এশিয়ান সময় - : অন্যান্য
নাফ নদীতে মাছ ধরতে গিয়ে তিন দিনেও ফিরল না কেউ, শোকে কাতর পাঁচ পরিবার
অস্ত্রের মুখে নৌকাসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেল মিয়ানমারের আরাকান আর্মি। তিন দিন পেরিয়ে গেছে, অথচ ফিরল না কেউ। এখন শুধু নদীর ঢেউয়ের শব্দে মিশে আছে মায়ের আর্তনাদ, স্ত্রীর কান্না আর সন্তানের হাহাকার। প্রতিটি মুহূর্তে তারা প্রার্থনা করছে, প্রিয়জন যেন জীবিত ফিরে আসে।
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ উপকূল থেকে গত মঙ্গলবার সকালে মাছ ধরতে নাফ নদীতে গিয়েছিলেন তারা। হঠাৎ একটি স্পিডবোটে এসে অস্ত্রের মুখে নৌকাসহ ওই ৫ জনকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। সেই থেকে আজ পর্যন্ত তারা নিখোঁজ। দিন গড়াচ্ছে, কিন্তু প্রিয়জনদের কোনো খোঁজ পাচ্ছে না পরিবারগুলো। নিখোঁজদের বাড়িতে চলছে কান্নার রোল, শোকের মাতমে নিস্তব্ধ হয়ে আছে গোটা গ্রাম।
নিখোঁজ জেলেদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার মোহাম্মদ ইলিয়াছ, তার দুই ছেলে আক্কল আলী ও নুর হোসেন, কালু মিয়ার ছেলে সাবের হোসেন এবং নুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম।
ইলিয়াছের স্ত্রী কেঁদে কেঁদে বললেন, আমার স্বামী আর দুই ছেলে— তিনজন একসাথে চলে গেল। এখনো ফেরত আসেনি। আমরা কীভাবে বাঁচব? কাকে নিয়ে বাঁচব?
সাবের হোসেনের মা ভাঙা গলায় আক্ষেপ করে বলেন, আমার ছেলেকে ফেরত দিন, আমি আর কিছু চাই না। তিন দিন হলো খাবার মুখে তুলিনি।
শিশু সাইফুল ইসলামের মা অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, আমার ছেলে তো এখনো বালক বয়সের, সে কার কী ক্ষতি করেছে? কেন ধরে নিয়ে গেল ওকে?
শুধু পরিবার নয়, আশপাশের মানুষও শোকে ভেঙে পড়েছেন। কাঁদতে কাঁদতে এক প্রতিবেশী বলেন, এভাবে জেলেদের ধরে নিয়ে যাওয়া তো নতুন কিছু নয়। কিন্তু সরকার কবে এর স্থায়ী সমাধান করবে?
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, জেলে নিখোঁজের ঘটনাটি সংশ্লিষ্ট বাহিনীকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, আশা করা যায় দ্রুত সময়ের মধ্যে জেলেদের ফেরত পাওয়া যাবে।
অন্যদিকে, কক্সবাজারের রামু বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, অনেক সময় দেখা যায় জেলেরা মাছ ধরতে গিয়ে মিয়ানমারের জলসীমায় চলে যায়। তখন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী তাদের ধরে নিয়ে যায়। আসলে মিয়ানমারের কারো এখতিয়ার নেই বাংলাদেশের জলসীমা থেকে কাউকে ধরে নিয়ে যাওয়ার। তাই জেলেদের সবসময় সতর্ক থাকতে হবে।
দেড় বছর ধরে নাফ নদীর ওপারের মিয়ানমার অংশ নিয়ন্ত্রণ করছে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। এর ফলে সীমান্তবর্তী এলাকার মানুষের জীবন-জীবিকা ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। একদিকে দারিদ্র্যের তাড়নায় নদীতে মাছ ধরার প্রয়োজন, অন্যদিকে প্রতিনিয়ত অপহরণের আতঙ্ক তাদের ঘিরে ধরছে।
শাহপরীর দ্বীপের স্থানীয় ইউপি সদস্য বলেন, আমাদের জেলেরা নাফ নদী ছাড়া বাঁচতে পারে না। কিন্তু এখন সেই নদীই হয়ে উঠেছে আতঙ্কের নাম। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি— নাফ নদীতে নিরাপত্তা নিশ্চিত করুন, যাতে আমরা শান্তিতে জীবন-জীবিকা চালাতে পারি।
পরিবারগুলোর চোখে এখন একটাই আকুতি। প্রিয়জনদের যেন দ্রুত জীবিত অবস্থায় ফেরত আনা হয়। নাফ নদীর ওপার থেকে কখন ভেসে আসবে সুসংবাদ— এই অপেক্ষায় দিশেহারা দিন কাটাচ্ছেন তারা।
গণ-জাগরণ এবং এক নতুন বাংলাদেশের জন্ম: রাজনীতির পুরোনো অধ্যায় কি তবে সমাপ্ত?
বাংলাদেশের রাজনৈতিক আকাশে আজ যে নীরবতা বিরাজ করছে, তা কোনো কৌশলগত শান্তি নয়, বরং এক গভীর গণহতাশার প্রতিফলন। এটি কোনো স্লোগান বা মিছিলে প্রকাশিত হয় না; বরং দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে জমে থাকা অসন্তোষের স্ফুলিঙ্গ হিসেবে উপস্থিত।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দেশের রাজনীতিতে যে বিভেদের দেয়াল দৃঢ় ছিল, তা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রলয়ংকরী ঢেউয়ে প্রায় ভেঙে গেছে। এই গণঅভ্যুত্থান, যা শুরু হয়েছিল চাকরি কোটা সংস্কারের দাবিতে, দ্রুত একটি জাতীয় আন্দোলনে পরিণত হয় এবং ৫ আগস্ট ২০২৪ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে সফলতা অর্জন করে।
এই রাজনৈতিক পরিবর্তনের এক বছর পর, ২০২৫ সালের জুলাইয়ে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (BIGD) একটি জরিপ পরিচালনা করে, যা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে নাগরিকদের দৃষ্টিভঙ্গি তুলে ধরে।
জরিপে দেখা যায়, ৪৮.৫% ভোটার এখনও তাদের পছন্দের রাজনৈতিক দল নির্ধারণ করতে পারেননি, যা আগের জরিপের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। এই অনিশ্চয়তা রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং সংস্কারের প্রতি অনিশ্চয়তার প্রতিফলন।
এই পরিস্থিতিতে, দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠী তাদের অবস্থান পুনর্বিন্যাস করছে। জাতীয় নাগরিক পার্টি (NCP), যা ছাত্রনেতাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, তাদের সমর্থক বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে তরুণদের মধ্যে। অন্যদিকে, বিএনপি ও জামায়াত-এর সমর্থন কিছুটা হ্রাস পেয়েছে, যদিও তারা এখনও নির্বাচনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।
এই রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে "জুলাই সনদ" গৃহীত হয়েছে, যা সংবিধান, নির্বাচন ব্যবস্থা এবং প্রশাসনিক সংস্কারের জন্য একটি রূপরেখা প্রদান করে। এই চুক্তির মাধ্যমে, দেশের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে একটি নতুন দিশা নির্ধারণের প্রয়াস নেওয়া হয়েছে।
সর্বোপরি, বাংলাদেশের রাজনীতি আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এটি কেবল একটি নির্বাচনের পালাবদল নয়, বরং এটি একটি জাতির মনের পরিবর্তনের মুহূর্ত। এই নীরব বিপ্লবের ঢেউ কোন দিকে বইবে, তা হয়তো এখনো স্পষ্ট নয়। তবে এটি নিশ্চিত যে, দেশের মানুষ আজ এক নতুন বাংলাদেশ চায়—একটি গণতান্ত্রিক, ন্যায়সঙ্গত ও সমৃদ্ধ বাংলাদেশ।
গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা পালাবদলের এক বছর পরও দেশের রাজনীতিতে এক গভীর অনিশ্চয়তা বিরাজ করছে । তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর গণমানুষের অকুণ্ঠ সমর্থনে ক্ষমতা গ্রহণ করেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসের জাতীয় সংসদ নির্বাচনের একটি টাইম ফ্রেম ঘোষণা করেছেন। অন্যদিকে এক বছর পর, BIGD-এর সাম্প্রতিক জরিপে দেখা গেছে—দেশের ৪৮.৫% ভোটার এখনও কোনো নির্দিষ্ট দলকে বেছে নিতে পারেননি এবং ১৪.৪% তাদের পছন্দের কথা জানাতে রাজি হননি। তাহলে কি দেশের অর্ধেকেরও বেশি ভোটার বর্তমানে প্রচলিত রাজনৈতিক ধারার প্রতি কোনো আস্থা রাখতে পারছেন না?
এই বিশাল জনসমুদ্র কেবল নীরব দর্শক নন, বরং পরিবর্তনের শক্তিশালী নিয়ামক। তারা পুরোনো স্লোগান বা ক্ষমতার দ্বন্দ্বে বিশ্বাসী নন, বরং দেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক নিরাপত্তা ও সুশাসনের মতো মৌলিক বিষয়গুলোকে অগ্রাধিকার দেন। এই নীরব সংখ্যাগরিষ্ঠের রাজনৈতিক অবস্থানই আগামী দিনের বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে যাচ্ছে।
এই নীরব বিপ্লবের কারণ খুঁজতে গেলে প্রধান দলগুলোর কৌশলগত ভুল এবং মৌলিক দাবি পূরণে তাদের ব্যর্থতা সামনে আসে। নির্বাসিত চিকিৎসক, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ও লেখক ড. পিনাকী ভট্টাচার্য সম্প্রতি তার এক ইউটিউব ভিডিওতে বিএনপির কৌশলগত দুর্বলতার বিশ্লেষণ করেছেন।
তিনি বলেন, “যখন একটি দল তার মূল আদর্শ থেকে সরে এসে অন্য দলের ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করে, তখন তা নিজস্ব ভিত্তিকে দুর্বল করে দেয়। এটি এক ধরনের আত্মঘাতী কৌশল।” অন্যদিকে, অন্তর্বর্তীকালীন সরকার বা ক্ষমতাসীন পক্ষও হয়তো এই নীরব অসন্তোষের গভীরতা পুরোপুরি অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে।
দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা যখন সুশাসন এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার মতো মৌলিক বিষয়গুলোর সঙ্গে জড়িত, তখন পুরোনো রাজনৈতিক কৌশল অপ্রাসঙ্গিক হয়ে পড়ে।
তাহলে এই গভীর রাজনৈতিক শূন্যতা কি চিরকাল থাকবে? অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, একটি নতুন রাজনৈতিক ফ্রন্ট বা তৃতীয় শক্তির উত্থান হতে পারে। এই ফ্রন্টটি হবে ঐতিহ্যবাহী রাজনীতির বাইরে—যারা দেশের অনির্দিষ্ট ভোটারদের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করবে।
তাদের মূল এজেন্ডা হতে পারে প্রচলিত রাজনীতির বাইরে—ভারতের আধিপত্যের অবসান, জাতীয় সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা, এবং “আওয়ামী ফ্যাসিবাদ”-এর স্থায়ী অবসান। এই এজেন্ডাগুলো সরাসরি জনগণের মনের কথা বলে, যা প্রচলিত রাজনৈতিক দলগুলোর বক্তব্যে প্রায়শই অনুপস্থিত। বিশ্লেষকদের মতে, এই ফ্রন্ট দেশের বিভিন্ন মতাদর্শের গোষ্ঠী—যেমন হেফাজত ইসলাম, ইনকিলাব মঞ্চ এবং কিছু ইসলামী দল—এক ছাতার নিচে আনতে পারে, যা এক নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি করবে।
এই সম্ভাব্য নতুন ফ্রন্টের নেতৃত্ব নিয়ে পিনাকী ভট্টাচার্য এর আলোচনায় দৈনিক আমার দেশ–এর সম্পাদক মাহমুদুর রহমানের নাম উল্লেখ করেছেন। তবে তিনি এই দায়িত্ব নেবেন কি না তা অনিশ্চিত। তাকে অনেকে “অনিচ্ছুক নেতা” (Reluctant Leader) হিসেবে বর্ণনা করছেন—যিনি ক্ষমতার জন্য নয়, বরং দেশের প্রয়োজনে এগিয়ে আসতে পারেন।
ইতিহাসে দেখা যায়, জর্জ ওয়াশিংটন, জিন্নাহ বা সোহরাওয়ার্দীর মতো নেতারা প্রথমে নেতৃত্ব নিতে অনিচ্ছুক থাকলেও সময়ের প্রয়োজনে তাদের কাঁধে বিশাল দায়িত্ব এসে পড়েছিল।
মাহমুদুর রহমানের মতো একজন ব্যক্তিত্বের সম্ভাব্য উত্থান কি তবে বাংলাদেশের রাজনীতির জন্য তেমনই এক ঐতিহাসিক মুহূর্তের ইঙ্গিত দিচ্ছে? অনেক বিশ্লেষক মনে করেন, এই নতুন ফ্রন্ট যদি সফল হয়, তবে দেশের রাজনীতিতে একটি নতুন ধারার সূচনা হবে। এর ফলে কিছু পরিচিত রাজনীতিবিদ তাদের প্রভাব হারাতে পারেন এবং প্রকৃত জাতীয়তাবাদী নেতারা ক্ষমতায় আসতে পারেন।
বাংলাদেশের রাজনীতি আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এটি কেবল একটি নির্বাচনের পালাবদল নয়—বরং একটি জাতির মনের পরিবর্তনের মুহূর্ত। এই নীরব বিপ্লবের ঢেউ কোন দিকে বইবে, তা এখনো স্পষ্ট নয়। তবে এটি নিশ্চিত যে, দেশের মানুষ আজ এক নতুন বাংলাদেশ চায়—যেখানে রাজনীতির মূল উদ্দেশ্য হবে জনসেবা, কোনো দলের বিজয় নয়।
এখন প্রশ্ন—এই নীরব সংখ্যাগরিষ্ঠের ভোট কার ঝুলিতে যাবে?
