জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নড়াইলে ১১ দলীয় ঐক্যের বিশাল গণমিছিল

৪ জুলাই, ২০২৬ - রাত ৮:৪৭
 166
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নড়াইলে ১১ দলীয় ঐক্যের বিশাল গণমিছিল

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নড়াইলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে জেলার বিভিন্ন থানা ও উপজেলা থেকে হাজারো নেতা-কর্মী ও সমর্থক দলে দলে এসে পুরাতন বাসটার্মিনাল চত্ত্বরে সমবেত হন। পরে সেখান থেকে বর্ণাঢ্য গণমিছিলটি শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।

এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন বিশ্বাস, জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আলমগীর হোসাইন, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, কালিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা তরিকুল ইসলাম এবং নড়াইল পৌর জামায়াতের আমির মাস্টার জাকির হোসেন সহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মিছিলটি নড়াইলের পুরাতন বাস টার্মিনাল চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘুরে এসে টার্মিনাল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।