহভাজন হিজবুল্লাহ সদস্যদের সাথে ইসরায়েলি সৈন্যদের সঙ্গে গোলাগুলির শব্দ শোনা যায়।
মাইক্রোব্লগিং ওয়েবসাইট এক্সে এক বার্তায় ইসরায়েলি বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেন, লেবাননের থেকে সন্দেহভাজন কয়েকজনের অনুপ্রবেশ ঘটেছে। এসব এলাকায় ইসরায়েলি বাহিনীর সৈন্যদের মোতায়েন করা হয়েছে। হিজবুল্লাহর সিনিয়র কর্মকর্তা হাশেম সাফিদ্দিন বলেন, আমাদের ইতিহাস, আমাদের অস্ত্র ও রকেট তোমাদের সাথে রয়েছে। আমাদের সবকিছুই তোমাদের সাথে রয়েছে।
এর আগে ইসরায়েলের পাল্টা হামলায় ফিলিস্তিনের পক্ষে অংশ নেয় হিজবুল্লাহ।
এ সংঘর্ষে হিজবুল্লাহর অংশগ্রহণ নিয়ে মন্তব্য করেছেন ইসরায়েলের সংবাদমাধ্যম হারেতজের সাংবাদিক জিডিওন লেভি। তিনি বলেন, লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ এ যুদ্ধে অংশ নিলে বিপাকে পড়বে ইসরায়েল। আমাদের একটি ভিন্ন বাস্তবতার মুখে পড়তে হবে। হিজবুল্লাহ অংশ নিলে ইসরায়েলকে দুটি ফন্টে যুদ্ধ করতে হবে। আলজাজিরার এক সাক্ষাৎকারে জিডিওন বলে, হিজবুল্লাহর সাথে যদি অধিকৃত পশ্চিম তীরও যুক্ত হয় তাহলে একটি নতুন খেলা শুরু হবে। ইসরায়েলকে এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে হবে যা আগে কখনো হয়নি।
ভিডিও
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় হামলা চালালে বা কোনো স্থলে আক্রমণ হলে সংঘর্ষ অন্যদিকে মোড় নেবে এমন বার্তা দেওয়ার পরপরই শেবা ফার্মে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। মূলত এ অঞ্চলটি লেবাননের অধিকৃত এলাকা। ফলে সীমানা অতিক্রম না করেই এ অঞ্চলে হামলা চালিয়েছে দলটি। আলজাজিরা বলছে, গত কয়েক বছর ধরে নিজেদের অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করছে হিজবুল্লাহ। ফলে দলটির কাছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র রয়েছে। এসব অস্ত্র দিয়ে ইসরায়েলের যে কোনো স্থানে হামলা করতে সক্ষম হিজবুল্লাহ। এ ছাড়া দলটির সেনাদের অত্যাধুনিক প্রশিক্ষণ রয়েছে। ফলে এ সংঘর্ষে তারা অংশ নিলে আঞ্চলিক সংঘর্ষের দিকে গড়াতে পারে।
ফিলিস্থিনিরা এবার ইসরায়েলিদের বিপক্ষে নতুন ধরনের অস্ত্র ব্যবহার করছে। আল জাজিরা জানায়, ফিলিস্তিনি গ্রুপ আল কাসেম ব্রিগেড এ নতুন অস্ত্র ব্যবহার করছে। সোমবার আল জাজিরার প্রতিনিধি জামিলেহ আবু জানুনা আরও জানান, আল কাসেম ব্রিগেডের ভাষ্যমতে গাজাতেই এ অস্ত্রগুলো প্রস্তুত করা হয়েছে। এগুলোই এখন ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। নতুন এ অস্ত্রগুলো কাঁধে বহনকারী এয়ার ডিফেন্স সিস্টেম সংশ্লিষ্ট যা দিয়ে ইসরায়েলের আকাশপথে করা হামলার প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে। আল কাসেম ব্রিগেডের প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, তাদের যোদ্ধারা তাদের লক্ষ্যবস্তুতে গুলি চালাচ্ছে এবং সেখানে আঘাত করতে সক্ষম হচ্ছে।
হিজবুল্লাহর ভয়ে শহর গুটিয়ে পালাচ্ছে ইসরায়েল
তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলো এজেন্সি জানিয়েছে, গাজা ও তার পার্শ্ববর্তী সীমান্তের বর্তমান অবস্থা বিবেচনায় এমন আদেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।গাজা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায় ইসরায়েলিদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। তবে বিশ্লেষকরা বলছেন, লেবানন থেকে হিজবুল্লাহর উত্তর ইসরায়েলের দিকে মর্টার শেল ছোড়ার পর এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইসরায়েল। যদিও ওই ঘটনার পর হিজবুল্লাহকে যুদ্ধে না জড়াতে সতর্ক করেছে তেল আবিব।
এর আগে দেশটি এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন থেকে নিক্ষিপ্ত মর্টার শেলগুলো বিরোধপূর্ণ মাউন্ট ডভ অঞ্চলে পড়েছে। এ ঘটনায় কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারপরও দক্ষিণ লেবাননের কাফার শুবার অঞ্চলের আশপাশে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে আর্টিলারি হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।
এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে লড়াই এখনো চলছে। হামলা-পাল্টা হামলায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দুই দেশেই। বিশেষ করে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে এখনো হামলা অব্যাহত রেখেছে হামাসের আল কাসেম ব্রিগেড। ইসরায়েলের জন্য যেটি একেবারেই কল্পনাতীত।
বলা হচ্ছে, এবারের হামলার মধ্য দিয়ে ১৯৭৩ সালের পর গত ৭৫ বছরে সবচেয়ে ভয়াবহ হামলার সম্মুখীন হয়েছে ইসরায়েল। বাধ্য হয়ে গাজার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে দেশটি। তবে হামাসের হামলায় সবচেয়ে বেশি আতঙ্কিত দেখা গেছে গাজার সীমান্তবর্তী ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদেরই। মুহুর্মুহু হামলার মুখে পরিবারসহ এলাকা ছাড়ছেন অনেক ইসরায়েলি।
ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করছে ফিলিস্তিনিরা
ফিলিস্থিনিরা এবার ইসরায়েলিদের বিপক্ষে নতুন ধরনের অস্ত্র ব্যবহার করছে। আল জাজিরা জানায়, ফিলিস্তিনি গ্রুপ আল কাসেম ব্রিগেড এ নতুন অস্ত্র ব্যবহার করছে।সোমবার আল জাজিরার প্রতিনিধি জামিলেহ আবু জানুনা আরও জানান, আল কাসেম ব্রিগেডের ভাষ্যমতে গাজাতেই এ অস্ত্রগুলো প্রস্তুত করা হয়েছে। এগুলোই এখন ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।
নতুন এ অস্ত্রগুলো কাঁধে বহনকারী এয়ার ডিফেন্স সিস্টেম সংশ্লিষ্ট যা দিয়ে ইসরায়েলের আকাশপথে করা হামলার প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে। আল কাসেম ব্রিগেডের প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, তাদের যোদ্ধারা তাদের লক্ষ্যবস্তুতে গুলি চালাচ্ছে এবং সেখানে আঘাত করতে সক্ষম হচ্ছে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজার পার্শ্ববর্তী এলাকাগুলো এখন তাদের ‘পুরোপুরি নিয়ন্ত্রণে’।
গাজা উপত্যকায় ‘সম্পূর্ণ অবরোধ’ ঘোষণা করেছে ইসরায়েল। এবারের অবরোধের ফলে ২০ লাখের বেশি মানুষের এই অঞ্চলে সব ধরনের খাদ্য, পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। আজ সোমবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আলজাজিরা।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সোমবার বলেছেন, হামাস পরিচালিত গাজায় ‘সম্পূর্ণ অবরোধের’ অংশ হিসেবে তারা সব বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে। একই সঙ্গে খাদ্য ও গ্যাস সরবরাহও বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করছি। বিদ্যুৎ, খাবার, পানি, গ্যাস—সবই বন্ধ করে দেওয়া হয়েছে।’
১৪০ মাইলের গাজায় প্রায় ২০ লাখের বেশি ফিলিস্তিনি বসবাস করে। ২০০৭ সাল থেকেই বিভিন্নভাবে গাজায় স্থল, আকাশ ও নৌপথে অবরোধ করে রেখেছে ইসরায়েল। ফলে বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন উপত্যকাটি। যদিও গাজার দক্ষিণ সীমান্ত ক্রসিং রাফাহ নিয়ন্ত্রণ করে মিসর। এ কারণে গাজায় কে কিংবা কী ঢুকবে সেটি পুরোটাই নিয়ন্ত্রণ করে থাকে এই দুই দেশ।
নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও
খবর কাঠমান্ডু পোস্ট।নেপালি জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, প্রথম ভূমিকম্প আজ দুপুর ২টা ৪০ মিনিটে আঘাত হানে। এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৩। প্রথম ভূমিকম্পের পর ২৫ মিনিট পর বিকেল ৩টা ০৬ মিনিটে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৩ রেকর্ড করা হয়েছে।
তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মাত্র ৫০ মিনিটের ব্যবধানে নেপালে চারবার ভূমিকম্প হয়েছে। ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাতে এ তথ্য দিয়েছে এনডিটিভি। এসব ভূমিকম্প নয়াদিল্লিতিও অনুভূত হয়েছে। এদিকে ভারতের অরুণাচল প্রদেশে বিকেল সাড়ে ৩টার দিকে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প এবং উত্তরাখণ্ডে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। তবে এসব ভূমিকম্পের ঘটনায় এখনো কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গতকাল সোমবার ৬টা ৪৫ মিনিটে বাংলাদেশের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। বাংলাদেশ, ভারত ছাড়াও নেপাল, ভুটান এবং চীনেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২৩ কিলোমিটার। উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম। এর আগে ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টা ৫০ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা। সে সময় সার্চ ইঞ্জিন গুগলের তথ্যে জানা যায়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে ১২ কিলোমিটার দূরে।
২৮ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্রের রপ্তানি সম্পর্কিত নীতিমালার দেখ-ভাল করে থাকে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার চীন, রাশিয়া, ফিনল্যান্ড ও জামার্নির প্রতিষ্ঠানসহ মোট ২৮টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এদের মধ্যে রাশিয়াকে ড্রোন তৈরিতে ব্যবহৃত খুচরা যন্ত্রাংশ সরবরাহ করায় ১১টি চীনা ও পাঁচটি রুশ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। ফলে তাদের কাছে প্রযুক্তি রপ্তানি করতে পারবে না মার্কিন সরবরাহকারীরা।
এক বিবৃতিতে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি নিয়ন্ত্রণ বিভাগের প্রধান অ্যালান এস্তেভেজ বলেছেন, যারা ইউক্রেনে পুতিনের অবৈধ ও অনৈতিক যুদ্ধে সরঞ্জাম সরবরাহ ও সমর্থন করবে তাদের বিরুদ্ধে দ্রুত ও অর্থপূর্ণ ব্যবস্থা নিতে আমরা কোনো দ্বিধা করব না।
এর আগে গত মঙ্গলবার তেহরানের ড্রোন ও সামরিক বিমান নির্মাণকে কেন্দ্র করে ইরান, রাশিয়া, চীন ও তুরস্কের সাত ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন।
মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, ওই সাত ব্যক্তি ও চার প্রতিষ্ঠান ইরানের এয়ারক্রাফ্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির চালান ও লেনদেনে সহায়তা করেছে। একই সঙ্গে তারা দেশটির ড্রোন ও সামরিক বিমান নির্মাণের প্রচেষ্টায় সহায়তা করেছে।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের টেরোরিজম অ্যান্ড ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন এক বিবৃতিতে বলেন, ইরান যেভাবে ড্রোন নির্মাণের তৎপরতা চালিয়ে যাচ্ছে, তাতে রাশিয়া, তাদের মধ্যপ্রাচ্যের মিত্রদেশ এবং অন্য অস্থিতিশীলতা সৃষ্টিকারীরা আন্তর্জাতিক স্থিতিশীলতা ক্ষুণ্ন করতে পারে। ইরানের এ ধরনের ড্রোন তৈরির তৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।
এর আগে ইরানের কাছে ড্রোনে ব্যবহৃত যন্ত্রাংশ বিক্রি ও সরবরাহের অভিযোগে চীনভিত্তিক পাঁচটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন।
পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদিরভের স্বাস্থ্য নিয়ে মুখ খুলল ক্রেমলিন
সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। যে কোনো ক্ষেত্রেই প্রেসিডেনশিয়াল প্রশাসন খুব কমই স্বাস্থ্য সনদ দিতে পারে। তাই এখানে আপনাদের জানানোর কিছু নেই।
এর আগে ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তা অ্যান্দ্রিয় ইয়োসোভ দেশটির সংবাদমাধ্যম অবজরিভাটেলকে বলেন, হাসপাতাল ও রাজনৈতিক একাধিক সূত্র বলছে রমজান কাদিরভের অবস্থা গুরুতর। তিনি আগে থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। বর্তমানে তার সেসব অবস্থার অনেক অবনতি হয়ে আশঙ্কাজনক অবস্থার তৈরি হয়েছে। তবে তিনি কোনো ধরনের আঘাত পাননি।
ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তার এমন কথার পরপর রমজান কাদিরভের স্বাস্থ্যগত অবস্থা নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। তিনি কোমায় চলে গেছেন, এমন খবরও সামাজিক মাধ্যমে ভাসতে থাকে।
এমন জল্পনার মধ্যেই গতকাল রোববার অজ্ঞাত স্থানে ধারণকৃত রমজান কাদিরভের ছুটি ভিডিও সামনে আসে। প্রথম ভিডিওতে দেখা যায়, তিনি হাসিমুখে পায়চারী করছেন। দ্বিতীয় ভিডিওতে দেখা যায়, তিনি মানুষকে খেলাধুলার পরামর্শ দিচ্ছেন। তবে এসব ভিডিও ঠিক কবে ধারণ করা হয়েছে তা জানাতে পারেনি আলজাজিরা।
কর ফাঁকির মামলায় খালাস পেলেন নোবেলজয়ী মারিয়া রেসা
রেসার মামলা থেকে খালাস পাওয়াকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বিপর্যস্ত সাংবাদিক এবং সংবাদপত্রের স্বাধীনতার জন্য আরেকটি আইনি বিজয় হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার নোবেল বিজয়ী মারিয়া রেসা এবং তার নিউজ সাইট র‌্যাপলারকে কর জালিয়াতির অভিযোগ থেকে খালাস দেন আদালত। রেসা হলেন র‌্যাপলারের প্রধান এবং ২০২১ সালে একজন রাশিয়ান সাংবাদিকের সঙ্গে নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন।
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে এবং মাদকের বিরুদ্ধে তার মারাত্মক যুদ্ধের বিষয়ে ব্যাপক তদন্তের জন্য খ্যাতি অর্জন করেছিল র‌্যাপলার। মূলত মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালানোর নামে দুতের্তে যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালাতেন মারিয়া রেসা ছিলেন তার ঘোর বিরোধী।মঙ্গলবার রায় ঘোষণার পর রেসা সাংবাদিকদের বলেন, তার বেকসুর খালাস ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে একটি ‘ভালো সংকেত’ পাঠাবে। এছাড়া আদালতের রায়ে ‘স্বস্তি’ বোধ করার কথাও জানিয়েছেন তিনি।
রেসা বলেন, ‘খালাস পাওয়াটা বিচার ব্যবস্থার প্রতি আস্থা বাড়াবে। রাজনৈতিক হয়রানি ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর আক্রমণ সত্ত্বেও আদালতে নিজেদের হাজির করার বিষয়ে আমাদের যে সংকল্প রয়েছে সেটি আরও শক্তিশালী হয়েছে।’তিনি আরও বলেন, ‘এই রায় এটিই দেখায় যে, আদালত ব্যবস্থা কাজ করে। আমরা আশা করি বাকি অভিযোগগুলোও খারিজ হয়ে যাবে।’অবশ্য নয় মাস আগে একই ধরনের ট্যাক্স চার্জ থেকে মুক্তি পাওয়ার পর এই মামলায় রেসার খালাস প্রত্যাশিতই ছিল। যদিও মারিয়া রেসা এই মামলায় দোষী সাব্যস্ত হলে তার বেশ বড় মেয়াদের কারাদণ্ড হতে পারতো। রায় ঘোষণার পর রেসা বলেন, ‘আজ সত্যের জয় হয়েছে, ন্যায়বিচারের জয় হয়েছে।’
উল্লেখ্য, ২০১৮ সালে মারিয়া রেসা ও তার প্রতিষ্ঠান র‌্যাপলারের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ আনে ফিলিপাইন সরকার। এতে বলা হয়, রেসা এবং তার প্রতিষ্ঠান র‍্যাপলার ২০১৫ সালে বিদেশি বিনিয়োগের রসিদ দেখাতে ব্যর্থ হয়েছেন। সেই অভিযোগেই তার বিরুদ্ধে কর জালিয়াতির মামলা হয় এবং সেই মামলায় জামিনে ছিলেন রেসা।তবে রেসার বিরুদ্ধে আরও মামলা রয়েছে এবং ২০২০ সালে একটি মামলায় তিনি দোষী সাব্যস্তও হয়েছিলেন। যদিও ওই মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছিলেন এই নোবেলজয়ী।
যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারিকে পাত্তাই দিলেন না কিম
এর আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ নিশ্চিত করেছে যে কিমের ট্রেন রাশিয়ার উদ্দেশে ছেড়েছে। প্রায় চার বছর পর প্রথমবারের মতো দেশের বাইরে পা রাখলেন কিম।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, অস্ত্র চুক্তি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতেই কিমের এ সফর। ইউক্রেন যুদ্ধের জন্য উত্তর কোরিয়ার কাছে অস্ত্র চেয়ে আসছে রাশিয়া। যদিও বাইডেন প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ার বার্তা দেওয়া হয়েছে যে, কিম রাশিয়াকে অস্ত্র দিলে এর ফল ভোগ করতে হবে। যার মধ্যে মার্কিন নিষেধাজ্ঞাও আছে।
