এশিয়ান সময়: ডেস্ক
তিশার স্বতঃস্ফূর্ত ও সাবলীল অভিনয় বরাবরই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। অভিনয়ের পাশাপাশি সৌন্দর্যেও আলাদা করে নজর কেড়েছেন এই অভিনেত্রী। তবে মডেলিংয়ের চেয়ে অভিনয়কেই বরাবর বেশি প্রাধান্য
দিয়েছেন তিশা। ফ্যাশন সচেতনতা থাকলেও জাঁকজমকপূর্ণ পোশাকের চেয়ে সহজ-সাধারণ সাজেই তাকে বেশি দেখা যায়। বিশেষ করে শাড়ির মতো ঐতিহ্যবাহী পোশাকেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। এবারও সেই পরিচিত স্টাইলেই ভক্তদের
মুগ্ধ করলেন তিশা। শাড়িতে তার স্নিগ্ধ ও নান্দনিক উপস্থিতি আবারও নজর কেড়েছে অনুরাগীদের। সদ্য সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিশা। তাকে সেখানে দেখা গিয়েছে চিরচেনা ট্র্যাডিশনাল লুকেই; অর্থাৎ লাল শাড়িতে।