বরগুনায় রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

২০ জানুয়ারি, ২০২৬ - দুপুর ৪:১৯
 0  9.5k
বরগুনায় রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
বরগুনায় রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বরগুনা ইউনিটের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব অনিমেষ বিশ্বাস। এ সময় তিনি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মহান মানবিক দায়িত্ব। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিটের ইউনিট কার্যকরী কমিটির সদস্য জনাব একেএম নজরুল ইসলাম মানিক, জনাব মোঃ হারুন অর রশীদ, বরগুনা ইউনিটের ইউনিট লেভেল অফিসার জনাব মোঃ আবদুল করিম, যুব প্রধান জনাব মোঃ আব্দুর রহমান সজিবসহ বরগুনা ইউনিটের যুব সদস্যবৃন্দ।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব এবিএম গোলাম হায়দার নীলু। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মানবতার সেবাই রেড ক্রিসেন্টের মূল অঙ্গীকার। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আবারও তার মানবিক দায়বদ্ধতার প্রমাণ দিয়েছে। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।