তবে মার্কিন এসব হুমকি উপেক্ষা করে শেষমেশ পুতিনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন কিম। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন দিনে কিমের সঙ্গে পুতিনের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জি-২০ সম্মেলনে যোগ দেবেন না পুতিন
এবারের জি-২০-এর শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ভারত। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে দুদিনের এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এবারের সম্মেলনে পুতিন কোনো পৃথক ভিডিও বার্তা দেবেন কিনা, এমন প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, না, কোনো পরিকল্পনা নেই।
তিনি বলেন, এবারের জি-২০-এর শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তার নেতৃত্বে সব কাজ হবে।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত পাঁচ দেশের জোট ব্রিকস গ্রুপের শীর্ষ সম্মেলনে সশরীরে যোগ দেননি পুতিন। তার পরিবর্তে সের্গেই ল্যাভরভ রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন। অবশ্য ব্রিকস সম্মেলনে না গেলেও তখন ভার্চুয়ালি বক্তব্য দিয়েছিলেন পুতিন। ওই বক্তব্যে ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমাদের সমালোচনা করেছিলেন তিনি।
ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। যদিও এ ধরনের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে ক্রেমলিন। ফলে আইসিসির কোনো সদস্য দেশে গেলে গ্রেপ্তার হতে পারেন পুতিন।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিদেশ সফর একেবারে কমিয়ে দিয়েছেন পুতিন। গত বছরের জুলাই মাসে ইরান এবং ডিসেম্বরে ঘনিষ্ঠ মিত্র বেলারুশের সংক্ষিপ্ত সফরসহ হাতেগোনা কয়েকটি বিদেশ সফর করেছেন তিনি। তবে আগামী অক্টোবরে চীন সফরের পরিকল্পনা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।
এবারের সম্মেলনে শুধু পুতিন ছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যোগ দেবেন না। তার পরিবর্তে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং সম্মেলনে চীনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁর সফরে যা থাকছে
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমানুয়েল মাখোঁর সফর সম্পর্কে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ফ্রান্স প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ইমানুয়েল মাখোঁ ১০ সেপ্টেম্বর বাংলাদেশে দ্বিপাক্ষিক সফর করবেন।
এ সময় প্রেসিডেন্ট মাখোঁ ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন এবং ভোজসভায় যোগ দেবেন। সফরে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর এবং সবশেষ দুই দেশের একটি যৌথ প্রেস ব্রিফিংয়ে করবেন বলে ধারণা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি তাকে বিদায় জানাবেন। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে ফ্যান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা উপস্থিত থাকবেন। ১১ সেপ্টেম্বর মাখোঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।
মাখোঁর সফরটি হবে দীর্ঘ তিন দশক পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর। এর আগে ১৯৯০ সালে ফ্রান্সের তখনকার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশে এসেছিলেন। এদিকে ২০২১ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে দ্বিপক্ষীয় সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি ফরাসি প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।
ফ্রান্স দূতাবাস জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্টের সফরের মধ্য দিয়ে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়া বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর হওয়ার সুযোগ তৈরি হবে। বাংলাদেশ ও ফ্রান্স বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করছে। বিশেষ করে প্যারিস এজেন্ডা ফর পিপলস অ্যান্ড দ্য প্ল্যানেটের কাঠামোর সক্রিয় সমর্থক ঢাকা। শান্তিরক্ষা, বিপুলসংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ অবদানকারী বাংলাদেশের পাশে থাকবে ফ্রান্স সরকার।
মুম্বাইয়ে ফ্ল্যাট থেকে বিমানবালার রক্তাক্ত লাশ উদ্ধার
রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রুপল ওগ্রে নামে ওই তরুণীর দেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রুপলের বাড়ি ভারতের ছত্তিসগড়ে। এয়ার ইন্ডিয়ায় প্রশিক্ষণের সুযোগ পেয়ে মুম্বাই প্রেমিক এবং বোনকে নিয়ে একটি বাসায় ভাড়া থাকতেন রুপল। ঘটনার সময় তার বোন এবং প্রেমিক দুজনেই মুম্বাইয়ের বাইরে ছিলেন।
পুলিশ জানিয়েছে, রোববার রুপলকে ফোনে না পেয়ে তার পরিবারের সদস্যেরা উদ্বিগ্ন হয়ে বন্ধুদের ফোন করেন। পরে রুপলের বন্ধুরা ওই ফ্ল্যাটে গিয়ে দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ। কেউ দরজা না খোলায় রুপলের বন্ধুরা পুলিশে খবর দেন। পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে রুপলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তড়িঘড়ি তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
রুপলের মৃত্যুর ঘটনায় পুলিশ ইতোমধ্যেই ৪০ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আটক ব্যক্তি ওই ভবনের ঝাড়ুদার হিসেবে কাজ করতেন। তার নাম বিক্রম অটওয়াল। বিক্রমের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
একই সঙ্গে ওই অ্যাপার্টমেন্টের এবং আশপাশের সিসি ক্যামেরার ভিডিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে মুম্বায় পুলিশ।
সংলাপে বসবে বাংলাদেশ ও আমেরিকা
ঢাকা ও ওয়াশিংটনের সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ২০২২ সালের এপ্রিলে দুদেশের মধ্যে অষ্টম নিরাপত্তা সংলাপ হয়। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ওই সংলাপে নিজ নিজ দেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন এবং অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি বনি জেনকিন্স। ঢাকায় অনুষ্ঠেয় রেজনিকের সঙ্গে নবম সংলাপে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে পারেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক মাসুদুল আলম।
রোববার ঢাকার মার্কিন দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫ সেপ্টেম্বর নিরাপত্তা সংলাপটি হবে জানিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন মিরা রেজনিক। বার্ষিক বেসামরিক আয়োজনে এই নিরাপত্তা সংলাপে দুদেশের প্রতিনিধিরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সমস্যা, নিরাপত্তা ও মানবাধিকার, সামরিক সহযোগিতা, শান্তিরক্ষা, নিরাপত্তা সহায়তা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আলোচনা করবেন।
এই সংলাপ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যকার সর্বাঙ্গীন নিরাপত্তা সম্পর্কের অংশ জানিয়ে আরও বলা হয়, দুদেশের নিরাপত্তাবিষয়ক অংশীদারিত্ব অত্যন্ত শক্তিশালী এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের স্বার্থ অভিন্ন। এ অঞ্চলকে মুক্ত, অবারিত, শান্তিপূর্ণ এবং সুরক্ষিত রাখার ক্ষেত্রে দুদেশের দৃষ্টিভঙ্গিও একই ধরনের। এই পারস্পরিক লক্ষ্যগুলো অর্জনে সারা বছর বিভিন্ন ধরনের সংলাপ আয়োজিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-ওয়াশিংটন নবম নিরাপত্তা সংলাপে কৌশলগত অগ্রাধিকার, প্রতিরক্ষা সহযোগিতা, বেসামরিক নিরাপত্তা সহযোগিতা, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনসহ দ্বিপাক্ষিক অংশীদারতের নানা বিষয়ে আলোচনা হবে। সংলাপে আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে নিরাপত্তা হুমকি হিসেবে রোহিঙ্গা ইস্যুতে আলোচনার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে ফেরত পাঠানোর আবারও আহ্বান জানাতে পারে বাংলাদেশ। অষ্টম নিরাপত্তা সংলাপে দুই দেশ জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিসোমিয়া) ও অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট (আকসা) নিয়ে 'গঠনমূলক আলোচনা' করেছিল। গত ২৩-২৪ আগস্ট দুদেশের সামরিক প্রতিনিধিদের মধ্যকার প্রতিরক্ষা সংলাপেও জিসোমিয়া বিশেষ গুরুত্ব পায়। এবারের নিরাপত্তা সংলাপেও এ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে সূত্র জানা গেছে।
আরও জানা যায়, নিরাপত্তা সংলাপে অংশগ্রহণ ছাড়াও মিরা রেজনিক বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন।
জামায়াত ও চীন হবে আগামী নির্বাচনের ট্রাম্পকার্ড?
শেখ হাসিনা আশা করছেন, বাংলাদেশকে ১ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে ভারত। এটি নভেম্বরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের দ্বিতীয় কিস্তি পাওয়ার শর্ত পূরণে ঢাকাকে সহায়তা করবে। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এ ঋণ আওয়ামী লীগ সরকারের জন্য গুরুত্বপূর্ণ।
চলতি বছরের জুলাইয়ে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। এই অর্থে বাংলাদেশ মাত্র চার মাসের আমদানি ব্যয় মেটাতে পারবে। ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা ছাড় দেওয়ার পরেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আইএমএফের ঋণের পরবর্তী কিস্তি পেতে বাংলাদেশকে ২৪ বিলিয়ন ডলারের রিজার্ভের শর্ত পূরণ করতে হবে। আইএমএফের এই ঋণ বাংলাদেশের প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার কাছে সামান্য চিনাবাদামের সমতুল্য। তবে এই ঋণ আওয়ামী লীগ সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনার একটি বৈধতা প্রদান করবে এবং চীনসহ অন্যান্য উৎস থেকে ঋণপ্রাপ্তির দরজা খুলে দেবে।
জামায়াত ও চায়না কার্ড
চলতি মাসের শুরুতে ব্রিকস সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গ সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশ ব্রিকস জোটে যোগ দিতে যাচ্ছে বলে একটি উচ্চাশা তৈরি হয়েছিল বাংলাদেশে। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসল উদ্দেশ্য ছিল চীনা প্রেসিডেন্ট শি-জিনপিংয়ের সঙ্গে দেখা করা। ২৪ আগস্ট প্রকাশিত এক চীনা সরকারি বিবৃতি অনুসারে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ সূত্র বলছে, নির্বাচনের আগে ঢাকাকে বড় ধরনের ঋণ দেবে বেইজিং। এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থকরা ব্রিকসে যোগদানে বাংলাদেশের পথ রুদ্ধ করার জন্য ভারতকে দোষারোপ করছে। ব্রিকস সম্মেলনের কয়েক সপ্তাহ আগে, বাংলাদেশের সংবাদপত্রগুলো ‘চীনা নেতৃত্বাধীন’ আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্বে (আরসিইপি) বাংলাদেশের যোগদানের ‘সিদ্ধান্ত’ নিয়েছে সরকার। স্পষ্টতই এটি ভারতকে লক্ষ্য করে একটি অকার্যকর দাবি।
বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির একটি ভিত্তি রয়েছে। আর সেখানে ভারত সবসময়ই একটি বুদ্ধিজীবী শ্রেণির প্রতিনিধিদের দ্বারা চালিত রাষ্ট্র। ২০০১-০৬ সময়কালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জামায়াতে ইসলামীর সরকারের সঙ্গে ভারতের খারাপ অভিজ্ঞতা শেখ হাসিনাকে দিল্লির একমাত্র মিত্র হিসেবে নিজেকে উপস্থাপন করতে সাহায্য করেছিল।
ফলে ২০১৩ সালের ডিসেম্বরে বাংলাদেশের নির্বাচনের কয়েক দিন আগে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং জামায়াতকে ক্ষমতার বাইরে রাখার জন্য তার প্রচেষ্টার কথা বাংলাদেশি মিডিয়াকে বলেছিলেন। ২০১৩ সালের আগস্টে আদালতের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছিল।
সে নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ১৫১টিতে জিতেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কারণ আওয়ামী লীগের চির প্রতিদ্বন্দ্বী এবং বাংলাদেশের প্রধান বিরোধীদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামায়াতের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত ছিল। অতঃপর আওয়ামী লীগ ভারতীয় সমর্থন গ্রহণ করে ক্ষমতায় টিকে যায়।
বাংলাদেশের বিদ্যমান সরকার আশা করেছিল, ইসলামপন্থিরা দলটির জনপ্রিয়তার অভাব পূরণ করবে এবং চীন টাকার ব্যাগ নিয়ে হাজির হবে। ২০১৮ সালের নির্বাচনের আগে অনেক ভালোভালো প্রতিশ্রুতি দিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু নির্বাচন শেষে কাজ করা হয় ঠিক তার উল্টো।
এ পর্যন্ত বাংলাদেশকে প্রায় ১০ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দিয়েছে ভারত। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রকল্পে ৭ বিলিয়ন ডলারের ঋণ, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ১ দশমিক ৬ বিলিয়ন ডলারের স্বল্প সুদের ঋণ। তবে এর ফল ভারতের জন্য খুব বেশি উৎসাহজনক নয়। অনেক ভারতীয় প্রকল্প শেষ হতে চীনা প্রকল্পের তুলনায় অত্যধিক বেশি সময় নিচ্ছে। বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে বাংলাদেশ কয়লা কিনতে না পারায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি নিয়মিত বিরতিতে অচল থাকে। প্রকল্পটি প্রমাণ করে বাংলাদেশ একটি শক্তিশালী রাজনৈতিক অর্থনীতি তৈরি করেছে যা ভারতীয় প্রকল্পের বিরোধী। তারা চীনের পক্ষে। কারণ চীনা প্রকল্পগুলো খরচ বৃদ্ধির মাধ্যমে সহজে অর্থ পাওয়ার দরজা খোলা রাখে।
গত পাঁচ বছরে বাংলাদেশে রাজনীতি ব্যাপকভাবে ব্যবসায়ীদের কবলে পড়ে। তারা ব্যাংক থেকে বিনা বাধায় ঋণ নিয়েছে। সেই ঋণ পরিশোধ না করে খেলাপি হয়েছে। ব্যাপকভাবে অর্থ পাচার করেছে। একই সঙ্গে ব্যবসায়ীদের মিডিয়া সাম্রাজ্য চীনের পক্ষে জনমত গঠনে ভূমিকা রেখেছে।
রাজনৈতিক ফ্রন্টে আওয়ামী লীগসহ প্রতিটি সংগঠনে জামায়াত অনুপ্রবেশ করেছে। তারা হেফাজতে ইসলামের নেতৃত্ব নিয়ন্ত্রণ করছে। হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন যেখানে মাদ্রাসা ছাত্র ও শিক্ষকদের একটি বিশাল সমাবেশ রয়েছে। আওয়ামী লীগ এরই মধ্যে হেফাজতের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে এবং তাদের সব দাবি পূরণ করছে। জামায়াত ও চীন বাংলাদেশের ওপর তাদের প্রভাব জোরদার করেছে। আর ঢাকা সেই জামায়াত এবং চীনকে ভারতের বিরুদ্ধে তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে।
চমক দেখাতে পারে জামায়াত
তাত্ত্বিকভাবে জামায়াতের নির্বাচনে ফিরে আসার আইনি বাধা দূর হয়েছে। কারণ তারা দলীয় গঠনতন্ত্র সংশোধন করেছে এবং নাম পরিবর্তন করেছে। দিল্লি তাদের মাঠে ফিরাতে আগ্রহী নয়। তবে দলটি দিল্লির জন্য একটি বিরাট ঝুঁকি তৈরি করতে পারে।
বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া জেল খাটছেন এবং তার ছেলে তারেক রহমান প্রবাসে থাকায় বিএনপি দুর্বল। ফলে বিরোধী দলের জন্য জামায়াতের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের পথ আটকে দিলে বাংলাদেশে ভারতের ভাবমূর্তি আরও ক্ষুণ্ন হবে। জামায়াতকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করলে তারা অন্য ছোট ইসলামী দলগুলোর সঙ্গে জোট গঠন করতে পারে। এটি তাদের পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আনতে পারে, যা প্রতিবেশী এবং সহযোগী দেশটির সাথে ভারতের স্বার্থ কল্পনাতীতভাবে নষ্ট করতে পারে। সুতরাং তাকে হারানোর চেয়ে শত্রুর মুখোমুখি হওয়া কি উত্তম নয়?
বাংলাদেশের নির্বাচন নিয়ে অবস্থান বদলাচ্ছে ভারত
বাংলাদেশের সরকার ও আগামী নির্বাচন প্রসঙ্গে ভারতের অবস্থান নিয়ে দ্য ডিপ্লোম্যাটে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। ভারতের অবস্থান ক্ষমতাসীন আওয়ামী লীগের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে সেটির একটি ধারণা দেওয়া হয়েছে এই নিবন্ধে। কালবেলার পাঠকদের জন্য নিবন্ধটির চুম্বক অংশ তুলে ধরা হলো…
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি বছর বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছে। গত মার্চে বিএনপির একটি প্রতিনিধি দল বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে দেখা করা ছাড়াও জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল আগস্টের শুরুর দিকে ভারত সফর করে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে ভারত এবং বাংলাদেশের বিরোধী দলের মধ্যে এই ধরনের কর্মকাণ্ড প্রথম দেখা গেছে।
বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে ভারত যদি নিয়ম রক্ষার খাতিরেও বৈঠক করে থাকে, তারপরও এটিকে একটি পরিবর্তন হিসেবে গণ্য করা যেতে পারে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলেছে, ‘নয়াদিল্লির প্রতি বিএনপির নীতিতে কোনো স্পষ্ট পরিবর্তনের বিশ্বাসযোগ্য প্রমাণ দেখতে পাচ্ছে না ভারত।’
আরেকটি বিষয় হলো—গত জুলাইয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন অনুসন্ধান মিশন ভারতবিরোধী জামায়াতে ইসলামীর সঙ্গে একটি সংলাপ শুরু করলেও প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে ভারতকে সংযত থাকতে দেখা গেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সংশ্লিষ্ট সম্পর্কিত কোনো বিবৃতি দেয়নি।
মজার বিষয় হলো—ভারতীয় রাজ্যগুলোর অনেক আঞ্চলিক পত্রিকায় জামায়াতের সঙ্গে বৈঠকের সমালোচনা করে নিবন্ধ প্রকাশ করা হলেও ভারতের নেতৃস্থানীয় জাতীয় গণমাধ্যমগুলো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এটা অনুমান করা ভুল হবে না যে, ইইউ—জামায়াত মিথস্ক্রিয়া সম্পর্কে মন্তব্য না করে বরং নীরবে সয়ে যাচ্ছে ভারত!
এসব উদাহরণগুলো ইঙ্গিত দিচ্ছে, ভারত ২০২৪ সালে বাংলাদেশের নির্বাচন প্রশ্নে অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি গ্রহণ করছে। তবে নানা বিষয় থেকে আওয়ামী লীগ হয়তো সিদ্ধান্ত নিয়েছে, মোদির মন্তব্যের বিষয়ে প্রশ্ন তোলাটা বুদ্ধিমানের কাজ হবে না। শেখ হাসিনা ভারতের বিরোধী দল জাতীয় কংগ্রেসের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন। ভারত সফরে গেলে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তিনি দেখাও করেন।
গত ৩ আগস্ট ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র অরিন্দম বাগচী জোর দিয়ে বলেন, বাংলাদেশে জাতীয় নির্বাচন সহিংসতামুক্ত এবং যথাযথ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিশ্চিত করতে ভারত আগ্রহ দেখিয়েছে। এই দৃষ্টিভঙ্গি মার্কিন অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এ ছাড়া যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলো নির্বাচনের বিষয়ে বৃহত্তর ঐকমত্য তৈরির জন্য যে বৈঠক করেছে সেখানেও তার প্রতিফলন দেখা গেছে।
বলা যায়, ২০১৮ সালে বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময় ভারত যে নীতি গ্রহণ করেছিল, এবার তাতে অনেকটা পরিবর্তন আসতে পারে। সে সময় নির্বাচন নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের মনোভাবে বড় পার্থক্য ছিল। ২০১৮ সালে নির্বাচনের আগে হয়রানি, ভীতি প্রদর্শন এবং সহিংসতাসহ নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র। ২০১৮ সালের নির্বাচনে জয়ী হওয়ার জন্য শেখ হাসিনাকে মোদির দ্রুত অভিনন্দন জানানোর বিষয়টিকে অনেকখানি হালকা করে দিয়েছিল। ফলে আওয়ামী লীগও আন্তর্জাতিক ধাক্কা থেকে বেঁচে গিয়েছিল।
এতে কোনো সন্দেহ নেই যে, মোদি-হাসিনার বন্ধুত্বের কারণেই ভারত-বাংলাদেশ সম্পর্ককে ‘সোনালি অধ্যায়’ হিসেবে বর্ণনা করা হয়েছে। শেখ হাসিনার শাসনামলে ভারত প্রতিবেশী দেশে এমন একটি সরকার খুঁজে পেয়েছে যা সন্ত্রাসবিরোধী, ভারতবিরোধী নয় এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় পরিস্থিতির উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, আবার দুশ্চিন্তারও কারণ হতে পারে। সম্প্রতি ভারতের মণিপুর রাজ্যে চলমান সংঘাতের পটভূমিতে মেইতেই সম্প্রদায় বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এ পরিস্থিতিতে বলা যায়, বাংলাদেশের ক্ষমতাসীন সরকার ভারতকে যেসব সুবিধা দিয়েছে, তা নিরঙ্কুশ নয়।
এই অবস্থায় এসে মনে করা হচ্ছে, ২০১৮ সালের তুলনায় বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকারের আচরণে কিছুটা পরিবর্তন এসেছে। তবে এটা সঠিক, এটা শুধু ২০২৪ সালের নির্বাচনের জন্যই নয়, পরবর্তী নির্বাচনগুলোর জন্যও বটে।
নিবন্ধটির লেখক অর্কপ্রভো হাজরা ভারতের কেন্দ্রীয় মন্ত্রণালয়গুলোর মধ্যে যোগাযোগ এবং কৌশল নির্ধারণে পরামর্শক হিসেবে কাজ করেন।
সূত্র:...লিংকে ক্লিক করুন।
মহিলা কুস্তিগিরের ফাঁদে পড়ে ৫০ লাখ রুপি খোয়ালেন বডিবিল্ডার পুলিশ!
কিছুদিন আগে রিয়ালিটি শো ফেরত এক তারকা নারী কুস্তিগির রৌনক গুলিয়া এবং তার স্বামী অঙ্কিত গুলিয়া তার কাছ থেকে ব্যবসার নামে ৫০ লাখ রুপি প্রতারণা করেন বলে অভিযোগ করেছেন।
দীপক জানান, টেলিভিশন চ্যানেলের একটি রিয়ালিটি শোয়ের মাধ্যমে তার সঙ্গে আলাপ হয় জাতীয় এবং রাজ্যস্তরের চ্যাম্পিয়ন কুস্তিগীর রৌনক গুলিয়ার। সেই আলাপের সুবাদেই ক্রমশ ব্যবসায় বিনিয়োগ নিয়ে কথা হয় তাদের।
গুলিয়া দম্পতির কথায় বিশ্বাস করে শরীর গড়ে তোলার জন্য প্রয়োজনীয় বিশেষ খাবার এবং সাপ্লিমেন্টের ব্যবসায় ৫০ লাখ টাকা বিনিয়োগ করেন দীপক।
দীপক শর্মা বিপুল অঙ্কের লভ্যাংশ পাওয়ার আশায় সাত-পাঁচ না ভেবেই ৫০ লাখ রুপি লগ্নি করেন। কিন্তু এরপর তিনি আর কোনো অর্থই ফেরত পাননি।
নির্বাচনের আগে নিষেধাজ্ঞা আসার শঙ্কা কম, ধারণা মার্কিন গবেষকের
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের গবেষকদের ধারণা, নির্বাচনের আগে বড় ধরনের নিষেধাজ্ঞার আশঙ্কা নেই। তবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে নিষেধাজ্ঞা আসতে পারে।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে দেশটির গবেষক মাইকেল কুগেলম্যান সংবাদমাধ্যমকে বলেন, এমন পরিস্থিতিতে বড় ধরনের নতুন নিষেধাজ্ঞা আসবে বলে মনে হচ্ছে না। তবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে নিষেধাজ্ঞা আসতে পারে।
তবে নিষেধাজ্ঞা কেমন হবে এ বিষয়ে তিনি বলেন, ভিসা নিষেধাজ্ঞা, ভ্রমণ নিষেধাজ্ঞাসহ অনেক রকম হতে পারে। কিন্তু অর্থনৈতিক নিষেধাজ্ঞার দিকে যাবে বলে মনে হয় না। কারণ বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ। যদি কোনো ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র আরোপ করতে যায়, তাতে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।’
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে ভারতের প্রভাব নিয়ে মার্কিন এই গবেষক বলেন, ভারত-যুক্তরাষ্ট্রের নিবিড় সম্পর্কের কারণে কখনো কখনো কিছু বিষয়ে দেশটির মত নেওয়া হতে পারে। তবে ভারতের মত প্রাধান্য পায়, বিষয়টি এমন নয়। ভারতের উদ্বেগ দ্বারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারিত হয় না।
বর্মমানে দেশে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একের পর এক কর্মসূচি দিয়ে চলেছে বিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ (বিএনপি) সমমনা দলগুলো। তাদের দাবি না মানলে ভোটে অংশ নেবে না, বলছে তারা। এমন পরিস্থিতিতে কদিন আগে ঢাকা ঘুরে গেলেন মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়া। তিনিও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর জোর দিয়েছেন।
এবার ঢাকায় আসছেন মার্কিন নিরাপত্তাবিষয়ক প্রতিনিধি
সংবাদ সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র পরবর্তী পর্যায়ের নিরাপত্তা সংলাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। আগামী ৪ সেপ্টেম্বর তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।
আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র স্থানান্তর ব্যুরোর অফিসের তত্ত্বাবধান করেন রেসনিক। এটি বিদেশি সামরিক বিক্রয়, তৃতীয় পক্ষের স্থানান্তর এবং অতিরিক্ত প্রতিরক্ষা নিবন্ধের মাধ্যমে সরকার থেকে সরকারে প্রতিরক্ষা সরঞ্জাম স্থানান্তরে বার্ষিক ৪০ বিলিয়ন ডলারের বেশি দেয়।
ব্যুরোর নিরাপত্তা সহায়তা অফিসেরও তত্ত্বাবধান করেন রেসনিক। এর আওতায় বার্ষিক মার্কিন নিরাপত্তা খাতে প্রায় ৬ দশমিক ৫ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয়। এ ছাড়া এটি প্রতিরক্ষা বিভাগের নিরাপত্তা খাতের সহায়তা কর্মসূচিতে ৯ বিলিয়ন ডলারেরও বেশি স্টেট ডিপার্টমেন্টের জন্য তদারকি, পরিকল্পনা ও জোগানের সমন্বয় করে। প্রতিরক্ষা পরিকল্পনা ও সামরিক কার্যক্রমের জন্য স্টেট ডিপার্টমেন্টকে সরবরাহ করা হয়।
নিরাপত্তা সংলাপে কৌশলগত অগ্রাধিকার ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু, প্রতিরক্ষা সহযোগিতা, বেসামরিক নিরাপত্তা সহযোগিতা, জাতিসংঘ শান্তিরক্ষা, সন্ত্রাস দমন এবং সহিংস চরমপন্থা মোকাবিলাসহ দুই দেশের মধ্যে অংশীদারিত্ব সম্পর্কিত বিস্তৃত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে ফিরিয়ে আনার আহ্বান পুনর্ব্যক্ত করতে পারে বাংলাদেশ। আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটের হুমকি হিসেবে রোহিঙ্গা ইস্যুটিও আলোচনায় আসতে পারে।
গত বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত অষ্টম নিরাপত্তা সংলাপে উভয় পক্ষ জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিএসওএমআইএ) ও অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্টের (এসিএসএ) মতো প্রতিরক্ষা চুক্তি নিয়ে 'গঠনমূলক আলোচনা' করেছিল। কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে আগ্রহী।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক, প্রতিরক্ষা বাণিজ্য, তথ্য আদান-প্রদান ও সামরিক সহযোগিতার সুযোগ সম্প্রসারণের জন্য জিএসওএমআইএ ও এসিএসএ অপরিহার্য।
সম্প্রতি রিপাবলিকান কংগ্রেসম্যানের প্রতিনিধি রিচ ম্যাককরমিক এবং ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এড কেস বাংলাদেশে সফর করেন। এ সময় তারা বিএনপি আওয়ামী লীগ এবং জাপার সংসদ সদস্যদের সাথে বৈঠক করেন।
এর আগে, শনিবার (১২ আগস্ট) চার দিনের সফরে ঢাকায় আসে যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান রিচার্ড ম্যাককরমিক এবং এড কেস।
১৫ আগস্ট পর্যন্ত ঢাকায় অবস্থান করেন। এ সময় আওয়ামী লীগ এবং বিএনপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
ড. ইউনূসকে ‘হয়রানির’ বিষয়টি খতিয়ে দেখবে জাতিসংঘ
নির্বাচন প্রসঙ্গে বলা হয়, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জাতিসংঘ।
ব্রিফিংয়ে ড. মুহাম্মদ ইউনূসকে সম্প্রতি বিচারিক ‘হয়রানির’ লক্ষ্যবস্তু করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ১০০ নোবেল বিজয়ীসহ ১৬০ জনের খোলা চিঠি লেখা প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক অবস্থান ব্যাখ্যা করে বলেন, ‘আমরা আগেই বলেছি, আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই এবং আমি মনে করি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন সবাই দেখতে চায়। আর ড. ইউনূসকে হয়রানির বিষয়টি খতিয়ে দেখা হবে। আমি তার বিরুদ্ধে দায়ের মামলা সম্পর্কে জানি না।’
ইমরান রাজনীতিতে আদৌ ফিরতে পারবেন?
