নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

২৫ আগস্ট, ২০২৬ - রাত ৯:২৭
 1.1k
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ আগষ্ট) এস এস সি সমমানের দাখিল পরীক্ষায় উর্ত্তীন কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে বরাশুলা শিশুসদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় এ বছর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীসহ উর্ত্তীন কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা শিক্ষা অফিসার জনাব মো. জামাল উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. ইউসুফ আলী ও প্রকৌশলী মো. আমিনুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভনিং কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম, মোঃ জামাল হোসেন খান, মোঃ জামাল হোসেন প্রমুখ।

সভাপতিত্ব করেন বরাশুলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোহাম্মদ নাছির উদ্দীন। 

বক্তারা শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের প্রশংসা করে বলেন, দেশের ভবিষ্যৎ গঠনে মেধাবী ও নৈতিক শিক্ষায় শিক্ষিত তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি দেশ, সমাজ ও মানুষের কল্যাণে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক ও অভিভাবকদের অবদানের কথাও তুলে ধরা হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করেন আয়োজকরা।