এশিয়ান সময় - : এশিয়া কাপ

কোহলি-রাহুলের ফিফটিতে বড় সংগ্রহের পথে ভারত ।
ইতিমধ্যেই অর্ধশতক তুলে নিয়ে শতকের দিকে এগোচ্ছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। এরমধ্যে চার মাসের বেশি সময় পর মাঠে ফিরেই ফিফটি তুলে নিলেন লোকেশ রাহুল। তাও আবার চিরপ্রতিদ্বন্দীদের বিরুদ্ধে। ফাহিম আশরাফের করা ৩৪তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম ফিফটি তুলে নিয়েছেন রাহুল।

আইপিলে পাওয়া চোটে দীর্ঘ সময় মাঠে ছিলেন না রাহুল। এ ম্যাচের আগে সবশেষ খেলেছিলেন তিনি ১ মে, আইপিএলে লখনউ সুপার জায়ান্টের হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। শুরুতে এশিয়া কাপের দলে রাহুলের অন্তর্ভুক্তি নিয়েও ছিল সমালোচনা। গ্রুপ পর্বের দুই ম্যাচে চোটের জন্য বিবেচিত হননি তিনি। রাহুল আজ ফিফটি ছুঁয়েছেন ৬০ বলে। এই সময়ে পাঁচটি চারের সঙ্গে ছক্কা হাঁকিয়েছেন একটি।

লোকেশ রাহুলের পর ফিফটি তুলে নিলেন বিরাট কোহলিও। ৫৫ বলে ফিফটি পূর্ণ করলেন কোহলি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ৬৬তম ফিফটি। শাদাব খানের করা ৩৯তম ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে ফিফটি ছুঁয়েছেন কোহলি।

৪৩ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ২৮০/২ । কোহলি অপরাজিত আছেন ৭৬ রানে আর সঙ্গী রাহুলের সংগ্রহ ৮২।

তবে ভারত পুরো ৫০ ওভার খেলতে পারলেও ম্যাচে রয়েছে বৃষ্টির আশঙ্কা। বৃষ্টির পূর্বাভাস বলছে, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা গতকালের চেয়ে আরও বেশি। স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮৯ শতাংশ।

ওয়েদারডটকমের পূর্বাভাস বলছে, স্থানীয় সময় বেলা ৩টার পর থেকে বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশের নিচে নামবে না। যদি তাই হয় রিজার্ভ ডেও ভেসে যাবে বৃষ্টিতে। তখন পয়েন্ট ভাগাভাগি করতে হতে পারে দুই দলকে। আর ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হবেন ভক্তরা।

ভারত-পাকিস্তান ম্যাচের বাকি অংশ সোমবার রিজার্ভ ডেতে
রোববার শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ১৬তম আসরের ৯ম ম্যাচে মুখোমুখি হয় দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। প্রথমে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ১৬.৪ ওভারে ১২১ রান করেন ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল।

এমন দারুণ শুরুর পর মাত্র ২ রানের ব্যবধানে ২ ওপেনারের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ভারত। রোহিত শর্মাকে আউট করে ১২১ রানের ওপেনিং জুটি ভাঙেন শাদাব খান। রোহিত ৪৯ বলে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫৬ রান করে ফেরেন।

এরপর মাত্র ২ রানের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার শুভমান গিলও। তাকে আউট করেন শাহিন শাহ আফ্রিদি। তার বলে শাদাব খানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন শুভমান।  সাজঘরে ফেরার আগে ৫২ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৫৮ রান করেন শুভমান গিল। দুই ওপেনার বিদায় নেওয়ার পর দলের হাল ধরেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি।

২৪.১ ওভারে ভারতের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৪৭ রান। খেলার এমন অবস্থায় শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে।

লাহোরে আজ বাংলাদেশ-পাকিস্তান লড়াই
মুশফিক-মিরাজ-তাসকিনরা ওয়ানডেতে অভিজ্ঞ। দল হিসেবে বাংলাদেশকে ওয়ানডেতে সবাই সমীহ করে। আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে পারলে বিশ্বকাপের আগে বাড়তি আত্মবিশ্বাস পাবে টাইগাররা।

লাহোরে আজ তীব্র গরম পড়বে। গতকাল এ কারণে অনুশীলন বাতিল করতে বাধ্য হয় বাংলাদেশ। আবহাওয়া ওয়েবসাইটগুলোর তথ্যমতে, লাহোরের তাপমাত্রা ‘অত্যধিক’। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শ্রীলঙ্কায় ঠিক উল্টো অবস্থা। বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার পরিমাণ ৪৩ শতাংশ। রাতের দিকে তাপমাত্রা কমে আসার সম্ভাবনা থাকলেও আজ ম্যাচের দিন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। বাংলাদেশের জন্য বড় ধাক্কা নাজমুল হোসেনের ইনজুরি। তার এশিয়া কাপ শেষ হওয়ায় লিটন দাস দলে ঢুকবেন।

