প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই ‘দাঁতের চিকিৎসক’ লিটন, ওষুধের লেবেল-সিল তুলে ফেলার অভিযোগ
জীবনে স্কুলের গণ্ডিও পেরোননি তিনি, অথচ নিজেকে দাঁতের চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে রোগী দেখছেন এবং চিকিৎসা সেবা দিচ্ছেন মোহাম্মদ লিটন শেখ নামে এই ব্যাক্তি।এমন কি তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তার চিকিৎসার অসুধের গায়ে থাকা লেভেল বা সিল তুলে ফেলেন।
জানা গেছে, অভিযুক্ত লিটন শেখ নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের ফেদী বাজার এলাকার বাসিন্দা।
বর্তমানে তিনি নড়াইল সদর উপজেলার মাদ্রাসা বাজারের আশ্রয়ণ প্রকল্পে বসবাস করেন।
স্থানীয়দের জানান, তিনি হাট-বাজারসহ নিজের বাড়িতেও দাঁতের বিভিন্ন সমস্যার চিকিৎসা করে আসছেন।
এব্যাপারে মো: সাকিব মোল্লা নামের এক ভুক্তভোগী রোগী লিটনের উপর অভিযোগ করে বলেন,আমি দাঁতের পুডিং করার সময় লিটন শেখ আমাকে আশ্বস্ত করেন যে এটি অন্তত চার বছর স্থায়ী হবে। বিনিময়ে আমার কাছ থেকে দেড় হাজার টাকা নেওয়া হয়। কিন্তু বাড়িতে ফেরার কিছুক্ষণের মধ্যেই দাঁতে তীব্র ব্যথা শুরু হয় এবং ব্যবহৃত উপকরণ উঠে যায়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে লিটন শেখ স্বীকার করে বলেন যে, আমার দাঁতের চিকিৎসা বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ বা সনদ নেই। পাশাপাশি আমি চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধ ও উপকরণের গায়ে থাকা লেবেল বা সিল তুলে ফেলি।