আজ মঙ্গলবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
গত ৫ আগস্ট তোশাখানা দুর্নীতি মামলায় ইমরানকে দোষী সাব্যস্ত করে তিন বছর কারাদণ্ড এবং এক লাখ রুপি জরিমানা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার। রায় ঘোষণার পরপরই ইমরানকে গ্রেপ্তার করা হয়। এরপর পিটিআইপ্রধানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন।
পাকিস্তানের আইন অনুযায়ী, সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তিনি কতদিন নির্বাচন করতে পারবেন না সেটা নির্বাচন কমিশন নির্ধারণ করে দেয়। এ মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত হতে পারে।
তবে ইমরানের সাজা স্থগিত আবেদনের ওপর শুনানি শেষে আজ মঙ্গলবার বহুল প্রত্যাশিত রায় দেন ইসলামাবাদ হাইকোর্ট। ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুখ ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরির সমন্বয়ে গঠিক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
সাজা স্থগিত করলেও এখনো বিস্তারিত রায় প্রকাশ করেননি আদালত। আইএইচসি বলেছেন, খুব শিগগিরই তারা বিস্তারিত রায় প্রকাশ করবেন। সেখানে বিচারিক আদালতের রায় স্থগিত করার কারণ উল্লেখ করা হবে।
হাইকোর্টের সংক্ষিপ্ত রায়ের বিষয়ে অ্যাডভোকেট হাফিজ আহসান আহমেদ জিও নিউজকে বলেন, হাইকোর্টের এ রায় অস্বাভাবিক বা নজিরবিহীন কিছু নয়। কারণ ইমরান খানের সাজা স্থগিতের বেশ ভালো সম্ভাবনা ছিল।
তবে আইনজীবীরা বলছেন, পিটিআইপ্রধানের কারাদণ্ড এবং নির্বাচনে অযোগ্যতা এখনো বলবৎ থাকবে।
হাফিজ আহসান বলেন, সাজা স্থগিতের রায় কখনোই মামলার গুরুত্বের ওপর ভিত্তি করে হয় না। সাজা স্থগিতের দুটি কারণ হতে পারে। প্রথমটি হাইকোর্টে মূল আবেদন নিয়ে শুনানির দিন নির্ধারণে বিলম্ব এবং অন্যটি হতে পারে সাজা পাঁচ বছরের কম। এ ক্ষেত্রে তাকে সাজা দেওয়া হয়েছে তিন বছর।
অ্যাডভোকেট হাফিজ আহসান মতো আইনজীবী রাজা কাহলিদও বলেছেন, ইসলামাবাদ হাইকোর্টের রায় অস্বাভাবিক নয়। তিনি বলেন, তাকে কম সাজা দেওয়া হয়েছে। সাজা স্থগিত চেয়ে তারা (পিটিআই) দণ্ডবিধির ৪২৬ ধারায় আবেদন করেছেন।
আইনজীবী রাজা কাহলিদ আরও বলেন, মূল আবেদনে অভিযুক্তের সাজা খারিজের প্রার্থনা করা হয়েছে।
আইন বিশেষজ্ঞরা সাজা স্থগিতের আরেকটি কারণের কথা বলছেন। তারা বলেন, ইমরানের মূল আবেদন দ্রুত নিষ্পত্তি করা যাবে না। মামলা জট থাকায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আদালতের ছয় মাসের বেশি সময় লাগতে পারে। মূল আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইমরানের বিরুদ্ধে বিচারিক আদালতের রায় ও নির্বাচনে অযোগ্যতা কার্যকর থাকবে।
আবারো ড. ইউনূসের পক্ষে প্রধানমন্ত্রীকে ১৬০ বিশ্বনেতার খোলা চিঠি
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিত করা এবং বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য শেখ হাসিনাকে খোলা চিঠি দিয়েছেন ১৭৫ জন বৈশ্বিক নেতা।
নাগরিক অধিকার নিয়ে কাজ করা মার্কিন এনজিও ‘সিভিক কারেজে’র প্রতিষ্ঠাতা স্যাম ডেলি হ্যারিস সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনও রয়েছেন বলে বিবৃতিতে জানিয়েছেন স্যাম ডেলি-হ্যারিস।
সোমবার প্রকাশিত সেই চিঠিতে বলা হয়েছে, ‘সম্প্রতি তাকে (ড. ইউনূস) লক্ষ্যবস্তুতে পরিণত করায় আমরা উদ্বিগ্ন এবং এটি তাকে বিচারকভাবে হেনস্তা করার একটি ধারাবাহিক প্রক্রিয়া বলে আমাদের বিশ্বাস।’
এর আগে চলতি বছর মার্চ মাসে প্রথমবারের মতো ড. ইউনূসের 'নিরাপত্তা ও স্বাধীনতা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি লিখেছিলেন ৪০ জন বিশ্বনেতা। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে ছাপা হয়েছিল সেই চিঠিটি।
গতকাল ২৭ আগস্ট রোববার ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তার একদিন পরই আজ ১৭৫ বিশ্বনেতার চিঠি নিয়ে ফের আলোচনায় উঠে এল ড. ইউনূস ও বাংলাদেশের আসন্ন নির্বাচন।
চিঠির শুরুতে ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ সম্বোধন করে লেখা হয়েছে—
‘আমরা নোবেল পুরস্কার বিজয়ী, নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতার পাশাপাশি বাংলাদেশের বন্ধু হিসেবে লিখছি। ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে আপনাদের জাতি যেভাবে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে আমরা তার প্রশংসা করি।
কিন্তু সম্প্রতি বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি যে হুমকি পরিলক্ষিত হচ্ছে, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করি, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া এবং নির্বাচনের সময় প্রশাসন দেশের সব বড় দলের কাছে গ্রহণযোগ্য হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের দুটি জাতীয় নির্বাচনে বৈধতার অভাব ছিল।
বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকারের প্রতি যে হুমকি আমাদের উদ্বিগ্ন করে তুলেছে তা হলো—নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের মামলা। আমরা উদ্বিগ্ন এই কারণে যে, আমাদের মনে হচ্ছে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এটা ক্রমাগত বিচারিক হয়রানি বলেই আমাদের বিশ্বাস। এর আগেও ৪০ জন বিশ্বনেতা তার নিরাপত্তা এবং স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন হয়ে আপনার কাছে যে আবেদন করেছিলেন। এই চিঠিটি তার ওপর ভিত্তি করেই লেখা হয়েছে। আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আপনি অবিলম্বে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত করুন।’
এবার প্রধানমন্ত্রীকে ১৬০ বিশ্বনেতার খোলা চিঠি
এর আগে গত মার্চ মাসে, ৪০ জন বিশ্বনেতা একটি চিঠিতে স্বাক্ষর করেছিলেন যাতে প্রধানমন্ত্রীকে তার সবচেয়ে দক্ষ এবং প্রশংসিত নাগরিকদের একজনের বিরুদ্ধে এই বিবেকহীন প্রচারণা বন্ধ করতে বলা হয়। আগামী ৩১ আগস্ট পুনরায় ইউনূসের বিরুদ্ধে বিচারিক কাজ শুরু হওয়ার কারণে ১০০ জনেরও বেশি নোবেল বিজয়ীসহ ১৬০ জনেরও বেশি বিশ্ব নেতা একটি নতুন চিঠিতে স্বাক্ষর করেছেন।
গতকাল ২৭ আগস্ট রোববার ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তার একদিন পরই ১৬০ জন বিশ্ব নেতার চিঠি নিয়ে আবারও আলোচনায় ড ইউনূস ও আসন্ন নির্বাচন।
এর আগে চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশ সরকারের আচরণের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলাচিঠি লিখেছিলেন রাজনীতি, কূটনীতি, ব্যবসা, শিল্পকলা ও শিক্ষাক্ষেত্রের ৪০ জন বিশ্বনেতা। ওই খোলাচিঠির ধারাবাহিকতায় এবার ১৬০ জন বিশ্বনেতা ফের চিঠি পাঠালেন।
১৬০ জন বিশ্ব নেতার মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা প্রেসিডেন্ট, আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মেরি রবিনসন, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের মতো ব্যক্তিত্ব। ওই চিঠিতে স্বাক্ষরকারীদের একজন, রেজাল্টস অ্যান্ড সিভিক কারেজের প্রতিষ্ঠাতা স্যাম ডেলি-হ্যারিস এক বিজ্ঞপ্তিতে চিঠিটি প্রকাশ করেছেন।
চিঠির শুরুতে ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ সম্বোধন করে লেখা হয়েছে- আমরা নোবেল পুরস্কার বিজয়ী, নির্বাচিত কর্মকর্তা, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতার পাশাপাশি বাংলাদেশের বন্ধু হিসেবে লিখছি। ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে আপনাদের জাতি যেভাবে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে আমরা তার প্রশংসা করি।
কিন্তু, সম্প্রতি বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি যে হুমকি দেখেছি তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করি, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া এবং নির্বাচনে প্রশাসন দেশের সব বড় দলের কাছে গ্রহণযোগ্য হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের দুটি জাতীয় নির্বাচনে বৈধতার অভাব ছিল।
বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকারের প্রতি যে হুমকি আমাদের উদ্বিগ্ন করে তা হলো- নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের মামলা। আমরা উদ্বিগ্ন, সম্প্রতি তাকে টার্গেট করা হয়েছে। এটা ক্রমাগত বিচারিক হয়রানি বলেই আমাদের বিশ্বাস। এর আগে ৪০ জন বিশ্বনেতা তার নিরাপত্তা এবং স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন হয়ে আপনার কাছে যে আবেদন করেছিলেন এই চিঠিটি তার ওপর ভিত্তি করে গড়ে তোলারই চেষ্টা।
আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আপনি অবিলম্বে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত করুন।
তারপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইন বিশেষজ্ঞদের ভূমিকা রাখার সুযোগসহ আপনার দেশের মধ্য থেকে নিরপেক্ষ বিচারকদের একটি প্যানেল দ্বারা অভিযোগের পর্যালোচনা করা হবে। আমরা নিশ্চিত, তার বিরুদ্ধে দুর্নীতিবিরোধী এবং শ্রম আইনের মামলাগুলোর যে কোনো পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার করলে তিনি খালাস পাবেন। আপনি জানেন, ‘কীভাবে সামাজিক ব্যবসার মাধ্যমে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ আন্তর্জাতিক অগ্রগতির জন্য একটি শক্তি হতে পারে’- এ নিয়ে প্রফেসর ইউনূসের কাজ আমাদের সবার জন্য অনুপ্রেরণামূলক।
সাম্প্রতিক দশকগুলোতে বাংলাদেশ এবং বাংলাদেশিরা কীভাবে বৈশ্বিক অগ্রগতিতে অবদান রেখেছেন তিনি তার একটি প্রধান উদাহরণ। আমরা আন্তরিকভাবে কামনা করি তিনি যেন নিপীড়ন বা হয়রানি মুক্ত হয়ে তার উদ্ভাবনী কর্মকাণ্ড চালিয়ে যেতে সক্ষম হন।
চিঠির সমাপ্তি টানা হয়েছে এভাবে ‘আমরা আশা করি, আপনি এই আইনি সমস্যাগুলোর সমাধান একটি সমীচীন, নিরপেক্ষ এবং ন্যায়সংগত পদ্ধতিতে নিশ্চিত করবেন। এর পাশাপাশি আসছে দিনে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন এবং সব ধরনের মানবাধিকারের প্রতি সম্মান (প্রদর্শন) নিশ্চিত করবেন। সামনের দিনগুলোতে কীভাবে এই বিষয়গুলোর সমাধান করা হয় তা ঘনিষ্ঠভাবে নজরে রাখার জন্য আমরা বিশ্বের লাখ লাখ উদ্বিগ্ন নাগরিকদের শিবিরে যোগ দেব’।
লাদেনের ‘হত্যাকারী’ গ্রেপ্তার
সাবেক নেভি সিল রবার্ট ও নিল গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ফ্রিস্কোতে গ্রেপ্তারের পর সাড়ে তিন হাজার ডলার জরিমানা ও মুচলেকা দিয়ে ছাড়া পান।
২০১১ সালে পাকিস্তানে গোপন অভিযান চালিয়ে নাইন-ইলেভেন খ্যাত যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ভয়াবহ হামলার হোতা ওসামা বিন লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্র। ওই অভিযানে ওসামার ওপর গুলি চালানোর কৃতিত্ব নেন ও নিল। তারপর থেকে সবার নজরে আসেন তিনি।
নিল এর আগে ২০১৬ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য গ্রেপ্তার হন। তবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ রাখা হয়নি।
প্রিগোজিনকে হত্যার নির্দেশ দিয়েছিল রাশিয়া?
ওয়াগনারের সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হয়, প্রিগোজিনের ব্যক্তিগত বিমানটিতে গুলি করে ভূ-পাতিত করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
গ্রে জোন নামে একটি টেলিগ্রাম চ্যানেলের একটি পোস্টে বলা হয়, প্রিগোজিন রাশিয়ার প্রতি বিশ্বাসঘাতকতা করার পদক্ষেপের ফল স্বরূপ মারা গেছে। গ্রে জোন চ্যানেলটি ওয়াগনার গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট।এ ছাড়া মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক কর্মকর্তা ড্যানিয়েল হফম্যান দাবি করেছেন, প্রিগোজিনের মৃত্যু অবশ্যই পুতিনের নির্দেশে হয়েছে। সিআইএর মস্কো স্টেশনের সাবেক এই প্রধান বলেন, ‘কোনো সন্দেহ নেই পুতিনের নির্দেশেই প্রিগোজিনের হত্যা করা হয়েছে।’
তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে দেশটি। আজ শুক্রবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিবিসিকে বলেছেন, প্রিগোজিনকে হত্যার নির্দেশ দিয়েছিল ক্রেমলিন- এমন অভিযোগ ‘পুরোপুরি মিথ্যা’।
বিবিসির সাংবাদিক উইল ভার্ননকে শুক্রবার পেসকভ বলেন, মস্কোর কাছে প্রাইভেট বিমান বিধ্বস্ত এবং যাত্রীদের মারা যাওয়ার ঘটনা নিয়ে নানা জল্পনা চলছে। পশ্চিমাদের ক্ষেত্রে এ সমস্ত জল্পনা অবশ্যই নির্দিষ্ট একটি দৃষ্টিকোণ থেকেই হচ্ছে। এগুলো সবই সম্পূর্ণ মিথ্যা। অবশ্যই যখন আমরা এ বিষয়ে কথা বলছি, তখন আমাদের প্রকৃত ঘটনাটাই বলা উচিত।
তিনি এ সময় আরও বলেছেন, এই মুহূর্তে আমাদের কাছে এ নিয়ে বেশি তথ্য নেই। সরকারি তদন্তের মধ্য দিয়ে প্রকৃত ঘটনাটি স্পষ্ট করে জানা দরকার।
এদিকে প্রিগোজিনকে বহনকারী জেট বিমানটি বিধ্বস্ত হওয়ার খবরের ২৪ ঘণ্টা পর শেষমেশ পুতিন এ নিয়ে কথা বলেছেন। রুশ প্রেসিডেন্ট বলেছেন, প্রিগোজিন একজন প্রতিভাবান ব্যক্তি ছিলেন কিন্তু জীবনে অনেক ভুল করেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বিধ্বস্তে নিহত ১০ জনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পুতিন।
গত বুধবার সন্ধ্যায় মস্কোর উত্তর-পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয় প্রিগোজিনকে বহনকারী বিমান। তবে পুতিন স্পষ্টভাবে প্রিগোজিনের মৃত্যুর খবর নিশ্চিত করে কিছু বলেননি।
বিমান বিধ্বস্তের পর ক্রেমলিন পুরোপুরি নীরব ভূমিকা পালন করেছে। পরের দিন সকালে প্রেসিডেন্ট পুতিন দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া ব্রিকস সম্মেলনে বক্তব্যও রেখেছেন। কিন্তু তিনি বিমান বিধ্বস্ত হওয়া নিয়ে কোনো কথা বলেননি, যদিও পুরো বিশ্বে এই বিষয়টি নিয়ে চর্চা হচ্ছিল।
তবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সেটি পরিবর্তিত হয়ে যায়। ক্রেমলিনে প্রেসিডেন্ট পুতিন একটি বৈঠক করছিলেন, যেটি টেলিভিশনে সম্প্রচারিত হয়। তখন পুতিন বলেন, আমি নিহত সবার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাতে চাই।
তিনি আরো বলেন, প্রাথমিক তথ্য বলছে যে বিমানটিতে ওয়াগনারের কর্মীরা ছিলেন।
এবার সাংবাদিকদের সুরক্ষায় আন্তর্জাতিক তিন সংস্থার কড়া বিবৃতি
জাতিসংঘের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ (সর্বজনীন নিয়মিত পর্যালোচনা) বা ইউপিআর ওয়ার্কিং গ্রুপের ৪৪তম অধিবেশনের প্রাক্কালে এ আহ্বান জানানো হয়। এ জন্য সংস্থা তিনটি যৌথভাবে প্রতিবেদন দিয়েছে। নভেম্বরে ইউপিআর অধিবেশন বসার কথা রয়েছে।
বুধবার (২৩ আগস্ট) সিপিজের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ কর্তৃপক্ষ বেআইনি আটক, হয়রানি এবং বিধিনিষেধ আরোপের মাধ্যমে গণমাধ্যমকে স্তব্ধ করতে ক্রমবর্ধমানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাংবাদিক হত্যা ও অপহরণের ক্ষেত্রে দায়মুক্তি, নিরাপত্তা হেফাজতে সংবাদকর্মীদের সঙ্গে সহিংস আচরণ এবং ২০২১ সালের ফেব্রুয়ারিতে কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়টি তুলে ধরা হয়েছে।
এতে সরকারের সমালোচক নির্বাসিত সাংবাদিকদের পরিবারের সদস্যদের বেআইনি আটক, হয়রানি এবং তাদের সঙ্গে সহিংস আচরণের ঘটনা তুলে ধরা হয়।
প্রথমবারের মতো চিনি রপ্তানি বন্ধ করছে ভারত !