তবে আজ সম্ভবত একাদশে লিটন থাকবেন না। বাংলাদেশকে ভরসা দিচ্ছে পাকিস্তানের বিপক্ষে গত কয়েক বছরের রেকর্ড। ২০১৯ সালের বিশ্বকাপের পর এবারই প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। সর্বশেষ লড়াইয়ে সাকিবদের ৯৪ রানে হারিয়েছিল পাকিস্তান। বিশ্বকাপের সেই ম্যাচের আগে পাকিস্তানের বিপক্ষে টানা চারটি ম্যাচ জিতেছিলেন সাকিবরা। এর মধ্যে ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হওয়া এশিয়া কাপের জয়টিও ছিল। এশিয়া কাপের মঞ্চে সেটিই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র সাফল্য। তবে সার্বিক পরিসংখ্যানে পিছিয়ে আছে বাংলাদেশ। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ৩৭ ম্যাচ খেলে ৫টিতে জয় ও ৩২টিতে হেরেছে তারা। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে কী হবে? প্রশ্নের উত্তর পেতে অন্তত আজ রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে টাইগার সমর্থকদের।

সুপার ফোরে উঠতে ৩৭.১ ওভারের মধ্যে জিততে হবে আফগানিস্তানকে
শ্রীলঙ্কার সমীকরণ অবশ্য সহজ। জিতলে তো বটেই, আফগানিস্তানকে ৩৭.১ ওভারের মধ্যে জিততে না দিলেই চলে দলটির। ওয়ানডেতে টানা ১১ ম্যাচে জয় পাওয়া দলটি নিশ্চিত টানা জয়ের সংখ্যাটিকে ১২-তে নিয়ে চাচ্ছে। শ্রীলঙ্কা জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উঠবে সুপার ফোর।

লাহোরে টস জিতে ব্যাটিং নেওয়া শ্রীলঙ্কার জয়ে আজ সর্বোচ্চ ৯২ রান করেছেন কুশল মেন্ডিস। তিনে নামা উইকেটকিপার ব্যাটসম্যান ৮৪ বলের ইনিংসে ৬টি  চার ও ৩টি ছক্কা মেরেছেন।

দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান ওপেনার পাতুম নিশাঙ্কার। এ ছাড়া চারিত আসালাঙ্কা (৩৬), দুনিত ভেল্লালাগে (৩৩) ও দিমুথ করুনারত্নে (৩২) বলার মতো রান পেয়েছেন।

মেন্ডিসের ফিফটিতে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা ।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করছে সহ-আয়োজক শ্রীলংকা। সুপার ফোরে ওঠার লড়াইয়ে আফগানদের বিপক্ষে দুর্দান্ত এক ফিফটি তুলে নিয়েছেন মেন্ডিস।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দারুণ শুরু করেও স্বস্তিতে নেই শ্রীলংকা। আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেলে টুর্নামেন্টে থেকে বাদ পড়তে হবে। এমন সমীকরণ মাথায় রেখে আফগানদের বিপক্ষে ব্যাট করছে লঙ্কানরা। ওপেনার পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুণারত্নের ৬৫ রানের জুটিতে ভালো সূচনা পায় শ্রীলঙ্কা।

গুলবাদিন নাঈবের শিকারে পরিণত হওয়ার আগে ৩৫ রান করেন করুণারত্নে। আরেক ওপেনার নিশাঙ্কা ৪১ রানে সাজঘরে ফিরে যান ৬ রানের ব্যবধানে সামারাবিক্রমাকেও আউট করেন প্রথম দুই উইকেট নেওয়া গুলবাদিন নাঈব। চতুর্থ উইকেটে আশালঙ্কাকে সঙ্গে নিয়ে ১০২ রানের এক কার্যকারী জুটি গড়েন কুশাল মেন্ডিস। দলীয় ১৮৮ রানের সময় রশিদ খানের বলে ৩৬ রান করে আউট হন লঙ্কান ব্যাটার। ফিফটি তুলে মেন্ডিস ৯২ রানে অপরাজিত আছেন। আর শ্রীলঙ্কা ৩৮ ওভারে ২২১ রান নিয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে।

শ্রীলংকা দল: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাভিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকসানা, মাথিশা পাথিরানা ও কাসুন রাজিথা।

আফগানিস্তান দল: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান ও ফজল হক ফারুকি।

শ্রীলঙ্কা ও আফগানিস্তানের জন্য সুপার ফোরে যাওয়ার সমীকরণ
আসরের অন্যতম দুই ফেবারিট পাকিস্তান এবং ভারত ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে মোটামুটি কোনো ঝামেলা ছাড়াই। পাকিস্তান আগেই সুপার ফোরে গেলেও নেপালকে উড়িয়ে দিয়ে সেরা চারের টিকিট নিশ্চিত করতে হয়েছে রোহিত শর্মা-বিরাট কোহলিদের। ‘বি’ গ্রুপ থেকে অবশ্য এত সহজেই নিষ্পত্তি হচ্ছে না ঘটনার। গ্রুপের শেষ ম্যাচের আগেও আছে লম্বা সমীকরণের মারপ্যাঁচ।

‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, আফগানিস্তান এবং টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা। সবার আগে এই গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে সেটা পয়েন্টের হিসেবে না, নেট রানরেটের হিসেবে। আর বাংলাদেশের সঙ্গী হতে হলে শ্রীলংকা ও আফগানিস্তান দুই দলের জন্যই কাজটা কঠিন। এর মাঝে, আফগানিস্তানের জন্য হিসেব আরও বেশিই জটিল।

পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত সবার উপরে আছে লঙ্কানরা। ১ ম্যাচে ১ জয়। রানরেট ০.৯৫১। এরপরেই আছে বাংলাদেশ। তাদের দুই ম্যাচে ১ জয়। তবে নেট রানরেট ০.৩৭৩। আর টাইগারদের কাছে ৮৯ রানে হারার সুবাদে আফগানদের রানরেট -১.৭৮০। এমন অবস্থায় লঙ্কানদের সামনে সমীকরণ সহজ। জিতলেই তারা চলে যাবে সুপার ফোরে। আর আফগানদের জন্য আছে জটিল গাণিতিক হিসেব।

বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হেরে নিজেদের কাজটা কঠিন করে ফেলেছে আফগানরা। আজ তাই তাদের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ব্যাটিং করলে তাদের কমপক্ষে ৬০-৭০ রানে জিততে হবে। আরও স্পষ্ট করলে, আফগানিস্তান প্রথমে ব্যাটিং করে ৩০০ রান করলে শ্রীলংকাকে ২৩০ রানের মধ্যে থামাতে হবে। আর ২০০ করলে থামাতে হবে ১৩৬ রানের মধ্যে।

আর যদি পরে ব্যাটিং করতে হয়, সেক্ষেত্রেও আছে লক্ষ্যমাত্রা। শ্রীলংকা প্রথম ব্যাটিং করে যত রানই করুক না কেন, লক্ষ্যটা ৩৫ ওভারের মধ্যে শেষ করতে পারলেই সুপার ফোর নিশ্চিত হবে আফগানিস্তানের। অবশ্য টার্গেট শ্রীলঙ্কা ৩০০ বা তার বেশি হলে ৩৮ ওভার পর্যন্ত সুযোগ পাবে আফগানিস্তান।

দুই দলের মুখোমুখি হওয়ার সাম্প্রতিক ইতিহাস অবশ্য আশা দেখাতে পারে হাশমতউল্লাহ শহিদীর দলকে। গত ১০ মাসে ওয়ানডেতে দুই দল ৬ বার মুখোমুখি হয়েছে, এর একটি ম্যাচ বৃষ্টিতে শেষ হতে পারেনি। বাকি ৫ ম্যাচের ২টিতে জিতেছে আফগানিস্তান, ২টিই শ্রীলংকার মাটিতে। লঙ্কানদের নড়বড়ে বোলিং লাইনআপের বিপক্ষে তাই জয়ের স্বপ্নটাই দেখছে আফগানরা।

ভারতকে জয়ের জন্য ২৩১ রানের টার্গেট দিল নেপাল
পাল্লেকেলেতে টস জিতে নেপালকে ব্যাটে পাঠায় ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটে নেমে নেপালের শুরুটা হয় দারুণ। একপ্রান্তে ধরে রাখেন আসিফ শেখ। অন্যপ্রান্তে আগ্রাসী ভূমিকায় খেলেন কুশল ভুরতেল। দ্রুতগতিতে রান তুলতে থাকে নেপাল।

নবম ওভারের প্রথম বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ভুরতেল। হার্দিক পান্ডিয়ার জোরাল আবেদনে আম্পায়ার আঙুল তুলে দেন। রিভিউ নিয়ে সে যাত্রায় বেঁচে যান নেপাল ওপেনার। ৯.৫ ওভারে দলীয় ৬৫ রানে প্রথম উইকেট হারায় নেপাল।

শার্দুল ঠাকুরের বলে ঈশান কিশানের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন কুশল। ২৫ বলে ৩ চার ও ২ ছয়ে ৩৮ রান করে যান। উইকেট হারানোর পর রান তোলার গতি কিছুটা ধীর হলেও রান আসছিল। তবে জাদেজা ভিম শাকরিকে ফেরিয়ে সেই জুটি ভাঙেন।

