নড়াইলে দুস্থদের মাঝে যাকাতের চেক বিতরণ

৯ জুলাই, ২০২৬ - রাত ১১:১৬
 7k
নড়াইলে দুস্থদের মাঝে যাকাতের চেক বিতরণ

নড়াইলে দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে যাকাতের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ জুলাই) সকালে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি ছিলেন নড়াইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন নড়াইলের উপপরিচালক আবু বাকির রিয়াজুল হক।
এ সময় জেলার বিভিন্ন এলাকার দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে যাকাতের চেক বিতরণ করা হয়। বক্তারা সমাজের অসচ্ছল মানুষের কল্যাণে যাকাতের যথাযথ ব্যবস্থাপনা ও বণ্টনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমাজে বৈষম্য দূরীকরণ এবং মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান। ইসলামিক ফাউন্ডেশন নড়াইল এই অনুষ্ঠানের আয়োজন করে।