নড়াইলে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নড়াইলে নজরুল বর্ষ উপলক্ষে উদযাপন-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নড়াইলে নজরুল বর্ষ উপলক্ষে উদযাপন-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেল ৩টায় সদর উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসনে আরা তান্নী এবং নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবির। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহফুজা ইয়াসমিন স্রাবনী এবং পঙ্কবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমিনুর রহমান।
আলোচনা সভা শেষে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা নজরুলগীতি,কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনের করেন।