কোন নেতৃত্ব তাদের আশা-আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে পারবে?
বাংলাদেশের গণতন্ত্র কি নতুন কোনো পথে হাঁটবে, নাকি পুরোনো বৃত্তেই ঘুরপাক খাবে?
উত্তর হয়তো ভবিষ্যতের গর্ভে লুকিয়ে আছে। তবে এই নীরবতা থেকে যে একটি নতুন বাংলাদেশের জন্ম হতে চলেছে, তা চিন্তার দাবি রাখে।
ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ, আটকে রাখা হলো কোচিং সেন্টারের শিক্ষককে
বুধবার (১৩ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে। তবে কোনো অভিযোগ দেয়নি ভুক্তভোগী পরিবার।
অ‌ভিযুক্ত শিক্ষক ফজলু প্রামাণিক মৌরাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমানের ছেলে। তিনি বাগদুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
রাজবাড়ীর পাংশায় এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে ফজলু প্রামাণিক (৪৮) নামের এক শিক্ষকের বিরুদ্ধে
স্থানীয়রা জানান, বাগদুলী বাজার সংলগ্ন ইসলামী ব্যাংক শাখা ভবনে ফজলু প্রামাণিকের কোচিং সেন্টার রয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকেলে সেখানে এক ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হন ফজলু প্রামাণিক। এ ঘটনা দেখে ফেলে বিদ্যালয়ের এক শিক্ষার্থী। পরে বিষয়‌টি জানাজা‌নি হ‌লে বুধবার বিকেলে ছু‌টির পর বিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয়রা ফজলু প্রামাণিককে অবরুদ্ধ করে বিচারের দাবি করেন। পরে পু‌লিশ এসে তাকে উদ্ধার করে।
বাগদুলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক ব‌লেন, বিষয়‌টি নিয়ে বিদ্যালয় প‌রিচালনা ক‌মি‌টিসহ শিক্ষকদের নিয়ে জরুরি বৈঠক করা হয়েছে। সেখানে এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ওই শিক্ষককে উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় অ‌ভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জুলাই গণহত্যাকারীদের কেউই ছাড় পাবেন না: চিফ প্রসিকিউটর
সোমবার (১১ আগস্ট) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
এদিন জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করেন তাজুল ইসলাম।
তাজুল ইসলাম বলেন, “যারা মনে করেছিলেন বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে কিংবা প্রতিবিপ্লব ঘটিয়ে বিচারকাজকে বানচাল করা যাবে, তাদের জন্য পরিষ্কার বার্তা হলো যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনোভাবেই বন্ধ হবে না।”
সূচনা বক্তব্য উপস্থাপন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “যেসব তরুণরা রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার মুক্ত করেছেন, তাদের স্বজন-পরিবার বেঁচে আছেন। তাদের সাক্ষ্যের মাধ্যমেই দেড় হাজারেরও বেশি মানুষের জীবন যাওয়া পরিবারের প্রতি জাস্টিস করার যে চেষ্টা, সেটা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হবে।”
চানখারপুলে মানবতাবিরোধী অপরাধের এ মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য শুরু করেন শহিদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ। এছাড়া সাক্ষী হিসেবে তার মাও উপস্থিত রয়েছেন।
এর আগে, ১৪ জুলাই এ মামলায় পলাতক চার আসামিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বর্তমানে এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন চারজন। তারা হলেন- শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।
গত ৩ জুলাই চানখারপুলের মামলাটির অভিযোগ গঠন নিয়ে দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়। সেদিন আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী সিফাত মাহমুদ শুভ। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম।
এছাড়া পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও ট্রাইব্যুনালে হাজির হননি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ চারজন। বাকিরা হলেন- ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
গত ২৯ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। তবে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন শুনানির জন্য সময় চান আসামিপক্ষের আইনজীবীরা।
দুর্নীতি করে কেউ রক্ষা পাবেনা: ড. মোহাম্মদ আবদুল মোমেন
দুদক সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর সার্বিক তত্ত্বাবধানে সোমবার সকাল ১০টায় জয়পুরহাট জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে জয়পুরহাট শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক গণশুনানির আয়োজন করে।
''রুখব দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ' এই স্লোগানে জয়পুরহাট জেলার সুবিধাবঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের সরাসরি অভিযোগ শোনেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাব প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুদক রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক। গণশুনানিতে সভাপতি ও মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
জয়পুরহাটের গণশুনানিতে সেবাগ্রহীতারা জয়পুরহাট সদর উপজেলার ৩৪টি সরকারি ও বেসরকারি দপ্তরের সেবা না পাওয়া বিষয়ক ৭৯টি অভিযোগ দায়ের করেন। তার মধ্যে ৬৭টি অভিযোগ আমলে নেওয়া হয়।
অভিযোগ দায়ের করা বিভাগগুলোর মধ্যে ছিল জেলা হাসপাতাল, ভূমি অফিস, বিআরটিএ, সমাজসেবা, সড়ক ও জনপদ বিভাগ, কৃষি বিপণন, পৌরসভা, এলজিইডি, গণপূর্ত বিভাগ, প্রকল্প বাস্তবায়ন অফিস, ইসলামিক ফাউন্ডেশন, ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখা, পল্লী বিদ্যুৎ সমিতি, জীবনবীমা কর্পোরেশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বিএমডিএ, সাব রেজিস্ট্রার জয়পুরহাট সদর, জেলা পরিষদ, জেলা কারাগার, জয়পুরহাট থানা, প্রাণিসম্পদ বিভাগ, বম্বু ইউনিয়ন পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয়।
টাঙ্গাইলে ১০ বছরের শিশু ধর্ষণের মূল্য দেড় লাখ টাকা; মাতব্বর নেয় ৫৮ হাজার!
এ বিষয়টি ধামাচাপা দিতে জোরপূর্বক গ্রাম্য সালিশের আয়োজন করে স্থানীয় প্রভাবশালীরা। সালিশে ধর্ষণের মূল্য দেড় লাখ টাকা নির্ধারণ করা হলেও পরিবারের হাতে ধরিয়ে দেয়া হয় ৯২ হাজার টাকা। বাকি ৫২ হাজার টাকা মাতাব্বররা ঘুষ নেন বলে অভিযোগ এলাকাবাসীর।
ঘটনা জানাজানি হলে দশজনকে আসামি করে মামলা দেয়া হলেও কেউ গ্রেফতার না হওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় শিক্ষার্থীরা। তবে পুলিশ দাবি করছে, ঘটনা জানা মাত্র মামলাসহ আসামি ধরতে তৎপর হয়েছেন।
টাঙ্গাইলের মির্জাপুরে গেল ১৭ই ফেব্রুয়ারি নানীর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ১০ বছরের এক শিশু। শিশুটি স্থানীয় বাগানে কুল কুড়াতে গেলে সিএনজি চালক ফিরোজ শিশুটিকে ডেকে নিয়ে টয়লেটের ভেতর ধর্ষণ করে ও সেই ভিডিও মোবাইল ফোনে ধারণ করে হুমকি দেয়া হয় প্রাণে মেরা ফেলার।
পরে শিশুটির মধ্যে মানসিক পরিবর্তন দেখা দিলে চিন্তায় পড়ে যায় পরিবার। জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনা খুলে বলে শিশুটি। এরপর ঘটনা ধামাচাপা দিতে গ্রাম্য সালিশে ধর্ষণের মূল্য নির্ধারণ করা হয় দেড় লাখ টাকা। ৯২ হাজার টাকা হাতে পেলেও বাকি রাখে ৫৮ হাজার। পরে ঘটনা জানাজানি হলে ফুঁসে এলাকাবাসী।
এরপর ভিকটিমকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিলে ৮ মার্চ রাতে শিশুটির মা ধর্ষক ও সালিশে জড়িত ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। আসামি গ্রেফতারে অভিযান চলছে, দাবি পুলিশের।
টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী ফোনে যমুনা নিউজকে বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান পরিচালনা করেছে। তবে কয়েকজন কিছুদিন আগেই এলাকা ছাড়ায় তাদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে যারা সালিস আয়োজন করেছিল, তাদেরও মামলার আসামি করা হয়েছে।
তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুয়াজ মাহমুদ
গত বুধবার (৩০ অক্টোবর) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাত থেকে ক্রেস্ট ও আর্থিক পুরস্কার গ্রহণ করেন মুয়াজ মাহমুদ।
এর আগে গত ২১ আগস্ট পবিত্র মক্কার মসজিদে হারামে অনুষ্ঠিত কিং আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতাতেও প্রথম স্থান অর্জন করেন মুয়াজ মাহমুদ।
মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকার ছাত্ররা এর আগেও দুবাই, সৌদি, ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। পাশাপাশি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায়ও এই মাদ্রাসার শিক্ষার্থীরা ঈর্ষণীয় ফলাফল করেছেন।
সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন ৫ দিনের রিমান্ডে
এর আগে গ্রেফতারের পর পুলিশ আদালতে তার ১০ দিনের রিমান্ডের আবেদন করে।
সোমবার দিবাগত রাতে মিরপুর-৬ নম্বর এলাকা থেকে রাত দেড়টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের কিছুক্ষণ আগে সোমবার দিবাগত রাতে ১টা ১৮ মিনিটে সামাজিকমাধ্যমে সুমন লিখেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই’।
গ্রেফতারের আগে এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রথমেই জানাতে চাই আমি দেশেই রয়েছি। ঢাকা শহরেই আছি। ৫ আগস্টের পর আমি কোথাও যায়নি। শুধুমাত্র নিরাপত্তার কারণে আমি গোপনে ছিলাম।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর অনেকেই আমাকে বলেছেন যে তুমি বিদেশে চলে যাও। কিন্তু আমি যায়নি। আমার কাছে মনে হয়েছে যে আমি কোনো দিন দুর্নীতি করিনি। ঢাকা শহরে আমার কোনো প্লট ও ফ্লাট নেই। তারপরও কেন আমি দেশ ছেরে যাব।
ব্যারিস্টার সুমন বলেন, আমার নামে যদি কোনো মামলা হয়ে থাকে তাহলে তা আইনের মাধ্যমে মোকাবিলা করব। যেহেতু আমি আইনজীবী, আইনের প্রতি আমার বিশ্বাস রয়েছে।
এতে গুঞ্জন তৈরি হয়, হয়তো পুলিশের হাতে আটক হয়েছেন। তার ফেসবুকে পোস্টে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন। মুহুর্তে তা ভাইরাল হয়ে যায়।
প্রায়ই বিভিন্ন ভাইরাল ইস্যু নিয়ে ফেসবুক লাইভে কথা বলতেন ব্যারিস্টার সুমন। এবার নিজের আটকের খবরটি নিজেই ফেসবুকে জানালেন।
ড. মিজানুর রহমান আজহারিকে মালয়েশিয়া প্রবেশে বাধা
প্রায় সাড়ে চার বছর পর দেশে ফিরে আসা আজহারী সম্প্রতি ফের মালয়েশিয়ায় পাড়ি জমান। তবে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
শুক্রবার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে আজহারী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি লেখেন, "প্রায় পাঁচ বছর পর দেশে সংক্ষিপ্ত সফরে এসেছিলাম এবং বেশিরভাগ সময় পরিবারের সাথে কাটিয়েছি। এছাড়াও আলিম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি ক্লোজ মিট-আপ প্রোগ্রাম আয়োজন করেছিলাম, যা অত্যন্ত উপভোগ্য ছিল। তবে কিছু প্রিয় ভাই শর্ট নোটিশের কারণে আসতে পারেননি। আশা করি ভবিষ্যতে সবার সাথে সাক্ষাৎ হবে।"
তিনি আরও উল্লেখ করেন, "আজ মালয়েশিয়ায় যাচ্ছি। ইনশাআল্লাহ, মাস খানেক পর দেশে ফিরবো। তখন আইনশৃঙ্খলা, জননিরাপত্তা এবং অন্যান্য বিষয় অনুকূলে থাকলে, দেশের বিভিন্ন বিভাগীয় পর্যায়ে প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছা রয়েছে। তবে সবকিছুই পরিবেশ ও পরিস্থিতির ওপর নির্ভর করছে।"
শিক্ষকদের সাথে অসৌজন্য মূলক আচরণের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে এটি নিয়ে অনেকে সমালোচনা করছেন। সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিদের পদত্যাগ করানোর পরপরই জেলা পর্যায়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের জোর করে পদত্যাগ এই আলোচনার জন্ম দেয়। এ নিয়ে সমাজে চলছে নানা আলোচনা সমালোচনা।
দীর্ঘ ১৬ বছর একটা স্বৈর শাসন ব্যবস্থা চলছিল দেশে। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী পন্থীরা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিয়োগও পেয়েছেন। প্রতিষ্ঠান চালিয়েছেন ইচ্ছেমত করে। অবশ্য তখন তো কোন উপায়ও ছিল না। কেউ কি কখনও কথা বলতে পেরেছে স্বৈর শাসকের বিরুদ্ধে?
ছাত্রজনতার আন্দোলনে বেশ ভূমিকা পালন করেছে সাধারন জনতা। কারণ আমরা বাঙালিরা পরাধীন থাকতে ইচ্ছুক নই। স্বৈর শাসক আমরা চাই না। সেজন্য ছাত্র জনতার সাথে এই আন্দোলনে সাধারণ জনতার ভূমিকা ছিল অপরিসীম।
বলা হচ্ছে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমরা বাক স্বাধীনতা পেয়েছি। এখন মুক্তভাবে কথা বলতে পারি। আদৌ কি সেটা পারি বা পারব? এটা আমার প্রশ্ন থাকবে। একটা দেশের সরকারের সমালোচনা মুক্তভাবে করতে পারাটা স্বাধীনতার বড় অংশ। ছাত্রজনতা দেশ পরিচালনায় সহযোগিতা করছে বিধায়ই তাদের নিয়ে সমালোচনা করাটা যৌক্তিক বলে আমি মনে করি।
জেলাগুলোর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের জোর করে পদত্যাগ করানো হচ্ছে। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে। এ নিয়ে সমালোচনাও চলছে বেশ। যেহেতু দেশে বর্তমানে ছাত্রজনতার রূপরেখায় একটি সরকার গঠিত হয়ে দেশ পরিচালিত হচ্ছে সেহেতু তাদের অন্যায়গুলো আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হওয়া উচিৎ। জোর করে পদত্যাগ এটা কি আইনের মধ্যে পরে? তাহলে তো প্রশ্ন ওঠা স্বাভাবিক, স্বৈরাচারী স্বভাবটা আমাদের মধ্যে রয়েছে বেশ।
সরকার যেহেতু ছাত্রজনতার রূপরেখায় গঠিত হয়েছে সেহেতু এই সরকারের উপর তাদের আস্থাও রয়েছে। সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন করে প্রতিষ্ঠানের অধ্যক্ষ অথবা অন্যকোন শিক্ষককে জোর করে পদত্যাগ করানো আইনসম্মত হচ্ছে? সরকারের শিক্ষা উপদেষ্টা গত ২৫ আগষ্ট বলেছেন "শিক্ষায় পদত্যাগে বাধ্য করে অস্থিরতা সৃষ্টি করলে প্রশাসন ভেঙে পড়তে পারে"। অন্যদিকে ২৮ আগষ্ট জাতীয় ছাত্র পরিষদের প্রধান সমন্বয়ক এলাহান কবীর বলেন "ফ্যাসিবাদের পতন হওয়ার পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও প্রভাবশালীরা জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগ করাচ্ছেন। বিষয়টি খুবই উদ্বেগজনক ৷ আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশে আইন আদালত বিদ্যমান আছে। যদি কেউ অন্যায় করে থাকেন তাহলে আইন অনুযায়ী বিচার হবে। কিন্তু প্রভাব খাটিয়ে বেআইনিভাবে কাউকে পদত্যাগ করানো কোনো অবস্থাতেই কাম্য নয়।" এরপরও থামছে না শিক্ষার্থীদের অসৌজন্য মূলক আচরণ।
বরিশাল বিভাগের অন্যমত একটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান 'ঝালকাঠি এন. এস. কামিল মাদ্রাসা' সেখানেও শিক্ষকের পদত্যাগ নিয়ে ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষের মত ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত হয়েছে ১১ জন। অথচ ২০২৪ সনের দাখিল পরীক্ষার ফলাফলে দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে এই প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানে এমন ঘটনা এই প্রথম। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় বরগুনার অন্যতম আরেকটি মাদ্রাসা 'দারুল উলুম নেছারিয়া কামিল মাদ্রাসা' এর অধ্যক্ষের পদত্যাগের দাবীতে প্রতিষ্ঠানের মধ্যে গত ২৯ আগষ্ট আন্দোলন করে শিক্ষার্থীরা। প্রশাসনের পক্ষ থেকে বার বার তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস নেয়ার কথা বললেও মানতে চায় না শিক্ষার্থীরা। পরে বিকাল ৫টায় জেলা প্রশাসকের পক্ষ থেকে বৈঠকে বসার আহবান করলে শান্ত হয় শিক্ষার্থীরা। পরে অধ্যক্ষকে একমাসের ছুটিতে পাঠানো হয় এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন শিক্ষকরা শিক্ষার্থীদের গোপনে উস্কানি দিচ্ছে। ওই আসনের সাংসদ ও জেলা আ'লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সবশেষ ৩১ জুলাই ২০১৬ পর্যন্ত সভাপতি ছিলেন। তৎকালীন হাইকোর্টের একটি আদেশে এমপিরা সভাপতির দায়িত্ব ছাড়েন। সেই থেকে জেলা প্রশাসক সভাপতির দায়িত্ব পালন করেন। যেহেতু সভাপতিরা সরকারের এবং প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তি সেহেতু অধ্যক্ষের অনিয়মের দায়ভার তারা এড়াতে পারে না। তাহলে শাস্তি কেন শুধু শিক্ষকের হবে? এখানে আমি শুধুমাত্র দুটি প্রতিষ্ঠানের উদাহরণ দিয়েছি। নওগার একটি প্রতিষ্ঠানের প্রধান কে জোর করে পদত্যাগ পত্রে স্বাক্ষর করানোর সময় তাকে অসুস্থ হতে দেখেছি। এমনকি একটি প্রতিষ্ঠান প্রধান কে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করায় তিনি অঝোরে কেঁদেছেন এমন ভিডিও দেখেছি।
শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে দাবী করছেন, শিক্ষকের দূর্ণীতি। সেই কারণে তার পদত্যাগ চান। এ প্রসঙ্গে আলোচনায় আসছে নিয়োগে আর্থিক লেনদেন। একটা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ চাইলেই কি সব করতে পারেন? অবশ্যই না। কারণ ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটির অনুমোদন ছাড়া অর্থ ছাড়করণ, বেতন বিল, নিয়োগ দেয়াসহ কোন কাজ করার ক্ষমতা প্রতিষ্ঠান প্রধানদের থাকে না। সেক্ষেত্রে সভাপতির উপর দায়িত্বটা বেশ শক্তপোক্ত। ম্যানেজিং কমিটি ভেঙে দেয়ায় সভাপতিরা যেন স্বস্তির নিশ্বাস নিচ্ছেন। এখন দায় পরেছে প্রতিষ্ঠান প্রধানদের ঘাড়ে।
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষেত্রে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি থাকে। যেখানে প্রতিষ্ঠানের সভাপতি অথবা ম্যানেজিং কমিটির মধ্য থেকে তাদের মনোনিত একজন সভাপতির দায়িত্ব পালন করেন। সেখানে প্রতিষ্ঠান প্রধান থাকেন সদস্য সচিব। এছাড়াও ডিজির প্রতিনিধি ছাড়াও আরও দুইজন সদস্য থাকেন। প্রশ্ন হচ্ছে টাকা কি তাহলে প্রতিষ্ঠান প্রধান একাই ভোগ করেন? নিয়োগে অনিয়ম সংক্রান্ত বহুবার সংবাদ করতে গিয়ে যতটুকু অভিজ্ঞতা হয়েছে তাতে বলতে পারি 'কখনই না'। নিয়োগ কমিটি এবং ম্যানেজিং কমিটি সবাই মিলেই ভাগাভাগি করেন এমনটা পরিস্কার। এসব বিষয় লিখিত অভিযোগ দিলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। যার বাস্তবতার মুখোমুখি হয়েছি বহুবার সংবাদকর্মী হিসেবে। সংবাদকর্মী হয়ে তথ্য তুলে ধরলেও যথাযথ ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। যার কারণে এসব লাগামহীনভাবে চলেছে। যেহেতু স্বৈরাচার ক্ষমতায় বসাছিল সেহেতু যে বিচার করবে তার বিচার যেন তার কাছেই চেয়েছি এমনটা মনে হয়েছে।
"শিক্ষা জাতির মেরুদন্ড" ভাব সম্প্রসারণ পড়ছি। তবে আজ স্বৈরাচার ক্ষমতায় থাকা এবং ক্ষমতা থেকে বিদায় নেয়া থেকে এখন পর্যন্ত এই ভাব সম্প্রসারণ নিয়ে সন্দিহান অবস্থান আমার। শিক্ষককে পিতা-মাতার সাথে তুলনা করা হয়। আমরা সেভাবেই শিক্ষকদের শ্রদ্ধা করি। তবে ১৬ বছর ধরে এক এক করে শিক্ষা ব্যবস্থা যেভাবে ধ্বংস হয়েছে তাতে শিক্ষকরা শিক্ষার্থীদের কাছ থেকে কেমন ব্যবহার পাবে সেটা আজ ষ্পষ্ট। এই অবস্থায় শিক্ষক সমাজ লজ্জিত বলেও অনেক শিক্ষক গোপনে ক্ষোভ প্রকাশ করছেন।
আমরা এমন কথা অনেকেই শুনেছি একটা সময় ছিল, শিক্ষক যেই রাস্তা দিয়ে যেত শিক্ষার্থী সেখানে দাড়িয়ে পরত। এই কথা দ্বারা বোঝানো হতো শিক্ষকের মর্যাদা কতটুকু। কিন্তু আজকের এই দিনে এসে শিক্ষকরা যেই পরিস্থিতিতে দাড়িয়েছে তাতে শিক্ষক পেশা থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন।
বাস্তবতা থেকে আমার অভিজ্ঞতার কথা না বললেই নয়। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতিকে অনৈতিক সুবিধা না দিলে তিনি বিল কাগজে স্বাক্ষর করতেন না। ফলে একপ্রকার বাধ্য হয়েই স্বৈরাচারী সরকারের তালে তাল মিলিয়ে গেছেন। কারণ সভাপতি তো স্বৈরাচার সরকারের দলের লোক। এমন করে নির্যাতিত হয়েও আজ স্বাধীন বাংলাদেশ ২.০ তে দাড়িয়ে প্রতিষ্ঠান প্রধানরা দায়ী। অনেক শিক্ষক বর্তমানে দাবী করেন পূর্বের ভুলত্রুটির জন্য তাদের একাকে কেন দায়ী করে শিক্ষার্থীরা জোর করে পদত্যাগ করাচ্ছে? জোর করে পদত্যাগ আইন সম্মত?
জোর করে পদত্যাগ নিয়ে শিক্ষকসমাজ এবং ছাত্রসমাজের মধ্যে বেশ দূরত্ব সৃষ্টি হচ্ছে। এ নিয়ে দু-এক লাইন অনেকেই লিখছেন। তাদের লেখায় পরিস্কার বোঝা যাচ্ছে শিক্ষার্থীদের জোর করে শিক্ষকদের পদত্যাগ করানোর ঘটনা খুব দ্রুতই জনপ্রিয়তা হারাতে পারে ছাত্র সমাজ। এ অবস্থায় দ্রুত সরকারকে পদক্ষেপ নিতে হবে বলে আমি মনে করি। যেহেতু প্রতিবিপ্লবের শঙ্কা এখনও কাটেনি সেহেতু এখনি এ বিষয় গুরুত্ব দেয়া খুব জরুরি বলে মনে করছি।
বিঃদ্রঃ লেখনি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনা এবং শিক্ষকদের আলোচনায় উঠে আসা মতামত থেকে লেখা হয়েছে।
লেখকঃ মোঃ সানাউল্লাহ, গণমাধ্যমকর্মী।
ভারসাম্য রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ: সাফল্যের মূলমন্ত্র
জীবনে সাফল্য অর্জনের জন্য অনেকগুলি গুণাবলীর প্রয়োজন হয়, তবে ভারসাম্য রক্ষা করা তার মধ্যে অন্যতম প্রধান। এটি কেবল শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেই নয়, বরং কর্মজীবন, সামাজিক সম্পর্ক এবং ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রেও অপরিহার্য। এই নিবন্ধে আমরা বিশদভাবে আলোচনা করব কেন ভারসাম্য রক্ষা করা জীবনে গুরুত্বপূর্ণ এবং এটি কীভাবে সাফল্য অর্জনে সহায়ক হয়।
ভারসাম্য রক্ষা করা কেন সাফল্যের মূলমন্ত্র?
জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা সাফল্যের মূলমন্ত্র কারণ এটি আমাদের শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত বিশ্রাম এবং নিয়মিত ব্যায়াম আমাদের শারীরিক শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি করে, যা দীর্ঘমেয়াদে পেশাগত জীবনে সাফল্যের জন্য অপরিহার্য। মানসিক শান্তি ও স্ট্রেস ম্যানেজমেন্ট আমাদের মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক, যা সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা এবং কর্মক্ষেত্রে মনোযোগ বৃদ্ধিতে সহায়ক।
সামাজিক সম্পর্ক ও যোগাযোগের ভারসাম্য আমাদের মানসিক সমর্থন প্রদান করে এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে সাহায্য করে। কাজের সময় ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখা বার্নআউট প্রতিরোধ করে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে। এই সকল দিক একত্রিতভাবে আমাদের জীবনকে সমৃদ্ধ করে এবং সাফল্যের পথে অগ্রসর হতে সহায়ক হয়। সুতরাং, জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা সাফল্যের মূল চাবিকাঠি।
শারীরিক স্বাস্থ্য ও ভারসাম্য
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস:
সঠিক খাদ্যাভ্যাস শারীরিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। পুষ্টিকর খাবার গ্রহণ, সঠিক সময়ে খাবার খাওয়া এবং পরিমাণমতো জল পান করা শারীরিক শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি করে। হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথ-এর একটি গবেষণা অনুযায়ী, সুষম খাদ্যাভ্যাস শারীরিক সুস্থতা বজায় রাখে এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার ঝুঁকি কমায়। ভারসাম্যহীন খাদ্যাভ্যাস শরীরকে দুর্বল করে, যা কর্মক্ষমতাকে প্রভাবিত করে এবং সাফল্যের পথে বাধা সৃষ্টি করে।
পর্যাপ্ত বিশ্রাম:
পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম শারীরিক ও মানসিক পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয়। জাতীয় ঘুম ফাউন্ডেশন-এর মতে, প্রাপ্তবয়স্কদের জন্য প্রতি রাতে ৭-৯ ঘণ্টা ঘুম প্রয়োজন। ঘুমের অভাব মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয়, যা সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, স্মৃতিশক্তি এবং মনোযোগ কেন্দ্রীকরণের ক্ষমতাকে প্রভাবিত করে। সুতরাং, কাজ ও বিশ্রামের মধ্যে ভারসাম্য রক্ষা করা গুরুত্বপূর্ণ।
নিয়মিত ব্যায়াম:
শারীরিক ব্যায়াম শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী। এটি শরীরকে সুস্থ রাখে, মানসিক চাপ কমায় এবং আত্মবিশ্বাস বাড়ায়। সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) পরামর্শ দেয় যে সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি স্তরের অ্যারোবিক অ্যাক্টিভিটি করা উচিত। নিয়মিত ব্যায়াম শারীরিক শক্তি ও সহনশীলতা বৃদ্ধি করে, যা কর্মজীবনে সাফল্যের জন্য অপরিহার্য।
মানসিক স্বাস্থ্য ও ভারসাম্য
মানসিক শান্তি:
কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করলে মানসিক শান্তি বজায় থাকে। অতিরিক্ত কাজের চাপ মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে, যা উদ্বেগ ও হতাশা সৃষ্টি করে। মনোবিজ্ঞানী ড. মার্টিন সেলিগম্যান-এর মতে, মানসিক শান্তির জন্য নিজের জন্য সময় বের করা, মেডিটেশন, এবং প্রিয়জনদের সাথে সময় কাটানো প্রয়োজনীয়।
স্ট্রেস ম্যানেজমেন্ট:
মানসিক চাপ জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, তবে এর পরিমাণ নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন (APA)-এর গবেষণায় দেখা গেছে, নিয়মিত স্ট্রেস ম্যানেজমেন্ট অভ্যাসগুলি যেমন ডিপ ব্রিথিং, যোগব্যায়াম এবং মনফুলনেস প্রশিক্ষণ মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। কাজের চাপ, পারিবারিক দায়িত্ব এবং সামাজিক প্রতিশ্রুতির মধ্যে ভারসাম্য রক্ষা করে স্ট্রেস ম্যানেজমেন্ট করা যায়। এতে মানসিক স্থিতিশীলতা বজায় থাকে এবং কর্মক্ষমতা উন্নত হয়।
সামাজিক সম্পর্ক ও ভারসাম্য
পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানো:
জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানো সামাজিক সম্পর্ককে মজবুত করে। এই সম্পর্কগুলি মানসিক সমর্থন প্রদান করে এবং জীবনে আনন্দ ও শান্তি নিয়ে আসে। সোশ্যাল সাপোর্ট নেটওয়ার্ক গুলো মানসিক স্বাস্থ্য উন্নত করতে পারে এবং জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করতে পারে।
সামাজিক যোগাযোগ:
সামাজিক যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নে ভারসাম্য অপরিহার্য। প্রয়োজনীয় সামাজিক কার্যকলাপে অংশগ্রহণ এবং নেটওয়ার্কিং পেশাগত ও ব্যক্তিগত জীবনে সহায়ক হয়। ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা-এর একটি গবেষণায় দেখা গেছে, সামাজিক সম্পর্ক ও নেটওয়ার্কিং ব্যক্তিগত ও পেশাগত জীবনে উন্নতি করতে সহায়ক।
পেশাগত সাফল্য ও ভারসাম্য
কাজের সময় ব্যবস্থাপনা:
কাজের সময় সঠিকভাবে ব্যবস্থাপনা করা পেশাগত সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত কাজের চাপ এবং অসময় ব্যবস্থাপনা কর্মক্ষমতাকে প্রভাবিত করে। গবেষণায় দেখা গেছে, কাজের সময় এবং ব্যক্তিগত সময়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে কর্মক্ষমতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়-এর গবেষণায় বলা হয়েছে, অতিরিক্ত সময় কাজ করা উৎপাদনশীলতা কমিয়ে দেয়।
বার্নআউট প্রতিরোধ:
বার্নআউট হল অতিরিক্ত কাজের চাপের ফলে সৃষ্ট মানসিক ও শারীরিক ক্লান্তি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বার্নআউটকে একটি পেশাগত ঘটনা হিসেবে স্বীকৃতি দিয়েছে। কাজ ও বিশ্রামের মধ্যে ভারসাম্য রক্ষা করলে বার্নআউট প্রতিরোধ করা যায় এবং কর্মজীবনে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন সম্ভব হয়।
ব্যক্তিগত উন্নয়ন ও ভারসাম্য
শখ ও আগ্রহের উন্নয়ন:
জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করে শখ ও আগ্রহের উন্নয়ন করা যায়। এটি ব্যক্তিগত গুণাবলী ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হয়, যা সাফল্যের পথে সহায়ক হয়। নোবেল বিজয়ী মনোবিজ্ঞানী ড. ড্যানিয়েল কানেম্যান-এর মতে, শখ ও আগ্রহের উন্নয়ন মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।
নতুন কিছু শেখা:
নতুন কিছু শেখা এবং নিজের দক্ষতা বৃদ্ধি করার জন্য সময় বের করা ব্যক্তিগত উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। এটি আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের সম্ভাবনা বৃদ্ধি করে। হার্ভার্ড বিজনেস রিভিউ-এর একটি গবেষণায় বলা হয়েছে, ক্রমাগত শেখা ও ব্যক্তিগত উন্নয়ন কর্মজীবনে সাফল্যের চাবিকাঠি।
উপসংহার
ভারসাম্য রক্ষা করা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য অপরিহার্য। শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, সামাজিক সম্পর্ক, পেশাগত জীবন এবং ব্যক্তিগত উন্নয়নে ভারসাম্য রক্ষা করা প্রয়োজন। একমাত্র ভারসাম্য রক্ষা করে জীবনে প্রকৃত সাফল্য ও সুখ অর্জন করা সম্ভব। সুতরাং, প্রতিটি ক্ষেত্রে।
জমির বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কোথায় ও কীভাবে পাবেন?
জমির মালিকানা নিশ্চিত করতে ও ব্যাংক লোনসহ বিভিন্ন প্রয়োজনে তিনটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রয়োজন:
পর্চা বা খতিয়ান
দলিল
ম্যাপ বা নকশা
জমির বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো ছাড়া জমি বিক্রয় বা হস্তান্তর করা সম্ভব নয় এবং ব্যাংক লোন নিতেও সমস্যা হতে পারে। জমির খতিয়ান, দলিলসহ সব কাগজপত্র সংগ্রহের জন্য সরকারি বিভিন্ন দপ্তর রয়েছে যারা ভূমি সংক্রান্ত কাগজপত্র সংরক্ষণ করে।
খতিয়ান বা পর্চা কোথায় পাবেন?
জমির খতিয়ান বা পর্চা মূলত চারটি অফিসে পাওয়া যায়:
ইউনিয়ন ভূমি অফিস
উপজেলা ভূমি অফিস
জেলা ডিসি অফিস
সেটেলমেন্ট অফিস
ইউনিয়ন ভূমি অফিস বা তহশিল অফিস:
ইউনিয়ন ভূমি অফিস থেকে খতিয়ানের খসড়া কপি পাওয়া যায় যা আইনত কোনো মূল্য রাখে না, তবে জমির খতিয়ান নম্বর জানা না থাকলে এখান থেকে জানা যায়। এছাড়া জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দেওয়া হয়।
উপজেলা ভূমি অফিস:
উপজেলা ভূমি অফিস থেকে খসড়া খতিয়ান পাওয়া যায়, তবে সার্টিফাইড খতিয়ান পাওয়া যায় না।
জেলা ডিসি অফিস:
জেলা ডিসি অফিস থেকে সার্টিফাইড খতিয়ান পাওয়া যায় যা সব জায়গায় গ্রহণযোগ্য।
সেটেলমেন্ট অফিস:
নতুন রেকর্ড বা জরিপের পর্চা ও ম্যাপ এখানে পাওয়া যায়।
খতিয়ান তুলতে খরচ:
সি এস, এস এ, আর এস এর জন্য খরচ স্থানভেদে ভিন্ন হতে পারে। সিটি জরিপের জন্য ১০০ টাকা খরচ হয়। অনলাইনে আবেদন করে ১০০ টাকার বিনিময়ে সার্টিফাইড কপি পাওয়া যায়।
দলিল বা বায়া দলিল কোথায় পাবেন?
দলিলের সার্টিফাইড কপি বা নকল মূলত দুটি অফিস থেকে সংগ্রহ করা যায়:
উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস
উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস:
নতুন দলিলের নকল ও মূল দলিল এখানে পাওয়া যায়, তবে পুরাতন দলিল পাওয়া যায় না।
জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম:
এখানে নতুন ও পুরাতন উভয় ধরনের দলিলের সার্টিফাইড কপি পাওয়া যায়।
দলিল তুলতে খরচ:
সরকারি খরচ সামান্য হলেও নকলের খরচ স্থানীয় সিন্ডিকেটের উপর নির্ভর করে।
মৌজা ম্যাপ বা নকশা কোথায় পাবেন?
