নড়াইলে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে এমপি আতাউর রহমান বাচ্চু,দিলেন দ্রুত ব্যাবস্থা নেওয়ার আশ্বাস।
নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে তিনি লোহাগড়া উপজেলার ছাগলছিঁড়া ও জয়পুর ইউনিয়নের আমডাঙ্গা এলাকার ভাঙনকবলিত স্থানগুলো পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে স্থানীয়দের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। জানার চেষ্টা করেন তাদের সমস্যাগুলো এবং দ্রুত ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এসময় তিনি বলেন, প্রতিবছরই এ এলাকায় মধুমতি নদীর ভাঙন দেখা দেয়। গত বছর ভাঙন রোধে যেসব জিও ব্যাগ ফেলা হয়েছিল, এ বছর সেগুলোর কোনো অস্তিত্ব নেই। ফলে স্থায়ীভাবে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।