রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এই ছাত্র খুলনা বিভাগীয় পর্যায়ে ‘হামদ-নাত’ বিভাগে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ের মূল প্রতিযোগিতায়
অংশগ্রহণের গৌরব অর্জন করেছে। আগামীকাল ১৬ জুন মঙ্গলবার রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এই চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে শাহরিয়ার হোসেন খুলনা
বিভাগের প্রতিনিধিত্ব করে দেশসেরা হওয়ার লড়াইয়ে অবতীর্ণ হতে যাচ্ছে। এম. শাহরিয়ার হোসেন নড়াইল জেলার বিশিষ্ট ফ্রিল্যান্সার এম সাদ্দাম হোসেন এবং সোনালী হোসেন দম্পতির পুত্র। ছেলের এই গৌরবময় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে