নড়াইলে ২য় বিভাগ ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন জুনিয়র কিডস, রানার আপ রাইসা স্পোটিং ক্লাব।

১৫ আগস্ট, ২০২৬ - দুপুর ২:৪০
 3.7k
নড়াইলে ২য় বিভাগ ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন জুনিয়র কিডস, রানার আপ রাইসা স্পোটিং ক্লাব।

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে ২য় বিভাগ ফুটবল লীগ-২০২৬-এর ফাইনাল খেলা।

শুক্রবার (১৪ আগস্ট) বিকালে নড়াইল জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে  নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

ফাইনালে মুখোমুখি হয় জুনিয়র কিডস স্পোর্টিং  ক্লাব ও  রাইসা স্পোর্টিং ক্লাব  । নির্ধারিত সময়ে দুই দলের খেলোয়াড়রা জয়ের জন্য আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলেন ম্যাচ। শেষ পর্যন্ত জুনিয়র কিডস স্পোর্টিং ক্লাব ৩ – ১ গোলে রাইসা স্পোর্টিং ক্লাব কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। 
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান  আলেক,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল আমিনসহ নড়াইল জেলা ফুটবল এসোসিয়েশনের বিভিন্ন ক্রীড়া সংগঠকেরা উপস্থিত ছিলেন। 
আয়োজকরা বলেন, নড়াইলে ফুটবলের উন্নয়ন ও নতুন খেলোয়াড় তৈরিতে ২য় বিভাগ ফুটবল লীগের মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জেলার ফুটবল আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।