নুরতাজুল ইসলাম (ডেক্স করেসপন্ডেন্ট)
শনিবার (১৩ জুন) জেলা পরিষদের কার্যালয় প্রাঙ্গণ এবং নড়াইল সদর উপজেলার জঙ্গলগ্রামে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল পরিষদের
প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান আলেক। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ আছাদুজ্জামানসহ জেলা পরিষদের অন্যান্য
কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অধিক হারে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। পরে উপস্থিত অতিথিরা ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন।