ভেন্যু নিয়ে তুমুল টানাপোড়েন

২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে ঐতিহ্যবাহী ফাইনাল ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে, তা নিয়ে স্পেন ও মরক্কোর মধ্যে লড়াই জমে উঠেছে।

মরক্কোর বড় দাবি

মরক্কোর ফুটবল প্রধান ফৌজি লাকজা জানিয়েছেন, বেনস্লিমানে শহরে নির্মাণাধীন হাসান ২ স্টেডিয়ামেই হবে ফাইনাল। ১ লাখ ১৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামটি ২০২৭ সালে উদ্বোধন করা হবে।

পাল্টা অবস্থানে স্পেন

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজানের দাবি, ফাইনাল আয়োজনের সেরা দাবিদার স্পেন। তাদের হাতে রয়েছে বার্সেলোনার সংস্কারকৃত ক্যাম্প ন্যু এবং মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুর মতো বিশ্বমানের ভেন্যু।

ফিফা কী বলছে?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল ভেন্যু নিয়ে ফিফা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই-কে ফিফার মুখপাত্র বলেছেন, সঠিক ও উপযুক্ত সময়েই অফিশিয়াল সিদ্ধান্ত জানানো হবে।

ইনফান্তিনোর রাজনৈতিক চাপ

ইউরোপীয় ফুটবলের চাপের মুখে রয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। উয়েফা ও ফ্রান্সসহ ইউরোপীয় দেশগুলোর বিরোধিতার মধ্যে মরক্কোসহ আরব দেশগুলোর সমর্থন বড় ভূমিকা রাখছে তাঁর অবস্থানে।

গুঞ্জন উড়িয়ে দিল ফিফা

গুঞ্জন উঠেছিল, নির্বাচনে সমর্থনের বিনিময়ে মরক্কোকে ফাইনাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইনফান্তিনো। তবে ফিফা এই ধরনের সব অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করে পরিস্থিতি স্বাভাবিক রাখার বার্তা দিয়েছে।

আরো দেখুন →