ম্যাপ বা নকশা দুটি অফিস থেকে পাওয়া যায়:
জেলা ডিসি অফিস
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (DLRS), ঢাকা
জেলা ডিসি অফিস:
সি এস, এস এ, আর এস, বিএস মৌজা ম্যাপ এখান থেকে সংগ্রহ করা যায়। আবেদন ফরম, ২০ টাকার কোর্ট ফি এবং ৫০০ টাকা ডি.সি.আর বাবদ জমা দিয়ে ৫৩০ টাকায় মৌজা ম্যাপ পাওয়া যায়।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ঢাকা:
সারা বাংলাদেশের যেকোনো মৌজা ম্যাপ এখান থেকে পাওয়া যায়। খরচ ৫৫০ টাকা। অনলাইনে আবেদন করে ডাক সেবার মাধ্যমে ৬৩০ টাকায় ম্যাপ পাওয়া যায়।
ম্যাপ তুলতে সময়:
ম্যানুয়ালি আবেদন করার পর ৫-৮ কার্যদিবসের মধ্যে ম্যাপ পাওয়া যায়।
এই তথ্যগুলো আপনার কাছে সংরক্ষণ রাখুন এবং অন্যান্যদের সাথে শেয়ার করুন।
ধন্যবাদান্তেঃ
জকিগঞ্জ ল্যান্ড সার্ভে অফিস এর ফেসবুক থেকে সংগৃহীত জমির বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট।
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বরগুনায় বিপর্যয়: ঘরবাড়ি বিধ্বস্ত, জনজীবনে দুর্ভোগ
বামনা উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে অনেক ঘরের উপর গাছ পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
প্রকৃতির ভয়ঙ্কর রূপের ফলে সাভাবিকের চেয়ে প্রায় ৮ থেকে ১০ ফুট পানি বৃদ্ধি পেয়েছে, যার কারণে খালের পাশে অবস্থানরত ঘরগুলো পানিতে তলিয়ে গেছে। এতে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের ঘরবাড়ি হারিয়েছে।
বামনা উপজেলার ছোবুনিয়ার বাসিন্দা মোঃ রাছেল হাওলাদারের ঘরের উপর রাতে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে একটি বিশাল গাছ উপড়ে পড়ে। এর ফলে তাদের ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয় এবং তারা আশ্রয়হীন হয়ে পড়েন। মোঃ রাছেল হাওলাদার বলেন, "রাতের বেলা হঠাৎ করেই প্রচণ্ড ঝড় শুরু হয় এবং একটি বিশাল গাছ এসে আমাদের ঘরের উপর পড়ে। আমরা কোনমতে বাঁচতে পেরেছি।"
খালের পাশের ঘরগুলোর লোকজন বর্তমানে চরম দুর্দশায় রয়েছে। তারা না খেয়ে দিন কাটাচ্ছে এবং রান্না করার মতো কোনো পরিস্থিতি নেই। এলাকার বাসিন্দারা বলছেন, "আমাদের খাদ্যের সংকট চরমে পৌঁছেছে। খাবার নেই, রান্না করার মতো কোনো সুযোগ নেই। আমরা কিভাবে বাঁচব, তা বুঝতে পারছি না।"
মন্তব্য
রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা প্রয়োজন। একইসাথে, স্থানীয় জনগণকে দুর্যোগকালীন প্রস্তুতি ও নিরাপত্তা বিধানে আরও সচেতন করা জরুরি। এই বিপর্যয় মোকাবিলায় সকলের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১০ নম্বর মহাবিপৎসংকেত: ঘূর্ণিঝড় রিমাল কখন, কোন পথ দিয়ে আসবে
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রিমাল প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। এর অগ্রভাগের প্রভাব ইতিমধ্যে শুরু হয়েছে বাংলাদেশের উপকূলে।
ঘূর্ণিঝড় উপকূলের দিকে এগিয়ে আসায় এর গতিপথ এবং উপকূল অতিক্রম করার সম্ভাব্য সময় জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার সকালে দেওয়া আবহাওয়ার ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় রিমাল আজ সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে এগিয়ে ঘনীভূত হতে পারে।
রিমালের সম্ভাব্য গতিপথ এবং আঘাত হানার সময় নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ মোংলার কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার উপকূল অতিক্রম করতে পারে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে।
ঘূর্ণিঝড়ের অগ্রভাগ এখন বাংলাদেশের খুলনা অঞ্চলে প্রবেশ করেছে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. উমর ফারুক। তিনি আজ এশিয়ান সময় কে বলেন, ইতিমধ্যে রিমালের অগ্রভাগের প্রভাব পড়তে শুরু করেছে।
ঘূর্ণিঝড়ের সর্বশেষ আপডেট ভিডিও চ্যানেল 24 থেকে
ঘূর্ণিঝড় রিমালের উপকূল অতিক্রম করার সুনির্দিষ্ট সময়ের বিষয়ে জানতে চাইলে উমর ফারুক আজ সকাল পৌনে ১০টার দিকে এশিয়ান সময় কে বলেন, এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। এর গতি কখনো বাড়ছে কখনো কমছে।
তাই ঠিক কোন সময়ে এটি উপকূল অতিক্রম করবে তা বলা যাচ্ছে না। তবে সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যেই এটি উপকূল অতিক্রম করবে।
সন্ধ্যার দিকে উপকূল অতিক্রম করলে সেই সময় অনেক স্থানে ভাটা থাকবে। তাই জলোচ্ছ্বাসের তীব্রতা কম হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ উমর ফারুক।
তবে বেশি রাতের দিকে ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করলে জলোচ্ছ্বাস বড় আকারে হতে পারে। তিনি জানান, খুলনার পশুর নদে আজ রাতে জোয়ারের সময় রাত পৌনে ১০টা।
আজ সকালেই ঘূর্ণিঝড়ের কারণে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার সকালে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে দেওয়া ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে নতুন করে ৯ নম্বর বিপৎসংকেত দেখাতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপৎসংকেতের আওতায় থাকবে।
ঘূর্ণিঝড় ‘রেমাল’: উপকূলের ১৮ জেলায় আঘাত
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। উপকূলের ১৩টিসহ ১৮ জেলায় রেমাল আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।
শনিবার রাতে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে ব্রিফ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। তিনি জানান, রোববার ভোর থেকে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে শুরু করবে এবং সন্ধ্যার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের কারণে ৮ থেকে ১০ ফুট জলোচ্ছ্বাস হতে পারে। রোববার ভোরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার প্রস্তুতি চলছে।
প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড়টি অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ১১০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, কখনো কখনো এটি ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
এদিকে ঘূর্ণিঝড় রেমালের কারণে দেশের চারটি সমুদ্র বন্দরের ওপর সতর্ক সংকেত বাড়ানো হয়েছে। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। (1)
ঘূর্ণিঝড় ‘রেমাল’ সম্পর্কিত আরো পোস্ট
রাতেই ঘূর্ণিঝড়ে: বন্দরগুলোতে সতর্কসংকেত জারি
ঘূর্ণিঝড় ‘রিমাল’: পায়রা ও মোংলায় ৭ নম্বর বিপদ সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আজ: সতর্ক...
ঘূর্ণিঝড় ‘রিমাল’: পায়রা ও মোংলায় ৭ নম্বর বিপদ সংকেত
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘রিমাল’-এ রূপ নিয়েছে। ফলে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজারকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
তরিফুল নেওয়াজ কবির বলেন, সন্ধ্যা ছয়টায় ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৬৫ কিলোমিটার, মোংলা থেকে ৪০৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৪০০ কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৫৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পর থেকে ভোলা, পিরোজপুরসহ উপকূলীয় বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে【source】 ।
ছয় জেলাকে বিশেষভাবে প্রস্তুত থাকার নির্দেশ
ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য দেশের ছয় জেলাকে বিশেষভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। জেলাগুলো হলো সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা, পটুয়াখালী ও ভোলা। আজ সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সভায় প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এ নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১৫ বছরে ঘূর্ণিঝড়সহ সব দুর্যোগে তাঁর নিবিড় পর্যবেক্ষণ ও নির্দেশনায় আমরা যথাসময়ে প্র​ (SaraBangla)​দুর্দশা লাঘব এবং জীবন ও সম্পদের ক্ষতি কমাতে সক্ষম হয়েছি। এ ঘূর্ণিঝড়টিও যাতে একই ধারাবাহিকতায় সফলভাবে মোকাবিলা করতে পারি তার জন্য আমরা প্রস্তুত রয়েছি’ ।
রাতেই ঘূর্ণিঝড়ে: বন্দরগুলোতে সতর্কসংকেত জারি
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আজ: সতর্ক বার্তা জারি
রাতেই ঘূর্ণিঝড়ে: বন্দরগুলোতে সতর্কসংকেত জারি
আজ শনিবার বিকেলে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টির পর দেশের চার সমুদ্রবন্দরে ৭ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ রাতেই এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এটি ‘রিমাল’ নামে পরিচিত হবে, যার অর্থ হলো বালু। নামটি ওমানের দেওয়া।
গতকাল শুক্রবার দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল। আজ সকালে সেই সতর্কসংকেত বহাল থাকলেও বিকেলের দিকে তা নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখানোর কথা জানায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি উল্লেখ করেন, ঘূর্ণিঝড় ঘোষণা হলে পরিস্থিতির বিবেচনায় সংকেত পাল্টে যাবে।
আবহাওয়াবিদেরা বলেন, গভীর নিম্নচাপটি আজ রাতেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং আগামীকাল দুপুরের পর থেকেই এর প্রভাব দেশের উপকূলীয় এলাকাগুলোতে দেখা যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের উপপরিচালক মো. শামীম আহসান জানিয়েছেন, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে
ঘূর্ণিঝড় ‘রিমাল’: পায়রা ও মোংলায় ৭ নম্বর বিপদ সংকেত
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে!
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।​ (Channel24BD)​​ (Sarabangla News)​​ (Daily Nayadiganta)​​ (Channel24BD)​​ (NTV Online)
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আজ: সতর্ক বার্তা জারি
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আজ: সতর্ক বার্তা জারি
গতকাল শুক্রবার রাতে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা আজ শনিবার দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই ঘূর্ণিঝড় ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হতে পারে এবং দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে গতকাল সকালে নিম্নচাপ সৃষ্টির কথা জানানো হয় এবং এ জন্য দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার যানগুলোকে গভীর সমুদ্রে না যেতে সতর্ক করা হয়েছে। নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তবে এর নাম হবে ‘রেমাল’, যা ওমানের দেওয়া, এর অর্থ ‘বালু’।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান গতকাল সন্ধ্যায় বলেন, ঘূর্ণিঝড় রূপ নিলে সেটি আগামীকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। এ সময় উপকূলসহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
আজিজুর রহমান আরও জানান, ‘রেমাল’ প্রবল ঘূর্ণিঝড় হতে পারে এবং খুলনা থেকে পটুয়াখালীর খেপুপাড়ার মাঝামাঝি স্থানে আঘাত হানতে পারে। এই ঘূর্ণিঝড়ের বিস্তৃতি বৃহৎ এলাকার ওপর প্রভাব ফেলতে পারে এবং সুন্দরবনের উপকূলীয় অঞ্চলও এর আওতায় আসতে পারে।
ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার হলে তাকে ‘ঘূর্ণিঝড়’ বা ট্রপিক্যাল সাইক্লোন বলা হয়। ৮৯ থেকে ১১৭ কিলোমিটার হলে ‘প্রবল ঘূর্ণিঝড়’ এবং ১১৮ থেকে ২১৯ কিলোমিটার হলে ‘অতি প্রবল ঘূর্ণিঝড়’ বলা হয়। ২২০ কিলোমিটার বা এর বেশি গতিবেগ হলে তাকে ‘সুপার সাইক্লোন’ বলা হয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের (আইডব্লিউএফএম) অধ্যাপক এ কে সাইফুল ইসলাম জানান, ঘূর্ণিঝড়টি উপকূলের অনেক বড় এলাকাজুড়ে আঘাত হানতে পারে, ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি। ঘূর্ণিঝড়ের সময় ৫ থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।
আজিজুর রহমান জানান, ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাব্য সময় রোববার সন্ধ্যা ছয়টার দিকে। এ সময় ভাটা চলবে, তাই এ সময় আঘাত হানলে জলোচ্ছ্বাসের আশঙ্কা কম। তবে রাত ১২টা বা এর পরে আঘাত হানলে জলোচ্ছ্বাসের আশঙ্কা বেশি।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি গতকাল সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে।
নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তাদের গভীর সাগরে যেতে বারণ করা হয়েছে।
ঘূর্ণিঝড় মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ইতিমধ্যে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে। মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান জানান, প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং পরিস্থিতি মোকাবিলায় আজ একটি সভা অনুষ্ঠিত হবে।
জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সংস্থা (ইউএনওসিএইচএ) গত বৃহস্পতিবার সার্বিক পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন দিয়েছে। এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য আঘাত হানার সময় রোববার সন্ধ্যা এবং সাতক্ষীরা জেলায় এর প্রভাব অপেক্ষাকৃত বেশি হতে পারে।
সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এবং সম্ভাব্য ক্ষতি কমানোর জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
রাতেই ঘূর্ণিঝড়ে: বন্দরগুলোতে সতর্কসংকেত জারি
বিদ্যুৎ মিটারের দাম ও ভাড়ার যন্ত্রণাঃ সাধারণ জনগণের অভিযোগ
দেশে সাধারণ জনগণের ভোগান্তির আরেক নাম বিদ্যুৎ মিটার। বর্তমানে প্রিপেইড মিটারের দাম ধরা হয়েছে ১৬০০ টাকা। প্রতি মাসে ৪০ টাকা করে কেটে নিলে ৪০ মাসে সে টাকা পরিশোধ হওয়ার কথা। কিন্তু ১৬০০ টাকা পরিশোধ হওয়ার পরও বছরের পর বছর প্রতি মাসে ৪০ টাকা করে কেটে নেওয়া হচ্ছে কেন?
গ্রাম বাংলায় একটি প্রবাদ আছে, "কথা সত্য কিন্তু সাক্ষী দুর্বল, এ জন্য মামলা ডিসমিস।" নিজের টাকায় মিটার কিনে আবার মাসে মাসে তার ভাড়া দিতে হচ্ছে বিদ্যুৎ কোম্পানিগুলোকে। তাই স্পষ্ট ভাষায় বলতে চাই, হয় মিটার ভাড়া মওকুফ করুন, নয়তো আমাদের জমির ভাড়া দিন, কারণ জমির ওপরে খাম্বা বসিয়েই তো ব্যবসা করছেন। নগদ টাকায় মিটার কিনে নিজের ঘরের দেওয়ালে লাগিয়ে যদি ভাড়া দিতে হয়, তাহলে আমার জমিতে বিদ্যুতের খুঁটি ফ্রি থাকবে তার কারণ কী?
গ্রাহক নিজের টাকায় বিদ্যুতের মিটার ক্রয় করার পরও যদি প্রতি মাসে মিটার ভাড়া দিতে হয়, তাহলে বিদ্যুৎ সংস্থা আমাদের জমিতে বিদ্যুতের খুঁটি পুতে লাইন টানিয়ে ফসলি জমিগুলো নষ্ট করে কোটি কোটি টাকার ব্যবসা করার পরও আমাদের জমির ভাড়া দেবে না কেন?
বিদ্যুৎ বিলের নামে সরকার যে প্রতি মাসে কয়েক শ কোটি টাকা ডিমান্ড চার্জ, মিটার ভাড়া এবং ভ্যাট আদায় করছে তা ভর্তুকির চেয়ে অনেক বেশি। কোনো বিদ্যুৎ খরচ না করলেও ১০০ টাকা বিদ্যুতের মূল্য, ৫০ টাকা ডিমান্ড চার্জ এবং ২০ টাকা মিটার ভাড়া দিতেই হবে। প্রিপেইড মিটারে ভাড়া ৪০ টাকা, মেইন মিটার ২৫০ টাকা, কারণটা কী?
একজন ক্ষুদ্র গ্রাহক যিনি ৫০ ইউনিট বা তার কম বিদ্যুৎ ব্যবহার করেন তাঁকেও কমপক্ষে ৭০ অথবা ৯০ টাকা দিতেই হবে, যা একজন বড় ভোক্তার জন্যও একই। এটি হাস্যকর এবং দুঃখজনক। মিটার ভাড়া না হয় বোঝা গেল, কিন্তু ডিমান্ড চার্জ কী? কিসের ডিমান্ড এবং তা ধনী গরিব সবার জন্য সমান কেন?
