এই সংবিধানকে ব্যবহার করে জুলুমের পুনরাবৃত্তি করলে জাতি ক্ষমা করবে না- আতাউর রহমান বাচ্চু এমপি
গণভোটের রায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নড়াইলে জামায়াতে ইসলামির গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
শনিবার (১লা আগস্ট) বিকেলে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় গণমিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি গণমিছিল বের হয়ে রূপগঞ্জ মুচিরপোলসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুরাতন বাস টার্মিনাল এলাকায় এসে শেষ হয়।
সমাবেশে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-খুলনা অঞ্চলের টিম সদস্য মির্জা আশেক এলাহী ।
সমাবেশ পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আশেক এলাহী বলেন,এই সরকার মনে করেছে জুলাই সনদকে পাশ কাটিয়ে জামায়াত ইসলামিকে দুরে রেখে তারা এদেশে শাসন চালিয়ে যাবে, এ আশা কখনই বাস্তবায়ন হবে না।
সভাপতির বক্তব্যে নড়াইল-২ সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু বলেন,আজকে আপনারা ১৮ বছরের যুবকের চোখ উপড়ে ফেলছেন,যেখানে সেখানে মানুষের উপর জুলুম করছেন। এটা আসলে ভালো লক্ষন নয় । আমরা চাইনা বাংলাদেশে কোনো অশান্তি হোক। জনগনের রায়কে মেনে নেন ।
তিনি আরে বলেন,আপনার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, জনগনের সরকার যদি কখনো ক্ষমতায় আসে তাহলে এই সংবিধানকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দেয়া হবে। কিন্ত আপনার স্বরাষ্ট্রমন্ত্রী সিলং থেকে এসে এই সংবিধানের প্রেমে উত্তাল। বিগত দিনে যেই সংবিধানকে ব্যবহার করে এদেশে যারা গুম,খুন,অন্যায় অত্যাচার করেছিলো তারা যেমন পার পাই নাই । তেমন ওই সংবিধানকে যদি কেউ আবার ব্যবহার করতে চাই তাদেরকেও জাতি ক্ষমা করবে না ।এ জন্য আমি বলতে চাই আপনারা সকল প্রতারনার জায়গা থেকে বের হয়ে এসে অবিলম্বে গনভোটের রায়কে বাস্তবায়ন করুন। সেই রায়কে বাস্তবায়নের মাধ্যমে আগামির বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করুন।
এ সময় আরো বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন বিশ্বাস, জেলা সহকারি সেক্রেটারি আইয়ুব হোসেন খান , সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, ইসলাম, নড়াইল পৌর জামায়াতের আমির মাস্টার জাকির হোসেন,জেলা কর্মপরিষদের সদস্য হেমায়েতুল হক হিমু ,জেলা শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি মো. আকিদুল ইসলাম,ছাত্রশিবিরের নড়াইল জেলা সভাপতি তাজ মোহাম্মাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।