এমটিআই বহুমুখী সমবায় স্পোর্টস একাডেমির উদ্ব্যোগে শিক্ষার্থীদের পরিচয়পত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুরে এমটিআই বহুমুখী সমবায় স্পোর্টস একাডেমি নামে একটি সামাজিক সংগঠনের নিজস্ব তহবিল থেকে তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৪৩০জন শিক্ষার্থীর মাঝে পরিচয়পত্র ও ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুওে প্রতিষ্ঠানটির প্লে গ্রাউন্ডে এ আয়োজনে এমটিআই বহুমুখী সমবায় স্পোর্টস একাডেমির পরিচালক মোঃ শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃসাদ্দাম হোসেনের সার্বিক তত্ত¡াবধানে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক মোঃ আল আমিন,নিউওয়ে ক্রীড়া চক্রের সভাপতি সৈয়দ সালমান তরিক। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক নিউটন অধিকারী,সিনিয়র শিক্ষক মোঃ জাকির হোসেন,স্বপ্না বর্মন,হামিদা পারভীন,মিলি বিশ্বাস,আলমগীর কবীর,প্রীতিষ বিশ্বাস,মিলন অধিকারী,সবুজ মোল্যা, মোঃ নাসিম, সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা এছাড়াও এমটিআই বহুমুখী সমবায় স্পোর্টস একাডেমি খেলোয়াড় সিয়াম মোল্যা,রণী,ইয়াসিন,তনয়,আরাফাত,নয়ন প্রমুখ।
অনুষ্ঠানের নড়াইল প্রেসক্লাবের সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক মোঃ আল আমিন বলেন, কৃষ্টি কালচার ঐতিহ্যে ঘেরা নড়াইল ক্রীড়া ক্ষেত্রে দেশসেরা ছিলো সেই ধারাবাহিকতা বজায় রাখতে এমটিআই বহুমুখী সমবায় স্পোর্টস একাডেমী স্কুল পর্যায়ে স্কুলের শিক্ষার্থী ও খেলোয়াড়দের মান উন্নয়নে যে অবদান রেখে যাচ্ছে। সমাজের বিত্তবানরা যদি এমন এগিয়ে আসে তাহলে নড়াইল হবে সমৃদ্ধিও সেরা জেলা।
তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডল বলেন,নড়াইলে সামাজিক সংগঠন এমটিআই বহুমুখী সমবায় স্পোর্টস একাডেমির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে ক্রীড়া উপকরণ সহ শিক্ষার্থীদের সহযোগিতার হাত বাড়িয়েছেন এতে করে শিক্ষার্থীদের মনোবল আরও বেড়ে যাবে। বিশেষ করে পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্যসেবার মান আরও তরান্বিত করবে। তাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংগঠনটির সাফল্য কামনা করছি।উল্লেখ্য,এমটিআই বহুমুখী সমবায় স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা ইটালি সিটিজেন মোঃ তরিকুল ইসলামের নিজস্ব অর্থায়নে নড়াইলের বিভিন্ন ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প,গরীব ও অসহায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান , বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের খেলার সামগ্রী প্রদান সহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ বাস্তবায়ন করছে।