এশিয়ান সময় - : রাজনীতি
ডিসেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা
বুধবার (২৯ অক্টোবর) বিকালে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।
এর আগে আজ বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলমসহ আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। তবে এবারের নির্বাচনে গত ৩ নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের রাখা হবে না।
শফিকুল আলম জানান, নির্বাচন ঘিরে দেশের ভেতরে-বাইরে থেকে ‘এআই’ দিয়ে সামাজিক মাধ্যমে নানা অপপ্রচার হতে পারে। উচ্চপর্যায়ের বৈঠকে তা ঠেকানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া সামাজিক মাধ্যমে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের জন্য কমিটি করা হবে।
প্রধান উপদেষ্টার বরাতে তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন বানচালে দেশের ভেতর থেকে, বাহির থেকে অনেক অপশক্তি কাজ করবে। বড় শক্তি নিয়ে তারা নির্বাচন বানচালে চেষ্টা করবে। হঠাৎ আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড়-ঝাপ্টা আসুক আমাদের সেটা অতিক্রম করতে হবে।
ডাকসু নির্বাচন; বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির মোড় ঘোরানো অধ্যায়!
২০২৫ সালের ডাকসু নির্বাচন, দীর্ঘ সময়ের রাজনৈতিক নিষ্ক্রিয়তা ও ছাত্ররাজনীতির অধঃপতনের পর, শুধু একটি বিশ্ববিদ্যালয় নির্বাচনে সীমাবদ্ধ নয়; বরং দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মোড় হতে যাচ্ছে।
নির্বাচনের বিশেষত্ব:
এই বছরের ডাকসু নির্বাচনকে বিশেষ করে তুলেছে কয়েকটি দিক। দীর্ঘ ব্যবধানের পর নিয়মিত নির্বাচন;পূর্বের অনিয়ম ও স্থবিরতার পর এবার একটি তুলনামূলকভাবে অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রজন্ম পরিবর্তনের প্রতিফলন স্বরূপ আজকের শিক্ষার্থীরা ডিজিটাল যুগে বেড়ে ওঠা, যারা স্বাধীন চিন্তা, স্বচ্ছতা ও রাজনৈতিক জবাবদিহিতাকে সর্বাধিক গুরুত্ব দেয়। ভোটারদের সক্রিয় অংশগ্রহণ যেখানে পূর্বের তুলনায় ভোটার উপস্থিতি ছিল অনেক বেশি, যা ছাত্রসমাজের রাজনৈতিক সচেতনতার প্রতিফলন।
চলমান প্রক্রিয়া:
এটি প্রথম নির্বাচন কার্যক্রম সচল হওয়ার পর (মে ১৯৯০ পরবর্তী) যা সমালোচনা মুক্ত ও অংশগ্রহণমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে; ভোটগ্রহণ ও গণনা একইদিনে অনুষ্ঠিত হবে।প্রার্থী তালিকায় ৪৭১ জন প্রার্থী ২৮টি কেন্দ্রীয় পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ।ভোটার তালিকায় মোট ৩৯,৭৭৫ জন নিবন্ধিত ভোটার রয়েছেন, যার মধ্যে ১৮,৯৫৯ জন নারী এই নির্বাচনের মোর ঘোরানোর ক্ষমতা রাখেন ।
নির্বাচনী ইস্তেহার ও প্রভাবকারী প্রতিশ্রুতি:
ইসলামী ছাত্র শিবির–সমর্থিত “শিক্ষার্থী জোট” এর নারী নিরাপত্তা, খাবার ও চিকিৎসা নিশ্চয়তা সংক্রান্ত প্রতিশ্রুতি।
বামমুখী “প্রতিরোধ পরিষদ” (Resistance Council) ১৮-দফা ইস্তেহারে শিক্ষার মানোন্নয়ন, গবেষণার অগ্রাধিকার, হিংসা ও হল আধিপত্য নির্মূল, নারী-বন্ধু ক্যাম্পাসে রূপান্তর, বিশ্ববিদ্যালয় পরিচালিত খাবারবাড়ির প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত ।
বিএনপি-সমর্থিত (JCD) প্যানেল তাদের শপথে রাজনৈতিক শালীনতা, প্রতিপক্ষের প্রতি সম্মান, গণরুম–গেস্টরুম হীন, জবরদস্তি-হীন নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার অঙ্গিকার অন্তর্ভুক্ত ছিল।
মহিলা ভোটারদের গুরুত্ব :
প্রার্থীরা নারীর নিরাপত্তা, আবাসনের সমস্যা ও “এক বিছানা, এক শিক্ষার্থী” নীতি প্রণয়ের প্রতিশ্রুতি দিয়েছেন।
ডিজিটাল প্রভাব ও অনলাইন প্রচারণার অস্পষ্টতা (“auto-turfing”):
অনলাইনে প্রচারাভিযান ছিল অনেকটাই সংগঠিত ও স্বয়ংক্রিয়;যা প্রকৃত জনমতের সাথে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
জাতীয় রাজনীতিতে প্রভাব:
ডাকসু নির্বাচন ২০২৫ একটি ন্যূনতম ভয়মুক্ত এবং স্বচ্ছ নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, যা আগামী জাতীয় নির্বাচনেও সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রভাবক হিসাবে বিবেচিত হতে পারে।নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ, এবং নারী-বন্ধু প্রতিশ্রুতি, জাতীয় রাজনীতিতে নারী প্রভাব বৃদ্ধি ও নীতি-ভিত্তিক রাজনীতির দিকে মোড় নির্দেশ করে।স্বাধীন ও ভিন্নমত প্রদর্শকদের প্রতি শ্রদ্ধা, মূল দলে রাজনীতির সংস্কৃতিতে পরিবর্তন আনার সম্ভাবনাকে শক্তিশালী করছে।ডিজিটাল প্রচারণা ও তথ্য যুদ্ধ, সরল জনমতের ভিত্তিতে রাজনীতির গঠন ও প্রচারে সতর্কতা প্রয়োজনীয়তা তুলে ধরে।যদি নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, তাহলে এটি সরকার ও নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে, যা জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ও অংশগ্রহণ লক্ষ্যে গুরুত্বপূর্ণ।
ডাকসুর নির্বাচনী ফলাফল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি বার্তা বহন করে। জনগণ এখন পরিবর্তন ও তরুণ নেতৃত্বের দিকে ঝুঁকছে।ছাত্ররা আর কেবল দলীয় রাজনীতির প্রতীক নয়; তারা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নীতি-ভিত্তিক শিক্ষাঙ্গন ও রাজনৈতিক সংস্কৃতির নতুন রূপরেখার দিকে বাংলাদেশকে নতুনভাবে চিন্তা করার নির্দেশনার কথা বলছে।
ইতিহাসে স্থান:
১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতোই ডাকসু নির্বাচন ২০২৫ এক নতুন ইতিহাস রচনা করেছে। এই নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে “প্রজন্মের রূপান্তর” অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।
দীর্ঘ বিরতির পর সম্পূর্ণ নতুন প্রজন্মের স্বচ্ছ, ভাবনায় উদার অংশগ্রহণ, নারী ভোটারদের গুরুত্ব, ও জবাবদিহিতা-ভিত্তিক ইস্তেহারগুলো।জাতীয় রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে ডাকসু নির্বাচন একটি মাইলফলক, যা নির্বাচন-সংস্কৃতিতে এক নতুন অধ্যায় উন্মোচিত করতে পারে।
পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম: আসিফ মাহমুদ
আশিকুর ইংরেজি বিভাগের ২২-২৩ সেশনের শিক্ষার্থী। তিনি ডাকসুতে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। আশিকুর তার ইশতেহারে লিখেছেন, “ডাকসুতে আগুন লাগাতে চলে এলাম বন্ধুরা”।
মূলত ‘দ্য ওয়ারটাইম কনসিলিয়ার (যুদ্ধকালীন পরামর্শদাতা) ফ্রম দ্য গডফাদার’।”
তিনি উল্লেখ করেছেন, “আপনি যদি অ্যানিমে ও মুভি লভার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ওটাকু (কাল্পনিক চরিত্র) কে ভোট দিবেন।” আশিকুর ভোট দেওয়ার যুক্তি হিসেবে উল্লেখ করেছেন, “আনরেস্পনসিভ- গভীর রাতে কোনো সমস্যায় পড়লে আমাকে ফোন দিলে অবশ্যই আমাকে পাবেন না। কারণ আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। বাইকও নেই যে একটান দিয়ে চলে যাব।”
“তো ভোটাররা এই জায়গায় খেয়াল রাখবেন, বিশেষ করে হল সংসদে- যেকোনো সমস্যায় পড়লে কাকে ফোন দিলে পাওয়া যাবে। যদিও প্রক্টোরিয়াল টিমকে ফোন করলেও যথেষ্ট সাড়া পাবেন।”
তিনি এক্সপোজের বিষয়ে উল্লেখ করেছেন, “এক্সপোজ- যেহেতু অন্যায়-অনিয়ম একদমই সহ্য করতে পারি না, তো যদি অন্য সদস্যরা একটুও অনিয়ম বা সিকি পয়সার কমিশনবাজি করে, তাদের এক্সপোজ করে দেব। তো যাদের সিলেটের পাথরচুরির সর্বদলীয় ঐক্যর মতো কিছু করার ইচ্ছা আছে, তারা আমাকে ভোট দিবেন না।”
তিনি উল্লেখ করেছেন, “আর সবই আল্লাহর হাতে। আর নিশ্চয়ই আমার জন্য আমার রবই যথেষ্ট।”
তিনি উল্লেখ করেছেন, “এটা জেন-জি এর জন্য। আমার পোস্টার, প্রচারণা সব জেন-জি স্টাইলেই হবে।”
ঢাকার বাইরে মব চলছে, কমাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
তবে দেশের বিভিন্ন এলাকায় এখনো মব জাস্টিস চলছে, তবে সরকার তা কমাতে চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে আইন-শৃঙ্খলা বাহিনীর ১২তম সভা করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘মব জাস্টিস কিভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। আমি বলব না যে মব জাস্টিস এলিমিনেট (বন্ধ) হয়ে গেছে। এখনো মব হচ্ছে, যেমন কিছুদিন আগে রংপুরে একটা মব জাস্টিস হয়েছে। ঢাকাতে মব জাস্টিস কমেছে। কিন্তু আশপাশ এলাকায় মব জাস্টিস হয়েই যাচ্ছে। আমরা চেষ্টা করছি যতটা কমিয়ে আনা যায়।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীতে ২৫ হাজার ৮৭১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা।
তিনি জানান, পুলিশ বাহিনীতে ১৫ হাজার ৮৫১ জন, বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ৪ হাজার ৪৬৯ জন ও আনসার ৫ হাজার ৫৫১ জন নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ফায়ার সার্ভিসে ২০৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
ধানমণ্ডি ৩২ নম্বরে আলোচিত রিকশাচালক প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘‘এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটা বক্তব্য দেওয়া হয়েছে। এরপর তো আমাদের আর কোনো কথা নেই।”
নিজের নয়, জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: প্রধান উপদেষ্টা
সম্প্রতি মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “এটা আমার নয়, এটা সেইসব মানুষের চাওয়া, যারা পরিবর্তন চেয়েছেন। আমি শুধু তাদের সহায়তা করছি।”
প্রধান উপদেষ্টা জানান, দায়িত্ব পালনে অসুবিধা রয়েছে এবং অনেক পক্ষ তা ব্যাহত করার চেষ্টা করছে। তাঁর ভাষায়, “বাংলাদেশ থেকে বিতাড়িত রাজনৈতিক উপাদানগুলো পুরো ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।”
ভোটের অপেক্ষায় থাকা তরুণ প্রজন্মের প্রসঙ্গ টেনে ড. ইউনূস বলেন, “গত দেড় দশকে অনেক তরুণ ভোটার হয়েছেন। কিন্তু কেউ ১০ বছর ধরে, কেউবা ১৫ বছর ধরে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। এবার তাঁরা প্রথমবারের মতো ভোট দিতে পারবেন।”
সাক্ষাৎকারে ড. ইউনূস রোহিঙ্গা সংকট মোকাবিলায় মালয়েশিয়ার প্রভাব কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, আসিয়ানের সভাপতি হিসেবে দেশটির নেতৃত্ব এ সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রধান উপদেষ্টা জানান, গত ১৮ মাসে নতুন করে দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এর সঙ্গে আগেই থাকা ১২ লাখ শরণার্থী যুক্ত হওয়ায় সংকট আরও জটিল হয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র তহবিল বন্ধ করে দেওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।
ড. ইউনূস আরও বলেন, এ সংকটের স্থায়ী সমাধানের জন্য আগামী কয়েক মাসে তিনটি আন্তর্জাতিক সম্মেলন হবে—আগস্টে কক্সবাজারে, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে এবং বছরের শেষে কাতারের দোহায়।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ১১ আগস্ট সফরে যান ড. ইউনূস। লালগালিচা সংবর্ধনা, গার্ড অব অনার ও গান স্যালুটের মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হয়।
তিন দিনের সফরে তিনি দ্বিপাক্ষিক বৈঠকসহ একাধিক আলোচনায় অংশ নেন। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য ও গবেষণা প্রতিষ্ঠান নিয়ে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় হয়।
সফরের দ্বিতীয় দিনে মালয়েশিয়ার ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পান ড. ইউনূস। ১৪ আগস্ট রাতে তিনি দেশে ফেরেন।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথগ্রহণের ভিডিও ভাইরাল
বৃহস্পতিবার রাত ৯টার দিকে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি প্রচার করা হয়।
শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত ভিডিওটি ৩.৮ মিলিয়ন ভিউ হয়েছে এবং তাতে ২০ হাজার মানুষ মন্তব্য করেছেন।
ভিডিওতে দেখা যায়, মাস্ক পরা ৩০-৩৫ বছর বয়সী একজন যুবক তার সামনে দাঁড়ানো ৪০-৫০ জন নেতাকর্মীকে শপথ পড়াচ্ছেন। তার পেছনে একটি ব্যানারে লেখা রয়েছে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ৫০তম শাহাদাত বার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। ব্যানারের নিচে আরো লেখা রয়েছে, শরীফ আহমেদ এমপি, তারাকান্দা উপজেলা আওয়ামী লীগ, ময়মনসিংহ।
তবে এই শপথ অনুষ্ঠানটি কোথায় অনুষ্ঠিত হয়েছে সে ব্যাপারে ময়মনসিংহের পুলিশ প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা কেউ নিশ্চিত করতে পারেননি।
শপথ অনুষ্ঠানে বলতে শোনা যায়, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজ ১৫ আগস্ট। বাঙালি জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আমি শপথ করিতেছি যে, লুটপাটকারী, প্রতারক, বাটপার, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, হত্যাকারী, ধর্ষণকারী, রাজাকার ইউনূস গংদের হাত থেকে দেশকে মুক্ত করে বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপাকে ফিরিয়ে আনতে ময়মনসিংহ-২ ফুলপুর ও তারাকান্দা আসনের সাবেক মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয়ের নেতৃত্বে ময়মনসিংহ আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
ফেসবুকে ছড়িয়ে পড়া এ ভিডিওর ব্যাপারে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, ভিডিওটি ছাড়ার পর থেকে আমরা বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিয়েছি। এটি তারাকান্দা উপজেলার কোনো স্থানে নয়। ভিডিওতে যে লোকেশন দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে এটি হাওর অঞ্চলে কোনো রিসোর্টে এই ভিডিওটি করা। এমন কোন স্থাপনা তারাকান্দায় নেই।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদী জানান, এই ভিডিওটি ফুলপুর উপজেলার কোনো স্থানে করা হয়নি। প্রশাসন এ ব্যাপারে নজরদারি রাখছে। ভিডিওতে যে সকল যুবকদের দেখা গেছে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে, ফুলপুর এলাকার কোনো ব্যক্তি এই ভিডিওতে থাকলে তাকে গ্রেপ্তার করা হবে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আব্দুল্লাহ আল মামুন জানান, তারাকান্দা এবং ফুলপুরের ওসি নিশ্চিত করেছেন, ঘটনাস্থলটি ময়মনসিংহের নয়। তবে ভিডিওতে থাকা মানুষগুলো এই অঞ্চলের হতে পারে। সংশ্লিষ্ট থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে তাদের খুঁজে বের করার জন্য।
সাবেক এমপি মমতাজের পিএসসহ গ্রেপ্তার ৬
শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী মো. মাহমুদুল হাসান (৪০), মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈকন্ঠপুর গ্রামের মো. রতন খান (৪৩), মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সেওতা এলাকার মো. আল-আমীন (৩২), মানিকগঞ্জ সদর উপজেলার চেগারঘোনা গ্রামের মো. আলী বর্দি মিয়া (৭০), শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের মো. জসিম উদ্দিন (৪০) ও দৌলতপুর উপজেলার কলিয়া গ্রামের হাজী মশিউর রহমান (৬৫).
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, মানিকগঞ্জের বিভিন্ন থানায় দায়ের করা রাজনৈতিক মামলাগুলোতে চলমান তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ
এবার এই উপলক্ষে কেক কাটাসহ আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান থাকছে না। খালেদা জিয়ার নির্দেশেই কয়েক বছর ধরে আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করা থেকে বিরত রয়েছে বিএনপি।
তবে সারাদেশের দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুকবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল হবে। এতে নেতারা উপস্থিত থাকবেন।
গত বৃহস্পতিবার বিএনপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার জন্য দোয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধ, ৯০-এর গণতান্ত্রিক আন্দোলন ও ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তবে কেক কাটা কিংবা অন্য কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার জন্য সব নেতাকর্মীর প্রতি আহ্বান জানানো হয়। এদিন খালেদা জিয়ার সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের দেখা করার কথা রয়েছে।
খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান তিনি। ১৯৮১ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী সৈন্যদের হাতে নির্মমভাবে নিহত হলে বিএনপির রাজনীতিতে যুক্ত হন খালেদা জিয়া। দলের নেতাকর্মীদের দাবির মুখে ১৯৮২ সালের ২ জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্য হন।
দীর্ঘ আন্দোলনের মাধ্যমে হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালে খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট জয়লাভের পর সরকার গঠন করে। ওয়ান-ইলেভেনের পর ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়। ২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত বন্দি ছিলেন তিনি। সেই সময় বন্দি অবস্থায় প্রথমবারের মতো জন্মদিন কাটে তার। একাদশ সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা হয় সাবেক এই প্রধানমন্ত্রীর।
পরে করোনা মহামারির কারণে সৃষ্ট পরিস্থিতিতে ছয় মাসের জন্য সাজা স্থগিত করে ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার। ছয় মাস পরপর তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।
গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরদিন খালেদা জিয়ার সাজা বাতিল করে মুক্তি দেন রাষ্ট্রপতি। এর পর ৮ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন। টানা ১৭ দিন চিকিৎসা শেষে ২৫ জানুয়ারি বড় ছেলে তারেক রহমানের বাসায় যান। টানা চার মাস চিকিৎসা শেষে মে মাসে ঢাকায় ফেরেন। এর পর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ অবস্থান করছেন বিএনপি প্রধান।
চাঁদাবাজিতে আমার কোনো সংশ্লিষ্টতা নেই: আসিফ মাহমুদ
তবে জানে আলম অপুর অভিযোগ নাকচ করে আসিফ মাহমুদ দাবি করেন, চাঁদাবাজির ঘটনায় তার সংশ্লিষ্টতা নেই।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, জানে আলম অপুকে ২০২২ সালে চিনতাম। ৫ আগস্টের পর তার সাথে কখনও দেখা বা কথা কথা হয়নি। এ ধরনের ক্লেম আসার পর বেশ অবাক হয়েছি।
তিনি বলেন, চাঁদাবাজির সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই, যা বলা হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। একজনের (অপু) যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে তা জোর করে নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে।
উপদেষ্টা থেকে পদত্যাগ এবং রাজনীতিতে যুক্ত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ বলেন, সবাই শুধু পরিচিতি বেশি হওয়ার কারণে আমার বা মাহফুজ ভাই বা ছাত্র উপদেষ্টাদের কথা বলে থাকেন; কিন্তু এই সরকারে তো আরো অনেকে আছেন, যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে। এখনো হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন, কিংবা নির্বাচনও করবেন। সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরো অনেক হয়তো আছেন। আমি মনে করি, সবারই তফসিলের আগে পদত্যাগ করা উচিত।
তিনি বলেন, আমি নিজে পদত্যাগ করব, কারণ আমি রাজনীতি করব। তবে নির্বাচন করব কি না এখনো ঠিক হয়নি। পদত্যাগ করে এনসিপিতে যোগ দেব কি না তা ঠিক হয়নি এখনো।
খুলনায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে আরো একটি রাষ্ট্রদ্রোহ মামলা
সোমবার (১১ আগস্ট) খুলনার সোনাডাঙ্গা থানায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এমএম মুজিবুর রহমান, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, এস এম কামাল হোসেন ও অ্যাডভোকেট পারভেজ আলম খান। এ ছাড়া মামলায় আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, গত ২২ এপ্রিল খুলনা মহানগরীর ময়লাপোতা থেকে সন্দেহজনকভাবে আওয়ামী লীগ নেতা এম এম মুজিবুর রহমানকে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ করা মোবাইল থেকে জানা যায় হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও জুম অ্যাপসের মাধ্যমে ‘তেরখাদা উপজেলা আওয়ামী লীগ’, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’, ‘বিজয় একাত্তর’ ও ‘জয় বাংলা আমার প্রাণ’ গ্রুপের মাধ্যমে সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্র করা হয়।
এরপর খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) থেকে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রদ্রোহর মামলার অনুমতি চাওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। পরে ৪ আগস্ট রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতি পায় কেএমপি।
এ ঘটনায় সোমবার (১১ আগস্ট) সোনাডাঙ্গা থানায় ছয়জনের নাম উল্লেখসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
বিদ্যাপীঠগুলো গুলো মানুষ তৈরির পাশাপাশি পশুও তৈরি করছে: শিবির সভাপতি
তিনি বলেছেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা আমাদের একটি সনদ নির্ভর ব্যবস্থার মধ্য দিয়ে নিয়ে যায়। এ ব্যবস্থায় একজন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেও দিন শেষে মানুষ হচ্ছেন কিনা, তার কোনো প্রাতিষ্ঠানিক হিসাব নেই। নেই সামাজিক কিংবা রাষ্ট্রীয় কোনো হিসাবও।
রোববার (১০ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের একটি কনভেনশন সেন্টারে তিনি এসব কথা বলেন। ইসলামী ছাত্রশিবির মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
শিবির সভাপতি বলেন, বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ ছিলেন আগ্রাসনবাদী আধিপত্যবাদীদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি তার সহপাঠীদের নামাজের দিকে আহ্বান করতেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। এ কারণে তার সহপাঠীরাই তাকে সাপের মতো পিটিয়ে হত্যা করেছে। যারা তাকে হত্যা করেছে, তারাও নিশ্চয়ই সমান মেধাবী ছিল; কিন্তু তাদের মধ্যে একটি জিনিসের অভাব ছিল, তা হলো মানবতা। তাই আমাদের আগে মানুষ হতে হবে।
সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনের একটি পর্যায়ে গিয়ে তোমাদের কেউ কেউ শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, পুলিশ, ব্যবসায়ী কিংবা রাজনীতিবিদ হবে। তাই আহ্বান করব, তোমরা যে যে সেক্টরেই যাও না কেন, মানবিক গুণাবলী ধরে রেখো।
তিনি পরামর্শ দেন, ডাক্তার হও; তবে এমন ডাক্তার নয়, যে চেয়ে চেয়ে দেখবে রোগী মারা যাচ্ছে কিন্তু পেমেন্ট না দেওয়া পর্যন্ত চিকিৎসা করবে না। প্রকৌশলী হও; তবে এমন প্রকৌশলী নয়, যে নিজের জ্ঞান দিয়ে রাষ্ট্রের অর্থ লোপাট করে নিজের পকেট ভারি করে। এমন ব্যবসায়ী নয়, যে ওয়ার্ল্ড ব্যাংকিং সেক্টরে অবস্থানধারী বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি ব্যাংককে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে ফেলে। এমন ব্যবসায়ী হও, যে পুরো সমাজকে আলোকিত করতে ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।
মহানগর উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামী নেতা ডা. আবু নাসের, ডা. একেএম ফজলুল হক, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তানভীর মো. হায়দার আরিফ, ছাত্রশিবির কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দীন আবির।
রাজউকের প্লট দুর্নীতি মামলায় হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
সোমবার (১১ আগস্ট)  ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালত এসব মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করবেন। দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মীর আহমেদ আলী সালাম বলেন, রাষ্ট্রপক্ষ থেকে ইতোমধ্যে এই তিন মামলায় বাদীদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। আশা করি, আজকে তারা আদালতে উপস্থিত হবেন। তিন মামলার বাদীরা হলেন, দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান।
এর আগে, গত ৩১ জুলাই এই মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। ওইদিন আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পৃথক তিন মামলায় শেখ হাসিনাসহ ১২ জন, সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।
আসামিদের মধ্যে আরও রয়েছেন, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য সামসুদ্দীন আহমদ চৌধুরী, পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।
প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬ মামলা দায়ের করে দুদক। সম্প্রতি সবগুলো মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাচ্ছেন আজ
সোমবার (১১ আগস্ট) দুপুরে মালয়েশিয়ার উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন।
তার সফরে অভিবাসন ও বিনিয়োগ ইস্যু গুরুত্ব পাবে। এ ছাড়া দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
হাসিনা-ইউনূস দ্বন্দ্বে আমি ‘বলির পাঠা’: টিউলিপ
বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি হিসেবে প্রভাব খাটিয়ে টিউলিপ মায়ের, ভাইয়ের ও বোনের জন্য ঢাকার পূর্বাচলে একটি জমি নিশ্চিত করেছিলেন। তিনি এই অভিযোগকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে মন্তব্য করেন। তার ও আরও ২০ জনের বিরুদ্ধে বিচার শুরুর তারিখ নির্ধারিত হয়েছে ১১ আগস্ট। তিনি ব্যক্তিগতভাবে বা ভিডিও কনফারেন্সে হাজির হবেন কিনা- এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।
টিউলিপ সিদ্দিক জানান, তিনি ব্রিটিশ আইনজীবী হুগো কিথ কেসির পরামর্শ নিচ্ছেন। এখনো তিনি কোনো আনুষ্ঠানিক সমন পাননি।
তিনি বলেন, ‘আমি যেন এক ধরনের ‘কাফকায়েস্ক দুঃস্বপ্নে’ আটকে আছি, যেখানে আমাকে বিদেশে বিচারের মুখোমুখি করা হচ্ছে অথচ আমি এখনো জানি না অভিযোগগুলো আসলে কী।’
‘কাফকায়েস্ক দুঃস্বপ্ন’ এমন পরিস্থিতিকে নির্দেশ করে, দুঃস্বপ্নের মতো জটিল, উদ্ভট ও অযৌক্তিক, যা নিপীড়ক আমলাতন্ত্রের সঙ্গে সম্পর্কিত।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকলেও দোষী সাব্যস্ত হলে বিষয়টি নতুন করে পরীক্ষার মুখে পড়তে পারে।
গত বছরের জুলাইয়ে লেবার পার্টি ক্ষমতায় আসার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী সিদ্দিক অর্থনৈতিক সচিব ও সিটি মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। তিনি আর্থিক খাত পর্যালোচনায় সক্রিয়ভাবে কাজ করছিলেন। তবে এসময় পাঁচ হাজার মাইল দূরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছিল। ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ১৫ বছরের শাসন ক্ষমতা ভেঙে পড়ে। হাজারো মানুষের মৃত্যুর পর তিনি ও তার বোন শেখ রেহানা ভারত পালিয়ে যান।
১৯৭৫ সালের ১৫ আগস্টের সামরিক অভ্যুত্থানে টিউলিপ সিদ্দিকের নানা ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান প্রায় পুরো পরিবারসহ নিহত হন। সেই ট্র্যাজেডি মাথায় রেখেই এই নারী রাজনীতিক বলেন, ‘আমি আমার খালার পক্ষে সাফাই গাইতে আসিনি। বাংলাদেশের জনগণ যেন প্রয়োজনীয় ন্যায়বিচার পায়, সেটাই চাই।’
টিউলিপের দাবি অনুযায়ী, ২০২৪ সালের শেষ দিকে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও শেখ হাসিনার ‘রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী’ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই, বাংলাদেশের রাজনীতি তার জীবনে প্রভাব ফেলতে শুরু করে। অচেনা কিছু ওয়েবসাইটে খবর ছাপা হতে থাকে যে, তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৫০০ কোটি ডলার আত্মসাৎ করেছেন।
এ নিয়ে ২০১৩ সালের এক ছবি সামনে আসে, যেখানে মস্কোতে শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে সিদ্দিককে দেখা যায়। সিদ্দিক ব্যাখ্যা দেন, তিনি ও তার বোন কেবল বেড়াতে গিয়েছিলেন ও শেষ দিনে একটি আনুষ্ঠানিক চায়ের দাওয়াতে দুই মিনিটের জন্য পুতিনের সঙ্গে তার দেখা হয়েছিল।
টিউলিপের বিরুদ্ধে আরেকটি অভিযোগ হলো- ২০০৪ সালে লন্ডনের কিংস ক্রস নামক এলাকায় তাকে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন এক ব্যবসায়ী। টিউলিপের খালা শেখ হাসিনার দলের ঘনিষ্ঠ লোকজনের সঙ্গে ওই ব্যবসায়ীর যোগাযোগ ছিল। এ বিষয়ে টিউলিপ সিদ্দিকের দাবি, ওই ব্যক্তি রাজনৈতিকভাবে সক্রিয় নন ও তাকে ভোটও দেননি।
আগের এক সাক্ষাৎকারে ভুলবশত তিনি বলেছিলেন, ফ্ল্যাটটি তার বাবা-মা কিনেছেন, যা নাকি বৃদ্ধ মা-বাবা ‘দুর্বল স্মৃতির’ কারণে হয়েছিল। অর্থাৎ তার মা-বাবা হয়তো কখনো ভুলবশত বলেছিলেন, ফ্ল্যাটটি তারা কিনেছিলেন।
এছাড়া প্রশ্ন ওঠে- কেন তিনি ক্রিকলউডে নিজের বাড়ি থাকা সত্ত্বেও এক বাংলাদেশি বংশোদ্ভূত ডেভেলপারের বাড়িতে থাকছিলেন। সিদ্দিক জানান, নিরাপত্তা হুমকির কারণে তাকে হঠাৎ বাড়ি বদলাতে হয়েছিল ও পরিচিত একজনের কাছ থেকে তিনি ওই বাড়ি ভাড়া নিয়েছিলেন।
বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগের পর তিনি নিজেই মন্ত্রীদের নৈতিক মানদণ্ডবিষয়ক স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে নিজেকে উপস্থাপন করেন। দুই সপ্তাহের গভীর তদন্ত শেষে ম্যাগনাস তাকে কোড লঙ্ঘনের অভিযোগ থেকে মুক্ত করেন। তবে ম্যাগনাস বলেন, পারিবারিক সম্পর্কের কারণে সৃষ্ট সুনামের ঝুঁকি সম্পর্কে আরও সচেতন না থাকা দুর্ভাগ্যজনক। টিউলিপ এ বিষয়ে বলেন, ‘আমি জন্মসূত্রে কার ভাগনি, সেটা তো আমার হাতে নেই।’
স্টারমারের সমর্থন থাকা সত্ত্বেও সরকারে বিভ্রান্তি তৈরি না করার জন্য তিনি পদত্যাগ করেন। স্টারমার তাকে ভবিষ্যতে ফেরার ইঙ্গিত দেন। তবে অভিযোগ থামেনি, আর বাংলাদেশি কর্তৃপক্ষ থেকেও কোনো স্পষ্টতা আসেনি।
বাংলাদেশে প্রতিশ্রুত নির্বাচন এখনো হয়নি। ডোটি চেম্বার্সের আইনজীবীরা আন্তর্জাতিক অপরাধ আদালতে জমা দেওয়ার জন্য সহিংসতার প্রমাণ সংগ্রহ করছেন, যার মধ্যে সাংবাদিক, পুলিশ, সংখ্যালঘু ও সাবেক আওয়ামী লীগের সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর হামলার অভিযোগ রয়েছে।
টিউলিপ জানান, তিনি যুক্তরাজ্যে সফরকালে মুহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা তা প্রত্যাখ্যান করেন। এদিকে, যুক্তরাজ্যের অপরাধ দমন সংস্থা শেখ হাসিনা-সংশ্লিষ্ট দুই ব্যক্তির প্রায় ৯ কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করেছে, যার একটিতে টিউলিপের মা বসবাস করতেন। টিউলিপ বলেন, এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
শেখ হাসিনার ভাগনি বলেন, ‘সত্যি কথা বলতে, আমি এই ইউনুস-হাসিনা দ্বন্দ্বের বলির পাঠা মাত্র। বাংলাদেশে অবশ্যই কিছু মানুষ ভুল কাজ করেছে ও তাদের শাস্তি পাওয়া উচিত। কিন্তু আমি তাদের কেউ নই।’
শিগগিরই আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে: তারেক রহমান
তারেক রহমান বলেন, ‘দেশের অধিকাংশ মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। আমাদের ঐক্যবদ্ধ থেকে মানুষের আস্থার মূল্যায়ন করে দেশকে পুনর্গঠন করতে হবে। আগামী বছর রমজানের আগে নির্বাচনে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়িত হবে, এর পরও অনেক চ্যালেঞ্জ আছে।’
জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের সর্বাত্মক চেষ্টা ও সহযোগিতায় আমরা এদেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সফল হয়েছি।’
স্বৈরাচার সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘স্বৈরাচার এ দেশের অর্থনীতি, স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। তা আবার পুনর্গঠন করবে বিএনপি। সে লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছি আমরা।’
তিনি বলেন, ‘ক্ষমতায় এসে দেশ-বিদেশে দক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষার আলো শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে হবে। তাদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে হবে।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। তাদের মনে আস্থা সৃষ্টি করতে হবে। তাদের নিয়েই আমাদের কাজ করতে হবে।’
নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল ছাত্রদল
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য-প্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম গণমানুষের মতপ্রকাশের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। দিন দিন এর গুরুত্ব ও পরিসর বাড়ছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারে জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্বশীলতা, সহনশীলতা, অন্যান্য সব মত ও পথের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ, গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট, নারীর প্রতি সম্মান, ধর্মীয় সহাবস্থান ও ধর্মীয় বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা অপরিহার্য। এ ক্ষেত্রে সংগঠনের আদর্শ, মূলনীতি, সাংগঠনিক চর্চার সাথে সংগতিপূর্ণ আচরণ করা আবশ্যক। নানা মত ও পথের সংগঠনগুলোর সাথে আমাদের মতাদর্শিক পার্থক্য থাকতে পারে, নানা নীতি ও কর্মপন্থার বিষয়ে বিতর্ক হতে পারে, তবে এ ধরনের বিতর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ ও সম্মানজনক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব নারীর প্রতি শ্রদ্ধাশীল। আমরা সব সময়ই রাজনীতিতে নারীদের অধিকতর অংশগ্রহণকে উৎসাহিত করি। এই বিষয়ে কেউ সংগঠনের দৃষ্টিভঙ্গির সাথে অসামঞ্জস্যপূর্ণ আচরণ করলে সংগঠন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। আমরা সব ধর্মাবলম্বীর ধর্মীয় স্বাধীনতা ও সহাবস্থানের নীতিতে বিশ্বাসী। মুসলিম জনগোষ্ঠীর পর্দার বিধানের বিষয়ে আমরা পূর্ণ শ্রদ্ধাশীল। বিভিন্ন শিক্ষাঙ্গনে যখন সেক্যুলারিজমের নামে পর্দার ওপর কড়াকড়ি আরোপের চেষ্টা করা হয়েছে, আমরা বারবার তার প্রতিবাদ করেছি এবং আগামীতেও করব। আমাদের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সব বিষয়ে বিনয়, পরিশীলতা, সহনশীলতা, সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্যের মূলনীতি অনুসরণ করবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন।
© Bangladesh Journal
বরগুনায় ১৫৮ জন আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা
এ মামলায় আরও একাধিক  অজ্ঞাত আসামী করা হয়েছে। বরগুনা জেলা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলামের ছেলে এস এম নইমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করে।
মামলায় প্রধান অভিযুক্ত করা হয়েছে তৎকালীন বরগুনা -১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। মামলায় বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির, সাংগঠনিক সম্পাদক ও বরগুনা -১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু, সাবেক মেয়র এডভোকেট কামরুল আহসান মহারাজ, সাবেক মেয়র শাহাদাত হোসেন, আমতলী পৌরসভা মেয়র মতিয়ার রহমান, বেতাগী পৌরসভা মেয়র গোলাম কবির, বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বার বার  নির্বাচিত চেয়ারম্যান মনিরুল ইসলাম , তালতলী উপজেলা পরিষদ রেজবিউল কবির জমাদ্দার সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের ১৫৮ জনকে এজাহার ভুক্ত আসামি করা হয়েছে। মামলায় ইতিমধ্যে ১জনকে গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ। গতকাল রাত নয়টার দিকে আমতলী উপজেলার যুগ্ম সাধারন সম্পাদক ও চাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতারুজ্জামান বাদলকে অন্য একটি মামলায় জামিন লাভ করে বের হওয়ার পর সামনের সড়ক থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বরগুনা থানার  বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা থাকায় ও এই মামলার এজাহার ভুক্ত আসামি থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বাদী এস এম নইমুল ইসলাম অভিযোগ করেন গত ২০২৩ সালের ১৭ মার্চ আসামিরা শেখ মজিবুর রহমানের জন্মদিন পালন করে বরগুনা থেকে বিএনপিকে উৎখাত করতে মিছিল নিয়ে এসে জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় তার অফিস কক্ষ তছনছ করে। আসবাব পত্র ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল মালামাল ভাংচুর করে সামনের সড়কে স্তুপ করে। এসময় মামলার এজাহার ভুক্ত অন্য আসামীরা গান পাউডার দিয়ে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে এবং অন্য আসামীরা একাধিক হাতবোমা বিএনপি অফিসে ও বাহিরে ফাটায়। বাদী  অভিযোগ করেন এসময় তাদের দল সরকার পরিচালনা করায় প্রশাসনের কাছে প্রতিকার পায়নি।
এ বিষয়ে বরগুনা সদর থানা অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, বিশেষ ক্ষমতা আইন, স্যাবোটাজ ও বিস্ফোরক আইনে ১৫৮ জন আওয়ামী লীগ ও তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীর নামে একটি মামলা রুজু হয়েছে। মামলায় ১ জনকে গ্রেপ্তার করা হয়ছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণ ছাত্রদল নেতার!
