বরগুনায় পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে জখম

৩১ মে, ২০২৬ - বিকাল ৬:২৮
 190
বরগুনায় পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে জখম

বরগুনায় পূর্ব জেরে মোঃ নাসির ডাকুয়া (৪০) কে কুপিয়ে জখম করা হয়। বেলা ১২টার দিকে বরগুনা সদর উপজেলার ১০নং নলটোনা ইউনিয়নের আগাপদ্মা গ্রামের মোঃ বেল্লাল ডাকুয়ার দোকানের সামনে এ ঘটনা ঘটে।

খোজ নিয়ে জানাযায়, পূর্ব শত্রুতার জেরে একই ইউনিয়নের আগাপদ্মা গ্রামের মোঃ রহিম খানের পুত্র মোঃ সোহাগ খান (৩২) নাসির ডাকুয়াকে স্থানীয় বেল্লালের দোকানের সামনে দেখতে পেয়ে তাকে গালিগালাজ শুরে করে। এক পর্যায়ে সোহাগের কাছে থাকা চাকু দিয়ে নাসিরের শরিরে বিভিন্নস্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয় কয়েকজন তাকে (নাসির) রক্তাক্ত অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করায়।

ঘটনাস্থলে উপস্থিত থাকা ব্যক্তিরা জানান, নাসির ডাকুয়াকে স্থানীয় বেল্লালের দোকানের সামনে বসে চাকু দিয়ে কুপিয়ে জখম করে। আমরা না থাকলে হয়ত তাকে (নাসিরকে) মেরে ফেলত। আমরা নাসিরের অবস্থা গুরুত্বর দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসি।

নাসির ডাকুয়ার মা মোসাঃ জয়নব জানান, আমরা বাড়িতে ছিলাম। হঠাৎ একজন বাড়িতে এসে জানান আমার ছেলেকে কুপিয়ে জখম করা হয়েছে। আমি খবর শুনে দ্রুত হাসপাতালে চলে আসি। আমার ছেলের অবস্থা আশঙ্কাজনক। আমি এ ঘটনার ন্যায় বিচার চাই।

নাসিরের চাচাত ভাই মোঃ শহিদ জানান, আমি আমার নিজের কাজে দুরে ছিলাম। বাড়িতে আসার সাথে সাথে শুনি আমার চাচাত ভাই নাসিরকে সোহাগ নামের একজন কুপিয়েছে। আমার ভাই হাসপাতালে জানতে পেরে দ্রুত হাসপাতালে চলে আসি। আমরা সোহাগের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।

মোঃ সোহাগ খান দীর্ঘদিন বিদেশে ছিল। ছুটিতে এসে এমন ঘটনা ঘটিয়েছে বলে জানান নাসিরের পরিবার। সোহাগকে দ্রুত আইনের আওতায় আনা না গেলে যেকোন সময় বিদেশে চলে যেতে পারে বলেও শঙ্কা তাদের।

ঘটনার বিষয় মোঃ সোহাগ খানের নিকট জানতে চাইলে তাকে পাওয়া যায়নি। তার পরিবারের অন্যান্য সদস্যরা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আব্দুল আলীম জানান, আমি ছুটিতে আছি। ঘটনার বিষয় আমি জেনেছি। ভিকটিম বা তার পরিবার এখনও লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।