নড়াইলে গভীর রাতে গোয়ালঘরে আগুন, মারা গেলো একটি গরু আরো তিনটি আশঙ্কা জনক

১৪ সেপ্টেম্বর, ২০২৬ - রাত ১০:৫৮
২ মিনিট পড়ুন
৮৬৮
নড়াইলে গভীর রাতে গোয়ালঘরে আগুন, মারা গেলো একটি গরু আরো তিনটি আশঙ্কা জনক
নড়াইলে গভীর রাতে গোয়ালঘরে আগুন, মারা গেলো একটি গরু আরো তিনটি আশঙ্কা জনক ছবি: এশিয়ান সময়

নড়াইল সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি গোয়ালঘর পুড়ে গিয়েছে। এ ঘটনায় একটি গরু মারা গেছে।

আগুনে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আরও তিনটি গরু ও একটি ছাগল। এতে ভ্যানচালক উবাইদুল কাদেরের পরিবারে নেমে এসেছে চরম দুর্ভোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বাহিরগ্রাম ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভ্যানচালক উবাইদুল কাদেরের গোয়ালঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন গোয়ালঘরের চারদিকে ছড়িয়ে পড়লে সেটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় গোয়ালঘরে থাকা একটি গরু আগুনে পুড়ে মারা যায়। অপর তিনটি গরু ও একটি ছাগল গুরুতর আহত হয়।

উবাইদুল কাদের বলেন,ঋণ করে তিনি গরুগুলো কিনেছিলেন। গরু পালন করে পরিবারের আর্থিক সংকট কাটিয়ে ওঠার স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু গভীর রাতের এই অগ্নিকাণ্ডে সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।একটি গরু মারা যাওয়ায় এবং বাকি তিনটি গরু ও একটি ছাগল আশঙ্কাজনক অবস্থায় থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন উবাইদুল।

তিনি আরো জানান, পরিবারের আয়ের পাশাপাশি গরুগুলোও ছিল তাঁর ভবিষ্যতের অন্যতম ভরসা। এখন আহত গরুগুলোর চিকিৎসা এবং সংসারের খরচ কীভাবে চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



ফটো কার্ড প্রিন্ট সংস্করণ
Like
০%
Love
০%
Funny
০%
Sad
০%
Angry
০%

মতামত

এখনো কোনো মতামত দেওয়া হয়নি।