নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২ আগস্ট, ২০২৬ - বিকাল ৬:৩২
 3.9k
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নড়াইলে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার নড়াইল জেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জেলা পরিষদের কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার আল মামুন শিকদার, নড়াইল জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান আলেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, ডিডিএলজি ও পৌর প্রশাসক মো. নাজমুল হুদা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্বাহী প্রকৌশলী সরকার ইকরামুল কবির, গহরডাঙ্গা মাদ্রাসার মহাসচিব মুফতি মাওলানা মঈন উদ্দিন, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা তাওহীদুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন সেলিম এবং এনসিপি নেত্রী মাহমুদা সুলতানা রিমি।

এ ছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন মাদ্রাসার প্রধান, আলেম সমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সাংবাদিক ইউনিটির সভাপতি ও দৈনিক করতোয়ার নড়াইল জেলা প্রতিনিধি মো. জিয়াউর রহমান জামী।