গত ৭ বছরের মধ্যে এবারই প্রথমবার এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। ভারত সরকারের বেশ কযেকটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, আগামী অক্টোবর থেকে ভারতে নতুন মৌসুম শুরু হতে চলেছে এবং সেই সময় থেকেই মিলগুলোর ওপর চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে দেশটির তিনটি সরকারি সূত্র জানিয়েছে।
আর তেমনটি হলে গত সাত বছরের মধ্যে প্রথমবারের মতো ভারতের বাইরে দেশটির চিনির চালান বন্ধ হয়ে যাবে। ভারতের সরকারি সূত্রগুলোর দাবি, বৃষ্টির অভাবে আখের ফলন কমে যাওয়ায এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে বিশ্ববাজারে ভারতের চিনির অনুপস্থিতি এই পণ্যের দাম আরও বাড়িয়ে দিতে পারে। যা বিশ্বব্যাপী খাদ্য বাজারে আরও মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি করছে।সরকারি নিয়মের কারণে নাম প্রকাশ না করার শর্তে ভারতের একটি সরকারি সূত্র জানিয়েছে, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে- চিনির স্থানীয় চাহিদা পূরণ করা এবং উদ্বৃত্ত আখ থেকে ইথানল তৈরি করা।
আসন্ন মৌসুমে রপ্তানি কোটায় বরাদ্দ করার জন্য আমাদের কাছে পর্যাপ্ত চিনি থাকবে না।’রয়টার্স বলছে, গত মৌসুমে রেকর্ড ১১.১ মিলিয়ন টন চিনি বিক্রি করার পর ভারত চলতি মৌসুমের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মিলগুলোকে মাত্র ৬.১ মিলিয়ন টন চিনি রপ্তানির অনুমতি দিয়েছে। এর আগে ২০১৬ সালে বিদেশে বিক্রি রোধ করতে চিনি রপ্তানির ওপর ২০ শতাংশ কর আরোপ করেছিল ভারত।
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র এবং কর্ণাটকে একসাথে যে আখ উৎপাদন হয় তাতে ভারতের মোট চিনি উৎপাদনের অর্ধেকেরও বেশি হয়ে থাকে। তবে ভারতের আবহাওয়া বিভাগের তথ্যে দেখা যাচ্ছে, মহারাষ্ট্র এবং কর্ণাটকে সবচেয়ে বেশি আখ চাষ হয় এমন জেলাগুলোতে মৌসুমি বৃষ্টিপাতের কারণে চলতি বছর এখন পর্যন্ত গড় উৎপাদন ৫০ শতাংশেরও কম হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক শিল্প কর্মকর্তা বলেন, ২০২৩-২৪ মৌসুমে বৃষ্টিপাতের ফলে চিনির উৎপাদন কমে যাবে এবং এমনকি ২০২৪-২৫ মৌসুমে আখ রোপণও কমে যাবে।
প্রিগোজিনের নিরাপত্তা নিয়ে আগেই সতর্ক করেছিল পশ্চিমারা
তবে এ ঘটনার অনেক আগে থেকেই প্রিগোজিনের নিরাপত্তা নিয়ে সতর্ক করে আসছিলেন পশ্চিমা কর্মকর্তারা। অনেকটা রাখঢাক ছাড়াই প্রিগোজিনকে হত্যা করা হতে পারে বলে দাবি করেন বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবেই পরিচিত ওয়াগনারপ্রধান প্রিগোজিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে রাশিয়ার হয়ে যুদ্ধ করছিল ওয়াগনার সেনারা। এমনকি ইউক্রেনের বাখমুত শহর দখলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ওয়াগনার বাহিনী।
তবে রুশ সামরিক নেতাদের প্রতি অসন্তোষ থেকে গত ২৩ জুন বিদ্রোহের ঘোষণা দেন প্রিগোজিন। যদিও বেলারুশের প্রেসিডেন্টের লুকাশেঙ্কোর মধ্যস্থতায় সেই বিদ্রোহ সরে আসেন তিনি। এ বিদ্রোহের পর পুতিনের চক্ষুশূলে পরিণত হন প্রিগোজিন।
গত জুলাই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ‘আমি যদি প্রিগোজিন হতাম, তাহলে আমার খাওয়া-দাওয়া নিয়ে সতর্ক থাকতাম। আমার খাবারে মেনু হিসেবে কী দেওয়া হচ্ছে, সে বিষয়ে নজরদাড়ি জারি রাখতাম।’
ওয়াগনারের ব্যর্থ বিদ্রোহের পর বাইডেনের ‍সুরে প্রিগোজিনকে সতর্ক করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক বিল বার্নস এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
গত জুলাই বিল বার্নস বলেন,‘আমরা যা দেখছি তা খুবই জটিল খেলা। পুতিন এমন একজন মানুষ যিনি মনে করেন প্রতিশোধই হলো সবচেয়ে ভালো কৌশল। আমার অভিজ্ঞতা বলে, পুতিন প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে। আর প্রিগোজিন যদি পুতিনের হাত থেকে রেহাই পেয়ে যান, তাহলে আমি অবাকই হব।’
কাল চালু হচ্ছে পবিত্র ওমরাহ বাংলাদেশে নুসুক প্ল্যাটফরম ।
সৌদি আরব বৃহস্পতিবার ঢাকায় নুসুক প্ল্যাটফরম চালু করবে বলে দেশটির পর্যটন কর্তৃপক্ষ আরব নিউজকে জানিয়েছে। বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং প্রতিবছর লাখ লাখ বাংলাদেশি পবিত্র হজ ও ওমরাহ পালন করতে সৌদি আরবে ভ্রমণ করে থাকেন।
সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহের নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল ২৪ ও ২৫ আগস্ট ঢাকা সফর করবে এবং সেই সময়ে সৌদির এই মন্ত্রী বাংলাদেশে নুসুক প্ল্যাটফরমের উদ্বোধন করবেন।
অনলাইন প্ল্যাটরফম নুসুক অ্যাপের মাধ্যমে সারা বিশ্বের ওমরাহ পালনকারীরা পুরো ওমরাহ যাত্রার পরিকল্পনা করতে পারবেন। এটি ভ্রমণকারীদের ওমরাহ যাত্রার জন্য প্রয়োজনীয় ভিসা এবং পারমিট পেতে সহায়তা করবে।
এশিয়া প্যাসিফিক মার্কেটের নুসুক প্রেসিডেন্ট আলহাসান আলদাববাগ সোমবার আরব নিউজকে বলেন, ‘বাংলাদেশ থেকে ওমরাহযাত্রী ও পর্যটকদের সুবিধার্থে ঢাকায় প্রথমবারের মতো নুসুক রোডশোর আয়োজন করা হয়েছে। এই রোডশোর মূল উদ্দেশ্য হলো- এই দেশে নুসুক প্ল্যাটফরম চালু করা- কারণ সৌদি আরবের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার।’
চলতি বছরের শুরুতে সৌদি পর্যটন কর্তৃপক্ষ মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে নুসুক প্ল্যাটফরম চালু করেছিল। এই প্ল্যাটফরমটি মুসল্লিদের মক্কা ও মদিনা এবং এর বাইরে পবিত্র শহরগুলোতে ভ্রমণের পরিকল্পনা করা এবং এ সংক্রান্ত নানা সেবা গ্রহণের সুযোগ দিয়ে থাকে।
আলদাববাগ বলেন, সৌদির এই অনলাইন প্ল্যাটফরম নুসুক একটি ডিজিটাল পাসপোর্ট হিসেবে কাজ করে যা হজ ও ওমরাহ পালনকারীদের যাত্রা ও ভ্রমণকে আরও সহজ করে তোলে। চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় ৩ লাখ ৩২ হাজার পর্যটককে স্বাগত জানিয়েছে সৌদি আরব। যা বছরের এই সময় পর্যন্ত দেশটির লক্ষ্যমাত্রার চেয়ে ৭ শতাংশ বেশি।
আলদাববাগ আরও বলেন, ‘এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঢাকা আমাদের শীর্ষ পাঁচটি বাজারের একটি। সুতরাং সৌদি আরবের ভিশন-২০৩০ লক্ষ্য অর্জনে এই বাজারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
মূলত এই পরিকল্পনার অধীনে সৌদি আরব প্রধানত তার পর্যটন খাতে ফোকাস করে থাকে। আলহাসান আলদাববাগ বলেন, ‘সৌদি আরব এ বছর ৭ লাখ বাংলাদেশিকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। আর ২০৩০ সালে এটি ২৬ লাখে পৌঁছবে।’
ব্যক্তিগত ভিজিট ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করা ভ্রমণকারীরা ওমরাহ পালন করতে পারবেন। একই সঙ্গে ওই একই ভিসাতে উপসাগরীয় এই দেশটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক নানা স্থানসহ বিভিন্ন পর্যটন গন্তব্যও ভ্রমণ করতে পারবেন তারা।
বিএনপির প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘দুর্নীতিবাজ, অর্থপাচারকারী ও দ-িতকে কীভাবে তারা নেতা বানাবে? যারা ভুয়া ভোটার তালিকা তৈরি করে, ভোট চুরি করে, সন্ত্রাস করে ক্ষমতা দখল করেছিল, তাদের কাছে আওয়ামী লীগ গণতন্ত্রের কী সবক নেবে?’
বিরোধীদের আন্দোলনের ব্যাপারে হুশিয়ারি উচ্চারণ করে ওবায়দুল কাদের বলেন, ‘আবারও আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করলে আমরা বসে থাকব না। যে হাত আগুন নিয়ে আসবে, সে হাত পুড়িয়ে দেব। যে হাত লাঠিসোটা নিয়ে আসবে, সে হাত ভেঙে দেব। যেমন কুকুর তেমন মুগুর।’
আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আবারও দেশবিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অন্ধকারের শক্তি চ্যালেঞ্জ করছে, আমাদের লড়তে হবে। তারা নির্বাচন বানচাল করবে, সেটি আর সম্ভব নয়। আওয়ামী লীগ নেতাকর্মীরা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়বে।
সভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ড. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব) মো. ফারুক খান, কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, উপদপ্তর সম্পাদক সায়েম খান, উপপ্রচার সম্পাদক আবদুল আউয়াল শামীম, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী ও মোহাম্মদ এ আরাফাত।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
সাইবার অ্যাক্টের বিষয়ে বাংলাদেশ সরকারকে খোলা চিঠি দিল অ্যামনেস্টি
মঙ্গলবার (২২ আগস্ট) বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইন শাখার উপসচিব মো. ইউসুফের কাছে এ সংক্রান্ত একটি বার্তা পাঠিয়েছে সংগঠনটি।
সংগঠনটি বলেছে, যখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট ঘোষণা করা হয়েছিল তখন ডিজিটাল নিরাপত্তা আইনকে বাতিল করার কারণে আমরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু সতর্ক করেছিলাম যে সিএসএ যেন অবশ্যই ডিএসএর মতো দমনমূলক না হয়।
সংস্থাটির মতে, সিএসএর প্রাথমিক খসড়া পর্যালোচনায় দেখা গেছে তাতে আগের আইনের মতো দমনমূলক ধারাগুলো রয়েছে, যা ব্যক্তির বাক্স্বাধীনতার অধিকারকে হুমকি ও সীমিত করার লক্ষ্যে ব্যবহার করা হয়েছিল।
সংস্থাটি আরও জানায়, খসড়া আইনে আমরা দেখা গেছে সাইবার সিকিউরিটি অ্যাক্টটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের দমনমূলক বিধানগুলোকে ধরে রাখা হয়েছে। অর্থাৎ গ্রেপ্তার, তদন্ত এবং বিচারের আগে আটকের ব্যাপক ক্ষমতাসহ ওভারব্রড অপরাধ, যা ক্রমাগতভাবে হুমকি এবং কার্যক্রম (বাক স্বাধীনতা) সীমাবদ্ধ করার জন্য ব্যবহার করা হয়েছে। অথচ বাংলাদেশে সকলের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার রয়েছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
ফুকুশিমার তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়তে প্রস্তুত জাপান, বাড়ছে উদ্বেগ
অনেক দিন থেকেই এ বিষয়টি নিয়ে কোনও সুরাহা হচ্ছিল না। ধারাবাহিক আলোচনা ও পরীক্ষা-নিরীক্ষায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় জাপান সরকার। ২০১১ সালে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ ঘটেছিল। এতটাই শক্তিশালী ছিল যে ভূ-কম্পনে সুনামি দেখা দেয়। ১৯৮৬ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নে চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের বিস্ফোরণের পর এটিই বড় দুর্ঘটনা বলে ধারণা করা হয়।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা মঙ্গলবার বলেছেন, আবহাওয়া ও সাগরের পরিস্থিতি অনুকূল থাকলে প্ল্যান্টের অপারেটরকে আগামী ২৪ আগস্ট থেকে পানি ছাড়ার প্রক্রিয়া শুরুর অনুরোধ করবে কর্তৃপক্ষ। রবিবার প্ল্যান্টে পরিদর্শনের পর তিনি এ কথা জানান।
অনেক দিন ধরে জাপান ও প্রতিবেশী দেশগুলোতে বিক্ষোভ করেছেন পরিবেশবাদীরা। তাদের দাবি, এই বিষাক্ত পানি সাগরে ছাড়া হলে বিরুপ প্রভাব পড়বে। টোকিও’র দাবি, ফুকুশিমার পানি পরিশোধিত হওয়ায় সাগর ও পরিবেশে নেতিবাচক প্রভাবের শঙ্কা নেই।
জাপান সরকার ও আইএইএ জানিয়েছে, তেজস্ক্রিয় পানি পর্যায়ক্রমে কয়েক দশক ধরে সাগরে ছাড়া হবে। পানিতে মেশানো হবে স্বল্প ট্রিটিয়াম। ফলে সাগরের পানির জলজপ্রাণী ও মানুষের জন্য ঝুঁকি নেই।
এ পরিস্থিতিতে ফুকুশিমার আশপাশ থেকে মাছ আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দক্ষিণ কোরিয়া ও চীন।
পর্যবেক্ষক বিতর্কে দেশের নির্বাচনের বৈধতা নিয়ে সংশয় জাপানি গণমাধ্যমের
স্থানীয় গণমাধ্যমের অনুসন্ধানে দেখা গেছে, ওই তালিকার প্রায় অর্ধেক পর্যবেক্ষকের কেবল ‘নাম’ রয়েছে। তাদের নির্বাচন পর্যবেক্ষণের কোনো ট্র্যাক রেকর্ড নেই অথবা ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে তাদরে গভীর সম্পর্ক রয়েছে। জাপানি গণমাধ্যম নিক্কেই এশিয়া বেশ কয়েকজন পর্যবেক্ষকের সাথে যোগাযোগ করেছে এবং একই ধরনের ইস্যু খুঁজে পেয়েছে।
পর্যবেক্ষকদের একটি হলো ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের একজন সাবেক প্রেসিডেন্ট এবং ঢাকায় একটি ওয়ার্ড কমিটির সদস্য মিজানুর রহমানের ‘শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র’। যোগাযোগ করা হলে মিজানুর রহমান বলেন, তার সংস্থার স্থানীয় বা জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করার কোনো অভিজ্ঞতা নেই। যদিও তিনি দাবি করেছেন, তার সংগঠনের পর্যবেক্ষক হওয়ার ‘পূর্ণ ক্ষমতা’ রয়েছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারাও এই বিতর্কের কথা নিক্কেই এশিয়ার কাছে স্বীকার করেছেন। তারা বলেছেন, পর্যবেক্ষক তালিকা সংশোধন করার সুযোগ আছে। কোনো নামের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তারা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমান নির্বাচন কমিশনে ৬ সদস্যের প্যানেলের একজন কমিশনার আনিসুর রহমান। তিনি নিক্কেইকে বলেছেন, কমিশনের ওয়েবসাইটে একটি নোটিশ পোস্ট করা হয়েছে। তাতে এমন তদন্তকে স্বাগত জানানো হয়েছে। যদি কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে তা অনুসন্ধানের পর আমরা চূড়ান্ত তালিকা প্রস্তুত করব। আওয়ামী লীগের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলি আরাফাতও নিশ্চিত করেছেন যে, যদি নিরেট প্রমাণ দিয়ে কোনো অভিযোগ করা হয় তাহলে সংশ্লিষ্ট সংগঠনকে চূড়ান্ত অনুমোদন দেবে না নির্বাচন কমিশন।
কিন্তু সমালোচকরা বলছেন, আগের নির্বাচনগুলোতে ভোট কারচুপির অভিযোগ থাকার পর এ ঘটনা কমিশনের বিশ্বাসযোগ্যতাকে আরও ক্ষুণ্ন করেছে। তবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার অস্বীকার করেছেন। বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা বিশ্বাস করেন, নির্বাচন কমিশন একটি দলের প্রতি পক্ষপাতী, তারা ক্ষমতাসীন দলের হয়ে কাজ করছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্য এমপিদের সঙ্গে জাতীয় সংসদ থেকে গত বছর শেষের দিকে পদত্যাগ করেন রুমিন ফারহানা। তিনি বলেছেন, আরেকটি লজ্জার নির্বাচনের মাধ্যমে সরকার অব্যাহতভাবে ক্ষমতা ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন পর্যবেক্ষকদের এই তালিকা তাই প্রমাণ করে।
