প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে ফলদ ও বনজ বৃক্ষরোপণ

২ মিনিট পড়ুন
৮.৩K
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে ফলদ ও বনজ বৃক্ষরোপণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে ফলদ ও বনজ বৃক্ষরোপণ ছবি: এশিয়ান সময়

প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নড়াইল জেলা পরিষদের উদ্যোগে ফলদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) জেলা পরিষদের কার্যালয় প্রাঙ্গণ এবং নড়াইল সদর উপজেলার জঙ্গলগ্রামে  এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান আলেক।


এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ আছাদুজ্জামানসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।


অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অধিক হারে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। পরে উপস্থিত অতিথিরা ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন।



ফটো কার্ড প্রিন্ট সংস্করণ
Like
০%
Love
০%
Funny
০%
Sad
০%
Angry
০%

মতামত

এখনো কোনো মতামত দেওয়া হয়নি।