ইনিংসের ২০তম ওভারের শেষ বলে তৃতীয় উইকেট হারায় নেপাল। জাদেজার বলে স্লিপে রোহিত শর্মার হাতে ধরা দেন অধিনায়ক রোহিত পাউদেল। পরে জাদেজার হাহে পতন হয় কুশালের।

তবে নেপালের ব্যাটারদের আসা যাওয়ার মধ্যে ২৮তম ওভারের দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের দশম ফিফটির দেখা পান আসিফ। ফিফটির পর ইনিংস লম্বা করতে পারেননি নেপালের উইকেটরক্ষক ব্যাটার। ২৯.৫ ওভারে দলীয় ১৩২ রানে মোহাম্মদ সিরাজের বলে শর্ট কভার অঞ্চলে কোহলির হাতে ধরা দেন আসিফ। ফেরেন ৯৭ বলে ৫৮ রান করে।

৩৮তম ওভারে মাঠে বৃষ্টি হানা দেয়। বৃষ্টির আগে নেপালের সংগ্রহ ছিল ৩৭.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান। এক ঘণ্টারও বেশি সময় পর মাঠে গড়ায় খেলা। মাঠে ফিরে সংগ্রহ বাড়াতে থাকে দিপেন্দ্র সিং আইরি ও সোমপাল কামি।

দলীয় ১৯৪ রানে ভাঙে নেপালের সপ্তম উইকেট জুটি। লেগ বিফোরের ফাঁদে পেলে দিপেন্দ্র সিংকে ফেরান হার্দিক পান্ডিয়া। ২৫ বলে ২৯ রান করেন দিপেন্দ্র।

এরপর সন্দ্বীপ লামিচানেকে সঙ্গী করে দলীয় দুইশত রান পার করেন সোমপাল কামি। ৪৮তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ২২৮ রানে মোহাম্মদ শামির বলে কিশানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সোমপাল। ৫৬ বলে ৪৮ রানের ইনিংস খেলেন তিনি।

এক বল পরেই রানআউট হয়ে ফিরে যান লামিচানে। ১৭ বলে ৯ রান করেন নেপাল লেগ স্পিনার। এরপর ৪৯তম ওভারের দ্বিতীয় বলে গুটিয়ে যায় নেপালের ইনিংস। ললিত রাজবংশীকে ফেরান সিরাজ।

ভারতীয় বোলারদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সিরাজ। এ ছাড়া হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি ও শার্দুল ঠাকুর নেন একটি করে উইকেট।

শুরুর আগেই এশিয়া কাপ শেষ এবাদতের!
যদিও এবাদতের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিনহাজুল আবেদিন নান্নুর মতে, আগামীকাল এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। বিসিবির প্রধান নির্বাচক এ প্রসঙ্গে ঢাকা পোস্টকে বলেন, 'এখনো স্পষ্ট করে বলা কঠিন। এখনো কোনো মেইল পায়নি। কালকে জানিয়ে দেওয়া হবে। তবে অবশ্যয় এবাদতের খেলা নিয়ে শঙ্কা রয়েছে।'

বাম পায়ের পেশির চোটে পড়ে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজের দ্বিতীয় ওয়ানডে চলাকালেই মাঠ ছেড়েছিলেন এবাদত। আফগানিস্তানের ইনিংসের ৪২তম ওভারের তৃতীয় বলটি করার সময় লাফ দিতে গিয়ে আম্পায়ার গাজী সোহেলের কাঁধে বাড়ি খায় এবাদতের হাত। আর এমন ধাক্কা খেয়ে রানআপে নিজেকে ঠিকঠাক থামাতে পারেননি। ফলে পেছন ঘুরে পড়ে যান মাটিতে, তখনই পায়ে আঘাত পান এবাদত।

এরপর তাকে ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়। কিন্তু এই সময়ে চোট গুরুত্বর অনুধাবন করতে পেরে এই পেসারকে নিয়ে নতুন পরিকল্পনা করেন ফিজিও। ধারণা করা হয়েছিল, এশিয়া কাপ দিয়ে আবারও মাঠে ফিরবেন তিনি। তাই আসন্ন এই আসরের স্কোয়াডেও রাখা হয়েছিল তাকে। তবে পুরোপুরি ফিট না হওয়ায় এই পেসারকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট।

এবাদতের বদলি হিসেবে স্কোয়াডে সুযোগ মিলতে পারে অতিরিক্ত স্কোয়াডে থাকা তানজিম সাকিবের। এই তরুণ পেসার আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় আছেন।