এশিয়ান সময় - : ট্যুরিজম

সেন্ট মার্টিনের মহাপরিকল্পনা প্রণয়ন প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে, জানালো পরিবেশ মন্ত্রণালয়
শুক্রবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দ্বীপের প্রতিবেশ পুনরুদ্ধারে পর্যটন নিয়ন্ত্রণসহ নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। গত এক বছরে পরিবেশ সংরক্ষণ, বন ও জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের শপিংমলগুলোতে নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধ, অবৈধ ইটভাটা উচ্ছেদ, সীসা কারখানা বন্ধ, শব্দদূষণ রোধে তরুণদের সম্পৃক্তকরণ এবং পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ সরবরাহে যৌথ প্রকল্প চালু করা হয়েছে। বায়ু দূষণ নিয়ন্ত্রণে ‘জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা’ প্রণয়ন করা হয়েছে। ঢাকার সাভার ও আশুলিয়াকে ‘দূষিত বায়ুমণ্ডল’ এলাকা ঘোষণা প্রক্রিয়াধীন রয়েছে। গাজীপুরের গাছা খাল দূষণকারী নয়টি কারখানার সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

বন ও বন্যপ্রাণী সংরক্ষণে কক্সবাজার ও সোনাদিয়ায় ১০ হাজার ৩২২ একর বনভূমি পুনরুদ্ধার করা হয়েছে, পূর্বাচলের ১৪৪ একর জমি বিশেষ জীববৈচিত্র্য এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। ইউক্যালিপটাস ও আকাশমনি চারা উৎপাদন ও রোপণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি মধুপুর শালবন পুনরুদ্ধার এবং হাতির চলাচলের পথ তৈরির কাজ চলছে।

বন্যপ্রাণী সুরক্ষায় ১৫৯টি ‘এলিফ্যান্ট রেসপন্স টিম’ গঠন, দেশীয় ময়ূর পুনঃপ্রবর্তন, বিপন্ন প্রজাতি সংরক্ষণ এবং জলাভূমিকে অভয়ারণ্য ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে। ২৯৩টি অভিযানে ৫ হাজার ৬৮৪টি প্রাণী উদ্ধার করা হয়েছে। জাতীয় উদ্যান ও ইকোপার্কে প্লাস্টিক ব্যবহার এবং পিকনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় ৩৫১ কোটি টাকার ৪১টি প্রকল্প অনুমোদন পেয়েছে। ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ’ও চূড়ান্ত হয়েছে।

পরিবেশ মন্ত্রণালয়ের মতে, এসব উদ্যোগ পরিবেশ সুরক্ষায় নতুন মানদণ্ড স্থাপন করেছে এবং জলবায়ু সহনশীল টেকসই বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নাগরিকত্ব সনদ ছাড়াই এনআইডি করতে পারবে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশিরা
সম্প্রতি এনআইডির সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন সই করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

এনআইডি শাখা জানিয়েছে, প্রবাসে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি কার্যক্রম সহজ করতে ও মাঠ পর্যায়ে সব অফিস থেকে বিড়ম্বনামুক্ত সেবা নিশ্চিত করতে লক্ষ্যে নির্বাচন কমিশন কয়েকটি নির্দেশনা দিয়েছে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে-

১. নাগরিকত্ব আইন, ১৯৫১; বাংলাদেশ নাগরিকত্ব (অস্থায়ী বিধানাবলী) আদেশ, ১৯৭২ অনুসারে যেসব ব্যক্তি বাংলাদেশের নাগরিক তাদের জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সনদ দাখিলের প্রয়োজন নেই। এই আইন ও আদেশ অনুযায়ী আবেদনকারীর পিতা/মাতা অথবা দাদা-দাদির বাংলাদেশি নাগরিক হওয়ার স্বপক্ষে প্রমাণ হিসেবে তাদের জাতীয় পরিচয়পত্র/বাংলাদেশি পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/অনলাইন জন্ম সনদ/অনলাইন মৃত্যু সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এবং সংশ্লিষ্ট সিটি করপোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ হতে ইস্যুকৃত নাগরিক সনদের কপি দাখিল করতে হবে।

২. কোনো বাংলদেশি প্রবাসী অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে ইস্যুকৃত দ্বৈত নাগরিকত্ব সনদ গ্রহণ করে থাকেন, তাহলে তাকেও জাতীয় পরিচয় প্রদান ও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে।

৩. বাংলাদেশ নাগরিকত্ব (অস্থায়ী বিধানাবলী) বিধান, ১৯৭৮ এর বিধান-৪ অনুযায়ী বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকের ক্ষেত্রে জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য সুরক্ষা সেবা বিভাগ হতে ইস্যুকৃত নাগরিক সনদ, বিবাহের প্রমাণপত্র ও স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে।

৪. বাংলাদেশের কোনো নাগরিক যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করার শর্তে বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করেন, উক্ত বিষয়টি উপযুক্ত সাক্ষ্য-প্রমাণ সাপেক্ষে নির্বাচন কমিশন ওই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বাতিল করে ভোটার তালিকা হতে তার নাম কর্তন করা জন্য নির্দেশনা দিতে পারবে।

৫. প্রবাসী বাংলাদেশিদের দাখিলকৃত জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদনগুলো প্রাপ্তির পর বায়োমেট্রিক তথ্য গ্রহণসহ সাত কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি এবং দুই কার্যদিবসের মধ্যে ডাটা আপলোড নিশ্চিত করতে হবে।

৬. প্রবাসে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাংলাদেশের সংবিধান, নাগরিকত্ব আইন, ভোটার তালিকা আইন, জাতীয় পরিচয় নিবন্ধন আইন এবং এ সংক্রান্ত সব বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে। নতুন এই পরিপত্র অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয় থেকে ২০২২ সালের ১২ এপ্রিল জারিকৃত স্মারকটি বাতিল করা হলো।

৩ দিনের জন্য তাবলিগ জামাতে ‘কাবিলা’
তবে দেখা যায়নি কাবিলা’খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশকে। যা নিয়ে ইতিমধ্যেই কথা উঠেছে নেটদুনিয়ায়।জানা গেছে, হাবু ভাইয়ের বিয়ের সময়টাতে ৩ দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন পলাশ।

আর সেকারণে বিয়েতে উপস্থিত হতে পারেননি তিনি।একাধিক ঘনিষ্ঠ সূত্র বলছে, পলাশ ছোটবেলা থেকেই তাবলিগ জামাতে যান। মাঝে অনেক দিন দূরে ছিলেন। তবে গত ২৪ আগস্ট তিনি ৩ দিনের জন্য তাবলিগ জামাতে যান। ইবাদত শেষে বাসায় ফেরেন ২৭ তারিখ।

এছাড়াও চাষী আলমকে জিজ্ঞেস করা হলে তিনিও বলেন, ‘পলাশ তাবলিগ জামাতে গিয়েছে তিন দিনের জন্য। তাই সে বিয়েতে আসতে পারেনি।এদিকে, সম্প্রতি পলাশের তাবলিগ জামাতে অংশ নেওয়া একটি ভিডিও ফেসবুকে ভাইলার হয়েছে।

যেখানে দেখা যায়, পলাশ মসজিদের ভেতর ধর্মগ্রন্থ পাঠ করছেন, সামনে মুসল্লিরা বসে তা শুনছেন। ছড়িয়ে পড়া ভিডিও সম্পর্কে পলাশ নিজেই কথা বলেছেন। জানিয়েছেন, তিনি ৩ দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন।