দুর্বৃত্তের দেয়া আগুনে স্বপ্নপুরে ছাই নিজাম হাওলাদারের
বরগুনা সদর উপজেলার ৪ নং কেওরাবুনিয়ার আমরাঝুরিী বাজারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ২৬ বছরের তিলে তিলে গড়া স্বপ্ন দোকান পুড়ে গেছে।
এতে প্রায় প্রায় ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নিজাম হাওলাদারের। সিসি ফুটেজ পর্যালোচনা করে ২জনের বিরুদ্ধে থানায় মামলা।
মামলা সূত্র জানায়, গত বুধবার (০১ এপ্রিল) ভোরে উপজেলার ৪ নং কেওরাবুনিয়ার আমরাঝুরিী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাজারের নিজাম হাওলাদারের কসমেটিক্স ও মদি দোকানে আগুন দিলে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিসকে ফোন দেয়, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস যাওয়া আগেই মালামালসহ দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নিজাম হাওলাদার বলেন, তাঁর দোকানে ২৬ বছরের তিলে তিলে অর্জিত সকল কিছুই ছিল। যা আগুনে ভস্মীভূত হয়েছে। যাহার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লক্ষ টাকা। তিনি দাবি করেন, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাঁর দোকানে আগুন দেওয়া হয়েছে।
বরগুনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পরে সিসিটিভি ফুটেজ ও তদন্ত করার পরে। বরগুনা সদর থানা নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামি গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।