অভিনেত্রী ও মডেল নুসরাত ইমরোজ তিশার স্টাইল আর লাজুক হাসিতে মুগ্ধ ভক্তরা।

১৩ সেপ্টেম্বর, ২০২৬ - দুপুর ২:৪৮
৩ মিনিট পড়ুন
৯২২
অভিনেত্রী ও মডেল নুসরাত ইমরোজ তিশার স্টাইল আর লাজুক হাসিতে মুগ্ধ ভক্তরা।
দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র উপহার দিয়েছেন নুসরাত ইমরোজ তিশা ছবি: এশিয়ান সময়

প্রায় দুই দশক ধরে অভিনয় ও মডেলিংয়ের মাধ্যমে দর্শকের সামনে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন অভিনেত্রী ও মডেল নুসরাত ইমরোজ তিশা।

তিশার স্বতঃস্ফূর্ত ও সাবলীল অভিনয় বরাবরই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। অভিনয়ের পাশাপাশি সৌন্দর্যেও আলাদা করে নজর কেড়েছেন এই অভিনেত্রী।

তবে মডেলিংয়ের চেয়ে অভিনয়কেই বরাবর বেশি প্রাধান্য দিয়েছেন তিশা। ফ্যাশন সচেতনতা থাকলেও জাঁকজমকপূর্ণ পোশাকের চেয়ে সহজ-সাধারণ সাজেই তাকে বেশি দেখা যায়। বিশেষ করে শাড়ির মতো ঐতিহ্যবাহী পোশাকেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

এবারও সেই পরিচিত স্টাইলেই ভক্তদের মুগ্ধ করলেন তিশা। শাড়িতে তার স্নিগ্ধ ও নান্দনিক উপস্থিতি আবারও নজর কেড়েছে অনুরাগীদের।

সদ্য সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিশা। তাকে সেখানে দেখা গিয়েছে চিরচেনা ট্র্যাডিশনাল লুকেই; অর্থাৎ লাল শাড়িতে। সঙ্গে কাচের চুড়ি আর অলংকার। নানা ঢঙে ক্যামেরাবন্দি হয়ছেন। কখনো মিষ্টি হাসিতে তাকিয়ে লেন্সের দিকে তাকিয়েছেন, আবার মুখ ঢেকে লাজুক হাসি দিয়ে চোখটাও বুজেছেন! অভিনেত্রীর এমন পোজ যে নজর কেড়েছে তার ভক্তদের, তা বলাই বাহুল্য। মন্তব্য ঘরে প্রতিক্রিয়া জানিয়েছেন তারা।

ছবিগুলো প্রকাশের সঙ্গে তিশা দিয়েছেন এক বিশেষ বার্তাও! নিজেকে নাকি চুপিচুপি বদলে ফেলছেন অভিনেত্রী, এমনটাই উঠে এলো তার পোস্টের ক্যাপশনে। ছবিগুলো যুক্ত করে লিখেছেন, ‘কোয়ায়েটলি বিকামিং!’

দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র উপহার দিয়েছেন নুসরাত ইমরোজ তিশা। অভিনয়ে আগের চেয়ে উপস্থিতি কিছুটা কমলেও পরিবার, কাজ ও দৈনন্দিন জীবনের বিভিন্ন বিশেষ মুহূর্ত সামাজিক মাধ্যমে নিয়মিত তুলে ধরেন এই গুণী শিল্পী।



ফটো কার্ড প্রিন্ট সংস্করণ
Like
০%
Love
০%
Funny
০%
Sad
০%
Angry
০%

মতামত

এখনো কোনো মতামত দেওয়া হয়নি।