এশিয়ান সময় - : নাটোর

গান বাজিয়ে রিকশায় করে ছাত্রলীগ কর্মীকে মারধর ছাত্রদল কর্মীদের।
এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আজ রোববার দুপুরে শহরের কানাইখালী এলাকায় এই ঘটনা ঘটে। মারধরের শিকার ওই ছাত্রলীগ কর্মীর নাম ফয়সাল হোসেন কদর। তিনি শহরের কানাইখালী মহল্লার বাসিন্দা।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফয়সাল হোসেন কদরকে রিকশায় শুইয়ে কয়েকজন নির্যাতন করছে। এ সময় রিকশায় জোরে গান বাজানো হচ্ছিল।

ভুক্তভোগী ফয়সাল হোসেন কদর বলেন, ‘আমি কানাইখালী এলাকায় ফায়ার সার্ভিসের মোড় থেকে বাড়িতে ফিরছিলাম। এ সময় পেছন থেকে এলোপাতাড়ি মারপিট শুরু করে নাটোর পৌরসভার ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাঈম ও সাধারণ সম্পাদক রিমন। তারা নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়েরের সঙ্গে রাজনীতি করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই রিকশায় তুলে নিয়ে শুইয়ে দিয়ে বারবার মারছিল। এ সময় পকেটে থাকা মানিব্যাগের সব টাকাও নিয়ে নেয় তারা। এভাবে পুরো শহর ঘুড়ায়। আমার অপরাধ কী জানতে চাইলে তারা বলছিল তুই ছাত্রলীগ করিস এটাই তোর অপরাধ। পরে লিখিত মুচলেকা নিয়ে আমার বাবা-মার কাছে তুলে দেয়।’

এ বিষয়ে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এসএম জুবায়ের বলেন, ‘ছাত্রদলের কিছু কর্মী ও শিক্ষার্থীরা কদরকে মারধর করছিল। আমি জানতে পেরে তাকে উদ্ধার করে পরিবারের কাছে তুলে দিয়েছি। এমন ঘটনা যারা করেছে তারা ভালো কিছু করেনি। বিষয়টি নিয়ে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, বিষয়টি তিনি শুনে ফয়সাল হোসেন কদরের বাড়িতে পুলিশ পাঠান। এ ছাড়া সেনাবাহিনীর সদস্যরাও তার বাড়িতে গিয়ে কথা বলেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সারাদেশে ইসলামী আন্দোলনের শান্তিপূর্ণ বিক্ষোভ
গত ১০ মে ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই প্রধান অতিথির বক্তব্য শেষে এই কর্মসূচির ঘোষণা দেন।

সারাদেশের যেসব জেলায় এ কর্মসূচি পালিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য জেলাগুলো হলো: ঢাকা জেলা উত্তর ও দক্ষিণ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, কিশোরগঞ্জ, গাজীপুর মহানগর ও জেলা, গোপালগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ মহানগর ও জেলা, রাজশাহী মহানগর ও জেলা, জয়পুরহাট, বগুড়া, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, চট্টগ্রাম মহানগর ও জেলা, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী, ল¶ীপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা মহানগর ও জেলা, বি-বাড়ীয়া, খুলনা মহানগর ও জেলা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, বাগেরহাট, সাত¶ীরা, রংপুর মহানগর ও জেলা, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, পিরোজপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে জেলা নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতা বন্ধ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের মদদ ছাড়া ইসরাইল এমন হামলা করার সাহস পেত না। প্যালেস্টাইনের গাজা উপত্যকাসহ বিভিন্ন অঞ্চলে মার্কিন মদদপুষ্ট জায়নবাদী ইসরাইলি হামলা ও ওই এলাকা জনমানবশূন্য করার পরিকল্পনা করছে। এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। ১ লাখেরও বেশি মানুষকে আহত ও পঙ্গু করা হয়েছে। পুরো গাজাকে বৃহত্তর জেলখানায় পরিণত করে সেখানে সবধরনের নাগরিক সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। এমন বর্বরতা ও অসভ্যতা কোনভাবেই মেনে নেয়া যায় না। এখন উচিত মজলুম ফিলিস্তিনের জনগণের পাশে বিশ্বের সকল মুসলমানদের দাঁড়ানো। মুসলিম দেশগুলো ফিলিস্তিনের পাশে থাকার ঘোষণা দিলে ইসরাইল বাধ্য হবে পিছু হটতে।

নেতৃবৃন্দ আরও বলেন, ফরিদপুরের মধুখালিতে উগ্রবাদি হিন্দুরা মুসলমান শ্রমিককে পিটিয়ে হত্যা করার ঘটনা পরিকল্পিত। জেলা প্রশাসনের তদন্তে সহোদর দুই ভাই মন্দিরে আগুন দেওয়ার সম্পৃক্ততা পায়নি। তাহলে কোন প্রকার দোষী না হওয়া সত্ত্বেও কেন তাদেরকে পিটিয়ে মারা হলো এর জবাব প্রশাসন ও সরকারকে দিতে হবে। খুনিদের আড়াল করলে সর্বত্র আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। খুনিরা হিন্দু সম্প্রদায়ের হওয়ায় ভারতের চাপে তাদের গ্রেফতার করা হচ্ছে না। কিন্তু ঈমানদার জনতার রুদ্ররোষ সরকারের বিরুদ্ধে ক্রমেই ঘনীভূত হচ্ছে। ঈমানদার জনতা জীবন ও রক্ত দিয়ে হলেও খুনিদের বিচারের দাবি আদায় করবে।

অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামানের বাড়ী সরকারিভাবে পুননির্মাণের দাবি
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামানকে আর্থিক সহায়তা প্রদান এবং তার বাড়ী পরিদর্শনে গতকাল নাটোর পৌঁছেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তিনি ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধাকে শান্তনা, আর্থিক সহায়তা এবং পরিবারের জন্য কাপড়- চোপর প্রদান করেন। পুড়ে যাওয়া বাড়ী-ঘর দেখে উপস্থিত সকলেই আবেঘআপ্লুত হয়ে যান।

এ সময় তার সাথে ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, মুক্তিযোদ্ধা ও লালপুর কমান্ডার আরজেদ আলী (জতু), মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ আনসারী, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা আবেদ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা সভাপতি মুহাম্মদ শাহীনুর ইসলাম, ছাত্র আন্দোলন সভাপতি মিনারুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধা প্রজন্ম মেজবাহ উদ্দিন।

ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বলেন, যাদের আত্মত্যাগ ও বীরগাঁথা লড়াইয়ের মাধ্যমে আমাদের এ দেশ স্বাধীন হয়েছে, সেই মুক্তিযোদ্ধাদের পাশে রাষ্ট্র এবং দেশপ্রেমিকদের জনগণকে থাকতে হবে। তাদের একজন বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামানের বাড়ী পুড়ে ভস্মিভূত হয়েছে। এই পরিবারটি এককাপড়ে কোনরকম জীবন বাঁচিয়েছেন। মুক্তিযোদ্ধা খালেকুজ্জামানের বাড়ী সরকারিভাবে নির্মাণ করে দেয়ার ব্যবস্থা করতে হবে। তারা প্রধানমন্ত্রীর তহবিল থেকে মুক্তিযোদ্ধা খালেকুজ্জামানের বাড়ী পূননির্মাণের দাবি জানান।

অপরাধীদের কোনো দল নেই: পলক
নাটোরঃ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, অপরাধীদের কোনো দল নেই, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। আমাদের দলের কোনো নেতাকর্মী যদি অপরাধ, চুরি, ছিনতাই ও সন্ত্রাসীর সঙ্গে জড়িত থাকে, তাহলে আমাদের রাজনৈতিকভাবে তাকে কোনো আশ্রায় ও প্রশ্রয় দেয়া হবে না।

যদি তার বিরুদ্ধে কেউ সুপারিশ করে, তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা শেখ হাসিনার স্বপ্নের রুপ প্রকল্প ২০৪১ বাস্তবায়ন করতে চাই। বর্তমান সরকারের উন্নয়ন ও সুশাসনের ফলাফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

রোববার (১৩ আগস্ট) দুপুরে সিংড়া উপজেলা কোর্ট মাঠ চত্বরে ১২ ইউনিয়ন ও পৌরসভায় চুরি, ছিনতাই ও মাদক সংক্রান্ত বিষয়ে উম্মুক্ত গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ১৪ বছরে আমাদের এ সিংড়া চলনবিলকে উন্নত আধুনিক, নিরাপদ, একটি আর্দশ ডিজিটাল উন্নত শহরে পরিণত করেছেন।

আমরা সংঘবদ্ধ অপরাধীকে নির্মূল এবং নিয়ন্ত্রণ করতে পেরেছি। এখন রাজনৈতিক আশ্রয় ও প্রশ্রয়ে কোনো সন্ত্রাসীদল, অপরাধী দল, ডাকাতদল সিংড়ায় নেই। সম্প্রতি সময়ে সিংড়ায় আবারো ছিনতাই, চুরি ও অপরাধের ঘটনা ঘটছে। এই চুরি, ছিনতাই, অপরাধ ও সন্ত্রাসের সংখ্যা ভয়াবহতা বাড়তে পারে বলে প্রতিরোধগুলোর ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা যে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করেছি, সে উন্নয়ন ও সুশাসনের ফলাফল আমরা প্রত্যেক ঘরে পৌঁছে দিতে চাই।

তিনি আরো বলেন, আধুনিক ও আর্দশ ডিজিটাল সিংড়ায় অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে যারা জড়িত আছেন, তাদের আমরা নির্মূল করতে পারবো। পুলিশ একা পারবে না, সেজন্য পুলিশকে আমাদের সহযোগিতা করতে হবে।

আরও দেখুন: নতুন কৌশলে বিএনপি

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুল রহমান, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান, উপজেলার যুব লীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান লিখন প্রমুখ।