নড়াইলে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

২ মিনিট পড়ুন
৬.৯K
নড়াইলে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
নড়াইলে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ছবি: এশিয়ান সময়

সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা সৃষ্টিতে গুরুত্বারোপ' এবং 'সুশিক্ষায় মেধাবী শিক্ষক'এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইল সদর উপজেলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী।

রবিবার দুপুরে নড়াইল সদর উপজেলা পরিষদ হলরুমে এই প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান।

নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক শারমিনা সাত্তারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন ,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ জাপল. শিক্ষাবিদ মনিরুজ্জামান মল্লিক, নড়াইল প্রেসক্লাব, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু। 


বক্তারা তাদের বক্তব্যে তরুণ প্রজন্মের এই মেধা ও উদ্ভাবনী শক্তির প্রশংসা করেন এবং ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ গঠনে এ ধরনের বিজ্ঞান প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরেন।


অনুষ্ঠিত এই প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের চমৎকার সব উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্যোগ এবং নতুন স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। সমাপনী পর্বে অংশগ্রহণকারী সেরা প্রকল্প ও স্টার্টআপগুলোর মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



ফটো কার্ড প্রিন্ট সংস্করণ
Like
০%
Love
০%
Funny
০%
Sad
০%
Angry
০%

মতামত

এখনো কোনো মতামত দেওয়া হয়নি।