আরও পড়ুন: বাইডেনকে শেখ হাসিনার চিঠি
এরই মধ্যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ‘বয়লিং পয়েন্টে’ উঠে গেছে। বিএনপি ও তার মিত্ররা নিয়মিত রাজপথে প্রতিবাদ বিক্ষোভ করছে। তারা নির্বাচন অনুষ্ঠানে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। আওয়ামী লীগের টানা তিন মেয়াদের প্রথম মেয়াদে ২০১১ সালে এই ধরনের তত্ত্বাবধায়ক সরকারের আইনি ধারা বাতিল করে দেয় দেশের সর্বোচ্চ আদালত।
বাংলাদেশের শত শত কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানির প্রধান দুটি গন্তব্য হলো যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। তারাসহ বৈশ্বিক শক্তিগুলো ঢাকায় বর্তমান সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সম্ভাব্যতা নিয়ে বার বার সংশয় প্রকাশ করছে। এই বছর যুক্তরাষ্ট্র একটি কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। তারা বলেছে, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনকে যারাই বাধাগ্রস্ত করবে, তাদের বিরুদ্ধে ভিসায় নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র। কিন্তু আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপনের দাবি প্রত্যাখ্যান করছে শেখ হাসিনার সরকার। পক্ষান্তরে তারা বলছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তারা নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছে।
ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির রিসার্চ ফেলো মুবাশ্বার হাসানও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দিহান। তিনি বলেন, ভুয়া পর্যবেক্ষক ব্যবহার করা হচ্ছে- কর্তৃত্ববাদী শাসকগোষ্ঠীর একটি সাধারণ কৌশল। তিনি বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষকদের বর্তমান তালিকাকে এমন একটি চিহ্ন হিসেবে আখ্যায়িত করেন, যা বলে দেয় কমিশন অবাধ ও পক্ষপাতিত্বহীন নয়। আওয়ামী লীগ সম্ভবত এমন একটি নির্বাচন করার পরিকল্পনা করছে, যা এসব পক্ষপাতী পক্ষবেক্ষকরা অনুমোদন দেবে।
যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেটস ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের ডিস্টিংগুইশড প্রফেসর ড. আলী রীয়াজ বলেন, সরকার ও নির্বাচন কমিশনের বার বার দেওয়া ন্যায্যতার প্রতিশ্রুতি যদি সত্য হয়, তাহলে তাদেরকে আইন লঙ্ঘন করা বা কিছু পর্যবেক্ষক সংগঠনকে বেছে নেওয়ার প্রয়োজন হবে না। অন্য সব পদক্ষেপের সঙ্গে এই ঘটনাটি (পর্যবেক্ষক বাছাই) এমন একটি ইঙ্গিত যে, বর্তমান পরিস্থিতির অধীনে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত হবে- সরকার বা নির্বাচন কমিশনের লক্ষ্য তেমন নয়।
২০১৮ সালে নির্বাচনের সময় কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানিয়েছিল। তবে তারা সেইসব পর্যবেক্ষক, যাদের কোনো অভিজ্ঞতা নেই বলে স্থানীয় এবং আন্তর্জাতিক মিডিয়ায় রিপোর্ট প্রকাশ হয়েছে। ওইসব পর্যবেক্ষক নির্বাচনের ফলকে অবাধ ও সুষ্ঠু বলে সাফাই গেয়েছে। কিন্তু ওয়াশিংটন পোস্ট ওই নির্বাচনকে তুলনা করেছে উত্তর কোরিয়ার সঙ্গে। ওই নির্বাচনে শতকরা ৯৬ ভাগ জয়ী হয়েছে আওয়ামী লীগ। ওয়াশিংটন পোস্ট বলেছে, এমন ঘটনা প্রত্যাশা করা যায় উত্তর কোরিয়ায়।
বাংলাদেশের সুপরিচিত একটি নির্বাচনী গ্রুপ হিসেবে পরিচিত জানিপপ। এর প্রেসিডেন্ট ড. নাজমুল আহসান কলিমুল্লাহ। তিনি বলেছেন, ২০১৮ সালে যেসব পর্যবেক্ষক এসেছিলেন তারা নির্বাচন পর্যবেক্ষকের বদলে ছিলেন ‘ইলেকশন ট্যুরিস্ট’। নির্বাচন পর্যবেক্ষক হতে হলে আপনার কিছু বৈশিষ্ট্য এবং ট্র্যাক রেকর্ড থাকতে হয়। স্পষ্টতই তাদের তা ছিল না।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অধ্যায়ের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ২০১৮ সালের ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া উচিত বর্তমান নির্বাচন কমিশনের। বর্তমান যে আইন আছে তাতে কমিশনকে প্রচুর কর্তৃত্ব দিয়েছে। তারা নিরপেক্ষ এবং পক্ষপাতিত্বহীন পর্যবেক্ষক বাছাই করতে পারে, যাদের কোনো স্বার্থ নেই। এটা করতে ব্যর্থ হওয়া শুধু নির্বাচন পর্যবেক্ষণকে নিয়ে উপহাসই করা হবে না, কমিশন এরই মধ্যে যে বিশ্বাসযোগ্যতার সংকটের মুখোমুখি হচ্ছে, তা আরও গভীর ও প্রশস্ত হবে।
ঢাকা-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সংলাপ আগামীকাল
এবারের প্রতিরক্ষা সংলাপে ঢাকার পক্ষ থেকে নেতৃত্ব দেবেন সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) অপারেশন ও পরিকল্পনা অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমান। আর ওয়াশিংটনের  নেতৃত্ব দেবেন দেশটির  ভারত–প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের কৌশলগত পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল টমাস জে জেমস।
সূত্র জানায়, এবারের দশম  প্রতিরক্ষা সংলাপে দুই দেশের মধ্যে ভারত–প্রশান্ত মহাসাগরীয় কৌশল -আইপিএস, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ মোকাবিলা, শান্তিরক্ষা ও প্রতিষ্ঠা, প্রশিক্ষণ, সফর বিনিময়, জঙ্গিবাদ দমন আলোচনা হতে পারে ।
এছাড়া জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট-জিসোমিয়া ও  অ্যাকুইজেশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট -আকসা নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে গত বছর ১৬ মে হাউয়েতে নবম প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।
এবার বাইডেনকে শেখ হাসিনার চিঠি
মঙ্গলবার (২২ আগস্ট) ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস জানায়, মার্কিন প্রেসিডেন্টকে পাঠানো চিঠিতে তিনি বলেন, হাওয়াই অঙ্গরাজ্যের মাউই দ্বীপের সর্বত্র ভয়াবহ দাবানলের কারণে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি এ প্রাকৃতিক বিপর্যয়ে নিহত-আহতদের পরিবার এবং এতে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি বলেন, বাংলাদেশ এ চ্যালেঞ্জিং সময়ে যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের পাশে আছে এবং উদ্ধারকাজে নিয়োজিত সম্মুখসারির যোদ্ধাসহ সবার সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।
প্রধানমন্ত্রী বলেন, এ মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি রইলো আমাদের সমবেদনা।
এর আগে মাউই দ্বীপে দাবানলে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় শোক প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি পাঠান।
বোঝানো যাবে না যে কতটা ভয়ঙ্কর ছিল সেদিন
মানুষের আর্তনাদ আর ছোটাছুটিতে সেদিন তৈরি হয়েছিল বিভীষিকাময় এক পরিস্থিতি। শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী প্রাণ হারান। আহত হন ৫ শতাধিক নেতাকর্মী।
সেদিনের কিছু স্মৃতি ঢাকা পোস্টের কাছে তুলে ধরেছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাহাবুদ্দিন ফরাজী।
তিনি বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরে সারা বাংলাদেশে যে ক্ষমতার রাজত্ব করেছিল এবং আওয়ামী লীগ নেতাদের নির্বিচারে হত্যা, জেল, জুলুম, বাড়িঘর দখলসহ বিভিন্ন অত্যাচার-জুলুমের বিরুদ্ধে ২০০৪ সালের ২১শে আগস্ট শান্তি সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ট্রাকের উপর ওস্থায়ী মঞ্চ তৈরি করে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তার সাথে ছিলেন আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, ওবায়দুল কাদের, মোহাম্মদ হানিফ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
সাহাবুদ্দিন ফরাজী বলেন, সবাই বক্তব্য রাখার পরে জননেত্রী শেখ হাসিনা যখন বক্তব্য রাখেন, বক্তব্য প্রায় শেষ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবেন, সেই মুহূর্তে একটি গ্রেনেড বিস্ফোরিত হয়। তখন আমরা ভেবেছিলাম বিএনপি আমাদের এই শান্তি সমাবেশকে ছত্রভঙ্গ করার জন্য বোমা মেরেছে। ততক্ষণে চারপাশ থাকে চিৎকার আসতে থাকে। আরও কয়েকটি গ্রেনেড বিস্ফোরিত হয়। তারপর দেখি চারপাশে মানুষ পড়ে আছে, ছটফট করছে, কয়েক হাজার জুতা-স্যান্ডেল পড়ে আছে।   তিনি আরও বলেন, আমি দেখলাম আইভি রহমান খুব মারাত্মকভাবে আহত। আমি তখন ওখানেই দাঁড়িয়ে ছিলাম। আমি হতভম্ব হয়ে গেছি। এক সময় দেখি এলাকাটা জনশূন্য হয়ে গেছে। তখন পুলিশও আমাদের পেটাতে শুরু করে। আমি দৌড় দিলাম, ২০ থেকে ২৫ গজ যাওয়ার পরই পড়ে গেলাম। তারপর অনেক চেষ্টা করি দাঁড়ানোর, কিন্তু বাম পা দিয়ে কোনোভাবে দাঁড়াতে পারছিলাম না। কয়েকজন আমাকে ধরাধরি করে আমাকে নিয়ে যায়। এ সময়টা কত ভয়াবহ ছিল তা যে নিজে না দেখেছে, সে উপলব্ধি করতে পারবে না।
ভয়াবহ পরিস্থিতির মধ্যে এক সময় নিজের আর বেঁচে ফেরার আশা ছেড়ে দিয়েছিলেন সাহাবুদ্দিন ফরাজী। এক সময় ভাবতেও শুরু করেন পরিবারের কাছে লাশটা হয়তো কোনোভাবে পৌঁছাতে পারে। নিজের ছেলের মুখটা ভেসে ওঠে। এসবের মধ্যে তাকে ধরাধরি করে একটি টেম্পুতে তোলা হয়। নেওয়া হয় এলিফ্যান্ট রোডের একটি হাসপাতালে।
হাসপাতালের পরিস্থিতি বর্ণনা করে তিনি বলেন, হাসপাতালে কোনো ডাক্তার পাইনি, যে ডাক্তাররা ছিল তারাও চলে গেল। তখন এনামুল হক শামীম বললেন- ভাই, বাঁচতে চাইলে চলেন শিকদার মেডিকেলে যাই। তারপর আমরা সেখান থেকে সিকদার মেডিকেলে চলে যাই। শিকদার মেডিকেলে কয়েকদিন থাকার পরে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের দিল্লির অ্যাপলো হাসপাতালে পাঠান। সেখান থেকে চিকিৎসা নিয়ে আসি।
আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা বলেন, বোমা হামলার পিছনে এটাই সত্য যে, স্বরাষ্ট্রমন্ত্রী বাবর তারেক জিয়ার আদেশে এই গ্রেনেড হামলা চালায়। যারা গ্রেনেড হামলা করেছে তাদের পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছে পুলিশ। সেদিন পুলিশ আহতদের সহযোগিতা না করে উল্টো লাঠিপেটা করে। বোমা নিক্ষেপকারীদের পালিয়ে যাওয়ার পথ করে দেয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের সদস্য সাহাবুদ্দিন ফরাজী বলেন, অনেকের মতো সমাবেশে আমিও আহত হই। কী ভয়ঙ্কর ছিল সেদিন বলে বোঝানোর মতো না। চিকিৎসা নেই, পদে পদে হয়রানি। হাসপাতালে মেরে ফেলার চেষ্টা। কী না করেছিল ঘটনার সঙ্গে সংশ্লিষ্টরা। তাই যাদের বিরুদ্ধে রায় হয়েছে, সেই রায় অবিলম্বে কার্যকর হোক। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত সবাইকে বিচারের আওতায় আনা হোক।
শেখ হাসিনা বলেন সেদিন যে বেঁচে গেলাম সেটাই বিস্ময়
আজ (সোমবার) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টের নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভীষিকাময় সেই দিনের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, আমি কেবল বক্তব্য শেষ করেছি, নিচে নামবো, তখন ফটোগ্রাফার গোর্কি আমাকে বলল- আপা একটু দাঁড়ান আমি ছবি নিতে পারিনি। সাথে সাথে অন্য ফটোগ্রাফাররা বললো আপা একটু দাঁড়ান, কয়েক সেকেন্ডের ব্যাপার। সাথে সাথে শুরু হয়ে গেল গ্রেনেড হামলা। হানিফ ভাই আমার পাশে ছিল, সাথে সাথে তিনি টেনে বসিয়ে দিলেন। আমাকে চারদিক থেকে ঘিরে ধরল।
তিনি বলেন, যেসব গ্রেনেড ছোড়া হলো সেগুলো ট্রাকের ওপরে না পড়ে ট্রাকের ডালার সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। সমস্ত স্প্লিন্টার হানিফ ভাইয়ের মাথায়। তার সমস্ত গা বেয়ে রক্ত... আমার কাপড়ে এসে পড়ছে। প্রথমে তিনটা, তারপর একটু বিরতি দিয়ে আবার একটার একটা গ্রেনেড মারতে শুরু করল। আমাদের হাজার হাজার নেতা-কর্মী সেখানে উপস্থিত, আইভি রহমান মহিলাদের নিয়ে নিচেই ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের আরেক কর্মী সেন্টুসহ ২২ জন মৃত্যুবরণ করেন। হাজারের কাছাকাছি নেতাকর্মী আহত হয়। ৫০০ জনের ওপরে অত্যন্ত খারাপ ভাবে আহত ছিল।
সরকারপ্রধান বলেন, সেখানে কেউ উদ্ধার করতে আসতে পারেনি। যারা উদ্ধার করতে এসেছিল, তাদের ওপর টিয়ারগ্যাস এবং লাঠিচার্জ করা হয়। এখানেই প্রশ্ন কেন টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ করে? আমি যখন গাড়িতে উঠছি তখন গুলির আওয়াজ, মাহবুব সেখানেই গুলিতে মারা যায়। সেগুলো আমার গাড়ির কাঁচে লাগে।
শেখ হাসিনা বলেন, সেদিন আমাদের নেতাকর্মীরা যখন ছুটে আসে তখন পুলিশ উল্টো লাঠিচার্জ করে। তাদের ওপর হামলা শুরু করল, টিয়ার গ্যাস মারা শুরু করল।
পুলিশের সেদিনের ভূমিকা সন্দেহজনক ছিল উল্লেখ করে বর্তমান প্রধানমন্ত্রী বলেন, কোনো আলামত রক্ষা করা হয়নি। তখনকার মেয়র সাদেক হোসেন খোকা লোক পাঠিয়ে সমস্ত আলামত পানি দিয়ে ধুয়ে ফেলতে চান। আমি সঙ্গে সঙ্গে নানককে বললাম- তোমাদের এখনই যেতে হবে, ওই জায়গাগুলো চিহ্ন দিয়ে রাখতে হবে, আলামতগুলোর ব্যবস্থা করতে হবে। দুটি গ্রেনেড ফাটেনি। একজন সেনা অফিসার বলেছিলেন- গ্রেনেডগুলো নষ্ট করা যাবে না, আলামত হিসেবে থাকবে। সে সেনা অফিসারের চাকরি চলে গিয়েছিল।
শেখ হাসিনা বলেন, গ্রেনেড হামলার সঙ্গে খালেদা-তারেক যে জড়িত এতে কোনো সন্দেহ নেই, তদন্তেও সেটা বেরিয়েছে। তারা জড়িত ছিল বলেই পুলিশকে ব্যবস্থা নিতে বাধা দেয়। বিএনপি শুধু হত্যা আর ক্যুর রাজনীতিটাই জানে।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি খুনের রাজনীতি করে, এটা তো প্রকাশ্য দিবালোকের মতো মানুষের কাছে স্পষ্ট। ১৫ আগস্ট জিয়া জড়িত থাকায় মোশতাককে সেনাপ্রধান বানিয়ে পুরস্কৃত করে। আমেরিকায় এফবিআই কর্মীকে ভাড়া করে জয়কে কিডন্যাপ করে হত্যার চেষ্টা করেছে বিএনপি। বিএনপি নামক রাজনৈতিক দলের উত্থানই হত্যা ও ষড়যন্ত্র দিয়ে। খালেদা জিয়া ক্ষমতায় আসার পর সারা দেশে আমাদের কর্মীদের হত্যা করা হয়। আর আমরা ক্ষমতায় আসার পর অগ্নিসন্ত্রাস করে তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল।
