বরগুনায় দূর্বৃত্তদের দেয়া আগুনে মাদ্রাসা শিক্ষকের ঘর পুড়ে ছাই

১৫ মে, ২০২৬ - রাত ৭:০৬
 355
বরগুনায় দূর্বৃত্তদের দেয়া আগুনে মাদ্রাসা শিক্ষকের ঘর পুড়ে ছাই

বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের ৫নং আমতলী গ্রামের বাসিন্দা ও বরগুনা ইসলামিয়া থানা মাদ্রাসার শিক্ষক ক্বারী ইমাম হাসান এর বাড়িতে গতকাল রাত ২ টার দিকে আগুন লাগিয়ে দেয় দূর্বৃত্তরা।

ওই সময় ঘুমন্ত অবস্থায় ছিলো তার মা এবং বাচ্চা। 

আগুনের লেলিহান শিখায় অল্পের জন্য দুজন বেঁচে গেলেও ঘরটি সম্পূর্ন পুড়ে গেছে। এতে তার আনুমানিক ক্ষতি হয়েছে প্রায় ৬ লাখ টাকা। আগুন থেকে বেঁচে ফেরার পর দেখা গেছে বাচ্চার চুল ও কানের একাংশ পুড়েছে। বরগুনা ইসলামিয়া থানা মাদ্রাসার শিক্ষক ও পুড়ে যাওয়া ঘরের মালিক ক্বারী ইমাম হাসান বলেন, সবাই জিজ্ঞেস করতেছেন কারো সাথে ঝামেলা আছে কিনা? আমার বাবা ৩৫ বছর ধরে মাদ্রাসায় থাকে বাড়িতে খুব কম সময় থাকে।

গ্রামের কেউ বলতে পারবে না, গ্রামে কারো সাথে ঝগড়া তো দূরের কথা, কখনো কথা কাটাকাটি হয়েছে। আমি প্রায় ১৩ বছর ধরে মাদ্রাসায় থাকি। শুধু ছুটির সময় বাড়িতে যাই। আমার সাথে কারো সাথে কোনো ঝগড়া নাই। আমার মা ঝগড়া তো দূরের কথা তিনি কারো সাথে দেখা দেননা। গ্রামের মহিলাদের তা'লীম ও কুরআন শিক্ষা দিয়ে আসছেন বহু বছর। এরপরও ঘরে আগুন দিয়ে দু'জন মানুষকে পুড়িয়ে মারার চেষ্টা কারা করলো? প্রশাসনের মাধ্যমে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবী করছি।