নড়াইলে পাথরবোঝাই ট্রাক উল্টে ঘরের ওপর পড়ে ১ জনের মৃত্যু হয়েছে।

৬ জুলাই, ২০২৬ - দুপুর ১:৪২
 2k
নড়াইলে পাথরবোঝাই ট্রাক উল্টে ঘরের ওপর পড়ে ১ জনের মৃত্যু হয়েছে।

নড়াইলের লোহাগড়ায় রাতের আঁধারে পাথরবোঝাই ড্রাম ট্রাক উল্টে টিনের ঘরের উপর পড়ে ১৩ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোরী গুরুতর আহত হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের খালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিতু খানম (১৩) এবং আহত শামিমা আক্তার সেতু (১৬) তারা উপজেলার নলদী ইউনিয়নের খালপাড়া এলাকার বাসিন্দা হাফিজার মোল্লার মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুতগামী পাথর বোঝাই একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে টিনের ঘরের উপর উল্টে পড়ে। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা দুই বোন গুরুতর আহত হয়।
খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মিতু খানমকে মৃত ঘোষণা করেন। সেতুকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরাদেহ হস্তান্তর করা হবে।