রান্নাঘরের অন্ধকার কোণ থেকে বাথরুমের ড্রেন—বাসাবাড়িতে তেলাপোকার উপস্থিতি নিত্যদিনের ঘটনা। কোটি কোটি বছর ধরে টিকে থাকা এই প্রাণীটি মানুষের স্থায়ী প্রতিবেশী হয়ে উঠেছে।
২০২৩ সালের এক গবেষণায় বাংলাদেশে চিকিৎসাগতভাবে গুরুত্বপূর্ণ আটটি তেলাপোকা প্রজাতির সন্ধান মেলে। এর মধ্যে আমেরিকান, ব্রাউন, অস্ট্রেলিয়ান ও জার্মান ককরোচ অন্যতম।
২০২৫ সালের এক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। ঢাকার বাসাবাড়ি এবং হাসপাতালগুলোতে 'জার্মান ককরোচ' বা পরিচিত 'চায়না তেলাপোকার' উপদ্রব এখন সবচেয়ে বেশি।
জার্মান ককরোচ নামে পরিচিত হলেও এই প্রাণীটি জার্মানির আদি অধিবাসী নয়। এর নামের পেছনে রয়েছে ভুল ধারণা ও দীর্ঘদিনের ভৌগোলিক বিভ্রান্তি।
২০২৪ সালের জিনোমিক গবেষণা বলছে, 'ব্লাটেলা জার্মানিকা'র উৎপত্তি প্রায় ২,১০০ বছর আগে দক্ষিণ এশিয়ায়। ধারণা করা হয়, ভারত বা মিয়ানমার অঞ্চল থেকেই এর সূত্রপাত।
বাণিজ্য ও মানুষের চলাচলের মাধ্যমে দক্ষিণ এশিয়া থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এই তেলাপোকা। এভাবেই তারা প্রাচীনকাল পেরিয়ে আজও মানুষের ঘরে ঘরে টিকে রয়েছে।
পুরো খবর পড়ুন →