যে ভোক্তা ১০০০ ইউনিট বিদ্যুৎ খরচ করেন আর যে দরিদ্র লোকটি ১০ ইউনিট ব্যবহার করেন তাঁরা দুজনেই ৫০ টাকা দেবেন কোন যুক্তিতে? সঠিক বিল আদায় এবং অপচয় রোধ করার জন্য নিজেদের স্বার্থে পিডিবি, ডিপিডিসি, ডেসকো, আরইবি মিটার স্থাপন করেছে আর তার ভাড়া আদায় করছে গ্রাহকদের কাছ থেকে।
এ ধরনের অযৌক্তিক চার্জ পরিহার করে ইউনিট প্রতি মূল্য বাড়িয়ে সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি কমাতে পারে। এতে ক্ষুদ্র ও মাঝারি ভোক্তাদের বিদ্যুৎ বিল বাড়লেও মোট বিল আগের তুলনায় কমে যাবে, বাড়বে না।
সরকারি ভর্তুকি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে এখানে।
আর্টিকেল সোর্স প্রথম আলো
ভিকারুননিসা নূন স্কুলের ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিলের রায় দিল হাইকোর্ট, ছাত্রীদের পক্ষে লড়ে হারলেন সুমন
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিলের রায় দিয়েছেন হাইকোর্ট। এই রায়ের ফলে আদালতে হেরে গেছেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, যিনি ১৬৯ শিক্ষার্থীর পক্ষে ছিলেন। তার প্রত্যাশা ছিল, রায় শিক্ষার্থীদের ভর্তির পক্ষে আসবে।
মঙ্গলবার (২১ মে) সকাল থেকেই রায় ঘোষণার কার্যক্রম শুরু হয় এবং বিকেল সাড়ে ৩টায় হাইকোর্ট রায় ঘোষণা করেন। পুরো সময় এজলাস কক্ষেই উপস্থিত ছিলেন ব্যারিস্টার সুমন। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "আমি মানুষ তো! আমি একা হেরে গেলে যতটা কষ্ট পাই, তার চেয়ে অনেক বেশি কষ্ট পাই যখন দেখি আমার সঙ্গে থাকা মানুষগুলো হেরে যায়। তবে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে আলোচনা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেব।"
হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। একইসঙ্গে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, যেখানে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের একজন প্রতিনিধি ও বুয়েটের একজন আইটি এক্সপার্ট থাকবেন। এছাড়া প্রথম শ্রেণিতে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতের আদেশে উল্লেখ করা হয়, ১৬৯ শিশুর ভর্তি নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এতে অভিভাবকরাও দায় এড়াতে পারেন না। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান এবং রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও আইনজীবী শামীম সরদার। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম।
গত ১৯ মে প্রথম শ্রেণির ১৬৯ শিশুর ভর্তি কেন বাতিল হবে না, এই মর্মে জারি করা রুলের শুনানি শেষে আজকের দিন রায়ের জন্য নির্ধারণ করা হয়েছিল। এর আগে, গত ১৪ জানুয়ারি দুই শিক্ষার্থীর অভিভাবক নির্দিষ্ট বয়সের বাইরে শিক্ষার্থী ভর্তির অভিযোগে রিট দায়ের করেন। এরপর ২৩ জানুয়ারি আদালত রুল জারি করে ভর্তি বাতিলের আদেশ দেন এবং মাউশির নির্দেশনায় ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়। পরে ১৩৬ জন অভিভাবক আবারও রিট দায়ের করেন এবং ২৫ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। অবশেষে, রায়ের জন্য এই দিন ধার্য করা হয়।
স্ত্রীর গোপনাঙ্গে তালা লাগালেন যুবক। স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ!
স্ত্রীকে হেনস্থা এবং শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক নেপালি যুবককে। অভিযোগ রয়েছে, তিনি স্ত্রীর গোপনাঙ্গে লোহার পেরেক ঢুকিয়ে তামার তালা লাগিয়েছেন। গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
রবিবার (১৯ মে) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে জানা যায়, মহারাষ্ট্রের পিম্পরি চিঞ্চওয়াড় এলাকায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন ৩০ বছর বয়সী ওই যুবক। তিনি নেপালি নাগরিক এবং তার স্ত্রীও সেখানে তার সঙ্গে থাকতেন। প্রায়ই তাদের মধ্যে অশান্তি লেগে থাকতো। সম্প্রতি ওই যুবক সন্দেহ করেন, তার স্ত্রী অন্য কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এই সন্দেহ থেকেই ঘটে এমন নৃশংস ঘটনা।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, গত ১১ মে স্ত্রীকে পরকীয়ার সন্দেহে মারধর শুরু করেন অভিযুক্ত। এরপর ধারালো ব্লেড দিয়ে স্ত্রীর গোপনাঙ্গ চিরে দু’টি লোহার পেরেক লাগান এবং একটি তামার তালা বসিয়ে দেন। ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকা ওই নারী চিৎকার করে পাড়ার লোকজনকে জড়ো করেন। তারা এসে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
হাসপাতালে চিকিৎসা চলাকালীন ভুক্তভোগীর বক্তব্য রেকর্ড করে পুলিশ। তার অভিযোগের ভিত্তিতে যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ এই ঘটনায় কড়া পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে।
বৃষ্টির শিলা খেলে কী হয় জানেন তো?
এ বছর পুরো এপ্রিল মাসজুড়ে সারাদেশের ওপর দিয়ে বয়ে গেছে মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ। দেশের সর্বোচ্চ তাপমাত্রায় চলেছে রেকর্ড ভাঙা গড়ার খেলা। বাংলাদেশে সাধারণত এপ্রিলে মাসে দুই থেকে তিনটি তাপপ্রবাহ বয়ে গেলেও এ বছর তাপপ্রবাহের ব্যাপ্তি দীর্ঘ হবে বলে জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। হয়েছেও তাই।
তবে শুধু এপ্রিল নয়, এ বছর মে মাসেও তাপপ্রবাহ দেখা দিতে পারে বলে আগেই আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। এমনকি এ বছর বৃষ্টিপাত এবং বজ্রপাতও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে বৃদ্ধি পেতে পারে শিলাবৃষ্টিও।
শিলাবৃষ্টির কারণ সম্পর্কে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিভিয়ার স্টমর্স ল্যাবরেটরির ওয়েবসাইটের তথ্য বলছে, শিলাবৃষ্টি সৃষ্টি হওয়ার প্রধান কারণ হলো ভূ-পৃষ্ঠের তীব্র তাপমাত্রা। তীব্র তাপের কারণে ভূ-পৃষ্ঠের জলীয়বাষ্প ঊর্ধ্ব আকাশের দিকে উঠতে থাকে। এই জলীয় বাষ্প অনেক উঁচুতে গিয়ে ঠান্ডা আবহাওয়ায় ছোট ছোট বরফে পরিণত হয়। আশেপাশের বৃষ্টির ফোঁটা ও অন্য বরফ টুকরো মিলে বরফখণ্ডগুলো বড় ও ভারি হতে থাকে। এভাবে এক সময় যখন বরফ বা শিলাখণ্ডেরওজন বেড়ে যায় তখন এটি বৃষ্টির সঙ্গে নিচের দিকে পড়তে শুরু করে। এভাবে ভূ-পৃষ্ঠে বৃষ্টির সঙ্গে শিলা বা বরফখণ্ড নেমে আসে।
এ বছর ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে একাধিকবার শিলাবৃষ্টি হতে দেখা গেছে। প্রকৃতি প্রেমীদের কাছে বৃষ্টি সব সময়ই আনন্দের। আর তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টি তো পরম স্বস্তির। আর বৃষ্টির সঙ্গে শিলা তো আরও বাড়তি আনন্দের যোগ করে।
তবে গরম থেকে স্বস্তি দিলেও বৃষ্টির শিলাতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। আবার অনেকেই আছেন, বৃষ্টির শিলা খেতে খুব পছন্দ করেন। এখন প্রশ্ন হলো, যে শিলা ফসলের ক্ষতি করে, সেই শিলা খেলে কি মানবদেহের কোনো ক্ষতি হয়?
গবেষকরা বলছেন, বৃষ্টির সঙ্গে পড়া এসব শিলা খাওয়া মোটেই নিরাপদ না। কারণ হিসেবে তারা বলছেন, বৃষ্টির সঙ্গে পড়া শিলাতে নানা ধরনের দূষিত উপাদান থাকে; যা মানবদেহের জন্য ক্ষতিকর।
সম্প্রতি এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের অধ্যাপক আব্দুস সালামের নেতৃত্বে একটি গবেষণা পরিচালিত হয়। ওই গবেষণায় দেখা গেছে, শিলাতে নাইট্রেটসহ বেশকিছু ক্ষতিকর উপাদান রয়েছে। এই উপদানগুলো পানিতেও থাকে, তবে শিলাতে এসবের উপস্থিতি সহনীয় মাত্রার চেয়ে বেশি।
এ বিষয় অধ্যাপক আব্দুস সালাম সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “যখন শিলাবৃষ্টি শুরু হয়, তখন সেটাকে আইস নিউক্লিয়েশন বলা হয়। এই আইস নিউক্লিয়েশনে বাতাসের বিভিন্ন পলিউশন থাকে। এই পলিউশনের কিছু কিছু সাফসটেন্স আইস নিউক্লিয়া হিসেব কাজ করে। অর্থাৎ যে আইস গঠিত হয়, তার সিড হিসেবে কাজ করে। যখন পলিউশনটা সিড হিসেবে কাজ করে তখন আইসটা চারিদিকে বৃদ্ধি পেতে থাকে। এরপর একটা আরেকটার সঙ্গে যুক্ত ওয়াটার কনডেন্সড তৈরি করে। এই ওয়াটার কনডেন্সড শিলায় রুপান্তরিত হয়। শিলাটা যখন বাতাসে হালকা থাকে তখন ভেসে থাকে, যখন এটি ভারি হয় তখন ভুপৃষ্ঠে নেমে আসে।”
তিনি আরও বলেন, “মানুষ যদি এটা খায় তাহলে এর মধ্যে থাকা পলিউশন শরীরে প্রবেশ করে। এজন্য শিলা খাওয়া উচিত না। যেকোনো পানীয় পানযোগ্য হওয়ার জন্য ৪০টি প্যারামিটার রয়েছে। শিলা এই ৪০টি প্যারামিটার ফুলফিল করে না। কারণ, এটার জন্মই হলো পলিউশন সিড থেকে।”
তাই, শিলাবৃষ্টি দেখে যতই স্মৃতিকাতর বা আনন্দিত হোন না কেন বা মনে যতই হিল্লোল বয়ে যাক না কেন; কোনোভাবেই শিলা খাওয়া যাবে না। বিশেষ করে শিশুরা যেন শিলা না খায় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
তীব্র তাপদাহ: দেশে ফের, হিট, অ্যালার্ট, জারি
চলমান মৃদু তাপপ্রবাহ ৪২ জেলায় বিস্তার লাভ করেছে, যা আরও বিস্তৃত হতে পারে। এ কারণে ২ দিনের তাপপ্রবাহের সতর্কবার্তায় ‘হিট অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৫ মে) বিকেলে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক সাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন : নির্বাচন ফেলে সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র
প্রসঙ্গত, চলতি মৌসুমে ১ এপ্রিল থেকে তাপপ্রবাহ শুরু হয়। ৬ মে পর্যন্ত দেশের কোনো না কোনো অঞ্চলের ওপর দিয়ে বয়ে গেছে তাপপ্রবাহ। দেশের ইতিহাসে একটানা ৩৭ দিন তাপপ্রবাহের সবচেয়ে বড় রেকর্ড এটি।
আবারও দেশে আবহাওয়ায় দুঃসংবাদ
ঝড়বৃষ্টি শেষে ফের কয়েক দিন নেই কোনো বৃষ্টির সম্ভাবনা। এতে সারা দেশে তাপমাত্রা আবারও বাড়তে শুরু করেছে। সেইসঙ্গে ৭ জেলায় বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে ধারণা করছে আশঙ্কা আবহাওয়া অফিস।
মঙ্গলবার (১৪ মে) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পাবনার ঈশ্বরদীতে সোমবার (১৩ মে) দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আজ মঙ্গলবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস।
এ অবস্থায় আবহাওয়ায় পূর্বাভাসে আগামী ৩ দিন নেই বৃষ্টির সম্ভাবনা। ফলে এ সময় সারা দেশেই বাড়তে পারে তাপমাত্রা।
আবহাওয়া অফিস বলছে, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙ্গামাটি ও ফেনী জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ ৩ দিন অব্যাহত থাকতে পারে।
এ ছাড়া সারা দেশেই মঙ্গলবার দিন ও রাতের সামান্য বাড়তে পারে। আগামীকাল বুধবার (১৫ মে) দিনের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরদিন বৃহস্পতিবারও (১৬ মে) দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পটুয়াখালীতে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ সময় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
২০২৪ সালে ব্যাংক বন্ধ থাকার তালিকা প্রকাশ
ছুটির তালিকা অনুযায়ী, আগামী বছর উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর বাইরে ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংকে লেনদেন হবে না ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ২৬ ফেব্রুয়ারি শবে বরাত, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ৫ এপ্রিল জুমাতুল বিদা, ৭ এপ্রিল শবে কদর, ১০, ১১ ও ১২ এপ্রিল ঈদুল ফিতর, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১ মে -মে দিবস, ২২ মে বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ১৬, ১৭ ও ১৮ জুন ঈদুল আজহা, ১ জুলাই ব্যাংক হলিডে, ১৭ জুলাই আশুরা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২৬ আগস্ট জন্মাষ্টমী, ১৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবি (সা.), ১৩ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্মদিন (বড় দিন), ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।
উল্লেখ্য, ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষে আগামী বছরের ছুটির তারিখ নির্ধারণ করে দেওয়া হলেও চাঁদ দেখার ওপর এটি পরিবর্তন হতে পারে। নির্দেশনাটি চিঠি আকারে বাংলাদেশে কার্যরত সব তপশিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
পি কে হালদারসহ ১৪ জনের সর্বোচ্চ শাস্তি দাবি
আজ মঙ্গলবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতে মামলাটির যুক্তিতর্কের শুনানিতে দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ দাবি করেন।এ প্রসিকিউটর দুদকের পক্ষে মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন বলে দাবি করেন। এদিন সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধার পক্ষে আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর এহসানুল হক সমাজী অবশিষ্ট যুক্তিতর্কের জন্য সময় প্রার্থনা করেন।
পরে ঢাকার ১০ নম্বর বিশেষ জজ মো. নজরুল ইসলাম সময় আবেদন মঞ্জুর করে আগামী ২৩ সেপ্টেম্বর যুক্তিতর্ক শুনানির পরবর্তী দিন ঠিক করেন। মামলায় কারাগারে থাকা আসামিরা হলেন অবন্তিকা বড়াল, শঙ্খ বেপারী, সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধা। শুনানিকালে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
মামলায় পিকে হালদারসহ ১০ আসামি পলাতক রয়েছেন। পলাতকরা হলেন- পিকে হালদারের মা লিলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি। আসামিরা পলাতক থাকায় তারা আত্মপক্ষ শুনানির সুযোগ পাননি।
এ মামলায় ১০৬ জন সাক্ষীর মধ্যে আদালত ১০০ জনের সাক্ষ্য গ্রহণ করেন। মামলার নথি থেকে দেখা যায়, ২০২০ সালের ৮ জানুয়ারি শুধু পি কে হালদারকে আসামি করেই এ মামলা করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশিদ।  মামলাটি তদন্তের পর গত বছরের ২৪ নভেম্বর পিকে হালদারসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন।
ঝালকাঠি বিএনপির এক অংশ নিয়ে মাঠে শাজাহান ওমর সাংগঠনিক নেতাকর্মীদের ক্ষোভ
অপরদিকে কাঠালিয়া উপজেলা বিএনপির কেন্দ্র ঘোষিত কমিটির কাঠালিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা তার এই ব্যবহারে ক্ষোভ প্রকাশ করেন। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, জালালুর আকন বলেন , এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ নিয়ে যেখানে কেন্দ্রীয় ঘোষণায় সারাদেশে বিক্ষোভ সমাবেশ করছে দাবি তুলছে সেখান থেকে সরে এসে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর সাংগঠনিক প্রক্রিয়া না মেনে উল্টো বিভিন্ন ইউনিয়নে একতরফা নিজস্ব কমিটির মাধ্যমে অফিস উদ্বোধন করছেন।
তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন তত্ত্ববোধক সরকার ছাড়া নির্বাচনে আসবে না বিএনপি! কিন্তু অন্যদিকে ব্যারিস্টার শাহজাহান ওমর সাংগঠনিক নিয়ম না মেনে নিজ উদ্যোগে সব ইউনিয়নগুলোতে তার নির্বাচনীয় প্রচারণা চালাচ্ছেন বলে মন্তব্য করেন জালালুর আকন। এ বিষয়টি কেন্দ্র করে আমুয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি, জাকির হোসেন গোলদার বলেন, কেন্দ্রের নেতা শাহজাহান ওমর আসবেন আমরা কোন ধরনের তথ্য পাইনি আমাদের দাওয়াত ও করে নাই আমরা সংগঠনের লোক দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত অবশ্যই আমরা দাওয়াতের যোগ্য সেক্ষেত্রে আমাদেরকে না বলে অন্যথায় নিজ উদ্যোগে সাংগঠনিক নিয়ম না মেনে নিয়ম বহির্ভূতভাবে নিজ উদ্যোগে কমিটি করে অফিস উদ্বোধন করছেন।
জাকির বলেন লোক মুখে শুনছি কেউ কেউ বলছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলেও ব্যারিস্টার শাজাহান ওমর ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন এ কারণে বোধহয় তিনি এসব করছেন। এ বিষয়ে ব্যারিস্টার শাজাহান ওমরের কাছে স্বাধীন বাংলা জানতে চাইলে তিনি কোন প্রশ্নই উত্তর দিতে রাজি নয় উল্টো সাংবাদিককে প্রকাশ্যে লাঞ্ছিত করেন
রাতেই তীব্র ঝড় হতে পারে যেসব জেলায়
বৃহস্পতিবার (৩১ আগস্ট) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয় ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
এর প্রভাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এ ছাড়া ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, সৈয়দপুর, কুড়িগ্রাম, ফেণী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলা জেলাসহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
সাংবাদিক ইলিয়াসের সম্পত্তি ক্রোকের নির্দেশ
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত এ আদেশ দেন। একইসঙ্গে সাংবাদিক ইলিয়াসের সম্পত্তি ক্রোক সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ অক্টোবর দিন ধার্য করেন তিনি।সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে, গত ২৫ জুলাই মামলার চার্জশিট গ্রহণ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই আদালত। পাশাপাশি গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আজ (৩১ আগস্ট) দিন ধার্য করেন। সেদিন এ মামলার অভিযোগ থেকে নিহত মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আকতার ও তার বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়াকে অব্যাহতি দেন আদালত।
অন্যদিকে সাংবাদিক ইলিয়াস হোসেন ও বাবুল আকতারের ভাই মো. হাবিবুর রহমান লাবুর বিরুদ্ধে পুলিশের দেওয়া চার্জশিট গ্রহণ করা হয়।তারও আগে, গত ৯ এপ্রিল বাবুল আকতার এবং ইলিয়াস হোসাইনসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. রবিউল ইসলাম। চার্জশিটভুক্ত অন্য দুই আসামি হলেন- বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবু ও বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া। আসামিদের মধ্যে ইলিয়াস হোসেন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
এরপর, গত ১১ মে মামলাটি বিচারের জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ইমামের আদালত।
গত বছরের ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়।
মামলার এজাহারে পিবিআই প্রধান অভিযোগ করে বলেন, আমার নেতৃত্বাধীন তদন্ত সংস্থা পিবিআইয়ে দেশের চাঞ্চল্যকর মিতু হত্যা মামলা তদন্তাধীন থাকাকালে সাবেক এসপি বাবুল আকতার প্রধান আসামি হিসেবে তদন্তে প্রকাশ পায়। তদন্তকালে তাকে গ্রেপ্তার করা হয়। জেল হাজতে থাকা বাবুল আকতার ও বিদেশে অবস্থানরত সাংবাদিক ইলিয়াসসহ বাকি আসামিরা মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য ষড়যন্ত্রের আশ্রয় গ্রহণ করেন।
এরই ধারাবাহিকতায় বাবুল আকতার এবং অন্যান্য আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় সাংবাদিক ইলিয়াস হোসাইন ২০২২ সালের ৩ সেপ্টেম্বর তার ফেসবুক আইডির মাধ্যমে ‘স্ত্রী খুন স্বামী জেলে, খুনি পেয়েছে তদন্তের দায়িত্ব’ শিরোনামে একটি ডকুমেন্টারি ভিডিও ক্লিপ আপলোড করেন। যা সম্পর্কে ৪ সেপ্টেম্বরে আমি অবগত হই।
তিনি অভিযোগ করে আরও বলেন, ভিডিওতে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের মাধ্যমে তদন্তাধীন মিতু হত্যা মামলার তদন্তকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করাসহ তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় যে, ইলিয়াস হোসাইনের ভিডিওতে প্রচারিত বক্তব্যে দেশের ভাবমূর্তি এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উসকানি দেওয়া হয়।
এছাড়া ভিডিওতে পুলিশ এবং পুলিশের বিশেষায়িত তদন্ত সংস্থা পিবিআই ও বিশেষ করে আমার মান-সম্মান ও সুনাম ক্ষুণ্ন করার জন্য মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। যার জন্য দেশের সাধারণ মানুষের মধ্যে এর নেতিবাচক মনোভাব সৃষ্টি করে।
পিবিআই প্রধান এজাহারে উল্লেখ করেন, ভিডিওতে রাষ্ট্রের ভাবমূর্তি এবং বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতিম দেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার অপপ্রয়াস করা হয়। এছাড়া রাষ্ট্রের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা বিদ্বেষ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টিরও অপপ্রয়াস করা হয়েছে।
এজাহারে ওই ভিডিও ডকুমেন্টারির বিভিন্ন তথ্য ও বক্তব্যকে মিথ্যা দাবি করে নানা প্রমাণ ও তথ্য উপস্থাপন করেন বনজ কুমার।
দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু কে কেন্দ্র করে ভোলায় ছাত্রলীগের আরও ৫ নেতাকে সাময়িক বহিষ্কার
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়াসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ভোলায় ছাত্রলীগের আরও ৫ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে ভোলা জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদের স্বাক্ষরিত এক  সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সাময়িক বহিষ্কার হওয়া ছাত্রলীগ নেতারা হলেন, তজুমুদ্দিন শম্ভুপুর ইউনিয়ন দক্ষিন শাখা সভাপতি খান মোহাম্মদ ইব্রাহীম, তন্ময় হাসান রিয়াদ মীর (সভাপতি), বাংলাদেশ ছাত্রলীগ, হাসান নগর ইউনিয়ন শাখা, বোরহানউদ্দিন, ভোলা। পিকুরুল ইসলাম বাহার (সভাপতি), বাংলাদেশ ছাত্রলীগ, ৪নং কাচিয়া ইউনিয়ন শাখা, বোরহানউদ্দিন, ভোলা| আমির খসরু জিহান (সাধারণ সম্পাদক) বাংলাদেশ ছাত্রলীগ, আবু আবদুল্লাহ্ কলেজ শাখা, দৌলতখান, ভোলা এবং মিরাজ আফসান (কর্মী), বাংলাদেশ ছাত্রলীগ, চরসামাইয়া ইউনিয়ন, ভোলা সদর, ভোলা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোলা জেলার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে সংগঠন নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় সংগঠন থেকে উপরোক্তদের সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো।
আরও বলা হয়, সেই সঙ্গে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ ঢাকা পোস্টকে বলেন, ওই পাঁচ নেতা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগ মুজিব ও শেখ হাসিনার আদর্শে আদর্শিত। সেখানে আদর্শ বিচ্যুতি কোনো ঘটনা ঘটলে, আদর্শের সঙ্গে কোনো সাংঘর্ষিক ঘটনা ঘটালে তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবই। যার কারণে তাদের সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া তাদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্যও সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত (১৯ আগস্ট) ভোলা জেলার দৌলতখান উপজেলার ৪ ছাত্রলীগে নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
হবিগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি কর্মী-সমর্থকদের সংঘর্ষে আহত দুই শতাধিক
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৯ আগস্ট) বিকালে হবিগঞ্জ বিএনপি আয়োজিত পদযাত্রা শেষে পুলিশের সঙ্গে বিএনপি কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ দেড় শতাধিক মানুষ আহত হন। এ ঘটনার প্রতিবাদে জেলা আওয়ামী লীগ রবিবার বিকালে শায়েস্তানগর এলাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এতে আওয়ামী লীগ নেতা-কর্মীরা অংশ নেন।
স্থানীয় বাসিন্দারা জানান, হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় উভয় পক্ষের মধ্যে প্রায় ২ ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। সংঘর্ষ শুরু করার জন্য উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করেছে। সন্ধ্যা ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
স্থানীয় লোকজন জানায়, রবিবার বিকালে নগরীতে মিছিল বের করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মিছিলটি শায়েস্তানগর এলাকায় বিএনপির আঞ্চলিক কার্যালয়ের সামনে পৌঁছালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইনজীবী লুৎফুর রহমান এ সংঘর্ষের জন্য বিএনপিকে দায়ী করেন।তিনি বলেন, “আমাদের শান্তিপূর্ণ মিছিলে বিএনপি নেতা-কর্মীরা হামলা করেছে। আমাদের নেতা-কর্মীরা তা প্রতিহত করতে গেলে সংঘর্ষের রূপ নেয়।” আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ ও জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন জানান, “লগি, বৈঠা নিয়ে আওয়ামী লীগের মিছিল থেকেই জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র জিকে গউছের বাসায় হামলা চালানো হয়েছে।” তারাও দাবি করেন যে সংঘর্ষে বিএনপির প্রায় একশ’ নেতা-কর্মী আহত হয়েছেন।
সাঈদীকে নিয়ে ফেসবুক পোস্ট দেওয়ায় পুলিশ পরিদর্শকের পার্বত্য জেলায় বদলি
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কোর্ট ইন্সপেক্টর খাইরুল ইসলামকে আমর্ড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) পার্বত্য জেলায় শাস্তিমূলক বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের নির্দেশে তাকে বদলি করা হয়।
এদিকে পুলিশ ইন্সপেক্টর খাইরুলের ফেসবুক পোস্টটি নজরে আসার পর আরএমপি কমিশনার বিজয় বিপ্লব তালুকদার বিষয়টি তদন্তের জন্য আরএমপির সাইবার ক্রাইম ইউনিটকে নির্দেশ দেন। তবে পোস্টটি দেওয়ার বিষয়টি জানাজানি হওয়ায় তোলপাড় সৃষ্টির পরপরই তা ডিলিট করে দেন ইন্সপেক্টর খাইরুল ইসলাম।
এদিকে, আরএমপির সাইবার ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) উত্পল কুমার চৌধুরী তদন্তে নিশ্চিত হয়েছেন ইন্সপেক্টর খাইরুল ইসলামের ফেসবুক আইডি থেকেই পোস্টটি প্রকাশ করা হয়েছিল। গত বুধবার তিনি পুলিশ কমিশনার বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন কর্মকর্তা জানান, তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইন্সপেক্টর খাইরুল ইসলাম মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতাকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে পেশাগত অসদাচরণ করেছেন। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তিনি পুলিশ বিভাগে কর্মরত একজন সরকারি কর্মকর্তা। এ ধরনের পোস্ট সরকারি চাকরিবিধি ও শৃঙ্খলা পরিপন্থি। বুধবারই পুলিশ সদর দপ্তরকে তদন্ত প্রতিবেদনটি পাঠিয়ে দেন মহানগর পুলিশ কমিশনার বিজয় বিপ্লব তালুকদার। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে ইন্সপেক্টর খাইরুল ইসলামকে শাস্তিমূলক বদলির আদেশ জারি করা হয়।