এ ঘটনার পর পর ছাত্রদল থেকে ওই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার চন্ডিগড় গ্রামের মজিুবুর রহমানের ছেলে। আজ বিকেলে দুর্গাপুর পৌরশহরের বিরিশিরি এলাকা থেকে আটক করা হয় তাকে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘নেত্রকোণা শহরের ওই ছাত্রী রাজধানীর একটি কলেজে সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার সাথে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার বাসিন্দা ও জেলা শহরের একটি কলেজের সম্মান তৃতীয় বর্ষের এক ছাত্রের প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি উভয়ের পরিবারের সিদ্ধান্তে তাদের মধ্যে বিয়ে  ঠিকঠাক হয়। এ অবস্থায় তারা আজ সোমবারে দুর্গাপুরে ঘুরতে যায়।’
ওসি আরও বলেন, ‘ছাত্রীর প্রেমিক ও হবু স্বামীর সাথে ছাত্রদল নেতা ফয়সাল আহমেদের বন্ধুত্বের সম্পর্ক ছিল। তারা ফয়সালের কথামতো বিরিশিরিতে একটি হোটেলে ওঠে। আজ বিকেল ৩টার দিকে কলেজছাত্রীকে হোটেলে রেখে খাবার কিনতে যান হবু স্বামী। এ সুযোগে ছাত্রদল নেতা ফয়সাল পুলিশকে ফোনকল করে তার বন্ধুকে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত দাবি করে দ্রুত গ্রেপ্তার করতে বলেন। তখন পুলিশ ওই ছাত্রকে আটক করে। আটক হওয়ার পর ওই ছাত্র পুলিশকে জানান তার হবু স্ত্রী হোটেলের কক্ষে খাবারের জন্য অপেক্ষা করছেন।’
ওসি মাহমুদুল হাসান জানান, ‘ওই ছাত্রকে আটকের সময়ই তার হবু স্ত্রীর কক্ষে ঢুকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন ছাত্রদল নেতা ফয়সাল। পুলিশ ওই ছাত্রকে নিয়ে হোটেলের কক্ষে গেলে দরজা বন্ধ অবস্থায় ছাত্রীর চিৎকার শুনে অভিযান চালায়। এ সময় ছাত্রীকে উদ্ধারসহ ছাত্রদল নেতা ফয়সাল আহমদকে আটক করা হয়। সর্বোচ্চ আধাঘণ্টা সময়ের মধ্যে পুরো ঘটনা হয়েছে।’
ওসি জানান, এ ঘটনায় ছাত্রীটি বাদী হয়ে ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় ফয়সাল আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার ফয়সাল আহামদকে আগামীকাল বুধবার সকালে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী বলেন, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি সুনির্দিষ্ট অভিযোগ থাকায় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয়কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।’
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি
তিনি বলেন, একটি ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৫ বছর জাতির ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য গুম খুন নির্যাতন চালিয়েছে। দীর্ঘ আন্দোলনের পর ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। এ বিপ্লবের পর আমরা নতুন করে বাংলাদেশ গড়ার সৃষ্টি হয়। আমরা আশা করব ন্যূনতম সংসস্কার শেষে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের ঘোষণা দেবেন।
প্রধান উপদেষ্টার বক্তব্যে জিয়াউর রহমানের নাম না বলায় হতাশা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা হতাশ হয়েছি তার বক্তব্যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম একবারের জন্যও উল্লেখ করেননি। কিন্তু এটাই ইতিহাস। আমরা চাই না, আওয়ামী লীগ যেমন ইতিহাস বিকৃতি করেছে, তেমনি এখন আবার ইতিহাস বিকৃত হোক। আমরা আশা করি, প্রকৃত ইতিহাস উপস্থাপনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যত দ্রুত একটি গণতান্ত্রিক সরকারে ফিরে যাব, তত দ্রুত সমস্যার সমধান হয়ে যাবে। আমাদের বিশ্বাস, অতিদ্রুত আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। প্রধান উপদেষ্টার ভাষণে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনে বিএনপির আস্থা আছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন ছয় মাস, এতে কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। আমরা বার বার বলে আসছি স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা না হলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে তা কাটবে না।
বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলে না উল্লেখ করে দলটির এই মহাসচিব বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষা করার স্বার্থে নির্বাচনের কথা বলছে। নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে।  জিয়াউর রহমানের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট শুধু স্বাধীনতার ঘোষণা দেননি, একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধকে সংগঠিত করে ৯ মাস লড়াই করে বিজয় লাভ করে। এই স্বাধীনতার জন্য আমাদের লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছে। আমাদের অসংখ্য মা-বোন তাদের সম্মান হারিয়েছে। অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে এই স্বাধীনতা অর্জন হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, আজ থেকে ৫৪ বছর আগে যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, দুর্ভাগ্যবশত সেই বাংলাদেশের স্বপ্ন আমরা এখন পর্যন্ত পূরণ করতে পারিনি।
শ্রদ্ধা নিবেদনকালে দলটির মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনুসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আ.লীগকে ফেরাতে রাজি একাধিক দল— মধ্যরাতে হাসনাতের বিস্ফোরক স্ট্যাটাস
শুক্রবার (২১ মার্চ) মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এই বিস্ফোরণ মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ।
‘আসন সমঝোতার প্রস্তাব‍‍` পাওয়ার দাবি করে তিনি লিখেছেন, কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে, ‘রিফাইন্ড আওয়ামী লীগ‍‍` নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে।
‘আমিসহ আরও দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় ১১ মার্চ দুপুর আড়াইটায়। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদের বলা হয়-  ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্তসাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগসহ একাধিক বিরোধী দল থাকা না-কি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুইদিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে।‍‍`
তিনি লিখেন, আমাদের আরও বলা হয় যে, রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে, তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে।
এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে, আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন।
এর উত্তরে আমাদের বলা  হয়, আওয়ামী লীগকে ফিরতে কোন ধরণের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে, তার দায়ভার আমাদের নিতে হবে এবং ‍‍`আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক‍‍`।
আলোচনার এক পর্যায় বলি, যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন! অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ‘ইউ পিপল নো নাথিং। ইউ ল্যাক উইজডোম অ্যান্ড এক্সপিরিয়েন্স। উই আর ইন দিজ সার্ভিস ফর এটলিস্ট ফোর্টি ইয়ার্স।তোমার বয়সের থেকে বেশি। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ‍‍`ইনক্লুসিভ‍‍` ইলেকশন হবে না।‍‍`
উত্তরে বলি, ‘আওয়ামী লীগের সাথে কোন ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে, তার দায়ভার আপনাদের নিতে হবে।‍‍`
মিটিং অসমাপ্ত রেখেই চলে আসার কথা উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই আন্দোলনের সময়ও আমাদের দিয়ে অনেককিছু করানোর চেষ্টা করা হয়েছে। কখনো এজেন্সি কখনো বা ক্যান্টনমেন্ট থেকে নানা ধরণের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেয়া হয়েছে। আমরা ওসব চাপে নতি স্বীকার না করে আপনাদের তথা জনগণের উপরেই আস্থা রেখেছি। আপনাদের সাথে নিয়েই হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছি।
নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরেই ভরসা রাখতে চাই। এ পোস্ট দেওয়ার পর আমার কী হবে আমি জানি না। নানামুখী প্রেশারে আমাকে হয়তো পড়তে হবে হয়তো বিপদেও পড়তে হতে পারে। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোন ধরণের আপোষ করার সুযোগ নাই।
জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম। আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই তবে আবারও এই আওয়ামীলীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্রও আমরা উড়িয়ে দিতে পারবো।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সকলের প্রতি আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দিবো না। ৫ আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোন সুযোগ নাই বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে।
নাহিদ ইসলাম বলেন - ধর্ষণ বাড়ছে বিচারহীনতার সংস্কৃতির কারণে
আজ (২০ মার্চ) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহিদ জসিম উদ্দিনের কন্যা ও তার পরিবারের খোঁজ নিতে গিয়ে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি আরও বলেন, শহিদ পরিবারের সদস্য হিসেবে নয়, বরং বাংলাদেশের একজন নাগরিক হিসেবেই আমি ধর্ষণের সুষ্ঠু বিচার চাই। প্রতিটি ধর্ষণের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার হওয়া উচিত। আমরা ভুক্তভোগী পরিবারের পাশে আছি এবং প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসাথে সরকার যে আইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করার দাবি জানাচ্ছি।
শহিদ পরিবারের নিরাপত্তা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সারাদেশে শহিদ পরিবারের সদস্যরা রাজনৈতিক ও সামাজিক অনিরাপত্তার মধ্যে রয়েছেন। এটি নিয়ে প্রশ্ন উঠেছে। সকল নাগরিকদের মতো শহিদ পরিবারগুলোকেও সার্বিক নিরাপত্তা দিতে হবে। তিনি আরও বলেন, এই ঘটনায় দুজন আসামির মধ্যে একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তবে একজন এখনো পলাতক। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পলাতক আসামিকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায়, জাতীয় নাগরিক পার্টি রাস্তায় অবস্থান নেবে।
এ সময় নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব মুজাহিদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাহিদ আহসান প্রমুখ। উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ বাবার কবর জিয়ারত করে নানা বাড়ি ফেরার পথে শহিদের ১৭ বছর বয়সী মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।
তারেক রহমান বলেন ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে
তিনি বলেন, ধর্মীয় উগ্রবাদী ও চরমপন্থীদের প্রতিহতের পাশাপাশি গণহত্যাকারীদের বিচার করাই হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। নির্বাচন না দেওয়ার কারণেই ফ্যাসিস্টদের চরমভাবে বিদায় নিতে হয়েছে। তাই নির্বাচন গুরুত্বপূর্ণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, সরকারের কয়েকজন উপদেষ্টা ও কয়েকটি রাজনৈতিক দল কিছুটা ভিন্ন সুরে কথা বলছে। যদি জনগণের আকাঙ্খা উপেক্ষা করে গৌণ উদ্দেশ্যকে গুরুত্ব দেওয়া হয়, তবে জনগণের কাছে ভুল বার্তা যাবে।
তারেক রহমান বলেন, গত দেড় দশকের ফ্যাসিবাদী শাসন শোষণে দেশের শুধু শিক্ষাব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি এ সব কিছু ধ্বংস হয়নি, বরং বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে ঘৃণার বিষবাষ্প, বিনষ্ট করে দেওয়া হয়েছে সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্বের বন্ধন। একটি রাষ্ট্র ও সমাজের জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয়, সামাজিক সম্প্রীতি ও মূল্যবোধ যদি বিনষ্ট করে দেওয়া যায়, তখনই সমাজব্যবস্থা অবক্ষয়, ভঙ্গুর, নিষ্ঠুর ও অমানবিক হয়ে ওঠে।  ভঙ্গুর রাষ্ট্র ও সমাজব্যবস্থা উগ্রবাদ আর চরমপন্থা বিকাশের এক উর্বর ভূমিতে পরিণত হয়, বলেন তিনি।
দেশে হঠাৎ করেই অতীতের মতো নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ উদ্বেগজনক হারে বেড়েছে মন্তব্য করে তারেক বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের নিরাপত্তাহীন রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। সরকার, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি কিংবা অন্য কোনো কাজে হয়তো বেশি মনোযোগী থাকার কারণে, আমাদের নারীরা নিরাপত্তা সংকটে পড়েছে কি না, এ বিষয়টি গভীরভাবে ভাবার প্রয়োজন আছে।
কয়রায় জামায়াতে ইসলামীর নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান
বুধবার (২০ নভেম্বর) কয়রা উপজেলা জামায়াতের  আমীর মাওঃ মিজানুর রহমান ও সেক্রেটারী শেখ সায়ফুল্যাহ৷ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেন।
বিজ্ঞপ্তিতে তারা জানান, সংবাদে বর্ণিত উত্তর বেদকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাময়িক বরখস্ত প্রধান শিক্ষক বিএম হুমায়ুন কবীরকে তুলে নিয়ে মারধর ও হেনস্তার খবরটি সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে পরিবেশন করা হয়েছে।বস্তুত জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের বিরুদ্ধে জনমনে সংশয় ও বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে এধরনের অসত্য খবর পরিবেশন করা হয়েছে। পত্রিকায় উল্লিখিত সাময়িক বরখস্তকৃত শিক্ষক হুমায়ুন কবীরকে কোন প্রকার হেনস্তা ও মারধর করা হয়নি।
প্রকৃত ঘটনাটি হলো সাময়িক বরখস্তকৃত শিক্ষক হুমায়ুন কবীর তার ফেসবুক আইডিতে বর্ষীয়ান জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে আপত্তিকর ভাষায় পোস্ট দিলে শিক্ষক হুমায়ূন কবীরের নিজ গ্রামের লোকজনের মধ্যে এক ধরনের অস্বস্তিকর উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওঃ মিজানুর রহমান জানতে পেরে কয়রা উপজেলা নির্বাহী অফিসার, কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করে বিষয়টি সুরাহ করার অনুরোধ করেন। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের নির্দেশে প্রাথমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবীরকে তার কার্যালয়ে ডেকেপাঠান। সেখানে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ
ইমদাদুল হক, উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, উপজেলা আমীর মিজানুর রহমানের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষক হুমায়ুন কবীর বর্ষীয়ান আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট দেওয়ার ভুল স্বীকার করেন। তখন কর্মকর্তাদের পক্ষথেকে তাকে উক্ত পোস্ট মুছে দিতে বলা হয় এবং ভবিষ্যতে কারও বিরুদ্ধে এমন মানহানীকর পোস্ট প্রদান করা থেকে বিরত থাকতে বলা হয় এবং বিষয়টি চূড়ান্ত নিঃস্পত্তি করা হয়। এমতাবস্থায় একটি নিঃস্পত্তিকৃত বিষয় নিয়ে অসত্য কাহিনীর অবতারনা করে জামায়াত নেতৃবৃন্দকে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় উদ্দেশ্যমূলক ভাবে সংবাদ পরিবেশন করায় উপজেলা জামায়াতের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। সংগঠনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদার আপিল শুনানি শুরু
রোববার (১০ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল।
গত ৩ নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ১০ বছরের সাজার বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য ১০ নভেম্বর দিন ধার্য করেন চেম্বার আদালত।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একইসঙ্গে এ মামলার অন্য পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অরফানেজ ট্রাস্টের নামে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান।
একইসঙ্গে এই মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ছয় আসামির প্রত্যেককে ২ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।
বাকি চার আসামি হলেন সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক এমপি ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান। এর মধ্যে পলাতক আছেন তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।
এরপর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া, কাজী সালিমুল হক কামাল এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ। পরে ২০১৮ সালের ৩০ অক্টোবর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের  হাইকোর্ট বেঞ্চ খালেদার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে লিভ-টু আপিল করেন খালেদা জিয়া।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের ৪১ দফা সংস্কারের প্রস্তাব
আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব পেশ করেন সংগঠনটির তিন নেতা। তাঁরা হলেন শিবিরের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মহিবুর রহমান ও প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন। এর আগে গত ২৯ অক্টোবর রাতে ৩৫ বছর পর প্রকাশ্যে আসে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তিন নেতা। প্রতিবাদে ওই রাতেই বিক্ষোভ করে প্রগতিশীল শিক্ষার্থীদের একটি দল।
সংবাদ সম্মেলনে প্রস্তাবনা পেশ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মহিবুর রহমান। উল্লেখযোগ্য প্রস্তাবগুলো হলো, গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তির স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে; ছাত্র-জনতার আন্দোলনে হামলায় অংশগ্রহণকারী প্রত্যেককে অপরাধের মাত্রা ও সীমা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আইনে বহিষ্কার, সনদ বাতিল, ভর্তি বাতিল, পদ বাতিল, নিয়োগ বাতিল বা প্রাসঙ্গিক সাজা দেওয়ার পাশাপাশি মামলা করে রাষ্ট্রীয় আইনে বিচারের আওতায় আনা; ১৬ জুলাইকে সন্ত্রাস প্রতিরোধ দিবস ঘোষণা; ফ্যাসিবাদী শাসনব্যবস্থার মূল কারিগর শেখ হাসিনা ও তাঁর পরিবারের অপ্রাসঙ্গিক ব্যক্তিদের নামে সব স্থাপনার নাম পরিবর্তন করে স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের নামে নামকরণ।
প্রস্তাবের মধ্যে আছে, জাকসু, হল সংসদ ও বিভাগওয়ারি শিক্ষার্থী সংসদ নির্বাচনের ব্যবস্থা করা; সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আমলের উন্নয়ন প্রকল্পে দুর্নীতিসহ স্বৈরাচার আমলের সব উপাচার্যের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ; ফ্যাসিবাদী আমলে ক্যাম্পাসে সংঘটিত সব ছাত্র নিপীড়ন, র‍্যাগিং ও নির্যাতনমূলক ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের আইন ও রাষ্ট্রীয় আইনে যথাযথ বিচারের ব্যবস্থা করা; বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে সংঘটিত প্রতিটি খুন ও শিক্ষার্থী হত্যার পূর্ণাঙ্গ বিচারের ব্যবস্থা করা; আবাসিক হলের নিয়মতান্ত্রিক আসন বণ্টন নিশ্চিত করা; গত ১৬ বছরে ছাত্রলীগের নেতা-কর্মীদের অবৈধভাবে হল দখলের ঘটনাকে আনুষ্ঠানিকভাবে বিচারের আওতায় আনা ও মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা।
প্রস্তাবের মধ্যে আরও আছে, শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের পদ্ধতি অবিলম্বে বাতিল; ফ্যাসিস্ট সরকারের বিগত ১৫ বছরে সব অবৈধ নিয়োগ বাতিল করার লক্ষ্যে উচ্চতর তদন্ত কমিটি গঠন; নারী শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপদ ক্যাম্পাস তৈরি; ছাত্রী হলগুলোতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকসহ অন্য কর্মকর্তাদের শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা; পোশাকের কারণে কোনো শিক্ষার্থী যেন শ্রেণিকক্ষে ও ক্যাম্পাসে শিক্ষক, সহপাঠী বা অন্যদের দ্বারা নিগৃহীত না হন, এটা নিশ্চিত করার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা; নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যৌন নির্যাতনবিরোধী সেলের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ করে অবিলম্বে নতুন কমিটি গঠন করা।
গ্রেপ্তার হলেন আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকা থেকে তাঁকে ধরা হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম এ খবর নিশ্চিত করেছেন।
কোন মামলায় উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ সঠিক তথ্য জানায়নি। তবে ডিবি কর্মকর্তা রেজাউল করিম মল্লিক বলেছেন, সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে ৬টি হত্যাসহ অন্তত ৯টি মামলা রয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তাঁর মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে চলে গেছেন। অনেক নেতা বিদেশে চলে যাওয়ার খবর এসেছে। আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের একের পর এক গ্রেপ্তার করছে পুলিশ। ইতোমধ্যে সাবেক মন্ত্রী, নেতা ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের মিলিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার চক্রান্ত করছে প্রতিবেশী রাষ্ট্রঃ ভিপি নূর
এ সকল কর্মকান্ড দ্রুত খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া উচিত। বৃহস্পতিবার বরগুনার আমতলীতে এক পথসভায় এসব কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
পথসভায় নুরুল হক নূর বলেন, দেশের গার্মেন্টস শিল্পের মধ্যে অরাজগতা সৃষ্টি করে বিদেশি ক্রেতাদের মধ্যে ভিতি সৃষ্টি করছে। এভাবে বাংলাদেশের গার্মেন্টস শিল্পরে বাজার নষ্ট করে তাদের দেশে বাজার সৃষ্টি করতে চাচ্ছে তারা।
দেশে ধান কাটার মৌসুমের মতো আন্দোলনের মৌসুম শুরু হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডকে থামাতে হবে। ৫ তারিখের গণঅভ্যুত্থানের পরে দেশে নতুন সরকার গঠন হয়েছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি চলছে। নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে এবং সবকিছু গুছিয়ে নিতে সরকারের একটু সময় লাগবে। আমাদের সকলকে একটু ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করতে হবে।
এ সময় তিনি আরো বলেন, নতুন বাংলাদেশের প্রশাসনের কাছে এখন জনগণ যাবে না। জনগণের সুখ দুঃখ শোনার জন্য প্রশাসনকে জনগণের কাছে যেতে হবে। তিনি আরো বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের ফলে আমরা স্বাধীনতা পেয়েছি। ৯০ এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার মুক্ত হয়েছে। তবে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। তাই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুরাতন এনালগ রাজনীতি বাদ দিয়ে তরুণদের রাজনীতির সুযোগ করে দিতে হবে।
১১টি দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট
সোমবার (২৮ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও হাসিবুল ইসলাম এ রিট দায়ের করেন। তাদের আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
রিট আবেদনে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে। তিনটি নির্বাচনের গেজেট নোটিফিকেশন বাতিল চাওয়া হয়েছে রিটে। এই তিনটি নির্বাচনে যারা সংসদ সদস্য হয়েছিলেন তাদের সব সুযোগ-সুবিধা ফেরত নিতে বলা হয়েছে। ভবিষ্যতে এই ১১ দল যেন নির্বাচনে অংশ নিতে না পারে তার নির্দেশনা চাওয়া হয়েছে। যারা এমপি হয়েছিলেন তাদের বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করার নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান গ্রেপ্তার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান মঙ্গলবার সন্ধ্যার পর প্রথম আলোকে জানান, রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। তাঁদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী (২৬) এবং অন্যজন হকার মো. শাহজাহান (২৬)। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাতে ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটি খুদে বার্তায় বলা হয়েছে, নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তাঁর মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। এর মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন আইনজীবী আনিসুল হক। ২০১৪ সালের নির্বাচনে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া ও কসবা) আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা তাঁকে আইনমন্ত্রী নিয়োগ দেন। সেই থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দুটি বিতর্কিত বক্তব্য দেওয়ার পর সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অনেকটা নিষ্ক্রিয় করে সামনে আনা হয় আনিসুল হক ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে।
ওবায়দুল কাদের ১৫ জুলাই বলেছিলেন, আন্দোলনকারীদের ‘রাজাকার’ স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে। তারা প্রস্তুত। ১৯ জুলাই কারফিউ জারি করার বিষয়টি জানিয়ে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘শুট অন সাইট’ বা দেখামাত্র গুলির নির্দেশ জারি করা হয়েছে।
২০ জুলাই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ এবং সহসমন্বয়ক হাসিব আল ইসলাম ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের কাছে দাবি তুলে ধরেন।
আনিসুল হক আইনমন্ত্রী থাকার সময় ২০১৮ সালে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন হয়, যা পরে রহিত করা হয়। ২০২৩ সালে করা হয় নতুন সাইবার নিরাপত্তা আইন। এ আইনের বিভিন্ন ধারা নিয়েও বিতর্ক রয়েছে। আনিসুল হকের আমলে মাঠের বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘গায়েবি’ মামলা এবং ২০২৪ সালের নির্বাচনের আগে রাজনৈতিক মামলায় তড়িঘড়ি করে বিচার শেষ করার পদক্ষেপ নেওয়ার অভিযোগ রয়েছে।
আনিসুল হক গত ২৫ জানুয়ারিতে প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রথম আলোকে বলেছিলেন, পুলিশ অভিযোগপত্র দিয়ে মামলা আদালতে আনতে যে সময়টা পার হয়েছে, এর সঙ্গে কাকতালীয়ভাবে মিলে গেছে নির্বাচনের সময়। সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘন ও বাক্‌স্বাধীনতা ক্ষুণ্নের বিষয়ে তিনি আরও বলেছিলেন, মানবাধিকার ও মতপ্রকাশের কনসেপ্ট (ধারণা) কিন্তু স্থিতিশীল কিছু নয়। এগুলো সব সময় পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে যেখানেই আরও উন্নত বা ভালো করা প্রয়োজন, সেটা সরকার করবে।
সালমান এফ রহমান
সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি এবং বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা ছিলেন।
২০১৮ সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা-১ আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। পরে তাঁকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সালমান এফ রহমান আশির দশক থেকেই শীর্ষস্থানীয় একজন ঋণখেলাপি হিসেবে পরিচিত ছিলেন। ১৯৯৬ সালে শেয়ারবাজার কেলেঙ্কারিতে তাঁর নাম এসেছিল। তবে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলো বিশেষ সুবিধা নিয়ে ঋণখেলাপির তালিকা থেকে নাম কাটায়।
২০১১ সালে শেয়ারবাজার কেলেঙ্কারির পর খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি বলেছিল, নিয়ন্ত্রক সংস্থাকে প্রভাবিত করার ক্ষেত্রে সালমান এফ রহমানের ভূমিকা রয়েছে। তাঁকে শেয়ারবাজার থেকে দূরে রাখার পরামর্শ দেওয়া হয়েছিল।
২০১৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক কয়েকটি প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপের চাপে বৃহৎ ঋণ পুনর্গঠনের একটি নীতিমালা তৈরি করে দেয়। ওই নীতিমালার আওতায় সুবিধা পাওয়া প্রতিষ্ঠানগুলোর একটি বেক্সিমকো গ্রুপ।
২০১৬ সালের আগস্টে সালমান এফ রহমান ও তাঁর ভাই আহমেদ সোহেল ফশিউর রহমানের (এ এস এফ রহমান) ধানমন্ডির বাড়ির নিলামের উদ্যোগ নিয়েছিল সোনালী ব্যাংক। তারা বেসরকারি বিমান পরিবহন সংস্থা জিএমজি এয়ারলাইনসের কাছে ২২৮ কোটি টাকা আদায়ের জন্য এ নিলামের আয়োজন করে। তবে আগের দিন নিলাম আটকে যায়।
সালমান এফ রহমান ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের আগে দেওয়া হলফনামায় নিজের অস্থাবর সম্পদের পরিমাণ দেখান ৩১২ কোটি টাকার বেশি। পাঁচ বছরে তাঁর অস্থাবর সম্পদ বেড়েছে ৩৬ কোটি টাকা।
বিভিন্ন ব্যাংক সূত্রে জানা যায়, সালমান এফ রহমানের বেক্সিমকো ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ৫০ হাজার কোটি টাকার মতো ঋণ রয়েছে।
শামসুল হক টুকু, পলক ও ছাত্রলীগ নেতা সৈকত গ্রেপ্তার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ আজ বুধবার রাতে এক খুদে বার্তায় এই তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে। বার্তায় বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তারেরর কথা জানায় পুলিশ। তখন ডিএমপির একটি খুদে বার্তায় বলা হয়েছিল, নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে মো. শাহজাহান নামে এক হকার নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আনিসুল হক ও সালমান এফ রহমানকে আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে (সিএমএম) হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি নিয়ে আদালত দুই জনেরই ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা, সাবেক কয়েক মন্ত্রীও আসামি
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এর শুনানি হবে বলে জানা গেছে।
আদালত সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তা বা পুলিশের সদস্য ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তাঁর বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো।
মামলার বাদী হয়েছেন, আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম আমীর হামজা শাতিল। তিনি একজন সচেতন নাগরিক হিসাবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন।
বাদী আমীর হামজা বলেন, ‘বিবেকের তাড়নায় আমি এই মামলা করেছি। কিছুক্ষণের মধ্যে শুনানি হবে।’
মামলার অভিযোগে বলা হয়েছে—সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল সমাবেশ করে। ওই সব শান্তপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র জনতা নিহত ও আহত হন। গত ১৯ জুলাই মোহাম্মদপুরে বসিলার ৪০ ফিট এলাকায় ছাত্র-জনতা শান্তপূর্ণ মিছিল সমাবেশ করছিল। সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হন। তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
মামলার আরজিতে বলা হয়, নিহত সায়েমকে তাঁর গ্রামের বাড়িতে পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয়। তার মা, স্ত্রী, ছেলে সন্তান সেখানেই থাকেন। এ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারগ। এ জন্য বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি এই মামলা করলেন।
মামলার অভিযোগে বাদী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার বারবার নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায়। পরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে। কাজেই এর বিচার হওয়া প্রয়োজন।
থানায় এজাহার হিসেবে নেওয়ার জন্য মামলায় আবেদন জানানো হয়েছে বলে বাদীর আইনজীবী মো. মামুন মিয়া জানান।
সূত্র: আজকের পত্রিকা
অন্তর্বর্তী সরকারের শপথ আজ, শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আজ বৃহস্পতিবার শপথ নিতে পারে। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য ১৫ জনের মতো হতে পারে। এদিকে দেশবাসীর উদ্দেশে এক বার্তায় ড. ইউনূস বলেছেন, ‘কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়।’
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তিন দিন ধরে দেশে কার্যত কোনো সরকার নেই। ফলে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য তাগিদ দিচ্ছে।
ড. ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছিলেন। সেখান থেকে তিনি গতকাল দেশের উদ্দেশে রওনা দিয়েছেন বলে সরকারি একটি সূত্র জানিয়েছে। আজ বেলা ২টা ১০ মিনিটে তাঁর ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা। ফলে ড. ইউনূসের দেশে ফেরার সময় বিবেচনায় রেখে আজ রাত আটটায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে।
গতকাল সেনাসদর দপ্তরে সেনাপ্রধান সংবাদ সম্মেলনে জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মনোনীত ড. ইউনূসের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছে এবং শপথ অনুষ্ঠানের বিষয়ে কথা বলেছেন। সরকারের অন্য উপদেষ্টা কারা হবেন, সে ব্যাপারে কিছু বলেননি তিনি।
গত মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত হয়। সেনাপ্রধান গতকাল তাঁর সংবাদ সম্মেলনে সেই সিদ্ধান্তের কথাও তুলে ধরেন।
অন্তর্বর্তীকালীন সরকারে অন্য কারা থাকছেন, সে ব্যাপারে সঠিকভাবে কিছু জানা যাচ্ছে না। তবে বিভিন্ন নামের তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৫ জনের নামের একটি তালিকা তৈরি করেছে বলে জানা গেছে। ড. ইউনূস আজ দেশে ফেরার পর তাঁর সঙ্গে আলোচনা করে তালিকাটি চূড়ান্ত হবে।
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ছাত্র আন্দোলনের নেতারা গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে তালিকার বিষয়ে কথা বলেছেন।
কারা থাকছেন সরকারে
বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার জন্য একটি লিয়াজোঁ কমিটি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মাহফুজ আলম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, সমন্বিত রূপরেখা আজ ঘোষণা করা হতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রস্তাব নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। কারা কারা থাকতে পারেন, কতজন থাকতে পারেন—এসব নিয়ে আলোচনা চলছে৷ কোন রূপরেখা ও কাজের ভিত্তিতে দপ্তর ভাগ হবে, কী হবে না হবে, সেটি আজ ড. মুহাম্মদ ইউনূস আসার পর তাঁর সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।
লিয়াজোঁ কমিটির আরেক সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র নাসীর আবদুল্লাহ বলেন, ‘লিয়াজোঁ কমিটির পক্ষ থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। অনেকে বিভিন্ন নাম দিয়েছেন। সব পক্ষের সঙ্গে কথা চলছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো কেমন দেখতে চায়, কীভাবে চায়, কীভাবে হলে ভালো হয়, রাজনৈতিক শূন্যতা থেকে উত্তরণ কীভাবে ঘটানো যায়—এসব বিষয়ে তাঁদের সঙ্গে কথা হয়েছে। সবাই শিক্ষার্থীদের ওপর আস্থা রেখেছে।’
অনেক নাম নিয়ে আলোচনা চলছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ছাত্র আন্দোলনের নেতারা তাঁদের দুজন প্রতিনিধি রাখতে চাইছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও একজন বা দুজনের নাম দিতে চান। তবে রাষ্ট্রপতি কেন তাঁর পছন্দের লোক দেবেন, এ নিয়ে বিভিন্ন দলের প্রশ্ন রয়েছে।
দলগুলোও নাম দিতে চায়
ছাত্র আন্দোলনের নেতারা তাঁদের তালিকা তৈরির ক্ষেত্রে বিভিন্ন দলের সঙ্গে কথা বলেছেন। দলগুলো তাঁদের কাছেও পছন্দের কিছু নাম দিয়েছে। দলগুলো সরাসরি রাষ্ট্রপতির কাছে নিজেদের নাম দিতে চাইছে।
বিভিন্ন দলের নেতারা অভিযোগ করছেন, অন্তর্বর্তীকালীন সরকারের অন্য সদস্যদের মনোনীত করার আগে রাষ্ট্রপতি তাঁদের সঙ্গে আলোচনা করার কথা বলেছিলেন। কিন্তু আলোচনার ব্যাপারে গতকাল পর্যন্ত তাঁদের কিছু জানানো হয়নি। বিএনপি নেতারা বলছেন, আলোচনার জন্য তাঁদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে বার্তা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ড. মুহাম্মদ ইউনূসের সরকার পরিচালনার জন্য তাঁর নিজেরও কিছু পছন্দ থাকতে পারে। আজ দেশে ফেরার পর তাঁর সঙ্গে আলোচনা করেই সরকারের অন্য সদস্যদের তালিকা চূড়ান্ত হবে।
ফিলিস্তিনি নারী শিশু ও গণহত্যা বন্ধের দাবিতে ঢাকায় গণমিছিল
৩১ মে ২০২৪, শুক্রবার বাদ জুম’আ ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে বেসামরিক নারী-পুরুষ-শিশু গণহত্যা বন্ধ, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং বায়তুল মুকাদ্দাস মুক্ত করার দাবীতে বায়তুল মোকাররম উত্তর গেটে স্মরণকালের বিশাল গণমিছিল অনুষ্ঠিত হবে। গণমিছিল সফলে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
যৌথসভায় উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ, সেক্রেটারী মুফতী মানসুর আহমদ সাকী, ইসলামী শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, সেক্রেটারী জেনারেল মাওলানা খলিলুর রহমান, এইচএম রফিকুল ইসলাম, হাজী শাহাদাত হোসেন, হাজী শাহীন আহমদ, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইউসুফ মানসুর, ইমরান নূর, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খান, মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম, কেএম শরীয়াতুল্লাহ, ঢাকা মহানগর উত্তর জয়েন্ট সেক্রেটারী মুফতী ফরিদুল ইসলাম।
ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী।
যৌথসভায় মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বরতা মানবতার সব সীমা অতিক্রম করেছে। সেখানে তারা দীর্ঘ সাত মাসেরও বেশি সময় ধরে নিরীহ মানুষদের ওপর গণহত্যা চালাচ্ছে। তারা ইতোমধ্যে নারী-শিশুসহ ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।
এই ইহুদীবাদী সন্ত্রাসী গোষ্ঠীর বর্বরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে এবং মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।
ধারাবাহিক গণতন্ত্রের কারণেই দুর্যোগে মানুষের পাশে থাকতে পেরেছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পটুয়াখালীর কলাপাড়ায় বন্যা দূর্গত এলাকা পরিদর্শনে এসে সরকারি মোজহারউদ্দিন বিশ্বাস কলেজ মাঠে এক জনসভায় এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীনতা লাভ করে। জাতীর পিতা দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছেন।
মানুষের কল্যানেই তিনি জীবন উৎসর্গ করে দিয়েছেন। সারাটা জীবন জেল জুলুম আর অত্যাচার সহ্য করেছেন। কিন্তু ১৯৭৫ সালে নির্মম গণহত্যা শিকার হন আমার মা বাবা ভাইবোনসহ আরো অনেকে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
এ সময় তিনি আরো বলেন, রাস্তা ঘাট পুল ব্রীজ যা যা করার সব করে দিয়েছি। দক্ষিণাঞ্চল এক সময় অবহেলিত ছিল। আমরা আমুল পরিবর্তন করেছি।
ঘূর্ণিঝড় রিমেলের কারনে অনেক ক্ষতি হয়েছে। টেকসই সাইক্লোন সেল্টার হওয়ার কারনে জানের ক্ষতি হয়নি। বেড়িবাঁধের কাজ বর্ষার আগেই শেষ হবে ইনশাআল্লাহ। জলোচ্ছ্বাসের কারনে ঘের তলিয়ে গেছে যারফলে পানি লবনাক্ত হয়ে পড়ছে। আমরা বিশুদ্ধ পানির ব্যবস্থা করছি। বীজ,সার,ঔষধ যা যা লাগবে সব দিব তবুও ১ইঞ্চি পরিমাণ যায়গা অনাবাদি রাখা যাবেনা।
ঘূর্ণিঝড় রিমেলে যার যার ঘর নষ্ট হয়েছে তার ক্ষতি পূরন করা হবে। কেউ আশ্রয়হীন থাকবেনা। আমরা ২ কাঠা জমিসহ পাকা বাড়ী করে দিয়েছি। সর্বশেষ রিক্ত আমি সিক্ত আমি, দেবার কিছু নাই। আছে শুধু ভালোবাসা দিলাম আমি তাই। এ বলে বিদায় নেন তিনি।
এ সময় আরো বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান ১১৪, পটুয়াখালী -৪ তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। এ জন্য তাকে ২১বার হত্যার মুখোমুখি হতে হয়েছে। তবুও তিনি দমে যাননি।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আজ পায়রা পোর্ট, পায়রা তাপবিদ্যুৎ প্রকল্প ও নৌ ঘাটি বাস্তবে রুপ পায়।
এর আগে মাননীয় প্রধানমন্ত্রী পায়রা বন্দরসহ ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করছেন। প্রধান মন্ত্রীকে এক নজর দেখার জন্য কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সকাল থেকে উপজেলার বিভিন্ন যায়গা থেকে সভাসমাবেশে যোগ দেওয়া শুরু করে। সকাল ১০ টার মধ্যে পরিপূর্ণ হয়ে সমাবেশ স্থলটি।
পরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২হাজার লোকদের মাঝে ত্রান সামগ্রী তুলে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী
জনগণ অর্থনৈতিক সংকটে নিপতিত, কম দামের পণ্য কিনছে মানুষ
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশের জনগণ অর্থনৈতিক সংকটে নিপতিত হয়ে কম দামের পণ্য কেনার দিকে ঝুঁকছে। দেশ লুটপাটকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তিনি উল্লেখ করেন, সরকার মাথাপিছু আয় বৃদ্ধির গল্প শোনাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে। অর্থনৈতিক সংকটে নিপতিত হয়ে মানুষ দিশেহারা। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ। মেহনতি ও মধ্যবিত্তরা রাস্তায় দাঁড়িয়ে ট্রাকের কম দামের পণ্য কেনেন। ভোটাধিকার প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পাচারের-খেলাপি ঋণের টাকা উদ্ধার, লুটপাট বন্ধ এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
২৫ শে মে বিকেলে ভাটারাস্থ আস সাঈদ মিলনায়তনে অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন-এর রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদ এর সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এডভোকেট এম হাছিবুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন নূর, প্রশিক্ষণ সম্পাদক মিশকাতুল ইসলাম, তথ্য গবেষণা ও আইন সম্পাদক সুলতান মাহমুদ, অর্থ ও কল্যাণ সম্পাদক হোসাইন বিন সারোয়ারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন ১৯৯৬ সেশনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল এর দায়িত্ব পালন করেন। মরহুম অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনকে জান্নাতের উচ্চ মাকাম দান কামনা করে বিশেষ দোয়া অনুষ্টিত হয়।
কম দামের পণ্য কিনছে মানুষ সম্পর্কিত আরো নিউজ!
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের ইন্তেকাল
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের দাফন সম্পন্ন
বাজার সিন্ডিকেটে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে: মুফতি ফয়জুল করীম"
মাদক মুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসার আহ্বান
মাদক মুক্ত সমাজ গঠনে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
তিনি বলেন, দেশে মাদকাসক্তির হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। ইয়াবাসহ নানা ধরনের মাদক দেশের সর্বত্র ছড়িয়ে পড়ছে। সীমান্ত দিয়ে ভারত, মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে অবাধে মাদক প্রবেশ করছে।
শুক্রবার (২৪ মে) সকালে রাজধানীর পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুব উন্নয়ন ও কর্মসংস্থান বিভাগের ব্যবস্থাপনায় ‘মাদক, সন্ত্রাস, উগ্রবাদ ও দুর্নীতি প্রতিরোধে যুব সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ইসলামের নীতিমালায় সবাইকে ফিরে আসতে হবে। ইসলামে মাদক সরবরাহ, উৎপাদন বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।
তিনি আরও বলেন, ক্ষমতাসীন সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে পরিচালিত করছে। তাদের পেশাদারিত্বকে ক্ষুণ্ণ করা হয়েছে। ফলে দুর্নীতিগ্রস্ত ও বিতর্কিত কর্মকর্তাদের উচ্চপদে বসানো হয়েছে এবং দেশের শীর্ষ সন্ত্রাসীদের বিভিন্নভাবে সহায়তা করা হয়েছে। এভাবে আন্তর্জাতিক পরিসরে দেশের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। ভারতে বাংলাদেশের এমপি খুন হওয়ার ঘটনাও উল্লেখযোগ্য। এভাবে একটি দেশ চলতে পারে না।
সংগঠনের কেন্দ্রীয় যুব উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাওলানা ইউনুছ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন। আরও বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক প্রকৌশলী মো. মারুফ শেখ, তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি হোসাইন মুহাম্মাদ কাওছার বাঙালী, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা হাফিজুল হক ফাইয়াজ, মহানগর দক্ষিণ সহ-সভাপতি মুফতি শওকত ওসমান।
এমপি আনার বিএনপি নেতার হাত ধরে রাজনীতিতে আসেন
বুধবার (২২ মে) কলকাতার বাংলাদেশ উপদূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে। হত্যার তথ্যটি বেরিয়ে আসার পর থেকেই শুরু হয় নানা আলোচনা। কেন, কিভাবে তাকে হত্যা করা হলো এ নিয়ে শুরু হয় জল্পনা।
ইতোমধ্যে তার মৃত্যু ঘিরে দেখা দিয়েছে রহস্য। যার বেড়াজাল কাটতে তৎপর প্রশাসন। এখন প্রশ্ন হলো কে এই আনার? কিভাবে উঠে এসেছিলেন তিনি?  কালীগঞ্জ উপজেলার পার-শ্রীরামপুর গ্রামের ইয়াকুব আলীর চার পুত্রের মধ্যে ছোট ছিলেন আনার। ছোটবেলা থেকেই ফুটবল খেলার প্রতি আগ্রহী ছিলেন। অল্প বয়সে তিনি এ অঞ্চলের একজন জনপ্রিয় খেলোয়াড় হয়ে ওঠেন। ১৯৮৬ সালে ব্যবসা আর ৮৮ সালে রাজনীতির সঙ্গে যুক্ত হন। তৎকালীন বিএনপি নেতা ও পরে আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল মান্নানের হাত ধরে রাজনীতিতে আসেন। ১৯৯২ সালে কালীগঞ্জ পৌরসভা গঠিত হলে আনার কাউন্সিলর নির্বাচিত হন। ১৯৯৫ সালে আবদুল মান্নান বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। তখন আনারও আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তারা দুজনই এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন।২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এলে আনার ভারতে চলে যান। সেখানে দীর্ঘদিন অবস্থানকালে তিনি ২০০৪ সালে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর তিনি দেশে ফিরে আসেন। ২০০৯ সালের নির্বাচনে আবদুল মান্নান আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য এবং আনার দলের সমর্থনে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় তার সঙ্গে আবদুল মান্নানের বিরোধ হয়। ২০১৪ সালে দলীয় মনোনয়ন নিয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন আনার। টানা তিনবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার কথা বলে চুয়াডাঙ্গার দর্শনা-গেদে স্থলবন্দর দিয়ে ভারতে যান আনার। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে তিনি কলকাতায় তার পূর্বপরিচিত বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন। গোপালের সঙ্গে তার ২৫ বছরের পারিবারিক সম্পর্ক। পরের দিন কলকাতার স্থানীয় সময় দুপুর ২টায় আনার চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে গোপাল বিশ্বাসের বাসা থেকে বের হন। তখন গোপালকে বলে যান, তিনি সন্ধ্যায় বাসায় ফিরে আসবেন। এরপর আর বাসায় না ফেরায় ১৮ মে কলকাতার বরাহনগর থানায় গোপাল বিশ্বাস একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পর থেকে ঢাকা ও কলকাতা পুলিশ তার অবস্থান শনাক্তে কাজ করে আসছিল।
১৪ দলীয় জোটের নেতার বৈঠকে আজ
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠক থেকে বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে ১৪ দলীয় জোটের অবস্থান এবং কর্মকাণ্ড কী হবে সে বিষয়েও দিকনির্দেশনা আসতে পারে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ১৪ দলীয় জোট নেত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
ওবায়দুল কাদের: গাজার গণহত্যা অস্বীকারকারীদের নিষেধাজ্ঞায় কোনো মাথাব্যথা নেই
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে কোনো মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, “যারা গাজার গণহত্যাকে অস্বীকার করে, তারা কোথায় কাকে নিষেধাজ্ঞা দিল, তাতে আমাদের কোনো মাথাব্যথা নেই।”
ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সাংস্কৃতিক বৈচিত্র্যসমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায়’ শীর্ষক সভায় এই মন্তব্য করেন ওবায়দুল কাদের। আজ বুধবার বিকেলে দলটির সাংস্কৃতিক উপকমিটি এ সভার আয়োজন করে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে কাদের বলেন, “ডোনাল্ড লু এলেন সম্পর্ক এগিয়ে নিতে। সেখানে আবার তিনি যেতে না যেতেই নিষেধাজ্ঞা এসেছে। আগে সাতজনের ওপর, এখন আবার একজন। আমি এই কথাই বলতে চাই, যারা গাজার গণহত্যাকে এবং যারা গণহত্যা ঘটাচ্ছে, তাদের এই নিষ্ঠুর ও বর্বরোচিত ভূমিকাকে গণহত্যা বলতে চায় না, তারা কোথায় কাকে নিষেধাজ্ঞা দিল তাতে আমাদের কোনো মাথাব্যথা নেই।”
গাজায় ইসরায়েলের হামলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “গাজায় সাড়ে ৩৫ হাজার মানুষকে নির্বিচার ও নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। ঘোষণা দিয়ে গণহত্যা করা হচ্ছে। হলোকাস্টের সময় ৬০ লাখ ইহুদিকে হত্যার কথা ইতিহাসে আছে। এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যা করছেন, তা হিটলারের চেয়েও ভয়াবহ।”
যুক্তরাষ্ট্রের শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ টেনে কাদের বলেন, “যারা প্রতিবাদকারীদের ওপর এভাবে হামলা করে, তাদের গণতন্ত্র, মানবাধিকার... যারা গণহত্যাকে অস্বীকার করে, তারা আমাদের কাকে নিষেধাজ্ঞা, ভিসা নীতি দিল, সেটা নিয়ে আমাদের মাথাব্যথা নেই।”
সেনাবাহিনী নিজেদের নিয়মে চলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “দেশের সশস্ত্র বাহিনী তাদের আলাদা নিয়মকানুন আছে। সেখানে যদি কেউ অপরাধ করে থাকে, সেটা প্রমাণিত হলে কোনো দিনও ছাড় দেওয়ার লোক বঙ্গবন্ধুকন্যা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) না।”
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে সাংস্কৃতিক অঙ্গনের অনেকের মনোনয়নপ্রত্যাশী হওয়া নিয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, “সংরক্ষিত আসনে অনেকে প্রার্থী ছিলেন, তাঁদের না পাওয়ার বেদনা থাকতে পারে। পরিস্থিতি এমন ছিল যে কাকে রেখে কাকে দেব। অনেকে প্রার্থী ছিলেন, অনেকের স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, এ কারণে দুঃখ পেয়েছেন।”
ওবায়দুল কাদের বলেন, “আগে নারীরা, তরুণেরা আওয়ামী লীগের রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, শেখ হাসিনার ম্যাজিক্যাল লিডারশিপে এখন তরুণ ও নারীরা এক বাক্যে আওয়ামী লীগকে ভোট দেবেন, এটা আমরা লক্ষ্য করেছি।”
সংস্কৃতিবিষয়ক উপকমিটি চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, সাবেক প্রতিমন্ত্রী কে এম খালিদ, ঢাকা–১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ প্রমুখ।
বিশ্ব মুসলিমদের ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান: মাওলানা আহমদ আবদুল কাইূম
ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইূম বিশ্ব মুসলিমদের ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনের স্বাধীনতা তাদের ন্যায্য অধিকার এবং বর্বর ইসরাইল তাদের ওপর অবিচার করছে। জায়নবাদী ইসরাইল গত ৭ মাসে প্রায় ৪০ হাজার নারী, পুরুষ ও শিশুকে হত্যা করেছে এবং লক্ষ লক্ষ মানুষকে আহত ও পঙ্গু করেছে। এদেরকে যারা মদদ দেয় তারাও মানবতার দুশমন। তিনি ঈঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠীকে ইসরাইলকে মদদ দেওয়ার মাধ্যমে অশান্তির আগুন জ্বালিয়ে রাখার জন্য দায়ী করেন।
আজ রাতে হাজারীবাগস্থ একটি মাদরাসা মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের হাজারীবাগ থানা শাখার দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা সভাপতি হাজী আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ আবু হানিফের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আহাদ। বক্তব্য রাখেন উপদেষ্টা আলহাজ্ব হারুন অর রশিদ, মুফতী ইবরাহীম খলিল।
নেতৃবৃন্দ আগামী ৩১ মে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে দলের আমীর পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ঢাকায় স্মরণকালের বিশাল গণমিছিল সফল করার আহ্বান জানান।
ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন যে, কাচা তরকারি, ডিম, মাছ, গোশতের দামে সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে এবং এ নিয়ে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনগণ দিশেহারা এবং দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ। তিনি আরো বলেন, সরকারের দুর্নীতির প্রভাব বাজারে পড়েছে এবং সরকার বাজার সিন্ডিকেটকে লালন পালন করছে, যার ফলে সাধারণ জনগণ নিষ্পেষিত হচ্ছে।
আজ বুধবার, পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করীম এসব কথা বলেন। দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, শ্রমিকনেতা আলহাজ্ব আব্দুর রহমান, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা লোকমান হোসাইন জাফরী, এইচ এম রফিকুল ইসলাম, হাজী শাহাদাত হোসেন, হাজী নজরুল ইসলাম, মাওলানা শামসুল ইসলাম মোল্লা, মাওলানা লিয়াকত আলী, আল-আমিন, ওমর ফারুক যশোরী।
মুফতি ফয়জুল করীম বলেন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন ছিলেন আন্দোলনের জন্য নিবেদিত প্রাণ একজন নেতা। তিনি তাঁর পুরো জীবনকে দীনের পথে ব্যয় করে গেছেন এবং মৃত্যুর দিনও আন্দোলনের একটি দাওয়াতী কাজে আলোচনা করতে গিয়ে অসুস্থ হয়ে মারা যান। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন।
পরে মরহুমের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শেখ হাসিনার শোক
বাংলাদেশের প্রধানমন্ত্রীর শোকবার্তাটি ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। শেখ হাসিনা তার চিঠিতে উল্লেখ করেছেন, "দুঃখের এই সময়ে, বাংলাদেশ সরকার ও আমার নিজের পক্ষ থেকে আমি ইরানের সরকার ও ভ্রাতৃপ্রতীম দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"
শেখ হাসিনা আরও বলেন, "প্রেসিডেন্ট রাইসি একজন জ্ঞানী ও নিঃস্বার্থ নেতা ছিলেন, যিনি তার দেশের সেবায় দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন এবং ইরানের জনগণের কল্যাণে কাজ করে গেছেন।"
এই শোকবার্তাটি বাসসের মাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের জনগণ এবং সরকার এই দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতে ইরানের জনগণের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছে।
ভারতকে দুষলেন অলি আহমদ: বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগ
তিনি বলেন, ‘আমরা জানি ভারত সরকার তাদের পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্যের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন। আমরা বলতে চাই, আমরা অন্য কোনো দেশের বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। আমরা অন্য কোনো দেশের ক্ষতি করার মত কোনো কর্মকাণ্ডে জড়িত হতে চাই না, কারণ তা আমাদের ধর্মের পরিপন্থি। আমরা আশা করবো ভারত সরকার কোনো বিশেষ ব্যক্তি বা দলের সঙ্গে সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকবে এবং বরং ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের বন্ধুত্ব প্রতিষ্ঠায় মনোযোগী হবে।
শনিবার বিকেলে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অলি আহমদ এসব কথা বলেন। বিএনপির নেতৃত্বে সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে অংশ নিচ্ছে এলডিপিও। এই প্রথমবারের মতো এলডিপির সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। অলি আহমদের পাশে বসা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের উপস্থিত থাকার কথা থাকলেও তার স্ত্রী অসুস্থ থাকায় তিনি আসতে পারেননি। তবে বিএনপি নেতা এখানে কোনো বক্তব্য রাখেননি।
ভারত সরকারের উদ্দেশে অলি আহমদ আরও বলেন, বর্তমান সরকার আপনাদেরকে আমাদের দেশের সমুদ্র বন্দর, স্থল বন্দর এবং বিভিন্ন সড়ক ব্যবহারের অনুমতি দিয়েছে। অনেকগুলো অসম চুক্তিতেও স্বাক্ষর করেছে। যার ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপরও কেন ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তা বোধগম্য নয়। দয়া করে, আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়াবেন না।
তিনি আরও বলেন, ‘কয়েকদিন আগে ভারতের কংগ্রেসের সভাপতি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা পাকিস্তানকে দুই ভাগ করে তাদের দুর্বল করে দিয়েছি। তার এই বক্তব্যে পরিষ্কার বোঝা যায়, বাংলাদেশের জনগণ তাদের বন্ধু নয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৯৪৭ সালের পর উপমহাদেশ ছেড়ে চলে যায়। গত কয়েক বছর ধরে ভারত সরকার বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ভূমিকা পালন করছে।
বর্তমান সরকার বিগত ১৫ বছর ধরে বাকশালি কায়দায় দেশ শাসন করছে উল্লেখ করে অলি আহমদ বলেন, এখন ক্ষান্ত হন। জনগণকে তাদের ভোটের মাধ্যমে সরকার গঠন করার সুযোগ দিন। "আমি না থাকলে দেশ চলবে না" এই ধরণের ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসুন।
অলি আহমদ বলেন, বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশ আরও ক্ষতিগ্রস্ত হবে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে বাধ্য। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য নূরুল আলম তালুকদার, ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অধ্যক্ষ কেকিউ স্যাকলায়েন, ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি প্রমুখ।
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের দাফন সম্পন্ন
ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন (৫৫) গতকাল শুক্রবার বেলা ৩.৪৫ মি. ঢাকার মিটফোর্ড হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজে জানাজা আজ শনিবার সকাল ৮.২০ মি. মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ঝিকরহাটি নিজ গ্রামে অনুষ্ঠিত হয়।নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমের একমাত্র ছেলে মাওলানা নূর হুসাইন। জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবর পাশে শায়িত হন তিনি।
জানাজায় শরীক হন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক বরকত উল্লাহ লতিফ, নগর উত্তর সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব আলাউদ্দিন, শ্রমিক আন্দোলন দক্ষিণ সভাপতি শাহাদাত হোসেন প্রধানিয়া। এছাড়াও বিভিন্ন জেলা থেকে সংগঠনের নেতাকর্মীরা জানানজায় অংশ নেন। জানাজায় আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, খেলাফত মজলিস নেতৃবৃন্দসহ সংগঠনের তৃণমূল পর্যায়ের হাজার হাজার মুসল্লি শরীক হন।
দোয়া মাহফিল : মরহুমের ইন্তেকালের সংবাদ বিদ্যুৎগতিতে সারাদেশে ছড়িয়ে পড়লে বিভিন্ন জেলা ও থানা শাখা দোয়া মাহফিলের আয়োজন করে। এতে মরহুমের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এদিকে আজ শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ভাটারাস্থ একটি মিলনায়তনে অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা আরিফুল ইসলাম, আলহাজ আনোয়ার হোসেন, মুফতি মাছউদুর রহমানসহ মহানগর ও থানা নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের ইন্তেকাল
তিনি ঢাকা জেলা দক্ষিণের কেরাণীগঞ্জে সাংগঠনিক কর্মসূচি সদস্য প্রশিক্ষণ কর্মশালায় আলোচনাকালে অসুস্থবোধ করলে তাকে মিডফোর্ড হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাচলাকালে জুমার নামাজের পর বেলা ৩.৪৫ মি. তিনি ইন্তেকালে করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ ভাই ৩ বোন, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী রেখে যান। তাঁর ইন্তেকালের সংবাদ সোস্যাল মিডিয়ার মাধ্যমে বিদ্যুৎগতিতে ছড়িয়ে পরলে সারাদেশে নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ইন্তেকালের সংবাদ শোনে দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিটফোর্ড হাসপাতালে ছুটে যান। এ সময় নেতাকর্মী ও আত্মীয় স্বজনদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
পীর সাহেব চরমোনাইসহ নেতৃবৃন্দের শোক ও দোয়া
অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের ইন্তেকালে দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গভীর শোক প্রকাশ করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন। পৃথক পৃথক বিবৃতিতে মরহুমের মাগফিরাত কামনা করেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সেক্রেটারী জেনারেল বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান, ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান শেখ, সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মশিউর রহমান।
পীর সাহেব চরমোনাই বলেন, সৈয়দ বেলায়েত হোসেন ছাত্র জীবনে পীর সাহেব চরমোনাই রহ. সানিধ্যে আসেন। অতঃপর  ইসলামী ছাত্র আন্দোলন গঠন হলে ১৯৯১ সাল থেকে ছাত্র সংগঠনে সম্পৃক্ত হয়ে বিভিন্ন দায়িত্ব পালন শেষে সর্বশেষ সেক্রেটারী জেনারেলের দায়িত্ব পালন করে ছাত্রত্ব শেষ করেন। এরপর ইসলামী আন্দোলনে যোগ দিয়ে বিভিন্ন দায়িত্ব পালন করে সর্বশেষ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। আন্দোলন সংগ্রামে অত্যন্ত নিষ্ঠার সাথে সামনে সারি থেকে আন্দোলনে নেতৃত্ব দেন। তার ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকে হারালো। যার অভাব দীর্ঘদিন অনুভূত হবে। মহান রব্বুল আলামিন মরহুমের সকল ভুল ত্রুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চা মর্যাদা দান করুন। সেইসাথে পরিবার পরিজনকে শোক কাটিয়ে উঠার তৌফিক দিন, আমিন।
৯৯ আসনে নো টেনশনে নৌকা
সেইসঙ্গে প্রার্থী তালিকায় আছেন নতুন-পুরোনো বিভিন্ন দলের হেভিওয়েট নেতারা। দিন যত যাচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। শেষ সময়ে এসে এখন পাড়া-মহল্লায় চলছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকদের আনাগোনা। ভোটার উপস্থিতি বাড়ানোর পাশাপাশি চলছে তাদের মন জয়ের চেষ্টা।
এমন পরিস্থিতিতেও সারা দেশে শতাধিক আসনে নির্বাচন যেন জমছে না। শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় এসব আসনে এরই মধ্যে জয় নিশ্চিত করে ফেলেছেন ক্ষমতাসীন দলের মনোনীত কিংবা সমর্থিত প্রার্থীরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হলেও অনেক ক্ষেত্রে ভোটের মাঠে প্রতিযোগীদের খুঁজেই পাওয়া যাচ্ছে না। নিরুত্তাপ এসব আসনে মূলত ভোটার উপস্থিতি বাড়ানোর লক্ষ্য নিয়ে এককভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
প্রায় এক-তৃতীয়াংশ আসনে প্রায় প্রতিদ্বন্দ্বিতাহীন পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য রশিদুল আলম কালবেলাকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার চেয়েছেন নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক। এজন্য দলের নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার পথ উন্মুক্ত করে দিয়েছেন। অনেক আসনে স্বতন্ত্র প্রার্থীরা শক্ত অবস্থানে আছেন। এ ছাড়া আরও অনেক দলের প্রার্থী আছেন। নির্বাচনে সবাই জয়ী হওয়ার জন্যই মাঠে নামেন। কেউ পরাজিত হওয়ার জন্য নির্বাচন করেন না। সবাই আশা করেন তিনি জয়ী হবেন। ফলে ভোট শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছুই আগাম বলা ঠিক হবে না। দশ-বিশটি জায়গায় প্রতিদ্বন্দ্বিতা নাও থাকতে পারে। সেটা দিয়ে পুরো নির্বাচনকে মূল্যায়ন করা যাবে না।’
এর আগে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল। ওই নির্বাচনে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ১৫৩টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফলাফল নির্ধারিত হয়েছিল। যেসব এলাকায় নির্বাচন হয়েছিল সেখানেও ভোটার উপস্থিতি ছিল খুবই কম। হাতেগোনা কয়েকটি বাদে কোথাও শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটের ফল নিয়ে মানুষের আগ্রহ ছিল না।
সেবার নিবন্ধিত ১২টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছিল। এবার সেই সংখ্যা অনেক বেশি। নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে ভোটে এসেছে ২৭টি। এসব দলের সঙ্গে জোট করে আছে অনিবন্ধিত আরও বেশ কিছু দল।
২০১৪ সালে বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মীই নির্বাচনে অংশ নেননি। তবে এবার দলটির বেশ কয়েকজন সাবেক সংসদ সদস্য, একজন ভাইস চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির কয়েকজন এবং অনেক জনপ্রতিনিধি নানা পরিচয়ে ভোট করছেন।
সব মিলিয়ে এবার দশম সংসদ নির্বাচনের তুলনায় প্রায় তিন গুণ প্রার্থী নির্বাচনের দৌড়ে শামিল হয়েছেন। বেশিসংখ্যক রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় জমে উঠেছে প্রতিযোগিতা। এ কারণেই বিএনপির অবরোধ-হরতাল সত্ত্বেও আসনে আসনে নির্বাচনী আমেজ টের পাওয়া যাচ্ছে।
তবে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় সারা দেশে কমপক্ষে ১০২টি আসনে নির্বাচনী লড়াই জমছে না। এর মধ্যে ৯৯টি আসনে এককভাবে ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের প্রার্থীরা। ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ কোনো নেতা স্বতন্ত্র প্রার্থী না হওয়ায় এসব আসনে নৌকার বিজয় নিশ্চিত বলা যায়। অন্যান্য দলের প্রার্থী থাকলেও তারা কোনো দিক থেকেই চ্যালেঞ্জ জানাতে পারছেন না। এর মধ্যে কারও কারও কোনো প্রচার-প্রচারণা নেই। কোনো কোনো প্রার্থী এলাকায় কিছু ব্যানার বা পোস্টার লাগালেও ভোটারদের মধ্যে সাড়া ফেলার মতো কর্মকাণ্ড নেই।
অন্যদিকে তিনটি আসনে জাতীয় পার্টির প্রার্থীদের বিজয় নিশ্চিত বলা যায়। দলীয় সিদ্ধান্তে নৌকার প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কোনো নেতা স্বতন্ত্র প্রার্থী না হওয়ায় এই দুটি আসনে জাপা প্রার্থীদের বড় কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে না।
সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে দেখা গেছে, খোদ রাজধানী ঢাকার ১৫টি আসনের মধ্যে ১০টিতেই তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। ফলে এসব আসনে নৌকার প্রার্থীদের জয় নিশ্চিত। এই আসনগুলোতে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন—ঢাকা-৬ আসনে সাঈদ খোকন, ঢাকা-৮ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা-৯ সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১০ ফেরদৌস আহমেদ, ঢাকা-১১ মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, ঢাকা-১২ আসাদুজ্জামান খান কামাল, ঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৫ কামাল আহম্মেদ মজুমদার, ঢাকা-১৬ ইলিয়াস উদ্দিন মোল্লা এবং ঢাকা-১৭ আসনে মোহাম্মদ আলী আরাফাত।
সরেজমিন দেখা গেছে, নৌকা প্রতীকের পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে প্রতিটি এলাকা। মূল সড়কগুলোতে অন্য দলের প্রার্থীদের কিছু কিছু পোস্টারও চোখে পড়ে। তবে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো প্রার্থীর নির্বাচনী ক্যাম্প খুব একটা নেই। আবার প্রতিটি পাড়া-মহল্লা ও অলিগলিতে নৌকার ক্যাম্প থাকলেও সেখানে নির্বাচনী আমেজ খুব একটা নেই। দিনের অধিকাংশ সময়ই ফাঁকা পড়ে থাকে। অন্যান্য নির্বাচনের মতো মিছিল-সমাবেশও নেই খুব একটা।
ঢাকা জেলার ৫টি আসনের মধ্যে ঢাকা-২ আসনে কামরুল ইসলাম, ঢাকা-৩ আসনে নসরুল হামিদ বিপু এবং ঢাকা-২০ আসনে বেনজির আহমেদের শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। নির্বাচনে তাদের জয় শুধুই আনুষ্ঠানিকতার অপেক্ষা বলে সংশ্লিষ্ট এলাকার ভোটারদের ধারণা।
জাতীয় নির্বাচনে গোপালগঞ্জে এখন পর্যন্ত আওয়ামী লীগের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেননি অন্য কোনো দল কিংবা স্বতন্ত্র প্রার্থী। গোপালগঞ্জ-৩ আসনে সব সময়ই রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এবারও সেখানে ব্যতিক্রম কিছু হচ্ছে না। গোপালগঞ্জ-২ আসনে শেখ ফজলুল করিম সেলিমের নিশ্চিত জয়েও প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী বাধা হতে পারছেন না। তবে গোপালগঞ্জ-১ আসনে এবার দলীয় স্বতন্ত্র প্রার্থীর শক্ত চ্যালেঞ্জের মুখে পড়ছেন ফারুক খান।
শরীয়তপুর-১ আসনে নৌকার প্রার্থী ইকবাল হোসেন অপু এবং শরীয়তপুর-৩ আসনে নৌকার নাহিম রাজ্জাক বিজয়ী হতে চলেছেন।
মাদারীপুর-১ আসনে নুরে আলম চৌধুরী লিটন এবং মাদারীপুর-২ আসনে শাজাহান খানের বিপক্ষে শক্তিশালী প্রার্থী নেই।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে নৌকার রেজওয়ান আহাম্মদ তৌফিক এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে নাজমুল হাসান পাপন সহজ জয় পেতে যাচ্ছেন।
টাঙ্গাইল-১ (মধুপুর ধনবাড়ী) আসনে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকও সহজেই নির্বাচনী বৈতরণী পার হচ্ছেন।
নরসিংদী-২ আসনে নৌকার আনোয়ারুল আশরাফ খান দিলীপ সহজ জয় পাচ্ছেন। মানিকগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিপক্ষে উল্লেখযোগ্য কোনো প্রার্থী নেই।
নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের শামীম ওসমানের বিপক্ষে সুবিধা করতে পারছেন না অন্য প্রার্থীরা। মুন্সীগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী থাকলেও তিনি নৌকার প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলির জয়ে বড় কোনো বাধা হতে পারছেন না বলে এলাকাবাসীর ধারণা।
ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ৯টিতেই তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন স্বতন্ত্র প্রার্থীরা। তবে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বর্তমান এমপি এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ফাহমী গোলন্দাজ বাবেল জয়ী হতে চলেছেন।
নেত্রকোনা-৪ আসনে নৌকার প্রার্থী সাজ্জাদুল হাসানের বিপক্ষে শক্ত কোনো প্রার্থী নেই। জামালপুর-৩ আসনে নৌকার প্রার্থী মির্জা আজম এবারও বিজয়ী হতে যাচ্ছেন।
চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ৫টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে না। তারা হলেন—চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) এস এম আল মামুন, চট্টগ্রাম-৬ (রাউজান) এ বি এম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম-৯ (বাকলিয়া, কোতোয়ালি) মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
কক্সবাজার-২ আসনে আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ আসনে সাইমুম সরওয়ার কমল এবং কক্সবাজার-৪ আসনে শাহীন আক্তার নিশ্চিতভাবে বিজয়ী হতে যাচ্ছেন।
খাগড়াছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা, রাঙামাটিতে আওয়ামী লীগ মনোনীত দীপংকর তালুকদার এবং বান্দরবানে বীর বাহাদুর উশৈ সিংয়ের পাল্লা ভারী। তারা সবাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।
নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহজ জয় পেতে যাচ্ছেন। এ ছাড়া নোয়াখালী-৪ আসনে একরামুল করিম চৌধুরী ও নোয়াখালী-৬ আসনে মোহাম্মদ আলী প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক এগিয়ে আছেন। ফেনী-১ আসনে আলাউদ্দীন আহম্মেদ চৌধুরী এবং ফেনী-২ আসনে নিজামউদ্দিন হাজারীর জয় প্রায় নিশ্চিত বলা যায়।
কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৩টিতে সহজেই জয় তুলে নেবেন আওয়ামী লীগের প্রার্থীরা। তারা হলেন—কুমিল্লা-৮ (বরুড়া) আসনে আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মো. তাজুল ইসলাম এবং কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, সদর দক্ষিণ, লালমাই) আসনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
চাঁদপুর-১ আসনে সেলিম মাহমুদ এবং চাঁদপুর-৫ আসনে রফিকুল ইসলাম জিততে চলেছেন। আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন তারা।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে অনেকটা প্রতিদ্বন্দ্বিতাহীন নৌকা প্রতীকের প্রার্থী আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তার মতোই সহজে জিততে চলেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের ফয়জুর রহমান বাদল এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। তারা সবাই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।
সিলেটের ৬টি আসনের মধ্যে ৪টিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। বাকি দুটি আসনে সহজে বিজয়ী হতে যাচ্ছেন বর্তমান দুই মন্ত্রী। তারা হলেন সিলেট-১ আসনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং সিলেট-৪ আসনে প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। একইভাবে সুনামগঞ্জ-৩ আসনে জিততে চলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মৌলভীবাজার-১ আসনে বর্তমান এমপি নৌকার মো. শাহাব উদ্দিন, মৌলভীবাজার-৩ আসনে মোহাম্মদ জিল্লুর রহমান ও মৌলভীবাজার-৪ আসনে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদের বিজয় অনেকটা নিশ্চিত। হবিগঞ্জ-৩ আসনে আবু জাহিরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারছেন না অন্য প্রার্থীরা।
রাজশাহীর ৬টি আসনের মধ্যে দুটিতে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। রাজশাহী-৩ (পবা-মোহানপুর) আসনে মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ এবং রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে আবদুল ওয়াদুদ দারা সহজে বিজয়ী হতে চলেছেন। তারা দুজনই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।
শক্তিশালী প্রার্থী না থাকায় অনেকটাই জয়ের পথে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মো. আব্দুল ওদুদ। জয়পুরহাট-২ আসনের (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আওয়ামী লীগ দলীয় প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপনের জয়ও নিশ্চিত।
বগুড়া-৫ আসনে হাবিবুর রহমান এবং বগুড়া-৭ আসনে ডা. মোস্তফা আলম নান্নু জয়ী হতে যাচ্ছেন। তারা দুজনই নৌকা প্রতীকের প্রার্থী।
সিরাজগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়ের শক্ত প্রতিপক্ষ নেই। পাবনা-৪ আসনে নৌকার গালিবুর রহমান শরীফ এবং পাবনা-৫ আসনে গোলাম ফারুক খন্দকার প্রিন্সের জয়েও তেমন কোনো বাধা নেই। শেরপুর-২ আসনে আওয়ামী লীগের প্রবীণ নেত্রী বেগম মতিয়া চৌধুরীর বিপক্ষে এবার শক্ত কোনো প্রার্থী নেই।
পঞ্চগড়-২ আসনে নৌকার প্রার্থী বর্তমান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন। ঠাকুরগাঁও-১ নৌকার রমেশ চন্দ্র সেনের জয়ও প্রায় নিশ্চিত।
দিনাজপুর জেলার ৬টি আসনের মধ্যে ৪টিতেই নিরুত্তাপ নির্বাচন হচ্ছে। দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৪ আসনে আবুল হাসান মাহমুদ আলী এবং দিনাজপুর-৫ মোস্তাফিজুর রহমান ফিজার জয়ী হতে যাচ্ছেন। তারা সবাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।
কুড়িগ্রাম-১ আসনে জাতীয় পার্টির এ কে এম মোস্তাফিজুর রহমানের জয়ে বড় কোনো বাধা নেই। রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সহজ জয় পেতে যাচ্ছেন।
রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের নৌকার প্রার্থী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এখানে জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল ভোটের মাঠে সরব থাকলেও টিপু মুনশির জয় কার্যত নিশ্চিত বলে স্থানীয়রা মনে করছেন।
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম। তবে ড. শিরীন শারমিন শঙ্কামুক্ত বলে জানান ভোটাররা।
খুলনা জেলার ৬টি আসনের মধ্যে তিনটিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। বাকি তিনটিতে ভোটের মাঠ অনেকটা একতরফা। খুলনা-১ আসনে আওয়ামী লীগের ননী গোপাল মণ্ডল, খুলনা-২ আসনে আওয়ামী লীগের শেখ সালাহউদ্দিন এবং খুলনা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী এস এম কামাল হোসেন জয়ের পথে রয়েছেন।
বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দিন এবং বাগেরহাট-২ আসনে শেখ তন্ময়ের বিপক্ষে শক্তিশালী কোনো প্রার্থী নেই। বাগেরহাট-৪ আসনে নৌকার প্রার্থী ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের বিজয়ও প্রায় নিশ্চিত বলে জানা গেছে।
মাগুরার দুটি আসনেই সহজ জয় পেতে পারেন নৌকার প্রার্থীরা। মাগুরা-১ আসনে সাকিব আল হাসান এবং মাগুরা-২ আসনে বীরেন শিকদারকে শক্ত চ্যালেঞ্জ জানাতে পারছেন না প্রতিদ্বন্দ্বীরা।
নড়াইল-১ আসনে নৌকার বি এম কবিরুল হক মুক্তি এবং নড়াইল-২ আসনে মাশরাফী বিন মোর্ত্তজার জয়ে তেমন কোনো বাধা নেই। সাতক্ষীরা-৩ আসনে নৌকার প্রার্থী ডা. আ ফ ম রুহুল হকের জয়ও প্রায় নিশ্চিত।
বরিশাল জেলার ৬টি আসনের মধ্যে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া)-এ নৌকার প্রার্থী বঙ্গবন্ধুর ভাগনে ও বর্তমান সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে নৌকার প্রার্থী শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল হওয়ায় স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের বিজয় অনেকটাই নিশ্চিত।
ঝালকাঠি-১ আসনে উল্লেখযোগ্য কোনো প্রতিপক্ষ নেই বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া বীর মুক্তিযোদ্ধা শাজাহান ওমরের। ঝালকাঠি-২ আসনে প্রবীণ নেতা আমির হোসেন আমুকে জয়ের জন্য বেগ পেতে হচ্ছে না।
বরগুনা-২ আসনে জিততে চলেছেন নৌকা প্রতীকের প্রার্থী সুলতানা নাদিরা জলি। পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী এ বি এম রুহুল আমীন হাওলাদার এবং পটুয়াখালী-২ আসনে আওয়ামী লীগের আ স ম ফিরোজের জয় নিশ্চিত বলা যায়।
ভোলার ৪টি আসনেই আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীদের বিপক্ষে শক্ত প্রতিপক্ষ না থাকায় নিরুত্তাপ ভোটের মাঠ। ভোলা-১ আসনে নৌকার প্রার্থী তোফায়েল আহমেদ, ভোলা-২ আসনে আলী আজম মুকুল, ভোলা-৩ আসনে নুরুন্নবী চৌধুরী শাওন এবং ভোলা-৪ আসনে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। নির্ভার আওয়ামী লীগের জমজমাট প্রচারের বিপরীতে মাঠে তেমনভাবে দেখা যাচ্ছে না অন্য প্রার্থীদের। তবে ভোটার উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিস্থিতি সম্পর্কে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘বাস্তবতা হলো পরিপূর্ণ নির্বাচন হলে কেউ আগে থেকে ফলাফল জানবে না, সরকার পরিবর্তনের সম্ভাবনা থাকবে। এবারের নির্বাচনে এর কোনোটাই নেই। আওয়ামী লীগ চাইলে সব আসনেই জিততে পারে। তারাই সরকার গঠন করছে।’
সূত্র: কালবেলা
শম্ভু ও বাহারের প্রার্থিতা কেন বাতিল হবে না ব্যাখ্যা চায় ইসি
সোমবার (২৫ ডিসেম্বর) রাতে ইসির আইন-শাখার উপ-সচিব মো. আব্দুছ সালাম এ দুই প্রার্থীকে তলব করার পৃথক চিঠি পাঠিয়েছেন। তারা দুজনই একাদশ জাতীয় সংসদের সদস্য।
চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী তারা একাধিকবার নির্বাচন পূর্ব অনিয়ম করেছেন ও আচরণবিধি ভঙ্গ করেছেন। এজন্য তাদের নির্বাচনী তদন্ত কমিটি কারণ দর্শাতে একাধিকবার নোটিশও দিয়েছিলেন।
চিঠিতে কেন প্রার্থিতা বাতিল করা হবে না, সে ব্যাখ্যা দিতে বাহারকে ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় ইসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
অন্যদিকে জরিমানা অথবা প্রার্থিতা কেন বাতিল করা হবে না, সে ব্যাখ্যা দিতে শম্ভুকে ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় ইসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সূত্রঃ BanglaNews24.com
রাজ্জাকের বক্তব্যে সরকারে অস্থিরতা, নানামুখী সমালোচনায় উত্তাপ বাড়ছে!
তার এই বক্তব্য প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া আসে। বিরোধী রাজনৈতিক দলের তরফেও নানা প্রতিক্রিয়া এসেছে। কৃষিমন্ত্রীর এই বক্তব্যে দল এবং সরকারেও অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে। জাতীয় নির্বাচনের আগে বিরোধী দলগুলোর ওপর ধরপাকড়, গ্রেপ্তার, মামলা ও সাজা দেয়ার বিষয়ে দেশ- বিদেশে সমালোচনা হচ্ছিল। কিন্তু সরকার এসবকে শুধুই আইনের বিষয় বলে এড়িয়ে আসছিল। কিন্তু ড. রাজ্জাকের এই বক্তব্যে বিরোধীদের দাবিকেই প্রতিষ্ঠিত করেছে বলে মনে করা হচ্ছে। এতে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সরকারি মহলেও অস্থিরতা দেখা দিয়েছে।
ড. রাজ্জাকের এই বক্তব্যকে তার ব্যক্তিগত মত উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, আওয়ামী লীগ দেউলিয়া দল নয়। বিএনপি’র দাবির সুরেই ড. আব্দুর রাজ্জাক ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তারের যে তথ্য দিয়েছেন সে বিষয়ে অবশ্য ভিন্নমত প্রকাশ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এটা আমরা স্বীকার করি না। ড. রাজ্জাক যে প্রস্তাবের কথা বলেছেন, এমন কোনো প্রস্তাব সরকার বিএনপিকে দেয়নি বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ওদিকে আগের দিন দেয়া বক্তব্যে সামান্যতম ভুলও বলেননি বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। গতকাল সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি তার দেয়া বক্তব্যের ব্যাখ্যাও দেন। বলেন, আমি যা বলিছি কোনো ভুল বলিনি। একদম ঠিক আছে।
ওদিকে ড. আবদুর রাজ্জাকের বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এ বিষয়ে বলেন, কৃষিমন্ত্রীর বক্তব্য প্রমাণ করে যে, মামলা-গ্রেপ্তার পরিকল্পিত। তিনি বলেন, সরকারের গুমর ফাঁস করে দিয়েছেন এই মন্ত্রী। এক প্রতিক্রিয়ায় জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, কৃষিমন্ত্রীর এই বক্তব্য বিচার বিভাগের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করেছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে বলেছেন, বিরোধীদের কারারুদ্ধ করার সরকারি পরিকল্পনা মন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে।
সামান্যতম ভুল বলিনি: ড. রাজ্জাক‘এক রাতে সব নেতাকে মুক্তির প্রস্তাবেও রাজি হয়নি বিএনপি’ নিজের দেয়া এমন বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আমি যা বলেছি, কোনো ভুল বলিনি। বক্তব্য একদম ঠিক আছে। অনেক কথার মধ্যে বিষয়টি এসেছে। গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা বলেন।
ড. রাজ্জাক বলেন, ‘আমি এটাই বলতে চেয়েছি-আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ সব সময় গণতান্ত্রিক মূল্যবোধের চেতনার আলোকে পরিচালিত হয়। আমরা সবসময় চেয়েছি এই নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক। বহুবার আমি বলেছি- বিএনপি অবশ্যই একটি বড় রাজনৈতিক দল। তাদের নির্বাচনে আমরা আনতে চাই কিন্তু সংবিধানের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। আমার কথা এসেন্সটাই (সারমর্ম) ছিল, প্রধানমন্ত্রী ও আমরা সবসময় চেয়েছি, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক। সেটা বলতে গিয়ে বলেছি আমরা কতোদূর পর্যন্ত... নির্বাচন কমিশনার কথা বলেছি, ইয়ের কথা বলেছি। ওই উইল লেফট নো স্টোন আনট্র্যাক (সর্বাত্মক চেষ্টা), আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। কিন্তু বিএনপি আসবে না।’ তিনি বলেন, আওয়ামী লীগ চেয়েছে আগামী নির্বাচনের সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক। বিএনপি একটি বড় দল এটা আমরা সবসময় বলি। কিন্তু বিএনপি সবসময় নির্বাচন থেকে সরে যাওয়ার নানা রকম ফন্দি করেছে। আমরা কী দেখেছি, ২০১৮ সালে, ’১৪ সালে ও ’১৫ সালে।
আমার বক্তব্য হলো- এই যে আওয়ামী লীগ আন্তরিকভাবে চেয়েছে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক। এ কথাটা বলতে গিয়ে আমি সেদিন কিছু কথাবার্তা বলেছি।’ কৃষিমন্ত্রী বলেন, আমি চ্যানেল টোয়েন্টিফোরকে এটাও বলেছি, বিএনপি চায় নির্বাচন বানচাল হোক। তারেক রহমানের নামে মামলা রয়েছে, তার শাস্তি হয়েছে, সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তার মা খালেদা জিয়া অসুস্থ, তারও শাস্তি হয়েছে। তারা নির্বাচনে আসতে চায় না। আমাদের আওয়ামী লীগের বক্তব্য হলো, সংবিধানের বাইরে গিয়ে কোনোক্রমে নির্বাচন করা সম্ভব নয়। পৃথিবীর কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার নেই। কাজেই আওয়ামী লীগের তো কোনো বিকল্প নেই, এই কথাটি আমি বলেছি। তিনি বলেন, এই পদ্ধতির মধ্যে থেকে বিএনপি বলতে পারতো কীভাবে নির্বাচনটা সবার কাছে সর্বোচ্চ গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নিরপেক্ষ করা যায়? সেক্ষেত্রে আন্তর্জাতিক মহলের সমর্থনও আমরা নিতে পারতাম, আরও বেশি মনিটর আসতো বিদেশ থেকে। এখন ওসিদের বদলি করছে, এভাবে এসপিদের বদলি করা যেত, ডিসিদের করা যেত। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য যা যা করা দরকার সংবিধান, প্রধানমন্ত্রী ও এ সরকারকে রেখে সেটা আওয়ামী লীগ সবসময় করতে চেয়েছে। কিন্তু বিএনপি সেটা বিশ্বাস করে না। তারা গেছে আন্দোলনে।
রাজ্জাকের বক্তব্য ব্যক্তিগত: কাদেরবিএনপি নির্বাচনে এলে দলটির কারাবন্দি নেতাদের এক রাতের মধ্যে মুক্তি দেয়ার প্রস্তাব সংক্রান্ত কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের বক্তব্য দলের নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো দেউলিয়া দল নয়। আওয়ামী লীগ দলীয় নিয়মনীতি ভঙ্গ করে, এ ধরনের উদ্ভট প্রস্তাব বিএনপিকে দেবে, এটা সঠিক নয়। এ ধরনের কোনো প্রস্তাব আমাদের সরকার দেয়নি, দলও দেয়নি।
গতকাল রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। কৃষিমন্ত্রীর বক্তব্যের ব্যাপারে দল কোনো ব্যবস্থা নেবে কিনা- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দলই সিদ্ধান্ত নেবে, কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা। আর কীভাবে ব্যবস্থা নেবে, সেটাও দলের ব্যাপার।
বিএনপি’র ২০ হাজার নেতাকর্মী কারাগারে থাকার বিষয়ে তিনি বলেন, এটা আমরা স্বীকার করি না। তাদের (বিএনপি) জেলে আছে কতো? হিসাবটা আমি মির্জা ফখরুল ইসলামের কাছে অনেকবার চেয়েছি। একটা উদ্ভট সংখ্যা বলে দিলো, সেটা সবাই বিশ্বাস করবে, এমন নয়। এত লোক গ্রেপ্তার হয়নি। আর যারা পুলিশ পিটিয়ে হত্যা করেছে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে, হাসপাতালে হামলা করেছে, তাদের তো আইনের আওতায় আসতেই হবে। কাউকে নির্বাচনে আনার জন্য অপরাধকে ক্ষমা করতে হবে- এমন দল আওয়ামী লীগ নয়।
আওয়ামী লীগের গোমর ফাঁস করেছেন আবদুর রাজ্জাক: রিজভীসরকার পরিকল্পনা করে বিরোধী দলের ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে- এমন বক্তব্য দিয়ে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক আওয়ামী লীগের গোমর ফাঁস করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কৃষিমন্ত্রীর এমন স্বীকারোক্তি প্রমাণ করে বিএনপি’র মহাসমাবেশে তাণ্ডব-হত্যাকাণ্ড থেকে শুরু করে চলমান যত সহিংসতা, মিথ্যা মামলা, গ্রেপ্তারসহ বিরোধীদলের বাড়ি-ঘরে হামলা-তল্লাশি সবকিছু প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব-পরিকল্পিত। সোমবার দুপুরে ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, বিএনপি নেতাকর্মীদের সম্পূর্ণ মিথ্যা সাজানো মামলায় জেলে পুরে এবং সারা দেশে বাড়ি-ঘর ছাড়া করে তাড়িয়ে বেড়ানোর গোমর ফাঁস করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। রোববার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সিট ভাগাভাগির উদ্ভট তামাশার নির্বাচনকে নির্বিঘ্ন-কণ্টকমুক্ত করার জন্যই বিএনপি’র ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে। তিনি বলেছেন, আমরা চিন্তা-ভাবনা করেই এই কাজ করেছি। তাদের জেলে না ভরলে দেশ অচল হয়ে যেতো। হরতালের দিন গাড়ি চলতো না।
ড. আবদুর রাজ্জাক আরও বলেছেন, ‘বিএনপিকে প্রস্তাব দেয়া হয়েছিল তারা নির্বাচনে এলে নির্বাচন পিছিয়ে দেয়া হবে। শুধু পিছিয়ে দেয়া নয়, বলা হয়েছে, সবাইকে জেল থেকে ছেড়ে দেয়া হবে। এমনকি একরাতে সব নেতাকে জেল থেকে মুক্তির প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু বিএনপি রাজি হয়নি।তিনি বলেন, শেষ পর্যন্ত এই প্রভাবশালী মন্ত্রী হাটে হাঁড়ি ভেঙে স্বীকার করলেন যে, দেশের আইন-আদালত, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন-কোর্ট কাচারি-বিচার-আচার সবকিছুই সরকারের হাতে বন্দি। বিচারব্যবস্থা আর আওয়ামী লীগ একাকার হয়ে গেছে। পৃথক কোনো সত্তা নেই। দেশে কোনো আইন নাই। সব শেখ হাসিনার ইশারাই চলছে। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসনের আওয়ামী নমুনা কৃষিমন্ত্রীর কথায় স্পষ্ট হয়েছে। ২০ হাজার নির্দোষ নেতাকর্মীকে নির্বিঘ্নে নির্বাচন করতে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্রঃ মানবজমিন
বরগুনায় যুবদলের বিক্ষোভ
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বরগুনায় অবরোধ কর্মসূচি পালনসহ বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতা-কর্মীরা।
বুধবার (৬ ডিসেম্বর) সকালে বরগুনা পৌর যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন বরগুনা জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট ইসতিয়াক সোহাগ।
এসময় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের জামিন আবেদন
রোববার (৩ ডিসেম্বর) বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন দায়ের করা হয়েছেহাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করা হয়েছে বলে নিশ্চিত করেন মির্জা ফখরুলের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
২৯ অক্টোবর সকালে গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে নিয়ে যায় পুলিশ।
খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমানকে আটক
মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর পল্লবি থানাধীন মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আটক করেছে র‌্যাব-২। জানা যায়, হাইকোর্টকে কটূক্তি ও আদালত অবমাননা মামলায় উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়ায় আটক করা হয়েছে তাকে।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম।শিহাব করিম বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিবকে আটক করা হয়েছে। আদালত অবমাননা মামলায় মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করেছে র‌্যাব।
মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ
মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৮ টার দিকে একটি মোটর সাইকেলে করে দুজন আরোহী এ ঘটনা ঘটায়মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি বলেন, আজ সকালে একটি মোটর সাইকেলে করে দুজন আরোহী এসে মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসা লক্ষ্য করে পর পর দুইটি ককটেল নিক্ষেপ করে।
একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অপর একটি ককটেল সম্পূর্ণ অবিস্ফোরিত থাকে। এসময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।দিদার জানান, ককটেল বিস্ফোরণে মুহূর্তের মধ্যে বাসায় অবস্থান করা মির্জা আব্বাসের নিরাপত্তা কর্মীরা দৌড়ে গেলে মোটরসাইকেলটি নিরাপদে চলে যায়। এ সময় নিরাপত্তা কর্মীরা বাসার গেটের সামনে গিয়ে ইউনিফর্ম পরা ৬/৮জন পুলিশকে বহন করা ৩/৪টি মোটর সাইকেল অবস্থান করতে দেখেন।
মির্জা আব্বাসের নিরাপত্তা কর্মীরা অভিযোগ করে বলেন, মোটরসাইকেল আরোহী এবং ককটেল নিক্ষেপের ঘটনাটি পুলিশের কাছে জানতে চাইলে পুলিশ কোনো সদুত্তর না দিয়ে চলে যায়। গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতা–কর্মীদের সংঘর্ষের ঘটনায় শাহজাহানপুর থানায় করা মামলায় ৩১ অক্টোবর গ্রেপ্তার হন মির্জা আব্বাস। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
মনোনয়ন ফরম বিক্রিতে আওয়ামী লীগের আয় কত?
হিসেব পর্যালোচনা করে দেখা গেছে তিন দিনে দলটি মোট ২ হাজার ৯৯৫টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। এতে আয় হয়েছে সাড়ে ১৫ কোটি টাকাআজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তৃতীয় দিনের মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।বিপ্লব বড়ুয়া বলেন, আজ সরাসরি ৭০৯টি ও অনলাইনে ২৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
প্রথম দিন ১ হাজার ৭৪টি ফরম বিক্রি হয়েছে। এই হিসাবে প্রথম দিন ৫ কোটি ৩৭ লাখ টাকার ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। দ্বিতীয় দিনে ১ হাজার ২১২ আবেদন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে মোট আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা।
গত ১৮ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ। এবার দলটি প্রতিটি দলীয় ফরমের দাম প্রায় দ্বিগুণ করে নির্ধারণ করেছে ৫০ হাজার টাকা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগের মনোনয়নপ্রত্যাশী বেশি কোন বিভাগে ?
এদিকে বিক্রির শুরুর দিন থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগ থেকে সবচেয়ে কম ফরম কিনেছেন মনোনয়নপ্রত্যাশীরাসোমবার (২০ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের মনোনয়ন ফরম বিক্রির বিভিন্ন বুথ থেকে এ তথ্য জানা গেছে।
ঢাকা বিভাগে এখন পর্যন্ত ৬২৪টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৫৭১টি, খুলনা বিভাগে ৩৭৪টি, বরিশাল বিভাগে ২৩০টি, রংপুর বিভাগে ২৭৩টি, রাজশাহী বিভাগে ৩৬৪টি ও ময়মনসিংহ বিভাগে ২৬৮টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে।
আর সিলেট বিভাগে সবচেয়ে কম ১৫০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।গত ১৮ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ে আটটি বিভাগের জন্য ১০টি বুথ চালু করা হয়েছে।
বর্তমান ইসির অধীনে নির্বাচনে যাওয়া মানেই আত্মহত্যা; রিজভী
রিজভী বলেন, ‘বর্তমান ইসি যে সরকারের পথরেখা অনুসারে চলবে তার প্রমাণ তারা (ইসি) নিজেরাই দিচ্ছে। সরকারের সাজানো প্রশাসনের কোনো রদবদল করবে না বলে তারা জানিয়েছে। তাদের জন্য এটাই স্বাভাবিক। এই ইসি কী করে গ্যারান্টি দিতে পারে যে, এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে? তাদেরকে আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতেই নিয়োগ দেওয়া হয়েছে, এটাই তো বাস্তব সত্য। কারণ প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের রক্ত পরীক্ষা করে তাদেরকে কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে।
সুতরাং এটি হবে প্রতিদ্বন্দ্বিতাহীন একদলীয় বাকশালী নির্বাচন। এই নির্বাচনে অংশগ্রহণের অর্থই হলো নির্বাচনী আত্মহত্যা।’ সংবাদ সম্মেলনে আগামী ২২ ও ২৩ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন রিজভী।দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীর নিবন্ধন প্রসঙ্গে রিজভী বলেন, ‘দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ২০১৩ সালে হাইকোর্টে সংখ্যাগরিষ্ঠের রায়ে বাতিল করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যে আপিল করা হয়েছিল গতকাল (রোববার) তা ‘ডিসমিস ফর ডিফল্ট’ করা হয়েছে। আপিলকারী দল রায়টিকে ‘ন্যায় ভ্রষ্ট’ বলে উল্লেখ করে তাদেরকে সুবিচার থেকে বঞ্চিত করার অভিযোগ করেছে।’তিনি বলেন, ‘সরকার বিরোধী রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে ন্যায়ভ্রষ্ট রায় প্রদানের মাধ্যমে তাদের সুবিচার থেকে বঞ্চিত করার দৃষ্টান্ত নতুন নয় বলেই দেশবাসী এই রায়ে বিস্মিত না হলেও সুবিচার লাভে শেষ আশ্রয়স্থল বিচার বিভাগে যুক্ত ব্যক্তিগণের রাজনৈতিক পক্ষপাতমূলক বক্তব্য এবং ক্ষমতাসীন সরকারের ইচ্ছা পূরণে সহায়তার ঘটনায় হতাশ হয়ে পড়ছে। যে রাজনৈতিক দলের বিস্তৃতি সারা দেশে দৃশ্যমান। জাতীয় সংসদ থেকে শুরু করে স্থানীয় সরকারের প্রায় সকল স্তরে প্রতিনিধিত্বশীল থাকার প্রমাণিত দৃষ্টান্তের অধিকারী।
তবে, নিবন্ধন বাতিল হওয়ার পাশাপাশি নাম গোত্রহীন অপরিচিত দলকে নিবন্ধন দেওয়ার নির্দেশ দেওয়ার দৃষ্টান্ত সুবিচারের প্রমাণ বহন করে না। গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতাসীন সরকারের বিরোধিতা করা যেকোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার এবং সেই অধিকারের সুরক্ষা বিচার বিভাগের কাছেই প্রাপ্য। এর ব্যতিক্রম গণতন্ত্র ও ন্যায় বিচারের পরিপন্থি এবং অগ্রহণযোগ্য।’‘নির্বাচনের মাঠ খালি করতে কেন্দ্রীয় নেতাদের সাজা’ দেওয়া হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, ‘দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ ১৪ জন নেতা এবং রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু, মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, জেলা যুব দলের সহসভাপতি তারেক হাসান সোহাগ, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম মহাসচিব জহির আলম নয়নকে ‘মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে সাজা’ প্রদানের নিন্দা জানাচ্ছি।’
তিনি বলেন, ‘এসব ফরমায়েশি রায় সুপরিকল্পিত। নির্বাচনের আগে মাঠ ফাঁকা করার জন্য বিরোধী দলের নেতাকর্মীদের শুধু মিথ্যা মামলায় গ্রেপ্তারই নয়, পুরোনো মামলায় সাজা দেওয়ার হিড়িক শুরু হয়েছে। সজীব তরুণ এসব নেতাদের যদি সাজা দিয়ে আটকিয়ে রাখা যায় তাহলে শেখ হাসিনার মসনদ টিকে থাকবে বহুদিন, এই পরিকল্পনার অংশ হিসেবে এসব নেতৃবৃন্দকে সাজা দেওয়া হয়েছে।’
‘কারাগারে বিরোধী নেতাদের ডিভিশন প্রাপ্তি থেকে বঞ্চিত করা হচ্ছে’ জানিয়ে রিজভী আরও বলেন, ‘কারাগারে বিরোধী দলের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও সাবেক এমপি জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকনকে কারাগারে ডিভিশন হচ্ছে না।’ এ ঘটনায় নিন্দা জানিয়ে রিজভী বলেন, ‘সংসদ সদস্য ছিলেন তাদেরকে ডিভিশন দেওয়া হয় না। কিন্তু আমি জানি, আমাদেরকে তো প্রায়ই এই সরকারের আমলে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। চিহ্নিত সন্ত্রাসীদের ডিভিশন দেওয়া হয়েছে... শুধুমাত্র ক্ষমতাসীন দলের কানেকশনের কারণে। আর দেশের সুপরিচিত রাজনীতিবিদ ও এমপিদেরকে ইচ্ছাকৃতভাবে তাদেরকে ডিভিশন দেওয়া হয়নি, তাদেরকে অমানবিক পরিবেশে মেঝেতে থাকতে দেওয়া হয়েছে। এই শীতে মেঝের ঠান্ডায় তারা চরম শ্বাসকষ্টসহ নানাবিধ রোগে ভুগছেন। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কারাকর্তৃপক্ষ এখনো তাদেরকে ডিভিশন দিচ্ছে না।’
সারা দেশে গ্রেপ্তার ও নির্যাতন প্রসঙ্গে রিজভী বলেন, প্রাপ্ত তথ্যনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের মোট গ্রেপ্তার ৪৮০ জনের অধিক নেতাকর্মী, মোট মামলা ১৭টি, মোট আসামি ১৯৯০ জনের অধিক, মোট আহত ৮০ জনের অধিক নেতাকর্মী। এ ছাড়া ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের আগে-পরে অদ্যাবধি মোট গ্রেপ্তার ১৪২০০ জনের অধিক নেতাকর্মী, মোট মামলা ৩৩১ টির অধিক, মোট আহত ৪৩১৩ জনের অধিক নেতাকর্মী এবং মৃত্যু ১৫ জন (সাংবাদিক ১ জন)।
তপশিলের বিরুদ্ধে ইসলামি আন্দোলনের বড় এক কর্মসূচি ঘোষণা
এর আগে তপশিল ঘোষণা বন্ধ করতে বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে গণমিছিল বের করে দলটির নেতাকর্মীরা। এ সময় তারা মিছিলটি নিয়ে ইসি ঘেরাও করতে নির্বাচন কমিশনের উদ্দেশে রওনা দেয়।
দলটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর নেতৃত্বে মিছিলটি শান্তিনগর মোড়ে এসে পুলিশি বাধার মুখে পড়ে। পরে সেখানে তারা অবস্থান নিয়ে মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ করে।মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, বিরোধী দলের দাবিকে উপেক্ষা করে নির্বাচন করা হলে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধে মাঠে নামতে বাধ্য হবে। কারণ বর্তমান সরকারের নেতৃত্বে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
বিএনপি নিঃশর্তে নির্বাচনে না এলে ভয়াবহ পরিণতি ভোগ করবে :জাসদ
বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ আয়োজিত বিএনপি-জামায়াতের অবরোধের নামে আগুনসন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তারা এসব কথা বলেন।ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মো. নুরুন্নবীর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, দলের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, সাইফুজ্জামান বাদশা, শরিফুল কবির স্বপন, হাজী ইদ্রিস ব্যাপারি ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, রাশিদুল হক ননী প্রমুখ।
বক্তারা বলেন, ডোনাল্ড লুর চিঠি নিয়ে পিটার হাস না দৌড়ে, বিএনপিকে সন্ত্রাসবাদী রাজনীতি থেকে ফিরিয়ে এনে গণতান্ত্রিক রাজনীতিতে আত্মসমর্পণ করানোর চেষ্টা করেন। তারা বলেন, তপশিল ঘোষণার পর যারা নির্বাচন বানচালের অপচেষ্টা চালাবে, তাদের ঘেরাও করে ধরে আইনের হাতে সোপর্দ করা হবে।
বিএনপির ১২৫ নেতার নতুন ব্যনারে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা
আজ বুধবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মালিবাগ এলাকার স্কাই সিটি হোটেল লাউঞ্জে এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার আহসান হাবিব। এর আগে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি টাঙ্গাইল-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন।এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলাম, তিনি ঝালকাঠি-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ২০০১-০৪ মেয়াদের সাবেক ট্রাস্টি স্বপন সরকার, তিনি রাজবাড়ী-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি টাঙ্গাইল সাদত কলেজের সাবেক ভিপি মনিরুল ইসলাম মিন্টু, তিনি টাঙ্গাইল-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান।
লিখিত বক্তব্যে খালেদা জিয়ার মুক্তি দাবি জানালেও পরবর্তীতে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে খন্দকার আহসান হাবিব বিএনপি’র মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবি জানান। এ ছাড়া বিএনপি’র অন্যতম নেতা হয়েও নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা সংগঠনটির শৃঙ্খলা ভঙ্গের কোনো বিষয় আছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির গঠনতন্ত্রে এমন কোনো দিকনির্দেশনা আছে বলে আমার জানা নেই। নির্বাচনে অংশগ্রহণ করলেও কোনো নিবন্ধিত দল বা জোটের সঙ্গে তারা অংশীদার হবেন না বলেও জানিয়েছেন। লিখিত বক্তব্যে বলেন, সংসদীয় নির্বাচন গনতন্ত্র সুরক্ষার একটি উপাদান। বাংলাদেশের সংবিধানের বাধ্যবাধকতায় প্রতি ৫ বছর পরপর সংসদীয় নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্র পরিচালনার ক্ষমতা প্রদান করেন। ১১তম সংসদের মেয়াদ ২৯ জানুয়ারি ২০২৪ সালে সমাপ্ত হবে। সংবিধানের বিধান অনুসারে, ২৯ জানুয়ারির পূর্বেই ১২তম সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে। তা না হলে সংবিধান ভঙ্গের অভিযোগ উত্থাপিত হবে। ক্ষমতার পরিবর্তন একমাত্র নির্বাচনের মাধ্যমেই সম্ভব, অন্য কোনো উপায় সংবিধানে লিপিবদ্ধ নাই।
বর্তমান সরকারের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ থাকা সত্ত্বেও সংসদ নির্বাচন করার ব্যাপারে নির্বাচন কমিশন এবং সরকারের সাংবিধানিক দায়িত্ব উপেক্ষা করার কোনো উপায় নেই। বর্তমান সংবিধানের কাঠামোর মধ্যে ১২তম সংসদীয় নির্বাচন হতেই হবে। নির্বাচন বর্জন একটি দলের অধিকার হতে পারে না, তবে নির্বাচন প্রতিহত করার জন্য আন্দোলনের ডাক দেওয়া অনৈতিক এবং সন্ত্রাসবাদকে উৎসাহিত করার শামিল। কারণ নির্বাচন প্রতিহত করতে যে শক্তির প্রয়োজন তাতে ধ্বংসাত্মক দিক ফুটে উঠে যেমন; মৃত্যু, সম্পত্তির ক্ষতিসাধন, শিক্ষার কার্যক্রম ব্যাহত করাসহ রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতি ছাড়া কিছুই নাই।
পরিস্থিতি যেরকম হোক না কেন নির্বাচন প্রতিহত করার কোনো আন্দোলনের ডাক গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তরায়। আমরা মনে করি, ১২তম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা আমাদের সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। নির্বাচন কমিশন আমরা জানি স্বাধীন। স্বাধীন নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহ্বান থাকবে অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা নির্বাচন কমিশনের দায়িত্ব। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় তার ব্যবস্থা করতে হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে না পারলে একদিন না একদিন জনতার কাঠগড়ায় আপনাদের দাঁড়াতে হবে এবং সেদিন জনতার আদালতেই আপনাদের বিচার হবে।
বেগম খালেদা জিয়ার প্রতি নির্মম আচরণের কারণে আমাদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে। জাতিসংঘ বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দিতে বর্তমান সরকারকে অনুরোধ করেছে এবং সেই সাথে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। আমরা মনে করি, বর্তমান সরকার তা বিবেচনা করবে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নতর চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। চিকিৎসা করার অধিকার প্রতিটি মানুষের আছে। এই পরিস্থিতিতে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগকে দুর্বল বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে দেওয়া যাবে না। সেজন্য জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী মনোনীত করে প্রতিদ্বন্দ্বিতা করা সমুচিত, তাতে করে সুষ্ঠু নির্বাচনে অনেক যোগ্য প্রার্থী ক্ষমতাসীনদের পরাজিত করে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে এবং একটি প্রাণবন্ত সংসদ জাতি ফিরে পাবে।
৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলা‌দেশ জামায়াতে ইসলামী
আজ সোমবার (১৩ নভেম্বর) দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সরকার আবারও ভোট ডাকাতি করে ক্ষমতায় আসার জন্য সাজানো নির্বাচনের নাটক মঞ্চায়ন করার পাঁয়তারা করছে। সরকার অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকার অসৎ উদ্দেশ্যে দেশকে একটি অকার্যকর, ব্যর্থ ও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছে।
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মধ্যে পড়েছে।এটিএম মাছুম ব‌লেন, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সব রাজবন্দী এবং ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী ১৫ নভেম্বর বুধবার ভোর ৬টা থেকে শুরু হয়ে ১৭ নভেম্বর শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে টানা ৪৮ ঘণ্টা শান্তিপূর্ণ সড়ক, রেল ও নৌপথ অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষে নিয়ে যাওয়ার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
এদিকে এক দিন বিরতি দিয়ে আগামী বুধবার থেকে ফের দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। সোমবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
প্রতারণার মাধ্যমে বিএনপি-জামায়াতের কর্মীরা ভাতার থেকে হ্যাক করে নিচ্ছে টাকা
রোববার (১২ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত বয়স্ক ভাতা সুবিধা গ্রহীতাদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, কেরানীগঞ্জে ২৯ হাজার মানুষ এখন বয়স্ক ভাতার সুবিধা পাচ্ছেন। সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টির মাধ্যমে উন্নত দেশ গড়তে যখন প্রচেষ্টা চালাচ্ছে তখন বিএনপি-জামায়াত আগুনসন্ত্রাসের মাধ্যমে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করছে।বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট দিয়ে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখুন।কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, বিএনপি-জামায়াত জোট আবারও ক্ষমতায় এলে বয়স্ক ভাতা বন্ধ করে দেবে। তাই তারা যেন কোনোক্রমেই ক্ষমতায় আসতে না পারে তার জন্য আগামী নির্বাচনে নৌকায় ভোট দিন।
এ সময় তিনি উপস্থিত কয়েক হাজার বয়স্ক ভাতা সুবিধা ভোগীদের কাছে ঢাকা-২ আসনে নিজের প্রার্থী হওয়ার কথা ঘোষণা দিয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করার সুযোগ চান। উপজেলা সমাজসেবা অফিসার মো. ফখরুল আশরাফ বলেন, নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে। অভিযোগ পাওয়া যাচ্ছে মোবাইলে ওটিপি পাঠিয়ে তা জানতে চেয়ে অনেকে নগদ অ্যাকাউন্ট হ্যাক করে বয়স্ক ভাতা হাতিয়ে নিচ্ছে। এই বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কমকর্তা ফয়সল বিন করিম, কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম ই মামুন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজি সাকুর হোসেন সাকু, কলাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাহের আলী, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল বারেক, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোশারফ হোসেন ফারুক, হজরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আনোয়ার হোসেন আয়নাল, বাস্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, হাজি আসকর আলীসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গসংগঠনের নেতারা।
মেজর হাফিজের বিএনপি দল ছাড়ার গুঞ্জন, কী বললেন
বিষয়ে কথা বলেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি বিষয়টি নিয়ে কথা বলেন।টকশোতে ব্যারিস্টার রুমিনের কাছে জানতে চাওয়া হয়, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, তিনি নতুন দল করছেন না, দলে সংস্কার চেয়েছেন। তবে তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, দলকে সংস্কার করুন। এভাবে রাজনৈতিক দল চলে না। খালেদা জিয়া যতদিন সুস্থ ছিলেন দলে কোনো সমস্য হয়নি। তার অনেক কথায় ফুটে উঠেছে তারেক রহমানের কারণে দলে অসন্তোষ, ফলে দলটি ভাঙার পথে?জবাবে রুমিন ফারহানা বলেন, আমরা দেখেছি, একিউএম বদরুদ্দোজা চৌধুরী যখন বিএনপি থেকে চলে গেলেন এবং নতুন বিকল্পধারা তৈরি করলেন, সেটি কিন্তু শেষ পর্যন্ত টিকেনি। তার ব্যক্তিগত প্রোফাইল উজ্জ্বল কম ছিল না, তারপরও টিকতে পারেননি।
একই পরিণতি বহন করতে হয়েছে কর্নেল অলিকে। তিনি এলডিপি করেছেন। কিন্তু সেই এলডিপি এখন বিএনপি জোটের সঙ্গে। আরও পেছনে যদি যায়, মান্নান ভূঁইয়াকে দেখেছি তিনিও আর রাজনীতিতে টিকতে পারেনি। নো বডি হয়েই তাকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। তারও আগে যদি যাই, বিএনপি যখন আশির দশকে, সেই সময় বিএনপি ভাঙার একটা প্রচেষ্টা চালানো হয়েছিল। কিন্তু সফল হয়নি।সুতরাং বিএনপি থেকে চলে গিয়ে অতীতে কেউ ভালো কিছু করতে পারেনি। একই কথা আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য যে, আওয়ামী লীগ থেকে চলে গিয়ে বড় কিছু করেছে সে নজিরও নেই। ইতিহাস পর্যালোচনা করে যদি দেখি, তা হলে দেখতে পাব, বিএনপির ভাঙার কোনো সম্ভাবনা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না।
প্রশ্ন হতে পারে মেজর হাফিজ তা হলে কেন প্রেস কনফারেন্স করলেন? আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি, তিনি সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন। কারণ তার আগেই তথ্যমন্ত্রী তার ব্যাপারে কথা বলেছেন। সে কথা ভেসে বেড়াচ্ছিল। সেই সময় হয়তো সাংবাদিকরা পৃথক পৃথক যোগাযোগ করছিল হয়তো। সে জন্য সবাইকে একসঙ্গে ডেকে কথা বলেছেন। সেখানে মেজর হাফিজ স্পষ্ট করে বলেছেন, বিএনপি যদি নির্বাচনে যায়, সে দল থেকেই তার নির্বাচনে যাওয়া উচিত এবং বিএনপির হয়েই নির্বাচনে অংশ নেবেন।
বিএনপির একদফা দাবি আদায়ের লক্ষ্যে পূর্ব ঘোষিত অবরোধের বিক্ষোভ মিছিল
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ সাইফুজ্জামান (সাইফুল), আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক এমএম মুসা, রেজওয়ানুল হক সবুজ, জাকির উদ্দিন আবির, রিয়াদ রহমান, মনজুর আলম রিয়াদ, রেহানা আক্তার শিরিন, সানজিদা ইয়াসমিন তুলি, সহসাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল, আহি আহম্মেদ জুবায়ের, ফারুক হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মো. হানিফ আলী, শাখাওয়াত আলী সূজার, ইমরান নওশাদ, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মাহবুব শেখ, সাহেদ হাসান, মো. মোবারক হোসেন, রাশেদুজ্জামান তুফান, ঢাকা কলেজের জাফর উল্লাহ, নুরুজ্জামান রাসেল, মোহাম্মদ সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জুয়েল হোসেন, সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, ইয়াকুব হাসান সানি, মাহবুবুর রহমান সেজান, মেহেদী হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাইফুল ইসলাম, মিয়া রাসেল, রাশেদ বিন হাসিম, শামসুল আরেফীন, সাগর, ওমর ফারুক, সোলায়মান, জাহিদুল ইসলাম, রুবেল আহমেদ, মোরসালিন, শামীম মিয়া, ইয়াসিন, ঢাকা কলেজ ছাত্রদলের রাশেদুল আমিন, মিল্লাদ হোসেন, ইডেন কলেজ ছাত্রদলের জান্নাতুল ফেরদৌস, তিতুমীর কলেজ ছাত্রদলের মাহ্ফুজ-উর-রহমান লিপকন, এস এম নাসিম, বায়েজিদ মুস্তাকিন, মেহেদী হাসান নিশান, ইফতেখায়রুল ইসলাম, রিমু হোসেন, কামাল হোসেন, নোবেল ইসলাম সূর্য, শেখ শাহানাজ পারভিন, মো. মেহেদী হাসান, তিতুমীর কলেজের তারেক জহির হক, আবিদ হোসেন নাঈম, রিদয় হোসেন, জাহিদ হোসেন, জিসান আহমেদ, সাহেদ আহমেদ, শাকিল আহমেদ, বাঙলা কলেজের মো. মোখলেছুর রহমান, হাবিবুর রহমান, নাঈম হোসেন, আনোয়ার হোসেন আকাশ, সাব্বির হোসেন, কাজী কাওসার, হুমায়ুন কবির ওমর, নাজিম উদ্দিন শুভ ফরাজী, রেজাউল করিম বাদল। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আব্দুল আওয়াল জোয়ার্দার, মিরাজ আহমেদ, আল আমিন হোসেন, মনিরুল ইসলাম মনির, ওমর ফারুক সৌরভ, আরিফ রায়হান হৃদয়, জিয়াউর রহমান জিয়ন, সাকিব হোসেন হৃদয়, শরিফুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে একদফা দাবি আদায়ের অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে।এদিকে একই ইস্যুতে বিএনপির ডাকা অবরোধের সমর্থনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও তিতুমীর কলেজ ছাত্রদলের উদ্যোগে রাজধানীর নাবিস্কো মোড় থেকে গুলশান-১ অভিমুখে মিছিল ও পিকেটিং করা হয়।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাহাবুব আলম মাহাবু, জামিল হোসেন, সহসাধারণ সম্পাদক নাসরিন রহমান পপি, সহসাংগঠনিক আশিক, তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান এমদাদ, সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান লিপকন, সহসভাপতি আরিফুর রহমান আরিফ, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেনসহ তিতুমীর কলেজের নেতাকর্মী।
আমার এলাকার নারীরা দিনে তিনবার লিপস্টিক লাগাচ্ছে; বানিজ্যমন্ত্রী
বুধবার (৮ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ন্যাশনাল ট্যারিফ পলিসি মনিটরিং ও রিভিউ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নিজের নির্বাচনী এলাকার কথায় টিপু মুনশি বলেন, আজ থেকে ২০ বছর আগে আমার এলাকায় ১০টা মোটরসাইকেল ছিল। তখন আমি প্রথম নির্বাচন করি। আজ সেখানে হাজার হাজার মোটরসাইকেল। আমার এলাকা আলুভিত্তিক, কৃষিভিত্তিক। তাদের কোনো কষ্ট নেই।
ভোটররা যদি দ্রব্যমূল্য নিয়ে আপনাকে প্রশ্ন করে তখন কী বলবেন- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, আমার এলাকার মানুষের কোনো কষ্ট নেই। কারণ তারা আলুর দাম পাচ্ছে। আমাদের তো কৃষিভিত্তিক এলাকা। একেকটা এলাকা একেকরকম। ঢাকা শহরে যে নির্বাচন করবে, তার অনেক সমস্যা।
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে। এরপর কয়েকটি সংগঠনের নেতারা অসন্তোষ প্রকাশ করেছেন- এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, একশ ভাগ শান্তি ঠিক করা যায় না। কেউ খুশি হবেন, কেউ অখুশি হবেন। যারা খুশি না, তারা যদি ২০ হাজার টাকা বেতন পেতেন, তাহলে তারা খুশি হতেন। আমাদের একটি জায়গায় আসতে হবে, যেখানে দুপক্ষই রক্ষা হয়।
তিনি আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির পাশাপাশি প্রত্যেককে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, তাতে তাদের মাসে অন্তত ৫০০ টাকা সাশ্রয় হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন বিএনপি নয়, এখন বিরোধীদল জাতীয় পার্টি
বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে ‘স্মার্ট অন স্ট্রিট পার্কিং’র পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ ও মানুষের সম্পদ নষ্ট করে আবারও দেশকে অকার্যকর করতে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করছে বিএনপি। ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা (বিএনপি) শুধু মানুষ মারে না, বিদেশিও মারে। তাবেলা সিজারকে হত্যা করল, জাপানি একজনকে হত্যা করল। খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মগুরুকে হত্যার চেষ্টা করা হয়েছে। মসজিদের ইমামকে হত্যার চেষ্টা হয়েছে। সেই কথা কিন্তু এদেশের মানুষ ভোলেনি। সেই সন্ত্রাস, জঙ্গিবাদের কথা এদেশের মানুষ ভোলেনি।ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু গুলশান এলাকার কাজ করলে চলবে না, আমাদের এলাকার দিকেও একটু লক্ষ্য রাখবেন। সন্ধ্যার পরে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে চলাচলের কোনো জায়গা থাকে না। দ্রুত এ সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, কথা অনেক অনেক লোক অনেক কথা বলেছেন আজকের ডিজিটাল বাংলাদেশ আমরা শতভাগ না হলে আমরা বলতে পারি ৮০ শতাংশ আমরা সাকসেসফুল। দুর্বার গতিতে আমরা এগিয়ে যাচ্ছি তার একটি কারণ হলো আমরা ডিজিটাল। আজকে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন। প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন স্বপ্ন বাস্তবায়ন করেন। প্রধানমন্ত্রী বলেছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে, হয়েছে। তিনি বলেছেন মেট্রোরেল হবে, তাও হয়েছে। আসাদুজ্জামান খান কামাল বলেন, আজ ডিএনসিসিতে স্মার্ট অন স্ট্রিট পার্কিং চালু হচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য স্মার্ট সোসাইটি দরকার, স্মার্ট এডুকেশন দরকার, স্মার্ট গভার্ন্যান্স দরকার। সেটিও প্রধানমন্ত্রীর নেতৃত্বে হবে।
ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, আতিকুল ইসলাম বলেন, দেশে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। তার নেতৃত্বেই আমরা এগিয়ে চলেছি। আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে, জয়যুক্ত করতে হবে। স্মার্ট বাংলাদেশের যে ভিশন সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের বিরোধী যারা আছে তারা যত পারে চেষ্টা করছে দেশকে পিছিয়ে নিয়ে যেতে। আমরা কখনো পিছিয়ে যাব না, আমরা এগিয়ে যাব। আমি আগেও বলেছি নৌকার কোনো ব্যাক গিয়ার নেই। নৌকার একটাই গিয়ার, সেটা হলো ফ্রন্ট গিয়ার। নৌকার যে কোনো ব্যাক গেয়ার নেই তার আরও একটি প্রমাণ হচ্ছে আজকে এই স্মার্ট পার্কিং উদ্বোধন।তিনি বলেন, আমি জনগণকে অনুরোধ করব, নগরবাসীর প্রতি আহ্বান জানাব আপনাদের সহযোগিতা ছাড়া ঢাকা শহরে স্মার্ট পর্কিং অসম্ভব। পর্যায়ক্রমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন পতিত এলাকায় এ স্মার্ট পার্কিং ব্যবস্থা গুড়ে তোলা হবে। আমরা স্মার্ট বাংলাদেশ স্মার্ট সিটি কর্পোরেশন গড়ে তুলব এ অঙ্গীকার করছি।
আতিকুল ইসলাম বলেন, আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ঢাকাবাসী স্মার্ট পার্কিংয়ের যাত্রা শুরু করল। স্মার্ট পার্কিংয়ে প্রথম দুই ঘণ্টার জন্য আমরা ফ্রি নির্ধারণ করেছি ৫০ টাকা, পরবর্তী ঘণ্টার জন্য আরও ৫০ টাকা। অর্থাৎ তিন ঘণ্টার জন্য একজনকে গুনতে হবে ১০০ টাকা। এরপরে প্রতি ঘণ্টার জন্য গুনতে হবে ১০০ টাকা করে। যে কেউ এখানে অনলাইনের মাধ্যমে বুকিং করে গাড়ি রাখতে পারবে এবং অনলাইনে পেমেন্ট করতে পারবে।মেয়র বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন অনলাইনে ট্যাক্স নিচ্ছে যেখানে কোন ক্যাশে হোল্ডিং ট্যাক্স নেওয়া হবে না। আমরা অনলাইনে হোল্ডিং ট্যাক্স নিচ্ছি। আপনারা কেউ হোল্ডিং ট্যাক্স সশরীরে এসে দেবেন না, সবাই অনলাইনে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করবেন। কারণ কিছু কিছু অসাধু কর্মকর্তা আছে যারা আপনাকে 'আকাশের যত তারা সিটি কর্পোরেশনে তত ধারা' এগুলো দেখিয়ে দেবে।
তাই অনলাইন ওপেন করবেন আপনার ট্যাক্স আপনি দিয়ে দেবেন। ইতোমধ্যে আমরা অনলাইনে ট্রেড লাইসেন্স আমরা চালু করে দিয়েছি। কোনো অভিযোগ জানাতে আমরা সবার ঢাকা অ্যাপ চালু রেখেছি। যে কেউ যে কোন জায়গা থেকে বসে অভিযোগ জানাতে পারছেন এবং আমরা তাৎক্ষণিক তা সমাধান করে দিচ্ছি। তিনি বলেন, সবার ঢাকা অ্যাপে আসা অভিযোগগুলোর মধ্যে আমরা ৯৮ শতাংশ সমস্যার সমাধান ইতোমধ্যে করে দিয়েছি। এসব অনলাইন কার্যক্রমই হলো স্মার্ট বাংলাদেশের অংশ। দুর্নীতি মুক্ত এবং জবাবদিহিতার আওতায় আনার জন্য আমরা এরকম অনলাইন সিস্টেম ইতোমধ্যে চালু করে ফেলেছি।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত বলেন, বিরোধীদল সহিংসতা করছে আর আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করছে। কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রোপাগাণ্ডা চালাচ্ছে। আমরা উন্নত, স্মার্ট বাংলাদেশ গড়তে চাচ্ছি; আর তারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ডিএনসিসির তথ্য কর্মকর্তা মো. পিয়াল হাছানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফুল ইসলাম, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকসহ কাউন্সিলররা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ক্ষমতাসীনরা নাশকতা করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে : রিজভী
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেনতিনি বলেন, অনেক গণমাধ্যমকে জোর করে হুমকি দিয়ে সরকারের কথা প্রচারের নির্দেশ দিচ্ছে। তাদের সকল নাশকতা ও অপকর্ম সবকিছু জনগণের ওপর নামিয়ে এনেছে। সেই লক্ষ্যে এখন তারা সারাদেশে নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে। ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা কোথাও কাউকে বাদ দিচ্ছে না। কাউকে না পেলে পরিবারের সদস্যদেরকে ভয়-ভীতি দেখানো হচ্ছে।
যাদেরকে ধরা হচ্ছে তাদের ওপর অমানবিক নির্যাতন-নিপীড়ন করা হচ্ছে। যেন উৎপীড়নের ভয়ংকর কাঠামো তারা তৈরি করেছে। নানাভাবে নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে।তৃতীয় দফার অবরোধ কর্মসূচি প্রসঙ্গে রিজভী বলেন, দেশ ও দেশের মানুষের নাগরিক স্বাধীনতা ও মালিকানা ফিরিয়ে আনা ও দেশ থেকে অনাচার দুর্নীতি মুক্ত করার জন্য আবারও ৮ ও ৯ নভেম্বর ৪৮ ঘণ্টার টানা অবরোধ ঘোষণা করা হয়েছে। দলীয় নেতাকর্মীসহ সকলকে এই স্বৈরশাহীর বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি। দেশের অতীত ঐতিহ্য হচ্ছে নিরন্তর লড়াই-সংগ্রাম করা।
তিনি বলেন, আজকে ক্ষমতাসীনরা কখনোই গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের মতামতে বিশ্বাস করে না। তারা প্রথমেই ধারালো অস্ত্র দিয়ে গণতন্ত্র হত্যা করে। আবারও দেশে নতুন কায়দায় বাকশাল কায়েম করা হয়েছে। আজও তারা দেশে পরিকল্পিতভাবে নাশকতার ছক তৈরি করে। অন্যদিকে যার বিপুল জনসমর্থন রয়েছে তাকে এ ধরনের নাশকতা করতে হয় না। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিএনপির মহাসমাবেশে লাখ লাখ মানুষ জড়ো হয়। এসব দেখেই ক্ষমতাসীন স্বৈরশাহী পুলিশ, ছাত্রলীগকে দিয়ে নাশকতা করে বিপুল মানুষের জমায়েতকে নস্যাৎ করার কাজে লাগিয়েছে। এটা গোটা বিশে^র মানুষ দেখেছে। কত ভয়ংকর ও সর্বনাশা দল হতে পারে আওয়ামী লীগ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী মনে হয় বিরোধী মত দমনে কাজ করছেন। অথচ তাদের অস্ত্র, গুলি সবকিছুই তো জনগণের ট্যাক্সের টাকায়। জনগণকে ভয় পাইয়ে দিতে এবং একতরফা নির্বাচন করতেই আজকে তারা কাজ করছে। এক্ষেত্রে টার্গেট করা হয়েছে তরুণদেরকে।রিজভী বলেন, আজকে দেশের গণতন্ত্রকামী মানুষ এতো উৎপীড়নের মধ্যেও রাজপথে নেমে এসেছে। যারা বিএনপি ও সমমনা দলগুলোর কর্মসূচি পালন করছে। কারণ দেশের মানুষ গণতন্ত্র বঞ্চিত, দেশের মালিকানা থেকে বঞ্চিত। তাদের রক্তের ঋণ পরিশোধ ও জনগণের মালিকানা প্রতিষ্ঠায় মাঠে সক্রিয় রয়েছেন।
তিনি বলেন, সবাই শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করবেন। সকলের শান্তিতে থাকার জন্যই আমাদের এই অবরোধ কর্মসূচি। যেখানেই বাধা আসবে সেখানেই প্রতিরোধ গড়তে হবে। আমরা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করার লক্ষ্যে মাঠে আছি। এটা ছাড়া কারও কোনো নিরাপত্তা নেই। নয়তো দেশ ছাড়তে হবে। নয়তো দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে প্রজা হয়ে থাকতে হবে। কিন্তু দেশের মানুষের ইতিহাস তারা কখনো এভাবে থাকেনি। এখানে ফকির বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, সাঁওতাল আন্দোলন হয়েছে। এ ধরনের বিপ্লব আমাদেরকে আজও অনুপ্রাণিত করছে। সুতরাং জনগণ আবারও নির্ধারণ করবে কে হবেন দেশের শাসক?
সংবাদ সম্মেলনে রিজভী গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের গ্রেপ্তার, হামলা-মামলার চিত্র তুলে ধারে বলেন, মোট গ্রেফতার প্রায় ৫ শতাধিক নেতাকর্মী, মোট মামলা ১৬ টি, মোট আসামি ১৭২৮ জনের অধিক নেতাকর্মী (এজাহার নামীয়সহ অজ্ঞাত) এবং মোট আহত ৪৮ জনের অধিক নেতাকর্মী। তিনি জানান, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মহাসমাবেশের ৪/৫ দিন পূর্ব থেকে অদ্যাবধি পর্যন্ত মোট গ্রেফতার ৮৯৫১ জনের অধিক নেতাকর্মী, মোট মামলা ১৪৮ টির অধিক, মোট আহত ৩৫৬৬ জনের অধিক নেতাকর্মী এবং মৃত্যু ১১ জন (সাংবাদিক ১ জন)।
বিএনপি ও বিএনপির প্রতিষ্ঠাতা অবৈধ প্রমাণিত হবে: শেখ ফজলে শামস্ পরশ
সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃনাল কান্তি দাস, সঞ্চালনা করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, ৭ই নভেম্বরকে বিএনপি “বিপ্লব ও সংহতি” দিবস বলে, কিন্তু আমরা যারা সরল সমীকরণ বুঝি, আমাদের সীমিত জ্ঞানে একটা বিষয় পরিষ্কার, যে ৭ই নভেম্বর বিপ্লবের অন্তরালে বহু মুক্তিযোদ্ধা নিধন করা হয়েছিল। ৭ই নভেম্বর বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের হত্যার কলঙ্কিত ষড়যন্ত্রের দিন, বিশ্বাসঘাতকতার দিন, পাকিস্তানি ভাবাদর্শের রাজনীতি প্রতিষ্ঠিত করার অপচেষ্টার দিন। এই দিনকে “বিপ্লব” বলা আসলে জাতির সঙ্গে একটা তামাশা ছাড়া আর কিছু নয়। সেদিন কোনো বিপ্লব হয়নি, আর জনগণের সংহতির তো প্রশ্নই নেই। প্রকৃতপক্ষে ১৯৭৫ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার খালেদ মোশারফ, বীর মুক্তিযোদ্ধা কর্নেল হুদা, বীর মুক্তিযোদ্ধা কর্নেল হায়দারসহ বহু সৈনিক ও অফিসারকে হত্যা করা হয়। বহু সৈনিক ও অফিসারদের লাশের ওপর দাঁড়িয়ে এইদিন অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল জিয়াউর রহমান।
পরবর্তী সময়ে এই হত্যার রাজনীতির মধ্য দিয়েই বিএনপি দলটির সৃষ্টি হয়। বঙ্গবন্ধুর হত্যাকারীদের উৎখাত করার লক্ষ্যে ৩ নভেম্বর সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধের অন্যতম কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে একটি অভ্যুত্থান হয়; এবং অভ্যুত্থানে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে আটক করা হয়। অর্থাৎ খালেদ মোশাররফ সঠিকভাবে জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর হত্যাকারী হিসেবে চিহ্নিত করতে পেরিছিলেন এবং আটকও করেছিলেন। তিনি বলেন, ৭ নভেম্বর বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ও ১৫ আগস্ট খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন একই সূত্রে গাথা। বিএনপি মূলত, এই দুটি দিবসে বিজয় উল্লাস করে থাকে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বিএনপি ও স্বাধীনতার পরাজিত কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী যারা জিয়াউর রহমানের কল্যাণে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে এমন কয়েকটি ক্ষুদ্র দল শুধু দিনটি পালন করে থাকে। তিনি আরও বলেন, ক্ষমতাকে চিরস্থায়ী করতে এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেনি! নিজেকে সেনাপ্রধান ঘোষণা করে বন্দুকের নলের ভয় দেখিয়ে বিচারপতি সাত্তারকে সরিয়ে রাষ্ট্রপতির পদ দখল, অবৈধ উপায়ে একই সঙ্গে সেনাপ্রধান ও রাষ্ট্রপতির দায়িত্ব পালন, গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাঁ-না ভোট করা, সংবিধানকে স্থগিত করে সামরিক ফরমানবলে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে তুলে দেয়া, রাজনীতিকে নিষিদ্ধ করে নিজেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন, যুদ্ধাপরাধীদের পুনর্বাসন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী উগ্র সাম্প্রদায়িক রাজনীতির সুযোগ দিয়ে ধর্মভিত্তিক রাজনীতি চালু, তথাকতিথ ক্যু’র অভিযোগে শত শত সেনা কর্মকর্তা হত্যা ও হাজার হাজার সেনা সদস্যদের চাকুরিচ্যুতি, ইনডেমনিটি অধ্যাদেশ জারির মধ্য দিয়ে ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের বিচারের পথ রুদ্ধ করা ইত্যাদি ছিল তাঁর কুকর্মের লম্বা তালিকা।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ক্যু’র মাধ্যমে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল জিয়াউর রমান। জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী এবং বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাস্টারমাইন্ড। খুনিরা জানতো বঙ্গবন্ধুর পরিবারের যদি কেউ বেঁচে থাকে তাহলে বাংলার মানুষ আবারও ঐক্যবদ্ধ হবে সে কারণে তারা সবাইকে হত্যা করেছিল। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যাদের হত্যার ষড়যন্ত্র এখনও করে যাচ্ছে জিয়ার পরিবার। তারেক রহমান হাওয়া ভবনে বসে গ্রেনেড হামলার পরিকল্পনা করে ২১ শে আগস্ট আওয়ামী লীগের ২৪ জন নেতা-কর্মীকে হত্যা করেছিল। তার উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুকন্যাকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃনাল কান্তি দাস বলেন, যে সকল সেনা কর্মকর্তা মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ৭ নভেম্বর অভ্যুত্থানের পর জিয়াউর রহমানের নির্দেশে তাদেরকে বেছে বেছে হত্যা করা হয়। এমনকি মুক্তিযোদ্ধা সৈনিকদের বাড়িতে বাড়িতে ঢুকে তাদের স্ত্রী, তাদের পুত্র-কন্যাদের হত্যা করেছে। তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। এটাই ছিল জিয়ার সিপাহী-জনতার বিপ্লবের সংক্ষিপ্ত ইতিহাস।
সঞ্চালকের বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, আমাদের যুবলীগের কর্মীরা রাজপথে নিজেদের জীবনকে বাজি রেখে বিএনপি-জামাতের এই নৈরাজ্য, অবৈধ অবরোধ মোকাবিলা করে চলেছেন, জনগণের জানমালের নিরাপত্তা দিতে রাজপথে রয়েছেন এ কারণে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনেও বিএনপি-জামাতের যে কোন নৈরাজ্য ঠেকাতে সাধারণ মানুষের সাথে একত্রিত হয়ে রাজপথে থাকবেন। তিনি আরও বলেন, জিয়াউর রহমানের কুসন্তান তারেক রহমান বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচয় করে দিয়েছিলেন। দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলার আসামী, ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামী, হাওয়া ভবন, খোয়াব ভবনে বসে দেশকে দুর্নীতি চ্যাম্পিয়ন করেছিলেন। দেশের মানুষকে বিদ্যুতের পরিবর্তে খাম্বা দিয়েছিলেন। আজও পলাতক তারেক জিয়া বিদেশের মাটিতে বসে দেশকে নিয়ে চক্রান্ত করছে। এদেশের যুবসমাজ বিএনপি-জামাতের দেশবিরোধী সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে রাজ পথে থাকবে।
পিস্তল, শর্টগান , রাইফেল ছিনতাই, ভাঙচুর ও হামলায় : ফখরুলসহ ৫৫ জনের বিরুদ্ধে মামলা
বৃহস্পতিবার (২ নভেম্বর) খিলগাঁও থানার উপপরিদর্শক মাহবুবুর রহমান মুন্সি বাদী হয়ে পল্টন থানায় এ মামলা করেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
এ মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সরকার বিরোধী ও উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন। তারা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে হামলা করে মনোবল ভেঙ্গে দেওয়ার ইঙ্গিত দেয়। উসকানিমূলক বক্তব্যে প্ররোচিত ও উৎসাহিতরা প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ করে।
পুলিশ দুষ্কৃতিকারীদের ধাওয়া দিলে তারা কাকরাইল মোড়ের দিকে যায় এবং সেখানে থাকা পুলিশ সদস্যদের উপর ইট পাটকেল নিক্ষেপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করতে থাকে। এরপর নাইটিঙ্গেল মোড়েও বিএনপির নেতাকর্মীরা উপর ইট পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ অব্যাহত রাখে।
বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কাইরাইল, নয়াপল্টন ও বিজয়নগর ত্রিমুখীভাবে ইট পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ অব্যাহত রাখে এবং বিজয়নগর হোটেলের নীচে থাকা মোটরসাইকেলসহ স্থাপনা ও রাস্তার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে ভীতি সৃষ্টি করে। এতে কয়েকজন পুলিশ অফিসার ও ফোর্স আহত হয়। আসামিরা পুলিশের উপর আক্রমণ করে একটি পিস্তল, দুটি শর্টগান, একটি চায়না রাইফেল, একটি গ্যাসগান, গুলি ও সরকারি অন্যান্য মালামাল নিয়ে যায়।
বিএনপি আবারও ৪৮ ঘণ্টার অবরোধ দিলো
আগামী রোববার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথে এ অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। এছাড়া ২৮ তারিখ থেকে কর্মসূচি চলাকালে যেসব নেতাকর্মী নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে শুক্রবার জুমার পর সারাদেশে দোয়া ও মোনাজাত করার কর্মসূচি দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।নির্বাচন কমিশন সংলাপের জন্য যে চিঠি বিএনপির তালাবদ্ধ কার্যালয়ের প্রধান ফটকের চেয়ারে রেখে এসেছে। এর কঠোর সমালোচনা করেছেন রিজভী।
সরকারের নির্দেশে একে নির্বাচন কমিশনের তামাশা বলে মন্তব্য করেন তিনি।এর আগে দেশব্যাপী তিনদিনের অবরোধ কর্মসূচি সফল করায় দলের নেতাকর্মী এবং জনগণকে ধন্যবাদ জানান বিএনপির এ নেতা। কর্মসূচি চলাকালে যেসব নেতাকর্মী নিহত ও আহত হয়েছেন, কারাবরণ করেছেন, তার জন্য সরকারের কঠোর সমালোচনা করেন তিনি।
বাস্তবে নেই জাতিসংঘের কোনো কার্যকারিতা : ওবায়দুল কাদের
গত ২৮ অক্টোবরের রাজনৈতিক সহিংসতা নিয়ে জাতিসংঘের দেওয়া বিবৃতি প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘ তো নামকাওয়াস্তে। তাদের কোনো কার্যকারিতা নেই বাস্তবে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘের বিবৃতিতে দে হ্যাভ বিন মিসলেড। আমরা বলতে চাই জাতিসংঘের আসলে বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর সময় এটা নয়।তিনি বলেন, সুদান দুই ভাগ হয়ে যাচ্ছে। আজ ফিলিস্তিনে কী হচ্ছে? জাতিসংঘের কথা কেউ শোনে? আজ গাজায় যা হচ্ছে জাতিসংঘের একটি কথা কেউ শুনছে? জাতিসংঘ তো নামকাওয়াস্তে। জাতিসংঘের কোনো কার্যকারিতা তো বাস্তবে নেই।
বাংলাদেশের ইলেকশন নিয়ে এখানে একটা ঘটনা ঘটেছে। বিভিন্ন রকম ইনফরমেশন যেতে পারে, এটাতে তো তাদের (জাতিসংঘ) কোনো ক্ষতি হচ্ছে না। তারা তো আসল দায়িত্বটাই পালন করতে পারছে না।ভালো কিছু কথা বলা ছাড়া বিশ্বে জাতিসংঘের আর কোনো ভূমিকা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ইউক্রেনে তারা কিছু শব্দচয়ন করে সুন্দর সুন্দর কথা বলেছে। ক্লাইমেট চেঞ্জের অবনতি ঘটছে। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল মাঝে মধ্যে সুন্দর ভাষায় আপন মনে মাধুরী মিশিয়ে ভালো ভালো কথা বলেন। ভালো ভালো কিছু কথা বলা ছাড়া তাদের আর কোনো ভূমিকা আছে বলে আমাদের জানা নেই। বাংলাদেশ নিয়ে তারা মাথা ঘামাচ্ছে, আমরা অনেক ভালো আছি।
বিএনপি ছাড়া আরেকটি নির্বাচনের দিকে দেশ এগোচ্ছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, আই ডোন্ট নো। বিএনপির অধিকার ইলেকশন করার। তারা ইলেকশন না করলে করবে না। আমার কথা হলো বাংলাদেশের সংবিধান পরিবর্তন হচ্ছে না। সংবিধান যেভাবে বলছে আমাদের ইলেকশন, আমাদের গণতন্ত্র ঠিক সেভাবে চলবে, এতে কে এলো বা কে এলো না দ্যাট ডাজেন্ট ম্যাটার।বিএনপিকে ছাড়া নির্বাচন হলে দেশ-বিদেশে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্পেস দেন, সময় আসুক।তিনি বলেন, বিএনপি না এলে আমরা কি তাদের জোর করে আনবো? বিএনপি না এলে সংবিধান অবজ্ঞা করে নির্বাচন করবো না। এটিকে প্রশ্নবিদ্ধ যারা বলেন তারা বলতে পারেন।
জনগণ তলে তলে সরকার পতন আন্দোলনে তৈরি হয়েছে : যুবদল সভাপতি
দেশের জনগণ তলে তলে আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে তৈরি হয়ে গেছে।আজ সোমবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন। বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এই সমাবেশ হয়।
টুকু বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। ডাক্তাররা বলেছেন- তাকে বাঁচাতে হলে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু সরকার বেগম খালেদা জিয়াকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। আমরা সরকারকে বলতে চাই, অবিলম্বে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের ব্যবস্থা করুন, অন্যথায় সুচিকিৎসার অভাবে তার কোনো দুর্ঘটনা ঘটলে সমস্ত দায়ভার সরকারকেই নিতে হবে।
তিনি বলেন, একদফা দাবিতে আন্দোলন চলছে। জনসম্পৃক্ত চলমান আন্দোলনেই এই অবৈধ সরকারের পতন ঘটিয়েই আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। সরকারের পদত্যাগ ছাড়া জনগণ রাজপথ ছাড়বে না বলে দাবি করেন যুবদলের এই সভাপতি।সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ আলিম ডোনারের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের যৌথ সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন-দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামুসজ্জামান দুদু, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, মীর সরফত আলী সপু, রকিবুল ইসলাম বকুল, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি, কৃষক দলের হাসান জাফির তুহিন, মহিলা দলের সুলতানা আহমেদ, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, ওলামা দলের শাহ নেছারুল হক প্রমুখ নেতৃবৃন্দ।
‘শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বিএনপি নির্বাচনে যাবে না’
আমরা বিশ্বাস করি, জনগণের আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হবে।’মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন।
সম্প্রতি ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল প্রশ্ন তুলেছেন, ‘প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে থেকেও এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য তিনি কীভাবে দিতে পারেন? আমাদের বোধগম্য নয়।’
তিনি বলেন, ‘খালেদা জিয়াকে দ্রুত বিদেশে নিতে হবে। নয়তো এর সব দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।
বিএনপির বঞ্চিতরা টার্গেটে বিএনএম ও হুদার দলের
দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে অংশ না নিলে সর্বোচ্চসংখ্যক আসনে প্রার্থী দিতে চায় দল দুটি। তার আগেই বিএনপিসহ বিভিন্ন দল থেকে রাজনৈতিক মহলে পরিচিত ও জনপ্রিয় নেতাদের দলে ভিড়িয়ে সাংগঠনিক শক্তি বাড়ানোর চেষ্টা চলছে। এ ক্ষেত্রে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির সংস্কারপন্থি অংশ এবং পরবর্তী সময়ে যারা নানাভাবে বঞ্চিত কিংবা ক্ষুব্ধ নেতাদের টার্গেট করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নতুন দল গঠনের প্রক্রিয়ায় যুক্ত একাধিক সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্তে বিএনপি অনড় অবস্থানে রয়েছে। সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলন করছে দলটি। অন্যদিকে বিদ্যমান সংবিধানের আওতায় বর্তমান সরকারের অধীনে নির্বাচনের প্রশ্নে কোনো ছাড় দিতে রাজি নয় আওয়ামী লীগ। এ অবস্থায় শেষ পর্যন্ত বিএনপিকে হয়তো নির্বাচন বর্জনের পথই বেছে নিতে হবে। সে ক্ষেত্রে দলটির বিভিন্ন স্তরের নেতাদের ভোটের মাঠে নিয়ে আসার পরিকল্পনা নিয়ে একাধিক নতুন দল সক্রিয় হয়েছে। বিএনএম ও তৃণমূল বিএনপি এরই মধ্যে বিএনপির অনেক নেতার সঙ্গে যোগাযোগ করেছে।
রাজনীতিতে আলোচনা আছে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত বিএনপির অর্ধশত নেতাকে টার্গেট করেছে তৃণমূল বিএনপি ও বিএনএম। বিএনপিতে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয়, পদবঞ্চিত, সাবেক মন্ত্রী-এমপি এবং এক সময় সংস্কারপন্থি হিসেবে পরিচিত এমন অনেকে রয়েছেন এ তালিকায়। এরা ভেতরে ভেতরে এসব দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। এ ছাড়া জ্যেষ্ঠ অনেক নেতা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এবং বিএনপি থেকে বহিষ্কৃত চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা তৈমূর আলম খন্দকার তৃণমূল বিএনপিতে যোগ দিচ্ছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর আরও কে কে দল ছাড়ছেন—বিএনপিতে এ নিয়ে কানাঘুষা শুরু চলছে।
তবে একাধিক সূত্রের দাবি, বিএনপি থেকে তেমন কেউ বিএনএমে যাবেন না। তবে তৃণমূল বিএনপির ব্যানারে নির্বাচন যেতে পারেন বেশ কয়েকজন নেতা। তবে বিএনপি ভেঙে ওই দুটি দলে নেতাকর্মীদের ভাগিয়ে নিতে বিভিন্ন পর্যায়ে তৎপরতা চলছে বলে অভিযোগ উঠেছে। বিএনপি নেতারা বলছেন, অতীতে বহুবার বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র করা হয়েছে; কিন্তু ষড়যন্ত্রকারীরা প্রতিবারই ব্যর্থ হয়েছে। বিএনপিতে ভাঙন ধরাতে পারেনি, আগামীতেও পারবে না। তাদের দাবি, সরকারি হামলা-মামলা, জেল-জুলুম, নির্যাতন সত্ত্বেও কেউ বিএনপি ছাড়েননি। এটাই বিএনপির মূল শক্তি। সরকার নানাভাবে বিভ্রান্তি তৈরির জন্য এসব করার চেষ্টা করে বলে দাবি তাদের।
এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি একটা বিশাল প্রবহমান নদীর মতো। কেউ চলে গেলে তাতে দলের কিছু আসবে যাবে না।’ তিনি বলেন, ‘তৈমূর আলম খন্দকার এখন আমাদের দলের সদস্য নন, শমসেন মবিন চৌধুরীও আমাদের দলের সদস্য নন। সুতরাং তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিতেই পারেন। এটা তাদের ব্যাপার।’ অবশ্য অন্য কোনো দল ভাঙার তৎপরতার কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছেন বিএনএম ও তৃণমূল বিএনপির নেতারা। তাদের দাবি, তারা একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চান। যারাই এই লক্ষ্য নিয়ে কাজ করতে চান, তাদের সবার জন্য দলের দরজা খোলা থাকবে। কোনো দলকে ভাঙা বা গড়া তাদের লক্ষ্য নয়।
বিএনপি ভাঙার প্রসঙ্গ উড়িয়ে দিয়ে তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা হুদা কালবেলাকে বলেন, ‘বিএনপি ভাঙার কোনো ইচ্ছা আমাদের নেই। বিএনপি তাদের রাজনীতি করবে, আমরা আমাদের রাজনীতি করব। তৃণমূল বিএনপি একটি নতুন রাজনৈতিক দল। আমরা একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়তে চাই। এক্ষেত্রে আমরা সবার সহযোগিতা চাই। তৃণমূল বিএনপির দরজা সবার জন্য খোলা।’ বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য পরবর্তী সময়ে দল থেকে বহিষ্কৃত ব্যারিস্টার নাজমুল হুদা ‘তৃণমূল বিএনপি’ প্রতিষ্ঠা করেন। গত ১৬ ফেব্রুয়ারি দলটিকে নির্বাচন কমিশন নিবন্ধন দেয়। এর কয়েকদিন পর তিনি মারা গেলে দলের নেতৃত্বে আসেন তার মেয়ে ব্যারিস্টার অন্তরা হুদা।
অন্যদিকে বিএনএমের যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র ব্যারিস্টার এম সরোয়ার হোসেন কালবেলাকে বলেন, ‘আমরা মনে করি, বর্তমান রাজনীতি পুরোপুরি দুর্বৃত্তায়িত হয়ে গেছে। এখানে আওয়ামী লীগ ও বিএনপিসহ বড় দলগুলোর মধ্যে কার্যত কোনো পার্থক্য নেই। সেই ক্ষেত্রে যারা বর্তমানে এই দুর্বৃত্তায়িত রাজনীতির অংশ এবং যারা ভবিষ্যতেও এই রাজনীতির মাধ্যমে আবার কোনো না কোনোভাবে লুটপাটে অংশগ্রহণ করবে— তারা আমাদের টার্গেট নয়। বরং যারা এ দেশে স্বাধীনতার চেতনায় গণতন্ত্র, সুশাসন, ন্যায়বিচার দেখতে চায়; স্বচ্ছ রাজনীতি চায়, দুর্নীতির মূলোৎপাটন ঘটাতে চায়, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে দেখতে চায়, রাজনীতিবিদদের জবাবদিহি দেখতে চায় এবং যারা মৃত্যুর পর তাদের সন্তান, আত্মীয়স্বজনকে এদেশে নিরাপদে রাখতে চায়, তারা আমাদের টার্গেট, তাদের প্রতি আমাদের আহ্বান। বিএনএমের দরজা তাদের জন্য সবসময় খোলা।’
তিনি দাবি করেন, ‘বিএনপি বা অন্য কোনো দল ভাঙা বা গড়া আমাদের লক্ষ্য নয়। ভালো মানুষকে রাজনীতিতে সম্পৃক্ত করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।’সূত্রের দাবি, দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির পাঁচ ক্যাটাগরির নেতাকে টার্গেট করেছে তৃণমূল বিএনপি ও বিএনএম। এর মধ্যে আছেন ওয়ান-ইলেভেনের পর সংস্কারপন্থি হিসেবে পরিচিতি পাওয়া নেতারা। দ্বিতীয়ত, বিএনপির সাবেক অনেক মন্ত্রী ও এমপি আছেন, যারা বর্তমানে রাজনীতিতে নিষ্ক্রিয় এবং দলে গুরুত্বহীন হয়ে পড়েছেন। এ ছাড়া বহিষ্কৃত হওয়ায় নিষ্ক্রিয় হয়ে পড়া অনেক নেতাকেও টার্গেট করেছে তারা। তৃতীয়ত, বিভিন্ন সময়ে গঠিত বিএনপির নানা পর্যায়ের কমিটি বিশেষ করে জেলা কমিটি থেকে অনেকে বাদ পড়েছেন। কমিটিতে স্থান না পাওয়ায় ক্ষোভ, অভিমানে তারা এখন রাজনীতিতে নিষ্ক্রিয়। বিএনপির এসব নেতাদেরও টার্গেট করেছে দল দুটি। আবার বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ককে অনেকে পছন্দ করেন না, ভালোভাবে নেন না। কিন্তু পদ হারানোর ভয়ে প্রকাশ্যে বিরোধিতাও করতে পারেন না। তারাও ওই দুটি দলের টার্গেটে রয়েছেন। এ ছাড়া বিএনপিতে একটি গ্রুপ রয়েছে যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে সেভাবে পছন্দ করেন না, মেনে নিতে পারেন না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের ঝুঁকিও নিচ্ছেন না। বর্তমানে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা। দলের এসব সিনিয়র নেতার কাউকে কাউকে টার্গেট করেছে তৃণমূল বিএনপি ও বিএনএম।
জানা গেছে, তৃণমূল বিএনপিতে যোগদান করে রাজনীতিতে আবার সরব হতে যাচ্ছেন সাবেক বিএনপি নেতা শমসের মবিন চৌধুরী ও অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। আজ মঙ্গলবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তৃণমূল বিএনপির প্রথম কাউন্সিলে দলটিতে যোগ দিতে পারেন তারা।
এ ছাড়া রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, বিএনপি থেকে বিভিন্ন সময় বাদ পড়া এবং ক্ষোভ-অভিমানে নিষ্ক্রিয় হয়ে পড়া অনেক নেতাও গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া তৃণমূল বিএনপিতে যোগ দিতে পারেন। এ তালিকায় বিএনপি থেকে বহিষ্কৃত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তারও রয়েছেন। বর্তমান জাতীয় সংসদে তিনি বিএনপির এমপি ছিলেন। আন্দোলনের অংশ হিসেবে গত ডিসেম্বরে বিএনপির এমপিরা সংসদ থেকে পদত্যাগ করার পর দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপনির্বাচন করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
এসব বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ‘বিএনপি তো বাকশাল নয়। বিএনপি সবাইকে স্বাধীনতা দেয়, যার যার ইচ্ছামতো রাজনীতি করবে। যারা বিএনপি করতে চায় করবে, যারা নতুন দল করতে চায় করবে।’ বিএনপির অনেক নেতা তৃণমূল বিএনপিতে যোগ দিতে পারেন—এ ধরনের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দল থেকে পদত্যাগ করে তো একজন যোগ দিয়েছেন সংসদে। তাতে রাজনীতিতে কি কোনো পরিবর্তন এসেছে, কোনো মৌলিক পরিবর্তন এসেছে, সরকারের এতে কি বিরাট বিজয় হয়েছে?’ দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কালবেলাকে বলেন, ‘জনগণের ভালোবাসা ও সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্রক্ষমতায় গেছে। জনগণই বিএনপির প্রধান শক্তি। অতীতে বহুবার বিএনপিকে ভাঙার চেষ্টা করা হয়েছে; কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল হয়নি। বিএনপিতে ভাঙন ধরাতে পারেনি।’
বিএনপি থেকে নানা কারণে বহিষ্কৃত বা অব্যাহতিপ্রাপ্ত কোনো কোনো নেতা নতুন দলে যোগ দিতে পারেন—রাজনীতিতে এমন গুঞ্জন রয়েছে। তবে এমন কারও বিষয়েই সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এ ধরনের কোনো সম্ভাবনাকে নাকচ করে বিএনপির অব্যাহতিপ্রাপ্ত খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু কালবেলাকে বলেন, ‘জন্মলগ্ন থেকে বিএনপিকে একটি অঞ্চলে সমৃদ্ধ করছি। সেই বিএনপি ছেড়ে কেন যাব? বিএনপির বিভিন্ন দুঃসময়ে খালেদা জিয়ার নেতৃত্বে ৩৯ বছরে তিনটি গণতান্ত্রিক আন্দোলন করেছি। বিএনপির সেই দুঃসময় এখনো কাটেনি। তাই যাই ঘটুক, খালেদা জিয়াকে কারাগারে রেখে আমরা বিএনপি ছেড়ে যেতে পারি না।’ তিনি বলেন, ‘নানা কারণে দলে নিগ্রহ-অবহেলার শিকার হয়েছি, অসম্মানিত হয়েছি। তারপরও বলব, বিএনপি হচ্ছে আমাদের প্রাণ। সেই বিএনপি ছেড়ে আমরা যেতে চাই না, যেতে পারি না। এর পরও যদি বিএনপি আমাদের অবমূল্যায়ন করে, প্রয়োজনে অভিমান নিয়ে রাজনীতি থেকে অবসরে যাব। তবু এই দলের বিপক্ষে আমরা যেতে পারি না।’
লালমনিরহাটে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ
আহত শাহরিয়ার ইসলাম লিমন ডাউয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও বিছনদই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
ডাউয়াবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ারুল কবির ওয়াসিম বলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুর বিরুদ্ধে মিথ্যা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে বিএনপির আন্দোলন দমানোর অপচেষ্টা করছে সরকার। এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১২ ইউনিয়নে আজ বিকেলে বিক্ষোভ করে বিএনপি। কিন্তু ডাউয়াবাড়িতে আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ও আওয়ামী লীগ বাধা দেয়। তবে জনগণের বাধায় পিছু হটে আওয়ামী লীগ-ছাত্রলীগ।
ডাউয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলিম হোসেন বলেন, আজ আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলছিল। আকস্মিকভাবে বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে একদম ফাঁকায় পেয়ে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার ইসলাম লিমনের ওপর হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ডাউয়াবাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দেওয়ার দাবি যুব জাগপার
যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি মীর আমির হোসেন আমু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মালেক সোমবার (১৮ সেপ্টেম্বর ) এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়া সত্ত্বেও উন্নত চিকিৎসার সুযোগ থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে।
তারা বলেন খালেদা জিয়া শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড একাধিকার পরামর্শ দিয়েছে, খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দেশে তাকে চিকিৎসা দেওয়ার মতো আর কিছু বাকি নেই। চিকিৎসার জন্য যে ধরনের যন্ত্রপাতি দরকার সেসব বাংলাদেশে নেই। ফলে খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্স সেন্টারে নিয়ে চিকিৎসা অতি জরুরি। ফলে মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে দ্রুত বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানাই। নতুবা খালেদা জিয়ার কিছু হলে সরকার দায়ী থাকবে।
খালেদা জিয়াকে নিয়ে ১০০১ শিক্ষক নেতার বিবৃতি
রোববার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার সুযোগ দিন।
বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ হলেন- অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, কাজী আ. রাজ্জাক, চৌধুরী মুগীসউদ্দীন মাহমুদ, প্রিন্সিপাল রেজাউল করিম, মাওলানা মো. দেলোয়ার হেসেন, মো. জাকির হোসেন, এম এ ছফা চৌধুরী, বাবু কমল কান্তি ভৌমিক, সাইফুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম), মোস্তফা মুসা, (টেকনাফ), হোসাইনুল ইসলাম মাতব্বর (কক্সবাজার), মাঈনুদ্দিন ভূঁইয়া, শিবলী শান্তি চাকমা (রাঙ্গামাটি), অধ্যাপক মোশাররফ হোসেন লিটন, মো. শাহজাহান, সাইফুল ইসলাম, অধ্যাপক শাহ আলম টিপু, হারুনুর রশীদ গাজী (চাঁদপুর), অধ্যক্ষ আ. রহমান, আ. রাজ্জাক, অধ্যাপক সারোয়ার জাহান দোলন, অধ্যাপক নেসার আহমেদ রাজু, অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক আলী মুর্তজা ভূঁইয়া, অধ্যাপক ইব্রাহিম রেজা, মাহবুবুল হোক, সোহরাব হোসেন (কুমিল্লা), বিল্লাল হোসেন মিয়াজি, সেলিম মিয়া (দাউদকান্দি), অধ্যাপক জানে আলম দিপু, অধ্যাপক মনিরুজ্জামান, কামাল হোসেন (নারায়ণগঞ্জ), বিজি নওশের, (নরসিংদী), কামরুল ইসলাম, আতোয়ার রহমান (মানিকগঞ্জ), অধ্যাপক মুন্জুরুল ইসলাম, মাহমুদুল হাসান, (দিনাজপুর), তাজউদ্দীন তাজু (ঠাকুরগাঁও), সাইফুল ইসলাম সোহাগ (পঞ্চগড়), মাওলানা ইনামুল হক মাজেদী (রংপুর), মাস্টার হাফিজুর রহমান, অধ্যক্ষ আব্দুন নূর, গোলাম সরোয়ার স্বপন, অধ্যাপক এমদাদুল হক মুকুল (নওগাঁ), আবুবকর সিদ্দিক, আলমগীর কবির (জয়পুরহাট), আমজাদ হোসেন (রাজশাহী) ইউসুফ আলী, আফসার আলী, নজরুল ইসলাম, আ. হাকিম (নাটোর), অধ্যাপক নূর মোহাম্মদ খোকন, রয়েল বিশ্বাস অধ্যক্ষ মাহমুদ (পাবনা), আবুল হাসিম তালুকদার, ওয়াহিদুজ্জামান মিনু (সিরাজগঞ্জ), শহীদুল ইসলাম, আজিজুল হক রাজা, মিজানুর রহমান, আবদুল্লাহ আলো মূতী মামুন, আবদুল হাই, অধ্যাপক রিয়াজুল ইসলাম (বগুড়া), অধ্যাপক জুবায়েরুল হক, মাহমুদ প্রামানিক (গাইবান্ধা), অধ্যাপক সাইফুল ইসলাম বেবু, অধ্যাপক মোখলেছুর রহমান (কুড়িগ্রাম), অধ্যাপক আব্দুল আউয়াল, আব্দুল কাদের, অধ্যাপক আবদুল্লাহ আল মামুন (টাঙ্গাইল), অধ্যাপক শেখ আমজাদ আলী, এস এম মমতাজ, আবুল কালাম আজাদ, আ. সাত্তার, আব্দুল মজিদ, অধ্যক্ষ জাকির হোসেন আকন্দ, সাইদুর রহমান (ময়মনসিংহ), অধ্যাপক মামুন তালুকদার (নেত্রকোনা), অধ্যাপক নওশের আলী, মাওলানা মশিউর রহমান (জামালপুর), অধ্যক্ষ নিজামুদ্দিন তরফদার, অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যক্ষ সিফাত আলী (সিলেট), ফয়জুর রহমান, সিহাবুর রহমান (মৌলভীবাজার), অধ্যাপক মোজাম্মেল হক, অধ্যক্ষ এনামুল হক (হবিগঞ্জ), অধ্যক্ষ শেরগুল আহমদ (সুনামগঞ্জ), অধ্যাপক এনামুল হক (ভোলা), অধ্যক্ষ রুহুল আমিন বেপারী, এম এ তুহিন, অধ্যাপক মুন্জুরুল ইসলাম জিসান, অধ্যাপক ড. নকিব, অধ্যাপিকা ফারজানা তিথি (বরিশাল), অধ্যাপক জাকির হোসেন (বরগুনা), অধ্যক্ষ আলমগীর হোসেন, অধ্যাপক মনোয়ার হোসেন পলাশ, (পিরোজপুর), অধ্যক্ষ শামীমা (বাগেরহাট), অধ্যাপক মনিরুল হক বাবুল, মাও এস এম বায়েজিদ, অধ্যাপক শফিকুল ইসলাম মুন্সি, শাওনুর রহমান শাওন (খুলনা), অধ্যাপক মকবুল আহমেদ, মিজানুর রহমান, অধ্যাপক আসাদুজ্জামান শাহীন, অধ্যাপক ইবাদত খাঁন, রাজীব মাহমুদ (যশোর), মো. আইনুদ্দীন, মো. জাকারিয়া (কুষ্টিয়া), অধ্যাপক আফজাল হোসেন, মোঃ আমীর আলী (মাগুরা), অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, অধ্যাপক কামাল উদ্দিন (ঝিনাইদহ), অধ্যক্ষ সেলিম মিয়া, অধ্যক্ষ লোকমান হোসেন, ইমরুল কবির (ফরিদপুর), আহসান হাবীব (রাজবাড়ী), আবুবকর সিদ্দিক, আতাহার আলী (মাদারীপুর), অধ্যাপক আব্দুল হক (শরীয়তপুর), অধ্যাপক এজাজ আহম্মেদ (ঝালকাঠি), অধ্যাপক কাজী মাঈনুদ্দিন, অধ্যক্ষ মোল্লা নজরুল ইসলাম, অধ্যাপক রানা, অধ্যাপক রাশেদুল ইসলাম (ঢাকা জেলা), অধাপক কাজী মোহাম্মদ মাঈনুদ্দীন, অধ্যাপক রোকেয়া চৌধুরী বেবী (ঢাকা মহানগর), হাওলাদার আবুল কালাম আজাদ, শাহনাজ পারভীন, অধ্যাপক নূরুল আলম বুলু, মাহবুবুর রহমান (লক্ষ্মীপুর), সিরাজুল ইসলাম, আব্দুল খলিল (ফেনী), অধ্যাপক নজরুল ইসলাম, সাহাবুদ্দিন আহমেদ, আক্তারুল আলম মাস্টার, মোখলেসুর রহমান, সামসুল হুদা লিটন, শেখ আহম্মদ আলী, আনোয়ার হোসেন (গাজীপুর) প্রমুখ।
বিএনপিতে আরও ৩ জনের পদন্নোতি
আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য ও লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য নাজিম উদ্দিন আহমেদ, বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন এবং কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরীকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
দল আশা প্রকাশ করে যে, উল্লিখিত তিন নেতা দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।এর আগে আরও ৮ জন নেতাকে পদোন্নতি দেয় বিএনপি।
সারাদেশে জামায়াতের কর্মসূচী ঘোষণা
দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বলেন, বর্তমান সরকার বিরোধীদলের নেতাকর্মীদের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করছে। এমনকি মৃত ব্যক্তিদের নামেও মামলা দায়ের করা হচ্ছে। সরকারের জুলুম-নির্যাতন থেকে বৃদ্ধ নারী-পুরুষ, শিশুসহ কেউই রেহাই পাচ্ছে না। দেশের জনগণ কেয়ারটেকার সরকারের দাবিতে ঐক্যবদ্ধ। সরকার বিরোধীদলকে বাইরে রেখে একটি প্রহসনের নির্বাচনের ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, সরকারের সব চক্রান্ত বানচাল করে কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এবং আমিরে জামায়াত ডা. শফিুকর রহমানসহ আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সব জেলাসমূহে আমি শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে তোলার জন্য আমি জামায়াতের সব জেলা শাখার জনশক্তি ও দেশবাসীর সহযোগিতা কামনা করছি।
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা বিএনপি নেতা দুলুর বিরুদ্ধে
এর আগে গত ৮ সেপ্টেম্বর রাতে লালমনিরহাট জজকোর্টের আইনজীবী রকিবুল হাসান খান বাদী হয়ে বিএনপি নেতা দুপুর নামে মামলা করার জন্য থানায় অভিযোগ দেন। পরে অভিযোগটি রংপুর তথ্যপ্রযুক্তি আদালত থেকে অনুমোদিত হয়ে গত বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে মামলা হিসেবে নথিভুক্ত হয়।
সদর থানার ওসি বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে দুলুর নামে মামলা প্রত্যাহারের দাবিতে গত মঙ্গলবার বিকেলে হাজার হাজার নেতাকর্মী নিয়ে লালমনিরহাট জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে এবং মিশন মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। মিছিল ও সমাবেশের কারণে শহরের হাসপাতাল রোড এবং ঢাকা - লালমনিরহাট - বুড়িমারী সড়কে টানা দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে পথচারী, যান বাহন চালক ও শহরের ব্যবসায়ীরা। মিছিলের নামে ভোগান্তি এড়াতে বৃহস্পতিবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, গত ৩০ আগস্ট বিকেল ৫টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক বক্তৃতায় আসাদুল হাবিব দুলু বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন।
সদর থানা পুলিশের ওসি ওমর ফারুক বলেন, লালমনিরহাট জজকোর্টের আইনজীবী মো. রকিবুল হাসান খান বাদী হয়ে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে গত ৮ সেপ্টেম্বর রাতে থানায় দায়ের করা অভিযোগটি তদন্ত শেষে বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
এ বিষয়ে জানতে আসাদুল হাবিব দুলুর সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন, বিএনপি নেতা দুলু প্রায় সময় বঙ্গবন্ধুকে কটূক্তি করে বক্তব্য দেন, যেটা কখনোই সাধারণ মানুষ মেনে নেবে না। তাই আমরা আইনের আশ্রয় নিয়েছি। আশা করছি পুলিশ তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে।
মধ্য অক্টোবরেই লক্ষ্যে পৌঁছাতে চায় বিএনপি
সেজন্য অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ঘেরাওসহ লাগাতার কর্মসূচি দেওয়ার পক্ষে দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, সিনিয়র যুগ্ম মহাসচিব এবং যুগ্ম মহাসচিবরা। গত রোববার রাতে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে এমন প্রস্তাব দিয়েছেন তারা। তাদের মতে, তপশিল ঘোষণা হয়ে গেলে নির্বাচন ঠেকানো কঠিন হয়ে যাবে। তাই তপশিল ঘোষণা পর্যন্ত আন্দোলন টেনে নেওয়া যাবে না। বৈঠকে দলীয় হাইকমান্ডের পক্ষ থেকে এ নেতাদের বক্তব্য শোনা হয়। স্থায়ী কমিটির বৈঠকে আলোচনার পর কর্মসূচি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, গত ২৮ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে চলমান একদফার আন্দোলনের কর্মকৌশল ঠিক করতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে গত রোববার রাতে দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, সিনিয়র যুগ্ম মহাসচিব এবং যুগ্ম মহাসচিবদের মতামত নেওয়া হয়। ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং যুবদলের সভাপতি ও ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতিও।
বৈঠক সূত্রে জানা গেছে, আগামী জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার আগে এবং অক্টোবরের মাঝামাঝি একদফার চলমান আন্দোলন সফল পরিণতির রূপ দেওয়ার জন্য বেশিরভাগ নেতা মতামত দেন। তারা ঘেরাওয়ের ওপর গুরুত্ব দেন। এ ছাড়া দলের মধ্যে সুদৃঢ় ঐক্য নিশ্চিত এবং রাজধানী ঢাকা ও তার আশপাশের জেলাগুলোকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে বিশেষ পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়েছেন। বৈঠকে হাইকমান্ডের পক্ষ থেকেও আন্দোলন সফলে কড়া নির্দেশনা দিয়ে প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছে। আরও বলা হয়েছে, সামনের আন্দোলনে আর কোনো ভুল করার সুযোগ নেই। এখন থেকে সমন্বিতভাবে ঘোষিত কর্মসূচি পালন করতে হবে।
বৈঠক প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা বলেন, বৈঠকে থানা, আদালত, সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান কালবেলাকে বলেন, ‘বিএনপির চূড়ান্ত টার্গেট হচ্ছে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। বিএনপি সেই লক্ষ্য নিয়ে অবিচলভাবে সামনে অগ্রসর হচ্ছে। সরকারের তরফ থেকে বিএনপির আন্দোলন ভুলপথে পরিচালিত করার চরম উসকানি রয়েছে। তারা একদিকে বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলনকে সন্ত্রাসী তকমা দিয়ে বহির্বিশ্বের কাছে ভুল বার্তা দিতে চায়, অন্যদিকে নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-মামলা চালিয়ে আন্দোলন দমাতে চায়। তারা ভেবেছে, অতীতের মতো এবারও এ ধরনের কূটকৌশল কাজে আসবে। আসলে তারা চরম ভ্রান্তির মধ্যে রয়েছে। তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। টার্গেটে না পৌঁছা পর্যন্ত এ আন্দোলন চলবে।
আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এরই মধ্যে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানে জাতীয় সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন করার বাধ্যবাধকতা আছে। আগামী বছরের ২৯ জানুয়ারি চলতি একাদশ জাতীয় সংসদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হবে। তার আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করতে হবে। সেই হিসাবে ১ নভেম্বর থেকে ২৯ জানুয়ারির মধ্যে এ নির্বাচন করতে হবে।
বিএনপি নেতারা বলছেন, তাদের সিদ্ধান্ত হচ্ছে, আন্দোলনে দাবি আদায় করেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে তারা। আর সরকার যদি এ দাবি উপেক্ষা করে একতরফা নির্বাচনের উদ্যোগ নেয়, বিএনপি তা প্রতিহত করবে এবং সেই নির্বাচনে অংশ নেবে না।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত ১২ জুলাই থেকে একদফার যুগপৎ আন্দোলন শুরু করে বিএনপি। সর্বশেষ গত ২৫ ও ২৬ আগস্ট ঢাকাসহ দেশব্যাপী কালোপতাকা গণমিছিলের কর্মসূচি পালিত হয়। এরপর ১ সেপ্টেম্বর বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির কারণে যুগপৎ আন্দোলনে সাময়িক বিরতি ঘটে। দলটির খসড়া আন্দোলন পরিকল্পনা অনুযায়ী, আগামী শুক্রবার থেকে ফের মাঠে গড়াতে পারে একদফার যুগপৎ আন্দোলন।
বিএনপি সূত্রে জানা গেছে, আগামী তিন সপ্তাহ প্রতি শুক্র ও শনিবার মানববন্ধন, পদযাত্রা, গণমিছিল ও সমাবেশের মতো কর্মসূচি আসতে পারে। এ কর্মসূচি হতে পারে যৌথভাবে ঢাকা ও ঢাকার বাইরে। আর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে গিয়ে কর্মসূচির ধরনে আসতে পারে পরিবর্তন। সেই সময় ঢাকায় ফের মহাসমাবেশ, গণসমাবেশ বা বড় ধরনের কর্মসূচির চিন্তা রয়েছে হাইকমান্ডের। এর মধ্য দিয়ে চূড়ান্ত আন্দোলনের ‘শেষ ধাপ’ শুরু হবে। তখন কর্মসূচি হবে ফের ঢাকাকেন্দ্রিক। বিচারালয়ের সামনে অবস্থান কর্মসূচি দিয়ে শেষ ধাপের সেই আন্দোলন শুরু হবে। এরপর ধারাবাহিকভাবে নির্বাচন কমিশন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়ের মতো বিভিন্ন প্রতিষ্ঠান ঘেরাওয়ের কর্মসূচি আসবে। সঙ্গে টানা অবস্থানের কর্মসূচি দেওয়ারও চিন্তা রয়েছে দলটির হাইকমান্ডের।
যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু কালবেলাকে বলেন, ‘শিগগিরই নতুন কর্মসূচি দিয়ে একদফার আন্দোলন মাঠে গড়াবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত যা চলমান থাকবে।
গণতন্ত্র মঞ্চের আরেক নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘নতুন কর্মসূচি প্রণয়ন ও আন্দোলন কৌশল নিয়ে দু-এক দিনের মধ্যে আমরা বিএনপির সঙ্গে বসব। অল্পদিনের মধ্যেই আবার যুগপতের কর্মসূচি নিয়ে রাজপথে হাজির হতে পারব। আশা করছি, এবারের আন্দোলনে মাঝখানে আর বড় ধরনের বিরতি থাকবে না। শান্তিপূর্ণভাবে ধারাবাহিক ও টানা কর্মসূচির মধ্য দিয়ে আমরা আন্দোলনকে সফল পরিণতির দিকে নিয়ে যেতে পারব।’
জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘একদফা দাবি আদায়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে আমরা রাজপথে আছি। আগামীতেও জনসম্পৃক্ত শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা এ সরকারকে বিদায় করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করব।
বিদেশিদের নয়, জনগণের প্রেসক্রিপসনে হবে জাতীয় নির্বাচন : বাবলা
সোমবার (৪ সেপ্টেম্বর) নিজ নির্বাচনী এলাকা শ্যামপুর থানার ৫৪নং ওয়ার্ডের বাগিচা এলাকায় জাতীয় পার্টির কার্যালয় উদ্বোধন ও ভোট কেন্দ্র ভিক্তিক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাবলা বলেন, দেশ ও জনগণের স্বার্থে যে কোনো বন্ধুপ্রতিম রাষ্ট্রের সু-পরামর্শ আমরা অবশ্যই সাদরে গ্রহণ করতে পারি। কিন্তু সংবিধান পরিপন্থি কোনো আবদার গ্রহণ করতে পারে না।
৫৪ নং ওয়ার্ড জাপার সাধারণ সম্পাদক মো. আসাদ মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জাপার কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সাংবাদিক সুজন দে, শ্যামপুর থানা জাপার সাধারণ ইব্রাহীম মোল্লা, স্থানীয় জাপা নেতা মো. রনি প্রমুখ।
বাবলা বলেন, আমরা নির্বচনীমুখী দল। দলের চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে আমরা তিনশ আসনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে দেশ ও জাতির স্বার্থে নির্বাচনে আগে জোট-মহাজোটও গঠন করেও নির্বাচনে অংশ গ্রহণ করতে হতে পারে।
কোনো নির্দিষ্ট দল না আসলে নির্বাচন থেমে থাকে না : কাদের
তিনি বলেন, বিএনপি নেতারা নির্বাচনের তপশিল ঘোষণা করা নিয়ে হীন উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বক্তব্য প্রদান করেছেন। এই বক্তব্যে বিএনপির ধারাবাহিক ষড়যন্ত্র, চক্রান্ত ও পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের অপতৎপরতার বহিঃপ্রকাশ ঘটেছে।
রোববার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া বিএনপি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ করতেই নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার লাগাতার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জনগণের মুখোমুখি হতে ভয় পেয়ে বিএনপি ষড়যন্ত্র ও চক্রান্তের পথে রাজনীতি করছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি তাদের ভুয়া ভোটার ব্যাংক নষ্ট হওয়ায় এবং পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের সুযোগ না থাকায় নির্বাচনে অংশ গ্রহণে ভয় পায়।
তিনি বলেন, যাদের হাত ধরে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট হয়েছে, তারা আজ গণতন্ত্রের কথা বলে। হাওয়া ভবনের দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের গডফাদার এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।
কাদের বলেন, বহিরাবরণে লুটপাটতন্ত্রের নীতি ও অন্তরে অগণতান্ত্রিক মানসিকতা ধারণ করে বিএনপি সবসময় শাসন করেছে। তাই দেশের উন্নয়ন ও অগ্রগতি তাদের চোখে পড়ে না।
বিএনপি নেতাদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তাদের রাজনৈতিক দর্শনের চশমার লেন্স পরিবর্তন করতে হবে। তাহলেই তারা দেশের উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির অভিযাত্রা দেখতে সক্ষম হবেন।’
মুক্তির আগেই পদ পেলেন হেফাজত নেতা মামুনুল হক
হেফাজতের একটি সূত্র জানায়, এই কমিটিতে আরও নয়জনকে জায়গা দেওয়া হবে। গত ৫ আগস্ট হেফাজতের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আগের কমিটির যুগ্ম মহাসচিব কারাবন্দী নেতা মামুনুল হক যখনই মুক্তি পাবেন, তাকে আগের পদেই বহাল করা হবে।
এ ছাড়া কমিটিতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি জুনায়েদ আল হাবিবকে সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়েছে। হেফাজতে ইসলামের ওই কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে এবার ২ নম্বর যুগ্ম মহাসচিব করা হয়েছে, লালখান মাদ্রাসার মুফতি হারুন ইজহারও রয়েছেন যুগ্ম মহাসচিব হিসেবে। মুফতি আমিনীর জামাতা মুফতি সাখাওয়াত হোসেন রাজীকে করা হয়েছে সহকারী মহাসচিব।
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরকে নায়েবে আমির, মরহুম আমির আল্লামা শাহ আহমদ শফীর বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানীকে নায়েবে আমির করা হয়েছে।এ ছাড়া হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর ছেলে মাওলানা রাশেদ বিন নুরকে দপ্তর সম্পাদক থেকে সরিয়ে করা হয়েছে সহকারী সমাজকল্যাণ সম্পাদক। সাভারের জামিয়া কর্ণপাড়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আফসার মাহমুদকে দপ্তর সম্পাদক করা হয়েছে বলেও জানিয়েছে সূত্রটি।
আমিরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ৫৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটির উভয় তালিকাকে অনুমোদন করেন।
এ সময় সাবকমিটির সদস্যদের মধ্য থেকে উপস্থিত ছিলেন মুফতি জসীমুদ্দীন, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা মীর ইদরীস, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী প্রমুখ।
মির্জা ফখরুলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে ৫শ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা
গতকাল বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. মো: জয়নাল আবেদীন ঠাকুরগাঁও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন। মামলায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাজিদপুর গ্রামের মো: আবু বক্করের ছেলে মো: মেহেদী হাসান রনি (২৭) কে আসামী করা হয়।
মামলার বিবরণে জানা যায়, মেহেদী হাসান রনি গত ২৭ আগষ্ট তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে “সাব্বাস ফখরুল নামেও মির্জা ফখরুল, কামেও মির্জা ফখরুল উল্লেখ করে কল্প কাহিনী তৈরী করে একটি পোষ্ট দেন। সেখানে মির্জা ফখরুল চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে ৫০ লাখ টাকার চেক নিয়ে সিঙ্গাপুর গেছেন উল্লেখ করে একটি জ্বাল ও ভূয়া চেকের ছবি দিয়ে পোষ্ট করেন। এছাড়াও পোষ্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তার স্ত্রীর ছবিও প্রকাশ করেন।
মামলায় উল্লেখ করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন উচ্চ শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের লোক। তার পিতা মরহুম মির্জা রুহুল আমিন ইতিপূর্বেকার সরকারের একজন মন্ত্রি ছিলেন। তার সহধর্মীনি মোছাঃ রাহাত আরা একজন উচ্চ শিক্ষিতা সম্ভ্রান্ত পরিবারের মহিলা। মির্জা ফখরুল শিক্ষা বিভাগের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা এবং তৎকালীন মন্ত্রী এস.এ. বারী এ.টির একান্ত সচিব ছিলেন। ভুতপূর্ব সাকরের একজন প্রতিমন্ত্রী ছিলেন।
তিনি উল্লেখিত দায়িত্ব সমূহ পালন কালে কোনরুপ অসততা, দূর্নীতি এবং স্বজন প্রীতি করেননি। তার বিরুদ্ধে এ যাবৎ কোন অভিযোগ নেই। তিনি বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনীতিতে একজন স্বচ্ছ ব্যক্তি ও রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা এবং সংসার পরিচালনা নিজের এবং স্ত্রীর চিকিৎসার নিমিত্তে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমা জমি তথা বহু সম্পত্তি বিক্রয় করেছেন। তার বিরুদ্ধে মেহেদী হাসান রনির প্রকাশিত অপপ্রচারটি মানহানির ও জঘন্য অপরাধ উল্লেখ করে দ: বি: ৫০০/৫০১ ধারায় মামলা আমলে গ্রহন করে রনির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির আবেদন জানানো হয় মামলায়।
জামায়াত কীভাবে আগাবে অনুমান করা কঠিন
জামায়াত তার সংবিধানে লিখেছে, তারা একটি শৃঙ্খলামূলক এবং গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করবে এবং ... এর পক্ষে জনমত তৈরি করার প্রচেষ্টা চালাবে।
একাত্তরে জামায়াতের ভূমিকা ভুলে যাননি অনেক বাংলাদেশি। সমালোচকরা অভিযোগ করেন, দলটি সংখ্যালঘু বিরোধী এবং হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার চালায়। জামায়াতের বিরুদ্ধে সেকেলে দৃষ্টিভঙ্গিরও অভিযোগ রয়েছে। বর্তমানে, শুধু মুসলিমরাই দলটির সদস্য হতে পারে এবং দলটি মনে করে- একজন মহিলা রাষ্ট্রের প্রধান হতে পারবেন না।
জামায়াতের বিরুদ্ধে সংখ্যালঘু বিরোধী অভিযোগকে অস্বীকার করে নকিবুর রহমান বলেন, মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি সংখ্যালঘুদের রক্ষা করা আমাদের ধর্মীয় দায়িত্ব। দলের বর্তমান নেতারা নিজেদের আগের অবস্থান থেকে দূরে রাখার চেষ্টা করছেন, বিশেষ করে ১৯৭১ সালের যুদ্ধের ব্যাপারে তারা তাদের অবস্থান পরিবর্তন করছেন।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ মুহাম্মাদ তাহের বলেছেন, ২০২৩ সালের জামায়াত অতীতের চেয়ে আলাদা। তিনি বলেন, ১৯৭১- হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জামায়াত, আওয়ামী লীগ, বিএনপি... সহ সমগ্র জাতির জন্য গর্বের বিষয়।
তবে তিনি ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের সাথে জামায়াতের সহযোগিতার জন্য ক্ষমা চাননি, যা জামায়াতের সমালোচকদের দীর্ঘদিনের দাবি।
সম্ভবত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে জামায়াতের এই বক্তব্যের পরিবর্তন দলটির একটি কৌশল।
২০২০ সালে, জামায়াতের বেশ কিছু কর্মী দল থেকে বের হয়ে এসে আমার বাংলাদেশ (এবি) পার্টি নামে একটি দল গঠন করেন। এবি পার্টির আন্তর্জাতিকবিষয়ক দায়িত্বে থাকা আসাদুজ্জামান ফুয়াদের মতে, ১৯৭১ সালের যুদ্ধে জামায়াতের ভূমিকা ছিল বিভক্তির মূল কারণ।
আসাদুজ্জামান ফুয়াদ দ্য ডিপ্লোম্যাটকে বলেন, যারা এবি পার্টি গঠনের জন্য জামায়াত ত্যাগ করেছিলেন তারা মনে করেন- জামায়াতের উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া। এছাড়া নারী ও সংখ্যালঘুদের রাষ্ট্রপ্রধান পদে নিতে উৎসাহিত করে দলকে অন্তর্ভুক্তিমূলক করা এবং রাজনীতি থেকে ধর্মকে আলাদা করা প্রয়োজন।
যদিও কিছু নেতা দল থেকে বেরিয়ে গিয়ে এবি পার্টিতে দেওয়ার কারণে জামায়াত খুব বেশি জনসমর্থন হারায়নি, তবে ১৯৭১ সালের যুদ্ধের বিষয়ে দলটির পরিবর্তনশীল বক্তব্য একে আরও বিভক্ত করতে পারে।
আঞ্চলিকভাবে জামায়াত ভারতের ঘোরবিরোধী। প্রবীণ ভারতীয় সাংবাদিক এস এন এম আবদি উল্লেখ করেছেন, ভারতীয় সরকার জামায়াতকে পাকিস্তানের প্রক্সি এবং আইএসআইয়ের পুতুল ছাড়া অন্য কোনো ভাবে দেখে না। (আইএসআই বা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা)
লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের আন্তর্জাতিক সম্পর্কের একজন সিনিয়র লেকচারার অবিনাশ পালিওয়াল দ্য ডিপ্লোম্যাটকে বলেছেন, জামায়াতের রক্ষণশীল নীতি এবং মতাদর্শিক অবস্থানকে বাংলাদেশের ইসলামপন্থিদের থেকে নিরাপত্তা হুমকি হিসেবে দেখে নয়া দিল্লি। আদর্শগত এবং নিরাপত্তা-সম্পর্কিত উভয় কারণেই এই ধরনের একটি শক্তিকে ট্যাকেল করা ভারতের জন্য গুরুত্বপূর্ণ।
পালিওয়াল আরও বলেন, এই ট্যাকেলের অর্থ হলো- ভারত বাংলাদেশে আওয়ামী লীগকে দলীয়ভাবে সমর্থন দেবে, এমনকি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে হলেও।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, সম্প্রতি বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তারের প্রচেষ্টার নিন্দা করেছেন এবং আওয়ামী লীগ দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতকে খুশি করছে বলে অভিযোগ করেছেন।
২০২৪ সালের জানুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচনের আগে, বাংলাদেশের রাজনীতির ময়দানে বিএনপি এবং জামায়াতের মধ্যকার সম্পর্ক কিরূপ হবে তা অনুমান করার চেষ্টা করছেন পর্যবেক্ষকরা। জামায়াত এবং বিএনপি, দল দুটি দীর্ঘদিনের মিত্র। উভয়পক্ষের সূত্র বলছে, দল দুটি আবারও কোনো জোটে যাবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। তবে পৃথকভাবে হলেও সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রাখতে সম্মত উভয়েই।
সমালোচকরা বলেন, বিএনপি জামায়াতের স্ট্রিট পাওয়ারের ওপর নির্ভরশীল। তবে বিএনপি এখন জামায়াতকে ছাড়াই দেশব্যাপী ব্যাপক সমাবেশের আয়োজন করছে। এভাবে সমালোচকদের জবাব দিচ্ছে দলটি। সম্প্রতি সরকারবিরোধী বিক্ষোভের জন্য ১৯টি ছাত্র সংগঠনের একটি জোট গঠন করেছে বিএনপির ছাত্র শাখা জাতীয়তাবাদী ছাত্রদল (জেসিডি)। তবে সেখানে ছাত্রশিবিরকে আমন্ত্রণ জানানো হয়নি।
এদিক থেকে জামায়াত কীভাবে এগোবে তা অনুমান করা কঠিন। তবে দলটি যে সাংগঠনিকভাবে এখনও শক্তিশালী তা স্পষ্ট। দলটি হয়তো আ.লীগের দমনপীড়নে প্রচণ্ড আঘাত পেয়েছে, কিন্তু দেশে আ.লীগবিরোধী মেজাজ থেকেও লাভবান হয়েছে দলটি।
নিবন্ধন বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে জামায়াত। তবে অনুকূল রায় পাওয়ার ব্যাপারে অবশ্য আশাবাদী নয় তারা। জামায়াতের দলীয় একটি সূত্র দ্য ডিপ্লোম্যাটকে জানিয়েছে, আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলের নাম পরিবর্তনের কথা ভাবছে তারা।
মোবাশ্বর হাসান : সিডনিভিত্তিক স্কলার এবং দক্ষিণ এশিয়াবিষয়ক ভূ-রাজনীতির বিশ্লেষক
নৌকা প্রতীকে নির্বাচন করতে চান রাষ্ট্রপতির ছেলে
মঙ্গলবার (২৯ আগস্ট) রাত শহরের সাহাবুদ্দিন চুপ্পু পার্ক (জুবলি ট্যাংক) সংলগ্ন নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন তিনি।
আরশাদ আদনান রনি বলেন, ‘আমি পাবনা-৫ আসন থেকে নৌকার কাণ্ডারি হওয়ার ইচ্ছে পোষণ করছি। আমি পাবনাবাসীদের জানাতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি পাবনা-৫ (সদর) আসনে মনোনয়ন চাইব এবং উনি মনোনয়ন দিলে পাবনার মানুষের জন্য কাজ করতে পারব।’
বাবার সম্মতি ও ইচ্ছাতেই নির্বাচনের মাঠে জানিয়ে রাষ্ট্রপতির ছেলে বলেন, ‘রাষ্ট্রপতি হওয়ার পরপরই পাবনার মানুষের জন্য আমার বাবা কাজ করে যাচ্ছেন। উনি তার সর্বোচ্চটুকু পাবনার মানুষের জন্য নিবেদিত করেছেন, এমনকি ওনার একমাত্র সন্তানকেও পাবনার মানুষের জন্য বলি করে দিয়েছেন। উনি বলেছেন- তুমি পাবনায় যাও এবং পাবনার মানুষের জন্য কাজ শুরু করো।’
নিজের রাজনৈতিক সম্পৃক্ততার ইতিহাস তুলে ধরে আরশাদ আদনান বলেন, ‘আমি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগ এবং পরবর্তীতে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। মাঝে ব্যবসায়িক কারণে একটু দূরে ছিলাম। বর্তমানে আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। যেহেতু আমি আওয়ামী পরিবারের সন্তান এবং পাবনার ছেলে তাই আমার দাবির একটা জায়গা তো আছে।’
তিনি বলেন, ‘ইতোমধ্যে আমি পাবনাবাসীর ব্যাপক সাড়া পেয়েছি। আমি চেষ্টা করব পাবনায় আওয়ামী লীগকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে কাজ করতে। আমার কাজ হবে নৌকাকে জয়যুক্ত করা। আমি যদি নৌকা নাও পাই যিনি নৌকার মনোনয়ন পাবেন তার পক্ষেই কাজ করব ইনশাআল্লাহ।’
মতবিনিময়কালে তিনি পাবনা-ঢাকা ট্রেন চলাচল, পাবনা মেডিকেলে কলেজ হাসপাতাল, শহরকে আধুনিকায়ন ও ইছামতি নদী পুনঃখননসহ নানা উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন।
মতবিনিময় সভায় পাবনা প্রেস ক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, সহসভাপতি শহিদুল ইসলাম শহিদ, পাবনা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাজিউর রহমান রুমি, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নির্বাচন নিয়ে আবারও যুক্তরাষ্ট্রের নতুন বার্তা
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে ঢাকা মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে নির্বাচন নিয়ে বার্তা দেওয়া হয়েছে।
ফেসবুকে দেওয়া সেই বার্তায় যুক্তরাষ্ট্র একটি ভিডিও শেয়ার করে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য অর্জনে বাংলাদেশকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ!
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সফররত রিপাবলিকান কংগ্রেসম্যানের প্রতিনিধি রিচ ম্যাককরমিক এবং ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এড কেসের সাথে সাক্ষাৎ করেন। এ সময় দেশের প্রধান রাজনৈতিক দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে সমগ্র বাংলাদেশের স্বার্থে সুস্থ, শান্তিপূর্ণ রাজনৈতিক সহযোগিতা এবং প্রতিযোগিতার মনোভাবকে উৎসাহিত করার ইঙ্গিত দিয়েছেন।
শেয়ার করা ভিডিওর ক্যাপশনে বলা হয়, সফররত রিপাবলিকান ও ডেমোক্র্যাট কংগ্রেসম্যানের প্রতিনিধিরা দেশের প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রতিনিধিরা সব রাজনৈতিক প্রচারণার জন্য সব দলকে সমান অধিকারের ওপর জোর দিয়েছেন।
লাইফ সাপোর্ট দিয়েও সরকারকে রক্ষা করা সম্ভব নয় : ইসলামী আন্দোলন
তিনি সরকারকে হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, শুভবুদ্ধির পরিচয় দিন। দ্রুত পদত্যাগ করে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। নইলে জনগণ সিদ্ধান্ত নেবে কি করে দুঃশাসন থেকে মুক্তি পেতে হয়। জনগণ সিদ্ধান্ত নিলে পরিস্থিতি শ্রীলঙ্কা থেকেও ভয়াবহ হতে পারে।
আজ মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর এ্যালিফ্যান্ট রোডস্থ স্টার কাবাব মিলনায়তনে নিউ মার্কেট থানা শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
আবুল কাশেমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা কামাল হোসাইনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, উবায়দুর রহমান, মুফতি আবদুল আহাদ, হাফেজ শাহাদাত হোসেন, মুহাম্মদ কাউসার মাহমুদ, মুহাম্মদ গোলাম রাব্বী, ইউনুস হাওলাদার, মৌলভী আবদুল আউয়াল, আলমগীর হোসেন প্রমুখ।
প্রধান বক্তা মাওলানা ইমতিয়াজ আলম বলেন, জাতি আজ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চায়। আওয়ামী হায়েনাদের জুলুম, নির্যাতন, ও লুটেরা থেকে পরিত্রাণ চায়। সংবিধানের দোহাই দিয়ে যেনতেনভাবে নির্বাচন আয়োজনের চেষ্টা হলে বিক্ষুব্ধ জনতা তা রুখে দিতে প্রস্তুত। তিনি সকল প্রকার অন্যায় অসত্য ও জালিমশাহির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে সর্বত্র সংগঠন শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তারেক রহমানের বক্তব্য অপসারণের কাজ শুরু: বিটিআরসি
মঙ্গলবার (২৯ আগস্ট) বিটিআরসির আইনজীবী খোন্দকার রেজা ই রাকিব বিষয়টি আদালতকে জানিয়েছেন।
তিনি বলেন, হাইকোর্ট গতকাল সোমবার (২৮ আগস্ট) তারেক রহমানের বক্তব্য অনলাইন থেকে অপসারণ করার নির্দেশ দিয়েছেন। আমরা গতকালই ল’ইয়ার সার্টিফিকেট পেয়েছি। বিটিআরসির একটি টিম তারেক রহমানের বক্তব্য অনলাইন থেকে অপসারণের কাজ শুরু করেছে। আশা করছি কয়েকদিনের মধ্যে তারেকের সব বক্তব্য অনলাইন থেকে অপসারণ সম্ভব হবে। আমরা হাইকোর্টের আদেশের সার্টিফায়েড কপির জন্য অপেক্ষা করছি।
এর আগে সোমবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বক্তব্য সরানোর জন্য বিটিআরসিকে নির্দেশ দেন।
গত রোববার (২৭ আগস্ট) সকালে পলাতক উল্লেখ করে তারেক রহমানের সাম্প্রতিক দেওয়া সব বক্তব্য ফেসবুক, ইউটিউব থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। একইসঙ্গে তার বক্তব্য প্রচার বন্ধ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রতি নির্দেশনা চাওয়া হয়েছিল। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়।
আইনজীবী কামরুল ইসলাম, সানজিদা খানম, অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা লিনা এ আবেদন করেন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির এ নেতার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সংক্রান্ত রুলে সম্পূরক আবেদন করা হয়। গত ২২ আগস্ট গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তারেকের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সংক্রান্ত রুলে শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্তির নির্দেশ দেন হাইকোর্ট। আর ২৩ আগস্ট এটি কার্যতালিকায় রাখার কথাও বলা হয়।
এবার ‘মির্জা ফখরুলের সাহায্যের ভুয়া আবেদন’ ভাইরাল
এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একটি আবেদনপত্র। যেখানে দেখা যাচ্ছে চিকিৎসা সহায়তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন মির্জা ফখরুল ইসলাম। আবেদনপত্রে তার স্বাক্ষরও রয়েছে।
তবে মির্জা ফখরুল দেশের বাইরে থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
একই সঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া ওই আবেদনের সত্যতাও নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে চেকের ছবি ছড়িয়ে পড়া প্রসঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রধানমন্ত্রীর তহবিল থেকে কোনো সহায়তা নেননি বলে দাবি করেন। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি প্রশ্ন রাখেন, এ ধরনের নোংরামি শেষ হবে কবে?
বিএনপি মহাসচিব বলেন, ‘আমি আমার বাবার জমি বিক্রি করে চিকিৎসা ও রাজনীতি করি। আমাকে কেনা সম্ভব নয়। বিরোধী রাজনীতিবিদদের চরিত্র হননের এক জঘন্য খেলায় মেতেছে সরকার।’
ফেসবুকে সোনালী ব্যাংকের ওই চেকটিতে তারিখ দেওয়া হয়েছে ২০ আগস্টের। আর টাকার পরিমাণ উল্লেখ করা হয়েছে ৫০ লাখ। চেকের ছবি পোস্ট করে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সহায়তা নিয়ে মির্জা ফখরুল সিঙ্গাপুরে গেছেন চিকিৎসা করাতে।
গত ২৪ আগস্ট থেকে চিকিৎসার জন্য স্ত্রী-সন্তানসহ সিঙ্গাপুরে অবস্থান করছেন বিএনপি মহাসচিব।
ত্রাণ তহবিলের টাকা নেওয়ার বিষয়ে যা বললেন ফখরুল
এরই অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্রাণ তহবিলের টাকা ও তার চিকিৎসা সংক্রান্ত একটি ছবি ব্যাপক শেয়ার হচ্ছে। এই তথ্যকে অসত্য ও গুজব বলে দাবি করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় সূত্র থেকে।
রবিবার (২৬ আগস্ট) ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তা নিয়ে বিদেশ গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু এই খবর এবং ছবির কোনো সূত্র বা তথ্য নিশ্চিত করেনি।
ছবিটির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহল থেকে। এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান একটি বক্তব্য দিয়েছেন।
তিনি জানান, এটা নোংরামির চরম উদাহরণ। এধরনের নোংরামি যারা করতে পারে তাদেরকে কোনো সভ্যতার মধ্যে উল্লেখ করা যাবে না। তার মতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। তার ব্যাপারে অবান্তর কোনো গুজব ছড়ানোর আগে চিন্তা-ভাবনা করা উচিত সকল মহলের।
গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করেন শায়রুল কবির।
অপরদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে তার ব্যক্তিগত সহকারী কৃষিবিদ মো. ইউনুস আলী জানান, তিনি এটাকে পুরোপুরি গুজব, ভিত্তিহীন ও বানোয়াট বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে বলেছেন, সম্মানহানি এবং হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে নকল চেক বানিয়ে সামাজিক মাধ্যমে প্রচার করছে একটি মহল।
বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আ.লীগ শেষ : কাদের
শনিবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর মিরপুর গোলারটেক মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী হওয়ার জন্য শেখ হাসিনার মতো যোগ্য কেউ নেই। দেশের জনগণও চায় না শেখ হাসিনা পদত্যাগ করুক। তারা সংসদ বিলুপ্ত কিংবা তত্ত্বাবধায়ক সরকারও চায় না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির একদফা আন্দোলন ভুয়া। বিএনপি নেতাদের দুজনই দণ্ডিত। তাদের নেতৃত্ব কে দেবে কেউ জানে না।
কাদের বলেন, বিএনপি আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে থাকতে পারেনি। যেই বিএনপি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, তারাই বলে ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কিছু হবে না।
তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে তিনি বলেন, আদালতের আদেশে তত্ত্বাবধায়ক সরকার কবরে ঘুমিয়ে আছে, সেটা কি দেশের জনগণ আর চায়? তাহলে বিএনপি কেন চাইছে?
কাদের বলেন, শেখ হাসিনা হারলে বাংলাদেশ হেরে যাবে, গরিব মানুষ হেরে যাবে, স্বাধীনতা হেরে যাবে। তিনি হেরে গেলে বাংলাদেশের উন্নয়ন হেরে যাবে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি আলোচনা সভাটি সঞ্চালনা করেন।
সরকার তাদেরকেই রক্ষা করতে পারবে না : ফখরুল
তিনি বলেন, জনগণ এখন ক্ষমতাসীন সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে জেগে উঠেছে। বিএনপির ডাকে বিভিন্ন সভা-সমাবেশে লাখ লাখ মানুষের অংশগ্রহণ জানান দিচ্ছে যে, তারা আর এক মুহূর্তের জন্যও এই সরকারকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না।
শনিবার (২৬ আগস্ট) রাতে দলের সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন ফখরুল।
বিবৃতিতে বলা হয়েছে, কুমিল্লার লালমাই উপজেলায় বিএনপির বর্ধিত সভায় আকস্মিকভাবে আওয়ামী লীগের ৪০/৫০ জন নেতাকর্মী হামলা চালায়। তারা বিএনপির নেতাকর্মীদের ওপর ব্যাপক গুলিবর্ষণ এবং কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন বিএনপি মহাসচিব।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, কুমিল্লায় বিএনপির শান্তিপূর্ণ বর্ধিত সভায় আকস্মিকভাবে আওয়ামী লীগের হামলায় বেলনগর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, লালমাই যুবদলের যুগ্ম আহবায়ক ফিরোজ মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনির হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহমান, যুবদলের সদস্য আরিফ ও ছাত্রদলের সদস্য শরীফসহ অনেক নেতাকর্মী গুরুতর আহত হওয়ার ঘটনা সরকারি নির্যাতনের চলমান ভয়াবহ চিত্র। গুরুতর আহতদের অনেকেই এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছেন। ক্ষমতা আঁকড়ে রাখতে নিশিরাতের সরকার এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিকেও বরদাশত করছে না।
তিনি বলেন, বিএনপিকে নানাভাবে ভীত-সন্ত্রস্ত রাখার ধারাবাহিক সরকারি মহাপরিকল্পনার অংশ হিসেবেই কুমিল্লায় নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণসহ ন্যাক্কারজনক হামলা চালানো হলো। উদ্দেশ্য একটাই—অবাধ, সুষ্ঠু ও সকলের অংশগ্রহণমূলক নির্বাচনকে বাদ দিয়ে আবারও একটি তামাশার নির্বাাচন করা। সেজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী শাসকগোষ্ঠী দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের ওপর নারকীয় হামলা চালিয়ে রক্তের বন্যা বইয়ে দিচ্ছে। বর্তমান সরকারের প্রতি জনগণের ঘৃণা এখন এতটাই তীব্র মাত্রা লাভ করেছে যে, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের সুযোগ পেলে জনগণ তার উপযু্ক্ত জবাব দিবে। আর সেজন্যই দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার সাধারণ জনগণ ও বিএনপিসহ সরকারবিরোধী দলগুলোকে নানা পন্থায় দমন করতে সরকার সব ধরনের নিষ্ঠুর পদ্ধতি গ্রহণ করছে।
মির্জা ফখরুল বিবৃতিতে কুমিল্লায় বিএনপির শান্তিপূর্ণ বর্ধিত সভায় হামলাকারী আওয়ামী লীগ নেতাকর্মীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানান। একইসঙ্গে আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।
নির্যাতন করে জামায়াতকে দমানো যায় না : মুজিবুর রহমান
তিনি বলেন, আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করে কুচক্রী মহল ভেবেছিল জামায়াত শেষ হয়ে যাবে। কিন্তু মহান আল্লাহর মেহেরবানীতে জামায়াত আরও শক্তি সঞ্চার করে সামনে এগিয়ে যাচ্ছে। একইভাবে সরকার রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে ফ্যাসিস্ট কায়দায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা রাজধানীতে করতে না দিয়ে এদেশের তৌহিদী জনতার অন্তরে আঘাত হেনেছে। যা সম্পূর্ণ বেআইনী এবং ধর্মীয় ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী। অপরদিকে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ জুলুমের শিকার হয়ে কারাগারে বন্দী রয়েছেন। অবিলম্বে আমরা তাদের মুক্তির দাবি করছি।
মুজিবুর রহমান বলেন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা অথচ তারা সরকারের পেটোয়া বাহিনী হিসেবে বিরোধীদলীয় নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেকোনো নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি পালনে বাঁধা ও নেতাকর্মীদের গ্রেফতার করে বর্বরোচিত নির্যাতনের ঘটনা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল। জেল-জুলুম, মামলা-হামলা, নির্যাতন ও হত্যার ভয় দেখিয়ে জামায়াতকে দমিয়ে রাখা যাবে না। একইসঙ্গে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনকেও বন্ধ করা যাবেনা। তিনি নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই জুলুমবাজ সরকারকে বিদায় জানানোর জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
শুক্রবার (২৫ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত ভার্চুয়াল রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর যথাক্রমে আব্দুস সবুর ফকির ও এডভোকেট ড. হেলাল উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে দেলাওয়ার হোসাইন, কামাল হোসাইন, ড. আ. মান্নান, মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য যথাক্রমে অধ্যাপক মোকাররম হোসাইন, ফরিদ হোসাইন, মাওলানা আবু ফাহিম, ইঞ্জিনিয়ার শেখ আল আমিন, আবু সাদিক, এডভোকেট এসএম কামাল উদ্দিন, ড. মোবারক হোসাইনসহ মহানগরীর কর্মপরিষদ ও মজলিসে শুরার সদস্য।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ এক কঠিন সময় অতিবাহিত করছে। দেশে আজ গণতন্ত্র নেই, জনগণের কথা বলার অধিকার নেই, এমনকি মানুষের জান ও মালেরও কোনো নিরাপত্তা নেই। সরকার তার সামগ্রিক ব্যর্থতায় দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। এমতাবস্থায় রুকন (সদস্য) ভাইদের পিছনে থাকার কোনো সুযোগ নেই। দেশের এই ক্রান্তিকাল উত্তরণে সাহাবায়ে কেরামের চেতনায় উজ্জীবিত হয়ে জামায়াতে ইসলামীর প্রত্যেক রুকনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সংগঠনের আহ্বানে ভয় ভীতির তোয়াক্কা না করে ইকামতে দ্বীনের কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। জামায়াত সবসময় অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছে। এখন সময় এসেছে, জান-মালের কুরবানির বিনিময়ে হলেও জুলুমবাজ সরকারের সাথে মোকাবেলা করে বিজয়ী হতে হবে।
মাওলানা আব্দুল হালিম বলেন, জামায়াতের রুকন হিসেবে আমরা আল্লাহ তায়ালার দ্বীন প্রতিষ্ঠার জন্য শপথ গ্রহণ করেছি। এই শপথের কর্মী হিসেবে আমাদের দুই জন সাবেক আমীরে জামায়াত সহ শীর্ষ নেতৃবৃন্দ মজলুম অবস্থায় শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। এভাবে অসংখ্য শাহাদাতের নজির আমাদের সামনে রয়েছে। তাই দ্বীন কায়েমের প্রচেষ্টায় জামায়াতের রুকনদের আরও ত্যাগ ও কুরবানীর নজরানা পেশ করে ময়দানে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। জামায়াতের সর্বস্তরের জনশক্তিদের মজবুত ঈমানের বলে বলিয়ান করে সকল চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ইলমী যোগ্যতা অর্জন করতে হবে।
সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, তৃণমূল পর্যায়ে জামায়াতে ইসলামীর গণভিত্তি রচনার জন্য সংগঠনের রুকনেরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এজন্য টার্গেট ভিত্তিক সমাজের প্রভাবশালী ব্যক্তিদেরকে জামায়াতে শামিল করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম পরিচালনা করতে হবে। মানুষের বিপদ-আপদে পাশে থেকে মানবতার সেবা করতে হবে। এ লক্ষ্যে সংগঠনের পরিকল্পনা বাস্তবায়নে রুকনদের আরও তৎপর হতে হবে। এই ক্রান্তিকালে দেশ ও জাতির প্রয়োজনে সকল আন্দোলন সংগ্রামে রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সরকারের ভেতরে ভয় ক্ষমতা ছাড়লে মারধর করা হবে: গয়েশ্বর
আজ শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সামনে খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও সরকার পতনের একদফা দাবিতে কালো পতাকা মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গয়েশ্বর বলেন, আমরা ভাগ চাই না। ভোটের অধিকার চাই। নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ আপনাদের ভোট দেবে না, এ বিশ্বাস আপনাদের (সরকার) মনে এলো কী করে? কারণ, আপনারা দেশের টাকা লুট করেছেন। দেশের তরুণ সমাজ আজ বেকার। দশ লাখ কোটি টাকা লুট করেছেন। তা লুট না করে যদি দেশে শিল্পকারখানা করতেন তাহলে উল্টো বিদেশিরা আমাদের দেশে কাজ করতে আসতো।
তিনি বলেন, দেশের মানুষ আজ অর্ধাহারে, অনাহারে। আরেকদিকে অধিকার হারা। পুলিশ টিয়ার সেল ও গুলি করে আপনাদের ক্ষমতা রক্ষা করতে পারবে না। পুলিশের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। অথচ পুলিশ আজ লুটেরাদের পাহারা দিচ্ছে। চোর ডাকাতদের পাহারা দিচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা এখন আর মৃত্যুকে ভয় পাই না। মরণের শপথ নিয়ে মাঠে নেমেছি। জেলে নিয়ে গুলি করে বিএনপিকে দমন করা যাবে না। আইয়ুব-ইয়াহিয়াও নিরস্ত্র জনগণের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিলেন।
বন্দুক তাক করে লাভ নেই। আমার ওপরও বন্দুক তাক করেছিলেন। ভোট চুরির জন্য আজ সারাবিশ্ব আপনাদের ধিক্কার জানাচ্ছে। জনগণের ক্ষোভ চূড়ান্ত পর্যায়ের যাওয়ার আগে মানে মানে ক্ষমতা থেকে কেটে পরুন, নতুবা জনগণ আপনাদের ছাড়বে না।বিকেল সাড়ে চারটায় নয়াপল্টন থেকে এ কালো পতাকা মিছিল শুরু হয়। এটি মতিঝিল, ইত্তেফাক, টিকাটুলী হয়ে দয়াগঞ্জ মোড়ে গিয়ে শেষ হবে।
ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এ কালো পতাকা মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক লিটন মাহমুদ ও আনম সাইফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ। বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ কালো পতাকা মিছিলে অংশ নেন।
বিজয়ের পতাকা নিয়ে আমরা মিছিল করব : ওবায়দুল কাদের
আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনের বারোটা বাজিয়ে এখন বিএনপি নেতারা নিজেদের অজান্তেই শোকের মিছিল করছে। আন্দোলনের পতাকা হলো লাল-সবুজ। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীকের প্রতি তাদের কোনো দরদ নেই। যে মিছিলে জনগণ নেই সেই মিছিল গণমিছিল হয় কী করে? বিএনপি কালো মিছিল করছে কেন? তাদের কোন নেতা মারা গেছে?’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্ব সমাবেশটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন ও কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম প্রমুখ।
দেশবাসীর কাছে যে প্রশ্ন রাখলেন ওবায়দুল কাদের
আজ বৃহস্পতিবার আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির সমাবেশে জনগণের সম্মেলন ঘটেনি, অংশগ্রহণ ঘটেনি। এটি নেতাকর্মীদের আন্দোলন।
এর আগে সকাল ৯টা ১০মিনিটে বনানী কবরস্থানে আইভি রহমানের সমাধিতে ওবায়দুল কাদেরের নেতৃত্ব প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতারা।
কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও দক্ষিণ আওয়ামী লীগ।
এ সময় আরও শ্রদ্ধা জানায় আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় আইভি রহমান গুরুতর আহত হন। সম্মিলিত সামরিক হাসপাতালে ২৪ আগস্ট তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ভারত থেকে ফিরে জি এম কাদের এর বার্তায় যা পরিস্কার হচ্ছে
ভারত সফর শেষে আজ বুধবার সন্ধ্যায় ঢাকায় ফেরেন জাতীয় পার্টির চেয়ারম্যান। হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে জি এম কাদের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
২০ আগস্ট ভারত সফরে গিয়েছিলেন জাপার চেয়ারম্যান ও সংসদ বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। স্ত্রী শেরিফা কাদের ও চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা মশরুর মাওলা এই সফরে তাঁর সঙ্গে ছিলেন।
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে ভারতের চাওয়া সম্পর্কে জি এম কাদের বলেন, ‘ওনারা একটা ভালো নির্বাচন দেখতে চান বাংলাদেশে এবং সময়মতো যাতে হয়। নির্বাচনের আগে এবং পরে যাতে কোনো সহিংসতা বা সাধারণ মানুষের জীবনযাত্রায় অনিশ্চিত কিছু না হয়। এটা হলে ওনারা খুশি হবেন। কারণ, এখানে ওনাদের অনেক ধরনের বিনিয়োগ আছে।’
ভারতের প্রত্যাশার কথা উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘বাংলাদেশ যদি স্থিতিশীল থাকে এবং সার্বিকভাবে সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে যদি পরবর্তী সরকার গঠিত হয়, তাহলে তাদের পক্ষে কাজকর্ম করা সহজ হবে। তারা প্রত্যাশা করেন, আমরা সবাই মিলে ওই ধরনের একটি পরিবেশ সৃষ্টি করি, যাতে সুন্দর একটি নির্বাচন হয়। এবং নির্বাচনের আগে এবং পরে দেশে কোনো সহিংসতা, অরাজকতা না হয়, স্থিতিশীলতা কোনো ক্রমেই যাতে নষ্ট না হয়।
নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে মতদ্বৈধতা, এ ক্ষেত্রে ভারতের অবস্থান কী। এ প্রশ্নের জবাবে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেন, ‘ভারত বলেছে, এটা আপনাদের নিজস্ব ব্যাপার। আমরা চাই, নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে এটার সুরাহা করবেন।’
এ ক্ষেত্রে ভারতীয় কর্মকর্তারা জাতীয় পার্টিকে উদ্যোগী ভূমিকা নেওয়ার কথাও বলেছেন বলে জানান জি এম কাদের। তাঁরা বলেছেন, যেহেতু জাতীয় পার্টির সবার কাছে একটা গ্রহণযোগ্যতা আছে, তাই সবার সঙ্গে আলাপ-আলোচনা করে, সবাইকে একসঙ্গে করে, সুন্দর একটা নির্বাচন করতে পারলে তারা খুশি হবেন।
বর্তমান সংবিধান অনুসারে জাতীয় পার্টি আগামী নির্বাচন অংশগ্রহণ করবে কি না, জানতে চাইলে জি এম কাদের বলেন, ‘এটা আমি অনেকবার বলেছি, আমাদের এই সিদ্ধান্ত নেওয়ার এখনো সময় আসেনি। আমরা কী করব, সামনে কারও দিকে যাব কি না, এটা পরিষ্কারভাবে বলা হয়েছে। আমরা আরও কিছুদিন জিনিসটা দেখেশুনে তারপর আমরা ঠিক করব। আর নির্বাচন বর্জন করব, এটা কিন্তু আমরা কোনো দিন বলিনি। তবে আমরা চাইব, নির্বাচনটা যাতে ভালো হয়।
সুষ্ঠু নির্বাচন নিয়ে আমেরিকার যে চাপ, সেটি নিয়ে ভারত এক ধরনের নেগোসিয়েশন করছে গণমাধ্যমে খবর এসেছে, এ বিষয়ে প্রশ্ন করলে জাতীয় পার্টির চোরম্যান কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এটা ভারতীয়রা, আমেরিকানরা বলতে পারবে। ওনাদের মধ্যে কী আলাপ-আলোচনা হয়েছে, আউটসাইডার হিসেবে এটা তো আমরা পক্ষে জানাও সম্ভব না।’
নির্বাচনে জাতীয় পার্টির অবস্থানের বিষয়ে ভারত কী বার্তা দিয়েছে, এমন প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘না, বার্তা দেয়নি। আমাদের দল আমরা চালাব, ওনাদের বার্তা দেওয়ার কিছু নেই। ওনারা বলেছেন যে একটা ভালো নির্বাচন হোক এবং সহিংসতা না হোক—নির্বাচনের আগে এবং পরে। যেন দেশটা শান্তিপূর্ণভাবে চলে। এটা আমাদের সকলের স্বার্থেই দরকার।’
বাংলাদেশের নির্বাচনব্যবস্থা নিয়ে জাতীয় পার্টি ভারতকে কী জানিয়েছে, এ প্রশ্নে দলটির চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, তাদের সে রকম কোনো প্রশ্ন করা হয়নি এবং এর কোনো উত্তরও তারা দেননি। তিনি জানান, এই সফরে বাংলাদেশের রাজনীতি নিয়ে তাদের সঙ্গে খুব বেশি আলাপ হয়নি।
সাংবাদিকদের প্রশ্নে এ সব কথা বলেছেন জিএম কাদের। একই সঙ্গে তিনি বলেন, ভারতে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে তাঁর খোলামেলা আলোচনা হয়েছে। কিন্তু কার কার সঙ্গে সে আলাপ-আলোচনা হয়েছে এবং কী বিষয়ে হয়েছে, সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলতে পারবেন না।
জি এম কাদের বলেন, ‘কেননা, ওই আলাপগুলো ওইভাবেই করা হয়েছে। ওনারা যদি প্রকাশ করতে চান, করবেন। আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন (অনুমতি) ছাড়া কোনো কথা বলতে পারব না। এছাড়া আমি নিজের নৈতিক অবস্থান থেকেও কোনো বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু বাইরে বলি না।’
তবে জি এম কাদের বলেন, বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন চায় ভারত; এবং ভারত চায়, নির্বাচনের আগে এবং পরে বাংলাদেশে যাতে কোনো ক্রমেই সহিংসতা, অরাজকতা না হয়।
বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না চীন
প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয় সম্পর্কে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘আমরা মোংলা বন্দরের উন্নয়ন নিয়েও কথা বলেছি। এই বন্দর ও পদ্মা সেতু কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে আমাদের কথা হয়েছে। বাংলাদেশের পশ্চিম অংশের উন্নয়নের ভালো সুযোগ আমাদের কাছে আছে। সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে চায় চীন। আমাদের ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে বার্তা দিতেই আমি এখানে এসেছি।’
বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কি না, জানতে চাইলে ইয়াও ওয়েন বলেন, ‘আমি আগেই জোর দিয়ে বলেছি, আমরা একটি বিষয়ে এখনো অবিচল যে, চীন কখনোই কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। যেকোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করে চীন। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এটিই আমাদের সিদ্ধান্ত।’
মোংলা বন্দর উন্নয়নের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশকে আন্তর্জাতিকীকরণে সহায়তা করবে চীন। বৈদ্যুদিক যান উৎপাদনে বিশ্বে আমরাই সবচেয়ে বড়। কাজেই আমরা কেন মোংলা বন্দরে বৈদ্যুতিক ও ব্যাটারি প্ল্যান্ট স্থাপন করব না? আইসিটি, সৌর বিদ্যুৎ ও কৃষি প্রক্রিয়াজাতকরণেও বাংলাদেশকে সহায়তা করতে পারবে চীন।
তিনি বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) জানেন, বাংলাদেশে বিপুল ফল উৎপাদিত হয়। এতে বাংলাদেশে প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপনে সহায়তা করতে পারে চীন। কাজেই মোংলা বন্দরকে কেন্দ্র করে আমরা অনেক সম্ভাবনা দেখছি।’
আন্দোলনে তরুণদের পাশে চান মির্জা ফখরুল
বুধবার (২৩ আগস্ট) দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে গণঅধিকার পরিষদ আয়োজিত 'নাগরিকদের সাংবিধানিক ও মানবাধিকার সুরক্ষা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, যখন দেখি নারী লাঞ্ছিত হচ্ছে, শিক্ষাঙ্গনে ছাত্রী লাঞ্ছিত হচ্ছে, তখন ছাত্ররা রাজপথে নামে না, তরুণরা প্রতিবাদী হয় না- তখন কষ্ট পাই। অথচ, পাকিস্তান শাসনামলে সকল অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা রেখেছে এই ছাত্ররা, তরুণরা। দুর্ভাগ্য- আজকে আন্দোলনে সেই তরুণ ও ছাত্রদের দেখতে পাচ্ছি না। তরুণদের আন্দোলনে সম্পৃক্ত হতে হবে।
তিনি বলেন, কয়েকদিন আগে এক স্কুল ছাত্রের কাছে জানতে চাইলাম- তুমি বড় হয়ে কী হবে? সে বললো রাজনীতিবিদ হতে চাই। উত্তর শুনে অবাক হয়ে বললাম, কেন? বাচ্চাটি বলেলো-রাজনীতিবিদ হলে অনেক টাকার মালিক হওয়া যায়। আসলে সেই বাচ্চাটির কোনো দোষ নেই। সে দেখেছে ক্ষমতাসীনরা কীভাবে অঢেল সম্পদের মালিক হয়েছে। এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। আর পরিবর্তন আসবে তরুণদের মাধ্যমে।
যা বললেন, বিস্তারিত ভিডিওতে....
তিনি আরও বলেন, সরকারের সকল কর্মকাণ্ডই দেশ ও জনগণের বিরুদ্ধে। আজ এক ব্যক্তির কারণে সংবিধান কাটাছেঁড়া করা হয়েছে। আজকে তারা সমাজকে নষ্ট করে ফেলেছে। আওয়ামী লীগ নিজেদের দেশের মালিক মনে করে অথবা একব্যক্তি ও তাদের পরিবার এটা মনে করে। এ থেকে বাঁচতে হলে প্রয়োজন বড় ধরনের একটি ঝাঁকি ও সংগ্রাম। একটি সুনামির মতো বড় অভ্যুত্থান ছাড়া এদের সরানো সম্ভব না।
বিএনপি মহাসচিব বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সরকার জনগণের সাথে প্রতারণা করেছে। যখন এই দাবিতে ১৭৩ দিন হরতাল দিয়েছেন, গান পাউডার দিয়ে ১১ জনকে পুড়িয়ে মেরেছেন- তখন কোথায় ছিলো আপনাদের এই সংবিধান?
মির্জা ফখরুল বলেন, আমাকে নিয়ে বলা হয়েছে- আমার মতো নাকি বড় মিথ্যাবাদী নেই! আমি নাম ধরে কিছু বলতে চাই না। এটি শিষ্টাচার নয়। অবশ্য আওয়ামী লীগ শিষ্টাচারের দল নয়। এরা সন্ত্রাসী দল। এদের সবাই উগ্র। আজকে আওয়ামী লীগ গালিতে পরিণত হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ এ দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। স্বাধীনতা যুদ্ধের সকল স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে। এ থেকে মুক্তি পেতে গণতন্ত্রকামী সকল দল আজ এক হয়েছে। এখন সকল মানুষকেও এক করতে হবে। এর কোনো বিকল্প নেই। আজকে এমন কিছু নেই যেখানে আওয়ামী লীগ হাত দেয়নি। ব্যাংক খালি, লুটপাট করে জাতিকে পুরোপুরিভাবে দুর্নীতিপরায়ণ জাতিতে পরিণত করছে।
গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ খানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এবি পার্টির আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরী, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফাতিমা তাসনিম, আবু হানিফ প্রমুখ।
তিন দিনের রিমান্ডে যুবলীগ নেত্রী মিশু
বুধবার (২৩ আগস্ট) ঢাকার সিনিয়ার জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেটের রাবেয়া বেগম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৯ আগস্ট সাভার উপজেলা পরিষদ সংলগ্ন নিজ বাড়ি থেকে মেহনাজ মিশু গ্রেপ্তার হয়। ওইদিন বিকেলে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আদালত মিশু কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরদিন ২০ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। এরপর আদালত রিমান্ড শুনানির জন্য ২৩ আগস্ট দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, সম্প্রতি ওই কিশোরীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করতে ব্যর্থ হওয়ায় তাকে জোরপূর্বক নেশাদ্রব্য খাইয়ে ৫তলা ভবনের ছাদ থেকে ফেলে দেন মিশু, তার স্বামী ও অজ্ঞাত কয়েকজন সহযোগী।
গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা দেওয়া হয় ওই কিশোরীকে। গত ১৯ আগস্ট সে বাসায় ফেরে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে মেহনাজ মিশু, তার স্বামী আতিকুর রহমান আতিক ও অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন।
মেহনাজ মিশুকে আটকের পর ‘শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকার অভিযোগে’ সংগঠন থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
জামায়াতের আমিরসহ ৯৬ জনের বিচার শুরু
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে এ আদেশ দেন। একইসঙ্গে এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।
এদিন কারাগারে আটক আসামি শফিকুর ও পরওয়ারকে আদালতে আদালতে হাজির করা হয়। এ সময় জামিনে থাকা আসামিরা হাজিরা দেন। তাদের উপস্থিতিতে এ মামলার অভিযোগ গঠন শুনানি শুরু হয়। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে অব্যাহতি প্রার্থনা করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৯৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আগে দেন।
মামলার সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৫ নভেম্বর জামায়াত-শিবিরের ২০০/৩০০ নেতাকর্মী বেআইনি জনতাবদ্ধ হয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি ও আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে অগ্নিসংযোগ, ভাংচুর করে। জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কাজ করে। দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এ ঘটনায় মিজানুর রহমান সুমন বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করেন। তদন্ত শেষে মোট ৯৭ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আউয়াল হোসেন।
এদের মধ্যে আসামি আব্দুর জব্বার মারা গেছে। অভিযোগের সত্যতা না পাওয়ায় ২৭ জনের অব্যাহতি দেয়া হয়। এ ছাড়া মামলাটি বিচারের জন্য ১৪১ জনকে সাক্ষী করা হয়।
সাঈদীর মৃত্যু: আজ সারা দেশে জামায়াতের মিছিল
বুধবার (১৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান।
১৬ আগস্ট জামায়াত আমির বলেন, আমরা আজ দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ‌সাঈদীর গায়েবানা জানাজা করতে চেয়েছিলাম, কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি। আল্লামা সাঈদীর গায়েবানা জানাজায় হামলা, ফুরকান উদ্দীনকে হত্যা করার প্রতিবাদে ধর্মীয় অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ এবং সংবিধানে বর্ণিত অধিকার বাস্তবায়নে সহযোগিতা পরিবর্তে বাধাদান গ্রেপ্তার ও পুলিশিরে গুলিতে আহত করার প্রতিবাদে আগামী শুক্রবার (১৮ আগস্ট) সারা দেশে দোয়া, বুধবার (২৩ আগস্ট) সারা দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করা হবে।
উল্লেখ্য, এর আগে, সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দেলাওয়ার হোসাইন সাঈদী মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার আগে রোববার (১৩ আগস্ট) বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত সাঈদীকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ওই রাতেই তাকে বিএসএমএমইউতে নেওয়া হয়।
সাঈদী ১৯৯৬ ও ২০০১ সালে পিরোজপুর-১ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১০ সালের ২৯ জুন সাঈদীকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা মামলায় রাজধানীর শাহীনবাগের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে তিনি কারাগারে ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তাকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারের মুখোমুখি করা হয়। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সাঈদী সুপ্রিম কোর্টে আপিল করেন। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ সাজা কমিয়ে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ড দেন। এর পর থেকে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল।
জানা গেছে, দেলাওয়ার হোসাইন সাঈদী ১৯৭৯ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। তিনি ১৯৮২ সালে জামায়াতের রুকন (দলটির পূর্ণাঙ্গ সদস্য) হন। ১৯৮৯ সালে তিনি জামায়াতের মজলিশে শূরা সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন। সাঈদী ২০০৯ সাল থেকে জামায়াতের নায়েবে আমিরের পদে ছিলেন।
‘২ সেপ্টেম্বর জনতার মহাসমুদ্র দেখবে রাজধানী: পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
মঙ্গলবার (২২ আগস্ট) বিকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সভা শেষে এ কথা বলেন ওবায়দুল কাদের। ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী সাংগঠনিক জেলাগুলোর নেতাদের সঙ্গে এই সভা করেন দলটির কেন্দ্রীয় নেতারা।
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠিন ঐক্য নিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাসী ও সাম্প্রদায়িকতাকে রুখে দেবে। এ দেশ পাকিস্তানের বন্ধুদের জন্য নয়। এ দেশ সাম্প্রদায়িকদের জন্য নয়। এ দেশ অর্থ পাচারকারীদের নয়। মুচলেকা দিয়ে পালিয়ে যাওয়া নেতা তারেককে বাংলাদেশের জনগণ নেতা বানাবে না।’
বিএনপি মহাসচিবে কথার প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে বিএনপির মির্জা ফখরুল বলেন, আমরা না কি তাদের ২২ নেতাকর্মীকে হত্যা করেছি। ফখরুল সাহেব, আপনাদের সময় আমাদের ২২ হাজার নেতাকর্মী হত্যা করা হয়েছে।’
তিনি বলেন, ‘আপনারা গণতন্ত্রের কথা বলেন, সেই দিন কোথায় ছিল গণতন্ত্র? ২০০১ সালে অস্বাভাবিক সরকার যখন গদিতে বসেই আওয়ামী লীগের নেতাকর্মী ওপর অত্যাচার শুরু করেছিল। ফখরুল সাহেব, আপনি এখন বলেন, সরকারি দল নাটক সাজিয়েছে। তখন বেগম খালেদা জিয়া বলেছিল, উনাকে কে মারতে যাবে? উনি ভ্যানেটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন। নাটক তো আপনারা করেছিলেন, জজ মিয়ার নাটক।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা ৭১ ও ২১ আগস্টের বিপ্লবী সৈনিক। নিজেদের মধ্যে দূরত্ব থাকলে শত্রুরা সুযোগ নিবে। ৭৫-এর পর এদেশের সবচেয়ে বড় অর্জনের নাম শেখ হাসিনা, তার নেতৃত্বেই সকল উন্নয়ন অর্জন। এ দেশের ইতিহাসের পাতায় দুটি নাম অমর, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আওয়ামী লীগের চেতনায় বাংলাদেশ, গণতন্ত্র, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ।’
যুক্তরাষ্ট্র এবং ভারত আসলে কী চায়?
তারা বলছেন, এখানে গণতন্ত্র বা নির্বাচন মূখ্য বিষয় নয়। আসল কথা হলো, যার যার স্বার্থ। বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্র এবং ভারতের বিষয়ে রাজনৈতিক দলগুলো যার যার সুবিধা বিবেচনায় রাজনীতি করছে।
ডয়চে ভেলে এবং ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর প্রকাশের পর  বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। প্রতিবেদনে সূত্রের বরাতে যা বলা হয়েছে তার বার্তা হলো- ভারত অ্যামেরিকাকে বলতে চেয়েছে, শেখ হাসিনাকেই তারা বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায়। এ নিয়ে বিএনপি মহাসচিব এরই মধ্যে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন, "বাংলাদেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে ভারত যদি কোনো পদক্ষেপ নেয়, তাহলে তা হবে অত্যন্ত দু:খজনক। আমরা মনে করি, সেটা বাংলাদেশের মানুষের জন্য এবং এই অঞ্চলের মানুষের জন্য শুভ হবে না। যদি নিউজটা সত্যি হয়ে থাকে, তাহলে বাংলাদেশে অভ্যন্তরীণ রাজনীতিতে তারা হস্তক্ষেপ করছে।'' আর ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সমমনারা দৃশ্যত এখন বেশ ফুরফুরে মেজাজে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, "ভারত কী একটা বার্তা দিয়েছে, সেখানে কমেন্ট করে, অবস্থাটা এমন, ভীতি-ভয়ে হাত পা মনে হয় গুটিয়ে ফেলেছে নেতারা(বিএনপির)। ভারত ভীতিতে সারা রাতে কয়বার যে জাগন হয়, ঘুম ভেঙে যায়। যারা যুক্তরাষ্ট্রকে বার্তা পাঠানোকে ভারতের হস্তক্ষেপ বলেন, তাহলে একাত্তর সালে কী হয়েছিল? ভারত সেই সময় আমাদের সাহায্যে এগিয়ে এসেছিল। তাদের সৈন্যরা রক্ত দিয়েছে, আমাদের শরণার্থীদের আশ্রয় দিয়েছে। অস্ত্র দিয়েছে, ট্রেনিং দিয়েছে; সেটা কি অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ?”
ভারত আর যুক্তরাষ্ট্রের এই ইস্যু নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপের বিষয়টি  আবার সামনে এসেছে। যুক্তরাষ্ট্র আগেই নতুন ভিসা নীতির মাধ্যমে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে, তাদের ভিসা না দেয়ার কথা বলেছে।
সাবেক রাষ্ট্রদুত মো. তৌহিদ হোসেন বলেন, "যুক্তরাষ্ট্র আর ভারত উভয় দেশই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে। এখানে সব সময়ই হস্তক্ষেপ হয়। কিন্তু রাজনৈতিক দলগুলো সেটাকে তাদের রাজনৈতিক সুবিধা- অসুবিধার দিক থেকে দেখে। যার পক্ষে যায় সে স্বাগত জনায়, যার বিপক্ষে যায় সে হস্তক্ষেপ বলে। এটাই হলো এখানকার রাজনীতি। এখানে সত্যের সঙ্গে সম্পর্কের কোনো বিষয় নেই। যার যার সুবিধা বা অসুবিধা বিবেচনা করে তারা কথা বলে।''
তিনি বলেন, "ভারত তো চাইবেই এই সরকার ক্ষমতায় থাকুক। তারা  ১৫ বছর ধরে এই সরকারের সঙ্গে ডিল করছে। অনেক সুবিধা নিয়েছে। সামনে আরো সুবিধা চাইবে। অ্যামেরিকার অবস্থাও তাই । তারা তাদের স্বার্থ চায়। তারা চায় বাংলাদেশ তাদের অনুগত থাকুক। ”
আর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, "আমরা সিলেকটিভলি ফোকাসড হয়ে যাচ্ছি। তাই যার যার স্বার্থ বিবেচনা করে হস্তক্ষেপ বা হস্তক্ষেপ না- বিষয়গুলো বিবেচনা করছি। এখানে রাজনৈতিক দলগুলোর আপেক্ষিক দৃষ্টিভঙ্গি কাজ করে। তারা যার যার সুবিধা চিন্তা করে। কিন্তু মূল বিষয় হলো, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। কে কী বললো সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়া উচিত না। ”
তার কথা, "আমরা তো জানি না আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে। তবে ভারত ১৫ বছর ধরে এই সরকারের সঙ্গে কাজ করছে। ফলে এই সরকার ক্ষমতায় এলে তার হয়তো সুবিধা হবে। আবার অ্যামেরিকা যে গণতন্ত্রের কথা বলে তা একেক দেশের জন্য একেক রকম। সে তার স্বার্থ চিন্তা করেই গণতন্ত্রের কথা বলে। তবে আমাদের গণতন্ত্র তো আমাদের স্বার্থেই প্রয়োজন।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তজার্তিক সম্পর্কের  সাবেক ও আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. এম শহীদুজ্জামান বলেন, " যুক্তরাষ্ট্র বাংলাদেশে রেজিমের পরিবর্তন চায় বলে আমার কাছে মনে হয়েছে। কারণ,  ইন্দো-প্যাসিফিক অঞ্চলে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠায় তারা শেখ হাসিনার সমর্থন পাবে না। কারণ, তিনি এখন চীনের দিকে ঝুঁকে আছেন। যুক্তরাষ্ট্র এখন বার্মা অ্যাক্ট কার্যকর করতে চায়।  সেটা করতে বাংলাদেশে তাদের একটা অবস্থান দরকার। আর ভারত চায় বাংলাদেশের সঙ্গে যত চুক্তি হয়েছে তার সুফল ভোগ করতে। সেটা শেখ হাসিনা ছাড়া পুরোপুরি সম্ভব হবে বলে তারা মনে করে না। ভারতের একটি বিষয় হলো তারা অ্যামেরিকার ও রাশিয়া দুই দেশের সঙ্গে ভালো সম্পর্ক করতে চায়। আবার মিয়ানমারে কালাদান প্রজেক্ট বাস্তবায়ন করতে চীনকেও গুড হিউমারে রাখতে চায়। এটা অ্যামিরকার পছন্দ নয়।”
তার কথা, "সামনে ভারত ও অ্যামেরিকার বাংলাদেশকে নিয়ে অবস্থানে আরো দূরত্ব বাড়তে পারে। ভারত তার নিরাপত্তার দিক দিয়ে বাংলাদেশকে খুবই গুরুত্বপূর্ণ মনে করে। আর তারা তার জন্য শেখ হাসিনা সরকারকেই নির্ভরযোগ্য মনে করে। কিন্তু অ্যামেরিকা তার স্বার্থে কাজ করবেই। এখানে দুই দেশের নিজস্ব স্বার্থ বড় কথা।”
শেখ হাসিনা দুর্বল হলে বাংলাদেশে মৌলবাদ ও জঙ্গিবাদের উত্থান ঘটবে- ভারতের এই আশঙ্কা সম্পর্কে তিনি বলেন, " যুক্তরাষ্ট্রের চিন্তায় অনেক পরিবর্তন এসেছে। ভারত যেভাবে চিন্তা করে, যুক্করাষ্ট্র সেভাবে চিন্তা করে না। তারা মনে করে, জামায়তসহ ওই ধরনের দলগুলোকে মূল ধারায় ফিরিয়ে আনলে সমস্যার সমাধান হবে। আর যদি কোনো দল পাঁচ বছরের বেশি ক্ষমতায় না থাকে, তাহলে  অ্যামেরিকার পক্ষে তাদের ওপর প্রভাব বিস্তার করা সহজ হবে। তারা শুধু সমর্থন নয়, তারা তাদের সব কাজে পুরোপুরি বাংলাদেশকে সঙ্গে চায়  এখন।”
তৌহিদ হোসেন বলেন, "বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হবে বা হবে না এই নিশ্চয়তা কে কাকে দিতে পারে?”
আর হুমায়ুন কবীরের কথা, "জঙ্গিবাদ বহুকাল ধরেই অ্যামেরিকা, ভারতের গ্লোবাল ইস্যু। এখানে কোনো সরকার জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দেয় না। আর এ দেশের সাধারণ মানুষ জঙ্গিবিরোধী।”
ব্রিকস সম্মেলনে শেখ হাসিনা–মোদি বৈঠকের বিষয়টি স্পষ্ট হলো না
শুধু শেখ হাসিনাই নন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গেও নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে প্রবল জল্পনা রয়েছে। পররাষ্ট্রসচিব সেটা নিয়েও কিছু বলেননি। প্রধানমন্ত্রী মোদি আগামীকাল মঙ্গলবার সকালে জোহানেসবার্গের উদ্দেশে রওনা হবেন। ব্রিকস সম্মেলন শেষে তিনি গ্রিস সফরে যাবেন।
ব্রিকস সম্মেলন শেষ হওয়ার দুই সপ্তাহের মধ্যে ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে জি–২০ শীর্ষ সম্মেলন। সেখানে মোদির বিশেষ আমন্ত্রণে উপস্থিত থাকবেন শেখ হাসিনা। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দুই প্রধানমন্ত্রীর মধ্যে দুবার বৈঠকের যৌক্তিকতা কতখানি, তা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম প্রধান প্রশ্ন।
বাংলাদেশের কূটনৈতিক মহলও যৌক্তিকতার সেই প্রশ্ন অস্বীকার করতে পারছেন না। দুই দেশের কূটনৈতিক মহল মনে করছে, জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনের ফাঁকে দুজনের সাক্ষাৎ হতেই পারে। তবে তা কূটনৈতিক পরিভাষায় ‘স্ট্রাকচার্ড ডায়ালগ’ হয়তো হবে না। সেই আনুষ্ঠানিক আলোচনা হবে ভারতেই।
জি–২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সি চিন পিংও আগামী মাসে দিল্লি আসবেন। তখন মোদি–সি দ্বিপক্ষীয় বৈঠক হবে। ২০২০ সালের জুনে পূর্ব লাদাখের গলওয়ানে ভারত–চীন সেনা সংঘর্ষের পর জি-২০ শীর্ষ সম্মেলনে মোদির সঙ্গে সির প্রথম দেখা ও কথা হয়েছিল গত বছর ইন্দোনেশিয়ার বালিতে। সেই বৈঠকের কথা ভারত অনেক দিন চেপে রেখেছিল। সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে। বালি বৈঠকের সময়েও প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও চীনা ফৌজের মুখোমুখি অবস্থান আজকের মতোই টানটান ছিল। সেনা পর্যায়ের ১৯টি বৈঠক সত্ত্বেও সেই অবস্থানের চূড়ান্ত মীমাংসা এখনো হয়নি।
এই পরিস্থিতিতে ব্রিকসের আসরে মোদি–সির সম্ভাব্য বৈঠকের যৌক্তিকতা নিয়েও সোমবার প্রশ্ন ওঠে। পররাষ্ট্রসচিব সেই প্রশ্নও সন্তর্পণে এড়িয়ে গেছেন। পূর্ব লাদাখ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্প্রতি পুরোনো প্রশ্ন নতুন করে তুলেছেন। রাহুল এই মুহূর্তে লাদাখ সফর করছেন। সেখানে তিনি বলেছেন, লাদাখের স্থানীয় বাসিন্দারা তাঁকে জানিয়েছেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে চীনা ফৌজ ভারতের জমিতে ঘাঁটি গেড়ে বসে রয়েছে। পশুদের সেই স্বচ্ছন্দ বিচরণভূমিতে স্থানীয় মানুষ অনেক দিন ধরেই যেতে পারছেন না।
বিনয় কোয়াত্রা সোমবার এড়িয়ে যান বাংলাদেশকে ব্রিকসের অন্তর্ভুক্ত করার প্রস্তাবসংক্রান্ত এক প্রশ্নও। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির ঘোষণা ভারত কীভাবে দেখছে, তার জবাবও তিনি দেননি। বাংলাদেশের আসন্ন সংসদীয় নির্বাচন ঘিরে আন্তর্জাতিক উদ্যোগ ভারত ও বাংলাদেশে বিরাট আলোচনার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাংশের ধারণা, বাংলাদেশকে ব্রিকসের সদস্য করাতে সবচেয়ে বেশি আগ্রহ চীনের। সংগঠনে চীন এভাবে তার অনুগামী ও কাছের দেশগুলোকে কাছে টেনে দল ভারী করুক, এটা ভারত চাইছে না। তাই ব্রিকসের বহর বৃদ্ধি ও বাংলাদেশের অন্তর্ভুক্তির সম্ভাবনা নিয়ে ভারত সতর্ক পা ফেলছে।
মোদির সঙ্গে হাসিনার জোহানেসবার্গে বৈঠক হবে কি না, সে বিষয়ে বাংলাদেশের পক্ষেও স্পষ্ট করে কিছু বলা হয়নি। সি–হাসিনার সম্ভাব্য বৈঠক নিয়েও নির্দিষ্টভাবে কিছু বলা হচ্ছে না। কোনো কোনো মহলের ধারণা, দক্ষিণ আফ্রিকায় সি–হাসিনা বৈঠক হলে ভারসাম্য রক্ষায় কেউ কেউ সেখানে মোদি–হাসিনার বৈঠক দেখতে আগ্রহী।
ভারত ও বাংলাদেশ—দুই দেশেরই সংসদীয় নির্বাচন আগামী বছর। এর আগে সেপ্টেম্বরে দিল্লিতে দুই প্রধানমন্ত্রী শেষবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন। বাংলাদেশের ভোট নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ আগ্রহ এবং দক্ষিণ এশিয়ার এই দুই বিশ্বস্ত প্রতিবেশীর সম্পর্ক এই মুহূর্তে আলোচ্য বিষয় হয়ে উঠেছে। সে কারণে বেড়ে গেছে চূড়ান্ত রাজনৈতিক তৎপরতা।
সাঈদীকে নিয়ে ডা. জাকির নায়েক যা বললেন
জানা যায়, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও পিস টিভি নেটওয়ার্কের পরিচালক ডা. জাকির নায়েক বলেছেন, ‌‘আমি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সম্পর্কে অবগত আছি। তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দাঈদের একজন ছিলেন। দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রতি আমার দোয়া। তার মৃত্যুতে মুসলিম উম্মাহ এক সম্পদ হারাল।’
শনিবার (১৯ আগস্ট) রাতে ডা. জাকির নায়েক তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে আসেন। সেখানে একজনের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাকির নায়েকের ২ ঘণ্টা ১৬ মিনিটের লাইভ অনুষ্ঠানের একপর্যায়ে তিনি সাঈদী সম্পর্কে কথা বলেন, যা পাঠকের জন্য বাংলা অনুবাদ করে তুলে ধরা হলো।
‌‘আমি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সম্পর্কে অবগত আছি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি মৃত্যুর খবরটি পেয়েছি যে, তিনি মারা গেছেন। আল্লাহ সুবাহানাতায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহ সুবাহানাতায়ালা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমি জানি যে তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দাঈদের একজন ছিলেন। আমরা জানি, কয়েক বছর আগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। প্রথমে আদালত কর্তৃক তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরবর্তীতে দেশব্যাপী প্রতিবাদে অনেক লোক মারা গেলে মৃত্যুদণ্ড থেকে রায় পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। পৃথিবীতে এমন অনেক লোক আছেন—দুর্ভাগ্যজনকভাবে এমন অনেক মুসলিম দেশ আছে যেখানে লোকজনকে শুধু রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়, তাদেরই একজন ছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী।’
‘সপ্তাহ দুয়েক আগে তার ছেলে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। তিনি আগেও মালয়েশিয়াতে এসেছিলেন। কিন্তু সপ্তাহখানেক আগে তিনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।
তিনি জানান, তার বাবার একটি বই অনুবাদ করেছেন। আমি তাকে সালাম জানিয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে এটি আল্লামা সাঈদীর মৃত্যুর কয়েকদিন আগে ঘটেছিল। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রতি আমার দোয়া। তার মৃত্যুতে মুসলিম উম্মাহ এক সম্পদ হারাল। আমরা জানি যে, আল্লাহর বাণী প্রচারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মহান আল্লাহর দরবারে উনার জন্য দোয়া করি যাতে আল্লাহ উনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আম্বিয়ায়ে কেরাম এবং খোলাফায়ে রাশেদিনের সঙ্গে তাকে জান্নাত দান করেন। আমিন।’
প্রসঙ্গত, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর দেশ-বিদেশ থেকে অনেক ইসলামিক পণ্ডিত তার মৃত্যুতে শোক জানান। এবার একজনের প্রশ্নের উত্তরে ডা. জাকির নায়েক তাকে নিয়ে তার মনোভাব এবং শোক প্রকাশ করেন।
বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে ভারতের সমর্থন থাকবে
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকার বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেছেন, ‘শান্তিপূর্ণ, উন্নত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে ভারতের সমর্থন থাকবে।’
শনিবার (১৯ আগস্ট) রাজধানীর জাতীয় জাদুঘরে শোক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার। এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি।
হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ উন্নয়নের পথে রয়েছে। বাংলাদেশের এ অগ্রযাত্রায় পাশে রয়েছে ভারত। ঐতিহাসিক, ভৌগোলিক, সাংস্কৃতিক এবং পারস্পরিক সহযোগিতায় বাংলাদেশ-ভারত শক্তিশালী বন্ধনে আবদ্ধ। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে আমাদের যৌথ সংগ্রাম এবং জনগণের আত্মত্যাগ উভয় দেশের মধ্যে অটুট সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধন সৃষ্টি করেছে, যা অব্যাহত থাকবে।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রসঙ্গে তিনি বলেন, ‘১৯৭১ সালের উত্তরাধিকার ও চেতনা রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বঙ্গবন্ধুর স্মৃতি ও তার আত্মত্যাগের সম্মানে বাংলাদেশের সঙ্গে ভারত কাজ করবে। আর এটাই হবে বঙ্গবন্ধু ও তার উত্তরাধিকারের প্রতি সর্বকালের সেরা শ্রদ্ধাঞ্জলি।’
যোগাযোগ, নিরাপত্তা এবং সম্পর্কের ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করে প্রণয় ভার্মা বলেন, ‘চরমপন্থা, অসহিষ্ণুতা এবং সহিংসতার বিরুদ্ধে দুই দেশ একসঙ্গে কাজ করবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘সরকারের সুস্পষ্ট বক্তব্য- সংবিধানের বাইরে নির্বাচন নয়। এ দেশের ৩০ লাখ শহীদের রক্তে লেখা সংবিধান শুধু নির্বাচন নয়, মানুষের ভাগ্য পরিবর্তনে পথ দেখায়। নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রদায়িকতা উসকে দেওয়া হচ্ছে।’
এসময় মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে তিনি বলেন, ‘পৃথিবীর ২১ দেশের নির্বাচন নিয়ে তাদের কোনো কথা নেই। ওনাদের দেশের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন- হেরে গেলে ফল মানব না। তারা আজ আমাদের গণতন্ত্রের শিক্ষা দেন। যখন ইয়াহিয়া খানের অধীনে নির্বাচনে বিজয়ীকে ক্ষমতা দেওয়া হলো না, তখন মানবতা কোথায় ছিল? জিয়ার সময়ে ভোটের নামে যা হয়েছে তখন তো মানবতার কথা বলা হয়নি। বরং হত্যাকারীদের আশ্রয় দেওয়া হয়েছিল।’
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান স্মরণ করে মোজাম্মেল হক বলেন, ‘বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব, রক্তে লেখা বন্ধুত্ব। এ বন্ধুত্ব কেউ ইচ্ছে করলে মুছে ফেলতে পারবে না। অপশক্তির চেষ্টা চলছে, তবে তাদের চেষ্টা ব্যর্থ হবে।’
নারায়ণগঞ্জে ধাওয়া-পাল্টা ধাওয়ার : কাঁচপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত
নারায়ণগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিতে আল আমিন এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়।
শনিবার (১৯ আগস্ট) বিকালে কাঁচপুরে কয়েক দফায় এ সংঘর্ষ হয়।
জানা যায়, বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলায়-জেলায় শনিবার ছিল পদযাত্রা কর্মসূচি। বিকাল ৩টা থেকে সিদ্ধিরগঞ্জ বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে কাঁচপুরে জড়ো হতে থাকেন। তবে আগে থেকে মোতায়েন করা পুলিশ সদস্যরা নেতা-কর্মীদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। বিকাল সাড়ে ৩টায় এ নিয়ে তাদের মধ্যে তর্কের একপর্যায়ে পুলিশ বেধড়ক লাঠিচার্জ শুরু করলে নেতা-কর্মীরা রাস্তা থেকে সরে যায়। পরে বিএনপি নেতা-কর্মীরা আবারও লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় পুলিশ টিয়ারশেল ও ফাঁকা রাবার বুলেট ছুড়ে। এতে বিএনপি নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে চলে যায়। তখন পুলিশের গুলিতে আহত হন যুবদল কর্মী আলামিন মোল্লা। প্রায় অর্ধশত নেতা কর্মী আহত হয় টিয়ারসেল ও ইটপাটকেলের আঘাতে। আহতদের বিভিন্ন ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে অবস্থান নেওয়ার সময় পুলিশ এসে অতর্কিত লাঠিচার্জ করেছে। পুলিশ আমাদের নেতা-কর্মীদের ওপর টিয়ারশেল ও গুলি ছুড়েছে। এতে প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।
সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম বলেন, অনুমতি ছাড়াই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলা বিএনপি পদযাত্রা কর্মসূচি করতে চেয়েছিল। আমরা তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে যেতে বললে তারা আমাদের উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে আমরা কয়েক রাউন্ড রাবার বুলেট এবং টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেই। বর্তমানে পরিস্থিতিতে শান্ত রয়েছে।
শেখ হাসিনা আরও দুই মেয়াদে ক্ষমতায় থাকবে : কাদের মির্জা
আওয়ামী লীগ আরও দুই মেয়াদে ক্ষমতা থাকবে বলে মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা।
শনিবার (১৯ আগস্ট) বেলা ১১টায় নিজের ভেরিফাইড ফেসবুক থেকে লাইভে এসে তিনি এ মন্তব্য করেন।
কাদের মির্জা বলেন, আমি আবদুল কাদের মির্জা। জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি। দরজায় কড়া নাড়ছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। রাজনীতির ময়দানে অনেক গুঞ্জন, আলোচনা, পালটা আলোচনা চলছে। দেশের ক্ষমতার মৌলিক ও প্রধান উৎস যে জনগণ, আমি আজ সেই জনগণের কথা বলবো। জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের প্রতীকী রায় উপস্থাপন করবো। আওয়ামী লীগ আরও দুই মেয়াদে ক্ষমতা থাকবে বলে জনগণ মনে করে। দুই মেয়াদে ক্ষমতায় থাকার পর দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অধীনে একটি গণভোট করে কোন ব্যবস্থায় নির্বাচন হবে তা জনগণ নির্ধারণ করবে। এটা হচ্ছে জনগণের সিদ্ধান্ত।
তিনি বলেন, ২০০১ সালের ১ অক্টোবর লতিফুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে ক্ষমতায় যায় বিএনপি। পাঁচ বছর ক্ষমতা শেষ হওয়ার পর নানান নাটকীয়তায় যায় বাংলাদেশের রাজনীতি। অতঃপর সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ।
সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ২০১১ সালের ১০ মে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিলের রায় দেয় এবং রায় অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধান সংশোধন করা হয়।
কাদের মির্জা আরও বলেন, বাংলাদেশের নির্বাচনের এই ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় আওয়ামী লীগের ভাষায় বঙ্গবন্ধু হত্যার পর প্রতিক্রিয়াশীলরা দীর্ঘ ২১ বছর অনিয়ম করে ক্ষমতার ভোগ দখল করেছিল। আর বিএনপির ভাষা ২০১৪ ও ২০১৮ নির্বাচনে অনিয়ম করে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। তাহলে ২১ বছরের ১০ বছর বাদ দিলেও আর ১০ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। নিয়ম বা অনিয়মের ভিতর আরও দুই মেয়াদে ক্ষমতায় থাকা যুক্তিযুক্ত বলে জনগণ মনে করে।
বাংলাদেশের রাজনীতিতে দুইটি ধারা বিভক্ত উল্লেখ করে কাদের মির্জা বলেন, বাংলাদেশের রাজনীতিতে দুইটি ধারা বিভক্ত। একটি হলো মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগ এবং অন্যটি হচ্ছে প্রতিক্রিয়াশীল যা কখনো জাসদের নেতৃত্বে কখনো এরশাদের নেতৃত্বে কখনো জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়ার নেতৃত্বে। স্বাধীনতা পরবর্তী অদ্যাবধি পর্যন্ত দেশের রাজনীতিতে নির্বাচনগুলোতে আওয়ামী লীগের ভাষায় এই প্রতিক্রিয়াশীলরা অনিয়ম করে ক্ষমতা ভোগ দখল করে। আবার বিএনপির ভাষায়ও ২০১৪ ও ২০১৮ তে আওয়ামী লীগ অনিয়ম করে ক্ষমতা দখল করে।
প্রসঙ্গত, কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। তিনি বসুরহাট পৌরসভার চারবারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন। ‘অপরাজনীতি ও দুর্নীতির বিরুদ্ধে সত্য বচনের’ কারণে তিনি জাতীয়ভাবে বেশ আলোচিত হন।
বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের বার্তা দুর্ভাগ্যজনক: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের ব্যাপারে ভারতের কূটনৈতিক বার্তা সত্যি হলে, সেটি দুর্ভাগ্যজনক। একই সাথে এ অঞ্চলের নিরাপত্তার জন্য শুভ হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার (১৯ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “ভারতের মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কাছে এটা আশা করা যায় না। দেশের মানুষ কী চায় নিশ্চয়ই সেটি ভারত দেখবে।”
তিনি আরও বলেন, “আমরা আশা করব ভারত বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তাকে মর্যাদা দেবে, সত্যিকার অর্থে সব দলের অংশগ্রহণে যাতে গ্রহণযোগ্য নির্বাচন হয় সে বিষয়ে সমর্থন দেবে।”
বিএনপি মহাসচিব বলেন, “বাংলাদেশে কোনো মৌলবাদী ক্ষমতায় আসার সম্ভাবনা নেই। বাংলাদেশের মানুষের শক্তির ওপর আস্থা রাখি।”
ডেঙ্গুর চেয়ে ভয়ঙ্কর বিএনপি থেকে সাবধান: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডেঙ্গুর চেয়ে ভয়ঙ্কর বিএনপি থেকে সাবধান থাকতে হবে।
শনিবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর রবীন্দ্র সরোবরে  ডেঙ্গু  প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দলটি স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ কমিটির এ কর্মসূচির আয়োজন করে।
কাদের বলেন, “বাংলাদেশের গণতন্ত্র বিএনপির হাতে নিরাপদ নয়। ডেঙ্গুর চেয়ে ভয়ঙ্কর বিএনপি থেকে সাবধান থাকতে হবে।”
তিনি বলেন, “আওয়ামী লীগ শুধু কর্মসূচি পালন করে না। মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে আমাদেরকে এগিয়ে আসতে হয়। আমাদের বাঁচতে হলে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করতে হবে। শুধু রাজনীতি করলে হবে না। মানুষকে বাঁচানোর রাজনীতি সবার আগে। ডেঙ্গু বিরোধী অভিযান আরও জোরদার করা উচিত, এ ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।”
কর্মসূচিতে সভাপতিত্ব করেন ডা. প্রাণ গোপাল। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পরবর্তী সরকার বিএনপি, প্রধানমন্ত্রী খালেদা জিয়া : দুদু
শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে রাজশাহী মহানগরে বিএনপির আয়োজনে গণমিছিলের শুরুতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন, আপনারা অনেক লাগাতার আন্দোলন করেছেন। আর কয়েকটা দিন কর্মসূচি পালন করতে হবে। তারপর আমরা এই সরকারকে পদত্যাগ করিয়ে বাড়ি ফিরে যাব। বেগম জিয়াকে মুক্ত করে বের করবো। তারেক রহমানকে নিয়ে ঘরে যাব।
তিনি আরও বলেন, বিএনপিকে আর কেউ হাঁটু ভাঙা-মাজা ভাঙা পার্টি বলতে পারবে না। বিএনপি সরকার পতনের আন্দোলন করে অনেক শক্তিশালী হয়েছে। ঢাকায় একটি সমাবেশের পর থেকে আওয়ামী লীগ কথা বলা বন্ধ করেছে।
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত প্রমুখ।
শেখ হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার; ওয়াশিংটনকে দিল্লির বার্তা
নয়াদিল্লির নানা কূটনৈতিক সূত্রের বরাতে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন হোক এটা ওয়াশিংটনের মতো ভারতও চায়। কিন্তু যেভাবে হাসিনা সরকারকে অস্থির করার জন্য আমেরিকার তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ দেখা যাচ্ছে, তা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারত তথা দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তার জন্য ইতিবাচক নয়।
প্রতিবেদনে বলা হয়েছে, আর তিন সপ্তাহ পরেই নয়াদিল্লিতে এক মঞ্চে বসবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে ভারতের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
কূটনৈতিক মহলের বরাতে আনন্দবাজার আরও বলছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে কাবুলের পাশাপাশি ভারতের অন্য প্রতিবেশী সম্পর্কে আমেরিকার নীতিও নয়াদিল্লির জাতীয় স্বার্থের প্রশ্নে অস্বস্তি বাড়াচ্ছে। ভারতের সঙ্গে দীর্ঘতম স্থলসীমান্ত রয়েছে বাংলাদেশের। ফলে বাংলাদেশের যে কোনও প্রতিকূল পরিস্থিতি ভারতেও প্রভাব ফেলে।
সূত্রের বরাতে আনন্দবাজার বলছে, নয়াদিল্লি এ কথাই বাইডেন প্রশাসনকে জানিয়েছে যে জামায়াতকে আস্কারা দিলে একদিকে যেমন ভারতের আন্তঃসীমান্ত সন্ত্রাস বাড়তে পারে, তেমনই চিনের প্রভাব বাংলাদেশে অনেকটাই বেড়ে যাবে, যা কাঙ্ক্ষিত নয় ওয়াশিংটনেরও। মনে করা হচ্ছে, আমেরিকা জামাতকে বরাবর রাজনৈতিক ইসলামিক সংগঠন হিসাবেই দেখানোর চেষ্টা করে। মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তাকে তুলনা করে আমেরিকা।
বাংলাদেশের জন্য পৃথক একটি ভিসানীতি ঘোষণা করেছে বাইডেন প্রশাসন। সূত্রের বরাতে আনন্দবাজার উল্লেখ করেছে, বিষয়টি উচিত বলে মনে করছে না নয়াদিল্লি। এই ভিসানীতির ফলে বাংলাদেশের আসন্ন নির্বাচন যারা বানচাল করার চেষ্টা করবে, তারা আমেরিকায় প্রবেশের অধিকার পাবে না। ভারতের কূটনৈতিক শিবির মনে করছে, আমেরিকার প্রশাসন সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাতেই নিজের দেশের আইন প্রয়োগ করে বাংলাদেশের জন্য পৃথক ভিসানীতি গ্রহণ করলো।
অনন্দবাজারের প্রতিবেদন আরও বলছে, সম্প্রতি বাংলাদেশের আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধি দল নয়াদিল্লি গিয়ে বিজেপি শীর্ষ নেতৃত্ব তথা দেশটির কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে গিয়েছেন। সেখানে তারাও বার্তা দিয়েছেন, আঞ্চলিক স্থিতি বজায় রাখার প্রশ্নে বিএনপি ও জামায়াত বিপজ্জনক।
মাহমুদুর রহমান ও শফিক রেহমানের ৭ বছরের জেল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনের পৃথক দুই ধারায় সাত বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৬৫/১২০ বি ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে পাঁচ বছর করে সশ্রম কারাদন্ড তদুপরি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ড দেওয়া হয়।
এছাড়া পেনাল কোডের ১২৪/১২০ ধারায় প্রত্যেককে দুই বছর করে সশ্রম কারাদন্ড তদুপরি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ড দেওয়া হয়। আসামিদের বিরুদ্ধে পৃথক দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করেছেন বিচারক।
কারাদন্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন আদালত।
গত বছরের ১৩ নভেম্বর বিকেল ৩টা ১৭ মিনিটে সাক্ষ্য দিতে হাজির হন জয়। ৩টা ২৫ মিনিটের দিকে আদালত তার জবানবন্দি গ্রহণ শুরু করেন। সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি জবানবন্দি দেন। বেলা ৪টার দিকে তা শেষ হয়। এরপর জয় তার গাড়িবহর নিয়ে আদালত প্রাঙ্গন ত্যাগ করেন।
এ মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, আমেরিকার নিউ ইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্রিত হয়ে সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। অপরাধ ঘটানোর দায়িত্ব দেওয়া হয় রিজভী আহাম্মদকে।
এ অভিযোগে ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন মডেল থানায় মামলাটি করেন ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান। এ মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়। পরে তিনি জামিনে ছাড়া পান। ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগপত্রে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যাচেষ্টা ষড়যন্ত্রের নির্দেশদাতা হিসেবে শফিক রেহমান ও মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আর আসামি মোহাম্মদ উল্লাহর বিরুদ্ধে পরামর্শদাতার অভিযোগ এনেছে পুলিশ।
মোহাম্মদ উল্লাহর ছেলে রিজভী আহাম্মেদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআইয়ের কাছ থেকে সজীব ওয়াজেদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেন। পরে অন্য আসামিদের কাছে সেই তথ্য সরবরাহ করেন। অর্থায়ন ও পরামর্শদাতার অভিযোগ আনা হয়েছে মিজানুর রহমানের বিরুদ্ধে। মামলায় ২৫ জন সাক্ষীর মধ্যে সজীব ওয়াজেদ জয়সহ ১২ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
শফিক রেহমান-মাহমুদুর রহমানের সাজায় ফখরুলের উদ্বেগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমান প্রতিহিংসাপরায়ণ আওয়ামী সরকার কর্তৃক ভিন্ন মতের মানুষদের নামে দায়ের করা মিথ্যা ও গায়েবি মামলায় কারাদণ্ড প্রদানের ধারাবাহিকতায় আজ সিনিয়র সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানকে বানোয়াট মামলায় সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। এ ধরনের মামলা একটি অলিক কাহিনী।’ ফখরুল বলেন, ‘যারা ১/১১ এর বিরুদ্ধে কথা বলেন, ‘গণতন্ত্রের পক্ষে কথা বলেন, বর্তমান শাসকগোষ্ঠীর ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে কথা বলেন, তাদেরকেই আওয়ামী সরকার টার্গেট করেছে। বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পাদকদের মধ্যে অন্যতম শফিক রেহমানের ‘যায়যায় দিন’ পত্রিকাটি গণতান্ত্রিক আন্দোলন ও তরুণ সমাজে অত্যন্ত সমাদৃত।
