এশিয়ান সময় - : নওগা

দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত রাষ্ট্র গড়ার অঙ্গীকার শফিকুর রহমানের
দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শফিকুর রহমান বলেন, “জামায়াত কখনো চাঁদাবাজি করে না এবং ভবিষ্যতেও কাউকে তা করতে দেবে না। আমরা দুর্নীতিকে ঘৃণা করি এবং কোনো দুর্নীতিবাজকে আমাদের ছত্রচ্ছায়ায় আশ্রয় দেব না।” তিনি আরও যোগ করেন, ব্যাংক ডাকাতদের সাথে জামায়াতের কোনো আপস নেই। পাশাপাশি মামলা দিয়ে হয়রানির সংস্কৃতি বা মামলা-বাণিজ্যের সাথে জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি।

সংখ্যালঘু ও নাগরিক অধিকার দেশের অসাম্প্রদায়িক চেতনার ওপর জোর দিয়ে আমির বলেন, কোনো নাগরিক যেন ‘ভয়ের সংস্কৃতিতে’ না থাকে, তা নিশ্চিত করা হবে। তিনি সাবেক সরকারের সমালোচনা করে বলেন, “যারা মাইনোরিটি অধিকার নিয়ে কথা বলতেন, তারা সাঁওতালপল্লিতে কী অমানবিক আচরণ করেছেন তা দেশবাসী দেখেছে। আমরা সবাইকে ভাই-বোন হিসেবে বুকে টেনে নিয়ে সামনে এগোতে চাই। এ দেশ আমাদের সবার।”

নারীর নিরাপত্তা ও সম্মান নারীদের জন্য নিরাপদ কর্মস্থল ও বাসস্থানের অঙ্গীকার করে তিনি বলেন, ঘরে বা বাইরে মায়েদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের প্রধান কাজ। কোনো জালিম যেন নারীদের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়, তেমন পরিবেশ গড়ে তোলা হবে। গত জুলাইয়ের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মা-বোনদের অপমানের প্রতিশোধ নিতে এ দেশের যুবসমাজ সবসময়ই প্রস্তুত।

তৃণমূল থেকে নেতৃত্ব ও উন্নয়ন রাজনীতিতে বংশপরম্পরার অবসান ঘটিয়ে মেধার মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন শফিকুর রহমান। তিনি বলেন, “জমিদারি প্রথার রাজনীতি ভেঙে আমরা এমন এক পরিবেশ চাই যেখানে একজন শ্রমজীবী মানুষের সন্তানও মেধার যোগ্যতায় দেশের প্রধানমন্ত্রী হতে পারে।” বিগত ৫৪ বছরের শাসনের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় থাকাকালীন অনেকেই কেবল নিজেদের পকেট ভারী করেছেন, ব্যাংক লুট করেছেন এবং মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। দুর্নীতির সেই টাকা দেশে ফেরত আনার সংকল্পও প্রকাশ করেন তিনি।

পরিশেষে, আসন্ন নির্বাচনকে ইনসাফ বা ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে অভিহিত করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

পুলিশে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, বিজিবি সদস্য ও ছাত্রদল নেতা গ্রেপ্তার।
গতকাল শুক্রবার রাতে নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়ন হুদ্রাকুড়ি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার একজন হলেন চাকরিরত বিজিবি সদস্য মোহাম্মদ ফরিদ হোসেন (৩২)। তিনি বদলগাছী উপজেলার কোলা হুদ্রাকুড়ি গ্রামের সেকান্দার মন্ডলের ছেলে। অপরজন হলেন একই গ্রামের সিরাজুল সরকারের ছেলে মো. খায়রুল সরকার (৩০)। খায়রুল সরকার নিজেকে বদলগাছী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা চালিয়ে আসছিলেন।

শনিবার দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, ‘মোহাম্মদ ফরিদ হোসেন দীর্ঘদিন ধরে পুলিশ ছাড়াও অন্যান্য সংস্থায় চাকরি প্রার্থীর কাছ থেকে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আর ছাত্রদল নেতা খায়রুল ছিলেন তার অন্যতম সহযোগী।’

পুলিশ সুপার আরও বলেন, ‘নওগাঁয় উভয়ে পরস্পর যোগসাজশে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসে এক প্রার্থীর অভিভাবকের সাথে ৮ লাখ টাকায় চুক্তি করেন। তাদের নিকট থেকে ৩টি ব্যাংকের স্বাক্ষরিত ফাঁকা চেক ও স্বাক্ষরিত ৩টি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিসিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়। এছাড়াও অভিযুক্ত ব্যক্তিদের নিকট হইতে প্রতারণার কাজে ব্যবহৃত মর্মে সন্দেহে আরও স্বাক্ষরিত ৬টি ফাঁকা ব্যাংক চেক ও স্বাক্ষরিত ৯টি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিসিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়।’

মোহাম্মদ শাফিউল সারওয়ার বলেন, ‘চলমান পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতার সাথে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। এখানে দুর্নীতির কোনো সুযোগ নেই।’

ঢাকায় হেরোইন ও ইয়াবা সরবরাহ করতেন আরজিনা
নওগাঁর পোরশায় অভিনব কায়দায় মাটির নিচে পুঁতে রাখা ৫৫০ গ্রাম হেরোইন ও তিন হাজার ৮১৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছাওড় গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তার হওয়া ওই নারী মাদক কারবারির নাম আরজিনা বেগম (৩৮)। তিনি ওই গ্রামের মজিবর রহমানের মেয়ে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছাওড় গ্রামের আরজিনা বেগমের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ওই মাদক কারবারিকে আটক করা হয়। এরপর তার বাড়ির দেয়ালের পাশের মাটির নিচে পুঁতে রাখা ৫৫০ গ্রাম হেরোইন ও তিন হাজার ৮১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ থেকে মাদক সংগ্রহের কথা স্বীকার করেছেন আরজিনা। নওগাঁ ও বগুড়াসহ রাজধানী ঢাকার বিভিন্ন ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে এসব মাদক সরবরাহ করতেন তিনি। আরজিনার বিরুদ্ধে স্থানীয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ওই নারীকে গ্রেপ্তারের পর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে র‌্যাব। তাকে শিগগিরই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।