পুলিশ পরিদর্শক খাইরুল ইসলাম বলেন, তিনি সরল মনে পোস্টটি দিয়েছিলেন। পরে বুঝতে পারেন সেটি দেওয়া তার ঠিক হয়নি। কিছু সময় পর তিনি পোস্টটি ডিলিট করে দেন। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসককে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকিদাতাকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসক মোস্তাফা জামানকে হত্যার হুমকির অভিযোগে অভিযুক্তকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে র‌্যাবের গাড়িতে ঢাকায় আনা হচ্ছে। পরে বিস্তারিত জানাতে পারব।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ডাক্তার এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এমন অভিযোগ এনে মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই চিকিৎসক।
সাধারণ ডায়েরি থেকে জানা যায়, মোস্তফা জামান বিএসএমএমইউয়ে হৃদরোগ বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। রোববার (১৩ আগস্ট) রাতে দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ অবস্থায় সেখানে ভর্তি হন। তিনি বিএসএমএমইউয়ের হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
সাঈদী চিকিৎসাধীন অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসক টিমের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মোস্তফা জামান। এরপরও কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ও ইউটিউবে বিভিন্ন আইডি থেকে তাকে হত্যার হুমকি দেন।
এ বিষয়ে ডাক্তার জামান বলেন, সাঈদীর চিকিৎসায় কোনো ধরনের কোনো ব্যত্যয় ঘটেনি। আমরা তাকে সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা দিয়েছি। কোনো ধরনের ভুল চিকিৎসা বা অপচিকিৎসার ঘটনা ঘটেনি।
সাঈদীর জানাজা স্থগিত করে যে বার্তা দিল জামায়াত ও সাঈদীর মৃত্যুতে মাওলানা মিজানুর রহমান আজহারির আহমাদুল্লাহর স্ট্যাটাস
সাঈদীর জানাজা স্থগিত করে যে বার্তা দিল জামায়াত ও সাঈদীর মৃত্যুতে মাওলানা মিজানুর রহমান আজহারির আহমাদুল্লাহর স্ট্যাটাস
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বুধবার (১৬ আগস্ট) ঘোষিত গায়েবানা জানাজা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এক বার্তায় এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবারের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গায়েবানা জানাজা স্থগিত করা হয়েছে। তার পরিবর্তে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাঈদীর চিকিৎসা নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের কথা জানিয়ে তা স্থগিতের ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।
এক বার্তায় জানানো হয়, সাঈদীর চিকিৎসাসংক্রান্ত ব্রিফিং বুধবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে বিএসএমএমইউর পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসএমএমইউর জনসংযোগ কর্মকর্তা সুব্রত মণ্ডল।
এর আগে, সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দেলাওয়ার হোসাইন সাঈদী মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার আগে রোববার (১৩ আগস্ট) বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত সাঈদীকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ওই রাতেই তাকে বিএসএমএমইউতে নেওয়া হয়।
কাশিমপুর কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ বন্দি ছিলেন। সেখানে থাকা অবস্থায় রোববার বিকেল ৫টার দিকে তিনি বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন।
পরে কারা কর্তৃপক্ষ তাকে কারাগারের অ্যাম্বুলেন্স দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ভোর ৫টা ৪০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সাঈদীর মরদেহ বহনকারী ফ্রিজিং গাড়ি পিরোজপুরে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয় এবং পৌঁছায় সকাল ১০টার দিকে। এরপর বেলা ১টার দিকে জানাজা শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারির মধ্যে অনুষ্ঠিত জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে পিরোজপুর শহরের বাইপাস সড়কে সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে অবস্থিত বায়তুল হামদ জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়।
সাঈদী ১৯৯৬ ও ২০০১ সালে পিরোজপুর-১ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১০ সালের ২৯ জুন সাঈদীকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা মামলায় রাজধানীর শাহীনবাগের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে তিনি কারাগারে ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তাকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারের মুখোমুখি করা হয়। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সাঈদী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ সাজা কমিয়ে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ড দেন। এর পর থেকে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল।
জানা গেছে, দেলাওয়ার হোসাইন সাঈদী ১৯৭৯ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। তিনি ১৯৮২ সালে জামায়াতের রুকন (দলটির পূর্ণাঙ্গ সদস্য) হন। ১৯৮৯ সালে তিনি জামায়াতের মজলিশে শূরা সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন। সাঈদী ২০০৯ সাল থেকে জামায়াতের নায়েবে আমিরের পদে ছিলেন।
সাঈদীর মৃত্যুতে মাওলানা আহমাদুল্লাহর স্ট্যাটাস
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর স্ট্যাটাস দিয়েছেন মাওলানা আহমাদুল্লাহ।
সোমবার (১৪ আগস্ট) রাত ৯টা ৩৯ মিনিটে ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে সাঈদীকে নিয়ে একটি পোস্ট দেন তিনি।
মাওলানা আহমাদুল্লাহর স্ট্যাটাসটি কালবেলার পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
‘জননন্দিত মুফাসসিরে কুরআন মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!’
বাংলা ভাষায় ইসলাম প্রচারে তার অবদান অবিস্মরণীয়। মহান আল্লাহ তার নেক আমলগুলো কবুল করে নিন এবং ত্রুটি-বিচ্যুতি মার্জনা করে জান্নাতুল ফিরদাউস দান করুন। এ দেশের দীনপিপাসু মানুষের জন্য তার উত্তম বিকল্পের ব্যবস্থা করে দিন, আমীন।’
এর আগে রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএসএসইউ) হাসপাতালে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয় দেলাওয়ার হোসাইন সাঈদীর।
সাঈদীর মৃত্যুতে মিজানুর রহমান আজহারির ফেসবুক স্ট্যাটাস
হৃদরোগে আক্রান্ত হয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি।
সোমবার (১৪ আগস্ট) মিজানুর রহমান আজহারি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, একজন কিংবদন্তির বিদায়!; একজন আল্লামার বিদায়!।
আজহারি বলেন, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী আল্লাহর জিম্মায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ্ তাআলা তার দ্বীনের একনিষ্ঠ এ খাদেমকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করুন।
এতে তিনি কোরআনের সূরা ফজরের একটি আয়াত উদ্ধৃত করেন-
‘হে প্রশান্ত আত্মা! তুমি তোমার রবের কাছে ফিরে এসো সন্তুষ্ট চিত্তে ও সন্তোষভাজন হয়ে, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো।’ [সূরা আল-ফজর, আয়াত: ২৭-৩০]
নড়াইলে শোককে শক্তিতে পরিণত করলেন মাশরাফি: বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী
নড়াইলে ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করলেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল শোক র‌্যালিতে নেতৃত্ব দেন তিনি।
ইতোপূর্বে কোনো অনুষ্ঠানেই দলমত নির্বিশেষে রাস্তায় এক ব্যানারে এত লোক দেখেনি নড়াইলবাসী। লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও র‌্যালিতে ১০ হাজারের অধিক লোক অংশ নেয় বলে জানিয়েছেন নড়াইল জেলা মৎস লিগের সভাপতি সাইফুল ইসলাম।
সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী  উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শোক র‌্যালিটি শুরু হয়। সুশৃঙ্খলভাবে র‌্যালিটি সম্পন্ন করতে মাশরাফি বিন মুর্তজা নিজেই সামনে থেকে দুই হাতের ইশারায় রাস্তা করে দেন। র‌্যালিতে নানা বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আড়াই কিলোমিটার হেঁটে র‌্যালিটি লোহাগড়া পাইলট স্কুল মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসিফুর রহমান বাপ্পী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন, জেলা মৎস লিগের সভাপতি সাইফুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সভাপতি সঞ্চিতা হক রিক্তা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ূর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পঁচাত্তরের সঙ্গে বর্তমান সময়ের মিল দেখছেন পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের বর্তমান সময়টা কঠিন আখ্যা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর মৃত্যুর আগে আমরা যে ধরনের অবস্থান দেখেছিলাম, মনে হয় এখনও সেই ধরনের অবস্থা সৃষ্টি করার জন্য কেউ কেউ উঠেপড়ে লেগেছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় শোক দিবস নিয়ে এক আলোচনা সভায় এমন শঙ্কার কথা জানান মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৭৫ সালে বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের আগে দেশে একটা অস্থিরতা সৃষ্টি হয়। জিনিসপত্রের দাম বাড়ে। বহুলোক (বিদেশিরা) বাংলাদেশে আনাগোনা করে। কিসিঞ্জার সাহেবও (সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার) ঢাকা শহরে ঘুরে যান। বহু লোক দেশে আনাগোনা করে। অস্থিতিশীলতা তৈরি হয়।
৭৫-এর সঙ্গে বর্তমানে প্রেক্ষাপটের সাদৃশ্য দেখতে পাচ্ছেন ড. মোমেন। তার ভাষায়, আজকের বাংলাদেশের মধ্যে সে ধরনের একটা অস্থিতিশীলতা দেখি। একটা সাদৃশ্য দেখা যাচ্ছে। শেখ হাসিনা গত কয়েক বছরে বাংলাদেশের ইজ্জত বাড়িয়েছেন। এত সব করার পরও বঙ্গবন্ধুর মৃত্যুর আগে আমরা যে ধরনের অবস্থান দেখেছিলাম, এখনও সেই ধরনের অবস্থা সৃষ্টি করার জন্য কেউ কেউ উঠেপড়ে লেগেছেন। মনে হচ্ছে, একটা কঠিন সময় আসছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রথম রক্ষাকবচ আখ্যা দিয়ে পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের বিশেষ অবস্থান নিতে হবে, বিশেষ করে আমরা যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছি, তারা হচ্ছি প্রথম ডিফেন্ডার। আমাদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
১৯৭৪ সালের আলোচিত বাসন্তী দাসের উদাহরণ টেনে মোমেন বলেন, এখন বিভিন্ন ধরনের অপ্রচার হচ্ছে। তখন একটি বাসন্তী হয়েছে। এখন শত শত বাসন্তীর খবর আমরা পাই। কিন্তু আমার খুব দু:খ হয়, এসব মিথ্যা অপ্রচার। কিন্তু তার যথেষ্ট উত্তর আমরা এখনও দিতে পারি না। অপপ্রচারগুলো বন্ধ করতে হবে।
অপপ্রচার বন্ধে এখনও দুর্বলতা রয়েছে জানিয়ে মোমেন বলেন, আমাদের কোথাও দুর্বলতা রয়েছে। আমাকে বলা হয়েছে, প্রযুক্তিগত দুর্বলতা নাই। তবুও কোথাও জানি অসুবিধা আছে। এগুলো আমাদের খতিয়ে দেখতে হবে। সহকর্মীদের স্বেচ্ছায় এসব নিয়ে ভাবতে হবে। যেন ৭৫-এর পুনরাবৃত্তি চাই না। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, বহির্বিশ্বের স‌ঙ্গে সম্পর্ক বি‌নির্মাণে ভূ‌মিকা পালন ক‌রে‌ছিলেন বঙ্গবন্ধু। প্রাচ্য থে‌কে পাশ্চাত্যের স‌ঙ্গে কূট‌নৈ‌তিক সম্পর্ক স্থাপ‌নের মাধ্যমে বাংলা‌দেশ‌কে তু‌লে ধ‌রেছেন তিনি। ঘাতকের আঘাত বঙ্গবন্ধুকে কেড়ে নিলেও যতদিন বাংলাদেশ থাকবে বঙ্গবন্ধুর নামও থাকবে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর মাশফি বিনতে শামস বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে আরও গ‌বেষণার প্রয়োজন আছে। ঘাতকরা সেদিন বঙ্গবন্ধুকে খুন করে ফেললেও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বেঁচে থাকবেন বঙ্গবন্ধু। এ বছর বিশ্বের পাঁচ দেশ থেকে কূটনীতিকরা ফরেন সার্ভিস একাডেমিতে ট্রেনিং নিতে এসেছে। আমরা তাদের সামনে বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরছি। এতে করে বঙ্গবন্ধু সম্পর্কে তাদের জানা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৪ দলের সমন্বায়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।