দূর্নীতি মুক্ত দেশ গড়তে জামায়াত ইসলামীর বিকল্প নেই; ডা. সুলতান আহমেদ
জমে উঠেছে নির্বাচনী আবহাওয়া। সারাদেশের চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মনযোগ আকর্ষন করতে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা।
দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত ও ইনসাফ ভিত্তিক দেশ গড়তে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বরগুনা দুই আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ. সুলতান আহমেদ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৭টায় কাউনিয়া ইমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব মন্তব্য করেন তিনি।
জনসভায় তিনি আরো বলেন, সারাদেশের মানুষের মধ্যে একটি পরিবর্তনের সুর উঠেছে। মানুষ চায় সৎ, যোগ্য ও আদর্শবান ব্যক্তিকে নির্বাচিত করতে।
সারাদেশে জামায়াতের নারী কর্মীদের উপর হামলা হচ্ছে বলে দাবী করে তিনি বলেন, পেশী শক্তি ব্যবহার করে মানুষের হৃদয়ে স্থান করা যায় না। চাঁদাবাজি করে চাঁদাবাজি বন্ধ করবেন এমন কথা মানুষ বিশ্বাস করে না। মানুষ চায় এখন সুস্থ্য মানষিকতার রাজনীতি। এ সময় তিনি আগামী ১২ তারিখ ভোটকেন্দ্র গিয়ে নির্ভয়ে গণভোটে 'হ্যা' ভোট দেয়ার আহবান জানান। পাশাপাশি তিনি দাড়িপাল্লা মার্কায়ও ভোট চান।
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরগুনা জেলার আমির অধ্যাপক মাওলানা মুহিবুল্লাহ, সেক্রেটারী জেনারেল মোঃ আল মামুনসহ জেলা উপজেলার নেতৃত্ববৃন্দ।