নুরতাজুল ইসলাম (ডেক্স করেসপন্ডেন্ট)
আগুনে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আরও তিনটি গরু ও একটি ছাগল। এতে ভ্যানচালক উবাইদুল কাদেরের পরিবারে নেমে এসেছে চরম দুর্ভোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৩ সেপ্টেম্বর) রাত
১২টার দিকে বাহিরগ্রাম ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভ্যানচালক উবাইদুল কাদেরের গোয়ালঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন গোয়ালঘরের চারদিকে ছড়িয়ে পড়লে সেটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় গোয়ালঘরে থাকা একটি গরু
আগুনে পুড়ে মারা যায়। অপর তিনটি গরু ও একটি ছাগল গুরুতর আহত হয়। উবাইদুল কাদের বলেন,ঋণ করে তিনি গরুগুলো কিনেছিলেন। গরু পালন করে পরিবারের আর্থিক সংকট কাটিয়ে ওঠার স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু গভীর রাতের এই অগ্নিকাণ্ডে