নড়াইলে ‘আমার ভূমি ডট কম’ এর অফিস ও অ্যাপ উদ্বোধন
নড়াইলে জমি কেনাবেচাকে আরও সহজ, নিরাপদ ও স্বচ্ছ করার লক্ষ্যে ‘আমার ভূমি ডট কম’এর অফিস ও মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ৯টায় নড়াইল শহরের আনসার ক্যাম্পের উত্তর পাশে প্রবাসী মার্কেটে ‘আমার ভূমি ডট কম’-এর অফিস ও অ্যাপস আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিস ও অ্যাপের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেকসহ আয়োজক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। পরে ‘আমার ভূমি ডট কম’এর কার্যক্রম, ভূমি কেনাবেচায় নিরাপত্তা ও স্বচ্ছতা এবং নতুন অ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘আপনার স্বপ্নের জমি, আপনার নিরাপদ বিনিয়োগ’এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির লক্ষ্য ক্রেতা ও বিক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করে জমি কেনাবেচাকে সহজ ও নিরাপদ করা।