মাহমুদুর রহমান গণতন্ত্রের জন্য একজন অকুতোভয় সৈনিক। এই দুই খ্যাতিমান সম্পাদককে মিথ্যা ও সাজানো মামলায় দেওয়া ফরমায়েশি রায়ে প্রমাণিত হয় যে, বর্তমান ফ্যাসিস্ট সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে। জনগণ এই ফরমায়েশি রায়কে প্রত্যাখ্যান করেছে।’
তিনি বলেন, ‘এ ধরনের সাজা দেওয়ার ঘটনা অবৈধ আওয়ামী সরকারের গভীর নীলনকশারই অংশ। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুর্বিনীত অনাচার ও রাষ্ট্র পরিচালনার সর্বক্ষেত্রে চরম ব্যর্থতার বিরুদ্ধে জনগণ যখন রাজপথ কাঁপিয়ে তুলছে তখন অবৈধ শাসকগোষ্ঠী জ্ঞানশূন্য হয়ে পড়েছে। আর তাই শফিক রেহমান ও মাহমুদুর রহমানের মতো দুইজন শীর্ষস্থানীয় সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আদালতকে নিয়ন্ত্রণ করে অবৈধ আওয়ামী সরকার স্বীয় উদ্দেশ্য বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে। তবে রাষ্ট্রযন্ত্রকে দিয়ে আওয়ামী সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে জনগণ এখন দৃঢ় সংকল্প নিয়ে রাজপথে নেমে এসেছে। যত চক্রান্ত ও ষড়যন্ত্র করা হোক না কেন, জনগণ আর ভোটারবিহীন তামাশার নির্বাচন করতে দেবে না। আওয়ামী সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করবে জনগণ।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আমি জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা প্রতিহিংসামূলক মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের পাশাপাশি তাদের সাজা বাতিলের জোর আহ্বান জানাচ্ছি।’
সাঈদীর মৃত্যুর পর সারাদেশে ৭ হাজার জনের বিরুদ্ধে মামলা
মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ও জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর তার গায়েবানা জানাজা অনুষ্ঠান ও এর জের ধরে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ঢাকা ও কক্সবাজারে সাত হাজারের বেশি মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ বলছে, এসব মামলায় পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা, ভাঙচুর, অগ্নিসংযোগের মতো অভিযোগ আনা হয়েছে। ঢাকায় একটি মামলায় ১৬ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।
জামায়াতে ইসলামির মুখপাত্র মতিউর রহমান আকন্দ বিবিসি বাংলাকে বলেন, সারা দেশে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত ৫০-৬০টি মামলা দায়ের করেছে পুলিশ। আর প্রায় ২৫৫ জনের মতো নেতাকর্মীকে বিভিন্ন জেলায় আটক করা হয়েছে।
গত ১৪ই অগাস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী। কারাগারে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রোববার তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মৃত্যুর পর তার মরদেহ ঢাকা থেকে পিরোজপুরে নেয়াকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় পুলিশের সাথে তার সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। এরপরের দিন চট্টগ্রাম ও কক্সবাজারেও সংঘর্ষের খবর পাওয়া যায়।
ঢাকায় ৫০০০ জনের বিরুদ্ধে মামলা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডেপুটি কমিশনার মোহাম্মদ আশরাফ হোসেন বিবিসি বাংলাকে বলেন, পুলিশের গাড়ি পোড়ানো, ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল ফোটানোর অভিযোগে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীসহ চার জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
মি. হোসেন বলেন, “সাঈদী সাহেবের ছেলে যারা অঙ্গীকার দিয়ে পরে আলটিমেটলি তাদের শিবির নেতাকর্মীদের উত্তেজিত করে ফেলছে। মানে অঙ্গীকার রক্ষার পরিবর্তে তারা আরো তাদেরকে খেপিয়ে তুলেছিল।”
এ মামলায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। যাচাই-বাছাইয়ের পর আসামীদের ধরতে অভিযান চালানো হবে বলেও জানিয়েছেন মি. হোসেন।
সোমবার ভোররাতে পুলিশের লাশ বাহী গাড়িতে করে মি. সাঈদীর মরদেহ বের করে নেয়ার সময় জামায়াত সমর্থকরা গাড়ি আটকালে পুলিশের সাথে সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে।
সোমবার ভোর তিনটার সময় মি. সাঈদীর লাশ বাহী গাড়ি হাসপাতাল থেকে বের হওয়ার চেষ্টা করলে উপস্থিত থাকা সমর্থকরা বাধা দেন। পরে পুলিশ হাসপাতালের বাইরে থেকে হাসপাতাল প্রাঙ্গণে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়ে জামায়াত সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।
ভোর ৬টার দিকে পুলিশি পাহারায় পিরোজপুরের উদ্দেশ্যে যাত্রা করে দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি।
এ ঘটনায় জামায়াতে ইসলামীর মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেন, "আল্লামা সাঈদীর ইন্তেকালের পর ঢাকার শাহাবাগে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। এখানে একটি মামলা হয়েছে এই মামলায় চার জনের নামসহ ৫০০০ জনকে আসামী করা হয়েছে।"
এদিকে মি. সাঈদীর মৃত্যুর ঘটনায় ১৫ই অগাস্ট মঙ্গলবার বায়তুল মোকাররম মসজিদের ভেতরে বিক্ষোভ করে বলে খবর পাওয়া যায়।
পরে তারা মসজিদ থেকে বেরিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে বলে জানায় পুলিশ। এ ঘটনায় অন্তত এক থেকে দেড়শ জনকে আসামী করে মামলা দায়ের করে পুলিশ।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া বিবিসি বাংলাকে বলেন, পুলিশের উপর হামলা, মারধর, ইট-পাটকেল নিক্ষেপ ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
এই মামলায় এখনো পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা এখন কারাগারে রয়েছেন। কেউ এখনো জামিনে মুক্তি পাননি।
চকোরিয়ায় নিহত ১, মামলা একাধিক
দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলায় পুলিশের সাথে সংঘর্ষে এক জনের মৃত্যুর খবর জানা গেছে।
১৬ই অগাস্ট এক সংবাদ সম্মেলনে জামায়াত দাবি করে যে, ১৫ই অগাস্ট পুলিশের গুলিতে চকোরিয়ায় ফোরকান উদ্দিন নামে একজন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছে।
এছাড়া পুলিশের সাথে সংঘর্ষে চট্টগ্রামে ২০ জন আহত হয়েছে বলেও জামায়াতের সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে।
কক্সবাজার জেলার পুলিশ সুপার মাহফুজুল ইসলাম সংঘর্ষের ঘটনায় একজন নিহত হওয়ার খবর বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন। তবে তিনি কিভাবে নিহত হয়েছে, ময়না তদন্তের আগে তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “সংঘর্ষের সময় পুলিশ বন্দুক বা এ ধরণের কোন অস্ত্র ব্যবহার করেনি।”
পুলিশ জানায়, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। সেখানে তিনি অভিযোগ করেছেন যে, তার স্বামীকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে এই মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। এখনো পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি।
“তার স্ত্রী মামলায় উল্লেখ করেছেন যে, গুলিবিদ্ধ অবস্থায় তার স্বামী পরে থাকার পরে ওখানকার স্থানীয় কিছু লোকজন, উপস্থিত কিছু লোকজন তারা তার স্বামীকে হাসপাতালে নিয়ে আসে এবং পরবর্তীতে ডাক্তার তার স্বামীকে মৃত ঘোষণা করে।”
এদিকে, পুলিশের সাথে মি. সাঈদীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় আলাদা আরেকটি মামলা দায়ের করেছে পুলিশ। সেখানে অন্তত ২২০০ জনকে আসামী করা হয়েছে বলে জানানো হয়। এরমধ্যে ৭৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, অরাজকতা, নাশকতা, অন্তর্ঘাতমূলক কার্যকলাপ এবং গাড়ি ভাঙচুরসহ সরকারি সম্পদ নষ্ট করেছে তারা। একই সাথে সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা চালিয়ে তাদের আহত করা হয়েছে।
সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, মি. সাঈদীর মৃত্যুর পর গায়েবানা জানাজা অনুষ্ঠানের বিষয়ে প্রশাসনের অনুমতি না থাকার পরও তার সমর্থকরা বিভিন্ন জায়গায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত করেছে।
চকোরিয়ার বাস স্ট্যান্ডের কাছে চিরিঙ্গা নামে একটি স্থানে দুই দফা গায়েবানা জানাজা পরার পর ওই এলাকা দিয়ে পুলিশ, জেলা প্রশাসন ও থানা স্বাস্থ্য কর্মকর্তারা একটি কাজ শেষে ফিরে আসার সময় পুলিশের উপর মারমুখী হয়ে উঠে উপস্থিত লোকজন।
তারা সেসময় পুলিশের উপরে ইট-পাটকেল ছোঁড়ে এবং থানা স্বাস্থ্যকেন্দ্রের গাড়িটিতে ভাংচুর করে। ভাংচুর করা হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার গাড়িতেও।
সেসময় কয়েক জন পুলিশ আহত হয়। এর প্রেক্ষিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে ‘বাঁশি বাজিয়ে’ এবং ‘ধাওয়া দিয়ে’ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
“পরবর্তীতে আমরা জানতে পারি যে, কয়েক জন ইনজুরড ব্যক্তিকে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে যাদের মধ্যে একজন ব্রট ডেড। সে ইনজুরড হওয়ার কারণেই হতে পারে।”
একজনকে গ্রেফতার করেছে র‍্যাব
জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর আগে অসুস্থ থাকা অবস্থায় তাকে চিকিৎসা সেবা দানকারী একজন চিকিৎসককে হত্যার হুমকি দেয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করার কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, মি. সাঈদীকে চিকিৎসা সেবা দেয়া চিকিৎসক এস. এম. মোস্তফা জামানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে বিভিন্ন আইডি থেকে অপপ্রচার ও তার প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরী করেন ওই চিকিৎসক।
এর ধারাবাহিকতায় ঝিনাইদহের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়। র‍্যাব দাবি করেছে যে, গ্রেফতারকৃত ওই ব্যক্তি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একজন সক্রিয় সদস্য।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বাংলাদেশের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার আহ্বান
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আরও নিষেধাজ্ঞাসহ বাংলাদেশের বিরুদ্ধে নতুন নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছে মার্কিন মানবাধিকার সংস্থাগুলো। তাদের দাবি, বাংলাদেশে ব্যাপক রাজনৈতিক সহিংসতা দেখা যাচ্ছে, পাল্টাপাল্টি ডাকা রাজনৈতিক সমাবেশগুলো সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবং বিরোধী দলগুলোর ডাকা বিক্ষোভ প্রায়ই দমনপীড়নের সম্মুখীন হচ্ছে।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদের দ্বিদলীয় ‘টম ল্যান্টোস হিউম্যান রাইটস কমিশন’ আয়োজিত এক ব্রিফিংয়ে এই আহ্বান জানানো হয়। এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, ইউএস ইনস্টিটিউট অফ পিস এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের প্যানেলিস্টরাও এতে অংশ নেন।
এর আগে ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের জন্য র‍্যাব এবং এর কিছু শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এই বছরের মে মাসে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে। যাতে বলা হয়, বাংলাদেশে ভোট কারচুপির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে দেশটি।
এমন প্রেক্ষাপটে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি এন্ড লিটিগেশন বিষয়ক ফেলো ক্রিস্টি ইউয়েদা বলেন, ২০১৮ সালের নির্বাচনের আগে আমরা যেমনটা দেখেছিলাম, ঠিক তেমনি ২০২৪ সালের জানুয়ারি মাসের নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠন, মানবাধিকার কর্মী সাংবাদিক এবং সরকারের সমালোচকদের টার্গেট করে নাগরিক অধিকার সংকুচিত করার ধারাবাহিকতা বজায় রয়েছে। আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তারা উল্লিখিত মানুষ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতিশোধমূলকভাবে গ্রেফতার, হয়রানি এবং ভীতি প্রদর্শন করছে। কারণ এই কর্মকর্তাদের অন্যায় কাজের জন্য কোনো জবাবদিহি করতে হয়না।
বাংলাদেশে মত প্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতা ধীরে ধীরে খর্ব হচ্ছে উল্লেখ করে ক্রিস্টি ইউয়েদা বলেন, মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য অনুযায়ী ২০২৩ সালের প্রথম ছয় মাসে  সাংবাদিকদের ওপর ১৫১টি হামলা হয়েছে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ছাড়াও সরকার মিডিয়ার ওপর আক্রমণ করেছে। এ বছরের জানুয়ারি মাসে রাষ্ট্র বিরোধী খবর প্রকাশের অপরাধে ১৯১ টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে সরকার। ঠুনকো কারণে প্রকাশনার লাইসেন্স বাতিল করে ফেব্রুয়ারি মাসে প্রধান বিরোধীদলের একটি সংবাদপত্র বন্ধ করে দিয়েছে।
রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি এন্ড লিটিগেশন বিষয়ক ফেলো ক্রিস্টি ইউয়েদা বলেন, আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে সরকার মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকে তদন্ত এবং খতিয়ে দেখতে নিরপেক্ষ এবং কার্যকর জবাবদিহিতার পদক্ষেপ গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের উচিত হবেনা চলমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের মধ্যে যারা একই ধরনের মানবাধিকার লঙ্ঘনে জড়িত তাদের বিরুদ্ধেও নতুন  নিষেধাজ্ঞা আরোপের কথা বলেন তিনি।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রকে এ বিষয়টাতে অবশ্যই গুরুত্ব দিতে হবে যে গণতন্ত্রকে কার্যকর করার জন্য নাগরিক স্বাধীনতার সুযোগ দেয়া প্রয়োজন।
পাবনায় জামায়াত-শিবিরের ৩৬ নেতাকর্মী গ্রেপ্তার
নাশকতার পরিকল্পনার অভিযোগে পাবনায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৩৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাদের পাবনা কারাগারে পাঠানো হয়।
এর আগে বুধবার মধ্যরাত ও ভোররাতে তাদেরকে জেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। পরে মামলা দায়ের করে তাদের সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সংশ্লিষ্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, পাবনা সদর উপজেলার মজিদপুর বাচ্চু সরদারের বাড়ির পাশ থেকে ভোর পৌনে পাঁচটার দিকে ১০ জনকে, ঈশ্বরদী উপজেলার শেখের দায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভোর চারটার দিকে ১১ জনকে, ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন অনার্স কলেজের পুরোনো ভবনের সাইকেল গ্যারেজ থেকে ভোর পাঁচটার দিকে ৬ জনকে ও সাঁথিয়া উপজেলার পিপুলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে রাত ১২টার দিকে ৯ জনকে আটক করা হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আটককৃতরা নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করেছে। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে সবাইকে জেলহাজতে পাঠানো হয়।
এদিকে, জামায়াত-শিবিরের নেতাকর্মীদের আটকের বিষয়ে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইন এক বিবৃতিতে বলেন, শুধু গায়েবানা জানাজায় অংশগ্রহণ করার কারণেই এসব নেতাকর্মীদের গ্রেপ্তার করে পুলিশ নগ্নতার পরিচয় দিয়েছে। গতকাল ট্রাস্টের ক্যাম্পাসে হাজার হাজার জনতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজায় অংশগ্রহণ করে। এতে সরকার দিশেহারা হয়েছে। গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তির দাবি জানান জামায়াতের নেতারা।
দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে লাইভ করায় গণঅধিকারের মশিউরকে তুলে নেওয়া হয়েছে
গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সদ্যপ্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে সংগঠনের সাবেক যুগ্ম সদস্যসচিব মশিউর রহমান ফেসবুকে লাইভ করায় তাকে সাদা পোশাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে।
বুধবার (১৬ আগস্ট) ভিপি নুর তার ফেসবুক পেজে বলেন, ‘আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী হুজুরকে নিয়ে ফেসবুকে লাইভ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী গণঅধিকার পরিষদের নেতা মশিউর রহমানকে বিকেলে হাতিরঝিল থেকে ডিবি পুলিশ অন্যায়ভাবে তুলে নিয়েছে। অনতিবিলম্বে মশিউরের মুক্তি চাই। আল্লামা সাঈদী শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে আছে, থাকবে। ভয়-ভীতি দেখিয়ে, হুমকি-ধমকি দিয়ে মানুষের মন থেকে আল্লামা সাঈদীর নাম মুছা যাবে না।’
এর আগে বিকেলে গণঅধিকার পরিষদের ভিপি নুর অংশের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ এক ক্ষুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করে বলেন, আমরা মনে করি, চলমান সরকারবিরোধী আন্দোলন থেকে গণঅধিকার পরিষদকে দূরে রাখতেই মূলত সরকার নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমাদের কথা পরিষ্কার- এই সরকারের পতন না হওয়া পর্যন্ত গণঅধিকার পরিষদ রাজপথে থাকবে। এতে যদি আমাদের জীবনও দিতে হয় তবুও পিছপা হব না।
তিনি আরও বলেন, এর আগেও আমাদের অনেক নেতাকর্মীকে নানাভাবে ভয়ভীতি দেখিয়েছে। অনেককে আটক করেছে। আমরা অবিলম্বে দাবি করছি গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্যসচিব মশিউর রহমানকে দ্রুত ফিরিয়ে দিতে। আর যদি তা না করে তাহলে কেন তুলে নেওয়া হয়েছে তা যেন পরিষ্কার করে।
আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ করে বলেন, আপনাদের মনে রাখা উচিত, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে সরকারের অবৈধ নির্দেশনা পালন করা থেকে বিরত থাকুন।
সাঈদীর জানাজা স্থগিত করে যে বার্তা দিল জামায়াত ও সাঈদীর মৃত্যুতে মাওলানা মিজানুর রহমান আজহারির আহমাদুল্লাহর স্ট্যাটাস
সাঈদীর লাশের পাহারায় কেন হাজারো পুলিশ, প্রশ্ন বিচারপতির
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসককে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার
এক দফা দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বুধবার মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল; তার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে পরদিন সারাদেশে লিফলেট বিতরণ এবং ১৯ আগস্ট সব মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় ১৮ আগস্ট শুক্রবার রাজধানী ঢাকাসহ সব মহানগরে গণমিছিল করা হবে। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সারা দেশে দোয়া মাহফিল, লিফলেট বিতরণ ও পদযাত্রা।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী জানান, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বুধবার সারা দেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে পরদিন ১৭ আগস্ট সারাদেশে লিফলেট বিতরণ এবং ১৯ আগস্ট সব মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা অনুষ্ঠিত হবে।
রিজভী বলেন, ‘অবৈধ, লুটেরা ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ১৮ আগস্ট যুগপৎ আন্দোলনের ধারায় ঢাকা মহানগরসহ সব মহানগরে গণমিছিল করা হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার আরোগ্য কামনায় বুধবার সারাদেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল হবে। এছাড়া তার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বৃহস্পতিবার সারাদেশে লিফলেট বিতরণ করা হবে।
তিনি বলেন, ‘২৮ ও ২৯ জুলাই থেকে এ পর্যন্ত সারা দেশে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় ৮৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন৷ এই সময়ে গ্রেপ্তার করা হয়েছে ৫৫০ জনকে।’
সরকার সর্বনাশা খেলায় মেতেছে মন্তব্য করে রিজভী বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের প্রাক্কালে যেভাবে নির্বাচনী মাঠ বিরোধী দলশূন্য করার কৌশল গ্রহণ করেছিল নিশিরাতের সরকার, বর্তমানে তারই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।
‘বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে অদৃশ্য করা, গায়েবি মামলা দেয়া, পাইকারি হারে গ্রেপ্তার, বাড়ি বাড়ি হানা দেয়া, পরিবারের লোকজনদের সঙ্গে দুর্ব্যবহার করা, পেন্ডিং মামলায় জেলগেট থেকে বার বার গ্রেপ্তার করে কারাগারে আটকে রাখার খেলায় মেতে উঠেছে আওয়ামী লীগ সরকার।’
রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমান আওয়ামী সরকার অবৈধ ও দখলদার সরকার। আগামী নির্বাচনেও তারা দখলের মহাপরিকল্পনা চূড়ান্ত করছে। আওয়ামী লীগ এমন একটি দলে পরিণত হয়েছে যে দলটি প্রমাণ করে যে তারা কোনো মানবিক পরিবেশ থেকে উৎসারিত নয়। এদের কাছে গণ-ইচ্ছার কোনো দাম নেই। এরা এমন একটি নিপীড়ক দল যারা বহু মত ও পথকে শত্রুজ্ঞান করে।’
সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ হচ্ছে বুধবার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা বুধবার (১৬ আগস্ট) প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইসি। দ্বাদশ সংসদ নির্বাচনে প্রায় ১১ কোটি ৯১ লাখেরও বেশি ভোটার নিজেদের প্রার্থী বেছে নিতে পারবেন।
ইসির কর্মকর্তারা জানান, ইসির ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত কমিটি সংশ্লিষ্টদের নিয়ে সব নির্বাচনী এলাকায় সরেজমিন পরিদর্শন করে ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা প্রস্তুত করেছেন। ভোটকেন্দ্র স্থাপনের জন্য নির্বাচন কমিশন সময়সূচিও নির্ধারণ করে দিয়েছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, খসড়া কেন্দ্রের তালিকা প্রকাশ বুধবার (১৬ অগাস্ট); তালিকার ওপর দাবি-আপত্তি নেওয়ার শেষ তারিখ ৩১ অগাস্ট। এসব দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ১১ সেপ্টেম্বর এবং খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে হবে ১৭ সেপ্টেম্বর। তালিকা চূড়ান্ত করে মাঠ পর্যায় থেকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে ২৪ সেপ্টেম্বর ইসি সচিবালয়ে পাঠাতে হবে।
ইসির কর্মকর্তারা জানান, নির্ধারিত কমিটির মাধ্যমে ভোটকেন্দ্র পরিদর্শন করে খসড়া প্রকাশের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।  বুধবার সারাদেশে স্থানীয় পর্যায়ের অফিসগুলোতে সবার জন্য তা উন্মুক্ত থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে কারো কোনো দাবি-আপত্তি থাকলে এ নিয়ে আবেদন জমা দিতে পারবে। এ বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার প্রস্তুতির কথা জানিয়েছে আউয়াল কমিশন। এ লক্ষ্যে নভেম্বরের দিকে তফসিল ঘোষণার পরিকল্পনাও রয়েছে ইসির।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, সেপ্টেম্বরের মধ্যে খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হওয়ার পর আইন-বিধি অনুযায়ী ভোটের অন্তত ২৫ দিন আগে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের পরও সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের পর কোনো ভোটকেন্দ্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অধীনে বা নিয়ন্ত্রণে থাকলে তা সরেজমিন যাচাই করে রিটার্নিং অফিসার জরুরি ভিত্তিতে কমিশনকে জানাবেন। তখন বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত দেওয়া হবে।
জানা গেছে, সবশেষ একাদশ সংসদ নির্বাচনে ১০ কোটি ৪০ লাখেরও বেশি ভোটারের ৪০ হাজারেরও বেশি ভোটকেন্দ্র ছিল। তাতে দুই লক্ষাধিক ভোট কক্ষ ছিল। দশম সংসদ নির্বাচনে ৯ কোটি ১৯ লাখ ভোটারের জন্য কেন্দ্র ছিল ৩৭ হাজার ৭০৭টি। আর ভোট কক্ষ ছিল ১ লাখ ৮৯ হাজার ৭৮টি। নবম সংসদ নির্বাচনে ৮ কোটি ১০ লাখ ভোটারের জন্য কেন্দ্র ছিল ৩৫ হাজার ২৬৩টি। আর ভোট কক্ষ ছিল ১ লাখ ৭৭ হাজার ২৭৭টি।
কোথায় দাফন করা হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর নামাজে জানাজা মঙ্গলবার (১৫ আগস্ট) বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
সোমবার দিবাগতরাতে দলটির ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে নামাজে জানাজা শরীক হওয়ার আহ্বান জানিয়েছেন।
এর আগে সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানাজার নামাজের বিষয়ে সাঈদীর পরিবারের একাধিক সূত্র থেকে জানা যায়, সাঈদীর মেজ ছেলে শামীম সাঈদী ব্যক্তিগত সফরে আমেরিকা আছেন। ইতোমধ্যে রওয়ানা হয়েছেন।
অপরদিকে দাফনের বিষয়ে পরিবারের সদস্যরা জনান, আমরা ডেথ সার্টিফেকট হাতে পেয়েছি। কারা কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করলে আমরা গ্রহণ করে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নিব। তবে এখন পর্যন্ত পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী পিরোজপুর শহরে ‌‘আল্লামা সাঈদী ফাউন্ডেশন’ মাঠে নামাজে জানাজা শেষে ফাউন্ডেশনের মসজিদের দক্ষিণ পাশে সাঈদীর বড় ছেলে মরহুম মাওলানা রফিক সাঈদীর কবরের পাশেই দাফন করা হবে।
এর আগে রোববার (১৩ আগস্ট) বিকেলে দেলাওয়ার হোসাইন সাঈদী কারাগারের ভেতরে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে রাতেই তাকে জরুরি অবস্থায় ঢাকায় হস্তান্তর করা হয়।
কাশিমপুর কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ বন্দি ছিলেন। সেখানে থাকা অবস্থায় রোববার বিকেল ৫টার দিকে তিনি বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন।
পরে কারা কর্তৃপক্ষ তাকে কারাগারের অ্যাম্বুলেন্স দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন সাঈদী। পরে ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
হযরত মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএসএমইউ) তিনি মারা যান।
বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল রোববার (১৩ আগস্ট) বিকেলে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিএসএসএমইউ-তে পাঠানো হয়।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পেয়ে দীর্ঘদিন ধরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ বন্দি ছিলেন দেলাওয়ার হোসাইন সাঈদী। সেখানে থাকা অবস্থায় রোববার বিকেল পাঁচটার দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় বুকে ব্যথা অনুভব করছিলেন জামায়াতের এ নেতা। এরপরই তাকে হাসপাতালে নেয়া হয়।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এর আগে, ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে গ্রেফতার হন দেলাওয়ার হোসেন সাঈদী। পরে একই বছরের ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএসএমইউ) তিনি মারা যান।
বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল রোববার (১৩ আগস্ট) বিকেলে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিএসএসএমইউ-তে পাঠানো হয়।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পেয়ে দীর্ঘদিন ধরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ বন্দি ছিলেন দেলাওয়ার হোসাইন সাঈদী। সেখানে থাকা অবস্থায় রোববার বিকেল পাঁচটার দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় বুকে ব্যথা অনুভব করছিলেন জামায়াতের এ নেতা। এরপরই তাকে হাসপাতালে নেয়া হয়।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এর আগে, ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে গ্রেফতার হন দেলাওয়ার হোসেন সাঈদী। পরে একই বছরের ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
হার্ট অ্যাটাক হয়েছে সাঈদীর, লাগতে পারে রিং : চিকিৎসক
হার্ট অ্যাটাক হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী। তার চিকিৎসায় কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, এনজিওগ্রাম করে তার হার্টে নতুন একটি অ্যাটাক পাওয়া গেছে। তবে এই অ্যাটাকের জন্য রিং লাগবে কি না তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
রোববার (১৩ আগস্ট) রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএসএমএমইউয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান।
তিনি বলেন, আমি ওনাকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখলাম, হার্টে একটা অ্যাটাক হয়েছে। এখনো তাকে ইমার্জেন্সিতে রাখা হয়েছে। ওনার ছেলের সঙ্গে কথা বলেছি। পাশাপাশি গোয়েন্দা বিভাগের লোকজনও রয়েছে।
তিনি আরও বলেন, ইসিজিতে দেখা গেছে ওনার হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু এখনো পুরোপুরিভাবে বলা যাচ্ছে না অবস্থা কোন দিকে যাবে। আগেই ওনার স্টেন্ট (রিং) লাগানো আছে।
নতুন করে রিং পরাতে হবে কি না জানতে চাইলে ডা. মোস্তফা জামান বলেন, হাসপাতাল থেকে আমাকে বলা হয়েছে এনজিওগ্রাম করে রিং বসানোর প্রস্তুতি নিয়ে রাখার জন্য। কিন্তু তার রিং লাগবে কি না সেটি এখনো বলা যাচ্ছে না। মনে হচ্ছে রিং লাগানো নাও লাগতে পারে। হয়ত ফলোআপে রেখে অন্যান্য ওষুধেই চিকিৎসা চালিয়ে গেলেই হবে। সেটিও আমি এখন নিশ্চিত করে বলতে পারছি না।
এর আগে, আজ (রোববার) রাত ১০টা ৪০ মিনিটে তাকে বিএসএমএমইউয়ে আনা হয়। বর্তমানে তিনি কার্ডিয়াক ইমার্জেন্সিতে রয়েছেন।
তারও আগে, আজ (রোববার) বিকেল সাড়ে ৫টার দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে তাকে (দেলাওয়ার হোসাইন সাঈদী) কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তার বুকে ব্যথা, হার্টে সমস্যা, প্রেশার ও ডায়াবেটিসজনিত কিছু সমস্যা ছিল। সেখানে তার ইসিজিসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিএসএমইউয়ে পাঠানো হয়।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, অপহরণ, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, ধর্মান্তর করাসহ মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ প্রমাণিত হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল দুইটি অভিযোগে দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরে আবেদনের প্রেক্ষিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন। বর্তমানে তিনি ওই মামলায় সাজাভোগ করছেন।
এর আগে ২০১০ সালের ২৯ জুন রাজধানীর শাহীনবাগের বাসা থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন সাঈদী। পরে ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
জামায়াত নেতা সাঈদীকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী কারাগারে অসুস্থ পড়লে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে।
রোববার রাত পৌনে ১১টার দিকে তাকে বিএসএমএমইউয়ে আনা হয়। তার হার্ট অ্যাটাক হয়েছে বলে জানা গেছে। বর্তমানে কার্ডিয়াক ইমার্জেন্সিতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বিএসএমএমইউয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান রাত ১১টার দিকে জানান, তাকে পরীক্ষা-নিরীক্ষা করে হার্টে একটা অ্যাটাক হওয়ার বিষয় ধরা পড়েছে। ইসিজিতে দেখা গেছে ওনার হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু এখনো পুরোপুরিভাবে বলা যাচ্ছে না অবস্থা কোন দিকে যাবে। আগেই ওনার স্টেন্ট (রিং) লাগানো আছে।
তিনি আরও বলেন, হাসপাতাল থেকে এনজিওগ্রাম করে রিং বসানোর প্রস্তুতি নিয়ে রাখার জন্য বলা হয়েছে। কিন্তু তার রিং লাগবে কি না সেটি এখনো বলা যাচ্ছে না।
কারা সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বুকে ব্যথাজনিত সমস্যা দেখা দিলে তাকে কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা করে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিএসএমইউতে পাঠানো হয়। তার বুকে ব্যথা, হার্টে সমস্যা, প্রেশার ও ডায়াবেটিসজনিত কিছু সমস্যা ছিল বলে জানা গেছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১-এর জেল সুপার মো. শাহজাহান আহমেদ বলেন, দেলাওয়ার হোসাইন কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে তাজউদ্দিন আহমেদ মেডিকেল ও পরে অ্যাম্বুলেন্সে করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। তিনি বর্তমানে সেখানেই ভর্তি আছেন।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ প্রমাণিত হলে দুটি অভিযোগে দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনা। পরে আবেদনের প্রেক্ষিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন। বর্তমানে তিনি ওই মামলায় সাজাভোগ করছেন। এর আগে ২০১০ সালের ২৯ জুন রাজধানীর শাহীনবাগের বাসা থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তাকে আটক করা হয়। ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
সাংসদ মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বাংলাদেশের কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর আদালত।
প্রতারণাসহ একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ১৫ বছর আগের এই মামলায় এ নিয়ে চতুর্থবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো।
জানা গেছে, ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য সেখানকার শক্তিশঙ্কর বাগচী নামে এক ইভেন্ট অরগানাইজারের সঙ্গে মমতাজের লিখিত চুক্তি হয়। সেইমতো ২০০৮ সালের ডিসেম্বরে বহরমপুরের একটি অনুষ্ঠানে প্রধান শিল্পী হিসেবে মমতাজকে প্রায় ১৪ লাখ রুপির বিনিময়ে বায়না করেছিলেন উদ্যোক্তারা।
তবে টাকা নেওয়ার পরও অনুষ্ঠানে হাজির হননি গায়িকা। পরে টাকা ফেরত দিতেও অস্বীকার করেন মমতাজ। এ ঘটনায় চুক্তিভঙ্গের অভিযোগ নিয়ে বহরমপুর আদালতে একাধিক ধারায় মামলা করেন শক্তিশঙ্কর।
এই মামলায়, ২০০৯ সালে মমতাজের বিরুদ্ধে সমন জারি করে আদালত। পরে সমন কার্যকর না করায় তার বিরুদ্ধে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। এরই মধ্যে নিম্ন আদালত থেকে আগাম জামিন নিয়ে আসেন গায়িকা।
পরে নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন শক্তিশঙ্কর বাগচী। ২০১০ সালে নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রাখে কলকাতা হাইকোর্ট। এরপর একে একে তিনবার আগাম জামিন নেন এ গায়িকা।
গত ৯ আগস্ট আদালতে হাজিরা তারিখ ছিল মমতাজের। বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে জানানো হয় এই মুহূর্তে একটি কনসার্টের কারণে কানাডায় অবস্থান করছেন গায়িকা। তাই আদালতে তিনি উপস্থিত থাকতে পারবেন না। এমন অবস্থায় আগাম নোটিশ থাকা সত্ত্বেও আদালতে গায়িকা হাজির না হওয়ায় ফের তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
এ বিষয়ে বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগমের সঙ্গে যোগাযোগের করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি দেশের বাইরে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে শক্তিশঙ্কর বাগচী সংবাদমাধ্যমকে বলেন, ‘২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে তার সাথে আমার চুক্তি হয়েছিল। বিনিময়ে তিনি ১৪ লাখ রুপি নিয়েছিলেন আমার থেকে। এরপর তিনি শো করেননি। যার জন্য আমাকে বড়সড় আর্থিক ক্ষতি ছাড়াও হেনস্থার মুখে পড়তে হয়েছিল। আমি এই ঘটনার পর বারবার ঢাকায় যাই। তাকে অনুরোধ করি আমার অনুষ্ঠান করে দেওয়ার জন্য। সব মিলিয়ে তাকে ৭৫ হাজারবার আমি ফোন করেছি। সমস্ত ফোন কলের ডিটেলস আমি আদালতে পেশ করেছি। এরপর আদালত তার বিরুদ্ধে সমন জারি করেছিল। কিন্তু তিনি আমাকে চেনেন না বলে সম্পূর্ণ অস্বীকার করেন। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হলে তিনি মামলায় সহযোগিতা করবেন বলে আগাম জামিনও নেন। কিন্তু তিনি কোনো প্রকার সহযোগিতা করছেন না।
দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসার লোভ নেই আ.লীগের
ক্ষমতায় থাকতে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার দিতে চায়নি, এখন কেন আন্দোলন করছে? এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, গ্যাস বিক্রির অঙ্গীকার করে সরকারে আসে বিএনপি। আওয়ামী লীগের দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসার লোভ নেই।
আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে এ সভা শুরু হয়।
স্বাগত বক্তব্যে শেখ হাসিনা বলেন, সুযোগ থাকার পরও বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করেনি। এখন তারা কেন তত্ত্বাবধায়ক সরকার চাইছে? ভোট চুরি করলে দেশের মানুষ মেনে নেয় না, খালেদা জিয়ার পদত্যাগই তার প্রমাণ।
জাতির কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, আওয়ামী লীগ কী অপরাধ করেছে? বিএনপি কেন এক দফার কথা বলছে। যারা স্বজনহারা তাদের জবাব কি খালেদা জিয়া দিতে পারবে? বিএনপি দেশের মানুষকে কী দিতে পেরেছে?
আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশকে আবার অন্ধকার যুগে ফেরাতে চায় বিএনপি। বিএনপির অত্যাচারের শিকার দেশের সর্বস্তরের মানুষ। যারা দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছে তাদের মুখে এখন নীতির কথা শুনতে হয়।
তিনি বলেন, বিএনপির মতো অত্যাচারের পথে হাঁটেনি আওয়ামী লীগ। ২১ আগস্টের হামলার আলামত পর্যন্ত রাখতে দেয়নি তারা। এখনও বিএনপির নেতারা আমাকে সরাসরি হত্যার হুমকি দিচ্ছে। কেন এমন করা হচ্ছে, এর জবাব বিএনপির কাছে চাইতে হবে।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, কার্যনির্বাহী কমিটির সভায় জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে মাঠে থেকে কাজ করার জন্য নেতাকর্মীদের বিশেষ বার্তা দেওয়া হবে।
এছাড়া আগের সভায় তৃণমূলের যেসব নেতা অভ্যন্তরীণ কোন্দল ও দ্বন্দ্বের বিষয় দলীয় প্রধানকে অবহিত করেছিলেন সেসব বিষয়েও সভা থেকে নির্দেশনা আসতে পারে।
বিএনপির গণমিছিলে মালিবাগ–বাড্ডা এলাকায় যানজটের ভোগান্তি
বিএনপির গণমিছিল কর্মসূচির কারণে রাজধানীর বাড্ডা–মালিবাগ এলাকায় সাপ্তাহিক ছুটির দিনেও যানজট হয়েছে। এই কর্মসূচি উপলক্ষে আজ শুক্রবার বেলা তিনটা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী বাড্ডা এলাকার প্রগতি সরণি ও বীর উত্তম রফিকুল ইসলাম সরণিতে অবস্থান নেন। সড়কে অবস্থান নিয়ে নেতা-কর্মীদের মিছিল-স্লোগানের কারণে সড়কের একপাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে রাস্তার অন্য পাশেও। তীব্র যানজটে আটকা পড়েন বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওনা হওয়া শত শত মানুষ।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আজ ওই এলাকায় গণমিছিল কর্মসূচির আয়োজন করে। বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকেল পৌনে চারটার দিকে গণমিছিল শুরু করে বিএনপি। বিকেল সোয়া পাঁচটার দিকে মিছিলটি মালিবাগ এলাকার আবুল হোটেলের সামনে পৌঁছায়।
সরেজমিনে দেখা যায়, বেলা তিনটার দিকে নেতা-কর্মীদের অবস্থানের কারণে বাড্ডা এলাকার উত্তর দিকে প্রগতি সরণিতে সড়কের পূর্ব পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সড়কটির নতুনবাজার এলাকা থেকে প্রায় কুড়িল-বিশ্বরোড অংশ পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। আর বাড্ডার দক্ষিণ দিকে বীর উত্তম রফিকুল ইসলাম সরণিতে সড়কের পশ্চিম পাশে সৃষ্টি হয় তীব্র যানজটের। বেলা সাড়ে তিনটা পর্যন্ত সড়কে আটকে পড়া যানজটের সারি রামপুরা ইউলুপ এলাকা ছাড়িয়ে যেতে দেখা যায়। এ সময় উভয় পাশেই যানজটে আটকে পড়া যাত্রীদের হেঁটে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা যায়। অনেকে আবার চুক্তিতে রাইড শেয়ারিং মোটরসাইকেলচালকদের মাধ্যমে গন্তব্যের উদ্দেশে রওনা হন।
ইমরান হোসেন নামের এক তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসিতে যাবেন। তিনি জানান, বেলা আড়াইটার পর থেকে নতুন বাজার এলাকায় যানজটে আটকা পড়েন তিনি। পরে সেখান থেকে তিনটার দিকে গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেন। বাড্ডার হোসেন মার্কেট এলাকা পর্যন্ত হেঁটে আসতে সময় লাগে প্রায় আধা ঘণ্টা।
সেখানে একজন মোটরসাইকেলচালকের সঙ্গে চুক্তিতে ৩৫০ টাকায় তাঁকে টিএসসির উদ্দেশে রওনা হতে দেখা যায়।
বিএনপির গণমিছিল মালিবাগে পৌঁছানোর সময় পেছনে সড়কে বহু দূর পর্যন্ত গাড়ি আটকে থাকতে দেখা যায়।
আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা শনিবার
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা আগামী শনিবার অনুষ্ঠিত হবে। গণভবনে কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত মঙ্গলবার (৬ আগস্ট) গণভবনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ বিশেষ বর্ধিত সভায় জেলা-উপজেলা ও মহানগর আওয়ামী লীগের ৪০ জনেরও বেশি নেতা বক্তব্য রাখেন।