শেখ হাসিনা আরও বলেন, যারা বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে তাদের কাছে আমার প্রশ্ন, আমাদের মানবাধিকার কোথায় ছিল? আমরা কেন বিচার থেকে বঞ্চিত ছিলাম? কাদের শেখানো বুলি মানবাধিকার সংস্থাগুলো বলে? আমরা তো বিচার পাইনি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মানবাধিকার নিশ্চিত করেছে। কেউ অপরাধ করলে তাকে বিচারের আওতায় আনা হয়েছে। বিচারের রায় দ্রুত কার্যকর হওয়া উচিত। মূল হোতা তো বাইরে। মুচলেকা দিয়ে বাইরে চলে গেছে। সাহস থাকলে বাংলাদেশে আসে না কেন? আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সেটি ব্যবহার করে বড় বড় কথা বলছে। সাহস থাকলে বাংলাদেশে আসুক।
শেখ হাসিনা বলেন, খুনিদের রাজত্ব আর চলবে না। জিয়া পরিবার মানে খুনি পরিবার। অন্যায় আল্লাহও সহ্য করবে না। আল্লাহর মাইর, দুনিয়ার বাইর। খুনিদের হাতে যেন আর মানুষকে নিগৃহীত হতে না হয়। খুনিরা যেন আর মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। এতো হামলার পরও আল্লাহ যখন বাঁচিয়েই রেখেছেন, মানুষের জন্য কাজ করে যাবো।
মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের তারিখ ঘোষণা
মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ আগামী ২০ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে ওইদিন বিকাল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।
রবিবার (২০ আগস্ট) দুপুর ১২টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম নুরুল আমিন উল্লাহ নুরী, সেতু সচিব মো. মনজুর হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনের তারিখ জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, আগামী ১৬ সেপ্টেম্বর এমআরটি লাইন-৫ নর্দান রোডের নির্মাণকাজের উদ্বোধন করা হবে, এ উপলক্ষে সাভারে সুধী সমাবেশ হবে। আর ২২ অক্টোবর নবনির্মিত সড়ক ভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪০টি সেতু উদ্বোধন করবেন। একই সঙ্গে উদ্বোধন করা হবে ১২টি ওভারপাস। তারসঙ্গে যানবাহনের ফিটনেস ভেহিকেল ইন্সপেকশন সেন্টার (ভিওসি) উদ্বোধন করা হবে। সড়ক ভবনে থেকে ভার্চুয়ালি এগুলো উদ্বোধন করা হবে।
আগামী ২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাড়ে ১১ কিলোমিটার কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত খুলে দেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, এ উপলক্ষে বাণিজ্যমেলার পুরাতন মাঠে সুধী সমাবেশ করা হবে। ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে টানেলের অপরপ্রান্তে আনোয়ারায় সুধী সমাবেশ হবে।
ব্রিকস শীর্ষ সম্মেলন: সাইডলাইন বৈঠকে বসতে পারেন শেখ হাসিনা-মোদি
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের মাঝে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আফ্রিকার দেশটিতে চলতি সপ্তাহে সফরে যাচ্ছেন দক্ষিণ এশিয়ার এই দুই নেতা।
দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে নেতারা ২২ থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ সফর করবেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে ভারতের প্রধানমন্ত্রী মোদি জোহানেসবার্গে উপস্থিত কয়েকজন নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তবে কাদের সঙ্গে বৈঠক করবেন তা স্পষ্ট করেননি।
এ ছাড়া সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনেও যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ৯ থেকে ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম জি-২০ ভুক্ত রাষ্ট্র ও সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের মধ্যে চলতি বছরের জি-২০’র সব কার্যক্রম ও বৈঠকের সমাপ্তি হবে।
নয়াদিল্লি শীর্ষ সম্মেলনের সমাপ্তিতে জি-২০ নেতরা একটি ঘোষণা দেবেন। এতে সংশ্লিষ্ট মন্ত্রী পর্যায়ের এবং ওয়ার্কিং গ্রুপের বৈঠকের প্রধান আলোচিত বিষয় এবং সেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর পর নেতাদের প্রতিশ্রুতিগুলো উল্লেখ করা হবে।
এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য জোহানেসবার্গের চেয়ে নয়াদিল্লি ভালো হবে। বৈঠকের বিষয়ে ইতোমধ্যেই দুই দেশের মধ্যে যোগাযোগ হচ্ছে।
মোমেন আরও বলেন, আফ্রিকা একটি ‘উদীয়মান রাষ্ট্র’ এবং বাংলাদেশ এ মহাদেশের দেশগুলোর সঙ্গে আরও শক্তিশালী সংযোগ স্থাপন করতে চায়।
তিনি আরও বলেন, ‘আফ্রিকান দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক ততটা শক্তিশালী নয়। আমরা সেখানে দু’টি মিশন খুলেছি। প্রধানমন্ত্রী তাদের নির্দেশনা দেবেন (বৃহত্তর প্রচেষ্টা করার জন্য)।
২০১৯ সালের পর এটিই হবে প্রথম সশরীরে ব্রিকস শীর্ষ সম্মেলন। গ্রুপের গৃহীত উদ্যোগগুলোর অগ্রগতি পর্যালোচনা করার এবং ভবিষ্যতের কর্মকাণ্ডের ক্ষেত্রগুলো চিহ্নিত করার সুযোগ দেবে এই শীর্ষ সম্মেলন ।
ব্রিকস শীর্ষ সম্মেলনের পরে আয়োজিত একটি বিশেষ ইভেন্ট ‘ব্রিকস– আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস প্লাস ডায়ালগ’-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী মোদি। এতে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত অন্যান্য দেশগুলোকে অন্তর্ভুক্ত করবে। ইউএনবি
নির্বাচনের আগে যা যা করতে চায় আউয়াল কমিশন?
ইসি সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের আসন্ন ২১ আগস্টের সভায় প্রায় সব আলোচ্য বিষয় হবে সংসদ নির্বাচনকেন্দ্রিক। তবে এর মধ্যে একটি আলোচ্য বিষয় সিইসিসহ নির্বাচন কমিশনারদের “পারিতোষিক ও বিশেষাধিকার” সংক্রান্ত।
এ অবস্থায় প্রশ্ন দেখা দিতেই পারে- তাহলে কি আরও সুযোগ-সুবিধা চাচ্ছে আউয়াল কমিশন? কিন্তু এ নিয়ে সরাসরি কিছু বলতে রাজি হননি সংশ্লিষ্টরা।
এদিকে গত ৩১ জুলাই আচমকাই প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। যদিও বৈঠকের পর সিইসি বলেছিলেন- তার অফিস (নির্বাচন কমিশন সচিবালয়) পরবর্তীতে সাক্ষাৎ বিষয়ে বিস্তারিত গণমাধ্যমকে জানাবেন। কিন্তু পরবর্তীতে সাংবাদিকদের এ বিষয়ে আর কিছু জানায়নি ইসি।
তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই ইসির প্রতিনিধি দল সুপ্রিম কোর্টে এসেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিশেষ আইনে আরও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছিল। প্রধান বিচারপতির সঙ্গে সিইসির গত ৩১ জুলাই যে সাক্ষাৎ হয়েছিল, সেখানেও এসব বিষয়ে আলোচনা হতে পারে। কারণ, প্রধান বিচারপতি ও সিইসিসহ কমিশনাররা বিশেষ আইনে সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।
এ কর্মকর্তা আরও জানান, আগামী সোমবার কমিশন সভায়ও সিইসিসহ কমিশনারদের “পারিতোষিক ও বিশেষাধিকার আইন-২০২৩” নিয়ে আলোচনা করা হবে। এটা আলোচ্য বিষয়ের প্রথমেই আছে। যেহেতু কমিশন সভায় এটি নিয়ে আলোচনা হবে, সেহেতু বলাই যায় নিজেদের ক্ষমতা বা সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে কিছু একটা করতে চাচ্ছে বর্তমান কমিশন।
সোমবার কমিশন সভায় আলোচনায় থাকতে পারে যে ৭ বিষয়
ক. প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন-২০২৩।
খ. নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ এর সংশোধন।
গ. স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন ২০১০ এর সংশোধন।
ঘ. জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের উদ্দেশ্যে প্যানেল প্রস্তুতের নির্দেশিকা।
ঙ. নির্বাচনকালীন অতিরিক্ত সময় দায়িত্ব পালনের জন্য আপ্যায়ন বাবদ অর্থ প্রদান সংক্রান্ত গাইডলাইন।
চ. নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ২০২৩-২৪ সালের প্রশিক্ষণ বর্ষপঞ্জির খসড়া চূড়ান্তকরণ।
ছ. বিবিধ
সাঈদীর মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত চায় পেশাজীবী গণতান্ত্রিক জোট
শুক্রবার (১৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট আয়োজিত সরকার পতনের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে জোটের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান এই দাবি জানান।
এ সময় তিনি দেলোয়ার হোসেন সাঈদী ছাড়াও পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।
সমাবেশে সভাপতির বক্তব্যে মুহাম্মদ সাইদুর রহমান বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছি। শেখ হাসিনার পদত্যাগের এক দফা তাবিতে যুগপৎ আন্দোলনে অনেকগুলো জোট বিএনপির নেতৃত্বে সংগ্রাম করে আসছে।
তিনি আরও বলেন, এই সরকারের কানে বাতাস যায় না। এই সরকারকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, নির্দলীয়, নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। এর কোনো বিকল্প নেই।
সাইদুর রহমান বলেন, এই সরকার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কিলিং করে। দেলায়ার হোসেন সাঈদী কাশিমপুর কারাগারে ছিলেন। তাকে বলা হলো, চেকআপ করার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে। প্রথমে তাকে গাজীপুরের শহীদ তাজুদ্দিন আহমেদ হাসপাতালে নেওয়া হলো, সেখান থেকে রেফার করা হলো পিজি হাসপাতালে।
তিনি বলেন, সাঈদী যখন পিজি হাসপাতালের গাড়ি থেকে নামেন, তখন তার মুখে হাসি ছিল। তিনি অসুস্থ ছিলেন না। তারপর তাকে কার্ডিওলজি বিভাগে নেওয়া হলো। তার চিকিৎসার দায়িত্ব দেওয়া হলো আওয়ামী লীগের স্বাস্থ বিষয়ক উপ-কমিটির সদস্যকে। তার নার্স ভিডিও প্রকাশ করেছেন, কীভাবে সাইদীকে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, পিলখানা, নাসির উদ্দিন আহমেদ পিন্টু ও দেলোয়ার হোসেন সাঈদী, শাপলা চত্বরে হাজার হাজার আলেম হত্যাসহ সব হত্যার বিচার এই দেশের মাটিতে হবে। এই বিচার ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। শেখ হাসিনা আপনি রাষ্ট্রীয়ভাবে আপনার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে এবং প্রসাশনের মাধ্যমে হাজার হাজার মানুষকে হত্যা করেছেন। এর দায়ভার আপনাকে বহন করতে হবে।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোটের সহকারী সমন্বয়কারী অ্যাডভোকেট মাইনুদ্দীন মজুমদার, জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি সৈয়দ ওমর ফারুক, সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোটের নেতা প্রিন্সিপাল ওমর ফারুক, জিয়া নাগরিক সংসদের সাধারণ সম্পাদক আসাদুল হক অহিদুল প্রমুখ।
মার্কিন নিষেধাজ্ঞা অনেক জীবন বাঁচাতে সহায়ক হয়েছে
বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা ও ভিসানীতির ইতিবাচক প্রভাব পড়েছে। এই নিষেধাজ্ঞা অনেক জীবন বাঁচাতে সহায়ক হয়েছে। বিশেষ করে র্যাব ও এর শীর্ষ কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার একটা তাৎপর্যপূর্ণ প্রভাব দেখা গেছে। র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমেছে। এমতাবস্থায় বাংলাদেশের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের টম ল্যানটস হিউম্যান রাইটস কমিশনের প্যানেল বক্তারা এমনটিই মনে করেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের এই সংস্থাটি আন্তর্জাতিক মানবাধিকারের প্রচার, সুরক্ষা ও সমর্থনে কাজ করে।
১৫ আগস্ট কমিশনের এক ব্রিফিংয়ে প্যানেল বক্তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, মানবাধিকারকর্মীসহ বিরোধীদের ওপর দমন–পীড়নের অভিযোগ এবং আগামী সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন। এসব বিষয়ে তারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের আরও জোরালো ভূমিকা প্রত্যাশা করেন।
‘হিউম্যান রাইটস ইন বাংলাদেশ: অ্যান আপডেট’ শীর্ষক ভার্চুয়াল এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনা তদন্ত করে সরকার নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের চলমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত হবে না।
ব্রিফিংয়ের আয়োজক কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য জেমস পি ম্যাকগভর্ন ও রিপাবলিকান সদস্য ক্রিস্টোফার এইচ স্মিথ। তারা এই কমিশনের কো-চেয়ারম্যান। ব্রিফিংয়ের সঞ্চালনায় ছিলেন লাইব্রেরি অব কংগ্রেসের বিদেশি আইন বিশেষজ্ঞ তারিক আহমেদ।
ব্রিফিংয়ে প্যানেল আলোচক ছিলেন এশিয়ান হিউম্যান রাইটস কমিশন অ্যান্ড এশিয়ান লিগ্যাল রিসোর্স সেন্টারের লিয়াজোঁ কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের ফেলো ক্রিস্টি উয়েদা, হিউম্যান রাইটস ওয়াচের এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ গবেষক জুলিয়া ব্ল্যাকনার ও যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব পিসের সাউথ এশিয়া প্রোগ্রামসের ভিজিটিং এক্সপার্ট জেফ্রি ম্যাকডোনাল্ড।
ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে এশিয়ান হিউম্যান রাইটস কমিশন অ্যান্ড এশিয়ান লিগ্যাল রিসোর্স সেন্টারের লিয়াজোঁ কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আগের মতোই অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। যদিও র‌্যাব ও এর শীর্ষ কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় একটা তাৎপর্যপূর্ণ প্রভাব দেখা গেছে। র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমেছে।
আশরাফুজ্জামান বলেন, পরিসংখ্যান বলছে— এ নিষেধাজ্ঞা অনেক জীবন বাঁচাতে সহায়ক হয়েছে। বাংলাদেশে জাতীয় নির্বাচন আসন্ন। জনগণ ভোট দিতে উন্মুখ। কিন্তু একটি বিশ্বাসযোগ্য, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়টিকে সরকার কঠিন করে তুলেছে। বাংলাদেশিদের যে মূল্য গুনতে হচ্ছে, তার মাত্রা কমিয়ে আনতে হিউম্যান রাইটস কমিশনকে পূর্ণ শক্তি ব্যবহারের আহ্বান জানান তিনি।
তিনি পরিসংখ্যান দিয়ে বলেন, ২০০৯ সালের জানুয়ারি মাস থেকে ২০২৩ সালের জুনের মধ্যে ২ হাজার ৬৮৩টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ২০২১ সালে এ ধরনের হত্যাকাণ্ড ছিল ১০৭টি। কিন্তু ২০২২ সালে এ সংখ্যা ৩১ জনে নেমে আসে। এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আটজন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ গবেষক জুলিয়া ব্ল্যাকনার বলেন, বাংলাদেশে মানবাধিকার রক্ষা ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের একটি তাৎপর্যপূর্ণ প্রভাব তৈরি হয়েছে। নিষেধাজ্ঞার ফলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম তাৎক্ষণিকভাবে কমে এসেছে। কিন্তু এখনো লোকজনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, বেআইনিভাবে আটকে রাখা হচ্ছে। পরে মুক্তি দেওয়া হচ্ছে বা আদালতে হাজির করা হচ্ছে। কারা হেফাজতে নির্যাতনের কথাও শোনা যাচ্ছে।
জুলিয়া আরও বলেন, নিষেধাজ্ঞার পর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গুম কমে যাওয়া এই বার্তা দিচ্ছে যে, বাংলাদেশ সরকার চাইলে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে পারে। গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি যুক্তরাষ্ট্র। গত মে মাসে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্নকারী বাংলাদেশিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে। তবে দেশটিতে জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় সহিংসতা বাড়তে দেখা যাচ্ছে। বাড়ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতন। বাংলাদেশ কর্তৃপক্ষ অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য অঙ্গীকারবদ্ধ বলে যে দাবি করছে, তা বিশ্বাস না করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানান তিনি।
জেফ্রি ম্যাকডোনাল্ড বলেন, ২০২৪ সালের জানুয়ারিতে বাংলাদেশে যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, তা হবে খুবই গুরুত্বপূর্ণ। অনেক বাংলাদেশি এবং আন্তর্জাতিক বিশ্লেষক দেশটির সর্বশেষ দুটি জাতীয় নির্বাচন (২০১৪ ও ২০১৮ সালের) খুবই ত্রুটিপূর্ণ, সহিংসতাপূর্ণ ও অনিয়মে ভরা ছিল বলে মনে করেন। যে দলই জয়লাভ করুক না কেন, রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনা, জনপ্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানগুলোর প্রতি বাংলাদেশের মানুষের বিশ্বাস পুনরুদ্ধারে সে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দরকার।
এর আগে ২০২১ সালে যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের জন্য র‌্যাব এবং এর কিছু শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এই বছর মে মাসে যুক্তরাষ্ট্র্র বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করে। এতে বলা হয়, বাংলাদেশে ভোট কারচুপির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে।
এর প্রেক্ষাপটে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি অ্যান্ড লিটিগেশনবিষয়ক ফেলো ক্রিস্টি ইউয়েদা বলেন, ২০১৮ সালের নির্বাচনের আগে আমরা যেমনটা দেখেছিলাম, ঠিক তেমনি ২০২৪ সালের জানুয়ারি মাসের নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠন, মানবাধিকারকর্মী, সাংবাদিক এবং সরকারের সমালোচকদের টার্গেট করে নাগরিক অধিকার সঙ্কুচিত করার ধারাবাহিকতা বজায় রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উল্লিখিত ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের প্রতিশোধমূলকভাবে গ্রেফতার, হয়রানি এবং ভীতি প্রদর্শন করছে। কারণ এ কর্মকর্তাদের অন্যায়ের জন্য কোনো জবাবদিহি করতে হয় না।
বাংলাদেশে মতপ্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতা ধীরে ধীরে খর্ব হচ্ছে উল্লেখ করে ক্রিস্টি ইউয়েদা বলেন, মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য অনুযায়ী ২০২৩ সালের প্রথম ছয় মাসে সাংবাদিকদের ওপর ১৫১টি হামলা হয়েছে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ছাড়াও সরকার মিডিয়ার ওপর আক্রমণ করেছে।
তিনি বলেন, এ বছরের জানুয়ারি মাসে রাষ্ট্রবিরোধী খবর প্রকাশের অভিযোগে সরকার ১৯১টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। ফেব্রুয়ারিতে তুচ্ছ কারণে প্রকাশনার লাইসেন্স বাতিল করে প্রধান বিরোধী দলের একটি সংবাদপত্র বন্ধ করে দিয়েছে।
পুলিশের ওয়েবসাইট থেকে তথ্য ফাঁসের দাবি হ্যাকারদের
দেশে সাইবার হামলার হুমকির মধ্যে কক্সবাজার পুলিশের ওয়েবসাইট থেকে তথ্য ফাঁসের দাবি করেছে একদল হ্যাকার। তারা এ–সংক্রান্ত একটি তথ্যভান্ডারও প্রকাশ করেছে। এ বিষয়ে কক্সবাজার পুলিশ ও সার্ট বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।
বুধবার সন্ধ্যার পরে হ্যাকাররা সামাজিক যোগাযোগমাধ্যমে কক্সবাজার পুলিশের তথ্যভান্ডারের একটি ফাইল শেয়ার করে। তাতে ২ লাখ ৬৬ হাজার তথ্য রয়েছে বলে দাবি তাদের। যাতে কক্সবাজারে ঘুরতে যাওয়া পর্যটকদের নাম, পরিচয়, মুঠোফোন নম্বরসহ নানা তথ্য রয়েছে। এসব তথ্য সম্প্রতি ফাঁস হয়েছে, নাকি আগেই ফাঁস হয়েছিল, তা যাচাই করা যায়নি। উল্লেখ্য, এর আগেও কক্সবাজার পুলিশের তথ্য ফাঁস হয়েছিল বলে হ্যাকাররা দাবি করেছিল।
এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম প্রথম আলোকে বলেন, তারা বিষয়টি খতিয়ে দেখছেন। এ ছাড়া বিজিডি ই-গভ সার্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খান প্রথম আলোকে বলেন, বিষয়টি তাঁদেরও নজরে এসেছে। এগুলো তাঁরা বিশ্লেষণ করছেন।
সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) প্রকল্প বিজিডি ই-গভ সার্ট ৪ আগস্ট এক বিজ্ঞপ্তিতে দেশে সাইবার হামলার আশঙ্কার কথা জানিয়ে সতর্কতা জারি করে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট বাংলাদেশে সাইবার ‘হামলার ঝড়’ চালানোর হুমকি এসেছে। হুমকিদাতা হ্যাকার গোষ্ঠী নিজেদের ‘হ্যাকটিভিস্ট’ দাবি করে বাংলাদেশ ও পাকিস্তানকে লক্ষ্য বানানোর ঘোষণা দিয়েছে। তারা নিজেদের ভারতীয় হ্যাকার গোষ্ঠী বলে দাবি করেছে।
মঙ্গল ও বুধবার হ্যাকাররা দেশের একাধিক সাইটের তথ্য ফাঁস করার দাবি করেছে। তবে সার্ট বলেছে, তারা এখন পর্যন্ত এর কোনো প্রমাণ পায়নি।
দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসককে হুমকি, আটক ২
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসাসেবা দেওয়া চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। আজ বুধবার রাতে তাঁদের আটক করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী। সাঈদীকে চিকিৎসাসেবা দেওয়া বিএসএমএমইউর অধ্যাপক এস এম মোস্তফা জামানকে প্রাণনাশের হুমকির অভিযোগে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আটক দুজনের মধ্যে রাজধানীর উত্তরা থেকে হাফিজা মাহবুবা ওরফে বৃষ্টিকে (৩২) আটক করে পুলিশ। আর তাফসিরুল ইসলামকে (২৩) ঝিনাইদহের মহেশপুর থেকে আটক করেছে র‍্যাব।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল (সিটিটিসি) ক্রাইমের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, সাঈদীকে চিকিৎসা দেওয়া বিএসএমএমইউর অধ্যাপক এস এম মোস্তফা জামানকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তিনি বুধবার রাতে ধানমন্ডি থানায় জিডি করেন। সিটিটিসি সেই জিডির তদন্ত করতে গিয়ে হুমকির ঘটনায় হাফিজা মাহবুবার সম্পৃক্ততা পেয়েছে।
জিডির বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, মোস্তফা জামান বিএসএমএমইউর হৃদ্‌রোগ বিভাগের অধ্যাপক। গত রোববার রাতে দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ অবস্থায় বিএসএমএমইউর হৃদ্‌রোগ বিভাগের চেয়ারম্যান চৌধুরী মেশকাত আহমেদের অধীন চিকিৎসাধীন ছিলেন। পরদিন গত সোমবার রাত ৮টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সাঈদী মারা যান। বিশেষজ্ঞ চিকিৎসক দলের একজন সদস্য হিসেবে অধ্যাপক মোস্তফা জামান তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করেন। কিন্তু কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবের বিভিন্ন আইডি থেকে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এবং হত্যার হুমকি দিচ্ছেন। তিনি কতিপয় ব্যক্তি–ব্যক্তিদের এমন আচরণে শঙ্কিত।
মুঠোফোনে হুমকিদাতা আটক
এদিকে অধ্যাপক জামান ধানমন্ডি থানায় জিডি করার পরও একাধিক মুঠোফোন নম্বর থেকে হুমকি আসে।
র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজ রাতে প্রথম আলোকে বলেন, হুমকিতে ব্যবহৃত একটি মুঠোফোন নম্বরের ব্যবহারকারী তাফসিরুল ইসলামকে আজ বুধবার রাত ৯টার পর ঝিনইদহের মহেশপুর থেকে আটক করেছে র‍্যাব।
র‍্যাবের মিডিয়া সেল থেকে পাঠানো খুদে বার্তায় বলা হয়, তাফসিরুলকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হচ্ছে। বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে।
সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হচ্ছে সাড়ে ৪২ হাজার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ হাজার ২০০টির বেশি ভোটকেন্দ্র বাড়তে পারে। নির্বাচন কমিশনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে। খসড়ায় সাড়ে ৪২ হাজার ভোটকেন্দ্রের তথ্য দিয়েছে ইসি।
ইসি কর্মকর্তারা জানান, স্থানীয় পর্যায়ে দাবি-আপত্তির জন্য এ খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। যা নির্বাচন কমিশন সচিবালয় থেকে কেন্দ্রীয়ভাবে সমন্বয় করা হয়েছে। ভোটার সংখ্যা বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা ও স্থানীয় ব্যক্তিদের চাহিদার পরিপ্রেক্ষিতে ভোট কেন্দ্র বাড়ছে। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে এই সংখ্যা আরও কম-বেশি হতে পারে।
জানা গেছে, একাদশের ৪০ হাজার ১৮৩টি কেন্দ্র থেকে বেড়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৪০০টির মতো হতে পারে। একাদশ সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটকেন্দ্র বাড়ছে দুই হাজারের বেশি। আর গত নির্বাচনের সময়কার ২ লাখ ৭ হাজার ৩৯৯ থেকে বেড়ে ভোট কক্ষ হতে পারে দুই লাখ ৬১ হাজার ৫০০। এক্ষেত্রে কেন্দ্র বাড়ছে ২৬ শতাংশ। তবে ইসির চূড়ান্ত হিসেবে কিছু কম-বেশি হতে পারে।
কর্মকর্তারা জানান, ইসির ১০টি অঞ্চলের মধ্যে এবার কুমিল্লা অঞ্চলে কেন্দ্র বাড়ছে বেশি। এ অঞ্চলে ১০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। এ অঞ্চলে এবার নির্বাচনে কেন্দ্র হতে পারে ৪ হাজার ৭০০টির মতো।
বুধবার প্রকাশিত খসড়া কেন্দ্রের উপর দাবি-আপত্তির নেওয়ার শেষ তারিখ ৩১ অগাস্ট। এসব দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ১১ সেপ্টেম্বর এবং খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, সেপ্টেম্বরের মধ্যে খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হওয়ার পর আইন-বিধি অনুযায়ী ভোটের অন্তত ২৫ দিন আগে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের পরও সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের পর কোনো ভোটকেন্দ্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অধীনে বা নিয়ন্ত্রণে থাকলে তা সরেজমিন যাচাই করে রিটার্নিং অফিসার জরুরি ভিত্তিতে কমিশনকে জানাবেন। তখন বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত দেওয়া হবে।
সবশেষ একাদশ সংসদ নির্বাচনে ১০ কোটি ৪০ লাখেরও বেশি ভোটারের জন্য ৪০ হাজার ১৮৩টি ভোট কেন্দ্র ছিল এবং কেন্দ্রগুলোতে ২ লাখ ৭ হাজার ৩১৯ ভোট কক্ষ ছিল। দশম সংসদ নির্বাচনে ৯ কোটি ১৯ লাখ ভোটারের জন্য কেন্দ্র ছিল ৩৭ হাজার ৭০৭টি আর ভোটকক্ষ ছিল ১ লাখ ৮৯ হাজার ৭৮টি। নবম সংসদ নির্বাচনে ৮ কোটি ১০ লাখ ভোটারের জন্য কেন্দ্র ছিল ৩৫ হাজার ২৬৩টি আর ভোট কক্ষ ছিল ১ লাখ ৭৭ হাজার ২৭৭টি।
দেশের ২৫ ওয়েবসাইট ভারতীয় হ্যাকারদের কবলে
ভারতীয় একদল হ্যাকারের সাইবার আক্রমণে দেশের ২৫টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হয়েছে। এর মধ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেসেরও তথ্য ফাঁসে হয়েছে বলে জানা গেছে।
১৫ আগস্টকে সামনে রেখে বাংলাদেশে বড় ধরনের সাইবার হামলার হুমকি দেয়। এ হুমকির পর দেশজুড়ে সতর্কতা জারি করা হয়। এ সতর্কতার মধ্যেই সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসে তথ্য ফাঁসসহ বেশ কয়েকটি হামলার শিকার হয়েছে।
জানা গেছে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ওয়েবসাইটে প্রায় ১০ হাজার বিনিয়োগকারী এবং বিনিয়োগ আবেদনকারীর তথ্য রয়েছে।
ভারতীয় হ্যাকারদের দাবি, বাংলাদেশ ব্যাংকের ৪০ হাজার রেকর্ডেট তথ্য দখলে নিয়েছে তারা। ভূমি মন্ত্রণালয়ের ভূমি কর পোর্টাল থেকেও কিছু তথ্য ফাঁস করেছে হ্যাকাররা।
আরও যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে তার মধ্যে রয়েছে- বিভিন্ন পুলিশ ইউনিট, টিকেটিং ওয়েবসাইট ও ব্যাংক ওয়েবসাইট।
এদিকে দেশের ১৭টি সরকারি ওয়েবসাইটে হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের হ্যাকিং সংগঠন সাইবার ৭১। সাইবার ৭১ সূত্র জানান, আমরা তাদের আক্রমণের প্রতিবাদে পাল্টা আক্রমণ চালাবো। যদি এরপরেও তারা দুঃসাহস দেখায় তাহলে অফিসিয়ালি সাইবার যুদ্ধের ঘোষণা দেওয়া হবে। আমরা সাইবার যুদ্ধের প্রস্তুতি নিয়েই কাজ করবো। ভারতের মতো আমরাও মরোক্কোর সাইবার স্পেসের মাধ্যমেই এর পালটা জবাব দেবো। যাতে আর কখনও বাংলাদেশ সাইবার স্পেসে নজর দেবার দুঃসাহস না করে।